Home আঞ্চলিক খুলনায় যুবককে কুপিয়ে হত্যা

খুলনায় যুবককে কুপিয়ে হত্যা

33

 

স্টাফ রিপোর্টার।।

খুলনায় ইয়াসিন আরাফাত নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার বেলা ১১টার দিকে নগরীর শেরে বাংলা রোডের ৩ নং কাশেম সড়কে তাকে কুপিয়ে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা।

স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। ইয়াসিন নগরীর সন্ধ্যা বাজারের মাছ ব্যবসায়ী ছিলেন।

খুলনার নিরালা ফাঁড়ির এস আই আবদুল হান্নান বলেন, পূর্ব শত্রুতার জেরে ইয়াসিনকে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে ধারণা। আসামিরা সবাই কিশোর গ্যাংয়ের সদস্য। তাদের গ্রেপ্তারে অভিযান চলছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে রয়েছে।