Home আঞ্চলিক সোমবার খুলনায় বিএনপির শোক র্যালী

সোমবার খুলনায় বিএনপির শোক র্যালী

7

খবর বিজ্ঞপ্তি।।

সোমবার (১০ অক্টোবর) বিকেলে খুলনা মহানগরীতে শোক র্যালী করবে বিএনপি। বিকেল সাড়ে ৩টায় নগরীর রেল স্টেশন চত্বর থেকে র্যালী বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণের পর কে ডি ঘোষ রোডে দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হবে।
চলমান গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলন এবং জ¦ালানী তেল সহ নিত্য প্রয়োজনীয় পণ্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে বিএনপি ঘোষিত কর্মসূচিতে অংশ নিতে গিয়ে পুলিশের গুলিতে নিহত ভোলার নুরে আলম ও আব্দুর রহিম, নারায়নগঞ্জের শাওন, মুন্সিগঞ্জের শহিদুল ইসলাম শাওন এবং যশোরে আওয়ামী সন্ত্রাসী কর্তৃক নির্মমভাবে হত্যার শিকার আব্দুল আলিম স্মরণে কেন্দ্র থেকে শোক র্যালী কর্মসূচি ঘোষণা করা হয়।
শোক র্যালী কর্মসূচি সফল করতে মহানগর ও জেলা বিএনপি, সকল ওয়ার্ড, থানা, ইউনিয়ন এবং অঙ্গ সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীদের যথাসময়ে কর্মসূচিস্থলে উপস্থিত থাকার জন্য আহবান জানানো হয়েছে।