Home আন্তর্জাতিক ২০০ জন মিলে হত্যা করল ‘মানুষখেকো’ বাঘকে

২০০ জন মিলে হত্যা করল ‘মানুষখেকো’ বাঘকে

11

খুলনাঞ্চল ডেস্ক।।

ভারতের বিহারে ‘চাম্পারানের মানুষখেকো’ হিসেবে কুখ্যাত বাঘকে গুলি করে হত্যা করা হয়েছে।

তিন বছর বয়সী বাঘটি নয়জন মানুষকে হত্যা করেছিল৷ এরমধ্যে ছয়জনকেই গত এক মাসে মেরে ফেলেছিল বাঘটি৷ যার মধ্যে ছিল আট বছর বয়সী একটি মেয়ে ও তার মা। দুইদিন আগে মা-মেয়েকে হত্যা করে বাঘটি।

বাঘটি অতি হিংস্র হওয়ায় সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পরে৷ প্রথমে এটিকে অজ্ঞান করে ধরার চেষ্টা করা হয়৷ কিন্তু এটি ব্যর্থ হলে পুলিশের সদস্যরা গুলি করে বাঘটিকে মেরে ফেলে।

এ বাঘটিকে হত্যা করতে বন বিভাগ ও পুলিশের শুটারসহ ২০০ জন অংশ নেন৷ তাছাড়া মানুষের পাশাপাশি তিনটি হাতিও ব্যবহার করা হয়৷

স্থানীয় পুলিশ প্রধান কিরণ কুমার সংবাদ সংস্থা এএফপিকে জানিয়েছেন, শনিবার সন্ধ্যায় দুটি হাতি নিয়ে দুটি দল বনের ভেতর যায়৷ তৃতীয় একটি হাতিকে বাইরে রাখা হয়। তাদের ধারণা ছিল এদিক দিয়ে বাঘটি বের হবে। এরপর সেখানে তারা পাঁচটি গুলি করেন৷ গুলির আঘাতেই বাঘটি মারা যায়৷

এই পুলিশ কর্মকর্তা আরও জানান, সেখানে আখের ক্ষেত থাকায় বাঘটি সহজেই লুকিয়ে থাকতে পারত। আর সময় হলে সে শিকারে বের হত৷

সূত্র: এএফপি, মিন্ট ইন্ডিয়া