২৩নং ওয়ার্ড বিএনপির কর্মী সভায় এড. মনা
সরকার বন্দুক দিয়ে জনগণের শক্তিকে দমাতে পারবেন না
।। খবর বিজ্ঞপ্তি।।
সর্বক্ষেত্রে ব্যর্থ সরকারের বিরুদ্ধে দেশের মানুষ উত্তাল হয়ে উঠেছে আর কোনো ব্যারিকেড দিয়ে তাদের আটকে রাখতে পারবে না উল্লেখ করে খুলনা মহানগর বিএনপির আহবায়ক এড. শফিকুল আলম মনা বলেছেন, বর্তমান দেশের যে পরিস্থিতি এই পরিস্থিতি দেশে আর চলতে দেয়া যাবে না। শাওন, আব্দুর রহিম, নূরে আলমের রক্ত বৃথা যাওয়ার জন্য নয়। জনগণ প্রস্তুত হয়ে আছে চূড়ান্ত আঘাত করার জন্য। সরকার বন্দুক দিয়ে জনগণের শক্তিকে দমাতে পারবেন না।
সোমবার (২৬ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৪টায় বিএনপি কার্যালয়ে ২৩নং ওয়ার্ড বিএনপির কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, অনেক লড়াইয়ের ঐতিহ্যবাহী দল হচ্ছে বিএনপি। এরশাদের বিরুদ্ধে নয় বছর সংগ্রাম করে লড়াই করে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে বিএনপি। সেই লড়াইয়ের পতাকা বিএনপি বহন করছে। সেই লড়াই থেকে আমাদেও কেউ বিচ্যুতি করতে পারবে না। আমাদের লড়াই আদর্শের জন্য। আমাদের প্রিয় নেত্রী গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়া মানুষকে যে কথা দেন সেই কথা রাখেন।
সাংগঠনিক টীম প্রধান চৌধুরী হাসানুর রশিদ মিরাজের সভাপতিত্বে কর্মীসভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, খুলনা মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন, তারিকুল ইসলাম জহীর, বদরুল আনাম খান, মাহাবুব হাসান পিয়ারু, চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, একরামুল হক হেলাল, বেগ তানভিরুল আজম, কে এম হুমায়ন কবির, অ্যাড. চৌধুরী তৌহিদুর রহমান তুষার, মোল্লা ফরিদ আহমেদ, নাসির খান, খন্দকার হাসিনুল ইসলাম নিক, মিজানুর রহমান মিলটন, শফিকুল ইসলাম শফি, আলী আক্কাস, মুজিবর রহমান, সামছুল বারিক পান্না, এ্যাড. কানিজ ফাতেমা আমিন, কাওসারী জাহান মঞ্জু, আব্দুল আজিজ সুমন, হেলাল আহমেদ সুমন, ইসমত আরা কাকন প্রমূখ।
সভায় সর্বস্মতিক্রমে কাজী কামরুল ইসলাম বাবুকে আহবায়ক, এ্যাড.সাব্বির হোসেন সুজা, জাহাঙ্গীর হোসেন, আজিজুল্লাহ ডাবলু, এস এম শরিফুল আলম, মেজবাহ উদ্দিন পাপ্পু, আকতার হোসেন খসরু, মোঃ সেলিমকে যুগ্ম আহবায়ক ও মোঃ নাসির উদ্দিন খানকে ১নং সদস্য করে ৩১ সদস্যের ২৩নং ওয়ার্ড বিএনপির কমিটি ঘোষনা করা হয়।
মহানগর পুজা উদযাপন পরিষদের সাথে মতবিনিময়কালে নেতৃবৃন্দ
শারদীয় দুর্গাপূজার উৎসব সকলের মধ্যে নিয়ে আসে আনন্দের বার্তা
খবর বিজ্ঞপ্তি।।
খুলনা মহানগর বিএনপি নেতৃবৃন্দ বলেছেন, শারদীয় দুর্গাপূজার উৎসব সকলের মধ্যে নিয়ে আসে আনন্দের বার্তা। এই উৎসব বাংলাদেশের একটি শাশ্বত সার্বজনীন উৎসব। এ উৎসব জাতি-রাষ্ট্রে সবমানুষের মিলন ক্ষেত্র। বিএনপি আবহমানকালের ঐতিহ্যের ধারায় ‘ধর্ম যার যার, রাষ্ট্র সবার’ নীতিতে এবং ধর্মীয় স্বাধীনতা ও মূল্যবোধে বিশ্বাস করে।
সোমবার (২৬ সেপ্টেম্বর) বিকাল ৪টায় কেডি ঘোষ রোডস্থ বিএনপি কার্যালয় শারদীয় দুর্গাপুজা উপলক্ষ্যে খুলনা মহানগর পুজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা ও মতবিনিময়কালে নেতৃবৃন্দ এসব কথা বলেন। নেতৃবৃন্দ শারদীয় দুর্গাপূজা সনাতন ধর্মাবলম্বীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শারদীয় দুর্গাপূজায় সনাতন ধর্মাবলম্বী ভাই-বোনদের অব্যাহত সুখ, শান্তি ও কল্যাণ কামনা করে আরো বলেন, এটি বাংলা ভাষাভাষী হিন্দু সম্প্রদায়ের জনগোষ্ঠীর প্রধান ধর্মীয় উৎসব। আবহমান কাল ধরেই এই উপমহাদেশে এই ধর্মীয় উৎসবটি আনন্দঘন পরিবেশে পালিত হয়ে আসছে।
মতবিনিমিয় সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন খুলনা মহানগর বিএনপির আহবায়ক এড. শফিকুল আলম মনা, সদস্য সচিব শফিকুল আলম তুহিন, যুগ্ম আহ্বায়ক তারিকুল ইসলাম জহীর, বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ’র সভাপতি শ্যামল হালদার, সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার কুন্ডু, সাবেক সভাপতি গোপীকিষান মন্ধুড়া, বদরুল আনাম খান, মাহাবুব হাসান পিয়ারু, চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, একরামুল হক হেলাল, হাসানুর রশিদ চৌধুরী মিরাজ, বেগ তানভিরুল আজম, কে এম হুমায়ন কবির, অ্যাড. চৌধুরী তৌহিদুর রহমান তুষার, মোল্লা ফরিদ আহমেদ, নাসির খান, খন্দকার হাসিনুল ইসলাম নিক, মিজানুর রহমান মিলটন, শফিকুল ইসলাম শফি, আলী আক্কাস, মুজিবর রহমান, সামছুল বারিক পান্না, এ্যাড. কানিজ ফাতেমা আমিন, কাওসারী জাহান মঞ্জু, আব্দুল আজিজ সুমন, হেলাল আহমেদ সুমন, ইসমত আরা কাকন, পুজা উদযাপন পরিষদেও গৌরঙ্গ সাহা, সাধন কুমার সাহা, বাবলু বিশ্বাস, মহাদেব সাহা, বিপ্লব মিত্র, বিশ্বজিৎ দে, রতন কুমার নাথ, বিমল সাহা প্রমূখ।
১৯ নং ওয়ার্ড মহিলা শ্রমিক লীগের কমিটি গঠন
খবর বিজ্ঞপ্তি
মহিলা শ্রমিক লীগ, ১৯ নং ওয়ার্ড, খুলনা মহানগর শাখার উদ্যেগে আজ বাদ-আসর সংগঠনের কার্যালয়ে কমিঠি গঠন উপলক্ষে এক-সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ, ১৯ নং ওয়ার্ড শাখার সাধারণ সম্পাদক আলহাজ্ব মোতালেব মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মহানগর যুব শ্রমিক লীগের সভাপতি মোঃ আজিম উদ্দিন, ওয়ার্ড মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লাকী বেগম। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মহানগর মহিলা শ্রমিক লীগের সহ-সভাপতি ঝুমুর বেগম। উক্ত সভায় সভাপতিত্ব করেন নব-নির্বাচিত সভাপতি শান্তি বেগম ও পরিচালনা করেন নব-নির্বাচিত সাধারণ সম্পাদক রজনী বেগম।
সভায় প্রধান অতিথী উপস্থিত সকলের সম্মতিতে শান্তি বেগম’কে সভাপতি ও রজনী বেগম’কে সাধারণ সম্পাদক করে পাঁচ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করেন এবং আগামী সাত দিনের মধ্যে নেতৃবৃন্দের সাথে আলোচনা মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি করার ঘোষণা দেন।
সভায় নেতৃবৃন্দ বলেন, বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা’র উন্নয়নে ইর্ষান্বিত হয়ে বিএনপি, জামাত তথা একটি কুচক্রি মহল বিভিন্ন প্রকারের অপপ্রচার করে বর্তমান সরকারের ভাবমুর্তি নষ্ট করার চেষ্টা করছে এবং সাধারণ মানুষকে বিভ্রান্ত করছে। তাই ২০৪১ সালের মধ্যে বঙ্গবন্ধু’র স্বপ্নের ক্ষুদা-দারিদ্রমুক্ত ও সুখী-সমৃদ্ধ সোনার বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে থাকতে হবে।
উক্ত সভায় বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন, নগর শ্রমিক লীগের কার্যকরী সদস্য মো: নুর ইসলাম, মো: এবাদুল শেখ, মো: মহারাজ, মো: আইনুল ইসলাম, মহিলা শ্রমিক লীগের লাবনী আক্তার, রেশমা বেগম, মনিরা বেগম, মোসা: শাহানাজ সহ বিভিন্ন প্রমূখ নেতৃবৃন্দ ও সদস্যবৃন্দ।
পাইকগাছা জাসাস’র ৩১সদস্যের কমিটি ঘোষণা
খবর বিজ্ঞপ্তি
বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা-জাসাস পাইকগাছা উপজেলা শাখায় গাজী মুজিবর রহমানকে সভাপতি ও বাবলা সায়েদ আহমেদকে সাধারণ সম্পাদক করে ৩১ সদস্যের কমিটি ঘোষণা করা হয়েছে। গতকাল সোমবার (২৬ সেপ্টেম্বর) জেলা জাসাস’র আহবায়ক মোঃ শহিদুল ইসলাম শহিদ ও সদস্য সচিব মোঃ আজাদ আমিন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ কমিটি অনুমোদন দেয়া হয়।
কমিটির অন্য নেতৃবৃন্দ হলেন, সিনিয়র সহ-সভাপতি মোঃ নজরুল ইসলাম, সহ-সভাপতি মোঃ মোকারর উল আজাদ, যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ জিনারুল ইসলাম সরদার, সাংগঠনিক সম্পাদক এমএম কামরুজ্জামান, কোষাধ্যক্ষ মোঃ আল মামুন, সাংস্কৃতিক সম্পাদক মোঃ মিজানুর রহমান লিটু, দপ্তর সম্পাদক রাশেদ আলী বিশ্বাস, নাট্যকলা বিষয়ক সম্পাদক মোঃ মোয়াজ্জেম হোসেন মিন্টু, প্রকাশনা সম্পাদক শান্তনু সরকার, লোকজ সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোঃ ইলিয়াস হোসেন ডেভিট, তথ্য ও যোগাযোগ বিষয়ক সম্পাদক মোঃ রুস্তম আলী সরদার, সঙ্গীত ও নাট্যকল বিষয়ক সম্পাদক মোঃ শাহীন আহেমদ, সাহিত্য বিষয়ক সম্পাদক কবি মোঃ আজহারুল ইসলাম, শিশু ও মহিলা বিষয়ক সম্পাদক সুলতানা রহমান হেনা, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আমিন মোড়ল, আইন বিষয়ক সম্পাদক মোঃ বিল¬াল হোসেন সজল, প্রচার সম্পাদক মোঃ আতিয়ার রহমান, নির্বাহী সদস্য আসফিয়া জেরিন খুশবু, সুমাইয়া আক্তার, মোমিন মোড়ল, মৌমিতা রাণী, জুঁই আক্তার, সাদিয়া ইয়াসমিন কোয়েল, মোঃ জাহাঙ্গীর গাজী, মাহমুদুল গাজী, সুস্মিতা মন্ডল, পংকজ কুমার মন্ডল ও শৈলেন্দ্র নাথ মন্ডল।
৩৩৩-এ জরুরী সেবা দিয়ে সম্মাননা পেলেন বারাকপুর ইউডিসি উদ্যোক্তা রনি
ফুলবাড়ীগেট প্রতিনিধি
বৈশ্বিক মহামারী করোনাকালীন সরকারের জাতীয় হেল্পলাইন ৩৩৩-এ জনগনকে সেবা দেয়ায় জাতীয় সম্মাননা পেলেন খুলনার দিঘলিয়া উপজেলার ২ নং বারাকপুর ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা ওয়াহিদ মোড়ল রনি। গত ২২ সেপ্টেম্বর সকাল ১০টায় কক্সবাজারের একটি অভিজাত হোটেল বেস্ট ওয়েস্টার্ন হেরিটেজ হোটেলে ৩৩৩ জাতীয় হেল্পলাইন সেচ্ছাসেবী উদ্যোক্তা সম্মেলনে এটুআই- এসপায়ার টু ইনোভেট, আইসিটি ডিভিশন বাংলাদেশ তাকে এই সম্মাননা প্রদান করে।কক্সবাজার জেলা প্রশাসক মামুনুর রশিদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এটুআই- এসপায়ার টু ইনোভেট প্রকল্পের পরিচালক (যুগ্ম-সচিব) ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর, বিশেষ অতিথি মন্ত্রীপরিষদ বিভাগের যুগ্ম সচিব মোঃ ছাইফুল ইসলাম।এসময় সারাদেশ থেকে ১০০ উদ্যোক্তাদের এই সম্মাননা প্রদান করা হয়। তবে খুলনা জেলা থেকে একমাত্র ইউনিয়ন পর্যায়ে এই সম্মাননা পান ওয়াহিদ মোড়ল রনি । জানা গেছে, কোভিড -১৯ চলাকালীন সময়ে দেশের মানুষ যখন ঘর থেকে বের হতে পারত না, ঠিক ওই সময় সরকারের ৩৩৩ জাতীয় হেল্পলাইনের মাধ্যমে দেশের শতাধিক উদোক্তাদের সমন্বয়ে মানুষের ঘরে খাদ্য সহায়তা সহ বিভিন্ন সহযোগিতা করেছিলেন। তারই প্রেক্ষিতে ৩৩৩ জাতীয় হেল্পলাইনে সেচ্ছাসেবী উদ্যোক্তােদের এ সম্মাননা দেওয়া হয়েছে।২ নং বারাকপুর ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা ওয়াহিদ মোড়ল রনি বলেন, এই মহৎ কাজে নিজেকে উৎসর্গ করতে পেরে গর্বিত। এসময় তিনি নেত্রকোণা জেলা প্রশাসক ও পূর্বধলা উপজেলা প্রশাসন এবং নারান্দিয়া ইউনিয়ন পরিষদ ও এটুআই কর্মকর্তাদের কৃতজ্ঞতা জানিয়েছেন। পুরস্কারটি তাঁর ইউনিয়নের সকল জনগণের জন্য উৎসর্গ করেছেন বলেও জানান তিনি।
সমাজসেবা অধিদপ্তরের সুবিধা ভোগীদের ভাতা ও উপবৃত্তির অর্থ জি টু পি পদ্ধতিতে বিতরণে সেমিনার অনুষ্টিত
খবর বিজ্ঞপ্তি
সমাজসেবা অধিদপ্তর কতর্ৃৃক বাস্তবায়িত সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় সুবিধা ভোগীদের ভাতা ও উপবৃত্তির অর্থ জি টু পি পদ্ধতিতে বিতরণ সংক্রান্ত সেমিনার গতকাল বেলা ১২টায় খালিশপুর শহর সমাজসেবা কার্যালয়-৩ এ অনুষ্ঠিত হয়।প্রধান অতিথি হিসাবে সেমিনারের উদ্ভোধন করেন খুলনা বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক মোঃ আব্দুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন ও বক্তৃতা করেন খুলনা জেলা সমাজসেবা কার্যালয়ে উপপরিচালক মোতাহার হোসেন,মোঃ মোস্তাক উদ্দিন, খুলনা আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রের সহকারী পরিচালক অধ্যক্ষ হোমেনুর রহমান, মোঃ মনসুর আলম চৌধুরী, এ কে এম আশরাফুল ইসলাম, হাসনাহেনা,রাকিবুল ইসলাম তালুকদার, আশরাফুল আলম, সালমা বেগম,এসআই রফিকুল ইসলাম, দৈনিক প্রবাহের স্টাফ রিপোর্টার এম রুহুল আমিন, জিয়াবুল হোসেন, তানিয়া পারভীন, গোলাম মাওলা খান,এস এম ফারুকী,মাসুদুর রহমান,শায়লা আইরিনও নুরজাহান স্নিগ্ধা সহ অনন্য কর্মকর্তা,কর্মচারীবৃন্দ। প্রবন্ধ উপস্থাপনা করেন সহকারী পরিচালক মোঃ আইনুল হক অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন খালিশপুর শহর সমাজসেবা কার্যালয়ের সংগঠক সাইদুজ্জামান। প্রধান অতিথির বক্তৃতায় মোঃ আব্দুর রহমান বলেন,১৯৯৭-৯৮ সালে সরকার মাথা পিছু ১ শত টাকা থেকে ভাতা প্্রদান শুরু করেন।সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠী দরিদ্র প্রতিবন্ধী,বিধবা, বয়স্কদের সামাজিক নানা সমস্যাগুলো সমাধানের মাধ্যমে তাদেরকে এগিয়ে নিয়ে যেতে হবে।সরকার টু ভাতা ভোগীদের মধ্যে মেল বন্ধন তৈরী করতে হবে।মোবাইলে টাকা তোলা নিয়ে নানা সমস্যার সৃষ্টি হয়। সেগুলো তাদেরকে বুঝাতে হবে। ভাতা ভোগীদের টাকা তুলতে কোন সমস্যা যাতে না হয় সেজন্য জনগণকে সচেতন করতে হবে। একটি চক্র পাসওয়ার্ড চেয়ে বিভিন্ন ভাবে প্রতারণা করে। প্রতারকরা আপনার পিন নাম্বার দিন আমি আপনাকে টাকা দিচ্ছি ইত্যাদি ইত্যাদি ভাবেই তার পিন নাম্বার নিয়ে এই সাধারন গরিব ভাতা ভোগীদের টাকা হাতিয়ে নিয়ে যাচ্ছে। তিনি আরো বলেন,এটিও আমরা মোকাবেলা করার জন্য ডিজিটাল পদ্ধতিতে সফটওয়্যার কাজ করছে। ফিঙ্গার বা ফেস কালেকশন এর মাধ্যমে ভাতা ভোগীরা যাতে টাকা তুলতে পারে সেই দিকেও আমরা ব্যবস্থা নিয়ে সমাজ সেবা অধিদপ্তর সাতটি বিষয় চ্যালেঞ্জ মোকাবেলা করে এগিয়ে যাচ্ছে। একদিকে জনবলের অভাব, লজিস্টিক সংকট, বরাদ্দের অপ্রতূলতা, এফ এম এস প্রোভাইডার নগদের কাস্টমার কেয়ার পয়েন্ট না থাকা, সুবিধাবীদের অর্থ অটো ক্যাশ আউট, পিন নাম্বারের গোপনীয়তা রক্ষা করতে না পারা ও মৃত্যু সুবিধা ভোগীদের তথ্য সময় মত অবহিত না করাও একটি চ্যালেঞ্জ। ফোন নাম্বার মনে না রাখা, ভাতা ভোগী টাকা ভুলে অন্য হিসেবে নাম্বারে চলে যায় তাহলে প্রথম নিকটস্থ থানা জিডি করতে হবে। তাহলে নগদ বা বিকাশ এর সহযোগিতায় টাকা পুনরায় উদ্ধার করা সম্ভব।
প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার জন্মদিনে আ’লীগের বর্ণাঢ্য আয়োজন ২৮ সেপ্টেম্বর বর্ণাঢ্য র্যালি
