Home আঞ্চলিক সারা খুলনা অঞ্চলের সব খবরা খবর

সারা খুলনা অঞ্চলের সব খবরা খবর

11
বুরো বাংলাদেশ খুলনা অঞ্চলের উদ্যোগে নগরীর লায়ন্স স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক আলিক রেজা।

উন্নত দেশের স্বপ্ন বাস্তবায়নে অনগ্রসর জনগোষ্ঠিকে উন্নয়ন ও অগ্রগতির মূলধারায় সম্পৃক্ত করতে হবে             

খবর বিজ্ঞপ্তি

নারী-পুরুষের সমতা অর্জনকে বেগবান করতে হলে অগ্রাধিকার ভিত্তিতে নারীর অর্থনৈতিক কর্মকান্ডে ব্যাপক হারে অংশগ্রহণের সুযোগ সৃষ্টি করা প্রয়োজন। অগ্রগতিশীল সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে নারী শিক্ষার মান উন্নয়ন, সৃজনশীল কর্মমুখী শিক্ষা এবং গবেষণায় নারীর অংশগ্রহণ ও অবদান প্রয়োজন। স্বাস্থ্যসেবার সম্প্রসারণে নারীর জন্য অর্থ বরাদ্ধ প্রয়োজন। তৃণমূলে নারীর রাজনৈতিক ক্ষমতায়নে নেয়া হয়েছে অনেক রাজনৈতিক কর্মসূচি কিন্তু সেগুলো কতটা আলঙ্কারিক আর কতটা বাস্তবসম্মতভাবে নেয়া হয়েছে সেটিও মনিটরিং প্রয়োজন। কারণ কেবল পদায়নেই সমাধান আসেনা বরং নারী কাউন্সিলর বা জনপ্রতিনিধিদের আর্থিক ক্ষমতায়নকে স্বীকৃতি দিতে হবে বাজেটে। খাতওয়ারি বরাদ্ধ রাখতে হবে তাদের জন্য। উন্নত দেশের স্বপ্ন বাস্তবায়নে অনগ্রসর জনগোষ্ঠিকে উন্নয়ন ও অগ্রগতির মূলধারায় সম্পৃক্ত করতে হবে। জনউদোগ,খুলনার নারীবান্ধব জাতীয় বাজেট চাই বিষয়ক আলোচনায় বক্তারা এসব কথা বলেন।

মঙ্গলবার বেলা ১১টায় স্থানীয একটি সেমিনার কক্ষে জনউদ্যোগ,খুলনার উদ্যোগে নরীবান্ধব জাতীয় বাজেট চাই- সমতা ও ক্ষমতায়নে নারীর ভূমিকা – শীর্ষক আলোচনা সভা অনুষিত হয়। সভায় সভাপতিত্ব করেন জনউদ্যোগ নারী সেলের আহবায়ক নারীনেত্রী এ্যাডঃ শামীমা সুলতানা শীলু। সভায় অতিথি ছিলেন খুলনা মহিলা বিষযক অধিদপ্তরের উপ পরিচালক হাসনা হেনা, খুলনা সিটি কর্পোরেশনের কাউন্সিলর আমেনা হালিম বেবি, সাবেক থানা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রিনা পারভীন, গৃহসুখনের পরিচালক সালমা রহমান । মূখ্য আলোচক ছিলেন জনউদ্যাগ,খুলনার সদস্য সচিব মহেন্দ্রনাথ সেন।ধারনাপত্র পাঠ করেন দৈনিক জন্মভূমির মফস্বল সম্পাদক মোরশেদ নেওয়াজ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আলমাস আরা, মুক্তা জামান, উম্নুর রেদা আফসানা চম্পট, মালা খাতুন, আম্মু মনোযোগের বেগম,সম্পাদক আক্তার,  ফাতেমা তুজ  জোহরা, ঝরনা ঘোষ, নুসরাত জাহান, শবনম জাহিদ প্রমুখ।

বক্তারা বলেন, সমাজে নারীরা এখনও অনেক দিক দিয়ে পিছিয়ে আছে। সম্পদের সমান অধিকার থেকে শিক্ষা, অর্থনীতি, রাজনীতির অনেক জায়গাতেই নারীদের পূর্ণ ও যৌক্তিক অংশগ্রহণ নিশ্চিত করা যায়নি। তাই মুখে আমরা যতই নারীর উন্নয়ন বা নারীর ক্ষমতায়নের কথাটি বলিনা কেন, এটিকে যদি জাতীয় পরিকল্পনায় আনা না যায় তাহলে এটি কেবল কথার কথাই থাকবে। পরিকল্পনায় আনাই কেবল কাজ নয়। এর সাথে সামঞ্জ্যস্য রেখে ব্যয়ের উৎসটিও বলে দিতে হবে।

বক্তারা বলেন, প্রচুর নারী উদ্যোক্তা তৈরি হচ্ছে এখন। কিন্তু এসব উদ্যোক্তাদের বেশিরভাগই কাজ করছে অপ্রাতিষ্ঠানিকভাবে। তাদের জন্য নেই কোন জাতীয় পরিকল্পনা বা নীতিমালা। আর্থিক সংকটে আছে অনেক উদ্যোক্তা। যার কারণে উদ্যোক্তা তৈরির মত এমন একটি সম্ভাবনাময় খাত উঠতে চেয়েও পারছে না। ঝাঁকে ঝাঁকে নারীরা এগিয়ে এসেও পিছিয়ে যাচ্ছে।

 

শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় আনতে হবে – আব্দুস সালাম মুর্শেদী এমপি

দিঘলিয়া প্রতিনিধি :

গতকাল সকাল ১০টায় উপজেলা অডিটোরিয়ামে দিঘলিয়া উপজেলার সদর ইউনিযয় ও গাজীরহাট ইউনিয়ন আওয়ামীলীগসহ উপজেলা আওয়ামী লীগের সকল সহযোগী  সংগঠনের নেতৃবৃন্দের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথির বক্তিতায় খুলনা-০৪ আসনের মাননীয় সংসদ সদস্য আব্দুস সালাম মুর্শেদী এমপি বলেন ক্ষুধা দারিদ্র্যমুক্ত ডিজিটাল বাংলাদেশ গঠনের পর স্মার্ট বাংলাদেশের পথে হাটছে দেশ। তিনি আরো বলেন, আগামী জাতীয় নির্বাচনে জামাত-বিএনপি’র নৈরাজ্য মোকাবেলা করে জনগণকে সাথে নিয়ে ভোট বিপ্লবের মাধ্যমে জননেত্রী শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় আনতে হবে ।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি খান নজরুল ইসলাম, উপজেলা পরিষদ চেয়ারম্যান শেখ মারুফুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সদস্য ও উপজেলা মহিলা লীগের সভাপতি শামসুন্নাহার, জেলার স্বেচ্ছাসেবক লীগের সাবেক যুগ্ম আহ্বায়ক মোতালেব হোসেন, গাজিরহাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোল্লা মফিজুল ইসলাম ঠান্ডু, দিঘলিয়া সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শেখ আনসার আলী, সাধারণ সম্পাদক শেখ মনজুর হোসেন , সেনহাটি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সৈয়দ মিজানুর রহমান, গাজিরহাট ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিষ্ণুপদ সরদার, উপজেলা মহিলা লীগের সাধারণ সম্পাদক আকলিমা বেগম, দিঘলিয়া প্রেস ক্লাবের  সাবেক সভাপতি হাবিবুর রহমান তারেক, উপজেলা শ্রমিক লীগের সভাপতি সাইফুল ইসলাম রিতা, সাধারণ সম্পাদক শেখ নজরুল ইসলাম, উপজেলা কৃষকলীগের সভাপতি শেখ আব্দুর রহমান, সাধারণ সম্পাদক জুলফিকার হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আবুল কালাম আজাদ, যুগ্ম আহ্বায়ক আবুল বাশার, উপজেলা যুবলীগ নেতা মোল্লা হামিম হোসেন, উপজেলা যুবলীগের সহ-সভাপতি শেখ রিয়াজ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক  শেখ আনিসুর  রহমান, সাংগঠনিক সম্পাদক  শেখ আলামিন, সহ সম্পাদক শেখ সাইদুর রহমান, উপজেলা ছাত্রলীগের সভাপতি মোল্লা নাহিদুর রহমান, সাধারণ সম্পাদক ইয়াসিন আরাফাত, সদর ইউনিয়ন মহিলা লীগের সভাপতি পাখি বেগম, সদর ইউনিয়ন যুবলীগের সভাপতি সৈয়দ জামিল মোর্শেদ মাসুম, সাধারণ সম্পাদক কেএম তৈহিদুজ্জামান, গাজীরহাট ইউনিয়ন যুবলীগের সভাপতি মনির মোল্লা, সাধারণ সম্পাদক রুবেল সর্দার, কৃষক লীগ নেতা  মনির হোসেন, দেলোয়ার খান, যুব মহিলা লীগের নেত্রী স্বর্ণালী সহ প্রমুখ।

