Home আঞ্চলিক বিএনপি নেতা বকুল এখন গোটা দেশের নেতৃত্ব দিবেন: খুলনা বিএনপি

বিএনপি নেতা বকুল এখন গোটা দেশের নেতৃত্ব দিবেন: খুলনা বিএনপি

44

খবর বিজ্ঞপ্তি।।
খুলনা মহানগর ও জেলা বিএনপি নেতৃবৃন্দ বিএনপির চেয়ারপারন বেগম খালেদা জিয়া ও আগামী দিনের রাষ্ট্রনায়ক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে বলেছেন, খুলনা মহানগর বিএনপির সম্মানিত সদস্য আলহাজ্ব রকিবুল ইসলাম বকুলকে কেন্দ্রীয় বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক পদে পদায়ন করায় জাতীয়তাবাদী ছাত্রদল আরো বেশি গতিশীল হবে। জিয়া পরিবারের অত্যান্ত আস্থাভাজন, আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানের বিশ্বস্ত হীরণময় হাতিয়ার বকুল ইতঃমধ্যে খুলনার বিএনপিকে সংগঠিত করতে প্রসংশনীয় দায়িত্ব পালন করেছেন। এবার তিনি সারাদেশের ছাত্রদলকে সংগঠিত করবেন। এটা আমাদের পরম পাওয়া উল্লেখ করেন বক্তারা বলেন, সাবেক কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি, খুলনা-৩ আসনের ধানের শীষের কান্ডারী রকিবুল ইসলাম বকুল এখন শুধু আমাদেরই নেতা নয়; তিনি এখন গোটা দেশের নেতৃত্ব দিবেন।
খুলনা রেলস্টেশন থেকে আনন্দ মিছিল করে বিএনপি কার্যালয়ে শেষ করার কথা থাকলেও পুলিশের বাধায় সোমবার (৯ জানুয়ারি) বিকাল ৩টায় কেডি ঘোষ রোডস্থ বিএনপি কার্যালয়ের সামনে খুলনা মহানগর ও জেলা বিএনপির আনন্দ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা এসব কথা বলেন। তারা আরো বলেন, দেশ এখন ভয়ানক দুর্যোগের মধ্যে চলছে। নির্বাসিত গণতন্ত্র, বিপন্ন মানবতা, জনগণের ভোটাধিকার নেই, চারিদিকে নাই নাই হাহাকার চলছে। এ থেকে পরিত্রান পেতে দেশের জনগণকে ঐক্যবদ্ধ করে একটি চূড়ান্ত আন্দোলনের মাধ্যমে অবৈধ সরকারকে বিদায় করতে হবে। বক্তারা বিএনপি নেতা রকিবুল ইসলাম বকুলের দীর্ঘায়ু ও সুস্বাস্থ কামনা করেন।
সমাবেশে বক্তব্য রাখেন ও মিছিলে অংশগ্রহন করেন খুলনা জেলা বিএনপির আহবায়ক আমীর এজাজ খান, মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন, জেলা বিএনপির সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পি, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আবু হোসেন বাবু, খান জুলফিকার আলী জুলু, স ম আব্দুর রহমান, মোল্লা খায়রুল ইসলাম, শের আলম সান্টু, বদরুল আনাম খান, চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, মাসুদ পারভেজ বাবু, শেখ সাদী, শেখ তৈয়েবুর রহমান, চৌধুরী হাসানুর রশিদ মিরাজ, এনামুল হক সজল, শেখ জাহিদুল ইসলাম, খায়রুল ইসলাম খান জনি, ওহিদুর রহমান দিপু, বেগ তানভীরুল