মতবিনিময় সভায় আ‘লীগ নেতৃবৃন্দ
খুলনার উন্নয়ন অব্যাহত রাখতে শেখ হারুনুর রশীদকে বিজয়ী করতে হবে
খবর বিজ্ঞপ্তি
আওয়ামী লীগ নেতৃবৃন্দ বলেন, ব্যক্তির চেয়ে দল বড়, আমাদের দল বাংলাদেশ আওয়ামী লীগ। প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা জেলা পরিষদ নির্বাচনে যাকে মনোনয়ন দিয়েছেন, সবার উচিত ব্যক্তি স্বার্থে নয়, দলীয় স্বার্থে বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ শেখ হারুনুর রশীদকে বিজয়ী করার লক্ষ্যে কাজ করা।
নেতৃবৃন্দ আরো বলেন, আগামী ১৭ অক্টোবর খুলনা জেলা পরিষদ নির্বাচনে সকল নেতা-কর্মী একসাথে ঐক্যবদ্ধ হয়ে মোটরসাইকেল প্রতিককে বিজয় করার লক্ষ্যে মাঠে কাজ করবেন। বর্তমান সরকার উন্নয়নের সরকার, বর্তমান সরকার দেশকে উন্নয়নের রোল মডেলে পরিণত করেছে। বর্তমানে বিশ্বের অনেক দেশ আজ আমাদের এই বাংলাদেশকে অনুসরণ করে। বাংলাদেশের বুকে স্বপ্নের পদ্মা সেতু আজ দৃশ্যমান। করোনাভাইরাসের সময় সরকার সাধারণ মানুষের দ্বারে দ্বারে ত্রাণ পৌঁছে দিয়েছে। তাই ব্যক্তি আক্রোশ ও দ্বিধা-দ্বন্দ্ব ভুলে খুলনার উন্নয়ন অব্যাহত রাখতে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা শেখ হারুনুর রশীদকে বিজয়ী করতে হবে।
গতকাল সোমবার বিকালে দাকোপ উপজেলার কৈলাশগঞ্জ ইউনিয়নের শেখ রাসেল মিনি স্টেডিয়ামে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টূর্ণামেন্টের পুরষ্কার বিতরণী অনুষ্ঠান শেষে মতবিনিময় সভায় নেতৃবৃন্দ এসব কথা বলেন।
মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ননী গোপাল মন্ডল। প্রধান বক্তা হিসেবে বক্তৃতা করেন খুলনা সদর থানা আওয়ামী লীগ ও জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাড. মো. সাইফুল ইসলাম। দাকোপ কৈলাশগঞ্জ ইউনিয়নের ইউপি চেয়ারম্যান মিহির মন্ডলের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দাকোপ উপজেলা চেয়ারম্যান মুনসুর আলী খান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও দাকোপ ইউপি‘র চেয়ারম্যান বিনয় কৃষ্ণ রায়, খুলনা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক এ্যাড. কে এম ইকবাল, সাধারণ সম্পাদক এ্যাড. তারিক মাহমুদ তারা। এসময়ে উপস্থিত ছিলেন লাউডোব ইউপি‘র চেয়ারম্যান শেখ যুবরাজ, বাজুয়া ইউপি‘র চেয়ারম্যান মানস মুকুল রায়, সাবেক চেয়ারম্যান সরজিত কুমার রায়, বানিয়াশান্তা ইউপি‘র চেয়ারম্যান সুদেব কুমার রায়, দেবব্রত রায়, রথিন্দ্র নাথ সরদার, এ্যাড. প্রজেশ রায়, জয়ন্তী রানী সরদার, কে এম কবির, এ্যাড. অসীম বৈদ্য, নাহার আক্তার, জয়শ্রী রায়, মহিউদ্দিন খান প্রমূখ।
বিভাগীয় গণসমাবেশ সফলে
নগরীর ২৯নং ওয়ার্ড বিএনপি’র প্রস্তুতি সভা
খবর বিজ্ঞপ্তি
আগামী ২২ অক্টোবর অনুষ্ঠিতব্য খুলনা বিভাগীয় মহাসমাবেশ সফলের লক্ষ্যে নগরীর ২৯নং ওয়ার্ড বিএনপি’র উদ্যোগে মোঃ মাহাবুবুল আলম খানের সভাপতিত্বে গতকাল সোমবার সন্ধ্যায় কে.ডি ঘোষ রোডস্থ দলীয় কার্যালয়ে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন নগর বিএনপি’র যুগ্ম -আহবায়ক বদরুল আনাম খান, ২৮-২৯-৩০ ও ৩১নং ওয়ার্ডের সাংগঠনিক টীমের প্রধান চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, বেগ তারভিরুল আযম, খন্দকার হাসিনুল ইসলাম নিক, আফসার উদ্দিন আহম্মেদ, এসএম তরিকুল ইসলাম সোহান, মোঃ নুরুজ্জামান টুটুল, সৈয়দ আজাদ হোসেন, মোঃ বেলাল হোসেন, মোঃ আলমগীর হোসেন, মোঃ কামরুল ইসলাম, মোঃ দেলোয়ার হোসেন, নাজমুন নাহার শিখা, প্রমিলা খাতুন ও জেসমিন আক্তার প্রমুখ। আগামী ২২ অক্টোবর অনুষ্ঠিতব্য মহাসমাবেশ সফলে সর্বাত্মক প্রস্তুতি গ্রহনের ব্যাপারে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেয়া হয়।
আগামী ২৮ অক্টোবর খুলনায় ইসলামী আন্দোলনের সমাবেশ সফলে যৌথসভা অনুষ্ঠিত
খবর বিজ্ঞপ্তি
আগামী ২৮ অক্টোবর খুলনার সোনালী ব্যাংক চত্বরে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সিনিয়র নায়েবে আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম শায়েখে চরমোনাই’র বিশাল সমাবেশ সফলে ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর ও জেলার যৌথসভা গতকাল সোমবার (১০ অক্টোবর) দুপুর ২ টায় নগরীর পাওয়ার হাউজ মোড়স্থ আইএবি মিলানায়তনে ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা জেলা সভাপতি অধ্যাপক মাওলানা আব্দুল্লাহ ইমরানের সভাপতিত্বে ও নগর সেক্রেটারী শেখ মোঃ নাসির উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন জেলা সেক্রেটারী হাফেজ আসাদুল্লাহ আল গালিব, নগর জয়েন্ট সেক্রেটারী মাওঃ ইমরান হোসাইন, সাংগঠনিক সম্পাদক মাওঃ দ্বীন ইসলাম, মাওঃ শায়খুল ইসলাম, মোঃ সাইফুল ইসলাম, মাওঃ আব্বাস আমিন, মোঃ মঈন উদ্দিন ভূইয়া, মোঃ হুমায়ুন কবির, মোল্লা রবিউল ইসলাম তুষার, মাওঃ হাফিজুর রহমান, মাওঃ শায়খুল ইসলাম বিন হাসান, আলহাজ্ব মোঃ আমজাদ হোসেন, এসকে নাজমুল হাসান, আলহাজ্ব সরোয়ার হোসেন বন্দ, নির্বাহী সদস্য আবুল কালাম আজাদ, আলহাজ্ব আব্দুল মান্নান, মাওঃ নিজাম উদ্দিন, মোঃ কামরুল ইসলাম, জাতীয় শিক্ষক ফোরামের মুফতী রবিউল ইসলাম রাফে, ইসলামী শ্রমিক আন্দোলনের গাজী মুরাদ হোসেন, ইসলামী যুব আন্দোলনের আলহাজ্ব আবুল কাশেম, মোঃ ইমরান হোসেন মিয়া, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের মোঃ মঈন উদ্দিন, এনামুল হাসান সাঈদ, আব্দুল্লাহ আল মামুন, হাবিবুল্লাহ মেসবাহ প্রমুখ নেতৃবৃন্দ।
সভায় আগামী ২৮ অক্টোবর বিশাল সমাবেশ সফলে থানায় থানায় সফর এবং সমাবেশ বাস্তবায়নে বিভিন্ন উপ কমিটি গঠন করা হয়।
বসুন্ধরা দ্বিতীয় বিভাগ ফুটবল লীগর
নিজেদের প্রথম ম্যাচে জয় পেয়েছে সবুজ সংঘ ও মুক্ত বাংলা
ক্রীড়া প্রতিবেদক
খুলনা জেলা ফুটবল এসোসিয়েশন আয়োজিত এবং বসুন্ধরা গ্রুপের পৃষ্ঠপোষকতায় দ্বিতীয় বিভাগ ফুটবল লীগে নিজেদের প্রথম ম্যাচে জয় পেয়েছে বয়রা সবুজ সংঘ এবং মুক্ত বাংলা সংস্থা। দিনের অপর ম্যাচটি গোলশুণ্যে অমিমাংসীত ভাবে শেষ হয়েছে।
রবিবার (৯ অক্টোবর) পৌনে ১টায় নগরীর আটরা গিলাতলা আফিল গেটস্থ বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) মাঠে দিনের প্রথম ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করে বয়রা সবুজ সংঘ বনাম ইয়ং ব্রাদার্স ইউনিয়ন। খেলায় বয়রা সবুজ সংঘ ১-০ গোলে ইয়ং ব্রাদার্স ইউনিয়নকে পরাজিত করে। খেলার ১২ মিনিটের সময় দলের পক্ষে জয়সুচক একমাত্র গোলটি করেন ৮নং জার্সি পরিহিত খেলোয়াড় জনি। খেলায় রেফারী ছিলেন পার্থ প্রতীম কুণ্ডু, জাহিদুজ্জামান, তকদির হোসেন ও কামাল হোসেন।
দুপুর আড়াইটায় দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয় মুক্ত বাংলা সংস্থা ও বিএফএফ একাদশ। খেলায় মুক্ত বাংলা সংস্থা ১-০ গোলে বিএফএফ একাদশকে পরাজিত করে। খেলার ৩৪ মিনিটের সময় দলের পক্ষে জয়সুচক একমাত্র গোলটি করেন ৭নং জার্সি পরিহিত খেলোয়াড় রাশিদুল। খেলায় রেফারী ছিলেন সুমন রাজু, কামরুল আযম বাবু, আজিবর রহমান ও রোমেল বায়জিদ।
বিকেল ৪টায় দিনের তৃতীয় ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াই করে শেরে বাংলা স্মৃতি সংসদ ও মিজান স্মৃতি সংসদ। উভয় পক্ষের কোন খেলোয়াড় গোল করতে না পারায় খেলাটি গোলশুণ্যে অমিমাংসীত ভাবে শেষ হয়েছে। খেলায় রেফারী ছিলেন মো. মোশারফ হোসেন, মঞ্জুরুল ইসলাম, ওহেদুজ্জামান ও অপুর্ব মল্লিক।
মঙ্গলবার (১১ অক্টোবর) বিকেএসপি মাঠে ৩টি খেলা অনুষ্ঠিত হবে। দুপুর পৌনে ১টায় দিনের প্রথম ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করবে রেডসান ক্লাব ও ইন্টার মিলান ক্লাব। দুপুর আড়াইটায় দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে এজাজ ফুটবল একাডেমি বনাম ইয়ং আবাহনী ক্রীড়া চক্র। বিকেল ৪টায় দিনের তৃতীয় ম্যাচে লড়াই করবে বিকেএসপি খুলনা এবং নিউ একতা ক্লাব।
এর আগে ৯ অক্টোবর দুপুর আড়াইটায় নগরীর আটরা গিলাতলা আফিল গেটস্থ বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) মাঠে খেলার উদ্বোধন করেন প্রধান অতিথি খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার মো. সাজিদ হোসেন। জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি অ্যাডভোকেট আলহাজ্ব মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. ইউসুফ আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিকেএসপি’র উপ-পরিচালক মো. শাহাদাত হোসেন। এসময় উপস্থিত ছিলেন জেলা ফুটবল এসোসিয়েশনের কার্যনির্বাহী সদস্য সুজন আহমেদ, মো. মনিরুজ্জামান মহসীন, বিকেএসপি’র কোচ মোস্তাকিম ওয়াজেদ, বিদ্যুৎ ও কনক চাকমা, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট তারিক মাহমুদ তারা, জেলা ও দায়রা জজ আদালতের পিপি এডভোকেট এনামুল হক, মহানগর দায়রা জজ আদালতের পিপি এডভোকেট কে এম ইকবাল হোসেন, খানজাহান আলী থানার অফিসার ইনচার্জ মো, কামাল হোসেন খান, শেখ আলাউদ্দিন নাসিম, মনির শেখ, শিমুল রবিউলসহ এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ।
উদ্বোধনী ম্যাচে ম্যানসিটি ক্লাব ২-০ গোলে খুলনা মেট্রোপলিটন পুলিশ ক্লাবকে এবং দ্বিতীয় ম্যাচে সূর্যমুখী ক্রীড়া চক্র ও সান স্পোটিং ক্লাবের খেলাটি ৩-৩ গোলে অমিমাংসীত ভাবে শেষ হয়।
কালীগঞ্জের গভীর রাতে ছাই হলো বিধবার ঘর
সাবজাল হোসেন,বিশেষ প্রতিনিধি ॥
অসহায় বিধবা উন্নতি রানী বিশ^াস। বেশ কয়েক বছর আগে তার স্বামী মারা যায়। এরপর ছোট ছোট ছেলেমেয়েদের নিয়ে অনেক কষ্টে দিন কাটিয়েছেন। হোটেল শ্রমিক ছেলের অর্জিত আয়ে ভর করে বসবাসের জন্য ঝিনাইদহ কালীগঞ্জের কাবিলপুর গ্রামে ৪ শতক জমিও কিনেছিলেন। এরপর মানুষের সহযোগীতায় বাঁশ খুঁটি টাকা জোগাড়ের মাধ্যমে বেড়ায়ঘেরা একটি টিনের ঘর নির্মান করেন। তাদের আশা ছিল দু এক একদিনের মধ্যে নতুন ঘরে উঠবেন। সেখানে শান্তিতে বসবাস করবেন। কিন্তু তাদের সে স্বপ্ন পুড়ে ছাই হয়ে গেছে। কেননা রোববার গভীর রাতে কেবা কারা আগুন ধরিয়ে ছাই করে দিয়েছে। সেই সঙ্গে আগুনের লেলিহান শিখায় ধুলিস্মাৎ হয়ে গেছে ঘরের মধ্যে থাকা জিনিসপত্র।
অসহায় উন্নতি বিশ^াস জানান, এক ছেলে এক মেয়ে তার। মেয়ে মনিতা বিশ^াসের বিয়ে দিয়েছেন। এখন একমাত্র ছেলে হোটেল শ্রমিকের কাজ করে। তার রোজগারে কোন রকম চলে মা-ছেলের সংসার। ঘরে আগুন ধরিয়ে দেওয়ার বিষয়ে তিনি বলেন, কাবিলপুর গ্রামের ইউনিয়ন পরিষদের সচিব আসাদুর রহমানের নিকট থেকে বাড়ি নির্মানের খুব কষ্টে ৪ শতকের এ জমিটি তারা কেনেন। কিন্ত এটি পাশে বসবাসকারী সুধান্ন বিশ^াসও কিনতে চেয়েছিলেন। তারা জমিটি না কিনতে পেরে আমাদের ওপর ক্ষিপ্ত। যে কারনে তারা আমাদের সহিত সব সময় বাজে আচরন করে। এমনকি মাঝে মধ্যে হুমকি ধামকি দেন। গত একদিন আগেও আমার সঙ্গে সুধান্ন বিশ^াসের ঝগড়া হয়। এর প্রতিশোধ হিসেবে তারাই গভীর রাতে ঘরে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে বলে আমরা মনে করছি।