খবর বিজ্ঞপ্তি
মানবতার মা প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা’র ৭৬তম জন্মদিন উপলক্ষে বর্ণাঢ্য আয়োজন করেছে খুলনা মহানগর ও জেলা আওয়ামী লীগ। কর্মসূচির মধ্যে নগরীর প্রত্যেক ওয়ার্ডে ২৮ সেপ্টেম্বর বাদ জোহর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে দোয়া এবং গীর্জা, মন্দিরে বিশেষ প্রার্থনা, সকল দলীয় কার্যালয়ে কোরান খানি, বিকাল ৪টায় দলীয় কার্যালয়ে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হবে। র্যালিতে সদর ও সোনাডাঙ্গা থানার সকল ওয়ার্ড মিছিল সহকারে অংশগ্রহণ করবে। খালিশপুর, দৌলতপুর ও খানজাহান আলী থানা অনুরূপ কর্মসূচি পালন করবে। র্যালি শেষে দলীয় কার্যালয়ে জন্মদিন উপলক্ষ্যে দলীয় কার্যালয়ে ৭৬ পাউন্ডের কেককাটা হবে। কেককাটা শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। সকল কর্মসূচিতে মহানগর, জেলা, থানা আওয়ামী লীগ, সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং দলীয় কাউন্সিলরসহ দলের সকল স্তরের নেতাকর্মীকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য বিশেষ আহবান জানিয়েছেন খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক, জেলা আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শেখ হারুনুর রশীদ, খুলনা মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এ্যাড. সুজিত অধিকারী।
খুলনার দাকোপে সামাজিক সম্প্রীতি বিষয়ক মত বিনিময় সভা অনুষ্ঠিত
মোঃ শামীম হোসেন- বাজুয়া
খুলনার দাকোপের কামারখোলা ইউনিয়নে মাদকদ্রব্যের অপব্যবহার বাল্য বিবাহ প্রতিরোধ ও সামাজিক সম্প্রীতি বিষয়ক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকাল ৩ টায় কামারখোলা ইউনিয়ন পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে বক্তৃতা করেন দাকোপ উপজেলা নির্বাহী অফিসার মিন্টু বিশ্বাস। কামারখোলা ইউপি চেয়ারম্যান পঞ্চানন বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তৃতা করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শেখ আবদুল কাদের, বীরমুক্তিযোদ্ধা মোশারফ হোসেন সানা, ইউপি সচীব পংকজ সরকার। বক্তৃতা করেন সাবেক ইউপি সদস্য সুশংকর বাছাড়, সরদার হারুনুর রশিদ, পরিমলেন্দু বিশ্বাস, লুৎফর রহমান গাজী, ইউপি সদস্য নুর হোসেন সানা, অরবিন্দু সরদার, রঞ্জন রায়, সুরেশ সরকার, বিশ্বজিত মিস্ত্রি, তাপস রায়, স্বপন কুমার মন্ডল, দীলিপ রায়, দ্বীনবন্ধু মন্ডল, মিন্টু ফকির, স্বপ্না সরকার, প্রমিলা ঢালী, চন্দনা রানী জোয়াদ্দার, মাওলাদ হোসেন গাজী, জাবের আলী গাজী, কিরন রায়, শ্যামল কান্তি জোয়াদ্দার, আজিজুল গাজী প্রমুখ। সভায় স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, শিক্ষক, ধর্মীয়নেতাসহ সুশীল সমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
গুনাকরকাটি পরীক্ষা কেন্দ্রে বডিচেঞ্জ পরীক্ষার্থী পলাতক
আশাশুনি প্রতিনিধি
আশাশুনিতে দাখিল পরীক্ষায় বডিচেঞ্জ পরীক্ষার্থী শনাক্তের পর পরীক্ষার্থী কৌশলে পালিয়ে গেছে। কেন্দ্র কর্তৃপক্ষ মূল পরীক্ষার্থীকে বহিস্কার করেছেন। সোমবার (২৬ সেপ্টেম্বর) উপজেলার গুনাকরকাটি মাদ্রাসা কেন্দ্রে এ ঘটনা ঘটে।
কেন্দ্র সচিব মাওঃ এমদাদুল হক জানান, পরীক্ষা চলাকালে জোনাব আলী গাজী দারুছুন্নাহ দাখিল মাদ্রাসার পরীক্ষার্থী লিপিকা খাতুন (রোল নং ১৯৬৮৪৮) এর পরিবর্তে হাসনা হেনা নামে একজন পরীক্ষায় অংশ নেয়। কেন্দ্র কর্তৃপক্ষ এমন অভিযোগ পেয়ে তদন্ত শুরু করলে এক পর্যায়ে সত্যতা পান এবং ভূয়া পরীক্ষার্থীকে অফিস কক্ষে এনে রাখেন। এসময় মূল পরীক্ষার্থীকে বহিস্কারের নোটিশ ঘোষণা করেন। ৫ মাস বয়সী দুগ্ধপোষ্য শিশুর মা হাসনা হেনা ক্রন্দনরত বাচ্চাকে দুধ খাওয়াতে পাশের কক্ষে যায়। সেখান থেকে টয়লেটে গিয়ে কৌশলে পালিয়ে যায়। পুলিশ ও কেন্দ্র কর্তৃপক্ষ কেন্দ্রের আশপাশে অনেক খোজাখুজি করেও তার কোন সন্ধান মেলেনি। খবর পেয়ে প্রথমে উপজেলা শিক্ষা অফিসার রফিকুল ইসলাম ও পরবর্তীতে ইউএনএ ইয়ানুর রহমান কেন্দ্রে গমন করেন। এব্যপারে আইনগত ব্যবস্থা নিতে কেন্দ্র সচিবকে নির্দেশ প্রদান করা হয়েছে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রফিকুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এব্যাপারে ঘটনার প্রতিবেদন ইউএনও স্যারকে লিখিত ভাবে দিয়েছি।
আশাশুনিতে আনসার-ভিডিপি সদস্যদের ব্রিফিং
আশাশুনি প্রতিনিধি
আসন্ন শারদীয় দুর্গোৎসবে আইন-শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে আনসার-ভিডিপি সদস্যদের ব্রিফিং দিয়েছেন উপজেলা আনসার-ভিডিপি কর্মকর্তা স্নেআরা হোসেন। সোমবার (২৬ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদ চত্বরে এ ব্রিফিং অনুষ্ঠিত হয়।
পূজায় দায়িত্ব প্রাপ্ত সদস্যদের উদ্দেশ্যে আনসার ভিডিপি কর্মকর্তা বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ হিসেবে বাংলাদেশ পৃথিবীতে মাথা উঁচু করে আছে। কোন অপশক্তিকে আমাদের সাম্প্রদায়িক এ সম্প্রীতিকে বিনষ্ট করতে দেওয়া হবে না। তাই এবারের শারদীয় দুর্গোৎসবে উপজেলার ১০৮ পূজা মণ্ডপের আইন শৃঙ্খলা সমুন্নত রাখতে পুলিশ ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে কাঁধে কাঁধ মিলিয়ে পূর্ণার্থীসহ মণ্ডপে আগত সর্বসাধারণের জানমাল রক্ষার দায়িত্ব পালনে আপনাদেরকে সচেষ্ট থাকতে হবে। কারও কোন সমস্যা হলে আমাকে ফোন করে জানাতে হবে। এসময় উপজেলা আনসার-ভিডিপি’র প্রশিক্ষক খাদিজা খাতুন ও সুজন মিত্র ও সকল ইউনিয়নের পিসি ও এপিসিবৃন্দ উপস্থিত ছিলেন।
শোভনালীতে গ্রাম ডাক্তার ওয়েল ফেয়ার সোসাইটির সভা
আশাশুনি প্রতিনিধি
আশাশুনি উপজেলার শোভনালীতে গ্রাম ডাক্তার আরএমপি ওয়েল ফেয়ার সোসাইটির আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৬ সেপ্টেম্বর) দুপুর ১২ টায় ইউনিয়নের বসুখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় কাম সাইক্লোন শেল্টারের দ্বিতীয় তলায় এসভার অনুষ্ঠিত হয়।
উপজেলা গ্রাম ডাক্তার আরএমপি ওয়েল ফেয়ার সোসাইটির আয়োজনে সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা সভাপতি গ্রাম ডাঃ ঈশার আলী। বিশেষ অতিথি ছিলেন জেলা সাংগঠনিক সম্পাদক গ্রাম ডাঃ মাছুম বিল্লাহ, উপজেলা সাধারণ সম্পাদক গ্রাম ডাঃ বিনয় কুমার, সাতক্ষীরা হার্ড ফাউন্ডেশনের ম্যানেজার দেবব্রত সরকার প্রমুখ। সভায় গ্রাম ডাঃ আলহাজ্ব আক্কাস আলীকে সভাপতি ও আব্বাস উদ্দীনকে সাধারণ সম্পাদক করে ৩৯ সদস্য বিশিষ্ট শোভনালী ইউনিয়ন কমিটি অনুমোদন দেয়া হয়।
শ্রীউলায় ওয়াজ মাহফিলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত
আশাশুনি প্রতিনিধি
আশাশুনি উপজেলার শ্রীউলা হাটখোলা কাসেমুল উলূম মাদ্রাসায় ৯ম বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিল এর প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৬ সেপ্টেম্বর) বিকালে মাদ্রাসার প্রধান শিক্ষক মাহবুবুল রোকনের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
আগামী ১৮ অক্টোবর (মঙ্গলবার) শ্রীউলা বলফিল্ডে অনুষ্ঠিতব্য মাহফিলে প্রধান মেহমান থাকবেন চট্টগ্রাম দারুল উলুম মুইনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসার মহাপরিচালক আল্লামা ইয়াহইয়া দাঃ বাঃ। প্রধান আলোচক থাকবেন ঢাকা জামিয়া তা’লীমিয়া মাদ্রাসার প্রিন্সিপাল মাওঃ হাফিজুর রহমান ছিদ্দিকী (কুয়াকাটা)। বিশেষ আলোচক থাকবেন সাভার মাতৃবাগান জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা সাইফুল ইসলাম হাবিবি। ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মুকুল হোসেনের পরিচালনায় প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন, আওয়াামীলীগ নেতা আলাউদ্দিন লাকি, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি তছলিম উদ্দিন, ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ ইকবাল হোসেন, আলহাজ্ব রিয়াজুল ইসলাম বাচ্চু, আকতারুজ্জামান তুহিন, বিল্লাল হোসেন বিল্টু, ইবাদুল সরদার প্রমূখ।
আশাশুনিতে ৪ জুয়াড়ীসহ আটক ৬: ১০০ পিচ ইয়াবা উদ্ধার
আশাশুনি প্রতিনিধি
আশাশুনি থানা পুলিশ অভিযান চালিয়ে ৪ জুয়ারী ও ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে। সোমবার সকালে আটককৃতদের আদালতে প্রেরন করা হয়েছে।
ওসি মোহাম্মাদ মমিনুল ইসলামের নেতৃত্বে ওসি (তদন্ত) জাহাঙ্গীর হোসাইন, এসআই ইমরান হোসেন, এএসআই মারুফ হোসেন অভিযান চালিয়ে কাটাখালী গ্রামের আনিছুর রহমান সানার ছেলে মাদক ব্যবসায়ী বুলবুল সানাকে ১০০ পিচ ইয়াবাসহ আটক করেন। জুয়ার আসরে অভিযান চালিয়ে পশ্চিম দরগাপুর গ্রামের আব্দুল কাদের গাজীর ছেলে মিঠু গাজী, ফজলু গাজীর ছেলে আমান উল্লাহ গাজী, শ্রীধরপুর গ্রামের শামছের গাজীর ছেলে মিঠুন গাজী, খাসবাগান গ্রামের মৃত শহিদুল গোলদারের ছেলে সবুজ গোলদারকে আটক করে। আনুলিয়া ইউনিয়নের রাজাপুর গ্রামের উজির আলী গাজীর ছেলে জিআর ৬৬/১৮নং মাদক মামলার আসামী শাহাদৎ হোসেন গাজীকে আটক করেন।
কুল্যায় ঘর দেয়ার নামে টাকা নেওয়ার অভিযোগ
আশাশুনি প্রতিনিধি
আশাশুনি উপজেলার কুল্যা ইউনিয়নে মুজিব শতবর্ষের ঘর পাইয়ে দেয়ার আশ্বাসে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এব্যাপারে সাতক্ষীরা জেলা প্রশাসকসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করা হয়েছে।
কুল্যা ইউনিয়নের মহাজনপুর গ্রামের মৃত দুলাল চন্দ্র দেবনাথের ছেলে রাজ কুমার দেবনাথ বাদী হয়ে দাখিলকৃত অভিযোগে জানাগেছে, তাদেরকে মুজিব বর্ষের ঘর পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে এক বছর পূর্বে যোগাযোগ করেন গুনাকরকাটি গ্রামের স্বপন মন্ডল। কথাবার্তার এক পর্যায়ে রাজ কুমার গুনাকরকাটি গ্রামের মৃত অসীত চন্দ্র সরকারের ছেলে বিনয়, মৃত আঃ বারী সরদারের ছেলে মাহাবুবর রহমান, রবীন চন্দ্র বিশ্বাসের ছেলে হরিদাস, দাদপুর গ্রামের রাজ্জাক সরদারের ছেলে কবিরুলের সামনে বিবাদীকে ঘর পাইয়ে দেওয়ার জন্য নগদ ৮০০০ টাকা প্রদান করেন। কিন্তু দীর্ঘ দিনেও ঘর না পেয়ে রাজ কুমার টাকা ফেরৎ পেতে বারবার কথা বললেও আজ কাল করে নান তালবাহনা করে আসছিলেন। গত ২০ সেপ্টেম্বর বিবাদীর বাড়িতে গিয়ে পাওনা টাকা চাইলে গালিগালাজ ও মামলা মোকদ্দমা করে শায়েস্তা করা হবে বলে হুমকী প্রদান করা হয় দাবী করে পাওনা টাকা ফেরৎ পেতে উর্দ্ধতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করা হয়েছে। এব্যাপারে বিবাদীর সাথে কথা বলার চেষ্টা করেও সম্ভব হয়নি।
চাপড়ার সমাজ সেবক মোজাম্মেল হকের দাফন সম্পন্ন
আশাশুনি প্রতিনিধি
আশাশুনি উপজেলার মধ্যম চাপড়া গ্রামের সমাজ সেবক মোজাম্মেল হক গাজীর দাফন সম্পন্ন হয়েছে। সোমবার (২৬ সেপ্টেম্বর) বাদ জোহর নামাজে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে মরহুমের দাফন করা হয়।
মৃত নেছারদ্দিন গাজীর বড় ছেলে বিশিষ্ট সমাজ সেবক ও প্রবীন রাজনীতিবিদ মোজাম্মেল হক (৮৪) রবিবার দিবাগত রাত্র ১১.২০ টায় ঢাকায় ধানমন্ডি ক্লিনিকে ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহি অইন্না ইলায়হি রাজেউন)। সোমবার সকালে ঢাকা থেকে মরহুমের মরদেহ চাপড়ায় আনা হয়। মধ্যম চাপড়া জামে মসজিদ চত্বরে নামাজে জানাযায় ইমামতি মসজিদের পেশ ইমাম মুফতি হাফেজ রাসেল উদ্দিন। এসময় অবঃ অধ্যাপক এমদাদুল হক, অধ্যাপক আছাদুল হক, সাবেক মেম্বার নজরুল ইসলাম, আলহাজ্ব শফিউল আলম খোকন, আকবর হোসেনসহ এলাকার বহু আলেম, হাফেজ, হাজী, শিক্ষক, আত্বীয় স্বজনসহ সর্বস্তরের মানুষ অংশ নেন। জানাযা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে মরহুমকে দাফন করা হয়। মৃতকালে তিনি স্ত্রী, ৫ ছেলে ও ২ কন্যাসহ বহু আত্মীয় স্বজন গুণগ্রাহী রেখে গেছেন।
প্রতারণা মামলায় এক নারীকে কারাগারে প্রেরণ
স্টাফ রিপোর্টার
জালিয়াতি ও প্রতারণাসহ বিভিন্ন অভিযোগে নগরীর সোনাডাঙ্গা আবাসিক এলাকার বাসিন্দা সুলতানা পারভীন নীলা ওরফে বৃষ্টিকে কারাগারে প্রেরণ করেছেন আদালত। সোমবার (২৬ সেপ্টেম্বর) ঢাকার ১৪ নম্বর আদালতে হাজির হয়ে প্রতারণার মামলায় জামিন আবেদন আবেদন করলে শুনানি শেষে আদালতের বিচারক মাইনুল হোসেন তাকে জেলে প্রেরণের নির্দেশ দেন। এ মামলার অপর আসামি ও নীলার বড় ভাই শফিকুল আলম বিপ্লবের জামিন মঞ্জুর করেছেন আদালত। এর আগে গত ১৩ সেপ্টেম্বর নীলার বিরুদ্ধে গ্রেফতার পরোয়ানা জারি করেন আদালত।
নীলার সাবেক (৭ নম্বর) স্বামী এম রহমানের দায়ের করা মামলার আইনজীবী ঢাকা জজ কোর্টের অ্যাডভোকেট ওয়াদুদ শাহীন এসব বিষয় নিশ্চিত করেছেন। এ ছাড়া ঢাকার সিআইডি উপ-পরিদর্শক (এসআই) রফিকুল ইসলামের সঙ্গে কথা বলেও এসব বিষয়ে নিশ্চিত হওয়া গেছে।
এসআই রফিকুল জানান, নীলা খুলনা নগরীর সোনাডাঙ্গা আবাসিক এলাকার সুলতানুল আলম বাদলের মেয়ে। তিনি বহু বিবাহে আসক্ত। প্রতারণার ফাঁদে ফেলে ৮ জনকে বিয়ে করেছিলেন তিনি।
এর আগে নীলার সপ্তম স্বামী এম রহমান তার বিরুদ্ধে ঢাকার আদালতে প্রতারণার মামলা দায়ের করেন। সেই মামলার দায়িত্ব পায় ঢাকার সিআইডি। দীর্ঘ তদন্ত শেষে সংশ্লিষ্ট মামলার চার আসামির বিরুদ্ধে চার্জশিট প্রদান করেন আদালত।
সিআইডি’র এ এস আই বলেন, নীলা যে বাসার ঠিকানা ব্যবহার করে আসছেন সেটি সঠিক নয়। একেক সময় তিনি একেক পরিচয়ে প্রতারণার মাধ্যমে বিয়ে করতেন। নতুন স্বামীর সহায়-সম্পত্তি হাতিয় আরেকজনকে টার্গেট করতেন। একই নিয়মে তিনি বাকি বিয়েগুলো করেছেন। সর্বশেষ তার বিরুদ্ধে সম্পর্কের সূত্র ধরে চেক চুরি করে অপর এক নারীর ব্যাংক হিসাব থেকে ১০ লাখ টাকা উত্তোলনের ঘটনায় মামলা হয়।
খুলনার দাকোপের বানিশান্তার উর্বর কৃষিজমি বালু ফেলে ধ্বংস করা যাবেনা: সুলতানা কামাল
মোঃ শামীম হোসেন- বাজুয়া (দাকোপ)
