Home আঞ্চলিক খুলনায় বিএনপির অসুস্থ নেতাদের সুস্থতা কামনায় দোয়া মাহফিল শনিবার

খুলনায় বিএনপির অসুস্থ নেতাদের সুস্থতা কামনায় দোয়া মাহফিল শনিবার

8

।। খবর বিজ্ঞপ্তি।।
খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন খুলনা জেলা বিএনপি’র সাবেক সহ-সভাপতি, ফুলতলা উপজেলা বিএনপি’র প্রতিষ্ঠাকালীন সভাপতি, বর্ষীয়ান রাজনীতিবিদ কাওছার আলী জমাদ্দার, ঢাকায় চিকিৎসাধীন খুলনা মহানগর বিএনপি’র অন্যতম যুগ্ম-আহ্বায়ক আজিজুল হাসান দুলু এবং থাইল্যান্ডে চিকিৎসাধীন খুলনা মহানগর বিএনপির অন্যতম সদস্য ও মহানগর যুবদলের সাধারণ সম্পাদক নাজমুল হুদা চৌধুরী সাগর, ভারতে চিকিৎসাধীন শের আলম সান্টুর রোগমুক্তি ও আশু সুস্থতা কামনায় আজ (১৭ সেপ্টেম্বর ২০২২) শনিবার বেলা সাড়ে ১১টায় দলীয় কার্যালয়ে খুলনা মহানগর ও জেলা বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। উক্ত দোয়া মাহফিলে খুলনা মহানগর ও জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির, থানা, ওয়ার্ড, উপজেলা ও ইউনিয়ন বিএনপি নেতৃবৃন্দ এবং সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ সকলকে উপস্থিত আকতে আহবান জানিয়েছেন খুলনা মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন ও জেলা সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পি।

অসুস্থ নেতাদের সুস্থতা কামনায় মহানগর বিএনপির বিবৃতি

খুলনা জেলা বিএনপি’র সাবেক সহ-সভাপতি, ফুলতলা উপজেলা বিএনপি’র প্রতিষ্ঠাতা সভাপতি, ফুলতলা বাজার বনিক সমিতির সাবেক সভাপতি কাওছার আলী জমাদ্দার গুরুতর অসুস্থ অবস্থায় খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। অপরদিকে মহানগর বিএনপি নেতা আজিজুল হাসান দুলু ও শের আলম সান্টু, যুবদল নেতা নাজমুল হুদা চৌধুরী সাগর’র সুস্থতা কামনা করে বিবৃতি দিয়েছেন খুলনা মহানগর বিএনপি’র আহ্বায়ক এ্যাড. শফিকুল আলম মনা, সদস্য সচিব মোঃ শফিকুল আলম তুহিন, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মোঃ তারিকুল ইসলাম জহীর, কাজী মো. রাশেদ, স ম আ রহমান, সৈয়দা রেহেনা ইসা, এ্যাড নুরুল হাসান রুবা, কাজী মাহমুদ আলী, আবুল কালাম জিয়া, বদরুল আনাম খান, মাহাবুব হাসান পিয়ারু, চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, একরামুল হক হেলাল, মাসুদ পারভেজ বাবু, শেখ সাদি, হাসানুর রশিদ চৌধুরী মিরাজ প্রমুখ।
#