নিজস্ব সংবাদদাতা বেনাপোল ।।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা বেনাপোলের পুটখালি সীমাšত থেকে ১০টি স্বর্ণের বার ও ০১টি মোটর সাইকেলসহ হাবিবুর রহমান (৩০) ও আক্তারুল ইসলাম (২৫) নামে ২ পাচারকারী আটক করেছে।
আজ বুধবার দুপুরে বেনাপোলের পুটখালি সীমাšেত অভিযান চালিয়ে ১ কেজি ১১৬ গ্রামের ওজনের ১০পিচ স্বর্নের বার জব্দ করা হয়।
আটক স্বর্ন পাচারকারীরা হচ্ছে, বেনাপোল পোর্ট থানার পুটখালির বালুন্ডা গ্রামের রমজান আলীর ছেলে মোঃ হাবিবুর রহমান , ও একই গ্রামের পিতা-মোঃ রমজান আলী, গ্রাম-খলসী, ডাকঘর-বালুন্ডা, থানা-বেনাপোল পোর্ট, জেলা-যশোর এবং মোঃ আবু বক্করের ছেলে আক্তারুল ইসলাম ।
বিজিবি জানায়, গোপন সুত্রে খবর আসে মোটর সাইকেল যোগে বিপুর পরিমান স্বর্ন পাচার হয়ে ভারতে যাচেছ এমন ধরনের গোপন খবর পেয়ে বিজিবির একটি টহলদল সেখানে অভিযান চালিয়ে হাবিবুর রহমান ও আক্তারুল ইসলামকে আটক করা হয়ে পড়ে তাদের দেহ তল্লাশী করে লুকিয়ে রাখা অবস্থায় ১০ টি স্বর্নের বার জব্দ করা হয়। আটক স্বর্নের মূল্য-৮৬ লাখ ২০ হাজার টাকা
২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল তানভীর আহমেদ পিএসসি জানান, ভারতে পাচারের সময় বিজিবির সদস্যরা ১১টি স্বর্ণের বার সহ ০১টি মোটর সাইকেলসহ হাবিবুর রহমান ও আক্তারুল ইসলাম কে আটক করা হয়। জিজ্ঞাসাবাদ শেষে আটককৃতকে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়।
উল্লেখ্য, চলতি বছরে খুলনা বিজিবি ব্যাটালিয়নের দায়িত্বাধীন সীমাšত এলাকা থেকে ৭টি অভিযানে ১৪ কেজি ০৭৬ গ্রাম স্বর্ণ আটক করা হয়েছে, যার মূল্য- ৯ কোটি ৭২ লক্ষ ১৯ হাজার ৩৫১/- টাকা ।











































