Home আঞ্চলিক সারা খুলনা অঞ্চলের সব খবরা খবর

সারা খুলনা অঞ্চলের সব খবরা খবর

145

 

এসএসসি পরীক্ষা ১০টার পরিবর্তে ১১টায় শুরু
ঢাকা অফিস
চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষা সকাল ১০টার পরিবর্তে ১১টা থেকে শুরু হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

সোমবার (৫ সেপ্টেম্বর) তার কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।

তিনি জানান, সকাল ১১টা থেকে পরীক্ষা শুরু হয়ে ১টা পর্যন্ত চলবে। ৩ ঘণ্টার পরিবর্তে পরীক্ষা হবে ২ ঘণ্টা। এর মধ্য এমসিকিউ ২০ মিনিট, লিখিত ১ ঘণ্টা ২০ মিনিট। পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে অর্থাৎ ১০টা ৩০ মিনিটের মধ্যে প্রবেশ করতে হবে।

শিক্ষামন্ত্রী জানান, পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস এড়াতে পরীক্ষা শুরুর ২৫ মিনিট আগে কেন্দ্রের দায়িত্বে থাকা ব্যক্তির মোবাইলে পরীক্ষার সেট কোড পৌঁছে যাবে। তিনি স্মার্ট ফোন নয়, ফিচার ফোন সঙ্গে রাখতে পারবেন। তিনি ছাড়া আর কেউ মোবাইল ব্যবহার করতে পারবেন না।

করোনা সংক্রমণের কারণে ২০২০ সালের মার্চ থেকে দেশের শিক্ষাপঞ্জি এলোমেলো হয়ে গেছে। ঠিক সময়ে পরীক্ষা হচ্ছে না বা কখনো কখনো বাতিল করতে হচ্ছে। এ বছরের এসএসসি ও এইচএসসি পরীক্ষাও নির্ধারিত সময়ের অনেক পরে অনুষ্ঠিত হচ্ছে।

শিক্ষামন্ত্রী দীপু মনি বলেন, ১৫ সেপ্টেম্বর এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হবে। এ পরীক্ষা উপলক্ষে ১২ সেপ্টেম্বর থেকে আগামী ২ অক্টোবর পর্যন্ত দেশের সব কোচিং সেন্টার বন্ধ থাকবে।

ডুমুরিয়ায় ভ্রাম্যমান আদালতে ট্রাক চালকের কারাদণ্ড
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়ায় ড্রাইভিং লাইসেন্স বিহীন বেপরোয়া ট্রাক চালানোর অভিযোগে ইব্রাহিম মোল্লা (২৫) নামের এক চালককে ২১ দিনের কারাদণ্ড দেয়া হয়েছে। সোমবার সকালে ভ্রাম্যমান আদালতে এ দন্ডাদেশ প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার শরীফ আসিফ রহমান। আদালত সূত্রে জানা যায়, উপজেলার শোভনা ইউনিয়নের মলমলিয়া এলাকার শহীদ মোল্লার ছেলে ইব্রাহিম মোল্লা ঘটনার দিন সকালে ড্রাইভিং লাইসেন্স বিহীন একটি মালবাহী ট্রাক বেপরোয়া ভাবে চালাতে থাকে। এটি উপজেলা নির্বাহী অফিসারের দৃষ্টিগোচর হলে বিষয়টি আমলে নিয়ে তাকে আটক করে ভ্রাম্যমান আদালতে এ দন্ডাদেশ প্রদান করেন।

