বিদেশ ডেস্ক ।।
যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছে লিজ ট্রাস। সোমবার প্রধানমন্ত্রী হওয়ার পরই ক্রমবর্ধমান জ্বালানি সংকট মোকাবেলায় কর কমানোর প্রতিশ্রুতি দিয়ে কনজারভেটিভ পার্টির এই নেতা। বার্তা সংস্থা রয়টার্স সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
লিজ ট্রাস ফলাফল ঘোষণার পরে বলেন, আমি কর কমানোর ও অর্থনীতির উন্নয়নের জন্য একটি দৃঢ় পরিকল্পনা নেব। জ্বালানি সংকট, বাড়তি বিদ্যুৎ বিলের বোঝা ও জ্বালানি সরবরাহের মতো দীর্ঘ মেয়াদি সমস্যাগুলোও মোকাবেলা করব।
প্রসঙ্গত, মঙ্গলবার রানী দ্বিতীয় এলিজাবেথের সঙ্গে দেখা প্রধানমন্ত্রীর দায়িত্ব নেবেন লিজ ট্রাস।
গত ৭ জুলাই কনজারভেটিভ পার্টির নেতা ও সাবেক প্রধানমন্ত্রী বরিস জনসন পদত্যাগ করার ঘোষণা শুরু করেন।
এরপরই শুরু হয় কনজারভেটিভ পার্টির নতুন নেতা ও নতুন প্রধানমন্ত্রী নির্বাচনের প্রক্রিয়া। সর্বশেষ প্রক্রিয়ায় টিকে ছিলেন ঋষি সুনাক এবং লিজ ট্রাস। এই প্রক্রিয়ায় কনজারভেটিভ পার্টির সদস্যরা ঋষি সুনাক এবং লিজ ট্রাজকে ভোট দেন।
সব প্রক্রিয়া শেষ করে অবশেষে লিজ ট্রাস কনজারভেটিভ পার্টির নেতা এবং প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন।
কনজারভেটিভ পার্টির চেয়ারম্যান স্যার গ্রাহাব ব্রাডি জানিয়েছেন, লিজ ট্রাস পেয়েছেন ৮১, ৩২৬ ভোট। অন্যদিকে সুনাক পেয়েছেন ৬০,৩৯৯ ভোট। সব সদস্যের মধ্যে ৮২.৬ ভাগ তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।









