খুলনার দাকোপের বাণীশান্তার তিনশো একর তিনফসলি উর্বর কৃষিজমিতে মোংলা বন্দরের পশুর নদীর ড্রেজিংয়ের বালু ফেলে ধ্বংস করা যাবেনা। কৃষিজমি ধ্বংস করে কোন উন্নয়ন করা যাবেনা। প্রধানমন্ত্রীর এই অনুশাসন মোংলা বন্দরকেও মেনে চলতে হবে। বিকল্প জায়গা থাকা সত্ত্বেও কৃষিজমিতে বালু ফেলার গোয়ার্তুমি করা থেকে মোংলা বন্দরকে সরে আসতে হবে। ২৬ সেপ্টেম্বর সোমবার সকালে বাণীশান্তা বাজারে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) এবং বাণীশান্তা কৃষিজমি রক্ষা সংগ্রাম কমিটির আয়োজনে জনসভায় প্রধান অতিথির বক্তৃতায় বাপা সভাপতি তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা মানবাধিকারকর্মী এ্যাডভোকেট সুলতানা কামাল একথা বলেন। সোমবার বিকেল ৩টায় জনসভায় সভাপতিত্ব করেন বাণীশান্তা কৃষিজমি রক্ষা সংগ্রাম কমিটির সমন্বয়ক নেতা হিরন্ময় রায়। জনসভায় প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) এর কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শরীফ জামিল। জনসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাপা’র কেন্দ্রিয় নেতা মো. নূর আলম শেখ, আব্দুল করিম কিম, তোফাজ্জেল সোহেল, জেলা পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী ক্রীড়া সংগঠক মোর্তজা রশিদী দারা, বানিশান্তা কৃষিজমি রক্ষা সংগ্রাম কমিটির নেতা গৌরাঙ্গ প্রসাদ রায়, সঞ্জিব মন্ডল, বিশ্বজিৎ মন্ডল, সত্যজিৎ গাইন, ইসরাফিল বয়াতি, কৃষ্ণ পদ মন্ডল, ইউপি সদস্য পাপিয়া মিস্ত্রি, কৃষাণী বৈশাখী মন্ডল প্রমূখ। জনসভায় প্রধান বক্তা শরীফ জামিল বলেন মোংলা বন্দর কর্তৃপক্ষ আন্দোলনকারীদের নানা ধরনের ভয়ভীতি, হামলা-মামলা ও নির্যাতনের হুমকি দিচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুশাসন উপক্ষো করে বন্দর কর্তৃপক্ষ যদি কৃষিজমি রক্ষা আন্দোলনকারীদের উপর কোন ধরনের হামলা-মামলা চালালে সারা বাংলাদেশের তার বিরুদ্ধে গর্জে উঠবে বলে হুশিয়ারি উচ্চারণ করেন। সভাপতির বক্তব্যে বাণীশান্তা কৃষিজমি রক্ষা সংগ্রাম কমিটির সমন্বয়ক নেতা হিরন্ময় রায় বলেন দাকোপ উপজেলার সর্বস্তরের মানুষ কৃষিজমি রক্ষায় ঐক্যবদ্ধ। আমরা জীবন দেবো তবুও আমাদের কৃষিজমিতে মোংলা বন্দরকে বালি ফেলতে দেবো না। জনসভার আগে প্রধান অতিথি বাপা সভাপতি সুলতানা কামাল বাণীশান্তা-ভোজনখালি বিলের আমন ধানের ক্ষেত সরেজমিন পরিদর্শন করেন।
মহানগরীর প্রান্তিকা জনকল্যাণ সমিতির নেতৃবৃন্দের এর সাথে মতবিনিময়
খবর বিজ্ঞপ্তি
খুলনা মহানগরীর প্রান্তিকা জনকল্যাণ সমিতির নেতৃবৃন্দ সোমবার সকালে নগরভবনে সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক-এর সাথে মতবিনিময় সভায় মিলিত হন।
মতবিনিময়কালে সমিতির নেতৃবৃন্দ সিটি মেয়রের চলতি মেয়াদে চার বছর সফলভাবে পূর্ণ করায় ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং তাঁর দীর্ঘায়ু কামনা করেন। প্রান্তিকা এলাকার সার্বিক উন্নয়নে নেতৃবৃন্দ সিটি মেয়রের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সিটি মেয়র উপস্থিত সকলকে অভিনন্দন জানিয়ে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী মহানগরীর উন্নয়নে প্রায় ১ হাজার ৭’শ কোটি টাকা বরাদ্দ দিয়েছেন। করোনা সংক্রমণের কারণে গৃহীত প্রকল্প বাস্তবায়নে কিছুটা বিলম্ব হলেও শীঘ্রই প্রকল্পসমূহের কাজ সম্পন্ন হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। খুলনাকে স্বাস্থ্যসম্মত ও পরিচ্ছন্ন নগরী হিসেবে গড়ে তুলতে তিনি নগরবাসীর সহযোগিতা কামনা করেন।
প্রান্তিকা জনকল্যাণ সমিতির উপদেষ্টা বিশিষ্ট শিল্পপতি মোঃ আব্দুল জব্বার মোল্লা, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট বিশিষ্ট সাংবাদিক শেখ দিদারুল আলম, সাধারণ সম্পাদক রুস্তম আলী হাওলাদার, সহসভাপতি শেখ আব্দুল মান্নান ও শেখ সরোয়ার হোসেন, ট্রেজারার খান হাবিবুল্লাহ, সদস্য আব্দুল হাই মন্ডল, প্রকৌশলী আব্দুল আজিজ, অধ্যাপক সিরাজুল ইসলাম, মোঃ আশরাব আলী খান, খাজা হোসেন আহম্মদ, মোঃ নাসির আকন, বাবুল হোসেন হাওলাদার, নাহিদ হাসান, মুনির হোসেন প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।
দেশ বিভাগের পর পকিস্তান সরকার বাঙালীর ভাষা ও সাংস্কৃতি পরিবর্তন করতে চেয়েছিল: সিটি মেয়র
খবর বিজ্ঞপ্তি
খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালকুদার আব্দুল খালেক বলেছেন, সাতচল্লিশে দেশ বিভাগের পর পকিস্তান সরকার বাঙালীর ভাষা ও সাংস্কৃতি পরিবর্তন করতে চেয়েছিল। স্কুল, কলেজসহ সমাজের সকল স্তরে বিজাতীয় সংস্কৃতি চাপিয়ে দিতে চেয়েছিল। বঙ্গবন্ধুসহ তৎকালীণ নেতৃবৃন্দ এর প্রতিবাদ করেন এবং সেই থেকে পাকিস্তান বিরোধীন আন্দোলনের শুরু। এই দেশের মানুষের অধিকার ও প্রাপ্যতা নিয়ে বঙ্গবন্ধুর নেতৃত্বে যে আন্দোলন শুরু হয় তা শেষ হয় স্বাধীনতা সংগ্রামের মধ্য দিয়ে। সিটি মেয়র সোমবার সকালে খুলনা সরকারি মহিলা কলেজের বার্ষিক সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।
প্রধান অতিথির বক্তৃতায় সিটি মেয়র আরো বলেন, হারিয়ে যাওয়া ফুটবল ঐতিহ্য বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী পুণরায় উজ্জীবিত করেছেন। প্রাইমারী পর্যায়ে তিনি বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতার প্রচলন করেন যা ইউনিয়ন, উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ে অনুষ্ঠিত হয়। নারী ফুটবল দলের সাফ চ্যাম্পিয়ন প্রধানমন্ত্রীর এ উদ্যোগেরই ফল বলে তিনি উল্লেখ করেন। নারীর ক্ষমতায়নে প্রধানমন্ত্রীর বিভিন্ন অবদানের কথা তুলে ধরে সিটি মেয়র এ সুযোগ কাজে লাগিয়ে যোগ্যতা ও সম্মান প্রতিষ্ঠায় নারীদের এগিয়ে আসার আহবান জানান। দেশের বায়ান্ন শতাংশ নারী জাতির জন্য অবদান রাখতে পারলে এই দেশ আরো দ্রুত এগিয়ে যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
কলেজের অধ্যক্ষ প্রফেসর টি এম জাকির হোসেন-এর সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে কলেজের উপাধাক্ষ ড. সমীর রঞ্জন সরকার, শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক খান আহমেদুল কবির চাইনিজ ও ছাত্র সংসদের ভারপ্রাপ্ত অধ্যাপক মোঃ আব্দুল জব্বার প্রমুখ বক্তৃতা করেন। স্বাগত বক্তৃতা করেন বার্ষিক সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২২ আয়োজক কমিটির আহবায়ক জীবন কুমার কর্মকার এবং অনুষ্ঠান পরিচালনা করেন বাংলা বিভাগের প্রভাষক কানিজ লায়লা, ইংরেজী বিভাগের প্রভাষক শামীমা ইয়াসমিন ও শিক্ষার্থী আখি আমিন মুন্নী। স্থানীয় আওয়ামীলীগ নেতৃবৃন্দসহ শিক্ষক, শিক্ষিকা, শিক্ষার্থী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সিটি মেয়র বার্ষিক সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
কেশবপুর প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দোর দায়িত্ব গ্রহণ
কেশবপুর প্রতিনিধি
কেশবপুর প্রেসক্লাবের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির নেতৃৃৃবৃন্দোর দায়িত্ব গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রােববার সন্ধ্যায় প্রেসক্লাবের হলরুমে ওই অনুষ্ঠানের আয়ােজন করা হয়। কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আশরাফ-উজ-জামান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন পৌর মেয়র রফিকুল ইসলাম। অনুষ্ঠানে আরাে বক্তৃতা করেন, প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য লেখক সামসুজ্জামান, কবি মুহাম্মদ শফি, প্রভাষক মশিউর রহমান ও শুভসংঘের সভাপতি খন্দকার শফি । অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জয়দেব চক্রবর্ত্তী। অনুষ্ঠানে দায়িত্ব গ্রহণ শেষে নির্বাচিত কমিটির সদস্যদের ফুলেল শুভেছা জানান অতিথিরা।
এ সময় উপস্তি ছিলেন, সহ সভাপতি আব্দুল হাই সিদ্দিকী ও মােতাহার হােসাইন, যুগ্ম সাধারণ সম্পাদক উৎপল দে ও আব্দুল্লাহ আল ফুয়াদ,কােষাধ্যক্ষ শামসুর রহমান,দপ্তর সম্পাদক মশিয়ার রহমান, ক্রীড়া ও সাহিত্য সম্পাদক শেখ শাহিনুর ইসলাম, গ্রন্থাগার সম্পাদক মতিয়ার রহমান, নির্বাহী কমিটির সদস্য মেহদী হাসান জাহীদ, শাহিনুর রহমান, আব্দুস সাত্তার মােল্যা,আব্দুর রাজ্জাক, আব্দুল করিম সহ প্রেসক্লাবের সাধারণ সদস্যবৃন্দ।
ডুমুরিয়ায় মৎসজীবিদের ৯দফা দাবিতে সংবাদ সম্মেলন
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়ায় মৎসজীবিদের আয়োজনে জলমহল সরকারি দখল, রাজস্ব আয় বৃদ্ধি ও জেলেদের শান্তিপূর্ণ মৎস্য আহরণ সহ ৯দফা দাবিতে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকালে উপজেলা আব্দুল মজিদ মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন রুপালি মৎসজীবি সমবায় সমিতির সভাপতি সঞ্জয় বিশ্বাস। বে-সরকারি উন্নয়ন সং¯’া উত্তরণ আমার প্রকল্পের সহযোগিতায় ও ইউরোপিয়ান ইউনিয়নের অর্থায়নে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন,বেশির ভাগ জলমহল সরকারের দখল বা ব্যব¯’াপনায় না থাকায় প্রভাবশালী ব্যক্তিরা বেআইনি দখল করে বসে আছে। অনেক জলমহল ভরাট করে কাঁচাপাকা ¯’াপনা নির্মাণ করা হয়েছে। এমনকি ভেড়ীবাধ নির্মাণ করে মাছ চাষ অব্যাহত থাকায় সরকার সম্পত্তি সহ রাজস্ব হারা”েছ। এলাকায় সৃষ্টি হ”েছ জলাবদ্ধতা প্রকৃত মৎসজীবিরা মৎস্য আহরণ থেকে বঞ্চিত হয়ে মুখ থুবড়ে পড়ছে, এতে বৃদ্ধি পা”েছ বেকারত্ব। আশু এ সংকট থেকে মুক্তি পেতে জেলেদের হাল নাগাদ মৎস্যজীবি কার্ড প্রদান, নদনদীত মৎস্য আহরণ ও ইলিশ আহরণকারি জেলেদের খাদ্য সহায়তা প্রদান, অবৈধ প্রভাবশালীদের হাত থেকে জলমহল উদ্ধার, জলমহল ইজারায় অনলাইন আরেদন প্রক্রিয়া বাতিল, দূর্যোগে মৎস্য খামার ক্ষতিগ্রস্ত হলে তাদের ক্ষতিপূরণ, জলমহল সংক্রান্ত মামলা দ্রুত নিষ্পত্তি ও ভরাটি জলমহল খনন করে মৎস্য চাষ উপযোগী ও জলাবদ্ধতা নিরসনসহ ৯টি দাবি তুলে ধরা হয়। এ সময় উপ¯ি’ত ছিলেন কেন্দ্রীয় মৎসজীবি সমবায় সমিতির সভাপতি মোল্লা রফিকুল ইসলাম, উপজেলা ভূমি কমিটির সভাপতি শেখ সেলিম আকতার স্বপন, সম্পাদক শেখ মাহাতাব হোসেন, ইউপি সদস্য দেবাশীষ মন্ডল, এনজিও প্রতিনিধি আব্দুল আলিম গাজী, মৎসজীবি তোফাজ্জল হোসেন সহ অনেকে।
বাগেরহাটের সুগন্ধি গ্রামে ভয়ভীতি দেখিয়ে স্কুলছাত্রীকে ১৫দিন ধরে ধর্ষণ,ধর্ষক আটক
ফকিরহাট প্রতিনিধি।
বাগেরহাটে ভয়ভীতি দেখিয়ে ৭ম শ্রেণীর এক স্কুল ছাত্রী(১২) কে ১৫ দিন ধরে ধারাবাহিক ভাবে ধর্ষন করেছে কথিত নানা। পুলিশ আরিফ মোল্যা(৪৫) নামের ঐ নানাকে আটক করেছে। বাগেরহাট সদর মডেল থানা পুলিশ বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেফতারকৃত ব্যক্তি বাগেরহাট সদর উপজেলার রাখালগাছি ইউনিয়নের সুগা›িদ্ধ গ্রামের মৃত জালাল মোল্যার পুত্র।
পুলিশ ও মামলার বিবরণীতে জানা গেছে, বাবা-মায়ের বিবাহ বিচ্ছেদ জনিত কারনে বাগেরহাট সদর উপজেলার খানপুর ইউনিয়নের ভট্র-বালিয়াঘাটা এলাকায় তার নিজ নানার বাড়িতে থেকে স্থানীয় একটি মাধ্যমিক বিদ্যালয়ে ৭ম শ্রেনীতে পড়াশুনা করতো ঐ ছাত্রী(১২)। গত ১৪ই আগষ্ট ঐ ছাত্রীর পিতা ও সৎ মা মিলে তাকে নানার বাড়ি থেকে নিজ বাড়িতে নিয়ে যায়। তার পরদিন ১৫ আগষ্ট তার সৎ মায়ের বোনের সাথে তাকে তার সৎ মায়ের বাবার বাড়ি সুগা›িদ্ধ এলাকায় ঐ কথিত নানার বাড়িতে নিয়ে রেখে আসে। এর পর হতে প্রতিরাতে ভয়ভীতি দেখিয়ে আরিফ মোল্যা তাকে ধর্ষন করতে থাকে। এরপর ১লা সেপ্টেম্বর মেয়েটির বাবা তাকে তার নিজ বাড়িতে নিয়ে আসলে মেয়েটি বেশ কয়েকদিন পর সকল ঘটনা তার নিজ মাকে জানান।
এঘটনায় ভুক্তভুগী স্কুল ছাত্রীর মা বাদী হয়ে আজ সোমবার বাগেরহাট সদর মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করলে পুলিশ আরিফ মোল্যাকে আটক করেন। এ ব্যাপারে বাগেরহাট সদর মডেল থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) কে এম আজিজুল রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন ভুক্তভোগী স্কুল ছাত্রীর মাতা বাদী হয়ে মামলা দায়ের করলে তাৎক্ষনিক অভিযান চালিয়ে আমরা আসামীকে আটক করেছি।
ফকিরহাটে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী আজিম গ্রেপ্তার
ফকিরহাট প্রতিনিধি।
বাগেরহাটের ফকিরহাট মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে একটি মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত সহ ৮টি মাদক মামলার পরোয়ানাভূক্ত পলাতক আসামী মো. আজিম ওরফে আজিম মেম্বর (৫৫) কে গ্রেপ্তার করেছে।
পুলিশ জানায়, সোমবার (২৬ সেপ্টেম্বর) ভোররাতে ফকিরহাট মডেল থানার এসআই রফিকুল ইসলাম ও এএসআই আব্দুল্লাহ আল মামুন সহ পুলিশের একটি দল যশোর জেলার শার্শা উপজেলার লক্ষণপুর গ্রামে একটি বাড়ি থেকে তাকে গ্রেফতার করে। গ্রেপ্তারকৃত মো. আজিম ফকিরহাট উপজেলার পিলজংগ ইউনিয়নের শ্যামবাগাত গ্রামের মৃত আ. জব্বারের ছেলে। একই অভিযানে ওই বাড়ি থেকে দুইটি মাদক মামলার পলাতক আসামী মুর্শিদা বেগম (৪০) কে আটক করে। গ্রেপ্তারকৃত মুর্শিদা বেগম উপজেলার শ্যামবাগাত গ্রামের মৃত সিরাজুল ইসলামের কন্যা।
ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মু. আলীমুজ্জামান বলেন, গ্রেপ্তারকৃত মো. আজিম একটি মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ও ৮টি মাদক মামলার পরোয়ানাভুক্ত পলাতক আসামী। এছাড়া মুর্শিদা বেগম দুইটি মাদক মামলার পরোয়ানাভুক্ত পলাতক আসামী। একই বাড়ি থেকে তাদের দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। #
শ্যামনগরে এ্যাপোলো হাসপাতালে ভুল অপারেশনে রোগীর মৃত্যু
মোঃ আছাদুজ্জামান লিটন, শ্যামনগর