অভয়নগরে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত
তামিম আহমেদ মনির-অভয়নগর
”পুলিশিং জোয়ারে, পুলিশ জনতার দুয়ারে এ শ্লোগানকে সামনে রেখে, মাদক, সন্তাস, জঙ্গিবাদ, ইভটিজিং, বাল্য বিবাহ, মানব পাচার,সাইবার ক্রাইম,কিশোর গ্যাং অপরাধ প্রতিরোধে।যশোরের অভয়নগর উপজেলার সিদ্ধিপাশা ইউনিয়নের ভৈরব আদর্শ কলেজ মাঠে , সিদ্ধিপাশা পুলিশ ক্যাম্প আয়োজনে গতকাল সকাল ১০ টায় বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।
সিদ্ধিপাশা পুলিশ ক্যাম্প ইনর্চাজ(এসআই) মো. রফিকুল ইসলাম এর সভাপতিত্বে সরদার আহম্মদ হোসেন এর সঞ্চলনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জনাব মুকিত সরকার-অতিরিক্ত পুলিশ সুপার খ সার্কেল যশোর।
অন্যন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড আলী আহমেদ খান বাবু, ভৈরব আদর্শ কলেজ এর অধ্যক্ষ বাবু পিযুষ হিরা,মুক্তিযোদ্ধা বাবু দুলাল চন্দ্র অধিকারী,ইউপি সদস্য বাবুল সরদার,মহিলা সদস্য জোহরা খাতুন।এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিদ্ধিপাশা ইউনিয়নের সুধিজন এবং বিট পুলিশিং এর বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ সহ কলেজ ও স্কুলের ছাত্র ছাত্রী।

আশাশুনিতে বাড়ির সকলকে অজ্ঞান করে চুরি
আশাশুনি প্রতিনিধি
আশাশুনির শোভনালী ইউনিয়নে চেতনা নাশক ছিটিয়ে বাড়ির সকলকে অজ্ঞান করে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার চুরির অভিযোগ পাওয়া গেছে।
রবিবার (৪ সেপ্টেম্বর) দিবাগত গভীর রাতে শোভনালী ইউনিয়নের বালিয়াপুর গ্রামে কেরামত আলি মোল্যার বাড়িতে এ ঘটনা ঘটেছে।
মৃত আলহাজ্ব গহর আলি মোল্যার ছেলে কেরামত আলি রবিবার রাত্র ১ টার দিকে ঘরের মধ্যে স্ত্রীকে নিয়ে ঘুমিয়ে পড়েন। তার ছেলে আতাউর রহমান সবুজ বাইরে টিভিতে ক্রিকেট খেলা দেখে ২টার দিকে বাড়ি ফিরে অন্য কক্ষে ঘুমিয়ে যায়। ধারনা করা হচ্ছে এরপর যেকোন সময় চোরেরা বিল্ডিং এর পিছনে পেয়ারা গাছ বেয়ে ল্যাট্রিনের উপর দিয়ে ছাদে উঠে। এবং সিড়ি ঘরের তালা বাইরে থেকে কৌশলে খুলে নিচে গিয়ে ঘরের মধ্যে চেতনা নাশক স্প্রে করে। সবাই অচেতন হয়ে পড়লে বাড়ির মালিকের কোমরে থাকা চাবি নিয়ে ড্রয়ার খুলে নগদ ১৬ হাজার ৪০০ টাকা এবং স্ত্রীর কানে থাকা স্বর্ণের দুল ও গলায় থাকা স্বর্ণের চেইন (ওজন অনুমান দেড় ভরি) খুলে নিয়ে আবারও ছাদ দিয়ে বাইরে নেমে চলে যায়। সোমবার (৫ সেপ্টেম্বর) ভোর ৫.৩০ টার দিকে কিছুটা চেতনা ফিরলে কেরামত আলী উঠতে গেলে পড়ে যান। পরবর্তীতে এভাবে কাটার পর ছেলে জেগে উঠলে চুরির বিষয়টি জানাজানি হয়। তাৎক্ষণিক ভাবে স্থানীয় চিকিৎসক ডেকে তাদেরকে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত কেরামত আলীর চেতনা সামান্য ফিরলেও তার স্ত্রী এখনো ভাল হননি। তবে পুত্রের অবস্থা স্বাভাবিক হয়েছে। আশাশুনি থানার এসআই ও বিট অফিসার এমরান হোসেন ঘটনাস্থান পরিদর্শন করেছেন। বাড়ির মালিক স্বাভাবিক হলে মামলা দায়ের করা হবে বলে পরিবারের পক্ষ থেকে জানান হয়েছে।
আশাশুনি সদর ইউপি চেয়ারম্যান হোসেনুজ্জামান চুরি হওয়া বাড়িতে গিয়ে অসুস্থদের খোজ খবর নেন এবং উপজেলার বিভিন্ন ইউনিয়নে একের পর এক বাড়ির মালিকদেরকে অচেতন করে চুরির ঘটনা উদঘাটনে প্রশাসনের যথাযথ পদক্ষেপ গ্রহনের আহবান জানান।