 

রূপসায় দুই শহীদ বীরের মাজারে নবাগত ইউএনও’র পুস্পস্তবক অর্পণ

রূপসা প্রতিনিধি :

রূপসা উপজেলা পরিষদের নবাগত নির্বাহী অফিসার কহিনুর জাহান ১৭ জানুয়ারি বেলা ৩টায় পূর্ব রূপসাস্থ শহীদ বীরশ্রেষ্ঠ রুহুল আমীন ও শহীদ বীর বিক্রম মহিবুল্লাহর মাজারে পুস্পস্তবক অর্পন করেছেন। পুস্পস্তবক অর্পণ শেষে বীর শহীদদের বিদেহী আত্মার শান্তি কামনায় দোয়া কামনা করা হয়।

এসময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মোঃ কামাল উদ্দীন বাদশা, সহকারী কমিশনার (ভূমি) মোঃ সাজ্জাদ হোসেন, কৃষি কর্মকর্তা মোঃ ফরিদুজ্জামান, এলজিইডি প্রকৌশলী এস এম ওয়াহিদুজ্জামান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আনিসুর রহমান, সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোলাম মোস্তফা, থানার ওসি তদন্ত মোঃ সিরাজুল ইসলাম, খুলনা জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডর বীর মুক্তিযোদ্ধা মোঃ আবুল হোসেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক, বীর মুক্তিযোদ্ধা মঈন উদ্দীন চৌধুরী, আওয়ামী লীগ নেতা আব্দুল মজিদ ফকির, রূপসা প্রেসক্লাবের সভাপতি এস এম মাহবুবুর রহমান, সহ-সাধারণ সম্পাদক আল মাহমুদ প্রিন্স, মোঃমোস্তাফিজুর রহমান, রূপসা অনলাইন সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক মোঃ বেনজীর হোসেন, সাংবাদিক আবু হারুনার রশিদ।

 

রূপসায় ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা হতে অব্যাহতির দাবিতে মানববন্ধন

রূপসা প্রতিনিধি :

রূপসায় ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা হতে অব্যাহতি পাওয়ার দাবিতে এক মানববন্ধন ১৭ জানুয়ারী বেলা ৩টায় অনুষ্ঠিত হয়। উপজেলার দেবীপুর গ্রামবাসী সুতালের বটতলায় এই মানববন্ধনের আয়োজন করে। মানববন্ধনে সভাপতিত্ব করেন নৈহাটী ইউনিয়নের ৬ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আব্দুল খালেক।

মানববন্ধনে বক্তারা বলেন, দেবীপুর গ্রামের আইয়ুব আলী শেখ এর ছেলে মোঃ কামরুল ইসলাম সেখ একটি জমি ক্রয়কে কেন্দ্র করে দীর্ঘদিন যাবৎ একই গ্রামের মৃত নারায়ন চন্দ্র পালের ছেলে সুভাষ পাল, রশিদ শেখ এর ছেলে ইউসুফ আলী শেখ, মৃত মতলেব শেখ এর ছেলে মোঃ ইসমাইল শেখ, আব্দুস সবুরের ছেলে মহসিন শেখ, খালেক শেখ এর ছেলে কামাল শেখ ও ইমরান শেখ এর সাথে বিরোধ সৃষ্টি হয়। এরপর থেকে উক্ত কামরুল ইসলাম নানা রকম ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। সে ঘেরে বিষ প্রয়োগ, চাঁদাবাজী ও জমি দখলের মিথ্যা অভিযোগ এনে প্রতিপক্ষদের হয়রানী করে আসছে। ধুরন্দর মামলাবাজ কামরুলের বিরুদ্ধে রূপসা সিনিয়র সহকারী জজ আদালতে দেওয়ানী ৩৫/২০২২ নং মোকদ্দমা চলমান রয়েছে। ওই মামলায় পরাজয় নিশ্চিত জেনে গত ইং ১১/১০/২২ তারিখ নিজ ঘেরে বিষ প্রয়োগের নাটক সাজিয়ে মোঃ ইসমাইল শেখ ও সুভাষ পাল গংদের অভিযুক্ত করার চেষ্টা চালায়। এছাড়া সেইসাথে চলতে থাকে নানাভাবে ভয়ভীতি ও হুমকি। বক্তারা আরো বলেন, ইতিপূর্বে মাছের ঘেরে বিষ প্রয়োগের মিথ্যা অভিযোগ করলে স্থানীয় জনপ্রতিনিধির শালিসে মিথ্যা প্রমানিত হয়। ওই শালিসে কামরুলকে জরিমানাও করা হয়। পূর্বের ধারাবাহিকতায় এবারও বিষ প্রয়োগের নাটক সাজায় কামরুল ইসলাম। অথচ বিষ প্রয়োগের সাজানো ঘটনার দুইদিন পূর্বে জাল টেনে ঘের থেকে মাছ ধরে নেয় সে। পরবর্তীতে ওই বিষ প্রয়োগের ঘটনায় মোঃ ইসমাইল শেখ ও সুভাষ পাল গংদের অভিযুক্ত করার চেষ্টা চালিয়ে ব্যর্থ হয় কামরুল। বিষ প্রয়োগের ঘটনায় অভিযুক্ত করতে না পেরে গত ইং ১৭/১০/২০২২ তারিখ কথা কাটাকাটিকে কেন্দ্র করে তিলকে তাল বানিয়ে মোঃ ইসমাইল শেখ ও সুভাষ পাল গংদের বিরুদ্ধে আদালতে মিথ্যা মামলা দায়ের করে। যা গত ১৬ জানুয়ারী আদালত খারিজ করে দেন। এর আগে ২০২১ সালে খুলনার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে ও পরে ২০২২ সালে খুলনা চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পৃথক পৃথক মামলা দায়ের করে। যা আদালতে চলমান রয়েছে। মানববন্ধনে উল্লিখিত মামলা থেকে অব্যহতির দাবি জানানো হয়। মানববন্ধনে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য আব্দুর রাজ্জাক শেখ, সংরক্ষিত ওয়ার্ডের মহিলা ইউপি সদস্য লিপিকা রাণী দাস, আবুল কালাম, শফিকুল ইসলাম, মোঃ কোরবান, ওয়ার্ড যুবলীগের সভাপতি সাইফুল ইসলাম পলু, মোঃ কামাল হোসেন, ইয়াকুব মোল্লা, মোঃ ইয়াসিন হাওলাদার, সুভাষ পাল, আব্দুল মালেক শেখ, মহসিন শেখ, ওহাব শেখ, রনি মোল্লা, মাসুম, ইমাম, শহিদুল, আশিক শেখ, তারিক শেখ, ইসমাইল শেখ, নাজমুল হুদা, ইমরান শেখ প্রমূখ।

