Home আঞ্চলিক যশোরে রনি হত্যাকান্ডের ঘটনায় মামলা দায়ের: গ্রেফতার ১জন

যশোরে রনি হত্যাকান্ডের ঘটনায় মামলা দায়ের: গ্রেফতার ১জন

36

শহিদুল ইসলাম দইচ, যশোর।।
যশোরে রনি হত্যাকান্ডের ঘটনায় কোতয়ালী থানায় ১২ জননের নাম উল্লেখসহ অজ্ঞাত নামা ৭/৮ জনকে আসামি করে নিহতের মা মোছা. ছায়রা বেগম বাদি হয়ে মামলা করেছেন। একই সাথে হত্যাকান্ডের সাথে জড়িত থাকার অভিযোগে পুলিশ স্থানীয় বাবর আলীর ছেলে রকিকে গ্রেফতার করছেন।
মামলার এজাহারভুক্ত আসামিরা হলো চাচড়া ভাতুড়িয়া এলাকার ইমরাজুল ইসলাম (২৫), রকি (২৪), ববি( ২৫),মানি (২৬), নুর ইসলাম ওরফে নরু মহরী (৫০), গফ্ফার হোসেন (৩৫), অহেদুজ্জামান লিটন (৪২), শান্ত (২৪), রফিকুল (৩৫), সজল (২২) ও এনামুল (৩১) সহ অজ্ঞাত ৭/৮ জন।

বাদি অভিযোগে উল্লেখ করেন, রনি মাছের খামারে কাজ করত। তিন মাস আগে রনির সাথে ইমরাজুলের ভাতুড়িয়া কলেজ মাধ্যে কথা কাটাকাটি হয়। ওই সময় ইমরাজুল রনিকে হত্যার হুমকি দেয়। ১ অক্টোবর সন্ধ্যা ৬ টার দিকে ইমরাজুল ও রবি মোটরসাইকেলে করে বাসা থেকে ডেকে নিয়ে যায় ।এরপর থেকে রনি নিখোঁজ ছিলো। পরের দিন ২ অক্টোবর চাচড়া শশ্মানের পাশে ডোবায় ছেলের লাশ পায় এবং পুলিশকে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।

এদিকে হাসপাতালের ডাক্তার আহমেদ তারেক শামস বলেন, লাশের গলায়,কাধে, পিঠে, পেটের নিচে ও হাতের কবজিসহ অসংখ্য জায়গায় ধারলো অস্ত্রের কোপের চিহ্ন পাওয়া গেছে।

জানতে চাইলে কোতয়ালী থানার পুলিশ পরিদর্শক( তদন্ত) মনিরুজ্জামান বলেন এ ঘটনায় থানায় নিয়মিত হত্যা মামলা হয়েছে। মামলা নং ১৫।
মামালার তদন্ত কারী কর্মকর্তা এসআই সাইদুর রহমান বলেন, রনি হত্যাকান্ডের সাথে জড়িত বনিকে গ্রেফতার করা হয়েছে। এই হত্যাকান্ডের সাথে জড়িত বাকিদের অভিযানে আছেন।