কেশবপুর (যশাের) প্রতিনিধি।।
কেশবপুর থানা পুলিশ এক ভুয়া মেজরকে আটক করেছে। মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) সকালে কেশবপুর উপজেলার বগা মােড় থেকে মােয়াজ্জেম কবীর (৩৭) নামে ওই ভুয়া মেজরকে আটক করা হয়।
থানা পুলিশ জানায়, সাতক্ষীরা জেলার কালিগঞ্জ থানার শেখপাড়া গ্রামের শেখ আলী হােসনের ছেলে মােয়াজ্জেম কবীর তাকে সেনাবাহিনীর মেজর হিসেবে পরিচয় দিয়ে সেনাবাহিনীতে চাকুরি দেওয়ার কথা বলে প্রতারনা করে আসছে। সে ডুমুরিয়া উপজেলার চুকনগর বাজারে বাসাভাড়া নিয়ে বসবাস করে আসছিলাে। সেই সুবাদে তার সাথে কেশবপুর উপজেলার বুড়ুলি গ্রামপর ওদুদ সরদার এর পরিচয় হয়। পরিচয়ের একপর্যায়ে ওদুদের ছেলে বিল্লাল হােসনকে (২২) বাংলাদেশ সেনাবাহিনীতে চাকুরী দেয়ার কথা বলে তার কাছ থেকে গত ২০১৯ সালের ১৪ আগষ্ট তাদের বাড়িতে বসে এক চুক্তিপত্রের মাধ্যমে নগদ ৩’লক্ষ টাকা গ্রহণ করে। পরবর্তিতে সে বিল্লাল হােসনকে চাকুরি দিতে ব্যর্থ হয়। এরএক পর্যায়ে সে বিভিন্ন প্রকারর টালবাহানা করে আসছে। শেষ গত ২৬ আগস্ট টাকা ফেরত চাইতে গেলে সে টাকা দিতে অস্বীকার করে এবং আত্মগােপনে চলে যায়। এরপর বিল্লালের পিতা বাদী হয়ে কেশবপুর থানায় একটি মামলা করেন। যার মামলা নং-৯।
মঙ্গলবার সকালে কেশবপুর থানার অফিসার ইনচার্জ মােহাম্মদ বােরহান উদ্দীন, পুলিশ উপপরিদর্শক অনিমেষ বিশ্বাস, সহকারী পুলিশ উপপরিদর্শক মনিরুজ্জামান মনির, মােক্তার হােসেন সঙ্গীয় ফাের্স নিয়ে মঙ্গলবার সকালে উপজেলার সীমাÍবর্তী বগা মােড় এলাকা থেকে ভুয়া মেজর মােয়াজ্জেম কবীরকে আটক করা হয়।
কেশবপুর থানার অফিসার ইনচার্জ মােহাম্মদ বােরহান উদ্দীন বলেন, ভুয়া মেজর পরিচয় দানকারী মােয়াজ্জেম কবীরকে আটক করে যশাের আদালতে প্রেরণ করা হয়েছে।











