 

কালীগঞ্জের বসন্তপুরে তিন দিনব্যাপী ওরছ শরীফ আখেরি মোনাজাতের মধ্য দিয়ে সম্পন্ন হল

কালিগঞ্জ প্রতিনিধি

সাতক্ষীরার কালিগঞ্জের ভারত বাংলাদেশ সীমান্তের বসন্তপুর গ্রামে অবস্থিত হযরত বুলাহ সৈয়দ (রহঃ) পীরের মাজারে তিন দিনব্যাপী বার্ষিক ওরছ শরীফ সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (১৭ জানুয়ারী) সকালে উপজেলার মথুরেশপুর ইউনিয়নের বসন্তপুর গ্রামে পীরের দরবারে ফতেহা শরীফ, মিলাদ-কিয়াম ও আখেরী মোনাজাতের মধ্য দিয়ে ওরছ শরীফের কার্যক্রম শেষ হয়। হযরত বুলাহ সৈয়দ (রহঃ) পাঞ্জেগানা মসজিদের ইমাম আব্দুল ওহাবের সভাপতিত্বে আখেরি মোনাজাত পরিচালনা করেন নলতা শরীফ শাহী জামে মসজিদের খতিব আলহাজ্ব মাওলানা আবু সাঈদ।

মোনাজাতে উপস্থিত ছিলেন কালিগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মথুরেশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মু্ক্িতযোদ্ধা মোঃ আব্দুল হাকিম, সাতক্ষীরা জেলা পরিষদের সদস্য শেখ ফিরোজ কবির কাজল, সাবেক ইউপি চেয়ারম্যান মাহবুবর রহমান, মাজার শরীফ কমিটির সভাপতি রেজাউল করিম সহ কমিটির নেতৃবৃন্দ, পীর ভক্ত ও আশেকগন।

এর আগে ১৫ জানুয়ারি সকাল থেকে তিন দিনব্যাপী ওরছ শরীফের প্রথম ও দ্বিতীয় দিন বাদ মাগরিক থেকে ওরছ মাহফিলে কোরআন ও হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেন আলেম ওলামায়ে কেরামগন।প্রতি বছর বাংলা মাসের ১লা, ২রা ও ৩রা মাঘ পীরের স্মরণে দরবারে কোরআন খতম, ওয়াজ মাহফিল, দোয়া-দরুদ, জিকির-আসকার, মিলাদ-কিয়াম, দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

 

 

 

 

বাগেরহাট যুবলীগের সম্মেলন ২৫ জানুয়ারি: বাগেরহাট যুবলীগের সম্মেলন, নেতাকর্মীদের মাঝে উচ্ছাস

স্টাফ রিপোটার,বাগেরহাট

দীর্ঘ প্রায় দেগ যুগ পরে বাগেরহাট জেলা যুবলীগের সম্মেলন হতে যাচ্ছে। আওয়ামী লীগের এই সহযোগী সংগঠনের হবে পূর্নাঙ্গ কমিটি। দীর্ঘ দিন পরে সম্মেলন হওয়ায় নেতাকর্মীদের মাঝে উৎসাহ উদ্দিপনা বিরাজ করছে। নতুন নেতৃত্বের আশায় দিন গুনছেন পদ প্রত্যাশিরা।কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী ২৫ জানুয়ারি আড়ম্বরপূর্ন অনুষ্ঠানের মধ্য এবারের সম্মেলন অনুষ্ঠিত হবে। এই সম্মেলন হবে বাগেরহাট শেখ হেলাল উদ্দিন স্টেডিয়ামে।এটাই বাগেরহাটে বৃহৎ সম্মেলন হবে বলে জানিয়েছেন জেলা যুবলীগের নেতৃবৃন্দ।

জেলা যুবলীগ সূত্রে জানা যায়, সর্বশেষ ২০০৬ সালে বাগেরহাট জেলা যুবলীগের সম্মেলন হয়েছিল। যুবলীগ নেতা সবেক সদর উপজেলা চেয়াম্যান খান মুজিবুর রহমানকে সভাপতি ও পৌর কাউন্সিলর শামীম হাসানকে সাধারণ সম্পাদক করে ৭১ সদস্য বিশিষ্ট পূর্নাঙ্গ কমিটি করা হয়। এই কমিটি গঠনের ছয় বছর পর ২০১২ সালের ডিসেম্বর মাসে কমিটি ভেঙ্গে দেওয়া হয়। এরও চার বছর পরে জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সরদার নাসির উদ্দিনকে আহবায়ক করে ২৪ সদস্যের আহবায়ক কমিটি করা হয়। আহবায়ক কমিটি গঠনের প্রায় অর্ধযুগ পরে এই সম্মেলন হতে যা”েছ।সম্মেলন বাস্তবায়ন করতে ১৪টি কমিটি করা হয়েছে। কমিটিগুলো স্ব-স্ব দায়িত্ব পালন করছেন। ইতোমধ্যে সম্মেলন ¯’লের মঞ্চ কাজও শুরু হয়েছে। সম্মেলনের আগ মুহুর্তে ওয়ার্ড, ইউনিয়ন, পৌরসভা ও উপজেলা পর্যায়ে বর্ধিত সভা চলছে।

এবারের সম্মেলনে জেলা আহবায়ক কমিটির ২৪ জন এবং উপজেলা পদ মর্যাদার ১০টি সাংগঠনিক ইউনিটের ২৫০ জন কাউন্সিলর অংশগ্রহন করবেন। কাউন্সিলর ছাড়াও লক্ষাধিক নেতাকর্মীর সমাগম হওয়ার কথা রয়েছে এই সম্মেলনে। এবার ১০১ সদস্য বিশিষ্ট পূর্নাঙ্গ কমিটি হবে বাগেরহাট। ইতোমধ্যে পদপ্রত্যাশীরা জীবন বৃত্তান্ত পাঠানো শুরু করেছে কেন্দ্রীয় কমিটির কাছে। দীর্ঘদিন পরে সম্মেলন হওয়ায় আরও বেশি উজ্জিবিত হয়ে উঠেছে তৃনমূলের নেতাকর্মীরা। পোস্টার ও প্যানায় নিজের ছবি দিয়ে জেলা সম্মেলন সফল করার জন্য শুভেচ্ছা জানাচ্ছেন কর্মীরা। সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন যুবলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি শেখ ফজলে শামস পরশ, সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন, বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ তন্ময়, বাগেরহাট-৩ আসনের সংসদ সদস্য বেগম হাবিবুন নাহার, বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য এ্যাড. আমিরুল আলম মিলন,জেলা আওয়ামী লীগের সভাপতি শেখ কামরুজ্জামান টুকু, সাধারণ সম্পাদক এ্যাড. ভুইয়া হেমায়েত উদ্দিনসহ বিভিন্ন পর্যায়ের গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিগণ থাকার কথা রয়েছে।

বাগেরহাট সদর উপজেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য মনোয়ারুল কমির মিন্টু বলেন, যুবলীগে যোগদানের পর এবারই প্রথম সম্মেলনের আয়োজন দেখছি। আশাকরি অনেক বড় সম্মেলন হবে। সে ভাবেই জেলা কমিটি আয়োজন করছে সবকিছু। আমরাও বিভিন্ন কাজে সহযোগিতা করছি।

মোঃ মনিরুল ইসলাম নামের আরেক যুবলীগকর্মী বলেন, নিয়মিত কমিটি গঠন, পূর্নাঙ্গ কমিটি গঠন ও সম্মেলন হলে দলীয় নেতাকর্মীরা উজ্জিবিত হয়। দীর্ঘদিন পরের এই সম্মেলন ঘীরে আমাদের সকল নেতাকর্মীরা জেগে উঠেছে। এত বড় আয়োজনে অনেক কিছু শিখতেও পারছি আমরা।

