Home আঞ্চলিক খুলনায় গৃহবধূ রহিমা খাতুন অপহরণের ঘটনায় স্বামী বেলাল গ্রেপ্তার : জেলহাজতে প্রেরণ

খুলনায় গৃহবধূ রহিমা খাতুন অপহরণের ঘটনায় স্বামী বেলাল গ্রেপ্তার : জেলহাজতে প্রেরণ

31

 

স্টাফ রিপোর্টার।।

নগরীর দৌলতপুর থানার মহেশ্বরপাশা এলাকা থেকে গৃহবধু রহিমা খাতুনের অপহরণের ঘটনায় পুলিশ ভিক‌টি‌মের স্বামী বেলাল হাওলাদারকে গ্রেপ্তার করেছে। রবিবার রাত সাড়ে ১০টার দিকে তাকে ফুলবাড়িগেট এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। তিনি আড়ংঘাটা থানাধীন তেলীগাতি এলাকার ইসমাঈল হাওলাদারের ছেলে।

মামলার তদন্ত কর্মকর্তা এসআই মো. লুৎফুল হায়দার সোমবার (১২ সেপ্টেম্বর) তাকে আদালতে হাজির করে ৭ দিনের রিমা-ের আবেদন করেন। আদালতের বিচারক মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারওয়ার আহমেদ রিমা-ের দিন ধার্য করে তাকে জেলহাজতে পাঠানোর আদেশ প্রদান করেছেন।

মামলার তদন্ত কর্মকর্তা এসআই মো. লুৎফুল হায়দার জানান, রহিমা খাতুনের দ্বিতীয় স্বামী বেলাল হাওলাদার। তার গতিবিধি সন্দেহ হওয়ায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। এর আগে ৫ জন আসামিকে গ্রেপ্তার করা হয়। তাদের রিমান্ডের আবেদন জানালে জেল গেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দেয় আদালত। তাদের কাছ থেকে তেমন কোন তথ্য বের করা যায়নি।

দৌলতপুর থানার অফিসার ইনচার্জ মো. নজরুল ইসলাম বলেন, তার স্বামীর গাতিবিধি সন্দেহজনক হওয়ায় তাকে করা হয়েছে। এখনও পর্যন্ত কোন ক্লু বের করা সম্ভব হয়নি। তদন্ত চলছে। অপহৃত রহিমা খাতুনকে খুঁজে পাওয়া গেলে অপহরণের ঘটনা সম্পর্কে বলা সম্ভব।

মামলার বিবরণে জানা যায়, ২৭ আগস্ট রাতে পানি নিতে নিচে নেমে অপহৃত হন রহিমা খাতুন। রাতে তাকে সম্ভাব্য স্থানে খুঁজে না পেয়ে পরিবারের সদস্যরা প্রথমে থানায় সাধারণ ডায়েরি করেন। পরে তারা অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে দৌলতপুর থানায় মামলা দায়ের করেন। এ মামলা পুলিশ এ পর্যন্ত মোট ৬জন আসামিকে আটক করেছে।