এ বিষয়ে সুধান্ন বিশ^াস বলেন, তারা না দেখে আমাদের মিছেমিছে দোষারোপ করছে। রাতে চেচামেচি শুনে ঘুম থেকে উঠে দেখি আগুন জ¦লছে। এরপর আমিও দৌড়ে যায়।
ওই গ্রামের ইউপি সদস্য আতাউর রহমান খান বলেন, অসহায় উন্নতি বিশ^াস কাবিলপুর, খানজাপুর ও খালকুলা এই তিন গ্রামের মানুষের বাড়ি বাড়ি গিয়ে মানুষের কাছ থেকে সাহায্য নিয়ে খুব কষ্ট করে ঘরটি করেছেন তারা। তারপরও গত কয়েক দিন ধরে দুই পরিবারের মধ্যে ঝগড়া-বিবাদ লেগেই ছিল। এক পর্য়ায়ে গর রোববার উভয়ের মধ্যে গোলমাল তীব্র হয়। এরপর রাত ২ টার দিকে দেখতে পান ওই বিধবার ঘরে দাউ দাউ করে আগুনে জ¦লছে।
জামাল ইউনিয়নের চেয়ারম্যান মোদাচ্ছের হোসেন মন্ডল জানান, রাতের আধারের কে বা কারা আগুন দিয়েছে তার বোঝার উপায় নেই। অসহায় গৃহবধুর নতুন ঘরটি আগুনে পুড়ে এভাবে ছাই হওয়াটা সত্যিই দুঃখজনক।
তবে এলাকাবাসী অধিকাংশের ভাষ্য, আসলে গভীর রাতে বিধবার ঘরে কে আগুন জ¦ালিয়েছে তা কেউ দেখেনি। পাশের সুধান্ন বিশ^াসের সঙ্গে উন্নতি বিশ^াস ও তার ছেলের প্রায়ই ঝগড়া হতো এটা সঠিক। একদিন আগেও তাদের মধ্যে বড় ধরনের ঝগড়া হয়েছে। ফলে রেগে সুধান্ন বিশ^াস এটা করতে পারে। আবার অন্যপক্ষও এটা ঘটিয়ে ঘোলা পানিতে মাছ শিকার করতে পারে। অন্যদিকে নিজে ঘটিয়েও সুধান্ন বিশ^াসকে তারা ফাঁসাতেও পারেন। আসলে কেউ দেখেনি ঘটনাটি কে ঘটিয়েছে। ফলে কাউকে সঠিকভাবে দোষী বলার সুযোগ নেই। তবে সুধান্ন বিশ^াস তাদের সঙ্গে যে আচরন করে সেটা দুঃখজনক।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রহিম মোল্ল্যা জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গেয়ে আমি দেখেছি। একজন অসহায় বিধবার যে ক্ষতি হয়েছে তা সত্যিই দুঃখজনক। তবে এ বিষয়ে এখনও কেউ কোন অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নিবেন।
খানজাহান আলী থানা সেচ্ছাসেবক দলের প্রস্তুতি সভা অনুষ্টিত
ফুলবাড়ীগেট প্রতিনিধি
খুলনা মহানগর সেচ্ছাসেবক দলের আগামি ১৬অক্টোবর খুলনা প্রেসক্লাবে কর্মী সম্মেলন সফল করার লক্ষে খাঁনজাহান আলী থানা সেচ্ছাসেবক দলের এক প্রস্তুতি সভা গতকাল বিকাল ৪ টায় ফুলবাড়ীগেট দলিয় কার্যালয়ে থানা সেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ কামরুল ইসলাম এর সভাপতিত্বে ও সদস্য সচিব মোঃ শেখ বিল্লাল হোছেন এর পরিচালনায় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা মহানগর
সেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ন সম্পাদক মোঃ ইউছুব মোল্লা , বিশেষ অতিথি ছিলেন মহানগর সেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মুনতাছির আল মামুন, দপ্তর সম্পাদক নাসির উদ্দিন, প্রচার সম্পাদক হেলাল ফারাজি। বক্তব্য রাখেন ইনদাদুল হক, মেহেদি হাছান, মোঃ মোসারফ মামুন, মোঃ মাসুম, মোঃ হেমায়েত, মোঃ নজরুল ইসলাম, মোঃ বাহাউদ্দিন।
নিরাপদ সড়ক চাই খানজাহান আলী থানা শাখা কর্তৃক প্রধানমন্ত্রীর নিকট স্মারকলিপি প্রদান
ফুলবাড়ীগেট প্রতিনিধি
১০ অক্টোবর সোমবার বেলা ১১ টায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সারাদেশের ন্যায় নিরাপদ সড়ক চাই নিসচা খানজাহান আলী থানা শাখার পক্ষ থেকে ফুলতলা উপজেলার নির্বাহী কর্মকর্তা সাদিয়া আফরিন এর মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী এর নিকট সড়ক পরিবহন আইন ২০১৮ এর বিধিমালা চূড়ান্ত ও অনুমোদনের জন্য স্মারকলিপি দিয়েছেন। স্মারকলিপিতে উল্লেখ রয়েছে ২২শে অক্টোবর মরহুমা জাহানারা কাঞ্চনের মৃত্যুর দিনটিকে জাতীয় নিরাপদ সড়ক দিবস হিসেবে ঘোষণা করেছেন তাছাড়া নতুন সড়ক নিরাপত্তা আইন তৈরি ও তার বাস্তবায়ন করার প্রেক্ষিতে সড়ক পরিবহন আইন ২০১৮ প্রণীত হয় যা অদ্যবধি বাস্তবায়ন হয়নি বলে স্মারকলিপিতে উল্লেখ করেছেন সে কারণে এ বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রীর আসু হস্তক্ষেপ কামনা করা হয়েছে স্মারকলিপি প্রদান করার সময় উপস্থিত ছিলেন খানজাহান আলী থানার নিসচা সভাপতি শেখ আব্দুস সালাম, সাধারণ সম্পাদক মোহাম্মদ লুৎফর রহমান লিটন, সাংগঠনিক সম্পাদক মোল্লা লিমন হোসেন, সদস্য মহিবুল্লাহ শেখ, আবু তালেব রিয়াজ খোকন প্রমুখ।
শেখ সুজনের মাতার সুস্থতা কামনায় বঙ্গবন্ধু সৈনিকলীগের খুলনা মহানগর নেতৃবৃন্দ
খবর বিজ্ঞপ্তি
বাংলাদেশ আওয়ামী যুবলীগ খুলনা মহনগর যুগ্ম আহবায়ক ও ছাত্রলীগ খুলনা মহানগর সভাপতি শেখ শাহজালাল হোসেন সুজন এর রত্মাগর্ভা মাতা রিজিয়া শহীদ অসুস্থ অবস্থায় খুলনার আদ্বিন হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তার সুস্থতা ও দীঘায়ু কামনা করে বিবৃতি প্রদান করেছেন বঙ্গবন্ধু সৈনিকলীগ খুলনা মহানগর নেতৃবৃন্দ। বিবৃতি প্রদানকারী নেতৃবৃন্দ হলেন সংগঠনের খুলনা মহানগর সভাপতি মোঃ মহিদুল ইসলাম নান্নু, সাধারন সম্পাদক এম আসাদুজ্জামান মুন্না, সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ হাসমত আলী, মোঃ সেলিম চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা নাসির উদ্দিন সরদার, কবি স ম হাফিজুল ইসলাম, মোঃ মশিউর রহমান, দৌলতপুর থানার সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ লিয়াকত আলী, খালিশপুর থানার সভাপতি মোঃ হুমায়ুন কবির নেয়াজী, সদর থানার সভাপতি মোঃ মনিরুজ্জামান মিন্টু, মোজাম হোসেন ভুইয়া, আল মামুন চৌধুরী, যুগ্ম সাধারন সম্পাদক ও দৌলতপুর থানার সাধারন সম্পাদক মোঃ সালাম মোড়ল, মোসাঃ হামিদা বেগম, নাজমুজ্জামান জুয়েল, শেখ জাহাঙ্গীর হোসেন, খন্দকার জালাল, মোঃ ইদ্রিস আলী তালুকদার, ইঞ্জি শান্তুনু বৈরাগী, কমান্ডার কাজী আলী আজম, বিশ্বজিত মন্ডল, মোঃ আনোয়ারুল ইসলাম, ডাঃ হেলাল আহমেদ, মোঃ কামরুল ইসলাম, শেখ মোঃ সেনু, নিভা বিশ্বাস, মোঃ সুমন সেলিম, ডাঃ সেলিম রেজা, অশোক দে, জাহিদুর রহমান, মোঃ ফরহাদ হোসেন, কাজী দাউদুল হক, শেখ রুবায়েত হোসেন রানা, মাহাবুব শেখ চাঁন, জি এম রফিকুল ইসলাম, মোঃ রাতুল মিয়া, মোঃ বাবুল, মোঃ আবুল বাশার, এ্যাড. মোঃ রাসেল, অধ্যক্ষ জাকির হোসেন, আফরিন সুলতানা, খলিলুর রহমান, রুমানা আক্তার, তাহমিনা ইসলাম, ডাঃ সোহরাব হোসেন, শেখ ফিরোজ হোসেন, মনিরুজ্জামান খান, জাকির বিশ্বাস, লাকি আক্তার, প্রতাপ সাহাসহ সংগঠনের মহানগর, থানা ও ওয়ার্ড নেতৃবৃন্দ।
নওয়াপাড়া পৌর বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার
যশোর অভয়নগর নওয়াপাড়া পৌর বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (১০অক্টোবর) সকালে ১১টায় নওয়াপাড়া ইনস্টিটিউট মাঠে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়। দুপুর ১টা পর্যন্ত সম্মেলনের কার্যক্রম চলে পরে ভোট গ্ৰহণের মধ্যে দিয়ে নওয়াপাড়া পৌর বিএনপির নেতা নির্বাচিত করা হয়। দুপুর ১টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ চলে। ভোট গ্রহণ শেষে বিজয়ীদের নাম ঘোষণা করেন নির্বাচন কমিশনার।
বিজয়ীরা হলেন, আবু নাঈম সভাপতি , মো. রেজাউল করিম সাধারণ সম্পাদক, মোঃ. আসাদুজ্জামান জনি সাংগঠনিক সম্পাদক ১ এবং মোঃ মজিবুর রহমান সাংগঠনিক সম্পাদক ২ নির্বাচিত হয়েছেন।
নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, এবারের নির্বাচনে দুটি প্যানেল অংশগ্রহণ করে। এবারের পৌর বিএনপির নেতা নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৬৩৯টি এর মধ্যে কাস্টিং ভোট সংখ্যা ৬১৫টি।
আশাশুনিতে ভ্রাম্যমান আদালতে জরিমানা
আশাশুনি প্রতিনিধি
আশাশুনি উপজেলার বড়দল থেকে ১৩ জুয়াড়ীকে আটক করে ভ্রাম্যমান আদালতে জরিমানা করা হয়েছে। সোমবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়ানুর রহমান ভ্যাম্যমান আদালত পরিচালনা করেন।
আশাশুনি থানার অফিসার ইনচার্জ মমিনুল ইসলাম এর নির্দেশে এসআই ইমরান হোসেন, এএসআই মারুফ হোসেন বড়দল ইউনিয়রে জামাল নগর গ্রামের একটি ঘেরের বাসায় অভিযান চালিয়ে জুয়ার আসর থেকে ১৩ জুয়াড়ীকে আটক করেন। খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার ঘটনাস্থলে গিয়ে ভ্রাম্যমান আদালতে ১৩০০ টাকা জরিমানা করেন এবং আর কখনো জুয়া খেলা করবেনা বলে অঙ্গীকারনামা লিখে নেন। এসময় বড়দল ইউপি চেয়ারম্যান জগদীশ চন্দ্র সানা উপস্থিত ছিলেন।
পুইজালা মাধ্যমিক বিদ্যালয়ে অভিভাবক সদস্য নির্বাচন অনুষ্ঠিত
আশাশুনি প্রতিনিধি
আশাশুনি উপজেলার শ্রীউলা ইউনিয়নের পুইজালা বি এম আর বি মাধ্যমিক বিদ্যালয়ে অভিভাবক সদস্য পদে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০ অক্টোবর) সকাল ১০ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোট গ্রহন করা হয়।
বিদ্যালয়ের ৩৭৫ জন ভোটারের মধ্যে ৩৩১ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করেন। অভিভাক সদস্য (সাধারণ) ৪টি পদে ১১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে ধ্রুব কুমার ঢালী (মাছ প্রতীক) ২০৪ ভোট পেয়ে ১ম স্থান, শিব শংকর সরদার (চশমা প্রতীক) ১৫৬ ভোট পেয়ে ২য় স্থান, নিভাষ চন্দ্র বাছাড় (চেয়ার প্রতীক) ১৫৫ ভোট পেয়ে ৩য় ও রুহুল আমিন (মোরগ প্রতীক) ১৩৬ ভোট পেয়ে ৪র্থ স্থান অধিকার করে সদস্য নির্বাচিত হয়েছেন। প্রতিদ্বন্দ্বি প্রার্থী জাহাঙ্গীর সানা (ফুটবল) ৩১, আব্দুল্যাহ মোড়ল (দোয়াত কলম) ৯৮, প্রশান্ত কুমার সানা (বই) ৭৬, ইস্রাফিল সানা (আনারস) ৭৬, মালেক সানা (আম) ২৮, আশরাফুল সরদার (হরিণ) ৩৭ ও খলিল সানা (ছাতা প্রতীক) পেয়েছেন ৭৭ ভোট।
এছাড়া সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য পদে করুনা রানী সরদার, শিক্ষক প্রতিনিধি পদে সুভাষ চন্দ্র সানা, যুগোল মন্ডল ও সংরক্ষিত মহিলা শিক্ষক প্রতিনিধি পদে দীপ শিখা সরকার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন, উপজেলা প্রোগ্রামার আক্তার ফারুক বিল্লাহ। নির্বাচন চলাকালে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রফিকুল ইসলাম, শ্রীউলা ইউপি চেয়ারম্যান প্রভাষক দিপংকর বাছাড় দিপু, উপজেলা একাডেমীক সুপার ভাইজার হাসানুজ্জামান ও প্রধান শিক্ষক রমেশ চন্দ্র সেন কেন্দ্র পরিদর্শন করেন।
আশাশুনির বিছট ও প্রতাপনগরে বেড়িবাঁধে ভয়াবহ ভাঙন ॥ আতঙ্কে এলাকাবাসী
আশাশুনি প্রতিনিধি
আশাশুনি উপজেলার আনুলিয়া ইউনিয়নের বিছট ও প্রতাপনগর ইউনিয়নের রুইয়ার বিলে খোলপেটুয়া নদী ও কপোতাক্ষ নদের স্রোতের চাপে বেড়ীবাঁধে ভয়াবহ ভাঙ্গন শুরু হয়েছে। প্লাবনের শঙ্কায় রাত জেগে পার করছে এলাকাবাসী। বাঁধ রক্ষায় পানি উন্নয়ন বোর্ড রিং বাঁধ ও বালির বস্তা ফেলে কাজ শুরু করেছে।