সম্মেলন প্রস্তুত সংক্রান্ত মিডিয়া উপ-কমিটির আহবায়ক লিটন সরকার বলেন, সম্মেলন উপলক্ষে পদপ্রত্যাশীরা কেন্দ্র্রীয় কমিটির কাছে তাদের জীবন বৃত্তান্ত পাঠানো শুরু করেছেন।সম্মেলন ঘীরে নেতাকর্মীদের মাঝে উৎসবের আমেজে বিরাজ করছে।

বাগেরহাট জেলা যুবলীগের আহবায়ক সরদার নাসির উদ্দিন বলেন, এবারের সম্মেলন ঘীরে নেতাকর্মীরা উজ্জিবিত হয়েছে। এই সম্মেলনকে সফল করতে আমরা সব ধরণের চেষ্টা করছি। ওয়ার্ড, ইউনিয়ন ও উপজেলা পর্যায়ে বর্ধিত সভা করা হচ্ছে। আশাকরি এই সম্মেলনে লক্ষাধিক নেতাকর্মীর সমাগম হবে।

 

বাগেরহাটে আশা’র বিএম অর্ধ বার্ষিক সমন্বয় সভা

স্টাফ রিপোটার, বাগেরহাট

বাগেরহাটের বেসরকারি সংস্থা আশা’র বিএম অর্ধ বার্ষিক সমন্বয় সভা ২০২৩ অনুষ্ঠিত হয়েছে। আশা’র সকল বিএমএসই, আরএম এবং অডিট ম্যানেজারের অংশগ্রহণে মঙ্গলবার বেলা ১১টায় বাগেরহাট প্রেসক্লাবের মুজিববর্ষ হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়।

আশা’র বাগেরহাট জেলার ডিস্ট্রিক্ট ম্যানেজার মো: ওলিয়ার রহমানের সভাপতিতত্বে ও সিআর এম বাগেরহাট সদর অঞ্চলের শেখ শাহাবুদ্দিন ইউছুফ এর সঞ্চলনায় অনুষ্ঠিত সমন্বয় সভায় প্রধান অতিথি হিসেব বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন আশা কেন্দ্রীয় কার্যালয়ের জু.এডি অপারেশন (টীম-বি) মো: জাহিদ হোসেন খান। বিশেষ অতিথি খুলনা ডিভিশনাল ম্যানেজার সিহানুল মুস্তফা, এডিশনাল ডিভিশনাল ম্যানেজার পিরোজপুর বিভাগ মো: জসিম উদ্দিন। সভায় জেলার ৩৪টি ব্রাঞ্চের বিগত ৬ মাসের ঋণ স্তিতিসহ সকল প্রডাক্টিভিটির অর্জন, খেলাপী ও কু- ঋণের তথ্য বিশ্লেষণ করে আগামী ৬(জানুয়ারী ২৩জুন ২৩) মাসের ব্রাঞ্চ ভিত্তিক লক্ষমাত্রার পরিকল্পনা বাস্তবায়ণের সময় সীমা নির্ধারণ করা হয়।

 

বটিয়াঘাটায় বেসরকারি সংস্থা উত্তরণের ভূমি কমিটির সভা

বটিয়াঘাটা প্রতিনিধি

বেসরকারি সংস্থা উত্তরণের ভূমি কমিটির ত্রৈমাসিক সভা মঙ্গলবার বেলা ১১ টায় স্থানীয় বটিয়াঘাটা উপজেলা কার্যালয়ে কমিটির সভাপতি ও ভাইস চেয়ারম্যান নিতাই গাইন এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

কমিটির সম্পাদক সাংবাদিক এনায়েত আলী বিশ্বাসের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মনোরঞ্জন মন্ডল, বীরমুক্তিযোদ্ধা নিরঞ্জন কুমার রায়, উপজেলা প্রেসক্লাবের সভাপতি প্রতাপ ঘোষ, সাধারণ সম্পাদক ইন্দ্রজিৎ টিকাদার, সিনিয়র সাংবাদিক আব্দুল হামিদ, সিপিবির সভাপতি অশোক সরকার, জাতীয় পার্টি নেতা মোঃ আমিরুল ইসলাম সাদ্দাম, নারী নেত্রী আশা ঢালী, নারী নেত্রী কানন মল্লিক, খাদিজা বেগম, শারমিনা বেগম, মৎস্যজীবী মোঃ আফজাল হোসেন, উত্তরণের মনিটরিং অফিসার মোঃ সিরাজুল ইসলাম, উত্তরণের ম্যানেজার মোঃ মোখলেছুর রহমান সহ উত্তরণের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। সভায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।

 

