শেখ সেকেন্দার আলী, মালয়েশিয়া থেকে:
মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের মসজিদ ইন্ডিয়ার একটি ভবন থেকে বাংলাদেশিসহ ২ শতাধিক বিদেশি অভিবাসীদের আটক করেছে ইমিগ্ৰেশন। শুক্রবার (১ মে) স্থানীয় সময় সকাল সাড়ে নয়টায় ইমিগ্রেশন, পুলিশ, বিডিআর ও সেনাবাহিনীর তিন শতাধিক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মসজিদ ইন্ডিয়া ও মেনারা সিটি ওয়ানে অভিযান চালায়।
এই সময়ে আটক করা হয়েছে বাংলাদেশিসহ বিভিন্ন দেশের ২ শতাধিক বিদেশি অভিবাসীদের। সকাল থেকে শুরু হওয়া অভিমান দুপুর দুইটার দিকে শেষ হয়। এদিকে আটককৃতদের বিরুদ্ধে ইমিগ্রেশন বিভাগের পক্ষ থেকে এখনও কিছু জানানো হয়নি। অভিযানের সময় ইমিগ্রেশন বিভাগের প্রধান দাতুক খায়রুল দাজায়মি দাউদ উপস্থিত ছিলেন। মালয়েশিয়ার দৈনিক হারিয়ানের খবরে বলা হয়, আটককৃতদের বিরুদ্ধে ইমিগ্রেশন আইনের ১৯৫৯/ ১৯৬৩ ধারায় গ্রেফতার দেখানো হতে পারে।











