আনুলিয়া ইউনিয়নের বাসিন্দা স্বেচ্ছাসেবক লীগ নেতা বিকাশ চন্দ্র সরকার জানান, গত কয়েক দিন ধরে খোলপেটুয়া নদীর অব্যাহত ভাঙনে বিছট গ্রামের বীর মুক্তিযোদ্ধা মোক্তার হোসেনের বাড়ি সংলগ্ন বেড়িবাঁধে ভয়াাবহ ভাঙন দেখা দিয়েছে। সোমবার (১০ অক্টোবর) দুপুরের জোয়ারে প্রায় ১৫০ ফুট বেড়িবাঁধ নদীগর্ভে বিলীন হয়ে যায়। পরিস্থিতি বিবেচনা করে পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে বালির বস্তা দিয়ে রিং বাঁধ নির্মাণ করে আপাতত ঝুঁকি এড়ানো হয়েছে। অন্যদিকে প্রতাপনগরের রুইয়ারবিল গ্রামের নওয়াব আলী সরদারের মৎস্য ঘের সংলগ্ন এলাকায় কপোতাক্ষ নদের পানির তোড়ে বেড়িবাঁধে ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে। প্রায় ২০০ ফুট বেড়িবাঁধ ইতিমধ্যে নদীগর্ভে বিলীন হয়ে গেছে। দ্রুত বাঁধ রক্ষায় এগিয়ে না এলে আবারো ভয়াবহ পরিনতি ঘনিয়ে আসার শঙ্কা বিরাজ করছে।
এব্যাপারে পানি উন্নয়ন বোর্ডের এসও আলমগীর হোসেন সাংবাদিকদের জানান, বিছট গ্রামের ক্ষতিগ্রস্ত বাঁধের পাশ দিয়ে রিং বাঁধ নির্মাণ করে দেওয়া হয়েছে। সোমবার রাত দু’টা পর্যন্ত ঠিকাদার জাকির হোসেন ও এসও আলমগীর নিজে উপস্থিত থেকে স্থানীয় লোকজনের সহায়তায় রিং বাঁধ দিয়ে এলাকা ঝুঁকিমুক্ত রাখা হয়েছে। রুইয়ারবিলে ভাঙন এলাকায় গতবছর ঠিকাদার নিয়োগ দেয়া হলেও তিনি কাজ না করায় সমস্যা সৃষ্টি হয়েছে। পরিস্থিতি মোকাবেলায় নতুন ঠিকাদার নিয়োগ দিয়ে সেখানে বালির বস্তা দিয়ে ডাম্পিংয়ের কাজ শুরু করা হয়েছে। এছাড়া কাকবাসিয়া খেয়াঘাট থেকে চেউটিয়া বেড়ীবাঁধের প্রায় ২২০ মিটার ক্ষতিগ্রস্ত হয়েছে। বাঁধের কাজের জন্য বরাদ্দ হয়েছে। দ্রুত কাজ শুরু হবে বলে তিনি জানান।
আনুলিয়া ইউপি চেয়ারম্যান রুহুল কুদ্দুস ও প্রতাপনগর ইউপি চেয়ারম্যান হাজী আবু দাউদ ঢালী জানান, ঠিকাদারদের গাফিলতির কারণে আমরা প্রতিনিয়ত ক্ষতিগ্রস্ত হচ্ছি। টেঁকসই বাঁধ নির্মাণ করে দক্ষিণাঞ্চলের দুর্ভোগ কমাতে উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আশু হস্তক্ষেপ কামনা করেন তারা।
বুধহাটা বাজারের নিরাপত্তা প্রহরীদের ইউনিফর্ম প্রদান ও আলোচনা সভা
আশাশুনি প্রতিনিধি
আশাশুনি উপজেলার বৃহৎ বাণিজ্যিক কেন্দ্র বুধহাটা বাজারের নিরাপত্তা প্রহরীদের ইউনিফর্ম প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার রাত ১০ টায় বাজার বণিক সমিতির অস্থায়ী কার্যালয়ে এ অনুষ্ঠানের করা হয়।
বণিক সমিতির সভাপতি মঞ্জুরুল ইসলাম মহিদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বুধহাটা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সিহাবুল ইসলাম সিহাব। বিশেষ অতিথি ছিলেন আশাশুনি প্রেসক্লাব সাধারণ সম্পাদক এসকে হাসান। আলোচনা সভা শেষে বাজারের নিরাপত্তা প্রহরীদের মাঝে নতুন ইউনিফর্ম তুলে দেন অতিথিবৃন্দ। ইউনিফর্ম তৈরিতে সহযোগিতায় ছিলেন শাপলা ওয়াটার টেকনোলজি। সাংবাদিক শেখ বাদশা’র পরিচালনায় অনুষ্ঠানে বণিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবর রহমান রিপন, ভারপ্রাপ্ত কোষাধ্যক্ষ প্রহ্লাদ বিশ্বাস, অফিস সহকারী বিনয় মিত্র প্রমুখ উপস্থিত ছিলেন।
আশাশুনিতে প্রাক্তন সৈনিক সংস্থার কমিটি গঠন
আশাশুনি প্রতিনিধি
বাংলাদেশ প্রাক্তন সৈনিক কল্যাণ সংস্থা (বেসওয়া) আশাশুনি উপজেলা শাখা কমিটি গঠন করা হয়েছে। রবিবার বেলা ১১ টা উপজেলা শাখা কার্যালয় বুধহাটায় অনুষ্ঠিত সভায় এ কমিটি গঠন করা হয়।
সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হান্নানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন বুধহাটা ইউপি চেয়ারম্যান মাহবুবুল হক ডাবলু। বিশেষ অথিতি ছিলেন বেসওয়ার জেলা সভাপতি শফিকুল ইসলাম, বিভাষ চন্দ্র সরকার। সভায় সিনিঃ ওয়ারেন্ট অফিসার (অবঃ) গোলাম মোস্তফা, বীর মুক্তিযোদ্ধা আব্দুল গফফার প্রমুখ বক্তব্য রাখেন। সভায় সর্ব সম্মতিক্রমে অনাঃ লেফটেন্যান্ট (অবঃ) শফিকুর রহমানকে সভাপতি ও সার্জেন্ট (অবঃ) শেখ আব্দুল আলিমকে সাধারণ সম্পাদক, সার্জেন্ট (অবঃ) তৈয়েবুর রহমানকে সাংগঠনিক, সার্জেন্ট (অবঃ) সিরাজুল ইসলাম অর্থ সম্পাদক ও ওয়রেন্ট অফিসার (অবঃ) আক্তারুল ইসলাম আইন বিষয়ক সম্পাদক করে ৪২ সদস্যের ২বছর মেয়াদি এ কমিটি গঠন করা হয়।
দাকোপে অভিযান পরিচালনা করে ১২ হাজার মিটার অবৈধ জাল আটক
মোঃ শামীম হোসেন- বাজুয়া ( দাকোপ)
খুলনা দাকোপে অভিযান পরিচালনা করে ১২ হাজার মিটার অবৈধ জাল আটক। উপজেলা মৎস্য কর্মকর্তা সেলিম সুলতান জানান। ১০ অক্টোবর সোমবার সকালে শিবসা নদীতে অভিযান পরিচালনা করা হয়। অভযা পরিচালনা করে মোট ১২ হাজার মিটার অবৈধ জাল আটক করে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়। সাথে সাথে এলাকার জেলে ভাইদেরকে ইলিশ সংরক্ষণ অভিযানে সহযোগিতা করতে অনুরোধ করা হয়।
প্রাননাশের হুমকি থানায় অভিযোগ: তেলিগাতীতে রাজমিস্ত্রির বসত বাড়িতে হামলা লুটপাট
ফুলবাড়ীগেট প্রতিনিধি
নগরীর যোগিপোল ইউনিয়নের তেলিগাতী রাজাপুরে এক রাজমিস্ত্রির বসত বাড়িতে প্রকাশ্য দিবালোকে হামলা চালিয়ে লুটাপাটের অভিযোগ পাওয়া গেছে এ ঘটনায় ভুক্তভোগি রাজমিস্ত্রীর ছেলে আব্দুর রহমান ৪ জনের নাম উল্লেখ করে আড়ংঘাটা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন । থানার অভিযোগ সুত্রে জানা যায় ভুক্তভোগি অভিযোগ কারীর মা শাহিনা বেগম প্রতিবেশি রুমানা বেগম (৩৮) এর নিকট থেকে ৫ হাজার টাকা সাংসারিক প্রয়োজনে ধার নেয়। ধার হিসাবে নেওয়া টাকা ফেরত দিতে চাইলেও গত ৯ অক্টোবর রবিবার সকাল সাড়ে ১০ টার সময় পুরুষ মানুষ কেউ বাড়িতে না থাকায় একই এলাকার রুমানা বেগম (৩৮) মোঃ জিপুল (৪৩) মোঃ তানভির (১৮) ও জিসান একযোগে রাজমিস্ত্রির বসত ঘরে হামলা করে এসময় বাড়িতে থাকা মহিলারা হামলাকারীদের ঠেকাতে গেলে তাদেরকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে দরজার তালা ভেঙ্গে ঘরের মধ্যে প্রবেশ করে ষ্টীলের বাক্সে থাকা নগদ ২৫ হাজার টাকা, ২ আনা ওজনের স্বর্নের কানের দুল, সহ সাংসারিক মালামাল লুটপাট করে নিয়ে যায়। এছাড়া মালামাল ভেঙ্গে বাইরে এলোপাতাড়ি ভাবে ফেলে রাখে , এবং যাওয়ার সময় ও মোবাইল ফোনে ৩ নং বিবাদী তানভির এ বিষয় নিয়ে কোন প্রকার বাড়াবাড়ি বা থানা পুলিশ করলে ভুক্তভোগি মোঃ মোজাফফার শেখ ও তার পুত্র আব্দুর রহমান সহ পরিবারের অন্য সদস্যদের প্রাননাশের হুমকি প্রদান করে। আড়ংঘাটা থানার এস আই আমজাদ হোসেন বলেন আব্দুর রহমান নামে এক ব্যক্তির লিখিত অভিযোগ অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়েছিলাম , এ বিষয়ে তদন্ত চলছে তদন্ত শেষে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে গিলাতলা সোনারতরী ক্লাবের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল
ফুলবাড়ীগেট প্রতিনিধি
পবিত্র ঈদ-ই মিলাদুন্নবী (সা.) উপলক্ষে গিলাতলা সোনারতরী ক্লাবের উদ্যোগে রবিবার বাদ আসর ক্লাব প্রাঙ্গনে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।মিলাদ ও দোয়া মাহফিলে দোয়া পরিচালনা করেন গিলাতলা দক্ষিনপাড়া বায়তুন নুর জামে মসজিদের পেশ ইমাম মাওলানা আবুল বাশার জিহাদী, এ সময় উপস্থিত ছিলেন সোনার তরী ক্লাবের সভাপতি ও বিশিষ্ট ঠিকাদার খান মাশরুজ্জামান সাবু, সাধারন সম্পাদক ইদ্রিছ আলী, খানজাহান আলী থানা সাংবাদিক ইউনিটির সভাপতি শেখ বদরউদ্দিন, সাংগঠনিক সম্পাদক সাইফুল্লাহ তারেক, গিলাতলা বায়তুন নুর জামে মসজিদ কমিটির মোঃ শাহাজামাল, আমজাদ হোসেন, মোঃ জাহিদুল ইসলাম, আক্কাস আলী, মোঃ জুয়েল, সবুজ, আরমান, ক্লাবের নেতৃবৃন্দ সহ স্থানীয় মুসাল্লিগণ। এছাড়া গিলাতলা দক্ষিনপাড়া যুব সমাজের উদ্যোগে বাদ আছর গিলাতলা আমিনিয়া ইছালে ছওয়াব ময়দানে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
ডুমুরিয়ার আন্তঃ ইউনিয়ন গোল্ডকাপ ফুটবল খেলায় ৬নং ওয়ার্ড ফাইনালে
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়ায় মাগুরখালি ইউনিয়ন পরিষদের আয়োজনে আন্তঃ ইউনিয়ন ৮দলীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে কৈপুকুরিয়া মাগুরখালি ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত খেলায় প্রধান অতিথি হিসেবে উপ¯ি’ত ছিলেন ¯’ানীয় ইউপি চেয়ারম্যান বিমল কৃষ্ণ সানা। খেলায় অংশ গ্রহণ করেন ১নং ওয়ার্ড ফুটবল একাদশ বনাম ৬নং ওয়ার্ড ফুটবল একাদশ। খেলায় নির্ধারিত ৯০ মিনিট উভয় দল ২-২ গোলে ড্র হয়। পরে ট্রাইব্রেকারে ৬নং ওয়ার্ড ৪-২ গোলে ১নং ওয়ার্ড কে পরাজিত করে ফাইনাল খেলার গৌরব অর্জন করেন। খেলা পরিচালনা করেন মো পারভেজ আলম, আকিব জাবেদ ও মিনারুল ইসলাম।এর আগে আয়োজিত অনুষ্ঠানে বক্তৃতা করেন প্রধান শিক্ষক বিধান চন্দ্র মন্ডল, আওয়ামীলীগ নেতা যামিনী র›জন সানা, সুকৃতি কুমার মন্ডল, গৌতম কুমার মন্ডল, ইউপি সদস্য স্বরসতি মন্ডল, প্রমিলা মন্ডল, লাভলী বিশ্বাস, ভবেন্দ্র নাথ বালা, স›জয় কুমার সানা, গোপাল চন্দ্র হালদার, সুব্রত গোলদার, সভাপতি, বাংলাদেশ কৃষক লীগ,,১৪ নং মাগুরখালী ইউনিয়ন প্রান কৃষ্ণ মোহন্ত,
বাগেরহাট জেলা বিএনপির শোক র্যালী
স্টাফ রিপোটার, বাগেরহাট
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শোক র্যালী পালন করেছে বাগেরহাট জেলা বিএনপি। গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন ও দেশব্যাপী দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদ কর্মসূচি পালনকালে নিহত নেতাকর্মীদের স্মরণে এই শোক র্যালী পালন করা হয়। জেলা বিএনপি অফিসের চারদিকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে নিরাপত্তা বলয় জোরদার থাকার কারণে জেলা বিএনপি অফিসের মধ্যেই কর্মসূচি পালন করতে বাধ্য হয় বিএনপি নেতাকর্মী ও সমর্থকেরা। সোমবার (১০ অক্টোবর) বেলা ১১ টায় বাগেরহাট জেলা বিএনপি কার্যালয়ে (থানার মোড়) অনুষ্ঠিত শোক র্যালীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক শেখ কামরুল ইসলাম গোরা।
