খবর বিজ্ঞপ্তি।।
অসহায় দু:স্থ্য ছিন্নমুল মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরন করেছে খুলনা ডেভেলপমেন্ট ফাউন্ডেশন [ কেডিএফ]। সোমবার (৯ জানুয়ারি) বিকালে খুলনা প্রেসক্লাব প্রাঙ্গনে এই শীতবস্ত্র বিতরন কর্মসূচি প্রধান অতিথি হিসাবে উদ্ধোধন করেন খুলনা মেট্রেপলিটন পুলিশের ডিসি সাউথ মোহাম্মদ তাজুল ইসলাম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি শ্যামল সিংহ রায় । শীতবস্ত্র বিতরনের আগে কেডিএফ পক্ষ হতে ফুলের তোড়া দিয়ে প্রধান অতিথিকে স্বাগত জানান খুলনা ডেভেলপমেন্ট ফাউন্ডেশন চেয়ারম্যান মো: নজরুল ইসলাম । পরে কেডিএফ চেয়ারম্যান সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন ,অতীতের ন্যায় দেশে চলমান শৈত্যপ্রবাহ প্রচন্ড শীতে অসহয় ,দু:স্থ্য মানুষের পাশে এসে দাড়িয়েছেন কেডিএফ । আগামীতেও যে কোন প্রয়োজনে কেডিএফ এই সহয়তা প্রকল্প অব্যাহত রাখবে। প্রধান অতিথি কেএমপি,র ডিসি সাউথ মোহাম্মদ তাজুল ইসলাম কেডিএফ এর উদ্ব্যোগকে সাধুবাদ জানান,বলেন সমাজের বিত্তবান মানুষেরা এভাবে এগিয়ে আসলে অসহয় মানুষের দু:খ কষ্ট লাগব হবে। পরে অতিথিদ্বয় হাত দিয়ে শীতবস্ত্র বিতরন করা হয়। এই সময় উপস্থিত ছিলেন, কেডিএফ উপদেষ্টা মুহাম্মদ আবু তৈয়ব, জিএম শহিদুল ইসলাম, শাখাওয়াত হোসেন, মো: বাহলুল আলম, শিরিনা পারভিন ,ফারহানা চৌধুরী মনোয়ার হোসেন লাবলু, মফিজ মজুমদার, মো: হুমায়ন কবীর, আলমগির হোসেন











