শোভনালীতে জেলা পরিষদ সদস্য প্রার্থী মহিতুরের মতবিনিময়

আশাশুনি প্রতিনিধি
আশাশুনির শোভনালী ইউনিয়ন পরিষদে জেলা পরিষদের সদস্য প্রার্থী মহিতুর রহমানের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৫ সেপ্টেম্বর) বেলা ১১ টায় পরিষদে ইউপি চেয়ারম্যানের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
ইউপি চেয়ারম্যান মোঃ আবু বক্কর ছিদ্দিকের সভাপতিত্বে সভায় সদর ইউপি চেয়ারম্যান এস এম হোসেনুজ্জামান, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক, জেলা পরিষদের সাবেক সদস্য ও প্রার্থী মহিতুর রহমান, ইউপি সদস্য উদয় কান্তি বাছাড়, সুভাষ মন্ডল, নাসির উদ্দিন সরদার, আলমগীর হোসেন, আব্দুল গফফার, মোজাম্মেল হক, আজগার হোসেন, আঃ হান্নান পাড়, আজিজুর রহমান, মহিলা মেম্বার নাসিমা খাতুন, মরিয়ম বেগম ও অনিতা রানী প্রমুখ উপস্থিত ছিলেন।
সভায় প্রার্থী মহিতুর রহমান বিগত বছরগুলোতে তিনি জেলা পরিষদের অর্থায়নে এলাকার উন্নয়নে ও অসহায় মানুষের কল্যানে যেসব কাজ করেছেন তার তথ্য তুলে ধরে আগামীতে তার পরিকল্পনার কথা ব্যাক্ত করে সকলের সমর্থন প্রার্থনা করেন।

আনুলিয়ায় যৌতুকের দাবী না মেটায় স্ত্রীকে হত্যার চেষ্টা
আশাশুনি প্রতিনিধি
আশাশুনির আনুলিয়া ইউনিয়নে যৌতুদের দাবী মেটাতে সক্ষম না হওয়ায় স্ত্রীকে পিটিয়ে জখম ও শ্বাস রোধ করে হত্যার চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। গুরুতর আহত স্ত্রী রাশিদা বেগমকে উদ্ধার করে আশাশুনি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নির্যাতনের শিকার রাজাপুর গ্রামের মৃত কাজল শেখের কন্যা রাশিদা বেগম বাদী হয়ে থানায় দাখিলকৃত এজাহার সূত্রে জানাগেছে, ২৫ বছর পূর্বে তার সাথে একই গ্রামের মৃত ফজর আলী সানার ছেলে রফিকুল ইসলামের বিয়ে হয়। তাদের ঔরষে ৩ সন্তান জন্ম হয়েছে। ২/৩ বছর পূর্বে থেকে স্বামী রফিকুল সহযোগি বাবু গাজী, ফরিদা, জবেদাদের কুপরামর্শে যৌতুক বাবদ ১ লক্ষ টাকা দাবী করে। রাজী না হওয়ায় কারনে অকারণে মারপিট করতে থাকে। প্রায় ৩ মাস পূর্বে তাকে এমন মারপিট করা হয় যে মাথায় ৬/৭ টি সেলাই দিতে হয়েছিল। তার সুখের কথা ভেবে তার ভাইয়েরা বিভিন্ন কিস্তিতে ভগ্নিপতিকে নগদ টাকা ও জিনিসপত্র প্রদান করে। কিন্তু তাতে সন্তুষ্ট না হওয়ায় শারীরিক নির্যাতন চালাতে থাকলে গন্যমান্য ব্যক্তি ও ইউপি সদস্য শালিস মিমাংসা করে দিলেও পরবর্তীতে আবার একই ভাবে নির্যাতন শুরু করা হয়।
সবশেষ গত ৫ সেপ্টেম্বর সকাল সাড়ে ১০ টার দিকে সকল আসামীরা ১ লক্ষ টাকার যৌতুক দাবী করলে ভাইদের কাছে যেতে রাজী না হওয়ায় রাশিদাকে ঘরের বারান্দায় ফেলে এলোপাথাড়ী চড় লাথি মেরে থেতলানো ও বেদনা দায়ক জখম করে। শাড়ীর আঁচলে গলা পেচিয়ে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করে। স্বাক্ষীরা ঘটনাস্থলে পৌছে তাকে উদ্ধার করে মোবাইলে তার ভাইদেরকে জানালে ভাইয়েরা তাকে হাসপাতালে ভর্তি করান। থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে। পুলিশ তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা নেবের জানান।