সম্প্রতি বিএনপি’র বিভিন্ন কর্মসূচি চলাকালীন ভোলা জেলা ছাত্রদল সভাপতি নূরে আলম, মুন্সিগঞ্জ জেলা যুবদল নেতা শহীদুল ইসলাম শাওন, ভোলা জেলা স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুর রহিম, নারায়ণগঞ্জ জেলা যুবদল নেতা শাওন প্রধান এবং বেনাপোল পৌর বিএনপি নেতা মো. আব্দুল আলিম নিহত হন। বিএনপি’র পক্ষ থেকে পুলিশ এবং সরকার দলীয় নেতাকর্মীদের হামলা ও গুলিতে তারা নিহত হয়েছেন বলে দাবি করা হচ্ছে। তারই প্রতিবাদে এই শোক র্যালীর আযয়োজন করে বাগেরহাট জেলা বিএনপি।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব মোজাফ্ফর রহমান আলম, বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সৈয়দ নাসির আহমেদ মালেক, সরদার অহিদুল ইসলাম পল্টু, ডা. আব্দুর রহমান, বিএনপি নেতা এসকেন্দার হোসেন, সরদার লিয়াকত আলী, যুবদলের সাধারণ সম্পাদক সুজন মোল্লা, তাতীদলের সদস্য সচিব শেখ জিল্লুর রহমান, মৎস্যজীবী দলের সভাপতি দুলাল ফরাজি, সাধারণ সম্পাদক হারুন শেখ, ছাত্রদলের সভাপতি (ভারপ্রাপ্ত) গোলাম রসূল তরফদার নেওয়াজ, সাংগঠনিক সম্পাদক মোল্লা আতিকুর রহমান রাসেল, মহিলা নেত্রী শিরিনা বেগম, শেখ বদরুল, মল্লিক মোবাশ্বের হোসেন রুবেল, আবুল হাসান, রাজু মোল্লা, আশারাত শেখ, ফিরোজ হোসেন, খান লিয়াকত আলি, শেখ জাহিদুল ইসলাম, গাজী নিয়ামুল হোসেন টুটুল, মিন্টু, সোহেল,আরিফ, মাহবুব প্রমূখ।
শারীরিক সুস্থ্যতার সাথে মানসিক স্বাস্থ্যকে গুরুত্ব দিতে হবে
স্টাফ রিপোটার, বাগেরহাট
শারীরিক সুস্থতার মত মানসিক সুস্থতাও অতীব জরুরী। সুস্থ শরীর ছাড়া যেমন সুস্থ মন সম্ভব নয় তেমনি সুস্থ মন ছাড়া সুস্থ শরীর, সুস্থ জীবন কিছুতেই সম্ভব নয়। তাই শারীরিক সুস্থ্যতার সাথে মানসিক স্বাস্থ্যকেও গুরুত্ব দিতে হবে সমান ভাবে। সোমবার (১০ অক্টোবর) দুপুরে বাগেরহাটে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন।
সংকল্প প্রতিবন্ধি উন্নয়ন সংস্থার সভাপতি শেখ হারুন অর রশীদের সভাপতিত্বে সিভিল সার্জনের কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বাগেরহাটের সিভিল সার্জন ডাঃ জালাল উদ্দিন আহমেদ। আলোচনা সভায় আরও বক্তব্য দেন, বাগেরহাটের ডেপুটি সিভিল সার্জন ডাঃ মোঃ হাবিবুর রহমান, ডাঃ মেহেদী, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রিজিয়ার পারভীন, এডিডি ইন্টারন্যাশনাল এর ফিল্ড কো-অর্ডিনেটর এহসানুল হক প্রমুখ।
এর আগে দিবসটি উপলক্ষে এডিডি ইন্টারন্যাশনাল বাংলাদেশ ও সাইটসেভার্স এর আয়োজনে বাগেরহাট শহরের কেন্দ্রীয় শহীদ মিনার সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের করা হয়। র্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সিভিল সার্জন কার্যালয়ে এসে শেষ হয়। “সবার জন্য মানসিক স্বাস্থ্য ও ভালো থাকাটাই হোক বৈশ্বিক অগ্রাধিকার” এই প্রতিপাদ্য নিয়ে সারাদেশে মানসিক স্বাস্থ্য দিবস পালিত হচ্ছে। র্যালী ও আলোচনা সভায় বিভিন্ন শ্রেণী পেশার শতাধিক মানুষ অংশগ্রহণ করেন।
বাগেরহাটে নিরাপদ সড়ক আইন বাস্তবায়নের দাবিতে স্মারকলিপি
স্টাফ রিপোটার, বাগেরহাট
বাগেরহাটে নিরাপদ সড়ক আইন বাস্তবায়নে স্মারকলিপি প্রদান করা হয়েছে। সোমবার (১০ অক্টোবর) সকালে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নিরাপদ সড়ক চাই বাগেরহাট জেলা শাখার পক্ষ থেকে সারাদেশের মত বাগেরহাট জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়।
নিরাপদ সড়ক চাই, বাগেরহাট জেলা শাখার সভাপতি আলী আকবর টুটুল অতিরিক্ত জেলা প্রশাসক খোন্দকার মোহাম্মদ রিজাউল করীমের হাতে স্মারকলিপিটি তুলে দেন। এসময় নিরাপদ সড়ক চাই, বাগেরহাটের অর্থ সম্পাদক এস এস শোহান, দপ্তর সম্পাদক মোল্লা মাসুদুল হক, দূর্ঘটনা অনুসন্ধান ও গবেষণা বিষয়ক সম্পাদক সরদার ইনজামামুল হক, নির্বাহী সদস্য সাদিয়া আফরোজ, তানজীম আহমেদ।
৪ বছরেও নিরাপদ সড়ক আইন ২০১৮ বাস্তবায়ন না হওয়ায় সারাদেশে একযোগে স্মারকলিপি প্রদান করা হয়।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, নিরাপদ সড়ক পরিবহন আইন ২০১৮ এর বিধিমালা বাস্তবায়ন করতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ প্রয়োজন। এছাড়া জাতিসংঘ ঘোষিত সড়ক দূর্ঘটনার অন্যতম ৫টি পিলার যথাক্রমে সড়ক নিরাপত্তা ব্যবস্থাপনা, ঝুকিমুক্ত যানবাহন, সচেতন সড়ক ব্যবহারকারী, সড়ক দূর্ঘটনা পরবর্তী করণীয় ও গাড়ি চালানোর উপযুক্ত পরিবেশ কার্যকরের দাবি জানানো হয়।
খুলনা স্টেডিয়ামে জাতীয় যুব হকি’র উদ্বোধন কাল
খবর বিজ্ঞপ্তি
খুলনা স্টেডিয়ামে আগামীকাল থেকে তিন দিনব্যাপী আল-আরাফাহ ইসলামী ব্যাংক ২৭তম জাতীয় যুব হকি প্রতিযোগিতা শুরু হবে। এতে ছয়টি জেলা দল অংশ নেবে। বাংলাদেশ হকি ফেডারেশনের ব্যবস্থাপনায় ও খুলনা জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে।
উদ্বোধনী পর্ব আগামীকাল মঙ্গলবার বিকেল ৩টায় খুলনা জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতার উদ্বোধন করবেন। বিশেষ অতিথি থাকবেন। কেএমপি কমিশনার মোঃ মাসুদুর রহমান ভুইয়া, জেলা পুলিশ সুপার মোঃ মাহাবুব হাসান বিপিএম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ সাদিকুর রহমান খান, হকি ফেডারেশনের সহ-সভাপতি সাজেদ এ এ আদেল, জাকি আহমেদ রিপন, হকি ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ ইউসুফ, কোষাধ্যক্ষ হাজি মোঃ হুমায়ুন, টুর্ণামেন্ট কমিটির ভারপ্রাপ্ত সম্পাদক খাজা তাহের লতিফ মুন্না, হকি ফেডারেশনের নির্বাহী সদস্য জহিরুল ইসলাম মিতুল ও আল-আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেড-এর এভিপি এন্ড ম্যানেজার মোঃ ফেরদাউস হাসান। জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মোঃ মনিরুজ্জামান তালুকদার উদ্বোধনী পর্বে সভাপতিত্ব করবেন।
গতকাল সোমবার বিকেলে জেলা ক্রীড়া সংস্থা ভবনে এক সংবাদ সম্মেলনে এ তথ্য প্রকাশ করা হয়। সাধারণ সম্পাদকের পক্ষে সংবাদ সম্মেলনে বক্তব্য উপস্থাপন করেন, ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ হাসান জহির মুকুল। অন্যান্যের মধ্যে হকি ফেডারেশনের নির্বাহী সদস্য জহিরুল ইসলাম মিতুল, জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক আলহাজ্ব মোতালেব মিয়া, যুগ্ম সম্পাদক ও আল আরাফাহ ইসলামী ব্যাংক ২৭তম জাতীয় যুব হকি প্রতিযোগিতার খুলনা ভেন্যুর কো-অর্ডিনেটর জিএম রেজাউল ইসলাম ও জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য বেলাল হোসেন উপস্থিত ছিলেন। খুলনা জেলা স্টেডিয়ামে আগামীকাল মঙ্গলবার বেলা ১২টায় চুয়াডাঙ্গা জেলা দল সিরাজগঞ্জ জেলার দলের বিরুদ্ধে এবং বিকেল ৩টার উদ্বোধনী খেলায় খুলনা জেলা দল-বাগেরহাট জেলা দলের মোকাবেলা করবে।
বারাকপুর ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে শেখ আনসার আলীর মনোনয়ন পত্র বাতিল
আসাদ, দিঘলিয়াঃ
খুলনার দিঘলিয়া উপজেলার বারাকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে দাখিলকৃত তিনটি (০৩) মনোনয়নপত্রের মধ্য হতে ২ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষনা করেছেন উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার মোঃ বজলুর রশিদ । ব্যাংক ঋণ খেলাপীর দায়ে সতন্ত্র প্রার্থী শেখ আনসার আলীর মনোনয়নপত্র অবৈধ ঘোষনা করেছেন।
গতকাল সোমবার ছিল দিঘলিয়া উপজেলার বারাকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচনে মনোনয়ন পত্র বাছাইয়ের দিন। গত ৬ অক্টোবর ছিল মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ দিন। এ দিন ৩ জন প্রার্থী তাঁদের মনোনয়নপত্র জমা দেন। গতকাল ছিল মনোনয়নপত্র বাছাইয়ের দিন। মনোনয়নপত্র বাছাইয়ে ২ জন প্রার্থীর মনোনয়ন পত্র বৈধ ঘোষনা করা হয়। বৈধ ঘোষনা প্রার্থীরা হচ্ছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের মনোনিত প্রার্থী গাজী সাহগীর হোসেন পাভেল ও স্বতন্ত্র প্রার্থী মোঃ কামাল হোসেন বিশ্বাস। ব্যাংক ঋণের দায়ে শেখ আনসার আলীর মনোনয়ন পত্র বাতিল ঘোষনা করেছেন উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার মোঃ বজলুর রশিদ। তিনি এ প্রতিবেদককে জানান, শেখ আনসার আলী সোনালী ব্যাংক কর্পোরেট শাখার একজন ঋন খেলাপী। তিনি কর্মদিবসের মধ্যে ঋন পরিশোধের কোনো কাগজ পত্র দেখাতে বা জমা দিতে সক্ষম হন নাই। তাই তাঁর মনোনয়ন পত্র বাতিল করা হয়েছে।
এমএসিপি প্রকল্পের আওতায় খুলনা মহানগরীতে আরবান ইপিআই বিষয়ক রিভিউ সভা
খবর বিজ্ঞপ্তি
এমএসিপি প্রকল্পের আওতায় খুলনা মহানগরীতে আরবান ইপিআই বিষয়ক রিভিউ সভা সোমবার দুপুরে নগর ভবনের জিআইজেড মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক। টিকাদান কার্যক্রমকে আরো শক্তিশালী করা এবং দরিদ্র জনগোষ্ঠীর মধ্যে শতভাগ লক্ষ্যমাত্রা অর্জনের মাধ্যমে সমতায় উন্নীত করা এ প্রকল্পের মূল উদ্দেশ্য।
সভায় মহানগরী এলাকায় ইপিআই কর্মসূচীতে ৯৮ ভাগ লক্ষ্যমাত্রা অর্জিত হয়েছে এবং তা জাতীয় পর্যায়ের লক্ষ্যমাত্রার সমপর্যায়ে রয়েছে বলে অবহিত করা হয়। সিটি মেয়র লক্ষ্যমাত্রার হার শতভাগে উন্নীত করার জন্য সম্প্রসারিত টিকাদান কর্মসূচিকে আরো জোরদার করার জন্য সংশ্লিষ্ট সকলকে নির্দেশ দেন।
খুলনা সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (যুগ্মসচিব) লস্কার তাজুল ইসলাম-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে স্বাস্থ্য বিভাগের বিভাগীয় সহকারী পরিচালক ডা. অপর্ণা বিশ্বাস, কেসিসি’র কাউন্সিলর মোঃ মনিরুজ্জামান, সচিব মোঃ আজমুল হক, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. স্বপন কুমার হালদার, ডেপুটি সিভিল সার্জন ডা. এস এম কামাল হোসেন, ইউনিসেফ এর হেলথ অফিসার ডা. এস এম নাজমুল আহসান, কেসিসি’র স্বাস্থ্য কর্মকর্তা ডা. শরীফ শাম্মিউল ইসলাম প্রমূখ সভায় বক্তৃতা করেন। কেসিসি’র স্বাস্থ্য বিভাগের সম্প্রসারিত টিকাদান কর্মসূচির জোন ইনচার্জবৃন্দ সভায় অংশগ্রহণ করেন।
জলিল টাওয়ারে খুলনা কম্পিউটার মেলা-২০২২ এর উদ্বোধন
খবর বিজ্ঞপ্তি
খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক বলেছেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা নির্বাচনী ইশতেহারে ডিজিটাল বাংলাদেশ গড়ার ঘোষণা দেয়ার পর থেকে মানুষ তথ্য প্রযুক্তির দিকে অগ্রসর হতে শুরু করে। পরবর্তীতে তাঁর সুযোগ্য পুত্র তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজিব ওয়াজেদ জয় এ খাতের উন্নয়নে এগিয়ে আসেন এবং তারই যোগ্য নেতৃত্বে দেশে তথ্য প্রযুক্তির ব্যাপক প্রসার ঘটে।
সিটি মেয়র সোমবার সকালে নগরীর জলিল টাওয়ারে খুলনা কম্পিউটার মেলা-২০২২ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করছিলেন। খুলনা কম্পিউটার ব্যবসায়ী সমিতি ৩ দিন ব্যাপী এ মেলার আয়োজন করে।
দেশে তথ্য প্রযুক্তির প্রসার ঘটাতে মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক কম্পিউটারের ওপর থেকে ট্যাক্স প্রত্যাহারের বিষয় উল্লেখ করে সিটি মেয়র আরো বলেন, প্রধানমন্ত্রীর সময়োপযোগী এ পদক্ষেপের কারণে দেশের প্রযুক্তি খাত উজ্জীবিত হয়। ডিজিটাল প্রযুক্তির কারণেই করোনা মহামারীর সময়ে আমাদের জীবন যাত্রা ব্যহত হতে পারেনি বলে তিনি মন্তব্য করেন।
