Home আঞ্চলিক আগামী নির্বাচন হবে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে : মনা

আগামী নির্বাচন হবে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে : মনা

7

খবর বিজ্ঞপ্তি।।
বিদ্যুতের দাম বাড়লে সকল নিত্যপণ্যের দাম বাড়ে, মূল্যস্ফীতি বেড়ে জনদূর্ভোগ সৃষ্টি হয়। নির্বাচনের বছরের শুরুতেই বিদ্যুতের দাম বাড়িয়ে সরকার প্রমাণ করেছে জনগণের কাছে তাদের কোন দায়বদ্ধতা নেই। রাতের ভোটের সরকার নির্বাচন ছাড়াই পুনরায় ক্ষমতা দখলের ষড়যন্ত্র করছে অভিযোগ করে মহানগর বিএনপির আহবায়ক শফিকুল আলম মনা বলেছেন, কোন চক্রান্ত ষড়যন্ত্রে কাজ হবেনা। অচিরেই জনবিচ্ছিন্ন সরকার বিদায় নেবে, আগামী নির্বাচন হবে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে।

বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি, ফ্যাসিস্ট সরকারের পদত্যাগ ও নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় নির্বাচনসহ ১০ দফা দাবি এবং বিদ্যুতের মুল্যবৃদ্ধির প্রতিবাদে সোমবার (১৬ জানুয়ারি) বিকেলে কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবে খুলনা মহানগর বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে তিনি এসব কথা বলেন। নগরীর কে ডি ঘোষ রোডস্থ দলীয় কার্যালয়ের সামনে মহানগর বিএনপির উদ্যোগে কেন্দ্র ঘোষিত এ কর্মসূচি পালিত হয়। এর আগে মহানগরীর সকল থানা ও ওয়ার্ড থেকে বিএনপি নেতাকর্মীদের খন্ড খন্ড মিছিল ডিসি অফিস সংলগ্ন কেসিসি মার্কেট এলাকায় সমবেত হয়। এখান থেকে এক বিশাল মিছিল সরকার বিরোধী নানা শ্লোগান দিতে দিতে কে ডি ঘোষ রোড দলীয় কার্যালয় চত্বরে আসে।

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে মানুষ দিশেহারা উল্লেখ করে মনা বলেন, বিদ্যুতের মূল্যবৃদ্ধির ফলে দ্রব্যমূল্য আরও বৃদ্ধি পাবে। জনগণের দুর্ভোগের কথা চিন্তা করে বিদ্যুতের দাম সহনীয় পর্যায়ে রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, বিএনপি সরকারের আমলে প্রিপেইড মিটারে ১০০ টাকা রিচার্জ করলে ১১০ টাকার বিদ্যুৎ দেওয়া হতো। এখন ১০০ টাকা রিচার্জ করলে ৭০ টাকার বিদ্যুৎ দেওয়া হয়। প্রিপেইড মিটার ও কুইক রেন্টালের নামে জনগণের পকেট থেকে টাকা নিয়ে ভোগান্তির সৃষ্টি করা হয়েছে। সরকার দুর্নীতি ও লুটপাট বন্ধ না করে দ্রব্যমূল্য বৃদ্ধিসহ জনজীবনকে বিপর্যস্ত করে তুলছে। এ থেকে মুক্তি পেতে দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে এই একনায়কতন্ত্রী সরকারের পতন ঘটাতে হবে।

সমাবেশে বক্তারা বলেন, বিএনপির গণতান্ত্রিক কর্মসূচি প্রতিহত করতে রাষ্ট্রীয় শক্তি নিয়োগ করা হয়েছে। গত ডিসেম্বরে ৯ গায়েবী মামলায় অর্ধ শত নেতাকর্মী কারাগারে। ওর্য়্ডা যুবদল নেতা কারাবন্দী ইয়াকুব পাটোয়ারীর সদ্য ভূমিষ্ঠ সন্তান চিকিৎসাধীন অবস্থায় মারা গেলে হাতকড়া পরিয়ে ছেলের মৃত মুখ দেখতে হয়েছে। সারা দেশের লাখো ইয়াকুব পাটোয়ারীর অভিশাপে এই ফ্যাসিবাদের পতন ঘটবে।