প্রবাসী টিকু রহমান পদত্ত ইঞ্জিন ভ্যান হস্তান্তর
খবর বিজ্ঞপ্তি।।
খুলনা জেলা বিএনপির আহবায়ক আমির এজাজ খান সমাজের অবহেলিত মানুষের কল্যানে বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানিয়ে বলেছেন, করোনাকালিন সময় থেকে খুলনা ও আশপাশের সুবিধা বঞ্চিত মানুষের কল্যানে নিরলসভাবে কাজ করছেন প্রবাসি মানবিক নেতা টিকু রহমান। টিকু রহমানের মত সকলের উচিত দুঃস্থ ও অসহায় মানুষের সেবায় কাজ করা।
সোমবার (৫ সেপ্টেম্বর) দুপুরে কেডি ঘোষ রোডস্থ বিএনপি অফিসে খুলনা সরকারি সুন্দরবন মহাবিদ্যালয়ের সাবেক জিএস, খুলনা মহানগর ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক, আমেরিকা প্রবাসি মানবিক নেতা টিকু রহমান প্রদত্ত ইঞ্জিন চালিত ভ্যানের চাবি অফিস পিয়ন জালালকে হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পি, সিনিয়র যুগ্ম আহবায়ক আবু হোসেন বাবু, একরামুল হক হেলাল, চৌধুরী হাসানুর রশীদ মিরাজ, জি এম কামরুজ্জামান, মোল্লা ফরিদ আহমেদ, তারিকুল ইসলাম তারেক, মিজানুর রহমান মিলটন, শফিকুল ইসলাম শফি, সজীব তালুকদার, ইশতিয়াক হোসেন ইস্তি, সাজ্জাদ হোসেন জিতুসহ অনেকে।