কালিগঞ্জের বাঁশঝাড়িয়া মিনি সুন্দরবন ভ্রমণ পিপাসুদের পদচারণায় মুখরিত

কালিগঞ্জ প্রতিনিধি

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ধলবাড়িয়া ইউনিয়নের বাঁশঝাড়িয়া বিজিবি ক্যাম্পের পাশেই কালিন্দী নদী সংলগ্নে জেগে ওঠা চরে প্রায় ১৪শ বিঘা চরভরাটে জমিতে সুন্দরবন সৃষ্ঠি হয়েছে। যা স্থানীয় গণমাধ্যম কর্মীদের লেখনীতে মিনি সুন্দরবন নামে পরিচিতি লাভ করেছে। বাংলাদেশ ও ভারত সীমান্তের কালিন্দী নদীর মাঝখানে জেগে ওঠা চরে মিনি সুন্দরবন দেখার জন্য ইতিমধ্যে অনেকেই ভিড় জমাচ্ছে। এখানকার বিস্তীর্ণ চর ও গ্রাম জুড়ে এখানে গড়ে উঠেছে সবুজ অরণ্য। সুন্দর বনের অসংখ্যা প্রজাতির উদ্ভিদ বন্যপ্রাণী ও বিভিন্ন প্রকার গাছের দেখা মিলছে এই বনে। পাশাপাাশি মৌমাছিরা এখানে মধু আহরন করে তৈরি করেছে ছোট বড় মৌচাক। এছাড়া বিভিন্ন প্রজাতের পাখিদের বসবাসের জন্য অভয়ারণ্য বলা চলে বনটি। এখানে কেওড়া, বাইন, ধইঞ্চা গাছ সহ বিভিন্ন প্রজাতির গাছ-গাছালি পাখি ও বন্য প্রানীদের কারণে বাঁশঝাড়িয়া মিনি সুন্দরবন এলাকাটির নতুন মাত্রা যোগ হয়েছে। এই মিনি সুন্দরবনকে ঘিরে এই অঞ্জলে আসার আলো দেখা দিয়েছে। বিশ্ব ঐতিহ্যের অন্যতম সুন্দরবনের ম্যানগ্রোভ বনের পাশাপাশি বাঁশঝাড়িয়া মিনি সুন্দরবন হিসাবে এটি বিস্তৃতি লাভ করায় অনেকটা সম্ভবনার দার খুলে যাচ্ছে বলে মনে করছেন সচেতন উপজেলাবাসী । এ বনের মাধ্যমে দেশের অর্থনীতিতে নতুন মাত্রা যোগ হতে পারে। পাশাপাশি পরিবেশের জন্য এই বন এখন আর্শিবাদ স্বরুপ বলে মনে করছেন অনেকে। বাঁশঝাড়িয়া মিনি সুন্দরবনকে সরকারী যথাযথভাবে রক্ষণাবেক্ষনের দাবী জানিয়েছেন এলাকার সচেতন মহল। সম্প্রতি বাংলাদেশ সরকারের ভূমি মন্ত্রণালয়ের যুগ্ন সচিব মাসুদ হোসেন এ মিনি সুন্দরবন পরিদর্শন করেন । এখানে হতে পারে সম্ভাবনাময় একটি পর্যটন কেন্দ্র এমনটি সন্তব্য করেন তিনি।এছাড়া এবনকে ঘিরে দূর দুরান্তের দর্শনার্থীদের ভিড় বাড়ছে প্রতিদিন এখানে। কালিগঞ্জ উপজেলার ডাকবাংলা মোড়ে নদীর ঘাট থেকে নদী পথে স্পিড বোড, লঞ্চ, ট্রলার ও নৌকা যোগে বাঁশঝাড়িয়া এই মিনি সুন্দরবনে যাওয়া যায়। এছাড়া সড়ক পথে কালিগঞ্জ উপজেলা থেকে প্রায় ১২/১৩ কিলোমিটার দুরে মথুরেশপুর ও ধলবাড়িয়া ইউনিয়নের উপর দিয়ে রতনপুর বাজার দিয়ে ধলবাড়ীয়া ইউনিয়নের গান্ধুলিয়া মাদ্রাসার সামনের রাস্তা দিয়ে বাঁশঝাড়িয়া মিনি সুন্দরবনে যাওয়া যায়। বাঁশঝাড়িয়া বিজিবি ক্যাম্পের সামনে ওয়াবদহা ভেঁড়ী বাঁধের উপর দাঁড়ালেই বনটি দেখা যায়। অনেক দর্শনার্থী নৌকা যোগে বনের চারিপাশ ঘুরে ঘুরে দেখে থাকেন। বিভিন্ন মিডিয়ায় এই মিনি সুন্দরবনের সংবাদ প্রকাশের পর থেকে নতুন মিনি সুন্দরবনকে এক নজর দেখার জন্য দুর দুরান্ত থেকে ছুটে আসছে এখানে। তথ্যানুসন্ধানে ও এলাকাবাসীর কাছ থেকে জানা গেছে সুন্দরবনের মূল ভূখন্ড থেকে প্রায় ২শত কিঃ মিঃ উত্তরে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ধলবাড়ীয়া ইউনিয়নে সীমান্ত ঘেসে যাওয়া খরস্রোত কালিন্দী নদীর বিস্তীর্ণ চরে জেগে উঠেছে এই বন। দিন দিন বনের আকার বৃদ্ধি পাচ্ছে। বনে কেওড়া গাছ ওড়া, সুন্দরী সহ নানা প্রজাতির গাছ প্রাকৃতিকভাবে বেড়ে উঠেছে। এ বনে বাঘ হরিণের দেখা না মিললেও সুন্দরবনের নানা প্রজাতির বণ্যপ্রাণী আছে বলে স্থানীয়রা জানিয়েছেন। এখানে বিভিন্ন পাখিদের কলকাকুলিতে বন মুখরিত হয়ে উঠে। এতে এলাকবাসীর মধ্যে যেমন আশার আলো দেখা দিয়েছে তেমনি পরিবেশের জন্য এবন মায়ের মত আগলে রেখেছে। ইতিমধ্যে কালিগঞ্জ প্রেসক্লাব ও কালিগঞ্জ শিল্পকলা একাডেমীর উদ্যোগে বাঁশঝাড়িয়া মিনি সুন্দরবন এলাকাটি পিকনিক স্পট ঘোষনার উদ্যোগ গ্রহন করেছেন। দিনব্যাপী চড়ুইভাতি ও সাংস্কৃতি অনুষ্ঠানের২ আয়োজন করেন উপজেলা শিল্পকলা একাডেমী। অংশগ্রহন করেন কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা, কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জসহ দেশের দক্ষীন অঞ্চললের কবি, সাহিত্যিক, সাংবাদিক, নাট্যশিল্পী, নাট্যাভিনেতা, জনপ্রতিনিধি। এমনিভাবে প্রতিনিয়ত বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন সহ সাধারণ ভ্রমন পিপাসুরা ভ্রমন করে থাকেন।

 

 

ইসলামী যুব আন্দোলন খুলনা মহানগরের দ্বি বার্ষিক সম্মেলন উপলক্ষ্যে প্রস্তুতি সভা

খবর বিজ্ঞপ্তি

১৭ জানুয়ারী ইসলামী যুব আন্দোলন খুলনা মহানগর শাখার প্রস্ততি সভা নগর সভাপতি আলহাজ্ব মোঃ আবুল কাশেম এর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক ইমরান হোসেন মিয়া এর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।

প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন নগর সহ সভাপতি মুফতি আব্দুর রহমান মিয়াজি, যুগ্ম সাধারন সম্পাদক মোঃ আব্দুর রশিদ, সাংগঠনিক সম্পাদক মোঃ ফেরদাউস গাজী সুমন, দপ্তর সম্পাদক মুহাম্মদ আব্দুর সবুর, অর্থ সম্পাদক মোঃ আমজাদ হোসেন, প্রচার সম্পাদক মোঃ নাজমুল ইসলাম, প্রকাশনা সম্পাদক মোঃ আরিফুল ইসলাম, দাওয়াত ও প্রশিক্ষণ সম্পাদক মোঃ মামুনুর রশীদ, যুব কল্যাণ ও কর্মসংস্থান সম্পাদক মাওলানা ফরিদ উদ্দিন, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক মোঃ শামীম হায়দার, আইন সম্পাদক মোঃ আলফাত হোসেন লিটন, তথ্য ও গবেষণা সম্পাদক ইঞ্জিঃ হায়দার আলী, সমাজ কল্যাণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম, মানবাধিকার সম্পাদক মুফতি আমানুল্লাহ, মহিলা ও পরিবার সম্পাদক মোহাম্মদ সুমন হাওলাদার, সংখ্যালঘু সম্পাদক মোঃ শিমুল ব্যাপারী, উপ সম্পাদক মোঃ হাবিবুল্লাহ গাজী, ডালিম হাওলাদার, মোঃ শাহিন হোসেন। প্রস্ততি সভায় আগামী ২৭ জানুয়ারী খুলনা মহানগর সম্মেলন সফল করার জন্য সংগঠনের পক্ষ থেকে গুরুত্বপূর্ণ নির্দেশনা প্রদান করা হয় ।

 

