Home আঞ্চলিক বিয়ের দাওয়াত খেয়ে ফেরার পথে প্রাণ গেল খুলনার দুই বন্ধুর

বিয়ের দাওয়াত খেয়ে ফেরার পথে প্রাণ গেল খুলনার দুই বন্ধুর

18

বাগেরহাট প্রতিনিধি।।

বাগেরহাটের মোল্লাহাটে যাত্রীবাহী বাসের চাপায় আব্দুল্লাহ আল শাহরিয়ার (২০) ও জোবায়ের হাসনাত (২৫) নামে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার বিকেলে খুলনা-মাওলা মহাসড়কের রাজপাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুল্লাহ আল শাহরিয়ার খুলনা শহরের ১১২ বিকে মেইন রোড এলাকার শহিদুল ইসলামের ছেলে এবং জোবায়ের হাসনাত একই এলাকার মোজাম্মেল হক মোল্লার ছেলে।

মোল্লাহাট হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) শেখ আবুল হাসান বলেন, বৃহস্পতিবার সকালে মোটরসাইকেলে করে গোপালগঞ্জের একটি বিয়ের অনুষ্ঠানে যান তারা। ফেরার পথে ঢাকাগামী রাজিব পরিবহনের একটি যাত্রীবাহী বাস বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলটিকে চাপা দেয়। উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে তাদের দুইজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

পরিদর্শক শেখ আবুল হাসান, বাসটি জব্দ করা হয়েছে, তবে চালক ও সহযোগী পালিয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।