সমিতির সভাপতি মো: জিয়াউর রহমান জিয়া-এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য্য প্রফেসর ড. মিহির রঞ্জন হালদার, বাংলাদেশ কম্পিউটার সমিতির মহাসচিব কামরুজ্জামান ভূইয়া, স্মার্ট টেকনোলজিস (বিডি) লি:-এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জহিরুল ইসলাম, গ্লোবাল ব্রান্ড প্রাইভেট লি: এর পরিচালক জসীম উদ্দীন খোন্দকার ও সৈয়দ এ জলির এন্ড কোম্পানী লি: এর ব্যবস্থাপনা পরিচালক সৈয়েদা চালিয়ারা খানম। স্বাগত বক্তৃতা করেন মেলা আয়োজক কমিটির আহবায়ক এইচ এম মোস্তাফিজুর রহমান।
অনুষ্ঠানে প্রধান অতিথি সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক ও সম্মানিত অতিথি খুলনা-২ আসনের সংসদ সদস্য শেখ সালাহ উদ্দিন জুয়েলসহ অন্যান্য অতিথিবৃন্দকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। সম্মানিত অতিথির অনুপস্থিতিতে তাঁর ব্যক্তিগত কর্মকর্তা ড. সাইদুর রহমান সম্মাননা ক্রেস্ট গ্রহণ করেন।
দেশের উন্নয়ন ও জনগণের শান্তি বজায় রাখতে নৌকায় ভোট দেবার বিকল্প নেই
রূপসা প্রতিনিধি :
জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শেখ হারুনুর রশিদ বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা বিনির্মানে আওয়ামীলীগের বিকল্প নেই । ক্ষুধা দারিদ্র্য মুক্ত বাংলাদেশ এবং বাঙালীর মৌলিক চাহিদা পূরণ ও গনতন্ত্র প্রতিষ্ঠা রূপকল্প-২০৪১ বাস্তবায়নে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে । তিনি বলেন বিএনপি যতবার দেশ পরিচালনার দায়িত্ব পেয়েছে ততবারই জনগণকে ধোঁকা দিয়ে কোটি কোটি টাকা বিদেশে পাচার করেছে এবং নিজেদের স্বার্থ হাসিলের জন্য বিরোধী দলগুলোর নেতা কর্মীদের উপর অত্যাচার , নির্যাতন চালিয়েছে । এ কারণে পরপর দেশ পরিচালনার দায়িত্ব পেয়েছে আওয়ামী লীগ । দক্ষিণ-পশ্চিমাঞ্চলেরের উন্নয়নের লক্ষ্যে রুপসা উপজেলা আওয়ামী লীগ আয়োজিত আজ ১০ অক্টোবর দুপুরে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন ।
প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাডঃ সুজিত অধিকারী।
সন্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খুলনা মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এম ডি বাবুল রানা ।
রূপসা উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ কামাল উদ্দীন বাদশার সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এম এম মুজিবুর রহমান, সোহরাব আলী সানা,বিএম এ সালাম,অধ্যাপক দেলোয়ারা বেগম,যুগ্ম সাধারণ সম্পাদক সরফুদ্দীন বিশ্বাস বাচ্চু,মোঃ কামরুজ্জামান জামাল। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কাশেম ডাবলুর পরিচালনায় বক্তৃতা করেন জেলা আওয়ামী লীগ দপ্তর সম্পাদক এম এ রিয়াজ কচি , জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক মোজাফফর মোল্লা , সদস্য ফ,ম আঃ সালাম,জাহাঙ্গীর হোসেন মুকুল,জামিল খান,শাহিনা আক্তার লিপি, শিউলি সরোয়ার , জেলা কৃষক লীগের সভাপতি আশরাফুজ্জামান বাবুল, খুলনা মহানগর যুবলীগের আহ্বায়ক শফিকুর রহমান পলাশ , জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শেখ মোঃ আবু হানিফ , সাধারণ সম্পাদক আজিজুর রহমান রাসেল , উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলাউদ্দিন মাহমুদ,খান শাহজান কবীর প্যারিস, চঞ্চল মিত্র , এমডি রকিব উদ্দিন , আকতার ফারুক, শেখ আবু জাফর,আঃ গফুর খান, জেলা যুবলীগ নেতা সরদার জাকির হোসেন , জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক এবিএম কামরুজ্জামান,,জেলা শ্রমিকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সবুর শিকদার,গাজী মোহাম্মদ জিন্নাহ,সোহেল জুনায়েদ, আল মামুন সরকার,মোস্তাফিজুর রহমান মোস্তাক, মনিরুজ্জামান মনি,রবিউল ইসলাম বিশ্বাস,জাহাঙ্গীর শেখ,কামাল হোসেন বুলবুল,বিনয় কৃষ্ণ হালদার,আরিফুজ্জামান লিটন,সরদার মিজানুর রহমান,মোল্লা ওয়াহিদুজ্জামান মিজান, সাবেক ছাত্রনেতা দেব দুলাল বারুই বাপ্পি , জেলা ছাত্রলীগের সভাপতি পারভেজ হাওলাদার,সাধারন সম্পাদক ইমরান হোসেন, ইউপি সদস্য রিনা পারভিন,আসাদ শেখ, আওরঙ্গজেব স্বর্ন,সরদার কামরুল ইসলাম,রুহুল আমিন রবি,রাজীব দাশ টাল্টু,আকলিমা খাতুন তুলি,প্রদীপ বিশ্বাস,
কামরুজ্জামান সোহেল,নোমান ওসমানী রিচি,সুব্রত বাকচী,রবিউল ইসলাম,তারেক আজিজ,আবুল কালাম আজাদ, শাহনেওয়াজ কবীর টিংকু,সাইফুল ইসলাম শাওন, আজিজুল ইসলাম,আশিকুজ্জামান তানভির,আশিক ইকবাল,স্বপ্না রানী পাল,সুকুমার বৈরাগী, শেখ মাসুম,রঞ্জু হালদার,লিপিকা দাস, মাসুম সরদার,সাজ্জাদ হোসেন শাকিল ।
কুষ্টিয়ায় এক স্কুলছাত্রীকে ধর্ষণ ও সন্তান প্রসবের অভিযোগে স্কুল ছাত্রীর ধর্ষক নানা নিজাম মল্লিক গ্রেফতার
মোঃ রেজাউর রহমান তনু, কুষ্টিয়া
কুষ্টিয়ায় এক স্কুলছাত্রীকে ধর্ষণ ও সন্তান প্রসবের অভিযোগে অভিযুক্ত নানা নিজাম মুল্লিক(৬৫) নামে এক বৃদ্ধাকে গ্রেফতার করেছে র্যাব-১২।রোববার ( ০ ৯ অক্টোবর) রাতে কুষ্টিয়ার ইবি থানার কন্দর্পদিয়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত নিজাম মুল্লিক উপজেলার আলামপুর ইউনিয়নের দহকুলা তেকনাপাড়া গ্রামের মৃত. জোনাপ মুল্লিকের ছেলে।সোমবার (১০ অক্টোবর )বেলা ১২টার দিকে প্রেস ব্রিফিংয়ে ৎধন-১২ কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার মোহাম্মদ ইলিয়াস খান এ তথ্য জানান।তিনি আরও জানান, ওই নবজাতকের মায়ের পরিচয় জানাজানি হয়। নানা কর্তৃক ধর্ষণের শিকারে স্কুলছাত্রী (১৩) গর্ভবর্তী হয়। বিষয়টি ধামাচাপা দিতে পারিবারিকভাবে বৈঠক হয়।কিন্তু নবজাতক এভাবে জীবিত ফেলে দেওয়ায় আবারো লোকমুখে চাঞ্চল্যের সৃষ্টি হয়। এ ঘটনায় বাচ্চাটি কার এবং কেনো ফেলে গেলো চাঞ্চল্যকর এ ঘটনায় অনুসন্ধান করে ৎধন-১২।এ ঘটনায় ভুক্তভোগী ধর্ষিতার পিতা বাদী হয়ে কুষ্টিয়া মডেল থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। এ মামলায় ধারা- ৯ (১), ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধিত ২০২০)।উল্লেখ্য, গত (৪ অক্টোবর) মঙ্গলবার কুষ্টিয়ার সদর থানাধীন দহকুলা এলাকার তেকনাপাড়া গ্রামের একটি পুকুর পাড়ে এক নবজাতক শিশুকে পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়। শিশুটিকে গ্রামের লোকজন উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করে। পরবর্তীতে নবজাতকের মায়ের পরিচয় এলাকায় জানাজানি হয়। ওই গ্রামের ১৩ বছর বয়সী এক স্কুলছাত্রীকে তার দূর সম্পর্কের নানা ২০২২ সালের জানুয়ারী মাসে নিজ বাড়িতে ধর্ষণ করে। এক পর্যায়ে স্কুলছাত্রীটি অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। গত (০৪ অক্টোবর) মঙ্গলবার ধর্ষিতা স্কুলছাত্রী একটি কন্যা সন্তান প্রসব করে এবং নবজাতককে ধর্ষকের বাড়ির পাশে একটি পরিত্যক্ত পুকুর পাড়ে ফেলে রেখে যায়।
নিসচা-র কেশবপুর উপজেলা শাখার পক্ষ থেকে স্মারকলিপি প্রদান
কেশবপুর প্রতিনিধি :
নিরাপদ সড়ক চাই কেশবপুর উপজেলা শাখার পক্ষ থেকে কেশবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি প্রদান। নিরাপদ সড়ক চাই কেশবপুর উপজেলা শাখার সম্মানিত আহবায়ক জনাব মোঃ হারুনার রশীদ বুলবুল ও সদস্য সচিব মোঃ শরিফুল ইসলাম নেতৃত্বে কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক সড়ক পরিবহন আইন ২০১৮-এর বিধিমালা চূড়ান্ত ও অনুমোদনের জন সারা বাংলাদেশে এক যোগে সকাল ১১ টায় স্মারকলিপি প্রদান করা হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নিরাপদ সড়ক চাই কেশবপুর উপজেলা শাখার সম্মানিত উপদেষ্টা বিশিষ্ট সাংবাদিক বাবু রমেশ চন্দ্র দত্ত, নিরাপদ সড়ক চাই কেশবপুর উপজেলা শাখার সম্মানিত সদস্য গন মোঃ আলমগীর হোসেন, মোঃ আসাদুজ্জামান অপ্রফেসর মনতোষ দাস, সাংবাদিক আঃ করিম, সাংবাদিক সুশান্ত কুমার মল্লিক, শাহনাজ পারভীন, মমতাজ বেগম, সাংবাদিক তাহমিনা খাতুন, শরিফা খাতুন, আছিয়া খাতুন। #
মহেশপুরে বিশ^ শিক্ষক দিবস উদযাপন ৬ গুনি শিক্ষককে সম্মাননা প্রদান
মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধিঃ
ঝিনাইদহের মহেশপুর মাতৃভাষা গনগ্রন্থগারের উদ্দোগে বিশ^ শিক্ষক দিবস উদর্যাপন উপলক্ষে গুনি-শিক্ষক সম্মাননা প্রদান অনুষ্ঠান গতকাল সকালে অনুষ্ঠিত হয়েছে।
বিশ^ শিক্ষক দিবস-২০২২ উদর্যাপন উপলক্ষে মাতৃভাষা গনগ্রন্থগারের পক্ষ থেকে এ বছর ৬ জন গুনি শিক্ষককে এ সম্মাননা প্রদান করা হয়।
মাতৃভাষা গনগ্রন্থগারের প্রতিষ্ঠাতা সভাপতি এম,কে টুটুলের সভাপতিত্বে গতকাল সকালে মহেশপুর উপজেলার কালুহুদা গ্রামে মাতৃভাষা গনগ্রন্থগারে বিশ^ শিক্ষক দিবস-২০২২ উদযাপন উপলক্ষে গুনি শিক্ষক সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একুশে পদকপ্রাপ্ত বিজ্ঞানী ও যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড, মো ঃ আনোয়ার হোসেন।
উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ঝিনাইদহ জেলা কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা কামালুজ্জামান,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের শিক্ষা প্রসাশন বিভাগের চেয়ারম্যান ও সহকারী অধ্যাপক জি,এম রাকিবুল ইসলাম,সাতক্ষীরা পরিবার পরিকল্পনা অধীদপ্তরের উপ-পরিচালক দীপক কুমার সাহাভ
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ড. অহেদুল ইসলাম মাতৃভাষা গনগ্রন্থগারের সম্মানীত সদস্য ও সহযোগী অধ্যাপক যশোর। বিশ^ শিক্ষক দিবস উদর্যাপন উপলক্ষে মাতৃভাষা গনগ্রন্থগারের পক্ষ থেকে শংকরহুদা বাথানগাছি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক কামাল হোসেন,লুকমান পাটুয়ারী ও মশিয়ার রহমান (অবসরপ্রাপ্ত),শ্রী রনজন কুমার,কামরুল হাসান ও তরিকুল ইসলামকে সম্মাননা স্বারক ক্রেস্ট প্রদান করা হয়।
অনুষ্ঠানটি পরিচালনা করেন কবি ও সাহিত্যিক হাফিজুর রহমান মিঠু।
খুলনায় বিএনপি’র শোকর্যালি পরবর্তী সমাবেশে বক্তারা
বিমান বন্দর ও সীমান্তদ্বার পাহারা দিতে হবে যাতে আ’লীগের কেউ পালিয়ে যেত না পারে
খবর বিজ্ঞপ্তি
খুলনা বিএনপি’র নেতৃবৃন্দ বলেছেন, স্বৈরাচার আওয়ামী সরকার পতনে একদফার আন্দোলন শুরু হয়ে গেছে। আগামী ২২ অক্টোবর খুলনা বিভাগীয় গণসমাবেশ বিশাল জনসমুদ্রে পরিণত হবে। ইতোমধ্যে নিশিরাতের ভোটডাকাত সরকারের প্রধানমন্ত্রী বলেছেন, উনার অবসরের সময় হয়ে গেছে। তিনি তো অবসর নিয়েই ফেলেছেন, অথাৎ বিমানবন্দর পাহার দিতে হবে, দেশের সীমান্ত দ্বারগুলো পাহারা দিতে হবে- যাতে লুটেরা সরকারি দলের কেউ পালিয়ে যেতে না পারে। বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে অচিরেই জনগনের সরকার প্রতিষ্ঠিত হবে ইনশাআল¬াহ্। গতকাল সোমবার (১০ অক্টোবর) বিকেলে শোক র্যালি পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে দলীয় কার্যালয়ের সামনে বক্তারা এসব কথা বলেন।
