বেনাপোল প্রতিনিধি ।।
ভারতে পাচারের সময় বেনাপোল বাজার থেকে ১০ টি স্বর্ণের বার সহ আপন ২ ভাইকে আটক করেছে বিজিবি সদস্যরা।
আজ বৃহস্পতিবার (২৭ অক্টোবর)সকালে বেনাপোল বাজারের কাস্টমস হাউসের সামনে অভিযান চালিয়ে ১ কেজি ওজনের ১০পিচ স্বর্নের বার জব্দ করা হয়।
আটক দুই ভাই মিলন হোসেন (২৮) ও হিরোন হোসেন (২৫) চুয়াডাঙ্গা জেলার ধামুরদা থানার মুন্সিপুর গ্রামের শফিকুল ইসলামের ছেলে।
বিজিবি জানায়, বিপুল পরিমান স্বর্ণ পাচার হয়ে ভারতে যাচ্ছে এমন ধরনের গোপন খবর পেয়ে বিজিবির একটি টহল দল কাস্টমস হাউসের সামনে থেকে তাদের ২ ভাইকে আটক করে। পরে তাদের দেহ তল্লাশী করে শরীরে ফিটিং অবস্থায় ১০ টি স্বর্ণের বার জব্দ করা হয়। আটক স্বর্নের মূল্য-সাড়ে ১ কোটি টাকা বলে বিজিবি জানায়।
৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল সাহেদ মিনহাজ সিদ্দিকী জানান, ভারতে পাচারের সময় বেনাপোল বাজারের কাস্টমস হাউসের সামনে থেকে বিজিবির সদস্যরা ১ কেজি ওজনের ১০টি স্বর্ণের বার সহ আপন দু ভাইকে আটক করা হয়েছে।











