সমাবেশে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন, সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ তারিকুল ইসলাম জহির, যুগ্ম আহবায়ক স ম আব্দুর রহমান, সৈয়দা রেহানা ঈসা, শের আলম সান্টু, বদরুল আনাম খান, মাহবুব হাসান পিয়ারু, চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, একরামুল হক হেলাল, মাসুদ পারভেজ বাবু, শেখ সাদী, চৌধুরী হাসানুর রশিদ মিরাজ,
শেখ জাহিদুল ইসলাম, আব্দুর রাজ্জাক, হাফিজুর রহমান মনি, ওয়াহিদুর রহমান দীপু, শেখ শাহিনুল ইসলাম পাখী, রেবায়েত হোসেন বাবু, মুরশিদ কামাল, আরিফ ইমতিয়াজ খান তুহিন, কে এম হুমায়ুন কবির, বিপ্লবুর রহমান কুদ্দুস, সাজ্জাদ হোসেন তোতন, কাজী মিজানুর রহমান, এহতেশামুল হক শাওন, একরামুল কবির মিল্টন, নাজিরউদ্দিন আহমেদ নান্নু, শেখ ইমাম হোসেন, হাবিবুর রহমান বিশ^াস, এ্যাড. মোহাম্মদ আলী বাবু, শেখ জামালউদ্দিন, গাজী আফসারউদ্দিন, মোল্লা ফরিদ আহমেদ, নাসির খান, আব্দুস সালাম, আলমগীর হোসেন, নাজমুল হুদা চৌধুরী সাগর, ফারুক হোসেন হিলটন, তারিকুল ইসলাম, খন্দকার হাসিনুল ইসলাম নিক, মোঃ জাহিদুল হোসেন জাহিদ, মিজানুর রহমান মিলটন, আলী আক্কাস, ফারুক হোসেন, মুজিবর রহমান, আজিজা খানম এলিজা,
কৃষক দলের আক্তারুজ্জামান তালুকদার সজীব, স্বেচ্ছাসেবক দলের শফিকুল ইসলাম শাহিন, ওয়াহিদুজ্জামান হাওলাদার, ইউসুফ মোল্লা, মুনতাসির আল মামুন, মহিলা দলের এ্যাড. কানিজ ফাতেমা আমিন, আনজিরা খাতুন, শাহনাজ সরোয়ার, মরিয়ম খাতুন মুন্নি, লুৎফুন নাহার লাভলী, লুবনা ইয়াসমীন, ছাত্রদলের ইসতিয়াক আহমেদ ইস্তি, রশিউর রহমান রুবেল, মোঃ হাসান ফকির, সৈয়দ ইমরান, সাজ্জাদ হোসেন জিতু, রিয়াজুল খান মুরাদ, জাসাসের ইঞ্জিনিয়ার নুর ইসলাম বাচ্চু, তাঁতী দলের আবু সাঈদ শেখ প্রমুখ।

পূর্ব ঘোষণা অনুযায়ী মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল কর্মসূচি নবনির্মিত রেল স্টেশন এলাকা থেকে শুরু হওয়ার কথা ছিল। কিন্ত সকাল থেকে বিপুল সংখ্যক পুলিশ সেখানে অবস্থান নিয়ে এক প্রকার অবরুদ্ধ পরিস্থিতি তৈরি করে। পুলিশ মোতায়েন ছিল ফেরীঘাট মোড়েও। বিএনপি অফিস সংলগ্ন থানার মোড় ছিল কাঁটাতারের ব্যারিকেডে অবরুদ্ধ। সেখানেও ছিল বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন। পরে কেসিসি মার্কেট এলাকায় জমায়েত ও মিছিলের সিদ্ধান্ত নেয়া হলে নেতাকর্মীরা সেখানে সমবেত হয়। মহানগরী এলাকার কয়েক সহস্রাধিক নেতাকর্মী কর্মসূচিতে অংশ নেন।