Home বিনোদন প্যোল্যান্ড যাচ্ছেন পারসা ইভানা

প্যোল্যান্ড যাচ্ছেন পারসা ইভানা

11

বিনোদন ডেস্ক।।

অভিনেত্রী হিসেবে পরিচিত হলেও পারসা ইভানার শোবিজে ক্যারিয়ার শুরু হয় নাচ দিয়ে। চ্যানেল আইয়ের রিয়েলিটি শো সেরা নাচিয়ে দ্বিতীয় আসরে চ্যাম্পিয়ন হন তিনি। এবার নাচের অনুষ্ঠানের জন্য আমন্ত্রিত হয়ে পোল্যান্ড যাচ্ছেন। ১৩ই সেপ্টেম্বর তার ঢাকা ছাড়ার কথা রয়েছে। পাঁচদিনের সেই আয়োজন শেষে ঢাকায় ফিরবেন তিনি। ইভানা জানালেন, পোল্যান্ড দূতাবাসের আয়োজনে ‘১২তম কালচারাল ফোক ফেস্টিভ্যাল’ অনুষ্ঠিত হবে। সেখানে বিভিন্ন দেশের নৃত্যশিল্পীরা পারফর্ম করবেন।