Home আঞ্চলিক খুলনার দাকোপে শারদীয় দুর্গাপূজাকে ঘিরে ব্যস্ত সময় পার করছেন কারিগররা

খুলনার দাকোপে শারদীয় দুর্গাপূজাকে ঘিরে ব্যস্ত সময় পার করছেন কারিগররা

17

 

মোঃ শামীম হোসেন- বাজুয়া (দাকোপ)।।

শারদীয় দুর্গাপূজাকে ঘিরে খুলনার দাকোপ উপজেলায় ব্যস্ত সময় পার করছেন প্রতিমা তৈরীর কারিগরেরা। প্রতিটি পূজা মন্ডপেই এখন ধুম পড়েছে প্রতিমা তৈরীর কাজ। কে কার থেকে কত ভালো কত আকর্ষণীয় প্রতিমা তৈরি করে মানুষের হৃদয় ছুঁতে পারে তারই প্রতিযোগিতার মহা উৎসব যেন লেগেছে পূজা মন্ডপ গুলোতে। পুজা মন্ডপ কমিটিগুলোর নিজ নিজ সামর্থ্য অনুযায়ী স্থানীয় ও অন্য জেলা থেকে প্রতিমা তৈরীর কারিগর নিয়ে এসে প্রতিমা তৈরি করছে। এ বছর দাকোপ উপজেলায় সব কয়টি মন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। দুর্গাপূজাকে সামনে রেখে প্রতিমা তৈরীর ধুম পড়লেও মূল্য নিয়ে হতাশার মধ্যে রয়েছে কারিগরেরা। দাকোপের বাজুয়া বাজারে দুর্গা প্রতিমা তৈরীর কাজ করছেন, শ্রী নিমাই দাস তিনি যশোরের বাসিন্দা এলাকার বেশিরভাগ মন্ডপের প্রতিমা তৈরী করেন তিনি। প্রতিমা তৈরীর কারিগর শ্রী নিমাই দাস ও তার সন্তান প্রতাব দাস জানান, এ বছর এলাকা ও বাহীরের মোট ১৫টি পূজা মন্ডপে দুর্গা প্রতিমা তৈরি করছি, বংশীয়ভাবে এই কাজ করে আসছি আমার দাদা তার দাদা এবং আমরা সকলে এই পেশার সাথে যুক্ত। বিগত দুই বছর করোনা মহামারীর কারণে অল্প দামে প্রতিমা নির্মাণ করেছিল পূজা মন্ডপ গুলো। এ বছর আশায় বুক বেঁধেছিলাম কিন্তু বৈশ্বিক যুদ্ধের কারণে সকল পণ্যের দাম বেড়ে গেছে তাই খরচ বেড়ে লাভের অংশ শুধুই কমেনি অনেক কমে গেছে। মন্ডপ কমিটিও এ বাজেট সামলাতে হিমশিম খাচ্ছে ।

উপজেলার কয়েকটি পুরোহিতের সাথে কথা বলে যানা গেছে ১ অক্টোবর ষষ্ঠী পূজার মাধ্যমে পূজার আনুষ্ঠানিকতা শুরু হবে । এবছর দেবী মা দুর্গা গজে অর্থাৎ হাতিতে আগমন করবে যার অর্থ শস্যপূর্ণ বসুন্ধরা আর মা দুর্গা বিজয় দশমীতে গমন করবে নৌকায় চেপে এর অর্থ শস্যবৃদ্ধি আশানুরূপ হলেও বন্যা ও জলোচ্ছ্বাসে কিছু শস্য নষ্ট হবে। জানতে চাইলে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ দাকোপ উপজেলা শাখার সভাপতি অসিত বরণ সাহা সাধারণ সম্পাদক সঞ্চয় মোড়ল। বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ ক্রিস্টান ঐক্য পরিষদ উপজেলা শাখা সভাপতি জানান, দুর্গা পূজার বিষয়ে উপজেলা গুলোকে ডেকে আমরা এরই মধ্যে নির্দেশনা দিয়েছি। যাতে কোন প্রকার বিশৃঙ্খলনা সৃষ্টি না হয়। প্রশাসন ও যতেষ্ঠ তৎপরতা রয়েছে যাতে করে সুন্দর ভাবে সকলে মিলে-মিশে শারদীয় দুর্গা উৎসবকে উপভোগ করতে পারে। ইতো মধ্যে দাকোপ উপজেলা নির্বাহী কর্মকর্তা মিন্টু বিশ্বাস সকল মন্দিরের সভাপতি / সম্পাদক, রাজনৈতিক নেত্রী বৃন্দ, ইউপি চেয়ারম্যান ও পূজা উৎযাপন কমিটির নেত্রীবৃন্দকে নিয়ে বিভিন্ন দিকনির্দেশনা মূলক সভা- সমাবেশে করেছেন শারদীয় দুর্গা উৎসবকে প্রানবন্ত করে তুলতে। দাকোপ থানার অফিসার ইনচার্জ উজ্জ্বল কুমার দত্ত বলেন দুর্গাপূজা শুরু হতে বাকি মাত্র আর কয়দিন। পূজায় যাতে কোন প্রকার বিশৃঙ্খলা সৃষ্টি না হয় তার জন্য প্রশাসনিক তৎপরতা বৃদ্ধি করেছি। দাকোপ উপজেলা পূজা উৎযাপন পরিষদের সভাপতি অসিত বরণ সাহা বলেন উপজেলার সকল মন্ডপে প্রতিমা তৈরির কাজ চলছে প্রতিমা তৈরিতে সকলে ব্যস্ত সময় পার করছে।