জনগনের ন্যায্য দাবি আদায়ে সম্প্রতি ফ্যাসিষ্ট সরকার বিরোধী কর্মসূচি পালনকালে দলীয় পাঁচজন নেতা নিহত ও দেশের বিভিন্ন স্থানে আওয়ামী সন্ত্রাসী এবং পুলিশী হামলার প্রতিবাদে কেন্দ্র ঘোষিত এ কর্মসূচির আয়োজক খুলনা জেলা বিএনপি। জেলা বিএনপি’র আহবায়ক আমীর এজাজ খানের সভাপতিত্বে সংক্ষিপ্ত সমাবেশে বক্তৃতা করেন মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন, জেলা বিএনপি’র সদস্য সচিব এসএম মনিরুল হাসান বাপ্পী ও যুগ্ম-আহবায়ক শেখ আবু হোসেন বাবু।
নগরীর পাওয়ারহাউজ মোড় থেকে শোক র্যালি শুরু হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কে.ডি ঘোষ রোডস্থ দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়। খুলনা জেলার নয়টি উপজেলা, দু’টি পৌরসভাসহ মহানগরীর পাঁচ থানা বিএনপি ও অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী শোক র্যালিতে অংশগ্রহন করেন।
র্যালিতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি নেতা মোঃ রকিব মলি¬ক, স ম আব্দুর রহমান, মোল¬া মোশাররফ হোসেন মফিজ, শেখ তৈয়বুর রহমান, এসএম শামীম কবির, আশরাফুল আলম নান্নু, শামসুল আলম পিন্টু, কাজী মাহমুদ আলী, এনামুল হক সজল, শের আলম সান্টু, আবুল কালাম জিয়া, বদরুল আনাম খান, চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, একরামুল হক হেলাল, মাসুদ পারভেজ বাবু, শেখ সাদী, চৌধুরী হাসানুর রশীদ মিরাজ, মনিরুজ্জামান মন্টু, ডাঃ আব্দুল মজিদ, শেখ জাহিদুল ইসলাম, আশফাকুর রহমান কাকন, কেএম হুমায়ুন কবির, সৈয়দ সাজ্জাদ আহসান পরাগ, এহতেশামুল হক শাওন, খায়রুল ইসলাম খান জনি, অসিত কুমার সাহা, শাকিল আহমেদ দিলু, ইলিয়াস হোসেন মলি¬ক, মোল¬া এনামুল কবির, মোঃ হাফিজুর রহমান, সুলতান মাহমুদ, মনিরুজ্জামান লেলিন, এসএম মুর্শিদুর রহমান লিটন, নাজমুস সাকির পিন্টু, খন্দকার ফারুক হোসেন, সেলিম সরদার, রফিকুল ইসলাম বাবু, নাজিরউদ্দিন আহমেদ নান্নু, এ্যাড. মোহাম্মদ আলী বাবু, আবু সাঈদ হাওলাদার আব্বাস, গাজী আফসার উদ্দিন, মোল¬া ফরিদ আহমেদ, ঢালী আব্দুস সালাম, কাজী শাহ নেওয়াজ নিরু, তারিকুল ইসলাম, খন্দকার হাসিনুল ইসলাম নিক, মিজানুর রহমান মিল্টন, শফিকুল ইসলাম শফি, মোঃ আলী আক্কাস, আজিজা খানম এলিজা, হাসনাত রিজভী মার্শাল, সরদার আব্দুল মালেক, রাহাত আলী লাচ্চু, দিদারুল হোসেন, হেলাল উদ্দিন, জাফরি নেওয়াজ চন্দন, শেখ আজগর আলী, সাঈদুজ্জামান খান, সাজ্জাদ আহসান পরাগ, আরিফ ইমতিয়াজ খান তুহিন, আতাউর রহমান রনু, আব্দুল মান্নান মিস্ত্রী, আব্দুল আজিজ সুমন, মোল¬া কবির হোসেন, শেখ আবু সাঈদ, উজ্জল কুমার সাহা, খান ইসমাঈল হোসেন, মোল¬া সাইফুর রহমান, হাবিবুর রহমান হাবিব, জাবেদ মলি¬ক, আব্দুল মান্নান খান, মোজাফফর হোসেন, এ্যাড. তসলিমা খাতুন ছন্দা, হেলাল আহমেদ সুমন, আজাদ আবুল কালাম, এ্যাড. কানিজ ফাতেমা আমিন, আনজিরা খাতুন, নিঘাত সীমা, সালমা বেগম, কাওছারী জাহান মঞ্জু, পাপিয়া রহমান পারুল, রাবেয়া ফাহিদ হাসনা হেনা, ফরিদা বেগম, লুবনা ইয়াসমিন, মোঃ আশরাফুল ইসলাম, শফিকুল ইসলাম শাহিন, মুস্তাসির আল মামুন, আল আমিন সানা ও জাহিদুর রহমান রাজু প্রমুখ।
পাঠ্যপুস্তকে মানষিক স্বাস্থ্যসেবা সম্পর্কে প্রাথমিক ধারণা অন্তর্ভূক্ত করতে হবে
খবর বিজ্ঞপ্তি
সামাজিক প্রতিবন্ধকতা এবং স্টিগমাকে দূরে সরিয়ে রেখে মানষিক স্বাস্থ্য সচেতনতার উপর গুরুত্ব আরোপের পাশাপাশি পাঠ্যপুস্তকে মানষিক স্বাস্থ্যসেবা সম্পর্কে প্রাথমিক ধারণা অন্তর্ভূক্ত করতে হবে। বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষ্যে সোমবার ৯ অক্টোবর রাত ৯ টায় ঢাকা আহ্ছানিয়া মিশন স্বাস্থ্য সেক্টরের অধীনে মনোযত্ন আউটডোর কাউন্সিলিং সেন্টারের আয়োজনে অনুষ্ঠিত ওয়েবিনারে বক্তারা এসব এ কথা বলেন।
ওয়েবিনারে বক্তারা আরোও বলেন, আত্মহত্যা প্রবণতা প্রতিরোধকল্পে কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ এবং শিশু, তরুন, নারী এবং বয়োবৃদ্ধদের মানষিক স্বাস্থ্যসেবা প্রদান নিশ্চিতকল্পে মানষিক স্বাস্থ্যসেবাকে সাধারণ স্বাস্থ্যসেবার সাথে সমন্বয় করে মানুষের দৌড়গোড়ায় পৌঁছে দিতে হবে। এবং কিভাবে মানষিক স্বাস্থ্যসেবাকে সার্বজনীন করে গ্রাম, উপশহর ও উপজেলা ভিত্তিক করা যায় এ ব্যাপারে গুরুত্বারোপ করতে হবে।
ঢাকা আহ্ছানিয়া মিশন স্বাস্থ্য সেক্টরের সিনিয়র সাইকোলজিস্ট এবং মনোযত্ন আউটডোর কাউন্সিলিং সেক্টরের ফোকাল রাখী গাঙ্গুলীর সঞ্চলনা ও পরিচালনায় উক্ত ওয়েবিনারে আলোচক হিসেবে যুক্ত ছিলেন, জাতীয় মানসিক স্বাস্থ্য ইন্সিটিটিউট এর পরিচালক অধ্যাপক ড. বিধান রঞ্জন রায় পোদ্দার, ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অফ বিজনেস এগ্রিকালচার এন্ড টেকনোলজি প্রোভাইস চ্যান্সেলর সমাজ মনোবিজ্ঞানী অধ্যাপক ডঃ হামিদা আখতার বেগম এবং ক্লিনিক্যাল সাইকোলজিষ্ট এবং বাংলাদেশ মনোবিজ্ঞান সমিতির সভাপতি অধ্যাপক ড. মাহমুদুর রহমান।
মানসিক স্বাস্থ্য দিবসের এবারের মূল প্রতিপাদ্য হল “সবার জন্য মানসিক স্বাস্থ্য সুরক্ষা এবং ভাল থাকাই হোক বৈশি^ক অগ্রাধিকার” আলোচকগণ মূলপ্রতিপাদ্য বিষয়ের উপর আলোচনার পাশাপাশি মানসিক চিকিৎসানা নেওয়ার পেছনে স্টিগমার কথা উল্লেখ করেন, তার সাথে কোভিড-১৯ এর ফলে মানসিক স্বাস্থ্যে একটি ব্যাপক বিপর্যায় দেখা দিয়েছে। এই বিপর্যয়ে বিভিন্নভাবে আক্রন্ত হয়েছে শিশু, তরুণ, বয়োবৃদ্ধ এবং নারীরা। তার সাথে বৃদ্ধি পেয়েছে অত্মহত্যা এবং আত্মহত্যার প্রবণতা। আত্মহত্যা থেকে প্রতিরোধের উপায় সম্পর্কে তারা সচেতনতামূলক কার্যক্রম এবং বিভিন্ন স্তরে মনোসামাজিক শিক্ষন এর উপর জোর দেন। মানসিক স্বাস্থ্যজীবিদের দক্ষতা উন্নয়নের পাশাপাশি বিভিন্ন সেক্টরে মানসিক স্বাস্থ্য সেবা প্রদানে ব্যাপকভাবে মনোবিজ্ঞানী নিয়োগের পরামর্শ দেন।
শ্রম প্রতিমন্ত্রী আজ খুলনা আসছেন
তথ্য বিবরনী
শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান ১০ দিনের সফরে আজ ১১ অক্টোবর খুলনা আসছেন।
সফরসূচি অনুযায়ী প্রতিমন্ত্রী ১২ অক্টোবর সকাল ১০টায় খুলনা টেক্সটাইল মিলস কর্পোরেশন পিপিপিএ, পিএমও এবং কেডিএ এর যৌথ উদ্যোগে নগরীর বিজয়গাঁথা কমিউনিটি সেন্টারে কর্মশালায় প্রধান অতিথি এবং বিকাল সাড়ে তিনটায় শহিদ হাদিস পার্কে জাতীয় শ্রমিক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে খুলনা মহানগর শ্রমিক লীগের উদ্যোগে শ্রমিক জনসভায় প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন।
তিনি ১৩ অক্টোবর বিকাল সাড়ে তিনটায় দৌলতপুর মহসিন মোড়ে রেলের জমি পরিদর্শন এবং চারটায় সবুজ সংঘ ক্লাবের সভায় যোগদান করবেন। প্রতিমন্ত্রী ১৪ অক্টোবর বাদ মাগরিব খুলনা মহানগর আওয়ামী লীগের ৬ নম্বর ওয়ার্ড কার্যালয়ে অনুমোদিত কমিটির পরিচিতি ও কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন।
প্রতিমন্ত্রী ১৫ অক্টোবর বিকাল তিনটায় খালিশপুর প্রভাতী হাইস্কুল মাঠে মহানগর আওয়ামী লীগের ১২ নম্বর ওয়ার্ডের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন। তিনি ১৬ অক্টোবর বিকাল তিনটায় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন শিশুশ্রম নিরসন প্রকল্পের দুইটি শিক্ষা কেন্দ্র পরিদর্শন এবং বাদ মাগরিব খুলনা সার্কিট হাউজে সিটি মেয়র, জেলা প্রশাসক, পুলিশ কমিশনার, পুলিশ সুপারসহ অন্যান্য কর্মকর্তাদের নিয়ে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন শিশুশ্রম নিরসন প্রকল্পের এনজিও’র কাজের অগ্রগতি সম্পর্কে আলোচনা সভায় যোগদান করবেন।
তিনি ১৮ অক্টোবর বাদ মাগরিব খুলনা সার্কিট হাউজে সিটি মেয়র, জেলা প্রশাসক, পুলিশ কমিশনার, পুলিশ সুপারসহ অন্যান্য কর্মকর্তাদের নিয়ে ঘের মালিকদের সাথে মতবিনিময় করবেন। প্রতিমন্ত্রী ১৯ অক্টোবর বিকাল চারটায় খালিশপুর ৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলরের কার্যালয়ে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন।
প্রতিমন্ত্রী ২০ অক্টোবর বিকাল তিনটায় দৌলতপুর ১ নম্বর ওয়ার্ডে জাতীয় তরুণ সংঘের মাঠে জাতীয় তরুণ সংঘ আয়োজিত ‘ভিশন-২০২২’ ৩২ দলীয় ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন।
তিনি ২১ অক্টোবর সকাল ১১টায় খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের অডিটোরিয়ামে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় যোগদান করবেন। বিকালে প্রতিমন্ত্রী ঢাকার উদ্দেশ্যে খুলনা ত্যাগ করবেন।
শেখ রাসেল দিবস উপলক্ষ্যে প্রতিযোগিতা ১৩ অক্টোবর
তথ্য বিবরণী
সুন্দরবন গ্যাস কোম্পানী লিমিটেডের আয়োজনে বাংলাদেশ শিশু একাডেমি খুলনা জেলা কার্যালয়ের সহযোগিতায় শেখ রাসেল দিবস উপলক্ষ্যে চিত্রাংকন প্রতিযোগিতা আগামী ১৩ অক্টোবর খুলনা শিশু একাডেমি কার্যালয়ে অনুষ্ঠিত হবে।
১৩ অক্টোবর বিকাল চারটায় অনুষ্ঠেয় চিত্রাংকন প্রতিযোগিতার ক-বিভাগ: প্রথম থেকে ৩য় শ্রেণি পর্যন্ত, বিষয়: উন্মুক্ত। খ-বিভাগ: ৪র্থ থেকে ৬ষ্ঠ শ্রেণি, বিষয়: শুভ জন্মদিন শেখ রাসেল এবং গ-বিভাগ: ৭ম থেকে ১০ম শ্রেণি, বিষয়: রাসেলের জন্য ভালবাসা। সকল বিভাগের মাধ্যম জল রং/প্যাস্টেল রং/পোস্টার রং।
উল্লেখ্য, চিত্রাংকন প্রতিযোগিতার কাগজ বাংলাদেশ শিশু একাডেমি সরবরাহ করবে অন্যান্য সরঞ্জামাদি প্রতিযোগীদের সাথে আনতে হবে।
গিলাতলার শীর্ষ মাদক ব্যবসায়ি সাগরকে আটক ও মাদক উদ্ধাওে খানজাহান আলী থানার ওসি পুলিশ কমিশনার কর্তৃক পুরস্কৃত
ফুলবাড়ীগেট প্রতিনিধি
গিলাতলা দক্ষিনপাড়ার শীর্ষ মাদক ব্যবসায়ি মোঃ সাগর শেখ দির্ঘদিন যাবত এলাকাতে মাদক ব্যবসা চালিয়ে আসছিলো , গত ৫ জুন খানজাহান আলী থানার ওসি হিসাবে মোঃ কামাল হোসেন খান যোগদান করার পর , এলাকার বিভিন্ন শ্রেনী পেশার মানুষ মাদক ব্যবসায়ি সাগরের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের দাবি জানান , এরপর গত ২২ সেপ্টেম্বর বিকেল ৫টায় গিলাতলা দক্ষিণপাড়ার মোঃ সাগর শেখের বাড়িতে অভিযান চালায় খানজাহান আলী থানার পুলিশ । অভিযানে সাগর শেখের ঘরের শয়ন কক্ষের খাটের নিচ থেকে ২শ’ গ্রাম গাঁজাসহ তাকে আটক করে। এছাড়া গত মাসে এবং ৭৫০ পিচ ইয়াবা , ৭শ” গ্রাম গাজা উদ্ধার করায় মাদক উদ্ধারে সফলতা স্বরুপ সোমবার সকাল ১১ টায় কেএমপি সদর দপ্তরের নিজ কার্যালয়ে মাসিক অপরাধ পর্যালোচনা সভায় কেএমপি কমিশনার মোঃ মাসুদুর রহমান ভূঞা খানজাহান আলী থানার অফিসার ইনচার্জ মোঃ কামাল হোসেন খাঁন কে পুরস্কার প্রদান করেন। এ সময় অপরাধ সভায় আরো উপস্থিত ছিলেন কেএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) মোঃ সাজিদ হোসেন, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক এন্ড প্রটোকল) মোছাঃ তাসলিমা খাতুন, ডেপুটি পুলিশ কমিশনার (উত্তর) মোল্লা জাহাঙ্গীর হোসেন, ডেপুটি পুলিশ কমিশনার (সদর) মোহাম্মদ আনোয়ার হোসেন, বিশেষ পুলিশ সুপার (সিটিএসবি) রাশিদা বেগম, পিপিএম-সেবা, ডেপুটি পুলিশ কমিশনার (প্রসিকিউশন) রিয়াজ উদ্দিন আহম্মেদ, পিপিএম, ডেপুটি পুলিশ কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ তাজুল ইসলাম, ডেপুটি পুলিশ কমিশনার (এফএন্ডবি) শেখ মনিরুজ্জামান মিঠু, ডেপুটি পুলিশ কমিশনার (ইএন্ডডি) মোঃ কামরুল ইসলাম, ডেপুটি পুলিশ কমিশনার (ট্রাফিক) মনিরা সুলতানা-সহ অতিরিক্ত ডেপুটি পুলিশ কমিশনার সহকারী পুলিশ কমিশনার, কেএমপির বিভিন্ন থানার অফিসার ইনচার্জ এবং পুরস্কার প্রাপ্ত পুলিশ অফিসারবৃন্দ।