আযম, শহিনুল ইসলাম পাখি, কে এম হুমায়ুন কবির, শেখ ইমাম হোসেন, কাজী মিজানুর রহমান, এড. মোহাম্মাদ আলী বাবু, নাজমুল হুদা চৌধুর সাগর, তারিকুল ইসলাম, খন্দকার হাসিনুল ইসলাম নিক, মিজানুর রহমান মিলটন, শফিকুল ইসলাম শফি, আলী আক্কাস, শেখ ফারুক হোসেন, মজিবুর রহমান, আজিজা খানম এলিজা, আনিছুর রহমান, মনিরুজ্জামান লেলিন, এস এম মুর্শিদুর রহমান লিটন, খন্দকার ফারুক হোসেন, আরিফুর রহমান, রফিকুল ইসলাম বাবু, সাইফুজ্জামান খান, হাসনাত রিজভী মার্শাল, রাহাত আলী লাচ্চু, মনির হাসান টিটো, শামসুল বারিক পান্না, সাইফুর রহমান, ইস্তিয়াক আহমেদ ইস্তি, আব্দুল মান্নান মিস্ত্রি, শফিকুল ইসলাম শাহিন, এবাদুল হক রুবায়েত, তাজিম বিশ্বাস, গোলাম মোস্তফা তুহিন, আতাউর রহমান রুনু, মো. জাবির আলী, এড. কানিজ ফাতেমা আমিন, নিঘাত সীমা, ইউসুফ মোল্লা, সালমা বেগম, মঞ্জুয়ারা বেগম, আসাদুজ্জামান আসাদ, সিরাজুল ইসলাম লিটন, শাহ মো. জালাল, মো. নজরুল ইসলাম, মাহবুব উল্লাহ শামীম, শেখ আব্দুল আলীম, ডা. আব্দুস সালাম, মোল্লা সালাউদ্দিন বুলবুল, ওহিদুজ্জামান হাওলাদার, মো. হায়দার তরফদার, কাজী একরাম মিন্টু, সওগাদুল আলম সগির, গোলাম কিবরিয়া, রিয়াজুল কবির, মো আসাদুজ্জামান হারুন, আলমগীর হোসেন, এড. মারুফ হোসেন, সাজ্জাদ হোসেন জিতু, লুৎফুর নাহার লাভলী, মশিউর রহমান যাদু, আক্তার হোসেন বিপু, সিদ্দিকুর রহমান, কাওসারী জাহান মঞ্জু, লুবনা ইয়াসমিন বিউটি, খান ইসমাইল হোসেন, আজাদ আমিন প্রমুখ।
উল্লেখ্য, গত রোববার রাতে রকিবুল ইসলাম বকুলকে কেন্দ্রীয় ছাত্রবিষয়ক সম্পাদক পদে পদায়ন করা হয়। ২০১৬ সালের ১৯ মার্চ দলটির ষষ্ঠ জাতীয় কাউন্সিলে এ পদটি ফাঁকা রাখা হয়। দীর্ঘদিন পরে এ পদে একজন নেতা পেলেন ছাত্রদলের নেতাকর্মীরা। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বকুল খুলনা-৩ আসন নির্বাচনে ধানের শীষ প্রতীকে নির্বাচন করেছিলেন। তিনি খুলনা মহানগর বিএনপির আহবায়ক কমিটির ১নং সম্মানিত সদস্য।
প্রচার লিফলেট বিতরণ: আগামী ১১ তারিখের খুলনা বিভাগীয় গনঅবস্থান কর্মসুচিতে খুলনাবাসিকে অংশগ্রহন করার লক্ষ্যে সোমবার বেলা ১টায় বড়বাজার, হেলাতলা, কেডি ঘোষ রোড, কালিবাড়ি রোড, স্যার ইকবাল রোডসহ বিভিন্ন জায়গায় প্রচার লিফলেট বিতরণ করে খুলনা মহানগর ও জেলা বিএনপি নেতৃবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির আহবায়ক এড, শফিকুল আলম মনা, জেলা বিএনপির আহবায়ক আমীর এজাজ খান, মহানগর সদস্য সচিব শফিকুল আলম তুহিন, জেলা সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পিসহ বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।