Home আঞ্চলিক কৃষিতে জলবায়ু পরিবর্তনের প্রভাব শীর্ষক খুবিতে সেমিনার অনুষ্ঠিত

কৃষিতে জলবায়ু পরিবর্তনের প্রভাব শীর্ষক খুবিতে সেমিনার অনুষ্ঠিত

15

খবর বিজ্ঞপ্তি।।

আজ ২২ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) বিকাল ৩টায় খুলনা বিশ্ববিদ্যালয়ের আচার্য জগদীশচন্দ্র বসু একাডেমিক ভবনের জীববিজ্ঞান স্কুলের ডিন অফিসের কনফারেন্স রুমে কৃষি গবেষণা ফাউন্ডেশনের অর্থায়নে Modelling climate change impact on agriculture developing mitigation and adaptation strategies for sustaining agricultural production in Bangladesh (MCCA, CRP II, 2nd Phase) প্রকল্পের আওতায় Effects of Climate Change on Crops-Fisheries-Livestock Sectors in Bangladesh শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়।
MCCA প্রকল্পের ডেপুটি কো-অর্ডিনেটর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা বিজ্ঞান বিভাগের প্রফেসর ড. মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথির বক্তব্য রাখেন খুলনা বিশ্ববিদ্যালয়ের এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের প্রধান ড. শামীম আহমেদ কামাল উদ্দিন খান এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের ডেইরি এন্ড পোল্ট্রি সায়েন্স বিভাগের প্রফেসর ড. মোঃ মোর্শেদুর রহমান।
স্বাগত বক্তব্য প্রদান করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের এগোটেকনোলজি ডিসিপ্লিনের প্রফেসর ড. মো. মনিরুল ইসলাম। মূল প্রবন্ধ উপস্থাপন করেন MCCA প্রকল্পের কো-অর্ডিনেটর ড. যতীশ চন্দ্র বিশ্বাস। সঞ্চালনা করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষিতত্ত্ব বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোঃ আরিফুর রহমান খান।
সেমিনারে বক্তাগণ তাদের বক্তব্যে জলবায়ুর পরিবর্তনের ফলে কৃষিতে বিরূপ প্রভাব সম্পর্কে আলোকপাত করেন। জলবায়ু পরিবর্তনের ফলে আমাদের দেশে বৃষ্টিপাতের ধরনে পরিবর্তন হয়েছে বিধায় এবছর কৃষকদের সেচ দিয়ে আমন ধানের বীজতলা তৈরি করতে হয়েছে এবং পাট কাটার পর জাগ দেওয়ায় সমস্যার সম্মুখীন হতে হয়েছে। উপকূলীয় অঞ্চলে ঘূর্ণিঝড়ের তীব্রতা, মাটি ও পানিতে লবণাক্ততা বৃদ্ধি পেয়েছে। ফলে কৃষিতে শস্য বিন্যাস পরির্তন ও প্রতিকূলতা সহিষ্ণু ও স্বল্প জীবনকাল সম্পন্ন জাতের শস্যের জাত উদ্ভাবন ও চাষ এখন সময়ের দাবি।
সেমিনারে জলবায়ু পরিবর্তনের প্রভাবে মাটি-ফসল, গবাদি পশু ও মাছের উৎপাদন টিকিয়ে রাখা এবং টেকসই কৃষি উৎপাদন নিশ্চিতে বিজ্ঞানীদের কাজ করার আহ্বান জানানো হয়। পরিবর্তিত জলবায়ু পরিস্থিতি মোকাবেলা করে যাতে উপকূলীয় অঞ্চলের কৃষি উৎপাদন বৃদ্ধি ব্যাহত না হয় সেদিকে লক্ষ্য রাখার প্রতি গুরুত্ব আরোপ করা হয়।
বিশ্বের অন্যতম জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশ হিসেবে বাংলাদেশের কৃষিখাতে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় অধিকতর গবেষণা ও দক্ষ ব্যবস্থাপনা অত্যন্ত জরুরি। বিশ্ববিদ্যালয়ের এমএস ও পিএইচডি ছাত্র-ছাত্রীদের জলবায়ু পরিবর্তনের প্রভাব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং এই বিষয়ে গবেষণা উৎসাহিত করণের লক্ষ্যে এ সেমিনার আয়োজন করা হয়। সেমিনারে খুলনা বিশ্ববিদ্যালয়ের এমএস ও পিএইচডি প্রোগ্রামের ৫০ জন শিক্ষার্থী, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ডিসিপ্লিনের অধ্যাপক এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকসহ প্রায় ৮০ জন উপস্থিত ছিলেন।