সাতক্ষীরার শ্যামনগরে ব্যাঙের ছাতার মত গড়ে উঠেছে অসংখ্য প্রাইভেট ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার ও বেসরকারি হাসপাতাল। যাহার মধ্যে অনেক প্রতিষ্ঠানের নেই কোন সরকারি অনুমোদন। আবার কোন কোন লাইসেন্স বিহীন প্রতিষ্ঠান চালানো হচ্ছে সরকার দলীয় নেতাদের নাম ভাঙিয়ে। এর মধ্যে কযয়েক মাস আগে শ্যামনগর সদর ইউনিয়নের হায়বাতপুর মোড়ে গড়ে উঠা সুন্দরবন এ্যাপোলো হাসপাতাল এন্ড ডায়গনস্টিক সেন্টার অন্যতম। তাদের কোন প্রকার সরকারি অনুমোদন না থাকার পরেও আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে শ্যামনগর উপজেলা প্রশাসনের নাকের ডগায় বহাল তবিয়তে ক্লিনিক খুলে রমরমা ব্যবসা চালিয়ে যাচ্ছে বে-সরকারি প্রতিষ্ঠান শ্যামনগর সুন্দরবন এ্যাপোলো হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার। হাসপাতালটির চেয়ারম্যান ফিজিওথেরাপিস্ট শাহজাহান সিরাজ ডাক্তার না হয়েও নামের পাশে সংযুক্ত করছেন ডাক্তার মোঃ শাহজাহান সিরাজ প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও পরিচালক কনসালটেন্ট ও বিভাগীয় প্রধান, ফিজিক্যাল মেডিসিন ও থেরাপি বিভাগ কেয়ার মেডিকেল কলেজ হাসপাতাল- ঢাকা। শুক্রবার (২৩ সেপ্টেম্বর) উপজেলার আটুলিয়া ইউনিয়নের বড়কুপোট গ্রামের মৃত, মোকবুল হোসেন মালীর স্ত্রী রাবেয়া খাতুন (৬৪) জরায়ু সমস্যা জনিত কারণে এ্যাপোলো হাসপাতালে ভর্তি হয়। সরকারি আইন অনুযায়ী একজন রোগীকে অপারেশন করার সময় এক জন ডাক্তার, এক জন এ্যানেস্তেসিয়া একজন এসিস্ট্যান্ট থাকার নিয়ম। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ্যানেস্তেসিয়া ডাক্তার আছেন ডাঃ অজিত রায়। তাকে ও নেওয়া হয়নি, অন্যদিকে তাদের প্রতিষ্ঠানের কোন এ্যানেস্তেসিয়া ডাক্তার নেই। অথচ ডাঃ সুব্রত কুমার মন্ডল এ্যানেস্তেসিয়া ডাক্তার ছাড়াই এলাকার হাতুড়ি ডাক্তার দিয়ে এ্যানেস্তেসিয়া কাজ মিটিয়ে রোগীকে অপারেশন করে তার কর্মসংস্থান খুলনায় চলে যান। অপারেশনের পর থেকে রোগীর অবস্থা অবনতির দিকে যেতে থাকে। শনিবার (২৪ সেপ্টেম্বর) সকাল আনুমানিক ১২ টার সময় সুন্দরবন এ্যাপোলো হাসপাতালেই রাবেয়া খাতুনের মৃত্যু হয়। নাম প্রকাশে অনিচ্ছুক উক্ত হাসপাতালের এক জন কর্মচারী বলেন, রোগী মৃত্যুর আধা ঘন্টা আগে তাকে একটি ঘুমের ইনজেকশন দেয়া হয়। তার কিছুক্ষণ পরে রোগীটি মারা যায়। রোগীর মৃত্যুর পর তার স্বজনরা ক্লিনিক কর্তৃপক্ষ কে বিভিন্ন অভিযোগ দিতে থাকে। কর্তৃপক্ষ বিষয়টি ধামাচাপা দিতে বিভিন্ন যুক্তি উপস্থাপন করে। এক পর্যায়ে তাদেরকে বুঝাতে সক্ষম হয় ক্লিনিক কর্তৃপক্ষ। ক্লিনিকের ব্যবস্থাপনা পরিচালক মৃত রাবেয়া খাতুনের স্বজনদের বুঝান বিষয়টি জানাজানি হলে থানা পুলিশ হবে, আর থানা পুলিশ হলে লাশ ময়নাতদন্তে নেওয়া হবে। মৃত বৃদ্ধার স্বজনরা জটিলতা এড়িয়ে তাদের কথা মেনে নেয়। তারপর সন্ধ্যার পর একটি বেসরকারি এম্বুলেন্স যোগে মৃত বৃদ্ধা কে গোপনে বাড়িতে পাঠানো হয়। এ সংবাদ জানাজানি হলে সাংবাদিকরা সন্ধ্যার পর সুন্দরবন এ্যাপোলো হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারে গেলে উক্ত হাসপাতালে চেয়ারম্যান ফিজিওথেরাপিস্ট শাহজাল সিরাজ সাংবাদিকদের কোন প্রকার তথ্য না দিয়ে বিভিন্ন ভয়ভীতি দেখাতে থাকে। একপর্যায়ে শাহজাহান সিরাজ সাংবাদিকদের কাছে একটি রোগী মৃত্যু হয়েছে স্বীকার করলেও তথ্য গোপন করে বলেন রোগীটি হিন্দু সম্প্রদায়ের মানুষ ছিল এবং ডাঃ সুব্রত কুমার মন্ডল এর আত্মীয়। তিনি এ সময় তাদের রেজিস্টার খাতায় রোগীর পূর্ণ নাম ঠিকানা জানতে চাইলে তিনি বলেন আমাদের প্রাইভেট ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার এর সভাপতির তথ্য দেওয়া নিষেধ আছে। সে সময় তার কাছে তাদের সভাপতির নাম্বার চাইলে তিনি বলেন সেটিও আমি দিতে পারবো না। অপারেশনের সময় এ্যানেস্তেসিয়া ডাক্তার কে ছিলেন, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন ডাঃ ফরহাদ হোসেন ছিলেন। একপর্যায়ে তিনি অফিস কক্ষ থেকে উঠে চলে যান এবং কর্তৃপক্ষকে সাংবাদিকদের কোন প্রকার তথ্য দিতে নিষেধ করে। তথ্য অনুসন্ধান করতে মৃত ব্যক্তির বাড়িতে গেলে সেখানে মেলে ভিন্ন চিত্র। ক্লিনিকের ব্যবস্থাপনা পরিচালক শাহজাহান সিরাজের কথার কোন মিল পাওয়া যায়নি। মারা গিয়েছে একজন মুসলিম বৃদ্ধা অথচ তিনি তথ্য গোপন করে বানিয়ে দিয়েছেন হিন্দু সম্প্রদায়ের মহিলা। এবং মৃত্যু মুসলিম বৃদ্ধাকে বানিয়েছেন ডাক্তার সুব্রত কুমার মন্ডলের আত্মীয়। তবে মৃত রাবেয়া খাতুনের পরিবারের কাছে জানতে চাইলে তারা বলেন, যেটা হবার হয়েছে।এ বিষয়ে আমরা কিছু বলতে চাই না। আমাদের কোন অভিযোগ নেই। এ বিষয়ে এমবিবিএস এ্যানস্তেসিয়া ডাঃ ফরহাদ হোসেনের সঙ্গে মোবাইল ফোনে কথা হলে তিনি বলেন, শ্যামনগরে সুন্দরবন এপোলো হাসপাতাল বলে কোন প্রতিষ্ঠান আছে কিনা আমার জানা নেই। আমি শ্যামনগরে গিয়েছি বছর দুয়েক আগে। তিনি তাহার নাম ব্যবহারের জন্য ক্লিনিক কর্তৃপক্ষের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানান। বিষয়টি জানার জন্য এমবিবিএস ডাক্তার সুব্রত কুমার মন্ডল এর সঙ্গে কথা হলে তিনি বলেন, রোগীর অপারেশন ঠিকঠাক করা হয়েছিল। তিনি বলেন রোগীটি হার্ড স্টকজনিত কারণে মৃত্যুবরণ করেন। এ বিষয়ে শ্যামনগর প্রাইভেট ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার এসোসিয়েশনের সভাপতি জিয়াউল হক পলাশ বলেন, সাংবাদিকদের তথ্য দিতে আমার কোন নিষেধ থাকবে কেন। আমি বিষয়টি শোনার পর এ্যাপোলো হাসপাতালে চেয়ারম্যান কে দুইবার ফোন দিয়েছি কিন্তু ফোনটি রিসিভ হয়নি। বিষয়টি নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প,প কর্মকর্তা ডঃ জিয়াউর রহমানের সঙ্গে কথা হলে তিনি বলেন, বিষয়টি আমি শুনেছি , ঘটনাটি তদন্ত করার জন্য একটি তদন্ত টিম গঠন করা হবে। তাহার ভাষ্য অনুযায়ী ক্লিনিক টি এখনো লাইসেন্স প্রাপ্ত হয়নি।
শ্যামনগরে ৭২ বছরের বৃদ্ধাকে পিটিয়ে জখম
শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি
শ্যামনগরে মুন্সিগঞ্জ ইউনিয়নের কুলতলি গ্রামে প্রতিবেশীর অবৈধ জমি দখলে বাঁধা দেয়ায় ৭২ বছরের বৃদ্ধাকে পিটিয়ে জখম করেছে দখলকারীরা। গত শুক্রবার সকাল ৮ টায় এ ঘটনা ঘটে অভিযোগ সূত্রে প্রকাশ আহত বৃদ্ধা কুসুম রানী(৭২) জানান, বেশ কিছুদিন ধরে তাদের প্রতিবেশী জোর পূর্বক জমি দখলের পায়তারা করে আসছিল। বৃদ্ধার ছেলে তুষার মন্ডল ও পুত্রবধু তারামনি রানী বাড়িতে না থাকায় সুযোগে জমিজমা সংক্রান্ত পূর্ব শত্রুতার জের ধরে একই গ্রামের প্রতিবেশী লক্ষীকান্ত মন্ডল, উজ্জল মলো, স্বপন মন্ডল, অমলকৃষ্ণ মন্ডল, তাপস মালো, শিমলা রানী মন্ডল, শংকরী রানী মন্ডল, ধর্মদাস মন্ডল, সহ অজ্ঞাত ৪/৫ জন পূর্ব পরিকল্পিতভাবে দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে তার বসতঘর সহ ভিটা জোর পূর্বক দখলের চেষ্টা চালায়। এসময় বৃদ্ধা বাঁধা দিলে দখলকারীরা তাকে বেপরোয়া মারধর করে অজ্ঞান করে এবং তাদের ঘরবাড়ি লুটপাট সহ ভাঙচুর করে। প্রতিবেশীরা এসে বৃদ্ধাকে উদ্ধার করে শ্যামনগর হাসপাতালে ভর্তি করে। শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী ওয়াহিদ মূর্শেদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত পূর্বক ব্যবস্থা নেওয়া হবে।
৬ রোহিঙ্গা ও ৯ জেলেকে ট্রলারসহ বঙ্গোপসাগর আটক করেছে নৌবাহিনী
মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
৬ রোহিঙ্গাসহ ১৫ জনকে আটক করেছে নৌবাহিনী। বঙ্গোপসাগরের বাংলাদেশ-ভারত জলসীমার কাছাকাছি এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। মুলত রোহিঙ্গা ক্যাম্পের বাহিরে অবৈধভাবে বঙ্গোপসাগরে একটি মাছ ধরার ট্রলারে অবস্থানের অভিযোগে তাদেরকে আটক করে নৌবাহিনী। রোহিঙ্গাদের তাদের নিজস্ব ক্যাম্পের বাহিরে যাতায়াত ও অবস্থানের ক্ষেত্রে প্রশাসনিক নিষেধাজ্ঞা রয়েছে বলেই এ রোহিঙ্গাদের আটক করে নৌবাহিনী।
মোংলার দিগরাজ ঘাঁটির নৌবাহিনীর গোয়েন্দা সূত্র জানায়, মোংলা বন্দরের ফেয়ারওয়েবয়া এলাকা থেকে ৩১ নটিক্যাল দূরে বঙ্গোপসাগরের বাংলাদেশ-ভারত জলসীমার কাছাকাছি এলাকা থেকে ৬ রোহিঙ্গা ও ৯ জেলেসহ এফ,বি মা-বাবার দোয়া একটি ট্রলার আটক করা হয়। রবিবার রাত ৩ টার দিকে ৬টি ট্রলার বাংলাদেশ জলসীমা অতিক্রম করে ভারতের জলসামীর দিকে যাচ্ছিল। তখন বঙ্গোপসাগরে টহলরত নৌবাহিনীর জাহাজ বানৌজা গোমতি ওই ট্রলারগুলোকে গতিরোধ করার চেষ্টা করলে ট্রলারগুলো দ্রুত গতিতে ছুটতে থাকে। তখন তাদের গতিরোধের উদ্দেশ্য করে ৫ রাউন্ড ফাঁকা গুলিও ছোড়া নৌবাহিনী। এ সময় ৫টি ট্রলার এদিক ওদিক চলে গেলেও মা-বাবার দোয়া নামক এ ট্রলারটি রবিবার ভোর ৬টার দিকে আটক করা হয়। পরে ওই ট্রলারটিতে ৬ রোহিঙ্গাকে পাওয়া যায়। তারা ট্রলারটিতে মাছ ধরার জন্য অবৈধভাবে অবস্থান করছিলো। এ রোহিঙ্গারা হলো উখিয়ার কুতুপালং ক্যাম্পের মৃত এজাহার মিয়ার ছেলে নুর আলম (৪০) ও মৃত ইমান হোসেনের ছেলে আলী জোহার (২৮)। আর টেকনাফের লেদা ক্যাম্পের মোহাম্মদ আলমের ছেলে জাহিদ আলম (৩৫), মৃত ইমান হোসেনের ছেলে জুবায়ের (৩০), মোঃ ধলু হোসেনের ছেলে মোঃ কামাল হোসেন (২৩), মোঃ ফজল আহম্মদের ছেলে মোঃ ইয়াসির (২৫)।
এছাড়া অপর ৯ জেলেরা হলো কক্সবাজারের এম,ভি মা-বাবার দোয়া ট্রলার মালিক গিয়াস উদ্দিনের জেলে মোঃ শাহালম মিস্ত্রি (৫০), মোঃ নুরুল আলম (৪৫), মোঃ নুর হোসেন (৩৭), মোঃ জাকের হোসেন (৩২), মোঃ হালেম (৪৮), মোঃ হারুন (৩৫), মোঃ মনির হোসেন (৪৭), মোঃ জাকির হোসেন (৩২) ও মোঃ আলাউদ্দিন (৪৫)। এ সকল জেলেদের বাড়ী নোয়াখালী ও ভোলার বিভিন্ন এলাকায়।
রোহিঙ্গাসহ আটক জেলেদের মোংলা থানা পুলিশে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। মোংলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, নৌবাহিনীর বঙ্গোপসাগর থেকে ৬ রোহিঙ্গাসহ আটক অপর ৯ জেলেকে পুলিশে দেয়ার প্রক্রিয়া চলছে। তিনি বলেন, এদের মধ্যে কোন ভারতীয় জেলে নেই, এরা যেহেতু রোহিঙ্গা ও এদেশীয় জেলে তাই তাদেরকে নিজ এলাকায় পাঠানো হবে নাকি অন্য কোন ব্যবস্থা নেয়া হবে সে বিষয়ে উর্ধতন কর্তৃপক্ষের সাথে কথা বলে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে।
ফ্রি চক্ষু চিকিৎসায় ওষধু, চশমা, ছানি ও নেত্রনালী অপারেশন সুযোগ পেলেন ৩ সহস্রাধিক রোগী
মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
বাগেরহাটের রামপালে দক্ষিণাঞ্চলের সর্ববৃহৎ ফ্রি চক্ষু চিকিৎসা কেন্দ্রে সেবা দেয়া হয়েছে প্রায় তিন সহস্রাধিক নারী-পুরুষকে। ঢাকা মেগা সিটি লায়ন্স ক্লাবের উদ্যোগে ও লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলামের সহযোগীতায় রামপালে সোমবার সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এ চক্ষু সেবা কার্যক্রম চলে। রামপাল উপজেলার বাঁশতলী ইউনিয়নের বড়দিয়া গ্রামের বড়দিয়া হাজী আরিফ (রঃ) মাদ্রাসা মাঠে সোমবার দিনভর প্রায় ৩ সহস্রাধিক চক্ষু রোগী বিনামূলে এ চিকিৎসা সেবা নিয়েছেন। তারমধ্য থেকে প্রায় ৫ শতাধিক চোখে ছানি পড়া ও নেত্রনালী রোগীদের অপারেশনের জন্য বাছাই করা হয়েছে। এসব বাছাইকৃত রোগীদের ঢাকা মেগা সিটি লায়ন্স চক্ষু হাসপাতালে নিয়ে অপারেশন ও লেন্স সংযোজন করা হবে। আর ৩ সহস্রাধিক রোগীকে প্রাথমিক চিকিৎসা সেবা প্রদাণ, বিনামূল্যে ওষুধ ও বয়স্ক রোগীদের চশমা প্রদাণ করা হয়েছে। আর এ সকল রোগীদের সেবা দেন ঢাকা ও খুলনার ৬ জন বিশেষজ্ঞ চিকিৎসক।
২০০৯ সাল থেকে শুরু করে সোমবার ছাড়া এর আগ পর্যন্ত প্রায় সাড়ে ৪ হাজার চোখে ছানি পড়া ও নেত্রনালীসহ নানান সমস্যার রোগীদেরকে ঢাকায় নিয়ে অপারেশনসহ লেন্স সংযোজন করা হয়। এছাড়া এ পর্যন্ত প্রায় ৫৫ হাজার রোগীকে প্রাথমিক চিকিৎসা, চশমা, অপারেশন, লেন্স সংযোজন ও ওষুধ প্রদাণ করা হয়েছে।
ঢাকা মেগা সিটি লায়ন্স ক্লাবের সভাপতি লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম সোমবার সকালে শান্তির প্রতীক পায়তারা উড়িয়ে এ ফ্রি চক্ষু চিকিৎসা সেবার উদ্বোধন করেন বলেন, ২০০৯ সাল থেকে শুরু করে বাগেরহাট জেলার প্রায় সকল উপজেলায় পর্যায়ক্রমে এ চক্ষু চিকিৎসা সেবা কার্যক্রম চালিয়ে আসা হচ্ছিল। কিন্ত বর্তমান প্রশাসনিক ও রাজনৈতিক জটিলতার কারণে এবার রামপালে আমার নিজ এলাকায়ই এ প্রোগ্রাম করতে হয়েছে। এখানে বাগেরহাট জেলার সকল উপজেলাসহ চট্টগ্রাম, বরিশাল ও খুলনা থেকেও রোগীরা এসেছেন। কারণ এখানে এ সেবা সম্পূর্ণ ফ্রি। কোন কিছু বাবদই একটি টাকাও রোগীদের কাছ থেকে নেয়া হয়না। থাকা, খাওয়া, যাতায়াত, অপারেশন ও লেন্স স্থাপন সবকিছুই ফ্রি। এছাড়াও রোগীদের পরিপূর্ণ চিকিৎসা শেষে ভালভাবে নিজ বাড়ীতে ফিরতেও টাকা দিয়ে সহায়তা দিয়ে আসছি, যাতে বাড়ী যেতে কষ্ট না হয়। আমাদের এ উদ্যোগে মানুষের ব্যাপক সাড়া দিয়েছে। তাই আমরাও মানবতার কল্যাণে আগামীতেও এ কাজ করে যাবো।
তিনি আরো বলেন, চোখের সমস্যার কারণে বিশেষ করে বয়স্করা কষ্ট পান এবং পরিবারের কাছে বোঝা হয়ে পড়েন। তাই আমাদের এ উদ্যোগ ও সহযোগিতায় তাদের চোখের আলো ফিরে পেয়ে স্বাভাবিক সুন্দর কর্মময় জীবনযাপন করগে পারছেন। আর এটা করতে পারাই আমাদের সফলতা, এখানেই আমাদের আত্মতৃপ্তি ও আনন্দ।
দুর্নীতি বিরোধী সামাজিক আন্দোলনের উপর কর্মশালা অনুষ্ঠিত
খবর বিজ্ঞপ্তি
২৫ সেপ্টেম্বর, ২০২২ সচেতন নাগরিক কমিটি (সনাক) খুলনা, টিআইবি এর আয়োজনে উমেশচন্দ্র পাবলিক লাইব্রেরি অডিটোরিয়ামে এ্যাক্টিভ সিটিজেন গ্রুপ (এসিজি) সদস্যদের জন্য ‘দুর্নীতি বিরোধী সামাজিক আন্দোলন’ এর উপর ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হবে। উক্ত আয়োজনে সভাপতিত্ব করেন সচেতন নাগরিক কমিটি (সনাক) খুলনা এর সভাপতি জনাব মনোয়ারা বেগম, স্বাগত বক্তব্য রাখেন সনাক খুলনা এর সহ সভাপতি জনাব নাসরীন হায়দার স্বগত বক্তব্যে তিনি বলেন সেবা প্রত্যাশীরা সচেতন হলে এবং যে কোন অন্যায় ও অনিয়মের বিরুদ্ধে একসাথে কথা বললে দুর্নীতি প্রতিরোধ করা সম্ভব। সকলে মিলে দুর্নীতির বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। এই ওরিয়েন্টেশন কর্মশালায় ভুমি, স্বাস্থ্য এবং শিক্ষা খাতের ৪০ জনের অধিক এ্যাক্টিভ সিটিজেন গ্রুপ (এসিজি) সমন্বয়ক, সহ সমন্বয়ক ও সদস্যগণ অংশগ্রহণ করেন। কর্মশালাটি পরিচালনা করেন টিআইবি এর ক্লাস্টার সমন্বয়ক জনাব ফিরোজ উদ্দিন, সনাক সদস্য জনাব রিনা পারভিন এবং টিআইবি খুলনার এরিয়া সমন্বয়ক জনাব মোঃ আব্দুল্লাহ-আল-মামুন। উক্ত কর্মশালায় শুভেচ্ছা বক্তব্য রাখেন সনাক সদস্য জনাব এ্যাড. শামীমা সুলতানা শীলু, জনাব এ্যাড. অশোক কুমার সাহা। আজকের আয়োজন দুর্নীতি বিরোধী সামাজিক আন্দোলনে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে এবং আগামীতে সকলে মিলে দুর্নীতি প্রতিরোধে একসাথে কাজ করার আহব্বান জানিয়ে অনুষ্ঠানের সভাপতি জনাব মনোয়ারা বেগম ওরিয়েন্টেশন কর্মশালার সমাপ্তি ঘোষণা করেন।
