Home আঞ্চলিক কলারোয়ায় হাতেনাতে অস্ত্র সহ এক চোরাকারবারী গ্রেফতার

কলারোয়ায় হাতেনাতে অস্ত্র সহ এক চোরাকারবারী গ্রেফতার

19

 

সোহাগ হোসেন, কলারোয়া প্রতিনিধি।।

সাতক্ষীরা কলারোয়া থানা পুলিশের অভিযানে এক অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করেছে কলারোয়া থানা পুলিশ। তার নিকট হতে ১টি দেশীয় ওয়ান শুটারগান ও ৭ রাউন্ড গুলি ১ জন আসামী গ্রেফতার করেছে পুলিশের একটি চৌকস টিম।
কলারোয়া থানা পুলিশের অভিযানে বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) আনুমানিক সকাল ৯.৩০ ঘটিকাল সময় কলারোয়া উপজেলার কিসমত ইলিশপুর সাকিনস্হ মিস্ত্রীর মোড় নামক মুক্তার হোসেনের মুদির দোকানের সামনে থেকে সাতক্ষীরা হতে যশোর গামী মহাসড়কে চেকপোস্টে ডিউটি পরিচালনাকালীন থাকা মুহূর্ত সন্দেহ হলে চেক করতে গিয়ে আসামী মোঃ কামাল হোসেন গ্রেফতার করা হয়, পিতা-মোঃ আবু সিদ্দিক, সাং-বালুন্ডা, থানা-বেনাপোল পোর্ট, জেলা -যশোর।


গ্রেফতার পূর্বক তার কাছ থেকে পাওয়া যায়,১টি দেশীয় ওয়ান শুটার গান,৭ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। সাতক্ষীরা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব, কাজী মনিরুজ্জামান স্যারের সাথে যোগাযোগ করলে তিনি মুঠোফোনে জানায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) জনাব মোঃ সজীব খান মহোদয় ও অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব মীর আসাদুজ্জামান এর সার্বিক তত্ত্বাবধানে কলারোয়া থানার চৌকস অফিসার টিম সেই মোতাবেক অনুযায়ী অভিযান কার্যকর করা হয় বলে সাংবাদিকদের জানানো হয়। কলারোয়া থানার অফিসার ইনচার্জ জনাব, (ওসি )নাসির উদ্দীন মৃধা জানান কোন প্রকার মাদক ব্যবসায়ী, ধর্ষণ, ও অস্ত্র চোরাকারবারী থাকবে না। উক্ত ঘটনার মামলা রুজু প্রক্রিয়াধীন চলছে।