ইন্দুরকানীতে বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত
ইন্দুরকানী(পিরোজপুর)সংবাদদাতা
ইন্দুরকানীতে বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে । বরিশাল বিভাগী গনসমাবেশ সফল করার লক্ষে রোববার সন্ধ্যায় উপজেলা বিএনপির কার্যালয় বিএনপির সাবেক সাধারন সম্পাদক ফায়জুল কবির তালুকদারের সভাপতিত্বে প্রধান অতিথি উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও পিরোজপুর Ñ২ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী কেন্দ্রীয় বিএনপির নেতা আলহাজ¦ আহম্মেদ সুমন মঞ্জু । আলোচনা সভায় উপস্থিত ছিলেন বিএনপির সাবেক সভাপতি আঃ লতিফ হাওলাদার,জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য এনামুল হক,বিএনপির নেতা ফরিদ আহমেদ, এম আনোয়ার হোসেন,মোঃ ফারুক হোসাইন,আলমগীর কবির মান্নু, মোস্তান হাফিজ, যুবদল নেতা আতিক হোসেন,খান মোঃ নাসির উদ্দিন, শাহিদুল ইসলাম,কে.এম শামীম,খায়রুল ইসলাম লাভলু, ছাত্রদল নেতা আল আমিন হোসেন, সাদিক হোসেন, রাকিব হোসেন,বরকত উল্লাহ, সোহেল বাবু শ্রমিক দল নেতা আবুল কালাম, মিজান, জলিল সহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
রূপসায় ইউপি সদস্যের হাতে লাঞ্ছিত হয়ে বিচারের দাবিতে দ্বারে দ্বারে ঘুরছে শেখ মোক্তার উদ্দিন
রূপসা প্রতিনিধি:
রূপসায় ইউপি সদস্যের হাতে এক ব্যক্তির লাঞ্ছিত হওয়ার অভিযোগ। ভুক্তভোগী আওয়ামী লীগ কর্মী শেখ মোক্তার উদ্দিন বিচারের দাবিতে দ্বারে দ্বারে ঘুরছে। ভুক্তভোগীর থানায় অভিযোগের পরিপ্রেক্ষিতে জানা যায়, গত ২৯ সেপ্টেম্বর রাত ৮টায় ইলাইপুর মোড়ে নৈহাটি ইউনিয়ন পরিষদের ৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য সোহেলের হাতে উপজেলা রূপসার ইলাইপুর মাকামের মোড়ের অধিবাসী মৃত সাহেব আলীর পুত্র শেখ মোক্তার উদ্দিন শারীরিক ভাবে লাঞ্চিত হওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ভুক্তভোগী থানায় উপস্থিত হয়ে গত ৩০ সেপ্টেম্বর লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগে শেখ মোক্তার উদ্দিন বলেন সে গত ০১/০৯/২০ হতে ৩১/১২/২০ তারিখ পর্যন্ত ইলাইপুর অবস্থিত ফিউচার নামক এনজিওতে হিসাব রক্ষক হিেেস চাকুরী করতেন । ৪ মাস চাকুরী করে ছেড়ে দেয়। কিন্তু উক্ত প্রতিষ্ঠানে জেবুন্নেছা নামক একজন মহিলা বাবুর্চীর কাজ করতেন।
ঐ ব্যক্তি চাকুরী ছেড়ে চলে আসার পর থেকে জেবুন্নেছা এর ২ মাসের বেতন নাকি বকেয়া পড়ে আছে বলে তাকে জানায়। সে ফেব্রুয়ারী ও মার্চ -২০২১ এই ২ মাসের বেতন প্রতিষ্ঠানের কাছে পাবে বলে ঐ মহিলার দাবী । কিন্তু এর আগেই চাকুরী ছেড়ে দেন ভুক্তভোগী। পরবর্তীতে উক্ত প্রতিষ্ঠানটি সেখান থেকে স্থানান্তর হয়ে খুলনা শহরে চলে যায়। এখন জেবুন্নেসা ও মেম্বার কামরুজ্জামান সোহেল ভুক্তভোগী ওই ব্যক্তির নিকট ঐ দুই মাসের বেতনের টাকা দাবী করছে। এ বিষয় নিয়ে বিবাদি কামরুজজামান সোহেল মেম্বর শেখ মোকতার উদ্দিন কে বাড়ি হতে ইলাইপুর মোড়ে ডেকে নিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ ও মারধর করে। এছাড়াও বিবাদি তাকে বিভিন্ন ধরনের ভয় ভীতি দেখাচ্ছে বলে অভিযোগ সূত্রে জানা যায় । এ বিষয়ে তিনি প্রশাসনের আইনের সহযোগিতা কামনা করেছেন।
ডুমুরিয়ায় চুরির অভিযোগে পিতাকে টিপসহি দিতে হল ফাঁকা ¯ট্যাম্পে
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়ায় ১৩ বছর বয়সী মা হারা তরিকুল ইসলাম নামের এক শিশু চূরি করেছে এমন অভিযোগ এনে শিশুটির বাবাকে জোর পূর্বক ৩ শত টাকার ফাঁকা ¯ট্যাম্পে টিপসহি করে নেয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এতে প্রভাবশালী সমাজপতিদের চাপে আতঙ্কে দিশেহারা হয়ে পড়েছে পরিবারটি। উপায়ন্ত না পেয়ে থানা পুলিশের দ্বার¯’ হয়েছেন হতদরিদ্র পরিবারটি। গত ৫ অক্টোবর রাতে উপজেলার ধামালিয়া ইউনিয়নের ধামালিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
থানায় দায়ের কৃত অভিযোগ ও আতঙ্কিত পরিবারের সাথে কথা বলে জানা গেছে, উপজেলার ধামালিয়া গ্রামের আশরাফ আলী বিশ্বাস উপজেলার টিপনা গ্রামের হান্নান শেখের মৎস্য ঘেরে কর্মচারী হিসেবে কর্মরত আছেন। বাড়িতে তার দুই ছেলে আশিকুর বিশ্বাস ও ছোট ছেলে ১৩ বছর বয়সী শিশু তরিকুল ইসলাম তার দৃষ্টি প্রতিবন্ধী বোনকে নিয়ে বসবাস করে আসছে। ঘটনার দিন গত ৫ অক্টোবর রাত সাড়ে এগারোটার দিকে পাশের বাড়ি দ্বিতল ভবন বিশিষ্ট প্রভাবশালী আবুল কালাম শেখের বাড়িতে চুরি হয়েছে বলে পরিবারটি দাবি করে। এরপর ওই রাতেই কালাম শেখ তার দলবল নিয়ে আশরাফ বিশ্বাসের বাড়িতে ঢুকে তার ছেলে আশিকুর ও প্রতিবন্ধী বোনকে বের করে দিয়ে দুটি রুমে তালা মেরে দেয়। এ সময় সারারাত ওই পরিবার বাইরে দাঁড়িয়ে রাত্রি যাপন করে বলে তারা জানান। পরদিন সকালে কালাম শেখের দুই শ্যালক টিপনা ঘের মালিক হান্নান শেখের বাড়িতে এসে তার কর্মচারী আশরাফ আলী কে নিয়ে যায় এবং রাতে ¯’ানীয় ইউপি সদস্য আব্দুর রশিদ বিশ্বাসের উপ¯ি’তিতে কালাম শেখের ঘরে নিয়ে একশত মূল্যের ৩টি ফাঁকা ¯ট্যাম্পে স্বাক্ষর করিয়ে নেয়। বাড়িতে চুরি হয়েছে এমনটি দাবি করে কালাম শেখ বলেন, ¯’ানীয় ইউপি সদস্য আব্দুর রশিদ সহ গন্যমান্য ব্যক্তিবর্গের উপ¯ি’তিতে চুরি যাওয়া মালামাল আদায়ের লক্ষ্যে শিশুর পিতা আশরাফ আলী কে ¯ট্যাম্পে টিপসহি করিয়ে নেয়া হয়েছে এবং সেগুলো তার কাছে রয়েছে। ঘটনা সত্যতা স্বীকার করে ইউপি সদস্য আব্দুর রশিদ বলেন, এলাকায় চুরি ঠেকাতে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে। ঘটনা প্রসঙ্গে ওসি সেখ কনি মিয়া বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যব¯’া গ্রহণ করা হবে।
ডুমুরিয়ায় ৪ ঘন্টার ব্যবধানে বিদ্যুৎস্পৃষ্টে নারীসহ ২ জনের মৃত্যু
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়ায় ৪ ঘন্টার ব্যবধানে পৃথক বিদ্যুৎ স্পৃষ্টে নারীসহ ২ জনের মৃত্যু হয়েছে। গত রোববার ভোর পাঁচটায় মাগুরখালির কাঠালিয়া ও সকাল নয়টায় ভান্ডারপাড়ার উলা গ্রামে এ ঘটনা ঘটে। এলাকাবাসী সূত্রে জানা যায়, কাঠালিয়া গ্রাম¯’ ঠাকুরদাশ মন্ডলের স্ত্রী সাবিত্রী মন্ডল (৪৫) বাড়ির পাশে থাকা বিচেলী গাঁদায় ইঁদুরের উপদ্রব থেকে রক্ষা করতে চারিপাশে বৈদ্যুতিক তার দিয়ে ফাঁদ পেতে আসছে। ঘটনার দিন ভোর রাতে ইঁদুর পড়েছে কিনা দেখতে গিয়ে অসাবধানতাবশত নিজের পাতা ফাঁদে জড়িয়ে পড়েন এবং ঘটনা¯’লে তার মৃত্যু হয়। অপরদিকে একই দিনে সকাল নয়টার দিকে উলা উত্তরপাড়া গ্রাম¯’ মৃত আঃ রাজ্জাক মোড়লের ছেলে হারুপ মোড়ল (৫৫) সুপারী পাড়তে লম্বা একটি গাছে উঠে। এ সময় গাছটি দুলে পাশে থাকা বৈদ্যুতিক খোলা তার স্পর্শ করলে সে ছিটকে মাটিতে পড়ে ঘটনা¯’লেই তার মৃত্যু হয়।
আন্তর্জাতিক ব্রেস্ট ক্যান্সার দিবসে মোংলা বন্দর কর্তৃপক্ষের ব্রেস্ট স্ক্রিনিংয়ের আয়োজন
মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
আন্তর্জাতিক ব্রেস্ট ক্যান্সার দিবস উপলক্ষে মোংলা বন্দরে কর্মরত নারী কর্মকর্তা-কর্মচারী পরিবারের সদস্যদের বিনামূল্যে ব্রেস্ট স্ক্রিনিংয়ের সেবা প্রদাণ করছেন কর্তৃপক্ষ। সোমবার সকালে বন্দর হাসপাতালে আয়োজিত ব্রেস্ট ক্যান্সার দিবসের এ সেবা কার্যক্রম অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল
মোহাম্মদ মুসা। আর বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন্দর কর্তৃপক্ষের পরিচালক (প্রশাসন) মোঃ শাহীনুর আলম। বন্দর হাসপাতালের প্রধান চিকিৎসা কর্মকর্তা ডাঃ আব্দুল হামিদের তত্তাবধানে অন্যান্য চিকিৎসকেরা বন্দরের নারী কর্মকর্তা-কর্মচারী পরিবারের সদস্যদের ব্রেস্ট স্ক্রিনিংয়ের সেবা প্রদাণ করছেন। তিন দিনব্যাপী এ স্তন ক্যান্সার সচেতনতা বিষয়ক ব্রেস্ট স্ক্রিনিংয়ের কার্যক্রম চলবে। সোম ও মঙ্গলবার মোংলায় বন্দর হাসপাতালে এবং বুধবার বন্দরের খুলনাস্থ চিকিৎসা কেন্দ্রে ফ্রি ব্রেস্ট স্ক্রিনিংয়ের সেবা পাবেন বন্দরের নারী কর্মকর্তা-কর্মচারীসহ তাদের পরিবারের অন্য নারী সদস্যরা। মোংলা বন্দরের মেডিকেল অফিসার ডাঃ সোনিয়া তালেব মুক্তা ও ডাঃ নিসাত শবনম ব্রেস্ট স্ক্রিনিংয়ের তিনটি ধাপের মধ্যে দুই ধাপই সম্পন্ন করবেন। ব্রেস্ট স্ক্যানিংয়ের জন্য ২টি বুথ স্থাপন করা হয়েছে বন্দর হাসপাতালে।
এছাড়া উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার
এডমিরাল মোহাম্মদ মুসা বলেন, ক্যান্সার আক্রান্ত পরিবারই একমাত্র বুঝে আক্রান্ত পরিবারের কষ্ট। জড়তা ও লজ্জায় বলতে না পারার ভয়ের কারণেই এই রোগ আমাদের দেশে বেশি বৃদ্ধি পাচ্ছে। এছাড়া তিনি আরো বলেন, এখন থেকে এই রোগ নির্ণয় ও চিকিৎসা মোংলা বন্দরে অব্যাহত থাকবে। বন্দর মেডিকেলের চিকিৎসসহ সংশ্লিষ্টদেরকে ব্রেস্ট ক্যান্সারের বিষয়ে সচেতনতা বৃদ্ধি ও সনাক্তকৃত রোগীকে প্রয়োজনীয় সকল প্রকার সহযোগীতা প্রদাণে সংশ্লিষ্ট কর্মকর্তাদেরকে নির্দেশনা দেন তিনি। #
পবিত্র ঈদ-ই মিলাদুন্নবী (সা.) উদযাপন উপলক্ষ্যে খুবিতে কর্মসূচি গ্রহণ
খবর বিজ্ঞপ্তি
যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সাথে পবিত্র ঈদ-ই মিলাদুন্নবী (সা.) উদযাপন উপলক্ষ্যে আগামী ১৩ অক্টোবর (বৃহস্পতিবার) খুলনা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে- এদিন বাদ যোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে কেরাত প্রতিযোগিতা, আলোচনা সভা ও দোয়া মাহফিল। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কার্যালয় থেকে জারিকৃত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
শারদীয় দুর্গাপূজা ও পবিত্র ঈদ-ই মিলাদুন্নবীর ছুটি শেষে খুবি খুলেছে
খবর বিজ্ঞপ্তি
