খুলনাঞ্চল রিপোর্ট।।
টেকনাফে সীমান্ত পরিস্থিতি জটিল হয়ে পড়েছে। যে কারণে টেকনাফ থেকে সেন্টমার্টিনে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে।
নাফ সীমান্তের ঠিক ওপারে মিয়ানমার সেনাবাহিনী এবং বিদ্রোহী গোষ্ঠীর তীব্র সংঘাত চলছে। তার জের ধরে পর্যটকদের নিরাপত্তা বিবেচনায় টেকনাফ থেকে সেন্টমার্টিনের উদ্দেশ্যে এ বছর কোনো পর্যটকবাহী জাহাজ ছেড়ে যাবে না। পরিবর্তে সরাসরি কক্সবাজার বা চট্রগ্রাম থেকে পর্যটকবাহী জাহাজ সেন্টমার্টিনে যাতায়াত করবে। নাফ নদীতে টহল জোরদার করেছে কোস্টগার্ড।
একইসাথে বন্ধ হয়ে গেছে টেকনাফ স্থলবন্দরের কার্যক্রম। মায়ানমার থেকে পণ্যবাহী বোট আসা যাওয়া বন্ধ হয়ে যাওয়ায় অনানুষ্ঠানিকভাবে স্থলবন্দরের কার্যক্রম বন্ধ আছে।
রাখাইন অঞলে একেরপর এক নিজেদের সেনা ঘাঁটি হারানোর প্রেক্ষিতে মায়ানমার আর্মি আরাকান অবরোধ করে আছে।যার কারণে রাখাইনে কোন ধরনের পণ্য সরবরাহ হচ্ছে না। এতে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের চরম অভাব দেখা দিয়েছে ওপারে।











