কয়রায় বজ্রপাতে কৃষকের মৃত্যু
কয়রা(খুলনা)প্রতিনিধি
খুলনার কয়রায় বজ্রপাতে নূর ইসলাম গাজী (৪৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। গতকাল ২৬ সেপ্টেম্বর সোমবার বিকাল ৪ টায় ধান ক্ষেতে সার দেওয়ার সময় হঠাৎ বৃষ্টির সাথে বজ্রপাতে তার মৃত্যু হয়। সে উপজেলার মহারাজপুর ইউনিয়নের কালনা গ্রামের মৃত্যু আলি গাজীর পুত্র । স্থানীয় সূত্রে জানা যায়, ইসলাম গাজী কালনা বিলে তার নিজের ধান ক্ষেতে সার দেওয়ার সময় হঠাৎ বৃষ্টি শুরু হয় আর সেই সাথে বিদ্যুৎ চমকাচ্ছিল। বজ্রপাতে আহত হলে স্থানীয়রা টের পেয়ে তাকে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করে মহারাজপুর ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ বলেন, নূর ইসলাম গাজী তার নিজের ধান ক্ষেতে সার দেওয়ার সময় বৃষ্টির সাথে বজ্রপাতে তার মৃত্যু হয়েছে।
কয়রায় শারদীয় দূর্গাপুজা শান্তিপুর্নভাবে পালন উপলক্ষে মত বিনিময় সভা
কয়রা(খুলনা)প্রতিনিধি
কয়রা থানা পুলিশ প্রশাসনের উদ্যোগে শারদীয় দূর্গাপুজা শান্তি পুর্নভাবে পালন উপলক্ষে পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধিদের সাথে এক মত বিনিময় সভা গতকাল সোমবার বেলা ১১ টায় থানা চত্বরে অনুষ্ঠিত হয়। কয়রা থানার অফিসার ইনচার্জ এবিএম এস দোহা (বিপিএম) এর সভাপতিত্বে মত বিনিময় সভায় বক্তব্য রাখেন কয়রা থানার ওসি (তদন্ত) মোঃ ইব্রাহীম আলী, ইউপি চেয়ারম্যান এস এম বাহারুল ইসলাম, আলহাজ্ব মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ, আলহাজ্ব মোঃ আঃ সামাদ গাজী, ভারপ্রাপ্ত চেয়ারম্যান আঃ ছালাম খান, উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক দিলিপ কুমার বৈরাগী, কপোতাক্ষ কলেজের অধ্যক্ষ অদ্রিশ আদিত্য মন্ডল, প্যানেল চেয়ারম্যন হরষিত মন্ডল, পূজা উদযাপন কমিটির পক্ষে ননী গোপাল মজুমদার, অনিমেষ মন্ডল, মনি মোহন সরকার, ত্রিনাথ মন্ডল, বিজয় মন্ডল, কোমলেশ মন্ডল প্রমুখ। মত বিনিময় সভায় কয়রায় সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে দূগাপুজা উদযাপনের লক্ষ্য বিভিন্ন পদক্ষেপ গ্রহন করা হয়। স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক সহ উপজেলার বিভিন্ন পূজামন্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকরা মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন।
কয়রায় দুর্যোগের ঝুকি হ্রাসে টেকসই বেড়িবাঁধ শীর্ষক মতবিনিময়
কয়রা(খুলনা)প্রতিনিধি
কয়রায় দুর্যোগের ঝুকি হ্রাসে টেকসই বেড়িবাঁধ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকাল ১০ টায় ফেইথ ইন এ্যাকশন-মুক্তির আহবান প্রকল্পের আয়োজনে দক্ষিণ বেদকাশী ইউনিয়নের হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। দক্ষিণ বেদকাশী ইউনিয়নের ভারপ্রপাপ্ত চেয়ারম্যান আব্দুস সালাম খাঁর সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন দক্ষিণ বেদকাশী মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি মোতালেব গাজী, ফেইথ ইন এ্যাকশন-মুক্তির আহবান প্রকল্পের প্রকল্প কর্মকর্তা কিরন বাড়ুই প্রমুখ। এ সময় বক্তরা বলেন, যখনই কোনো প্রাকৃতিক দুর্যোগ দেখা দেয় তখনই উপকূলের মানুষের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দেয় সরকার এবং বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন। সেই সাহায্য হচ্ছে সাময়িক প্রতিষেধক। কিন্তু ঘূর্ণিঝড়ের মতো প্রাকৃতিক দুর্যোগে উপকূলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়, বিশেষ করে বেড়িবাঁধ ভেঙে জনপদের পর জনপদকে মাসের পর মাস সমুদ্রের নোনা পানি ভাসিয়ে দেয় এবং মানুষের জীবনকে অনিশ্চয়তার দিকে ঠেলে দেয়। সেই অনিয়শ্চয়তা থেকে বেরিয়ে আসতে, নতুন করে জীবনকে সাজাতে একটি শক্তিশালী, টেকসই ও জলোচ্ছ্বাস প্রতিরোধে সক্ষম উঁচু ও মজবুত বেড়িবাঁধ প্রয়োজন।
মহেশপুরে প্রধানমন্ত্রীর আর্থিক অনুদানের চেক বিতরণ
মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধি ঃ
ঝিনাইদহের মহেশপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আর্থিক অনুদানের ১০ লাখ ৬০ হাজার টাকার চেক বিতরণ করা হয়েছে। সোমবার দুপুরে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে এই অনুদানের চেক বিতরণ করা হয়।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাজ্জাদুল ইসলাম সাজ্জাদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গরীব,দুঃস্থ,অসহায় ব্যক্তিদের সু-চিকিৎসার জন্য তাদের হাতে চেক তুলে দেন ঝিনাইদহ ৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব শফিকুল আজম খাঁন চঞ্চল।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান ময়জদ্দীন হামীদ, মহেশপুর পৌরসভার মেয়র আব্দুর রশিদ খাঁন,পৌর আওয়ামী লীগের সভাপতি অমল কুন্ডু, সাধারন সম্পাদক শেখ এমদাদুল হক বুলু, উপজেলা কৃষক লীগের সভাপতি আব্বাস উদ্দিন,সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান আশরাফুন্নাহার শিউলী, ইউপি চেয়ারম্যান ডাঃ সালাউদ্দিন, ফতেপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান, মান্দারবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হারুন অর রশিদ প্রমুখ। অনুষ্ঠানে উপজেলার গরীব, দুঃস্থ ও অসহায় ২২জনের সু-চিকিৎসায় ১০ লাখ ৬০হাজার টাকার চেক বিতরণ করা হয়।
কর্মশালার মধ্য দিয়ে শিক্ষার্থীদের সংগঠন খুবি
রিসার্চ সোসাইটির আনুষ্ঠানিক কার্যক্রম শুরু
খবর বিজ্ঞপ্তি
‘তোমার থিসিস কেমন হওয়া উচিত’ শীর্ষক কর্মশালার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করলো শিক্ষার্থীদের সংগঠন খুলনা বিশ্ববিদ্যালয় রিসার্চ সোসাইটি (কেইউআরএস)। ২৬ সেপ্টেম্বর (সোমবার) দুপুর ২.৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের আচার্য জগদীশচন্দ্র বসু একাডেমিক ভবনের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে বিপুল সংখ্যক শিক্ষার্থীদের উপস্থিতিতে উদ্বোধনী অনুষ্ঠান ও উক্ত কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন। তিনি বলেন, খুলনা বিশ্ববিদ্যালয়ের সকল ডিসিপ্লিনের পাঠ্যক্রম এমনভাবে তৈরি করা হয়েছে যেখানে গবেষণা বা থিসিসের একটি অংশ রয়েছে। ফলে এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের শিক্ষাজীবনে গবেষণার ব্যাপারে হাতে-কলমে শেখার সুযোগ তৈরি করে দেয়। একই সাথে তাদের বিশ্লেষণের সামর্থ্য করে তোলে।
তিনি আরও বলেন, কৌতুহল ও আগ্রহ গবেষণায় আকৃষ্ট করে। এটা একটি একান্ত মনের ভাবনাকে অন্যভাবে প্রকাশ করে। গবেষণায় যুক্ত হতে হলে শিশুর মতো কৌতুহলী মানসিকতা থাকতে হবে। অনেক বেশি অনুসন্ধিৎসু হতে হবে। সাধারণত সমস্যা নিয়েই গবেষণা করে সমাধানের পথ নির্দেশনা দেওয়া হয়। আমাদের দেশে, সমাজে বা বৈশ্বিক ক্ষেত্রে সমস্যার অন্ত নেই। কিন্তু অনেক সময় গবেষণার বিষয় খুঁজতে গিয়ে শিক্ষার্থীরা হিমশিম খায়। প্রকৃতভাবে গবেষণার প্রাথমিক কিছু বিষয়বস্তু, পদ্ধতি জানতে পারলে শিক্ষার্থীদের গবেষণাভীতি দূর হয়।
উপাচার্য বলেন, প্রযুক্তি এখন আড্ডা, একসাথে বসে আলাপ-আলোচনার মতো কমিয়ে দিয়েছে। অথছ ভালো আড্ডা থেকেই জন্ম নেয় অনেক উদ্ভাবন চিন্তা। শিক্ষার্থীদের মধ্যে পারস্পারিক চিন্তার আদান-প্রদান, ভাবনা, চর্চা ও সমস্যা নিয়ে আলোচনা ইতিবাচক প্রভাব ফেলে। এ থেকে গবেষণার বিষয়বস্তু উঠে আসে। খুলনা বিশ্ববিদ্যালয় রিসার্চ সোসাইটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে গবেষণা মনষ্কতা বৃদ্ধির ক্ষেত্রে অনন্য ভূমিকা পালন করবে বলে তিনি আশাবাদ করেন। একই সাথে তিনি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ গৃহীত বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন।
এর মধ্যে কেন্দ্রীয় লাইব্রেরি অটোমেশন, বইয়ের সংখ্যা বৃদ্ধি, ই-বুক এক্সেস ফ্রি-করণ, কম্পিউটার ব্যবহার সুবিধা বৃদ্ধিতে ৪০টি জিরো ক্লায়েন্ট কম্পিউটার স্থাপন, ভবনের আরও একটি ফ্লোরে লাইব্রেরি সম্প্রসারণ, একই ভবনের চতুর্থ তলায় ইনোভেশন হাব স্থাপন, মাস্টার্স এবং পিএইচডি শিক্ষার্থীদের গবেষণা সহায়তা প্রদান, সেন্ট্রাল ল্যাবরেটরিতে হাইস্পিড কম্পিউটিং ল্যাব স্থাপনের কথা উল্লেখযোগ্য। তিনি ছাত্র বিষয়ক পরিচালকের দপ্তরের উদ্যোগে প্রতিবছর বিশ্ববিদ্যালয়ে ইনোভেশন আইডিয়া কম্পিটিশন আয়োজনের দিকনির্দেশনা দেন। যাতে করে শিক্ষার্থীদের মধ্য থেকে নতুন নতুন উদ্ভাবন চিন্তা বের হয়ে আসে। কেইউআরএস এর প্রতি উপাচার্য তাদের এমন কর্মশালা নিয়মিত আয়োজনের আহ্বান জানান।
কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর মো. শরীফ হাসান লিমন। টেকনিক্যাল সেশনে কি-নোট স্পিকার হিসেবে আলোচনা করেন এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের শিক্ষক প্রফেসর ড. মো. মনিরুল ইসলাম। সভাপতিত্ব করেন সোসাইটির প্রতিষ্ঠাতা মো. ইয়াসিন আহমেদ।
কর্মশালায় মিনহাজুল আবেদীন সম্পদকে সভাপতি ও তাওসিফ অনিককে সাধারণ সম্পাদক করে গঠিত ১৯ সদস্যের কার্যনির্বাহী কমিটিকে পরিচয় করিয়ে দেওয়া হয়। এসময় সংগঠনের সাধারণ সদস্য বিভিন্ন ডিসিপ্লিনের শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
খুবিতে শিক্ষার্থী ভর্তি ও নিয়োগের ক্ষেত্রে ডোপ টেস্ট বাধ্যতামূলক করার উদ্যোগ নেওয়া হচ্ছে : উপাচার্য
খবর বিজ্ঞপ্তি
খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক পরিচালকের (ডিএসএ) দপ্তর ও শিক্ষার্থীদের স্বেচ্ছায় রক্তদান সংগঠন বাঁধন এর আয়োজনে ২৬ সেপ্টেম্বর (সোমবার) সকাল সাড়ে ১০টায় উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন এর নেতৃত্বে ক্যাম্পাসে মাদকবিরোধী শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি হাদী চত্বর থেকে শুরু হয়ে প্রশাসনিক ভবন ঘুরে অদম্য বাংলা চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্যে উপচার্য বলেন, মাদক হচ্ছে সভ্যতার অন্তরায়। নানা রকম হতাশা, এডভেঞ্চার থেকে মাদকাসক্ত হয়। মাদক একটি দেশের তরুণ-যুবসমাজকে ধ্বংসের মাধ্যমে দেশের উন্নতি-অগ্রগতিকে পিছিয়ে দিতে পারে। এজন্য সম্মিলিতভাবে মাদকের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে। তিনি বলেন, আমাদের দেশের একটি অমিত সম্ভাবনা রয়েছে। সেই সম্ভাবনাকে কাজে লাগিয়ে চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় দক্ষ জনশক্তি তৈরি করতে হবে। এক্ষেত্রে বিশ্ববিদ্যালয়সমূহের ভূমিকা অগ্রগণ্য।
তিনি আরও বলেন, খুলনা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস মাদকমুক্ত রাখতে ইতোমধ্যে একটি মাদকবিরোধী কমিটি গঠন করা হয়েছে। আগামী শিক্ষাবর্ষ থেকে ডোপ টেস্টের মাধ্যমে শিক্ষার্থী ভর্তির চিন্তা-ভাবনা রয়েছে। শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী নিয়োগের প্রাক্কালে তাদেরকে ডোপ টেস্টের প্রত্যয়ন বাধ্যতামূলক করার বিষয়টিও ভাবা হচ্ছে। গঠিত সংশ্লিষ্ট কমিটির সুপারিশের ভিত্তিতে যথাযথ কর্তৃপক্ষের সভায় বিষয়টি উপস্থাপন করা হবে।
উপাচার্য বলেন, ছাত্র বিষয়ক পরিচালক দপ্তর ও রক্তদাতা বাঁধন এর এই শোভাযাত্রা নিঃসন্দেহে প্রশংসনীয়। তাদের এই কর্মসূচি আমাদের চিন্তা-ভাবনাকে আরও ত্বরান্বিত করেছে। এক্ষেত্রে তিনি সব ছাত্র সংগঠনকে এভাবে এগিয়ে এসে সম্মিলিত প্রচেষ্টায় ক্যাম্পাসকে মাদকমুক্ত রাখার আহ্বান জানান।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ট্রেজারার অমিত রায় চৌধুরী, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস, ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর মো. শরীফ হাসান লিমন। অনুষ্ঠান সঞ্চালনা করেন বাঁধন এর সভাপতি ডানা শিকদার। ছাত্র বিষয়ক পরিচালক ঘোষণা দেন বিশ্ববিদ্যালয়ের কোনো সংগঠনের সদস্যের বিরুদ্ধে মাদক সংশ্লিষ্টতার প্রমাণ পেলে তাঁর দপ্তর থেকে কোনো প্রত্যয়নপত্র দেওয়া হবে না। বাঁধনের সভাপতি পঠিত ইশতেহারে উল্লেখ করেন যে, মাদক সংশ্লিষ্টতা থাকলে কেউ এই সংগঠনের সদস্য হতে পারবে না, কারও বিরুদ্ধে মাদকে জড়ানোর প্রমাণ পেলে তার সদস্যপদ বাতিল করা হবে।
এসব কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্কুলের ডিন, ডিসিপ্লিন প্রধানসহ শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করেন।
নড়াইলে জেলা পরিষদ নির্বাচনের প্রতীক বরাদ্ধ নিয়ে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের উপর হামলা
মোঃ তাহের, নড়াইল প্রতিনিধিঃ
