স্টাফ রিপোর্টার।।
গত ২৪ ঘন্টায় খুলনা মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী কামরুল ইসলাম সরদার, জাকারিয়া মিলন, বায়জীদ হোসেন, মেরী বেগম,সোহান মল্লিককে গ্রেফতার করেছে কেএমপি পুলিশ।
পৃথক পৃথক অভিযানে এদেরকে মহানগরীর বিভিন্ন থানা এলাকা থেকে গ্রেফতার করা হয়। মাদক ব্যবসায়ীদের কাছ থেকে ৮০০ গ্রাম গাঁজা এবং ৬০ পিস ইয়াবা ট্যাবলেট আলামত হিসেবে উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ০৫ টি মাদক মামলা রুজু করা হয়েছে।











































