Home খেলাধুলা কালিগঞ্জে বন্ধুমহলের ৪ দলীয় নক আউট ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন নিতাই ফুটবল একাদশ

কালিগঞ্জে বন্ধুমহলের ৪ দলীয় নক আউট ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন নিতাই ফুটবল একাদশ

15

 

তাপস কুমার ঘোষ,কালিগঞ্জ প্রতিনিধি:

সাতক্ষীরা কালিগঞ্জ উপজেলার ২নং বিষ্ণুপুর ইউনিয়নে বন্ধমহল ক্লাবের আয়োজনে রবিবার (১১ ই সেপ্টেম্বর) বিকাল ৪ টায় বিষ্ণুপুর ফুটবল ময়দানে ৪ দলীয় নক আউট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় জয়পত্রকাটি নিতাই ফুটবল একাদশ ও মৌতলা রেটসান ফুটবল একাদশ মধ্যে অনুষ্ঠিত হয়।

উক্ত ফাইনাল খেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউপি সদস্য পীযূষ কান্তি রায়, বিষ্ণুপুর বন্ধু মহল ক্লাবের উপদেষ্টা বাবু বিশ্বজিৎ সরদার।এসময় আরো উপস্থিত ছিলেন বিষ্ণুপুর বন্ধ মহল ক্লাবের সভাপতি রমেশ সরদার, সাধারণ সম্পাদক প্রদীপ সেন।

সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম। যুগ্ন সাধারন সম্পাদক মাস্টার লোচন দাস, ক্রীয়া সম্পাদক রিপন আঢ্য, দপ্তর সম্পাদক গৌরাঙ্গ সরকার, সংস্কৃতিক সম্পাদক হরষিত সরদার (হরি)।খেলাটি পরিচালনা করেন তাপস সরকার ও মিজান,সহকারী পরিচালক হিসেবে উপস্থিত ছিলেন
রুবেল ও রাশেদ।
ম্যাচটি নির্ধারিত সময়ে ২-২ গোলে ড্র হলে খেলাটি ট্রাইব্রেকারে গড়ায়। ট্রাইব্রেকারে ৪-২ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন ট্রাফি জয়পত্রকাটি নিতাই ফুটবল একাদশ ও রানার আপ ট্রাফি মৌতলা রেটসান একাডেমি ফুটবল একাদশ।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিষ্ণুপুর বন্ধু মহল ক্লাবের সকল সদস্য বৃন্দ।