খবর বিজ্ঞপ্তি।।
মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গনতন্ত্রের প্রবক্তা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এঁর ৮৭তম জন্মবার্ষিকী আগামীকাল ১৯ জানুয়ারি। দিবসটি উপলক্ষ্যে ১৯ জানুয়ারি বৃহস্পতিবার বিকাল ৩টায় খুলনা মহানগর ও জেলা বিএনপির উদ্যোগে আলোচনা সভা দলীয় কার্যালয় সামনে অনুষ্ঠিত হবে। আলোচনা সভায় প্রধান অতিথি থাকবেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, বিশেষ অতিথি থাকবেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল, জাতীয় নির্বাহী কমিটির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, ও খুলনা বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক বাবু জয়ন্ত কুমার কুন্ডু।
খুলনা মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন বলেন, বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠায় রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ করেছিলেন জিয়াউর রহমান। তিনি বিভাজনের রাজনীতি বাদ দিয়ে ঐক্যের রাজনীতি শুরু করেছিলেন। আজকে দুর্ভাগ্যজনক এবং ইচ্ছাকৃতভাবে আওয়ামী লীগ সেই অবস্থার পরিবর্তন ঘটিয়ে একদলীয় শাসনব্যবস্থা চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। তুহিন ১৯ জানুয়ারির আলোচনা সফল করতে খুলনাবাসি সহ বিএনপি ও সকল অঙ্গ সহযোগি সংগঠনের নেতাদের প্রতি আহবান জানিয়েছেন।











































