ফকিরহাট প্রতিনিধি।।
বাগেরহাটের ফকিরহাট উপজেলার লখপুর ইউনিয়নের লখপুর গ্রামের একজন বীর মুক্তিযোদ্ধার নামে শত বছরের একটি পূরাতন ইটের সলিং রাস্তা নিজেদের নামে রের্কড সহ তা জবর দখল করার জোর ষড়যন্ত চলছে বলে অভিযোগ উঠেছে। ঐ রাস্তাটি ব্যক্তি নামে সরকারী ভাবে রের্কড করে দেওয়া হলে ভুক্তভোগী অর্ধশতাধিক পরিবার সিমাহীন সমস্যায় পড়ে যাবেন। রাস্তাটি ব্যক্তি নামে রের্কড না করার জন্য স্থানীয় জনসাধারন উর্দ্ধতন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেছেন।
জানা গেছে, লখপুর ১নং ওর্য়াডের সিএস ১২২নং খতিয়ানের ৯৬৪দাগে ও বিআরএস ৩৭৯নং খতিয়ানের ১৭১০নং দাগে একটি ইটের সলিং রাস্তা রয়েছে। যে রাস্তাটি বর্তমানে বীর মুক্তিযোদ্ধা এনায়েতুর রহমান সড়ক নামে পরিচিত। সেই শত বছরের পূরাতন রাস্তাটি দিয়ে এলাকার অর্ধশতাধিক বাসিন্দা ও স্কুল কলেজগামী শিক্ষার্থীরা চলাচল করে থাকেন। সেই রাস্তাটি সরকারী ভাবে রের্কড করার জন্য একটি স্বার্থন্বেষী মহল নানা প্রকার ষড়যন্ত চালিয়েই যাচ্ছেন। স্থানীয় জনগন বীর মুক্তিযোদ্ধার নামে শত বছরের এই পূরাতন ইটের সলিং রাস্তাটি ব্যক্তি নামে রের্কড যাহাতে না করা হয়, তার জন্য উর্দ্ধতন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেছেন।











































