Home জাতীয় ইউপি ভোটের নির্বাচনি ট্রাইব্যুনাল গঠন

ইউপি ভোটের নির্বাচনি ট্রাইব্যুনাল গঠন

18

ঢাকা অফিস।।
গত ২৮ নভেম্বর অনুষ্ঠিত ১২টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের ট্রাইব্যুনাল গঠন করে দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। সংক্ষুদ্ধ প্রার্থীরা নির্বাচনের ফলাফল গেজেট প্রকাশের পর ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করতে পারবেন।
ইসির আইন শাখার উপ-সচিব মো. আব্দুছ সালাম স্বাক্ষরিত এ সংক্রান্ত প্রজ্ঞাপনে জানানো হয়, ভোটের ফলাফল গেজেট আকারে প্রকাশের ৩০ দিনের মধ্যে ট্রাইব্যুনালে অভিয়োগ দায়ের করতে হবে। ট্রাইব্যুনাল সে অভিযোগ নিষ্পত্তি করবেন পরবর্তী ১৮০ দিনের মধ্যে। সেখানে সুবিচার না পেয়ে থাকলে নির্বাচনি আপিল ট্রাইব্যুনালে যাওয়া যাবে নির্বাচনি ট্রাইব্যুনালের দেওয়া রায়ের ৩০ দিনের মধ্যে। আপিল ট্রাইব্যুনাল সে অভিযোগ নিষ্পত্তি করবেন পরবর্তী ১২০ দিনের মধ্যে।
২৮ নভেম্বর চাঁদপুরে হাইমচরের চরভৈরবী, ফরিদগঞ্জ উপজেলার পাইকপাড়া দক্ষিণ, ভোলার চরফ্যাশন উপজেলার আসলামপুর ও ওমরপুর, কুমিল্লা জেলার সদর দক্ষিণ উপজেলার জোড়কানন পূর্ব, জোড়কানন পশ্চিম, বারপাড়া, চৌয়ারা ও বিজয়পুর, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বনগ্রাম, জামালপুর ও কামারপাড়া ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হয়।
সংশ্লিষ্ট জেলার সিনিয়র সহকারী জজকে নিয়ে নির্বাচনি ট্রাইব্যুনাল এবং যুগ্ম জেলা ও দায়রা জজ এবং অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নিয়ে নির্বাচনি আপিল ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে।