Home আঞ্চলিক ড. মঈন খানের নেতৃত্বে খুলনায় বিএনপির গণমিছিল শনিবার

ড. মঈন খানের নেতৃত্বে খুলনায় বিএনপির গণমিছিল শনিবার

12

খবর বিজ্ঞপ্তি।।
সরকারের পদত্যাগ, সংসদ ভেঙে দেয়া, অবাধ নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন সহ গণতন্ত্র পুনরুদ্ধারের ১০ দফা দাবিতে  শনিবার (২৪ ডিসেম্বর) সারাদেশের ন্যায় গণমিছিল করবে খুলনা বিএনপি। বিকেল ৩ টায় খুলনা মহানগর ও জেলা বিএনপির উদ্যোগে নগরীর কে ডি ঘোষ রোডস্থ দলীয় কার্যালয়ের সামনে থেকে কর্মসূচির সূচনা হবে।

মিছিলে নেতৃত্ব দেবেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী বর্ষিয়ান জননেতা ড. মঈন খান। গণমিছিল শুরু হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শিববাড়ি মোড়ে গিয়ে শেষ হবে। গণমিছিলে খুলনাবাসি সহ খুলনা মহানগর ও জেলা বিএনপি এবং সকল অংগ সহযোগী সংগঠনের নেতা-কর্মীকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য বিনীত আহবান জানিয়েছেন খুলনা বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ। একই সাথে শান্তিপূর্ণ এই রাজনৈতিক কর্মসূচী নির্বিঘ্নে পালনে সর্বাত্মক সহযোগিতা করার জন্য পুলিশ প্রশাসনের প্রতি আহবান জানানো হয়েছে।