বিএনপি নেতা দুলুর সুস্থতা কামনায় দোয়া
খবর বিজ্ঞপ্তি
খুলনা মহানগর বিএনপির অন্যতম যুগ্ম আহবায়ক আজিজুল হাসান দুলুর রোগমুক্তি ও আশু সুস্থতা কামনায় সোমবার (৫ সেপ্টেম্বর) দুপুরে কে ডি ঘোষ রোডস্থ দলীয় কার্যালয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। খুলনা মহানগর ও জেলা বিএনপির যৌথ উদ্যোগে অনুষ্ঠিত দোয়া মাহফিলের পূর্বে সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা হৃদরোগে আক্রান্ত বিএনপি নেতা দুলুর জন্য দল মত নির্বিশেষে সকলের কাছে দোয়া প্রার্থনা করেন।
বিএনপি নেতা আজিজুল হাসান দুলু ২০ আগষ্ট হৃদরোগে আক্রান্ত হন। খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে তার হার্টে সফলভাবে রিং পড়ানো হয়। পরে আকষ্মিকভাবে তার স্থাস্থ্যের অবনতি হলে চিকিৎসকের পরামর্শে রবিবার (৪ সেপ্টেম্বর) দুপুরে ঢাকায় সিএমএইচ হাসপাতালে ভর্তি করা হয়।
এদিকে দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির আহবায়ক শফিকুল আলম মনা, জেলা আহবায়ক আমীর এজাজ খান, মহানগর সদস্য সচিব শফিকুল আলম তুহিন, জেলা সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পী, আবু হোসেন বাবু, স ম আব্দুর রহমান, কাজী মাহমুদ আলী, শের আলম সান্টু, মাহবুব হাসান পিয়ারু, চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, আশরাফুল আলম নান্নু, একরামুল হক হেলাল, মাসুদ পারভেজ বাবু, শেখ সাদী, হাসানুর রশিদ চৌধুরী মিরাজ, হাফিজুর রহমান মনি, আশফাকুর রহমান কাকন, বেগ তানভিরুল আযম, মুরশিদ কামাল, কে এম হুমায়ুন কবির, বিপ্লবুর রহমান কুদ্দুস, সৈয়দ সাজ্জাদ আহসান পরাগ, এহতেশামুল হক শাওন, নাজিরউদ্দিন আহমেদ নান্নু, শেখ ইমাম হোসেন, শরিফুল আনাম, রফিকুল ইসলাম বাবু, মোল্লা ফরিদ আহমেদ, হাবিবুর রহমান, আব্দুর রহমান ডিনো, তারিকুল ইসলাম, শামসুল বারিক পান্না, মিজানুর রহমান মিলটন, শফিকুল ইসলাম শফি, মুজিবর রহমান, মহিলা দলের এ্যাড. তছলিমা খাতুন ছন্দা, এ্যাড. হালিমা আক্তার খানম, ছাত্রদলের ইসতিয়াক আহমেদ ইস্তি, গোলাম মোস্তফা তুহিন, কুষক দলের আকতারুজ্জামান তালুকদার সজীব, যুবদলের জাকির ইকবাল বাপ্পি, আলতাফ হোসেন, সাকারুল ইসলাম সুমন, স্বেচ্ছাসেবক দলের ওয়াহিদুজ্জামান হাওলাদার, ইউসুফ মোল্লা, মুনতাসির আল মামুন, কাজী আব্দুল লতিফ, শেখ জাকির হোসেন,মোঃ লিটন খান, জাহিদুর রহমান রিপন, জিএম মাছুম,আব্দুল আলিম,গোলাম মোস্তফা ভুট্টো, তারিকুল ইসলাম বাকার, নজরুল ইসলাম, মোঃ ফজলুর রহমান মৃধা, আবুল ওয়ারা, মোঃ মিজানুর রহমান, মেশকাত আলী, আসাদুজ্জামান হারুন, সাজ্জাদ হোসেন জিতু, মোঃ মাজহারুল ইসলাম রাসেল। দোয়া পরিচালনা করেন কাজী আবু নাঈম।

কালীগঞ্জে র‌্যাব পুলিশের পৃথক অভিযান ইয়াবাসহ ২ ব্যবসায়ী আটক
বিশেষ প্রতিনিধি
ঝিনাইদহ কালীগঞ্জে র‌্যাব ও পুলিশের পৃথক অভিযানে ২৩০ পিস ইয়াবাসহ ২ ব্যবসায়ী আটক হয়েছে। সোমবার পৃথক সময় ও স্থানে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। তাদের মধ্যে দুপুরে শহরের বৈশাখী মোড় থেকে পুলিশের অভিযানে ৪০ পিস ইয়াবাসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী বিপ্লব দাস (২২) কে আটক করা হয়। সে কালীগঞ্জ শহরের মধুগঞ্জ বাজার ঢাকালেপাড়ার সাধন দাসের ছেলে। ইতিপূর্বে থানাতে তার নামে আরও ২টি মাদক মামলা চলমান রয়েছে। এর আগে একই দিন সকালে র‌্যাবের অভিযানে ১৯০ পিস ইয়াবা ট্যাবলেটসহ নছু মিয়া (২৬) নামে অপর এক মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়। ঝিনাইদহ র‌্যাবের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে বেলা সাড়ে ১১ টার সময় শহরের মোবারকগঞ্জ রেলষ্টেশন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
এ সময় তার নিকট থেকে ১৯০ পিচ ইয়াবা ট্যাবলেট, ১টি মোবাইল এবং ২টি সিম কার্ডসহ উদ্ধার করা হয়। আটক নছু মিয়া মুন্সিগঞ্জ জেলার লৌহজং উপজেলার কনকসার গ্রামের ওহাব আলীর ছেলে। বিষয়টি ঝিনাইদহ র‌্যাব ৬ ও কালীগঞ্জ থানা পুলিশের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।