নড়াইলে জেলা পরিষদ নির্বাচনে প্রতীক বরাদ্ধ নিয়ে জেলা প্রশাসকের হলরুমে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী সৈয়দ ফয়জুল আমির লিটুর সমর্থকদের উপর হামলার অভিযোগ ওঠেছে। এ সময় কমপক্ষে ৮ জন আহত হয়েছেন বলে দাবি করা হয়েছে। সোমবার (২৬ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোসের সমর্থকদের বিরুদ্ধে হামলার অভিযোগ ওঠে। জানা গেছে, সোমবার বেলা ১১টার সময় নড়াইল জেলা প্রশাসকের হলরুমে প্রতীক বরাদ্দ শুরু হয়। প্রথমে সংরক্ষিত মহিলা ও পরে পুরুষ ওয়ার্ডের শুরু হয়। দুপুর ১২টার দিকে জেলা প্রশাসকের হলরুমের পূর্বপাশে সৈয়দ ফয়জুল আমীর লিটুর প্রস্তাবকারী নোয়াগ্রাম ইউনিয়নের সদস্য মোঃ শরিফুল ইসলাম ও সমর্থনকারী কাশিপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের সদস্য সৈয়দ নওয়াব আলী বসে থাকা অবস্থায় হঠাৎ করে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী সুবাস চন্দ্র বোসের সমর্থকরা তাদের মারপিট শুরু করে। এতে কমপক্ষে ৮ জন আহত হয়। এ সময় তারা জেলা প্রশাসকের হলরুমের চেয়ার ভাঙচুর চালায় বলেও অভিযোগ পাওয়া গিয়েছে। এ বিষয়ে স্বতন্ত্র প্রার্থী সৈয়দ ফয়জুল আমীর লিটু বলেন, আমার অনুপস্থিতিতে আমার প্রতীক আনতে যান আমার প্রস্তাবকারী, সমর্থনকারীসহ আমার পক্ষের লোকজন। জেলার সর্বোচ্চ নিরাপত্তাস্থল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আমার লোকজনকে মারপিট করেছে। এতে ৮জন আহত হয়। আওয়ামী লীগের মনোনীত প্রার্থী অ্যাডভোকেট সুবাস বোস বলেন, আমি আনারস প্রতীক চেয়েছি। অপরদিকে সৈয়দ ফয়জুল আমীর লিটুও আনারস চায়। তখন লিটুর লোকজন বলে ওঠে আমরা যদি আনারস না পাই তাহলে কেন এসেছি। এ কথা শোনার পরে আমার লোকজনের সঙ্গে সামান্য হাতাহাতি ধাক্কাধাক্কি হয়। বিদ্রোহী প্রার্থী সৈয়দ ফয়জুল আমীর লিটুর লোকজনের উপর হামলা ও হলরুমের চেয়ার ভাঙচুরের বিষয়ে জেলা প্রশাসক মোঃ হাবিবুর রহমান বলেন, প্রার্থী যদি লিখিত অভিযোগ করে তাহলে আমরা বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।
দাকোপে দূর্গা পূজা উদ্যাপনে ৮৪টি মন্ডপে ব্যাপক প্রস্তুতি
মোঃ জাহিদুর রহমান সোহাগ দাকোপ (খুলনা)
সনাতন হিন্দুধর্মালম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয়া দূর্গা পূজার আর মাত্র ৪ দিন বাকি। সারা দেশের ন্যায় খুলনার দাকোপে এ বছর ৮৪টি পূজা মন্ডপে শারদীয়া দূর্গা পূজা উদ্যাপনে চলছে ব্যাপক প্রস্তুতি। তাই দূর্গা পূজা অনুষ্ঠানের লক্ষে প্রতিমা তৈরিতে খুবই ব্যস্ত সময় পার করছেন প্রতিমা ভাস্কাররা। এদিকে দূর্গোৎসব উপলক্ষে হিন্দু ধর্মাবম্বীদের মধ্যে বিরাজ করছে সাজ সাজ রব।
উপজেলা পূজা উদ্যাপন পরিষদ সূত্রে জানা গেছে, ৯টি ইউনিয়ন ও ১টি পৌরসভার বিভিন্ন স্থানে স্থায়ী ও অস্থায়ী এসব সার্বজনীন মন্ডপ তৈরি করে পূজার প্রস্তুতি চলছে। প্রতিমা তৈরিতে মাটির কাজ প্রায় শেষ। অধিকাংশ মন্ডপে ভাস্কাররা শুরু করেছেন রং, তুলি দিয়ে প্রতিমা সাজ সজ্জার কাজ। এতে কৃত্রিম জীবন পাচ্ছেন দেবী দূর্গা, শিব, লক্ষী, সরস্বতি, কার্তিক, গনেশ ও অসুর প্রতিমা। এরপর কোন কোন প্রতিমায় আবার পরানো হচ্ছে শাড়ি, হাতের বালাসহ অন্যান্য গয়না। এছাড়া ঢাকের বাজনা, উলুধ্বনি, আর আরতিতে মুখরিত হয়ে উঠবে পূজা মন্ডপগুলো। পাশাপাশি আলোক সজ্জা, প্যান্ডেল তৈরি, মন্ডপ ও তার আশে পাশে সাজ সজ্জার কাজসহ নানা কাজেও ব্যস্ত হয়ে পড়েছেন পূজার সাথে সংশ্লিষ্টরা। সাথে সাথে অন্যরাও পূজার কেনাকাটা করতে শুরু করেছেন।
উপজেলার পানখালী এলাকার রমেন্দ্রনাথ চক্রবর্তী বলেন, মহা চন্ডীতে উল্লেখ আছে ত্রেতা যুগে ভগবান রাজা রাম চন্দ্র দশানন রাবণের সাথে যুদ্ধে রত হন। রাম চন্দ্র পাপের বিনাশের লক্ষে দেবী আদ্ধাশক্তি মহামায়ার কাছে শক্তি বৃদ্ধির আশায় শরৎকালে তার পূজা করেছিলেন এবং যুদ্ধে জয়লাভ করে দেবী সিতাকে উদ্ধার করেন ও রাবণকে নিহত করতে সক্ষম হন রাম চন্দ্র। সেই থেকে পৃথিবীতে প্রতি বছর শরৎকালে সনাতন ধর্মাবলম্বরা দূর্গোৎসব পালন করে আসছেন। আগামী ১লা অক্টোবর শনিবার দেবী পক্ষের ষষ্ঠি তিথীতে বোধন তলায় মঙ্গল ঘট স্থাপনের মধ্য দিয়ে শারদীয়া দূর্গা দেবীর এ উৎসব শুরু হবে। আর আগামী ৫ অক্টোবর মহাবিজয় দশমীতে দেবী দূর্গা প্রতিমা বির্ষজনে এ উৎসবের সমাপ্তী ঘটবে। এ বছর দেবী দূর্গার আগমন হবে ঘোড়ায় চড়ে। আর প্রস্তান হবে নৌকায় চড়ে এমনটাই জানিয়েছেন তিনি।
পোদ্দারগঞ্জ এলাকার ভাস্কার দিপংকর মন্ডল ও চুনকুড়ি এলাকার কমলেশ মন্ডল জানান, প্রতিমা তৈরিতে মাটির কাজ শেষ এখন চলছে রং তুলি দিয়ে সাজ সজ্জার কাজ। এবার তাদের ৪ জনের টিম মিলে বিভিন্ন এলাকায় ১০টি মন্ডপে প্রতিমা তৈরি করছেন। এতে তারা প্রায় ২ লাখ টাকা পাবেন এবং বিভিন্ন মালামালে ৩৫ থেকে ৪০ হাজার টাকা খরচ হবে বলে জানান।
থানা পুলিশ পরিদর্শক (ওসি) উজ্জল কুমার দত্ত বলেন, শান্তিপূর্ণ ভাবে দূর্গোৎসব পালনের লক্ষে উপজেলার পূজা মন্ডপগুলোতে যথাযথ নিরাপত্তা দিতে এবং আইন শৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রনে রাখতে প্রতি বছরের মতো এ বছরও পুলিশ, ব্যাটিলিয়ান আনসার, সাধারণ আনসারসহ মোবাইল টিমের সদস্যরা মোতায়ন থাকবে।
এব্যাপারে উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি অসিত বরণ সাহা ও সাধারণ সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান সঞ্জয় কুমার রায়, চালনা পৌরসভা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি অতিন মন্ডল সাথে আলাপকালে এ প্রতিবেদকে জানান, এ বছর মোট ৮৪ টি পূজা মন্ডপে দূর্গা পূজা অনুষ্ঠানের লক্ষে প্রস্তুতি চলছে। এর মধ্যে ২টি পূজা ব্যক্তিগতভাবে অনুষ্ঠিত হবে। তবে প্রত্যেক মন্ডপ কমিটিকে বলেনটিয়ার টিম রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া মন্দিরের বাহিরে সকল প্রকার আলোকসজ্জা, সাজসজ্জা, মেলার আয়োজন, আরতি প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ইত্যাদি থাকবে। সকল অপশক্তি রুখে সাম্প্রদায়িক সম্প্রতি বজায় রেখে সবাই মিলে মিশে শান্তিপূর্ণ ভাবে দূর্গোৎসব পালন করবেন বলে তারা জানান।
ঈদে মিলাদুন্নবী ৯ অক্টোবর
ঢাকা অফিস
দেশের আকাশে সোমবার ১৪৪৪ হিজরি সনের রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে আগামীকাল (মঙ্গলবার) পবিত্র সফর মাসের ৩০ দিন পূর্ণ হবে। বুধবার (২৮ সেপ্টেম্বর) থেকে রবিউল আউয়াল মাস গণনা করা হবে। ফলে আগামী ৯ অক্টোবর (রোববার) সারাদেশে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত হবে।
সোমবার সন্ধ্যায় বায়তুল মুকাররম জাতীয় মসজিদের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
সভায় জানানো হয়, ১৪৪৪ হিজরি সনের রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা সম্পর্কে সকল জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত তথ্য নিয়ে পর্যালোচনা করে দেখা যায় যে, আজ সন্ধ্যায় দেশের আকাশে কোথাও রবিউল আউয়াল মাসের চাঁদ দেখার সংবাদ পাওয়া যায়নি। এমতাবস্থায়, আগামীকাল মঙ্গলবার পবিত্র সফর মাসের ৩০ দিন পূর্ণ হবে। বুধবার থেকে রবিউল আউয়াল মাস গণনা শুরু হবে। ফলে আগামী ৯ অক্টোবর (রোববার) সারাদেশে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত হবে।
জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় সভাপতিত্ব করেন ধর্ম মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মুনিম হাসান। এছাড়া আরও উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) ড. মো. মুশফিকুর রহমান, প্রধান তথ্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মো. শাহেনুর মিয়া, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব মো. নজরুল ইসলাম, মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ম-সচিব মো. ছাইফুল ইসলাম, ঢাকা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক কাজী হাফিজুল আমিন, বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠানের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মুহাম্মদ শহীদুল ইসলাম, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মো. আজিজুর রহমান, বাংলাদেশ টেলিভিশনের সহকারী পরিচালক (প্রশাসন) মো. নাজিম উদ্দিন, বায়তুল মুকাররম জাতীয় মসজিদের খতিব হাফেজ মাওলানা মুফতি রুহুল আমিন, বায়তুল মুকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মাওলানা মুহাম্মদ মিজানুর রহমান, সরকারি মাদ্রাসা-ই-আলিয়ার অধ্যক্ষ মুহাম্মদ আবদুর রশীদ, চকবাজার শাহী জামে মসজিদের খতিব মুফতি শেখ নাঈম রেজওয়ান ও লালবাগ শাহী জামে মসজিদের খতিব মুফতী মুহাম্মদ নেয়ামতুল্লাহ প্রমুখ।
৯২ বার পেছাল সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন
ঢাকা অফিস
আবারও পেছানো হয়েছে সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন।
সোমবার (২৬ সেপ্টেম্বর) এ মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য থাকলেও র্যাবের পক্ষ থেকে তা জমা দেয়া হয়নি। আদালত আগামী ৩১ অক্টোবর মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ নির্ধারণ করেছেন। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের ম্যাজিস্ট্রেট দেবদাস চন্দ্র অধিকারী নতুন এই তারিখ ঠিক করেন।
আদালতের নথিপত্রের তথ্য বলছে, এ নিয়ে আলোচিত এই হত্যা মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার সময় ৯২তম বারের মতো পেছানো হলো।
২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাজধানীর পশ্চিম রাজাবাজারের ভাড়া বাসায় সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি নৃশংসভাবে খুন হন। সাগর সরওয়ার মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক ছিলেন। মেহেরুন রুনি এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক ছিলেন। হত্যাকাণ্ডের সময় বাসায় ছিল তাদের সাড়ে চার বছরের ছেলে মাহির সরওয়ার মেঘ।
হত্যার ঘটনায় রুনির ভাই নওশের আলম বাদী হয়ে রাজধানীর শেরেবাংলা নগর থানায় মামলা করেন। প্রথমে এ মামলা তদন্ত করছিল শেরেবাংলা নগর থানার পুলিশ। কয়েক দিনের মাথায় মামলার তদন্তভার পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) কাছে হস্তান্তর করা হয়।
তদন্তের দায়িত্ব পাওয়ার ৬২ দিনের মাথায় ২০১২ সালের ১৮ এপ্রিল হাইকোর্টে ব্যর্থতা স্বীকার করে ডিবি। এরপর আদালত র্যাবকে মামলা তদন্তের নির্দেশ দেন। তখন থেকে মামলাটির তদন্ত করছে র্যাব।
সাজেদা চৌধুরীর আসনে উপনির্বাচন ৫ নভেম্বর
খুলনাঞ্চল রিপোর্ট
আগামী ৫ নভেম্বর সংসদ উপনেতা ও বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদ্যপ্রয়াত সদস্য সৈয়দা সাজেদা চৌধুরীর ফরিদপুর-২ সংসদীয় আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হবে।
সোমবার অষ্টম কমিশন বৈঠক শেষে নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার এ তফসিল ঘোষণা করেন।
আসনটির প্রার্থীদের জন্য মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ১০ অক্টোবর, মনোনয়নপত্র বাছাই ১২ অক্টোবর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৯ অক্টোবর। আর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ৫ নভেম্বর।
রিটার্নিং কর্মকর্তা হিসেবে নিয়োগ করা হয়েছে খুলনার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাকে। পুরো নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) পদ্ধতিতে।
মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও জাতীয় সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী গত ১১ সেপ্টেম্বর দিনগত রাত ১১টা ৪০ মিনিটে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। পরে ১৩ সেপ্টেম্বর সংসদ সচিবালয়ের সচিব কেএম আব্দুস সালাম আসনটি শূন্য ঘোষণার গেজেট প্রকাশ করেন।
পুণ্যার্থীদের নৌকাডুবি, মৃতের সংখ্যা বেড়ে অর্ধশত
ঢাকা অফিস
পঞ্চগড়ের বোদা উপজেলায় করতোয়া নদীতে নৌকাডুবির ঘটনার দ্বিতীয় দিনে আরও ২৬ জনের মরদেহ উদ্ধার হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে ৫০ জনে দাঁড়িয়েছে।
ভয়াবহ এ দুর্ঘটনায় এখনো নিখোঁজ রয়েছেন অনেকে। নিখোঁজদের অপেক্ষায় ঘটনার পর থেকেই করতোয়ার পাড়ে অবস্থান করছেন স্বজনরা।
সোমবার (২৬ সেপ্টেম্বর) রাতে পঞ্চগড়ের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট দীপঙ্কর রায় বলেন, ‘নৌকাডুবির ঘটনায় রোববার ২৪ জনের মরদেহ উদ্ধার করা হয়। পরে রাত সাড়ে ১১টার দিকে উদ্ধারকাজ স্থগিত করা হয়।’
তিনি আরও বলেন, ‘সোমবার সকালে দ্বিতীয় দিনের মতো উদ্ধার কাজে নামে ডুবুরি দল। সন্ধ্যা পর্যন্ত ২৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত ৫০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতদের প্রত্যেকের পরিবারকে ২০ হাজার টাকা করে দেওয়া হয়েছে।’
এর আগে, রোববার (২৫ সেপ্টেম্বর) দুপুরে করতোয়া নদীর আওলিয়া ঘাট এলাকায় প্রায় দেড় শতাধিক যাত্রী নিয়ে ডুবে যায় নৌকাটি। এসময় কয়েকজন সাঁতরে তীরে উঠতে পারলেও নিখোঁজ হন অনেকে।
হাজারীবাগে সমাবেশে বাধা, আ.লীগ-বিএনপির সংঘর্ষ
ঢাকা অফিস
জ্বালানি তেলসহ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং দলের চার নেতা-কর্মীকে হত্যার প্রতিবাদে রাজধানী ঢাকার ১৬টি স্থানে সোমবার (২৬ সেপ্টেম্বর) সমাবেশ করছে বিএনপি। তার অংশ হিসেবে রাজধানীর হাজারীবাগেও সমাবেশ ছিল। কিন্তু সমাবেশ শুরু হওয়ার আগেই আওয়ামী লীগ ও বিএনপির নেতা–কর্মীদের মধ্য সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে দুপক্ষেরই বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।
সোমবার (২৬ সেপ্টেম্বর) দুপুর পৌনে দুইটার দিকে হাজারীবাগ এলাকার টালি অফিস রোডে এ ঘটনা ঘটে।
এর আগে ধানমন্ডির শংকর বাসস্ট্যান্ডে এ সমাবেশ হওয়ার কথা ছিল। সেখানে সমাবেশ করতে না পেরে শিকদার মেডিকেল কলেজ হাসপাতালের পাশে এই সমাবেশ হচ্ছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বেলা পৌনে দুইটার দিকে বিএনপি’র কর্মী সমর্থকেরা লাঠি হাতে মিছিল নিয়ে সমাবেশ স্থলে যাওয়ার পথে আওয়ামী লীগের কর্মী সমর্থকেরা বাধা দেয়। এ সময় দুপক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ বাঁধে। পাল্টাপাল্টি বেশ কয়েকজন কর্মীকে বেধড়ক লাঠিপেটা করতে দেখা যায়। কয়েক মিনিটের মধ্যে উভয় পক্ষ দুইদিকে সরে গেলে পরিস্থিতি শান্ত হয়। পরে টালি অফিস রোডের মোড়ে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা লাঠি হাতে সমবেত হয়। এখনো তারা সেখানে লাঠি হাতে অবস্থান করছেন। পুলিশ তাদের ব্যারিকেড দিয়ে আটকে রেখেছে।