কৃষক ও কৃষিকাজই হল সবকিছুর উর্দ্ধে: জেলা প্রশাসক

ডুমুরিয়া প্রতিনিধি

খুলনা জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফিন বলেছেন, আমাদের দেশে সবকিছুর উর্দ্ধে হল কৃষক ও কৃষি কাজ। তারা হলেন খাদ্য উৎপাদনকারী, তাদের পরিশ্রমে উৎপাদিত ফসল খেয়ে আমরা বেঁচে থাকি। এটা আমাদের সব সময় মনে রাখতে হবে। কোন ভাবেই তাদেরকে খাটো করে দেখা যাবে না। এক সময়ে ধনী-গরীবের বিভেদ ছিল, ওই বিভেদে গরীব তথা এই কৃষকরা অবহেলিত ও বঞ্চনার শিকার হত। আজও তা সমাজ থেকে একেবারেই নির্মুল হয়নি। কিš‘ আমাদের অতীতের সেই কালো প্রথা থেকে বেরিয়ে আসতে হবে। সবার আগে তাদেরকে দিতে হবে মর্যাদা ও সম্মান। যে লক্ষ্য নিয়ে এগিয়ে যা”েছন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন ছিল সোনার বাংলা গড়ার। আজ তা বাস্তবে পরিনত হতে যা”েছ। আর সে লক্ষ্য বাস্তবায়নে কাজ করছে বর্তমান সরকার। যার মধ্যে উল্লেখ যোগ্য হল ইউরিয়াসহ সকল প্রকার সারে ভুর্তকি ব্যব¯’া, কৃষি যন্ত্রপাতি ক্রয়ে কমিশন প্রদান, ব্যাপক প্রনোদনা ব্যব¯’া। মঙ্গলবার দুপুরে ডুমুরিয়া উপজেলার শোভনা ইউনিয়নের গাবতলা নিমেরশিষা বিলে চলতি বোরো মৌসুমে সমলয় ভাবে ধান চাষাবাদ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) কাজী জাহাঙ্গীর হোসেন। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা নির্বাহী অফিসার শরীফ আসিফ রহমান ও ডুমুরিয়া থানা অফিসার ইনচার্জ সেখ কনি মিয়া (বিপিএম) এবং স্বাগত বক্তৃতা করেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ ইনসাদ ইবনে আমিন। এছাড়া আরও বক্তৃতা করেন শোভনা ইউপি চেয়ারম্যান সুরঞ্জিত কুমার বৈদ্য ও কৃষক সুশান্ত মল্লিক। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা ম্যাজিষ্ট্রেট অপ্রতীম কুমার চক্রবর্ত্তী, ডুমুরিয়া উপজেলা সহকারি কমিশনার (ভুমি) আফরোজ শাহীন খসরু, উপজেলা প্রকৌশলী মুহা. রবিউল ইসলাম, অতিরিক্ত উপপরিচালক (উদ্যান) মহাদেব চন্দ্র সানা, অতিরিক্ত উপপরিচালক (পিপি) এস এম মিজান মাহমুদ, কৃষি প্রকৌশলী দিপংকর চন্দ্র বালা, ডুমুরিয়া উপজেলা কৃষি অধিদপ্তরের সম্প্রসারণ কর্মকর্তা ওয়ালিদ হোসেন, উপসহকারি কর্মকর্তা (উদ্ভিদ সংরক্ষণ) পারনজয় মন্ডল, তুষার কান্তি বিশ্বাস, জাহাঙ্গীর আলম প্রমুখ। জানা গেছে, চলতি মৌসুমে বিলের ৭৭জন কৃষকের ৫০ একর জমিতে আধুনিক পদ্ধতি সমলয় ভাবে বোরো চাষাবাদ শুরু করা হয়েছে।

 

 

 

সাগরদাঁড়িতে দরিদ্র ও অসহায় মানুষের  মাঝে শীত বস্ত্র বিতরণ

কেশবপুর (যশোর) প্রতিনিধিঃ

যশোরের কেশবপুর উপজেলার সাগরদাঁড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী মুস্তাফিজুল ইসলামের ব্যাক্তিগত উদ্যোগে শীতার্ত মানুষের  মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। শীত নিবারনের জন্য দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে নিজস্ব অর্থায়নে  তিনি ওই কম্বল বিতরণ করেন।  ইউনিয়ন পরিষদের সচিব অপুর্ব কুমার পাল এর সভাপতিত্বে মঙ্গলবার সকালে প্রধান অতিথি হিসেবে পরিষদের চেয়ারম্যান কাজী মুস্তাফিজুল ইসলাম মুক্ত  ইউনিয়নের ৯ শতাধিক দারিদ্র অসহায় শীতার্ত  মানুষের হাতে ওই কম্বল বিতরণ করেন। অসহায় দরিদ্র পরিবারের শীতার্ত মানুষেরা এই কম্বল পেয়ে আনন্দ প্রকাশ করে।

ইউনিয়নের বারুইহাটী,কাস্তা,চিংড়া সাগরদাঁড়ি, গোপসেনা, ঝিকরা,ফতপুর, মেহেরপুর সহ বিভিন্ন এলাকার মানুষ আনন্দ অনুভতি প্রকাশ করে বলেন আমরা আমাদের পরিবারের বয়স্ক ও শিশুদেরকে এই শীতবস্ত্র দিয়ে শীত থেকে  রক্ষা করতে পারবো। কম্বল পেয়ে আমরা খুব  খুশি। এসময় ইউনিয়ন পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন।

 

রূপসায় মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

 

মোস্তাফিজুর রহমান

প্রধানমন্ত্রী, বঙ্গকন্যা শেখ হাসিনা আজ সকালে ভার্চুয়ালি যুক্ত হয়ে রূপসার মডেল মসজিদ এবং ইসলামী সাংস্কৃতিক  কেন্দ্রের উদ্বোধন করেন ।  এই উপলক্ষে জুম কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন খুলনা- ৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মুর্শেদী । এ সময়ে উপস্থিত ছিলেন খুলনা জেলা অতিরিক্ত জেলা প্রশাসক তারিফ রেজা মীর,রূপসা উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ কামাল উদ্দীন বাদশা, রূপসা উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবাইয়া তাছনিম,নবাগত রূপসা উপজেলা নির্বাহী অফিসার কোহিনুর জাহান,সহকারী কমিশনার (ভূমি) মোঃ সাজজাদ হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ আব্দুল্লাহ জুবায়ের, মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা আফরোজ মনা ,রূপসা থানা অফিসার ইনচার্জ সরদার মোশাররফ হোসেন,রূপসা থানা অফিসার ইনচার্জ (তদন্ত) সিরাজুল ইসলাম,মহিলা ,পল্লী বিদ্যুৎ এজিএম মোঃ হালিম খান,ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপার ভাইজার কাজী এনামুল হক,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আনিসুর রহমান, মনিরুল ইসলাম,সাব রেজিস্ট্রার মোঃ আবু রায়হান,সমাজসেবা জেসিয়া জামান,প্রকৌশলী এসএম ওয়াহিদুজ্জামান,তথ্য কর্মকর্তা দিলশানার, আওয়ামীলীগ নেতা আঃ মজিদ ফকির,মোর্শেদুল আলম বাবু,খান শাহাজাহান কবীর প্যারিস,সোহেল জুনায়েদ,চাঁদ সুলতানা,হাফেজ মাওলানা ইমদাদুল হক,হাফেজ শাহাজাহান,মাওলানা হাসিবুর রহমান,খান আঃ রশিদ প্রমূখ। অনুষ্ঠান সার্বিক পরিচালনা করেন কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ ফরিদুজ্জামান ।

 

নড়াইলের বিলডুমুরতলায় ঐতিহ্যবাহী ঘোড়া দৌড় প্রতিযোগিতা

নড়াইল প্রতিনিধিঃ

নড়াইলের বিলডুমুরতলায় গ্রামবাংলার জনপ্রিয় খেলা ঘোড়া দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ঐতিহ্যবাহী এই ঘোড়া দৌড় দেখতে হাজারও মানুষের ঢল নামে। সোমবার (১৬ জানুয়ারি) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত চলে প্রতিযোগিতা। নড়াইল সদর উপজেলার হবখালী ইউনিয়নের বিলডুমুরতলা বিলে গ্রামবাসীর আয়োজনে এ ঘোড়া দৌড় অনুষ্ঠিত হয়। ঘোড়া দৌড় দেখতে দূর-দূরান্ত থেকে সব বয়সের হাজার হাজার মানুষ ছুটে  আসেন। ডুমুরতলা গ্রামজুড়ে আনন্দ ও উৎসবে মেতে উঠে খেলাপ্রেমীরা। ঘোড়া দৌড় প্রতিযোগিতাকে ঘিরে মাঠে বসে গ্রামীণ মেলা। নাগরদোলা ও নানা পণ্য সামগ্রীর দোকান বসে মেলায়। ঘোড়া দৌড় দেখতে আসা দর্শক রাজু শেখ বলেন, ঘোড়া দৌড় প্রতিযোগিতা গ্রামবাংলার ঐতিহ্যবাহী খেলা। আগে বিভিন্ন স্থানে খেলাগুলো দেখা যেত, এখন আর সচরাচর দেখা যায় না। দীর্ঘদিন পরে ঘোড়া দৌড় প্রতিযোগিতা উপভোগ করলাম। ঘোড়া দৌড় দেখতে আসা স্বপন দাশ বলেন, ঘোড়ার দৌড় প্রতিযোগিতা দেখে খুবই ভালো লাগছে। এমন আয়োজনে হাজারও দর্শকের উপস্থিতিতে আবেগ আপ্লুত হয়েছি। এ প্রতিযোগিতা দেখে হারিয়ে যাওয়া ঐতিহ্যকে মনে পড়ে গেল। তবে এমন আয়োজন প্রতিবছরই হলে ভালো হয়। প্রতিযোগিতায় অংশ নেওয়া কয়েকজন ঘোড়া মালিক বলেন, দীর্ঘদিন ধরেই বিভিন্ন এলাকায় তারা ঘোড়া দৌড় প্রতিযোগিতায় অংশ নেন। অনেক প্রতিযোগিতায় কেউ কেউ বিজয়ী হয়েছেন। সেই ধারাবাহিকতায় আজও তারা অংশ নিয়েছেন। শারীরিক অবস্থা যতদিন ভালো থাকবে ততদিন তারা ঘোড়া দৌড় প্রতিযোগিতায় অংশ নেবেন। ঘোড়া দৌড় প্রতিযোগিতায় নড়াইল জেলা ছাড়াও আশপাশের জেলা থেকে ২০টি ঘোড়া এ দৌড় প্রতিযোগিতায় অংশ নেয়। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

