Home আঞ্চলিক খুলনা সংবাদপত্র পরিষদের নতুন কমিটি গঠন: সনি সভাপতি, সোহাগ সাধারণ সম্পাদক

খুলনা সংবাদপত্র পরিষদের নতুন কমিটি গঠন: সনি সভাপতি, সোহাগ সাধারণ সম্পাদক

13
বাম থেকে- মোহাম্মাদ আলী সনি, মাহবুব আলম সোহাগ, আসিফ কবীর

খবর বিজ্ঞপ্তি ।।

খুলনা সংবাদপত্র পরিষদের নতুন কমিটি গঠিত হয়েছে। কমিটিতে মোহাম্মদ আলী সনি (দৈনিক পূর্বাঞ্চল)-কে সভাপতি, মোঃ মুন্সি মাহবুব আলম সোহাগ (দৈনিক দেশ সংযোগ)-কে সাধারণ সম্পাদক এবং আসিফ কবীর (দৈনিক জন্মভূমি)-কে কোষাধ্যক্ষ করে ১৪ সদস্য বিশিষ্ট এ কমিটি গঠন করা হয়।
গতকাল বুধবার সন্ধ্যা সাড়ে ৭টায় খুলনা সংবাদপত্র পরিষদের তলবী সভায় দৈনিক প্রবাহের সম্পাদক আশরাফুল হকের সভাপতিত্বে এ সিদ্ধান্ত গৃহিত হয়। কমিটিতে সহ-সভাপতি পদে এস এম সাহিদ হোসেন (দৈনিক দক্ষিণাঞ্চল প্রতিদিন), মোঃ তরিকুল ইসলাম (দৈনিক সময়ের খবর), যুগ্ম-সম্পাদক পদে মোঃ মিজানুর রহমান মিলটন (দৈনিক খুলনাঞ্চল), নির্বাহী সদস্য পদে বেগম ফেরদৌসী আলী (ডেইলি ট্রিবিউন), মোঃ আশরাফুল হক (দৈনিক প্রবাহ), বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টু (দৈনিক রাজপথের দাবি), এস এম নজরুল ইসলাম (দৈনিক আজকের তথ্য), মোস্তফা সরোয়ার (দৈনিক প্রবর্তন), এড. ফরিদ আহমেদ (সত্যের সন্ধানে), ড. জাকির হোসেন (কোলাহল)।

উল্লেখ্য, দীর্ঘ ১৯ বছর ধরে সভা খুলনা সংবাদপত্র পরিষদের সম্মেলন না হওয়ায় পরিষদ ঝিমিয়ে পড়ে। ফলে সকল সদস্যদের স্বার্থে তলবী সভার মাধ্যমে গুরুত্বপূর্ণ এ সিদ্ধান্ত নেওয়া হয়।