Home আঞ্চলিক মহানগর পুজা উদযাপন পরিষদের সাথে খুলনা বিএনািপর মতবিনিময়

মহানগর পুজা উদযাপন পরিষদের সাথে খুলনা বিএনািপর মতবিনিময়

11

শারদীয় দুর্গাপূজার উৎসব সকলের মধ্যে নিয়ে আসে আনন্দের বার্তা

খবর বিজ্ঞপ্তি।।
খুলনা মহানগর বিএনপি নেতৃবৃন্দ বলেছেন, শারদীয় দুর্গাপূজার উৎসব সকলের মধ্যে নিয়ে আসে আনন্দের বার্তা। এই উৎসব বাংলাদেশের একটি শাশ্বত সার্বজনীন উৎসব। এ উৎসব জাতি-রাষ্ট্রে সবমানুষের মিলন ক্ষেত্র। বিএনপি আবহমানকালের ঐতিহ্যের ধারায় ‘ধর্ম যার যার, রাষ্ট্র সবার’ নীতিতে এবং ধর্মীয় স্বাধীনতা ও মূল্যবোধে বিশ্বাস করে।

সোমবার (২৬ সেপ্টেম্বর) বিকাল ৪টায় কেডি ঘোষ রোডস্থ বিএনপি কার্যালয় শারদীয় দুর্গাপুজা উপলক্ষ্যে খুলনা মহানগর পুজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা ও মতবিনিময়কালে নেতৃবৃন্দ এসব কথা বলেন। নেতৃবৃন্দ শারদীয় দুর্গাপূজা সনাতন ধর্মাবলম্বীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শারদীয় দুর্গাপূজায় সনাতন ধর্মাবলম্বী ভাই-বোনদের অব্যাহত সুখ, শান্তি ও কল্যাণ কামনা করে আরো বলেন, এটি বাংলা ভাষাভাষী হিন্দু সম্প্রদায়ের জনগোষ্ঠীর প্রধান ধর্মীয় উৎসব।

আবহমান কাল ধরেই এই উপমহাদেশে এই ধর্মীয় উৎসবটি আনন্দঘন পরিবেশে পালিত হয়ে আসছে।
মতবিনিমিয় সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন খুলনা মহানগর বিএনপির আহবায়ক এড. শফিকুল আলম মনা, সদস্য সচিব শফিকুল আলম তুহিন, যুগ্ম আহ্বায়ক তারিকুল ইসলাম জহীর, বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ’র সভাপতি শ্যামল হালদার, সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার কুন্ডু, সাবেক সভাপতি গোপীকিষান মন্ধুড়া, বদরুল আনাম খান, মাহাবুব হাসান পিয়ারু, চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, একরামুল হক হেলাল, হাসানুর রশিদ চৌধুরী মিরাজ, বেগ তানভিরুল আজম, কে এম হুমায়ন কবির, অ্যাড. চৌধুরী তৌহিদুর রহমান তুষার, মোল্লা ফরিদ আহমেদ, নাসির খান, খন্দকার হাসিনুল ইসলাম নিক, মিজানুর রহমান মিলটন, শফিকুল ইসলাম শফি, আলী আক্কাস, মুজিবর রহমান, সামছুল বারিক পান্না, এ্যাড. কানিজ ফাতেমা আমিন, কাওসারী জাহান মঞ্জু, আব্দুল আজিজ সুমন, হেলাল আহমেদ সুমন, ইসমত আরা কাকন, পুজা উদযাপন পরিষদেও গৌরঙ্গ সাহা, সাধন কুমার সাহা, বাবলু বিশ্বাস, মহাদেব সাহা, বিপ্লব মিত্র, বিশ্বজিৎ দে, রতন কুমার নাথ, বিমল সাহা প্রমূখ।