পুলিশ বিএনপি’র কর্মী সমর্থকদের লাঠির সরিয়ে ফেলতে বলেছে। এ বিষয়ে কর্তব্যরত ধানমন্ডি অঞ্চলের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার এহসানুল ফেরদৌস সাংবাদিকদের বলেন, ‘শান্তিপূর্ণ সমাবেশে তো লাঠির দরকার নেই । লাঠি থাকলে শান্তি বিনষ্ট হতে পারে । সে জন্য আমরা সমাবেশে আসা লোকজনকে লাঠি সরিয়ে ফেলতে বলেছি।’
ঢাকাসহ ২০ জেলার নদীবন্দরে সতর্ক সংকেত
ঢাকা অফিস
রাজধানী ঢাকাসহ ২০ জেলার নদীবন্দরে র্সতক সংকেত দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর। সেই সঙ্গে এসব অঞ্চলের ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যাওয়াসহ বজ্রপাতরেও আভাস দিয়েছে সংস্থাটি।
সোমবার (২৬ সেপ্টেস্বর) আবহাওয়াবিদ মো. মনোয়ার হোসেন এ তথ্য জানিয়ে বলনে, সোমবার ভোর ৫টা থেকে দুপুর ১টা র্পযন্ত অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে।
এই র্পূবাভাসে ২০ জেলার ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা হাওয়াসহ বয়ে যাওয়ার কথা জানানো হয়।
মনোয়ার হোসনে বলেন, রাজশাহী, দিনাজপুর,পাবনা, রংপুর, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, যশোর, কুষ্টিয়া, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমল্লিা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট জেলার ওপর দিয়ে দহ্মিণ/দহ্মিণ-র্পূব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে এজন্য এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সর্তক সংকতে দেখিয়ে যেতে বলা হয়েছে।
দেশে আবারও কমলো সোনার দাম
ঢাকা অফিস
দেশের বাজারে সোনার দাম আবারও কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। ভালো মানের সোনার দাম ভরিতে এক হাজার ৫০ টাকা কমানো হয়েছে। ফলে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম কমে দাঁড়াবে ৮১ হাজার ২৯৮ টাকা। যা এতদিন ছিল ৮২ হাজার ৩৪৮ টাকা।
সোমবার (২৬ সেপ্টেম্বর) বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান এম এ হান্নান আজাদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) থেকে সারাদেশে নতুন দর কার্যকর হবে।
বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম কমেছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় এনে দেশের বাজারে স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।
নতুন দাম অনুযায়ী, ২৭ সেপ্টেম্বর থেকে ভালো মানের ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম এক হাজার ৫০ টাকা কমিয়ে ৮১ হাজার ২৯৮ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া, ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ৯৯১ টাকা কমিয়ে ৭৭ হাজার ৬২৪ টাকা করা হয়েছে। ১৮ ক্যারেটের দাম কমানো হয়েছে ৯৩৩ টাকা, এখন বিক্রি হবে ৬৬ হাজার ৪৮৫ টাকা। সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ভরিতে কমেছে ৭০০ টাকা, বিক্রি হবে ৫৫ হাজার ১৭১ টাকা।
তবে রুপার দাম অপরিবর্তিত রাখা হয়েছে। ক্যাটাগরি অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম এক হাজার ৫১৬ টাকা। ২১ ক্যারেটের রুপার দাম এক হাজার ৪৩৫ টাকা, ১৮ ক্যারেটের রুপার দাম এক হাজার ২২৫ টাকা ও সনাতন পদ্ধতির রুপার দাম ৯৩৩ টাকা অপরিবর্তিত আছে।
চলতি মাসে চারবার সোনার দাম নির্ধারণ করেছে বাজুস। এর মধ্যে ১০ সেপ্টেম্বর সোনার দাম বাড়ানো হয়। ওই সময় ভরিপ্রতি রেকর্ড পরিমাণ বেড়ে বিক্রি হয় ৮৪ হাজার ৫৬৪ টাকা। তারপর ১৪ সেপ্টেম্বর সোনার দাম কমানোর ঘোষণা আসে।
এরপর ১৮ সেপ্টেম্বর আবারও সোনার দাম কমিয়েছিল বাজুস যা ১৯ সেপ্টেম্বর থেকে কার্যকর হয়। ওই দরে আজ পর্যন্ত সোনা বেচাকেনা হয় ২২ ক্যারেটের ৮২ হাজার ৩৪৮ টাকায়। ২১ ক্যারেটের ৭৮ হাজার ৬১৫ টাকা, ১৮ ক্যারেটের সোনা বিক্রি হয়েছে ৬৭ হাজার ৪১৮ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার ভরি ছিল ৫৫ হাজার ৮৭১ টাকা।
সামাজিক মাধ্যম ব্যবহারে যেসব বিষয় মানতে হবে প্রাথমিক শিক্ষকদের
ঢাকা অফিস
সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে কী কী অনুসরণ করতে হবে, এর আট দফা তালিকা দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।
‘সরকারি প্রতিষ্ঠানে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নির্দেশিকা’র আলোকে রোববার এ নির্দেশনা দেওয়া হয়। এতে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে সব কর্মকর্তা-কর্মচারী এবং শিক্ষকদের সতর্ক করা হয়েছে।
নির্দেশনায় বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যমে সরকার বা রাষ্ট্রের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়, এমন কোনো পোস্ট, ছবি, অডিও বা ভিডিও আপলোড, মন্তব্য, লাইক ও শেয়ার করতে পারবেন না। এসব কাজ থেকে তাদের বিরত থাকতে হবে। জাতীয় ঐক্য ও চেতনার পরিপন্থী কোনো রকম তথ্য-উপাত্ত প্রকাশ করা থেকেও বিরত থাকতে হবে।
এ ছাড়া কোনো সম্প্রদায়ের ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগতে পারে এমন বা ধর্মনিরপেক্ষতা নীতিপরিপন্থী কোনো তথ্য-উপাত্ত প্রকাশ করা যাবে না। সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট বা আইনশৃঙ্খলার অবনতি ঘটতে পারে, এমন কোনো পোস্ট, ছবি, অডিও বা ভিডিও আপলোড, মন্তব্য, লাইক, শেয়ার করা থেকেও বিরত থাকতে হবে।
জাতীয় গুরুত্বপূর্ণ ব্যক্তি, প্রতিষ্ঠান বা অন্য কোনো সার্ভিসকে হেয়প্রতিপন্ন করে, এমন কোনো পোস্ট দেওয়া থেকেও বিরত থাকতে হবে। লিঙ্গবৈষম্য বা এ–সংক্রান্ত বিতর্কমূলক কোনো তথ্য–উপাত্তও শেয়ার করা যাবে না।
এ ছাড়া জনমনে অসন্তোষ বা অপ্রীতিকর মনোভাব সৃষ্টি করতে পারে, এমন বিষয়ে লেখা, অডিও বা ভিডিও প্রকাশ বা শেয়ার করা যাবে না। ভিত্তিহীন, অসত্য বা অশ্লীল তথ্য প্রচার থেকেও বিরত থাকতে হবে। অন্য কোনো রাষ্ট্র বা রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তি সম্পর্কেও বিরূপ মন্তব্যসংবলিত কোনো পোস্ট, ছবি, অডিও বা ভিডিও আপলোড, মন্তব্য, লাইক, শেয়ার করা যাবে না।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সব পরিচালক, সব জেলা শিক্ষা কর্মকর্তা, উপজেলা বা থানা শিক্ষা কর্মকর্তাদের এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে ওই নির্দেশনায়।
বান্দরবান সীমান্তজুড়ে অজানা আতঙ্ক বিরাজ করছে
খুলনাঞ্চল রিপোর্ট
বান্দরবান সীমান্তজুড়ে অজানা আতঙ্ক বিরাজ করছে। শঙ্কা যেন কিছুতেই কাটছে না সীমান্তবাসীর। প্রতিদিনই গোলাগুলি হচ্ছে তুমব্রু সীমান্তের ওপারে। তবে আগের মতো ভারি অস্ত্র এবং মর্টারশেল বিস্ফোরণের তেমন কোনো শব্দ শোনা যাচ্ছে না সীমান্তের বাংলাদেশ ভূখণ্ডে।
কিন্তু মধ্যরাতে সীমান্তের বাংলাদেশ ভূ-খণ্ডের ভেতরেও ঘুরে বেড়াচ্ছে মিয়ানমার বাহিনীর ড্রোন। সীমান্তবর্তী তুমব্রু বাজার, ঘুমধুম ইউনিয়ন পরিষদ ভবনের আশপাশের এলাকা, শূন্যরেখার রোহিঙ্গা আশ্রয় শিবির, উত্তর তুমব্রু এলাকায় শব্দহীন ড্রোন দেখা গেছে বলে জানিয়েছেন সীমান্ত অঞ্চলের বাংলাদেশিরা।
ঘুমধুম ইউনিয়ন পরিষদের সদস্য দিল মোহাম্মদ ভুট্টো বলেন, সোমবার সীমান্তের ওপারে তেমন কোনো গোলাগুলির শব্দ শোনা যায়নি। রোববার দুপুরে কয়েকটা এবং বিকালে ও সন্ধ্যায় কয়েকটি গোলা বিস্ফোরণের বিকট শব্দ শোনা গিয়েছিল সীমান্তের ওপারে। শুক্রবার রাতের বেলায় আকাশযান থেকে গোলা নিক্ষেপ করা হয়েছিল, যা বিকট শব্দে সীমান্তের ওপারে বিস্ফোরিত হয়। কিন্তু রাতে বাংলাদেশ ভূখণ্ডের অভ্যন্তরেও মিয়ানমার বাহিনীর ড্রোন দেখা যাচ্ছে। ইউনিয়ন পরিষদ ভবন এলাকায়ও দেখা গেছে।
বিষয়টি স্বীকার করে ঘুমধুম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আজিজ বলেন, শব্দহীন মিয়ানমার বাহিনীর আকাশযান ঘুরে বেড়াচ্ছে সীমান্ত এলাকাগুলোতে। মিয়ানমার বাহিনীর ড্রোনে খুব কাছ থেকে নিয়মিতই দৃশ্যধারণ এবং ছবি তোলা হচ্ছে তুমব্রু বাজারসহ আশপাশের এলাকার। লাল-নীল রঙের মিটমিট লাইট জ্বালা পাখির মতো উড়ন্ত যান থেকে ছবি তোলার শব্দগুলো স্থানীয়দের মাঝে নতুন শঙ্কার জন্ম দিচ্ছে। বিষয়টি বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি এবং প্রশাসনের ঊর্ধ্বতন মহলকে অবহিত করা হয়েছে। তবে সীমান্তের সার্বিক পরিস্থিতি আগের চেয়ে মোটামুটি ভালো।
নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সালমা ফেরদৌস বলেন, বিষয়টি তিনিও শুনেছেন। যুদ্ধ বিমানের মতো অবিকল মিয়ানমার বাহিনীর শব্দহীন একটি আকাশযান সীমান্ত এলাকায় বাংলাদেশ ভূখণ্ডের অভ্যন্তরেও মাঝে-মধ্যে রাতের বেলায় ঘুরে বেড়াতে দেখা যাচ্ছে। বিষয়টি সরকারের উচ্চপর্যায়ে অবহিত করা হয়েছে। সীমান্ত নিরাপত্তায় প্রয়োজনীয় সবধরনের পদক্ষেপই গ্রহণ করবে সরকার।
পিরোজপুরের আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার
পিরোজপুর প্রতিনিধি
পিরোজপুর জেলা পরিষদ নির্বাচনে নিজের মনোনয়নপত্র প্রত্যাহার করে নিলেন স্বতন্ত্র প্রার্থী পিরোজপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, সাবেক জেলা পরিষদ চেয়ারম্যন ও প্রশাসক মহিউদ্দিন মহারাজ। ৯৫ শতাংশ সমর্থন থাকার পরও আওয়ামী লীগের সর্বোচ্চ নীতি নির্ধারণী পর্যায়ের নেতাদের সরাসরি হস্তক্ষেপে তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন।
রোববার পিরোজপুর জেলা আওয়ামী লীগ কার্যালয়ে সংবাদ সম্মেলন করে মহিউদ্দিন মহারাজ মনোনয়ন প্রত্যাহারের কথা জানান।
তিনি জানান, দলের প্রতি আনুগত্যের জায়গা থেকেই তিনি মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন। এ সময় দলের সমর্থিত প্রার্থীকে তিনি সমর্থনও জানান।
সংবাদ সম্মেলনে পিরোজপুর জেলা আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদকসহ জেলার সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন। উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ থেকে সমর্থন পাওয়া সালমা ইসলামও।
জানা গেছে, শনিবার সন্ধ্যায় ধানমন্ডিতে আওয়ামী লীগ কার্যালয়ে মহিউদ্দিন মহারাজকে ডেকে নিয়ে প্রায় দেড় ঘন্টা তার সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সেখানে দলের প্রেসিডিয়াম সদস্য আবদুর রাজ্জাকসহ কেন্দ্রীয় আরো বেশ কয়েকজন নেতা ছিলেন বলেও জানা গেছে। এ সময় দলের সাধারণ সম্পাদক পিরোজপুর জেলা পরিষদ নির্বাচন থেকে মহিউদ্দিন মহারাজকে সরে যাওয়ার অনুরোধ করেন। এবং দলের সিদ্ধান্ত মেনে সমর্থিত প্রার্থীর পক্ষে কাজ করার কথা বলেন। ঐ বৈঠকে উপস্থিত একজন সিনিয়র নেতা জানান, মহিউদ্দিন মহারাজকে ভবিষ্যতে বড় কোনো কিছু দেওয়ার আশ্বাস দিয়েছেন ওবায়দুল কাদের।
পরে সেখানে পিরোজপুর জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক সংসদ সদস্য এ কে এম আউয়ালকে ডেকে নিয়ে মহিউদ্দিন মহারাজকে সঙ্গে নিয়ে রাজনীতি করার নির্দেশনা দেন ওবায়দুল কাদের। এখানে উল্লেখ্য পিরোজপুর জেলা পরিষদ নির্বাচনে যিনি আওয়ামী লীগের সমর্থন পেয়েছেন তিনি এ কে এম আউয়ালের ছোট ভাইয়ের স্ত্রী।
পাকিস্তানে হেলিকপ্টার বিধ্বস্ত, ৬ সেনা নিহত
খুলনাঞ্চল ডেস্ক
পাকিস্তানে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ছয় সেনাসদস্য নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দু’জন মেজর পদমর্যাদার সেনা কর্মকর্তা রয়েছেন। পাকিস্তান সামরিক বাহিনীর আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের বরাতে এক প্রতিবেদনে এ তথ্য দেওয়া হয়। এদিকে হঠাৎ পদত্যাগের ঘোষণা দিয়েছেন পাকিস্তানের অর্থমন্ত্রী মিফতা ইসমাইল। রোববার এক টুইটে এ ঘোষণা দেন তিনি। খবর রয়টার্স ও জিও টিভির।
পাকিস্তানের সামরিক বাহিনীর গণমাধ্যম শাখার এক বিবৃতিতে বলা হয়, রোববার গভীর রাতে হারনাই জেলার খোস্ত শহরের কাছে একটি ফ্লাইং মিশনের সময় এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিদের মধ্যে হেলিকপ্টারের দুই পাইলটও রয়েছেন। কী কারণে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে, সে বিষয়ে বিবৃতিতে কিছু বলা হয়নি।
এদিকে মারাত্মক অর্থনৈতিক সংকটে রয়েছে পাকিস্তান। সঙ্গে আছে রাজনৈতিক অনিশ্চয়তা। দেশটি প্রলয়ঙ্করী বন্যায় বিপর্যস্ত। এমন প্রেক্ষাপটে দেশটির অর্থমন্ত্রী পদত্যাগের ঘোষণা দিলেন।
মিফতা বলেন, তিনি মৌখিকভাবে অর্থমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন। এখন আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করবেন। তিনি রোববার নওয়াজ শরিফ ও প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে বৈঠক করেছেন। এ বৈঠকে তিনি মৌখিকভাবে অর্থমন্ত্রীর পদ থেকে পদত্যাগের কথা বলেছেন বলে জানান।
পনির খেলে কী ওজন বাড়ে
মিলি রহমান
ওজন বাড়ার ভয়ে অনেকেই পনির খান না। যেসব খাবারে পনির আছে সেসব খাওয়াও বাদ দেন তারা। অনেকের ধারণা, পনির খেলে পেটের মেদ বেশি পরিমাণে বাড়ে। এছাড়াও শরীরের অন্যান্য অঙ্গ-প্রত্যঙ্গে মেদ জমে। কিন্তু পনির খেলে কি সত্যিই ওজন বাড়ে?
বিশেষজ্ঞরা বলছেন, যখন শরীরে প্রচুর পরিমাণে ক্যালোরি যায় তখন দেহের বিভিন্ন অংশে, বিশেষ করে পেটের চারপাশে মেদ জমে। তাই শরীরে কতটা পরিমাণে ক্যালোরি যাচ্ছে খাবারের মাধ্যমে, সেদিকে নজর দেওয়ার পরামর্শ দেন তারা। তবে, শুধুমাত্র পনির খেলেই শরীরে মেদ জমে, এমন ধারণা সঠিক নয়। তাদের মতে, যদি প্রায়ই পনির খাওয়া হয় তাহলে প্রতিদিন যতটা ক্যালোরি শরীরে দরকার, তার থেকে বেশি পরিমাণে ক্যালোরি যায়। তখন ওজন বাড়ে।
শরীরে আর কী কী প্রভাব পড়ে?