খুলনায় মহানগর ও জেলা স্বেচ্ছাসেবক দলের আনন্দ মিছিল
খবর বিজ্ঞপ্তি
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, খুলনা মহানগর ও জেলা শাখার উদ্যোগে ৫ সেপ্টেম্বর (সোমবার) বিকাল ৫টায় নগরীর রেলওয়ে ষ্টেশন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের নব গঠিত কেন্দ্রীয় কমিটি কে অভিনন্দন জানিয়ে এক আনন্দ মিছিল নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে এসে পথসভার মধ্য দিয়ে শেষ হয়।
খুলনা জেলা স্বেচ্ছাসেবক দল সভাপতি তৈয়েবুর রহমানের সভাপতিত্বে ও মহানগর স্বেচ্ছাসেবক দল সভাপতি একরামুল হক হেলালের পরিচালনায় পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা বিএনপি’র আহবায়ক আমীর এজাজ খান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা বিএনপি’র সদস্য সচিব এস এম মনিরুল হাসান বাপ্পী, মোল্লা মফিজুর রহমান, আশরাফুল আলম নান্নু।
অন্যান্যদের উপস্থিত ছিলেন শামীম কবির, মোঃ কবির হোসেন, আতাউর রহমান রুনু, ফারুক হিল্টন, আব্দুল মান্নান মিস্ত্রি, গোলাম মোস্তফা তুহিন, মোঃ আবু সাইদ, সজিব তালুকদার, শফিকুল ইসলাম শাহিন, আনোয়ার হোসেন আনো, ইউসুফ মোল্লা, এ্যাড. এসকেন্দার মির্জা, মুন্তাসির আল মামুন, সাব্বির হোসেন রানা, মোঃ নাসির উদ্দিন, সাইফুল ইসলাম মল্লিক, ইদ্রিস আলী, মোশারেফ শিকদার, হেলাল ফরাজী, মহিদুল ইসলাম, এস এম রফিকুল ইসলাম, সোহাগ মুন্সি, কামরুল ইসলাম, জাহিদুল ইসলাম বাচ্চু, এস এম শামিম আহমেদ, নূর ইসলাম খোকা, আবু তাহের, সাজ্জাদ আহমেদ মানিক, আব্দুল কাদের জনি, গালিব আহমেদ, লাবু বিশ্বাস, আসাদুজ্জামান বিপ্লব, মঞ্জুর শাহিন রুবেল, এম এম শফি, নাইম হাসিব, মিজান সরদার, শাহাবুদ্দিন আহমেদ, বিল্লাল হোসেন, আলমগীর হোসেন, শামিমুর রহমান রমিজ, আলামিন সরদার রতন, মোঃ টুটুল আহমেদ, মোঃ বাপ্পী, হেলাল আহমেদ, মোঃ হারুন শিকদার, হুমায়ুন কবীর রুবেল, মোঃ হুমায়ুন আহমেদ, সোহেল আহমেদ, মোতালেব শেখ, এজাজ হোসেন, নজরুল ইসলাম, মাহামুদুল হাসান পলাশ, শহিদুল ইসলাম ডালিম, ফিরোজ হাওলাদার, ইকবাল হোসেন বাবু, ইমদাদ মোড়ল, মেহেদী হাসান মামুন, মনির খান, মোঃ লিটন মোল্লা, নিয়াম মল্লিক, রাজু মল্লিক, ফেরদৌস আহমেদ প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, নব গঠিত স্বেচ্ছাসেবক দলের গতিশীল নেতৃত্ব বর্তমান স্বৈরাচার হাসিনা সরকারের বিদায় ও হারিয়ে যাওয়া গণতন্ত্র পুনরুদ্ধারে বলিষ্ট ভূমিকা রাখবে এবং মিথ্যা মামলায় কারাবন্দি বেগম জিয়াকে মুক্ত করতে ও আগামী দিনের রাষ্ট্র নায়ক তারেক রহমান কে দেশে ফিরিয়ে আনতে সাহসী ভূমিকা পালন করবে। স্বেচ্ছাসেবক দল একটি গৌরবময় ও ঐতিহ্যেবাহী সংগঠন। এই সংগঠন নেতৃত্বে সব সময় আসীন হন ছাত্রদলের সাবেক নেতৃত্ববৃন্দ। নবগঠিত কেন্দ্রীয় কমিটিতে সভাপতি পদে সাবেক ছাত্রদল নেতা এসএম জিলানী, সাধারণ সম্পাদক রাজিব আহসান, সিনিয়র সহসভাপতি ইয়াসিন আলী, ১ম যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ, সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান কে অভিনন্দন ও সংগ্রামী শুভেচ্ছা জানান।