খুবির সিএসই ডিসিপ্লিনে কৃত্রিম বুদ্ধিমত্তা এবং
মেশিন লার্নিং শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

চতুর্থ শিল্প বিপ্লবের উপর ধারাবাহিক সেমিনারের অংশ হিসেবে আজ ২২ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) বেলা ১২টায় খুলনা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) ডিসিপ্লিনের শিক্ষার্থীদের ক্লাব CLUSTER এর আয়োজনে কৃত্রিম বুদ্ধিমত্তা এবং মেশিন লার্নিং বিষয়বস্তুর উপর সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারে বিষয়ভিত্তিক আলোচনা করেন সিএসই ডিসিপ্লিনের প্রাক্তন ছাত্র এবং বর্তমানে অস্ট্রেলিয়ার CSIRO রিসার্চ ইনস্টিটিউটের কৃত্রিম বুদ্ধিমত্তার উপর কর্মরত গবেষক ড. সজীব কুমার সাহা। তিনি চোখের নানাবিধ অসুখ কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে নির্ণয় করার ওপর গবেষণা কার্যক্রম উপস্থাপন করেন।
সেমিনারটি পরিচালনা করেন প্রফেসর ড. অনুপম কুমার বৈরাগী। সেমিনারে প্রধান বক্তা ড. সজীব কুমার সাহাকে সিএসই ডিসিপ্লিন এবং CLUSTER এর পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করেন সিএসই ডিসিপ্লিনের প্রধান প্রফেসর ড. আবু শামীম মোহাম্মদ আরিফ এবং CLUSTER এর উপদেষ্টা খুলনা বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেলের পরিচালক প্রফেসর ড. কাজী মাসুদুল আলম।
অতিথিবৃন্দ চতুর্থ শিল্প বিপ্লব এর উপর নিয়মিত সেমিনার আয়োজনের ব্যাপারে ক্লাসটার ক্লাবকে দিকনির্দেশনা প্রদান করেন। অনুষ্ঠানে সিএসই ডিসিপ্লিনের শিক্ষকবৃন্দ এবং আন্ডারগ্র্যাজুয়েট ও মাস্টার্সের শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

বঙ্গবন্ধু আন্তঃবিশ্ববিদ্যালয় স্পোর্টস চ্যাম্পিয়নশিপে
অংশগ্রহণের জন্য খুবির ব্যাডমিন্টন দল গঠন

আগামী ২৫ সেপ্টেম্বর (রবিবার) থেকে ঢাকায় ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে অনুষ্ঠিতব্য বঙ্গবন্ধু আন্তঃবিদ্যালয় স্পোর্টস চ্যাম্পিয়নশিপ-২০২২ এ অংশগ্রহণের জন্য খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে ছাত্র ও ছাত্রী ব্যাডমিন্টন দল গঠন করা হয়েছে।
ছাত্রদের দলে রয়েছেন এনভায়রমেন্টাল সায়েন্স ডিসিপ্লিনের ৩য় বর্ষের ছাত্র মো. তানজিম হাসান এবং স্থাপত্য ডিসিপ্লিনের ৪র্থ বষের ছাত্র এহসানুল ইসলাম ইমন। ছাত্রীদের দলে রয়েছেন প্রিন্টমেকিং ডিসিপ্লিনের ২য় বর্ষের ছাত্রী ইফফাত আরা রহমান এবং ফার্মেসী ডিসিপ্লিনের মোছাঃ রিফাত তামান্না।
বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা চর্চা বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. আহসান হাবীব স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।