১. বিশেষজ্ঞরা জানাচ্ছেন, ওজন বৃদ্ধি ছাড়াও যদি অত্যধিক পরিমাণে পনির খাওয়া হয়, তাহলে গা বমিভাব দেখা দিতে পারে। পনির খাওয়ার পরই বহু মানুষের পেটে অস্বস্তিভাব দেখা দিতে শুরু করে। এছাড়াও গা গোলানোর সমস্যা দেখা দেয়। দুধ কিংবা দুগ্ধজাত দ্রব্যে যাদের অ্যালার্জি রয়েছে, তাদের পনির না খাওয়াই ভালো। বিশেষজ্ঞরা বলছেন, পনির খাওয়ার ৩০ মিনিট থেকে ২ ঘণ্টার মধ্যেই যদি মাথা ঘোরা, বমিভাব, দুর্বল অনুভব, ডায়রিয়া, পাকস্থলীতে যন্ত্রণা, গ্যাসের সমস্যা দেখা দেয়, তাহলে দ্রুত চিকিৎসকের সঙ্গে পরামর্শ করা প্রয়োজন।
২. বিশেষজ্ঞরা বলছেন, পনির খাওয়া বন্ধ করে না করেও সুস্থ থাকা সম্ভব। তার জন্য পনির খাওয়ার পরিমাণ নিয়ন্ত্রণ করতে হবে। পরিমিত পরিমাণে খেতে হবে।
পনিরের খাদ্যগুণ:
পনিরে ভালো পরিমাণে প্রোটিন , ফ্যাট , ক্যালশিয়াম , ফসফরাস , ফোলেট ইত্যাদি রয়েছে। সব মিলিয়ে এটি প্রোটিন খাবারের দারুণ বিকল্প। পরিমিত পরিমাণে পনির খেলে হাড় ক্ষয় রোধ হয়,ত্বকের উজ্জ্বলতা বাড়ে।
আইফেল টাওয়ারের শহরে পারসা ইভানা
বিনোদন ডেস্ক
রিয়্যালিটি শো ‘চ্যানেল আই সেরা নাচিয়ের ২০১৪’র চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছিলেন পারসা ইভানা। নাচের প্লাটফর্ম থেকে বেরিয়ে টুকটাক অভিনয় করতে করতে অভিনয়ে নিয়মিত হন তিনি। তবে অভিনয়ে নিয়মিত হলেও নাচ ছাড়েননি।
এবার নাচতে পোল্যান্ড গিয়েছেন ইভানা। ভংগিমা ড্যান্স থিয়েটারের উদ্যোগে গত ১৩ সেপ্টেম্বর পোল্যান্ডের যান তিনি। সেখান থেকে ঘুরতে চলে যান আইফেল টাউয়ারের শহর প্যারিসে।
লোহা দিয়ে তৈরী প্যারিসের আইফেল টাওয়ার বিশ্বের সপ্তম আশ্চার্য্যের অন্যতম একটি নিদর্শন। যুগের পর যুগ, বছরের পর বছর মাথা উচু করে দাড়িয়ে আছে এটি। এর সামনে গিয়ে মাথা উচু করে বেশ কিছু স্থিরচিত্র প্রকাশ করেছেন অভিনেত্রী পারসা ইভানা।
প্যারিসের আইফেল টাওয়ার বিশ্বের সপ্তম আশ্চার্য্যের অন্যতম। সম্প্রতি সামনে দাঁড়িয়ে বেশ কিছু স্থিরচিত্র প্রকাশ করেছেন অভিনেত্রী পারসা ইভানা।
বাসের ধাক্কায় ভ্যানচালক মোতালেবের প্রাণ গেল
জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধি
চুয়াডাঙ্গার জীবননগরে যাত্রীবাহী বাসের ধাক্কায় মোতালেব হোসেন (৫০) নামের এক ভ্যানচালক নিহত হয়েছেন। সোমবার বেলা ১১টার দিকে উপজেলার বৈদ্যনাথপুরে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর ওই সড়কে আধা ঘণ্টা যান চলাচল বন্ধ করে দেয় উত্তেজিত জনতা। খবর পেয়ে পুুলিশ ঘটনাস্থলে পৌঁছে যান চলাচল স্বাভাবিক করে।
নিহত ভ্যানচালক মোতালেব হোসেন উপজেলার বৈদ্যনাথপুর গ্রামের তাহাজ উদ্দিনের ছেলে। সে ও তার একমাত্র ছেলে পাখি ভ্যান চালিয়ে সংসার চালাতেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, হাসাদহ থেকে ছেড়ে আসা যাত্রীবাহী একটি বাস চুয়াডাঙ্গা অভিমুখে যাচ্ছিল। বাসটি বৈদ্যনাথপুর সড়কে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা পাখি ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনায় পাখি ভ্যানচালক মোতালেব হোসেন মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যান।
জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল খালেক জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করেছে। এ ছাড়া বাসটি জব্দ করে থানা হেফাজতে নেওয়া হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
বাণিজ্যিক সাফল্য ইমুর খামারে
স্টাফ রিপোর্টার
অস্ট্রেলিয়ার জাতীয় পাখি ইমু। খুলনার নোনা ভূমিতে বাণিজ্যিকভাবে এই পাখি পালনে এসেছে সফলতা। জেলার বটিয়াঘাটা উপজেলা চেয়ারম্যান আশরাফুল আলম খানের হাত ঘুরে এখন অনেকেই গড়ছেন ইমুর খামার। বাচ্চা থেকে বড় পাখি বিক্রি করা ছাড়াও খামারিরা চাহিদা অনুযায়ী মাংস সরবরাহ করছেন। সুদূর অস্ট্রেলিয়ার পাখিটি গ্রাম্য অর্থনীতির পালে যুক্ত করেছে নতুন অধ্যায়।
সংশ্নিষ্টরা জানান, খুলনার বটিয়াঘাটা উপজেলার কিসমত ফুলতলা গ্রামে ২০১৮ সালে ইমু পাখির খামার গড়ে তোলেন আশরাফুল আলম খান। কিছুদিন পর তিনি একই উপজেলার খারাবাদ গ্রামে গড়েন আরেকটি খামার। সামাজিক যোগাযোগমাধ্যমে খোঁজ পেয়ে অনেকে সরাসরি খামারে আসেন। দুটি খামার থেকে ইমু পাখি কিনে নিয়ে যান তাঁরা। ক্রেতাদের কেউ মাংস খাওয়ার উদ্দেশ্যে বড় আকারের পাখি নেন। আবার কেউ বড় করে খামার প্রতিষ্ঠার জন্য বাচ্চা নিয়ে যান।
খারাবাদ খামারের তত্ত্বাবধায়ক মাহমুদ হাসান জানান, এক দিন বয়সী ৩১৬টি বাচ্চা নিয়ে এই খামার শুরু হয়। খামারটি লম্বা ১৩০ ফুট; চওড়া ৩০ ফুট। অন্য খামারও প্রায় একই আকারের। খামারের মেঝে মাটির। দেড় বছর বয়স পর্যন্ত ইমুদের দিনে তিনবার রেডি ফিড দিতে হয়। এর পর থেকে প্রতিদিন তিনবার করে রেডি ফিডের সঙ্গে একবার কলমিশাক ও লতাপাতা খেতে দেওয়া হয়।
তিনি জানান, দেড় বছর বয়সে ইমু পাখি ডিম দেয়। অক্টোবর থেকে জানুয়ারি পর্যন্ত চার মাসে প্রতিটি ইমু ১৫-২০টি ডিম পাড়ে। এরপর ইনকিউবেটরে ডিম থেকে বাচ্চা ফোটাতে সময় লাগে ৫২ দিন। প্রতিটি ডিমের ওজন ৭০০-৮০০ গ্রাম এবং সবুজ রঙের। খামারের দরজা খোলা থাকলেও ইমুরা বাইরে যায় না। লোকজন দেখলে কিছুটা তেড়ে এলেও আক্রমণ করে না। ইমুর পা অনেক লম্বা, গায়ে প্রচুর লোম। পাখি হলেও এটি উড়তে পারে না, উচ্চতা ৫-৬ ফুট।
খামার মালিক আশরাফুল আলম খান জানান, বর্তমানে তাঁর দুটি খামারে ৮৩টি পাখি রয়েছে। ইমুরা সাধারণত ২০-২৫ বছর বাঁচে। ইমুর প্রতি কেজি মাংস ১ হাজার টাকা ও এক জোড়া বাচ্চা বিক্রি হয় ১৮ হাজার টাকায়। প্রাপ্তবয়স্ক ইমুর ওজন হয় ৪৫-৫০ কেজি। এই পাখির মাংসের স্বাদও অনেক ভালো। এর মাংস কোলেস্টেরল ফ্রি, ফ্যাট মাত্র ২ শতাংশ। এর মৃত্যুহার টার্কি ও ব্রয়লার থেকে অনেক কম।
তিনি আরও বলেন, বাংলাদেশে বাণিজ্যিকভাবে ইমুর খামার বেশ জনপ্রিয় হয়ে উঠছে। এটি সম্ভাবনাময়ও। শুরুতে একটু পরিশ্রম করলেই খামার থেকে দ্রুত লাভ আসবে। ঠিকমতো পরিচর্যা ও ব্যবস্থাপনা করতে পারলে যে কেউই ইমু পালন করতে পারবেন।
বটিয়াঘাটা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. প্রীতিলতা দাস বলেন, খুলনার নোনা মাটিতে ইমু চাষ বেশ অবাকই করেছে। শান্ত স্বভাব ও বিশালাকৃতির বিদেশি প্রজাতির হলেও এ দেশে ইমু পাখির মৃত্যুহার অনেক কম। ইমুরা এ দেশের আবহাওয়ায় খাপ খাইয়ে নিতে পেরেছে। কোনো নতুন উদ্যোক্তা ইমু পালন করতে চাইলে উপজেলা প্রাণিসম্পদ বিভাগ থেকে সহায়তা করা হবে বলে জানান তিনি।
ইডেন কলেজ ছাত্রলীগের কমিটি স্থগিত, ১৬ নেতা-কর্মীকে বহিষ্কার
ঢাকা অফিস
ইডেন কলেজে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় তড়িঘড়ি করে কলেজ ছাত্রলীগের কমিটি স্থগিত করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ। একইসঙ্গে সংঘর্ষে জড়িত থাকার অভিযোগে কলেজ ছাত্রলীগের বিদ্রোহী গ্রুপের ১২ জন নেত্রী এবং চারজন কর্মীকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।
রোববার দিবাগত রাতে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল-নাহিয়ান খান জয় এবং সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাংলাদেশ ছাত্রলীগ, ইডেন মহিলা কলেজ শাখার সাংগঠনিক কার্যক্রম স্থগিত করা হলো।
এতে বলা হয়, শৃঙ্খলা পরিপন্থী কার্যকলাপে জড়িত থাকার অপরাধে, প্রাথমিকভাবে প্রাপ্ত প্রমাণের ভিত্তিতে ইডেন মহিলা কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি সোনালি আক্তার, সুস্মিতা বাড়ৈ, জেবুন্নাহার শিলা, কল্পনা বেগম, জান্নাতুল ফেরদৌস, আফরোজা রশ্মি, মারজানা উর্মি, সানজিদা পারভীন চৌধুরী, এস এম মিলি, সাদিয়া জাহান সাথী, যুগ্ম সাধারণ সম্পাদক ফাতেমা খানম বিন্তি ও সাংগাঠনিক সম্পাদক সামিয়া আক্তার বৈশাখি এবং কর্মী রাফিয়া নীলা, নোশিন শার্মিলী, জান্নাতুল লিমা, সূচনা আক্তার কে বাংলাদেশ ছাত্রলীগ থেকে স্থায়ী বহিস্কার করা হলো। বিজ্ঞপ্তিতে অধিকতার তদন্তের মাধ্যমে এই বিশৃঙ্খলার সঙ্গে ইডেন কলেজ ছাত্রলীগের যারা জড়িত রয়েছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানানো হয়।
বহিষ্কৃত নেত্রীদের সংখ্যা নিয়ে ধোয়াশা:
কমিটি স্থগিত ও বহিষ্কার সংক্রান্ত দুইটি প্রেস বিজ্ঞপ্তি হাতে এসেছে গণমাধ্যমের হাতে। প্রথমে পাওয়া প্রেস বিজ্ঞপ্তিতে স্থায়ী বহিষ্কৃতদের মধ্যে কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি তানজিলা আক্তারের নাম থাকলেও পরবর্তীতে পাওয়া বিজ্ঞতিতে তার নাম নেই। প্রেস বিজ্ঞপ্তি দুটিই ছাত্রলীগের মিডিয়া গ্রুপ থেকে নেওয়া হয়েছে। গ্রুপে এ বিষয়ে দপ্তর সম্পাদকের দৃষ্টি আকর্ষণ করা হলেও তিনি এর জবাব দেননি।
এ বিষয়ে ছাত্রলীগের দপ্তর সম্পাদক ইন্দ্রনীল দেব শর্মা রনিকে ফোন দিলে তিনি ফোন রিসিভ করেননি। তার ফোনে এবং হোয়াটসঅ্যাপে ‘দাদা, কমিটি স্থগিত ও বহিষ্কার সংক্রান্ত দুইটি প্রেস বিজ্ঞপ্তি গণমাধ্যমের হাতে এসেছে। প্রথমে পাওয়া প্রেস বিজ্ঞপ্তিতে স্থায়ী বহিষ্কৃতদের মধ্যে কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি তানজিলা আক্তারের নাম থাকলেও পরবর্তীতে পাওয়া বিজ্ঞতিতে তার নাম নেই। এর কারণ কী?’ এটি লিখে ক্ষুদে বার্তা পাঠালেও তিনি সাড়া দেননি।
স্থায়ী বহিষ্কারের বিষয়ে করা ছাত্রলীগের সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য বলেন,আমরা একটা তদন্ত কমিটি করেছিলাম, তারা তাতে আস্থা রাখতে পারছে না। তাই আমরা সভাপতি ও সাধারণ সম্পাদকসহ একটি বডি মিলে এই ঘটনার প্রাথমিক তদন্ত করেছি। আমরা ভিডিও ফুটেজ দেখে হামলায় জড়িতদেন চিহ্নিত করে তাদের বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছি। এ ঘটনায় আরও তদন্ত চলবে।
রোববার ইডেন কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি পক্ষের নেত্রীরা অভিযোগ করেন কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদক তাদের ফোন ধরেন না, যার ফলে তারা কোনো অভিযোগ জানাতে পারেন না
এ বিষয়ে লেখক ভট্টাচার্য বলেন, তারা আমাদের কোনো ফোনই দেয়নি। সবকিছু নিয়ে মিথ্যাচার করছে। তারা যে সিট বাণিজ্য ও চাঁদাবাজির কথা বলছে, এটার কোনো প্রমাণ তো দিতে পারছে না তারা। কমিটি দেওয়ার পর থেকেই একটি অংশ বার বার কমিটিকে বিতর্কিত করা চেষ্টা চালিয়ে যাচ্ছিল।
এর আগে শনিবার রাতে ইডেন কলেজ ছাত্রলীগ সভাপতি তামান্না জেসমিন রিভা ও সাধারণ সম্পাদক রাজিয়া সুলতানার চাঁদাবাজি ও সিট বাণিজ্য নিয়ে গণমাধ্যমে সাক্ষাৎকার দেওয়ায় কলেজ ছাত্রলীগের সহসভাপতি জান্নাতুল ফেরদৌসকে হল থেকে মারধর করে বের করে দেওয়ার অভিযোগ ওঠে। বর্তমানে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন।
এ ঘটনায় গত রাতে কলেজ ছাত্রলীগ সভাপতি ও সাধারণ সম্পাদক পক্ষে বিপক্ষে মিছিল হয়। জান্নাতুল ফেরদৌস বেগম রাজিয়া ছাত্রীনিবাসের আবাসিক শিক্ষার্থী।
জানা যায়, গত ২২ সেপ্টেম্বর রিভা এবং রাজিয়ার বিভিন্ন অনিয়ম, চাঁদাবাজি, সিট বাণিজ্য ও হল দখল নিয়ে গণমাধ্যমে সাক্ষাৎকার দেন জান্নাতুল ফেরদৌস। এর দুদিন পর শনিবার (২৪ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে হল থেকে বের করে দেওয়ার হুমকি দেন শাখা ছাত্রলীগ সভাপতি-সাধারণ সম্পাদকের অনুসারীরা। এ সময় তাকে হেনস্তা করারও অভিযোগ ওঠে।
গত ২৬ আগস্ট সমকালে রিভার বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ড নিয়ে ‘ইডেনের ‘ডন’ রিভা’ শীর্ষক প্রতিবেদন প্রকাশিত হয়। এতে রিভার বিরুদ্ধে ‘দুই ছাত্রীকে বিবস্ত্র করে ভিডিও ভাইরাল করার হুমকি’, ‘ছাত্রলীগের মিছিল-মিটিংয়ে শিক্ষার্থীদের জোর করে নিয়ে যাওয়া’সহ সিট বাণিজ্য, ক্যানটিন থেকে চাঁদা দাবি’ প্রভৃতি বিষয় ওঠে আসে।
খুলনা জেলা পরিষদ নির্বাচনে তিন প্রার্থীকে প্রতীক বরাদ্দ
স্টাফ রিপোর্টার
খুলনা জেলা পরিষদের নির্বাচনে আওয়ামী লীগেরই তিন নেতা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। সোমবার প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হয়। রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মনিরুজ্জামান তালুকদার প্রার্থীদের হাতে প্রতীক তুলে দেন।
চেয়ারম্যান পদে তিন প্রার্থী আনারস প্রতীক বরাদ্দ চান। এরপর লটারির মাধ্যমে সদ্য সাবেক চেয়ারম্যান ও খুলনা জেলা আওয়ামী লীগের সভাপতি শেখ হারুনুর রশীদকে মোটরসাইকেল, খুলনা জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক ও বিএমএর সভাপতি ডা. শেখ বাহারুল আলমকে আনারস এবং খুলনা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও ক্রীড়া সংগঠক মোর্ত্তজা রশিদী দারাকে চশমা প্রতীক বরাদ্দ দেওয়া হয়। দলীয় মনোনয়ন পেয়েছেন সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগ সভাপতি শেখ হারুনুর রশিদ।
সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার মাজহারুল ইসলাম জানান, চেয়ারম্যান পদে তিনজন, নয়টি সাধারণ সদস্য পদে ২৮ জন এবং তিনটি সংরক্ষিত সদস্য পদে ১৩ জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। প্রসঙ্গত, আগামী ১৭ অক্টোবর জেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। খুলনা জেলা পরিষদে ভোটার রয়েছেন ৯৭৭ জন।











































