ক্রীড়া প্রতিবেদক।।
খুলনা সরকারি মডেল বিদ্যালয়ের ৮৫ বছর পূর্তি ও রিইউনিয়ন উপলক্ষে ২০১০ সালের ব্যাচের সাবেক শিক্ষার্থীদের উদ্যোগে সার্কিট হাউজ মাঠে প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়। ২০১০ সালের ব্যাচের সাবেক শিক্ষার্থীদের উদ্যোগে নগরীর সার্কিট হাউজ মাঠে শুক্রবার সকাল সাতটায় বিবাহিত বনাম অবিবাহিত প্রিতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়।
ম্যাচের শুরুতে অবিবাহিত দলের অধিনায়ক কাজী ফজলে রাব্বি শান্ত টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়। অপরদিকে বিবাহিত দলের অধিনায়ক খান সাকিব এ সিদ্ধান্ত মেনে নিয়ে ব্যাটিং করতে আগ্রহ প্রকাশ করে। নির্ধারিত ১৬ ওভারে ৯৪ রান করে বিবাহিত দল। অপরদিকে অবিবাহিত দল ৭ উইকেট থাকতেই নির্ধারিত রান করে জয় লাভ করে।









