 

খুবি উপাচার্যের সাথে জেলা প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ

খবর বিজ্ঞপ্তি

খুলনা জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীন ১৭ জানুয়ারি (মঙ্গলবার) সকাল ১০টায় খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন এর সাথে তাঁর কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন। এসময় তিনি জেলা প্রশাসনের পক্ষ থেকে উপাচার্যকে আন্তরিক শুভেচ্ছা জানান এবং দেশের উচ্চশিক্ষা ও গবেষণায় খুলনা বিশ্ববিদ্যালয়ের সুনাম ও ভূমিকার কথা উল্লেখ করেন। এছাড়া তিনি খুলনা তথা দেশের বিকাশে বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ অবদানের কথাও তুলে ধরেন।

উপাচার্য খুলনার নবাগত জেলা প্রশাসককে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে সরকারের অভীষ্ট লক্ষ্য অর্জনে পারস্পারিক সহযোগিতা ও সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বিশেষত খুলনা বিশ্ববিদ্যালয়ের গবেষণাসহ কয়েকটি দিকে আলোকপাত করে এসব ক্ষেত্রে প্রশাসনের সহযোগিতা প্রয়োজন বলে উল্লেখ করেন। জেলা প্রশাসক খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার উন্নয়নে জেলা প্রশাসনের পক্ষ থেকে সম্ভব সহযোগিতার বিষয়টি উল্লেখ করেন। সাক্ষাতকালে জেলা প্রশাসককে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে স্মারক উপহার প্রদান করা হয়।

এসময় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা, ট্রেজারার প্রফেসর অমিত রায় চৌধুরী, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস, জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক এস এম আতিয়ার রহমান, অর্থ ও হিসাব বিভাগের পরিচালক শেখ মুজিবুর রহমান, উপাচার্যের সচিব সঞ্জয় সাহা, উপ-রেজিস্ট্রার (এস্টেট) কৃষ্ণপদ দাশ উপস্থিত ছিলেন।

 

 

 

মধ্যরাতে বিস্ফোরণ: ফকিরহাটে বেকারীর কারখানা পুড়ে ছাই

ফকিরহাট প্রতিনিধি:

বাগেরহাটের ফকিরহাটে মোহনা বেকারীর কারখানায় মধ্যরাতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে কারখানার ভেতরে থাকা সকল মালামাল ও খাদ্যপণ্য পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের একটি দল এক ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন। ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার দিবাগত (১৭ জানুয়ারি) রাত ১টার দিকে ফকিরহাট সদর এলাকায় মো. খোকন শেখের বেকারীর কারখানায় হঠাৎ বিস্ফোরণের শব্দ শোনা যায়। এসময় কারখানার মালিক ঘর থেকে বের হয়ে আগুণ দেখতে পান। খবর পেয়ে ফকিরহাট ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে এসে এক ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। কারখানার মালিক পক্ষের দাবী এ অঘ্নিকান্ডের ঘটনায় প্রায় এক লক্ষ টাকার ক্ষতি হয়েছে। এছাড়া ভবনের ছাদ আগুলে ক্ষতিগ্রস্থ হয়েছে। ফকিরহাট উপজেলা নির্বাহী অফিসার মো. মনোয়ার হোসেন ওই রাতেই ঘটনাস্তল পরিদর্শন করেন বলে জানা গেছে। ফকিরহাট ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা শামসুর রহমান জানান, কারখানায় বেকারী তৈরির ওভেনের তাপে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে এ দুর্ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিক অনুসন্ধানে ধারণা করেন। অগ্নিকান্ডে কারখানার ভেতরে থাকা সকল জিনিসপত্র ও খাদ্যপণ্য পুড়ে গেছে তিনি

জানান।

 

 

অফিসার্স ক্লাবে মাসব্যপি ব্যাডমিন্টন প্রশিক্ষণের সমাপনী

ফকিরহাট প্রতিনিধি:

ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় বাগেরহাট অফিসার্স ক্লাবে সোমবার সন্ধ্যায় মাসব্যপি ব্যাডমিনটন প্রশিক্ষণের সমাপনী ও সনদপত্র বিতরণ করা হয়েছে। জেলা ক্রীড়া অফিসের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাগেরহাট অতিরিক্ত জেলা প্রশাসক হাফিজাল আসাদ। এতে সভাপতিত্ব করেন জেলা ক্রীড়া অফিসার মো. মিজানুর রহমান। অনুষ্ঠান সার্বিক ভােেব পরিচালনা করেন চিরুলিয়া স্কুল এন্ড কলেজের ক্রীড়া শিক্ষক।

 

 

ঝর্ণাধারা উপকূলীয় সাংবাদিক কল্যাণ ট্রাস্টের কমিটি গঠন

বটিয়াঘাটা (খুলনা) প্রতিনিধি

ঝর্ণাধারা উপকূলীয় সাংবাদিক কল্যাণ ট্রাস্টের কমিটির পুনঃগঠন গত ইং ১৬ জানুয়ারি (সোমবার) বিকালে উপকূলীয় সাংবাদিকদের সমন্বয়ে প্রবীণ সাংবাদিক এনায়েত আলী বিশ্বাসের সভাপতিত্বে এক জরুরি আলোচনা সভা বটিয়াঘাটা প্রেসক্লাবে অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় দৈনিক আমার সংবাদ বটিয়াঘাটা প্রতিনিধি মহিদুল ইসলাম শাহীন’কে সভাপতি ও ইমরান হোসেন সুমনকে সাধারণ সম্পাদক করে কমিটি গঠন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা শেখ আব্দুল হামিদ ও এস এম ফরিদ রানা। কমিটির অন্য সদস্য হলেন সহ-সভাপতি এনায়েত আলী বিশ্বাস, হিরামন মন্ডল সাগর, আরিফুজ্জামান দুলু, রতন কুমার সাহা, যুগ্ম সম্পাদক কাজী আতিক, অজিত রায়, বিপ্রদাস রায়, বাকির হোসেন, কোষাধ্যক্ষ অমলেন্দু বিশ্বাস, প্রচার সম্পাদক মোঃ ইয়াছিন রেজা, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান উজ্জ্বল, ক্রীড়া সম্পাদক বি এম হানিফ, দপ্তর সম্পাদক পরিতোষ রায়, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক গৌরদাস বিশ্বাস, মহিলা বিষয়ক সম্পাদীকা লসমী হালদার, সদস্য এস এম বজলুর রহমান,মিলন মল্লিক,শাহিন বিশ্বাস,সোহরাব মুন্সী, তরিকুল ইসলাম, শিহাবউদ্দিন দোলন, তুরান হোসেন রানা, আক্তারুল ইসলাম,কামাল হাওলাদার, মোঃ ইমরান হোসেন, অরূপ জোয়ার্দার, আছিয়া খাতুন ঝিনুক, সায়েদুজ্জামান গোলদার, নিখিলেষ গাইন, আশিষ কুমার বাছাড়,জয়ন্ত মন্ডল, শেখ ইউসুফ প্রমুখ।

