মোংলা (বাগেরহাট) প্রতিনিধি ।।
মোংলায় যুবদলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। পৌর যুবদলের আয়োজনে বৃহস্পতিবার রাত ৯টায় মোংলা প্রেস ক্লাব মিলনায়তনে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন পৌর যুবদলের আহবায়ক মোঃ মাহমুদ রিয়াদ, সদস্য সচিব এম,এ কাশেম, থানা যুবদলের সাবেক সভাপতি আবু হোসেন পনি, পৌর স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি বাবলু ভুইয়া, থানা যুবদলের যুগ্ম আহবায়ক নাহিদ খান, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শাহজালাল সাব্বির, পৌর ছাত্রদল আহবায়ক মোঃ জাহিদুল ইসলাম সাদ্দাম, পৌর ছাত্রদলের সদস্য সচিব মীর সাগর, মোংলা সরকারি কলেজ ছাত্রদলের সদস্য সচিব সচিব মিয়া শান্তসহ অন্যান্যরা। অনুষ্ঠানে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়।











































