Home আঞ্চলিক মহেশপুরে ৪৫ শতক জমির ধান পুড়িয়ে দেওয়ার অভিযোগ

মহেশপুরে ৪৫ শতক জমির ধান পুড়িয়ে দেওয়ার অভিযোগ

11

 

 

মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধি||

ঝিনাইদহের মহেশপুরে আমন ধান ক্ষেতে ক্ষতিকারক কীটনাশক স্প্রে করে ৪৫ শতক জমির ধান পুড়িয়ে দিয়েছে প্রতিপক্ষরা। এতে করে আনুমানিক ১ লাখ টাকা ক্ষতি হয়েছে বলে জানান ভুক্তভোগী কৃষক জার্মাল আলী ও সিরমান আলী দুই ভাই। ঘটনাটি ঘটেছে উপজেলার মান্দাবাড়িয়া ইউনিয়নের শংকরহুদা গ্রামে। বুধবার সকালে সরেজমিনে গিয়ে দেখা যায় ক্ষেতের ধান পুড়ে হলুদ হয়ে গেছে।

এলাকাবাসী জানায়, ভুক্তভোগী কৃষক জার্মান আলী ও সিরমান আলী ৪৫ শতক জমিতে আমন ধান রোপণ করেন। কিন্তু পূর্ব শত্রুতার জেরে ওই এলাকার তিতাস, সানা মোল্লা গত সোমবার রাতে ক্ষতিকর ঘাসমারা ঔষধ স্প্রে করে। এতে ধান গাছ গুলো পুড়ে যায়।

ক্ষতিগ্রস্থ কৃষক জার্মান আলী ও সিরমান আলী জানায়, প্রতিপক্ষের সাথে তাদের দীর্ঘদিন ধরে জমি-জমা নিয়ে বিরোধ চলে আসছে। সেই শত্রুতার জেরে রাতের আধারে আমাদের ৪৫ শতক জমির ধান ক্ষেতে ঘাস মারা ঔষধ স্প্রে করে পুড়িয়ে দিয়েছে তারা। আমরা এর সঠিক বিচার চাই। এ বিষয়ে মামলা করার প্রস্তুতি চলছে।