Home আঞ্চলিক ঘূর্ণিঝড় সিত্রাং এর আঘাতে দাকোপে ১৫ টি স্থানে ওয়াপদা বেঁড়িবাঁধে ভাঙন দেখা...

ঘূর্ণিঝড় সিত্রাং এর আঘাতে দাকোপে ১৫ টি স্থানে ওয়াপদা বেঁড়িবাঁধে ভাঙন দেখা দিয়েছে

7

দাকোপ(খুলনা) প্রতিনিধি।।

ঘূর্ণিঝড় সিত্রাং এর প্রভাবে নদীর পানি অস্বাভাবিক বৃদ্ধি পাওয়ায় খুলনার দাকোপের ১৫ টি স্থানের ওয়াপদা বেঁড়িবাঁধে ভাঙন দেখা দিয়েছে। দ্রুত এসকল স্থানের বেঁড়িবাঁধ সংষ্কার না করলে যে কোন সময় পানিতে প্লাবিত হতে পারে উপজেলার বিভিন্ন এলাকা। এতে আমন ফসল সহ জানমালের ব্যাপক ক্ষয় ক্ষতি হতে পারে বলে আশংঙ্খা করা হচ্ছে। দ্রুত ঝুঁকিপূর্ণ বেঁড়িবাঁধ গুলো সংষ্কারের দাবী জানিয়েছে এলাকাবাসী।

সরেজমিনে মঙ্গলবার উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, নদীর পানি স্বাভাবিকের চেয়ে ৩ থেকে ৪ ফুট বৃদ্ধি পাওয়ায় পানি উন্নয়ন বোর্ডের ৩১,৩২ ও ৩৩ নম্বর পোল্ডারে অবস্থিত পানখালী ইউনিয়ানের খলিশা, মধ্যপানখালী, জাবেরের খেয়াঘাট, লক্ষ্মীখোলা, খোনা, তিলডাঙ্গা ইউনিয়নের গড়খালী, মোজামনগর , ঝালবুনিয়া, দাক্ষিণ কামিনিবাসিয়া, উত্তর কামিনি বাসিয়া, বটবুনিয়া, কামারখোলা ইউনিয়নের জালিয়াখালী, ভিটেভাঙ্গা, শ্রিনগর, সুতারখালী ইউনিয়নের কালীবাড়ি , গুনারী, শিবসার পাড়, কালাবগী, সুতারখালী, বাজুযা ইউনিয়নের চুনকুড়ি, বানিশান্তা ইউনিয়নের ঢাংমারিসহ প্রায় ১৫-২০ স্থানের ওয়াপদা বেঁড়িবাধে ভাঙন দেখা দিয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ঝুঁকি পূর্ণ ওয়াপদা বেঁড়িবাাঁধ পরিদর্শন করেছেন । উপজেলা প্রশাসন, পানি উন্নয়ন বোর্ড, সিপিপি, ফাইয়ার সার্ভিস, ইউনিয়ন পরিষদ ও সাধারন মানুষ মিলে ভাঙন কবলিত স্থানে মাটি , বালুর বস্তা ফেলে ভাঙন রোধ করার চেষ্টা করছে। এছাড়া ঘূর্ণিঝড় সিত্রাং এর তান্ডবে উপজেলার প্রয় ১৬৮ টি ঘরবাড়ি ও ব্যাবসা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া প্রায় ৩ শতাধিক ঘরবাড়ির আংশিক ক্ষতিগ্রস্থ হয়েছে। অনেকের বসত ঘরবাড়ি উড়ে গেছে। অনেকে মাছের ঘের পানিতে তলিয়ে লক্ষ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। পানখালী ইউপি চেয়ারম্যান শেখ ছাব্বির আহমেদ জানান, আমার ইউনিয়নে ৫-৭ টি স্থানের ওয়াপদা রাস্তায় ভাঙন দেখা দিয়েছে। এছাড়া অন্তত ১০ জনের ঘরবাড়ি ও ১৫টি ছোট মাছের ঘের তলিয়ে গেছে। উপজেলা সিপিপির সভাপতি দেবাশিষ রায় জানান, ঝড়ের দিন ১ হাজার ৯শত জন সিপিপি সদস্য মাঠে ছিল। সকাল থেকে সিপিপির সদস্যরা উদ্ধার অভিযান শুরু করেছ। তাছাড়া আমরা উপজেলা প্রশাসনের সাথে থেকে সকল প্রকার সহযোগিতা করেছি। পানিউন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আশরাফুল আলম বলেন, দাকোপ উপজেলায় ৩১,৩২ ও ৩৩ নম্বর পোল্ডারে অন্তত ১৫-২০ টি স্থানের ওয়াপদা বেঁড়িবাধ ক্ষতি গ্রস্ত হয়েছে। আমরা প্রাথমিক ভাবে এগুলো সংষ্কারের চেষ্টা করছি। পরবর্তীতে এসকল স্থানে স্থায়ী ভাবে বাঁধ নির্মান করা হবে। দাকোপ উপজেলা নির্বাহী কর্মকর্তা মিন্টু বিশ^াস বলেন, ঘূর্ণিঝড় সিত্রাং মোকাবেলায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক প্রস্ততি গ্রহন করেছি। আমাদের উদ্ধার টিম ও মেডিকেল টিম সকাল থেকে মাঠে কাজ করছে। ক্ষতি গ্রস্তদের তালিকা তৈরী করা হচ্ছে। উপজেলার বিভিন্ন স্থানের ওয়াপদা রাস্তায় ভাঙন দেখা দিয়েছে। সেগুলো প্রথমিক ভাবে সংষ্কার করার চেষ্টা চলছে। দাকোপ উপজেলা চেয়ারম্যান মুনসুর আলী খান বলেন, ঘূর্ণিঝড় সিত্রাং এর আঘাতে দাকোপে অনেক ক্ষয় ক্ষতি হয়েছে। ক্ষতি গ্রস্তদের তালিকা তৈরী করা হচ্ছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতি গ্রস্তদেরকে সাহায্য করা হবে।