শারদীয় দুর্গাপূজা ও পবিত্র ঈদ-ই মিলাদুন্নবী (সা.) এর ছুটি শেষে ১০ অক্টোবর (সোমবার) খুলনা বিশ্ববিদ্যালয় খুলেছে। এদিন সকাল ৯টা থেকে যথারীতি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম পুনরায় শুরু হয়েছে।
উল্লেখ্য, শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে গত ০২ থেকে ০৬ অক্টোবর ২০২২ খ্রি. তারিখ পর্যন্ত এবং পবিত্র ঈদ-ই মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে গত ০৯ অক্টোবর ২০২২ খ্রি. তারিখ খুলনা বিশ্ববিদ্যালয়ে ছুটি ঘোষণা করা হয়।
সুন্দরবনের টেকসই পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় সমন্বিত গবেষণা জরুরি : উপাচার্য
খবর বিজ্ঞপ্তি
খ্যাতনামা গবেষক ও শিক্ষক খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন এর বিশেষ উদ্যোগে গত ০৯ অক্টোবর (রবিবার) সকাল ৯.৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের শহিদ তাজউদ্দীন আহমদ ভবনের সম্মেলন কক্ষে সুন্দরবনের উপর যৌথ ও সমন্বিত গবেষণার উদ্যোগ এবং অস্ট্রেলিয়ান গবেষণা সংস্থার সহায়তার অভিলক্ষ্যে এক সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারে উপস্থাপিত বিভিন্ন গবেষণা নিবন্ধ ও আলোচনায় উঠে আসে বৈশ্বিক উষ্ণতা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব, লবণাক্ততা বৃদ্ধিসহ নানামুখী বৈরী অভিঘাত সত্ত্বেও সুন্দরবন আপন মহিমায় টিকে আছে। এর আয়তনও বাড়ছে। তবে গত ৫০-৬০ বছর বা ততোধিক সময়ের তথ্য-উপাত্ত বলছে- সুন্দরবনের কিছু কিছু ক্ষেত্রে পরিবর্তন দৃশ্যমান। লবণাক্ততা বৃদ্ধি সত্ত্বেও কোনো কোনো প্রজাতির (গেওয়া, গরানসহ) বৃক্ষ-গুল্মের বৃদ্ধির প্রবণতা আশাব্যঞ্জক অবস্থায় রয়েছে। আবার কোনো কোনো প্রজাতির (সুন্দরীসহ) উপর অনেকটাই বিরূপ প্রভাব পড়েছে। সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকারসহ নির্বিচারে সন্নিহিত এলাকার নদী ও খালে চিংড়ির পোনা আহরণে মৎস্য প্রজনন, বিস্তার ও বংশ রক্ষায় মারাত্মক নেতিবাচক প্রভাব পড়ছে। সুন্দরবনের ওপর নির্ভরশীল জনগোষ্ঠির বিকল্প কর্মসংস্থান, জীবন-জীবিকার ব্যবস্থা করা এবং এই ম্যানগ্রোভ সম্পর্কে সচেতনতা সৃষ্টির ওপরও জোর দেওয়া হয়। সুন্দরবনে পর্যটকদের আগমন বাড়ছে কিন্তু প্রকৃত অর্থে ইকো-ট্যুরিজম বলতে যা বোঝায় সেটা কার্যকর করা সম্ভব হচ্ছে না। সুন্দরবনে পর্যটনে যেয়ে লাউড স্পিকার ব্যবহার করায় বন্যপ্রাণী ও পক্ষিকুলের আবাস, প্রজনন ও বিশ্রামের ব্যাঘাত ঘটছে।
অস্ট্রেলিয়ান সেন্টার ফর ইন্টারন্যাশনাল এগ্রিকালচার রিসার্চ, খুলনা বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সুন্দরবন বন বিভাগ, বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউট, মৎস্য বিভাগ, মৎস্য গবেষণা ইনস্টিটিউট, জিআইজেডসহ সংশ্লিষ্ট অন্যান্য সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা সুন্দরবন নিয়ে স্ব স্ব ক্ষেত্রে গবেষণা, কার্যক্রম বাস্তবায়ন, উদ্যোগ ও পরিকল্পনা এবং তথ্য-তত্ত্ব তুলে ধরেন। এ আলোচনায় সুন্দরবনের ওপর বৃষ্টিপাত, লবণাক্ততা ও তাপমাত্রার তথ্য-উপাত্ত তুলে ধরা হয়। সেমিনারে সুন্দরবন নিয়ে চলমান প্রকল্পের বাস্তবায়ন অবস্থা উপস্থাপন করা হয়। বন গবেষণা প্রতিষ্ঠানেরও তথ্য-উপাত্ত তুলে ধরা হয়। সুন্দরবনের নতুন মানচিত্র ও সুন্দরবন মিউজিয়াম তৈরি এবং প্রাকৃতিক উপায়ে সুন্দরবন বহির্ভুত এলাকায় সুন্দরবনের বিভিন্ন প্রজাতির চারা লাগিয়ে ইতোমধ্যে গত কয়েক বছরের প্রচেষ্টায় ২ লাখ ৯ হাজার হেক্টর জমিতে বন সম্প্রসারণের অভূতপূর্ব সাফল্যের তথ্য তুলে ধরা হয়। তাছাড়া সুন্দরবনের দক্ষিণে বঙ্গোপসাগরের বাংলাদেশ অংশে সোয়াচ অব নো গ্রাউন্ডে মেরিন অভয়াশ্রম তৈরি করা হয়েছে বলে উল্লেখ করা হয়।
সুন্দরবন নিয়ে নানা ভাবনা, উদ্যোগ, গবেষণা ফলাফল ও প্রকল্প বাস্তবায়ন অবস্থা এবং ব্যবস্থাপনা, তথ্য-তত্ত্বের হালনাগাদ অবস্থাসহ বিভিন্ন দিকে টানা ৪ ঘণ্টার আলোচনা শেষে সেমিনারের সভাপতির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন বলেন, সুন্দরবন নিয়ে নানামুখী গবেষণা হচ্ছে, নানা উদ্যোগ ও প্রকল্পের বাস্তবায়ন চলছে, তথ্য-তত্ত্ব আহরণ করা হচ্ছে। তবে তা বিচ্ছিন্নভাবে হওয়ায় অভিলক্ষ্য অর্জনের ক্ষেত্রে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। এসব ক্ষেত্রে কাজ করতে যেয়ে সমস্যার সম্মুখীনও হতে হচ্ছে। তাই সময় এসেছে আর দেরি না করে সুন্দরবন নিয়ে গবেষণা বা কার্যক্রম বাস্তবায়নকারী বিভিন্ন সরকারি-বেসরকারি ও বিদেশি সংস্থার যৌথ ও সমন্বিত উদ্যোগ গ্রহণের। যাতে করে সকল সংস্থার মধ্যে আন্তঃসংযোগ, তথ্য-তত্ত্ব বিনিময় ও পরামর্শ-দিকনির্দেশনা পাওয়া যায়। ইকোলজিক্যাল মডেলিং ও ডাটা এনালাইজিং করে ইকো সিস্টেম নিয়ে আরও বিশদ গবেষণা করা যায়। তিনি অস্ট্রেলিয়ান সরকারের প্রতিনিধিদের প্রতি বিশ্বসম্পদ সুন্দরবনের টেকসই পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় গবেষণা সহযোগিতায় এগিয়ে আসার আহ্বান জানান।
অস্ট্রেলিয়ান প্রতিনিধি দলের প্রধান ড. নোরা ডেভো সুন্দরবন নিয়ে গবেষণায় সে দেশের সংশ্লিষ্ট সংস্থার আগ্রহের কথা উল্লেখ করে বলেন, ইতোমধ্যে ২ মিলিয়ন মার্কিন ডলারের সমমূল্যের ২০ কোটি টাকার গবেষণা সহায়তা প্রকল্পে অর্থায়নের ব্যাপারে তিনি দৃঢ় আশাবাদী।
এর আগে সেমিনারে সূচনা বক্তব্য রাখতে গিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন সুন্দরবন নিয়ে নিজের নানা গবেষণালব্ধ তথ্য-উপাত্ত ও পর্যবেক্ষণ তুলে ধরেন। তিনি বলেন, সুন্দরবনের সব অংশের লবণাক্ততা এক রকম নয়, পলিস্থিতি ক্রম বিস্তারও এক নয়, পানি প্রবহের ধরন, মাটি গঠন ও তাতে জৈব উপাদানের উপস্থিতির তারতম্য রয়েছে। বিগত ৬০ বছরের বৃষ্টিপাত ও তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও লবণাক্তার পরিমাণ বাড়ছে। সে কারণে বৃক্ষরাজির মধ্যে প্রজাতির ভিন্নতায় অভিযোজনের তারতম্য লক্ষণীয়। সুন্দরবনের কার্বন শোষণ ক্ষমতার ওপর আরও গবেষণার প্রয়োজন বলেও তিনি উল্লেখ করেন।
এসময় পাওয়ারপয়েন্ট উপস্থাপন করে আরও আলোচনা করেন অস্ট্রেলিয়ান সেন্টার ফর ইন্টারন্যাশনাল এগ্রিকালচার রিসার্চের প্রতিনিধি ড. নোরা ডেভো এবং সংস্থার দক্ষিণ এশীয় আঞ্চলিক ব্যবস্থাপক ড. প্রতিভা সিং, খুলনা বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ এন্ড মেরিন রিসোর্স টেকনোলজি ডিসিপ্লিনের শিক্ষক প্রফেসর ড. মো. নাজমুল আহসান, অর্থনীতি ডিসিপ্লিনের প্রফেসর ড. মোহাম্মদ জিয়াউল হায়দার ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফরেস্ট্রি এন্ড এনভারনমেন্টাল সায়েন্স বিভাগের শিক্ষক প্রফেসর ড. স্বপন কুমার সরকার।
সেমিনারে আরও বক্তব্য রাখেন অস্ট্রেলিয়ান সেন্টার ফর ইন্টারন্যাশনাল এগ্রিকালচার রিসার্চের প্রতিনিধি প্রফেসর অ্যান ফ্লেমিং, আইইউসিএন (এশিয়া অঞ্চল) এর সাবেক পরিচালক ড. জাকির হোসেন, বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউটের উপ-প্রধান বন সংরক্ষক মো. জহির ইকবাল, বাংলাদেশ বন বিভাগের পক্ষে বিভাগীয় বন কর্মকর্তা (ব্যবস্থাপনা পরিকল্পনা বিভাগ) নির্মল কুমার পাল, বিভাগীয় বন কর্মকর্তা (পশ্চিম) ড. আবু নাসের মহসীন হোসেন, খুলনা বিশ্ববিদ্যালয়ের ফরেস্ট্রি এন্ড উড টেকনোলজি ডিসিপ্লিনের সহযোগী অধ্যাপক মো. রাকিবুল হাসান সিদ্দিকী, বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের পক্ষে পাইকগাছা কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. লতিফুল ইসলাম, বাংলাদেশ মৎস্য বিভাগের পক্ষে সাসটেইনেবল কোস্টাল এন্ড মেরিন ফিশারিজ প্রজেক্ট (খুলনা বিভাগ) এর উপ-প্রকল্প পরিচালক সরোজ কুমার মিস্ত্রি, জিআইজেড এর পরামর্শক পঞ্চানন কুমার ঢালী, বাংলাদেশ পরিবেশ ও উন্নয়ন সোসাইটি (বেডস) এর প্রধান নির্বাহী মো. মাকসুদুর রহমান।
সেমিনারে খুলনা বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান স্কুলের ডিন প্রফেসর খান গোলাম কুদ্দুস, ফরেস্ট্রি এন্ড উড টেকনোলজি ডিসিপ্লিনের প্রফেসর ড. মো. গোলাম রাক্কিবু, ফিশারিজ এন্ড মেরিন রিসোর্স টেকনোলজি ডিসিপ্লিনের প্রধান প্রফেসর ড. মো. গোলাম সরোয়ার, একই ডিসিপ্লিনের প্রফেসর ড. মোহাম্মদ আব্দুর রউফ, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফরেস্ট্রি এন্ড এনভারনমেন্টাল সায়েন্স বিভাগের শিক্ষক প্রফেসর ড. এ জেড এম মঞ্জুর রশিদ এবং দেশের শীর্ষ স্থানীয় সরকারি-বেসরকারি সংস্থার শিক্ষক, গবেষক, বিজ্ঞানী ও প্রতিনিধিবৃন্দ অংশগ্রহণ করেন। সেমিনারটি সঞ্চালনা করেন ফরেস্ট্রি এন্ড উড টেকনোলজি ডিসিপ্লিনের সহকারী অধ্যাপক চামেলী সাহা।
হরিণাকুণ্ডুতে নিখোঁজের ৪ দিন পর মরদেহ উদ্ধার
হরিণাকুণ্ডু (ঝিনাইদহ) প্রতিনিধি
ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে নিখোঁজের চার দিন পর হাফিজুর রহমান (৪০) নামে এক ব্যক্তির গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।আজ রোববার সন্ধ্যা ছয়টার দিকে উপজেলার দৌলতপুর ইউনিয়নের কেষ্টপুর গ্রামের চরের মাঠের পাশে কাটাখালি খালের পাড় থেকে মরদেহটি উদ্ধার করা হয়। সেখানে মাটির নিচে লাশটি পলিথিনে মুড়িয়ে পুতে রাখা ছিল।
নিহত ব্যক্তি রিশখালি গ্রামের সোহরাব হোসেনের ছেলে। এর আগে গত ৫ অক্টোবর রাতে তিনি নিখোঁজ হন। এ বিষয়ে গত ৭ অক্টোবর নিহতের ভাই জাফিরুল ইসলাম থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন।
জাফিরুল ইসলাম বলেন, নিখোঁজের দিন সন্ধ্যায় তার ভাবী পলি খাতুন ফোন করে ছেলের জন্য জিলাপি আনতে বলেন। এটিই ছিল ভাইয়ের সঙ্গে শেষ কথা। ওইদিন বাড়িতে ফিরতে দেরি হওয়ায় রাত নয়টার দিকে ফের তার মোবাইলে কল দিলে সেটি বন্ধ পাওয়া যায়।
হরিণাকুণ্ডু থানার ওসি সাইফুল ইসলাম জানান, নিখোঁজ ডায়েরির পর আমরা তার সন্ধানে কাজ শুরু করি। রোববার দুপুরে গ্রামের কয়েকজন মানুষ ওই খালে মাছ ধরতে যায়। তখন এক ব্যক্তি পানির নিচ থেকে নিহতের ব্যবহৃত মোবাইল ফোনটি পায়। ওই মোবাইলের সূত্র ধরেই তার পরিবারের লোকজন খোঁজাখুঁজি করে খালের ধারে তার পায়ের আঙুল দেখতে পায়। পরে আমাদের খবর দেয়। আমরা গিয়ে মরদেহ উদ্ধার করি। অন্য কোথাও তাকে হত্যা করে ওই এলাকায় লাশ পুতে রাখা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন সিনিয়র সহকারী পুলিশ সুপার (শৈলকুপা সার্কেল) অমিত কুমার। তিনি বলেন, হত্যাকারীরা কৌশলে তাকে ডেকে এনে তাকে হত্যা করে বলে ধারণা করা হচ্ছে। সেখানে রক্তের চিহ্ন রয়েছে। হত্যার পর পলিথিনে পেঁচিয়ে লাশ খালের ধারে নিয়ে মাটির নিচে পুতে রাখা হয়েছে। তদন্ত করে দ্রুত জড়িতদের আইনের আওতায় আনা হবে।











































