চিতলমারী প্রতিনিধি:
বাগেরহাটের চিতলমারীতে নিখোঁজের দুইদিন পর খাল থেকে মাহামুদ শেখ (৩০) নামের এক যুবকের লাশ উদ্ধারের একদিন পর চিতলমারী থানায় একটি হত্যা মামালা দায়েয়ের হয়েছে। নিহতের স্ত্রী পপি আক্তার বাদি হয়ে শুক্রবার বিকালে একটি হত্যা এমামলা দায়ের করেন।
এলাকা বাসি জানান গতমঙ্গল বার রাত ৯টার দিকে উপজেলার কলাতলা ইউনিয়নের বাকের কান্দি গ্রামের বজলু শেখের ছেলে মাহামুদ শেখ নিজ বাড়ি থেকে নিখোঁজ হয়।
নিখোঁজের দুই দিন পর বৃহস্পতিবার খবর পেয়ে পুলিশ সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলার বাকেরকান্দির মাঠের খাল থেকে মাহামুদ শেখের মৃতদেহটি উদ্ধার করে। লাশ উদ্ধারের একদিন পর নিহতের স্ত্রী বাদি হয়ে চিতলমারী থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। ওই এলাকায় এলাকায় পুলিশ টহল জোরদার করা হয়েছে।
চিতলমারী থানার অফিসার ইনচার্জ মীর শরিফুল হক জানান এব্যাপারে নিহতের স্ত্রী পপি আক্তার বাদি হয়ে থানায় শুক্রবার বিকালে একটি হত্যা মামালা দায়ের করেছে মামলা নং-০১ । আসামীদের গ্রেফতারের জন্য ইতো মধ্যে পুলিশের ব্যাপক অভিযান শুরু করেছে।










































