খবর বিজ্ঞপ্তি।।
রাজনৈতিক নিপীড়নমূলক বেআইনি, মিথ্যা ও গায়েবি মামলা বন্ধ এবং দায়েরকৃত হয়রানিমূলক সব মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানিয়ে খুলনা বিএনপি নেতৃবৃন্দ বলেছেন, প্রজাতন্ত্রের কর্মকর্তা-কর্মচারী হিসেবে আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ আন্তরিকভাবে দায়িত্ব পালন করার কথা-এটাই প্রত্যাশিত। কিন্তু কয়েক বছর ধরে গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি, পুলিশ বাহিনীর অতিউৎসাহী কতিপয় কর্মকর্তা রাজনৈতিক দুর্বৃত্তায়নের কবলে পড়ে গণতন্ত্র, আইনের শাসন, মৌলিক অধিকার এবং নাগরিকের ন্যায়বিচারের অধিকারকে শুধু ক্ষুণ্নই করেনি, কখনো কখনো কতিপয় পুলিশের কিছু কর্মকাণ্ড আইনের বিধান অনুসারে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে প্রতীয়মান হয়েছে। সোমবার (৫ডিসেম্বর) প্রদত্ত বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, ১০ ডিসেম্বর ঢাকায় বিএনপির গণ-সমাবেশ বানচাল করতে সারাদেশের ন্যায় খুলনায় বিশেষ অভিযানের নামে রাজনৈতিক নেতাকর্মীদের গ্রেফতার-হয়রানি,বাড়িতে- বাড়িতে তল্লাশি, নাটকীয় গায়েবি মামলা দায়ের করে কেএমপির কিছু সংখ্যাক পুলিশ সদস্য নিজেদের ওপর অর্পিত দায়িত্বের কথা ও চাকরিবিধি ভুলে গিয়ে অহেতুক অযথা নিজেদেরকে জনগনের প্রতিপক্ষ হিসেবে দাঁড় করাচ্ছেন; যা মোটেই কাম্য নয়। অবিলম্বে সকল গায়েবি, মিথ্যা ও হয়রানিমূলক মামলা দায়ের বন্ধের দাবি জানিয়ে বিবৃতিদাতারা আরো বলেন, অবৈধ নির্বাচনের মাধ্যমে রাষ্ট্রক্ষমতা দখলকারী লুটেরা সরকার দেশটাকে খাদের কিনারে পৌঁছে দিয়েছে। দ্রব্যমূল্যের নজিরবিহীন ঊর্ধ্বগতি জনজীবনে নাভিশ^াস সৃষ্টি করেছে। জনগনকে ঋণের বোঝায় ডুবিয়ে দিয়ে লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করে তারা বেগমপাড়া গড়ছে। দেশের রিজার্ভ আজ তলানিতে। অনিশ্চিত আগামীর দূর্ভাবনায় সারা দেশে বিভাগীয় সদরে বিএনপির গণ-সমাবেশে লাখো সাধারণ মানুষের উপস্থিতি, এই সরকারের জনবিচ্ছিন্নতাকে প্রমাণ করে দিয়েছে। জনদাবির সমর্থনে বিএনপির কর্মসূচি নানা চক্রান্ত ষড়যন্ত্র ও প্রতিবন্ধকতা সত্ত্বেও মানুষ সফল করেছে। ১০ ডিসেম্বরের ঢাকার গণতান্ত্রিক কর্মসূচি বানচালে মধ্যরাতের ভোটের সরকারের অন্যায়ের সহযোগী না হতে পুলিশ প্রশাসনের প্রতি উদাত্ত আহবান জানিয়েছেন।
বিবৃতিদাতারা হলেন, খুলনা মহানগর বিএনপির আহবায়ক শফিকুল আলম মনা, জেলা বিএনপির আহবায়ক আমীর এজাজ খান, মহানগর সদস্য সচিব শফিকুল আলম তুহিন, জেলা বিএনপির সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পী।











