 

 

মাগুরায় ট্রাকচাপায় এলজিইডির প্রকৌশলী নিহত

মাগুরা প্রতিনিধি

ঢাকা-খুলনা মহাসড়কের মাগুরা শহরের ভায়না মোড় এলাকায় সোমবার রাতে ট্রাকচাপায় মাগুরা সদর উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) উপসহকারী প্রকৌশলী শরিফুল ইসলাম (৫৫) নিহত হয়েছেন। শরিফুল ইসলাম মাগুরা সদরের নরসিংহাটি গ্রামের হাবিবুর রহমানের ছেলে। তিনি শহরের ভায়না চোপদারপড়া এলাকায় ভাড়া বাড়িতে পরিবার নিয়ে থাকতেন।

 

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, ‘মাগুরা সদর উপজেলা এলজিইডির উপসহকারী প্রকৌশলী শরিফুল ইসলাম সোমবার রাত সাড়ে ৮টার দিকে মোটরসাইকেল চালিয়ে ভায়না চোপদারপাড়া এলাকায় নিজ বাড়িতে ফিরছিলেন। এ সময় ঢাকা-খুলনা মহাসড়কের মাগুরা ভায়না মোড় এলাকায় পৌঁছালে ঝিনাইদহ থেকে মাগুরামুখী একটি পন্যবাহী ট্রাক তাকে চাপা দেয়। এ সময় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে তিনি ঘটনাস্থলেই নিহত হন। পুলিশ ট্রাকটি জব্দ করেছে। তবে চালক পালিয়ে গেছে।’

 

স্ত্রী-সন্ত্রানকে নিয়ে যাচ্ছিলেন মোটরসাইকেলে, ট্রলির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের

মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি।।

 

মাগুরার মহম্মদপুরে ট্রলির সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে বাবুল আক্তার (৫৫) নামের একস্কুল শিক্ষক নিহত হয়েছেন। মঙ্গলবার সকাল দশটার দিকে এই দুর্ঘটনা ঘটে।

 

নিহত বাবুল আক্তার উপজেলার পলাশবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।

 

নিহতের মামা প্রভাষক জিহাদুল ইসলাম জানান, বাবুল আক্তার মৌফুলকান্দি গ্রামের নিজ বাড়ি থেকে স্ত্রী ও ছেলেকে নিয়ে মোটরসাইকেলে করে মহম্মদপুরে আসার পথে লক্ষীপুর এলাকায় পৌঁছালে অপর দিক থেকে  আসা দ্রুতগামী কাঠবোঝাই ট্রলির ধাক্কায় তিনিসহ স্ত্রী এবং সন্তান পড়ে গিয়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনলে তিন জনেরই অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। দুপুর একটার সময় সেখানে চিকিৎসাধীন অবস্থায় স্কুলশিক্ষক বাবুল আক্তারের মৃত্যু হয়। তার স্ত্রী এবং সন্তানের অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে।

 

মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোকছেদুল মোমিন বলেন, বাবুল আক্তারসহ মা ও ছেলের অবস্থা খারাপ হওয়ায় উন্নত চিকিৎসার জন্য সকলকেই ফরিদপুরে পাঠানো হয়। পরে শুনেছি বাবুল মারা গেছেন।

 

মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্মা (ওসি) অসিত কুমার পাল বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। ট্রলিচালকে আটকের চেষ্টা চলছে। দুর্ঘটনার বিষয়টি তদন্ত করা হচ্ছে।

 

মাছচুরি ঠেকাতে বৈদ্যুতিক তার, প্রাণ গেলো ঘের মালিকের

স্টাফ রিপোর্টার

মাছচুরি ঠেকাতে মৎস্য ঘেরে দেওয়া বৈদ্যুতিক তারে জড়িয়ে মালিক কামাল হোসেন বিশ্বাস ওরফে কালু (৪০) নামে এক ঘের মালিকের মৃত্যু হয়েছে। তাকে বাঁচাতে গিয়ে আহত হয়েছেন অপর ঘের মালিক সেলিম বিশ্বাস ওরফে লাভলু (৪২)। মঙ্গলবার (১৭ জানুয়ারি) দুপুরে ফুলতলার বাড্ডাগাতী এলাকার রুহের বিলে এ ঘটনা ঘটে।

ফুলতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইলিয়াস তালুকদার বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ ও এলাকাবাসী জানায়, বাড্ডাগাতী গ্রামের মৎস্য ঘের মালিক হুমায়ুন কবির বিশ্বাস রুহের বিলে অবস্থিত মৎস্য ঘেরের মাছচুরি ঠেকাতে বাড়ি থেকে পল্লী বিদ্যুতের তার টেনে ঘেরের চারপাশে ছড়িয়ে রাখেন। দুপুর আনুমানিক সাড়ে ১১টার দিকে তার ছেলে ওই মৎস্য ঘেরে গেলে বৈদ্যুতিক তারে জড়িয়ে যান। এ সময় প্রতিবেশী পার্শ্ববর্তী ঘের মালিক কামাল বিশ্বাস সেলিমকে উদ্ধার করেত গিয়ে নিজেও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েন। এলাকাবাসী তাদেরকে দ্রুত উদ্ধার করে ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক কামাল বিশ্বাসকে মৃত ঘোষণা করেন। এ সময় আহত সেলিম বিশ্বাসকে হাসপাতালে ভর্তি করেন।

 

এ ব্যাপারে ফুলতলা থানার ওসি মো. ইলিয়াস তালুকদার বলেন, প্রাথমিক তদন্তে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কামাল বিশ্বাসের মৃত্যু নিশ্চিত হওয়া গেছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি নিয়ে মরদেহ দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

ইজিবাইকচালকের কাছে মিললো ৪ স্বর্ণবার

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুর এলাকা থেকে ৪টি স্বর্ণের বারসহ বায়েজিদ মিয়া নামে এক চোরাকারবারীকে আটক করেছে বিজিবি। তিনি উপজেলা বাঘাডাঙ্গা গ্রামের মৃত নাসির উদ্দিনের ছেলে।

ঝিনাইদহ বিজিবি-৫৮ ব্যাটালিয়ানের পরিচালক লে. কর্নেল মাসুদ পারভেজ রানা মঙ্গলবার (১৭ জানুয়ারি) সন্ধ্যায় সংবাদ সম্মেলনে জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় দত্তনগর হয়ে একটি ইজিবাইকে স্বর্ণের চালান বাঘাডাঙ্গা সীমান্ত এলাকার দিকে যাবে। এমন সংবাদের ভিত্তিতে পদ্মপুকুর ডিগ্রি কলেজের কাছে অভিযান চালায় বিজিবি। সে সময় একটি ইজিবাইকের গতিরোধ করে চালক বায়েজিদ মিয়াকে আটক করা হয়। পরে তার কাছে কসটেপ দিয়ে মোড়ানো অবস্থায় রাখা ৪টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। এগুলো ভারতে নিয়ে যাওয়া হচ্ছিল বলেও জানান তিনি।

অপরদিকে বিকেল ৩টার দিকে মাধবখালী বিওপির ময়নাগাড়ী মাঠে অভিযান চালায় বিজিবি। সেসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা পালিয়ে গেলে ঘটনাস্থল থেকে বস্তায় মোড়ানো ৪টি এয়ারগান উদ্ধার করা হয়।