ইর্ষ্টানগেট বাজার বণিক সমিতির ত্রি বার্ষিক নির্বাচনে
সভাপতি সালাম সাধারন সম্পাদক রওশন
ফুলবাড়ীগেট প্রতিনিধি
দীর্ঘ ৮ বছর পর গতকাল সোমবার সুষ্ঠ, শান্তিপুর্ন ও উৎসবমুখর পরিবেশে আটরা শিল্প এলাকার ইর্ষ্টানগেট বাজার বনিক সমিতির বহুল কাঙ্খিত ত্রি বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে । মোট ২৫৩ জন ভোটারের মধ্যে ২৫২ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। সালাম রওশন পরিষদ তালা প্রতিক নিয়ে প্যাণেল সহ বিজয়ী হয়েছে। সভাপতি পদে তালা প্রতিক নিয়ে মোঃ আঃ সালাম গাজী ১২৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। নিকটতম প্রতিদন্দি মোঃ মহিউদ্দিন শেখ প্রতিক কলস ১১৩ ভোট পেয়েছেন। সাধারন সম্পাদক পদে এস এম রওশন আলী ১৬১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন নিকটতম প্রতিদন্দি এস এম চঞ্চল মাহমুদ ৭৪ ভোট পেয়েছেন । অনন্য পদে নির্বাচিতরা হলেন সহ সভাপতি পদে মোঃ মকবুল মোড়ল ও মোঃ আঃ রহমান ফারাজী, সহ সাধারন সম্পাদক মোঃ আলিম গাজী ও মোঃ শামসুর রহমান বিশ^াস , সাংগঠনিক সম্পাদক মোঃ পিন্টু , প্রচার সম্পাদক মোঃ হাবিবুর রহমান সরদার, দপ্তর সম্পাদক তপন কুমার, কোষাধক্ষ মোঃ আকতার হোসেন গাজী । এছাড়া কার্যকরী সদস্য পদে নির্বাচিত হয়েছেন আব্দুল মতিন শেখ, মোঃ আব্দুস ছাত্তার, মোঃ রফিকুল ইসলাম মোড়ল, মোঃ মনিরুল ইসলাম গাজী, ও মোঃ মিলন সিকদার। প্রিজাইডিং অফিসার এর দায়িত্বে থাকা ফুলতলা উপজেলা শিক্ষা অফিসার (প্রাথমিক) মুহাঃ আবুল কাশেম বলেন সকাল ৮ টা থেকে বেলা ৩ টা পর্যন্ত কোন প্রকার ঝামেলা ছাড়াই সুষ্ঠ ও শান্তিপুর্নভাবে ভোটগ্রহন সম্পন্ন হয়েছে। সকাল থেকে ফলাফল সন্ধা পর্যন্ত বাজার এলাকা ও ভোটকেন্দের আশপাশে আইনশৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন ছিলো । ইর্ষ্টানগেট বাজার বনিক সমিতির নবনির্বাচিত কমিটিকে অভিনন্ধন জানান আটরা গিলাতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ শেখ মনিরুল ইসলাম।

বাগেরহাটে কিশোরীকে ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক, বাগেরহাট
বাগেরহাটের কচুয়ায় কিশোরীকে ধর্ষণ মামলার প্রধান আসামী মহিউদ্দীন হাওলাদার(৫০)কে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (৪ সেপ্টেম্বর) রাতে কচুয়া উপজেলার গোয়ালমাঠ এলাকা তাকে গ্রেপ্তার করা হয়। এরআগে ভুক্তভোগী কিশোরীর বাবা বাদি হয়ে মহিউদ্দীন ও তার স্ত্রী সাথী বেগমকে আসামী করে কচুয়া থানায় মামলা দায়ের করে।
সোমবার(০৫ সেপ্টেম্বর) সকালে জেলা হাসপাতালে নির্যাতনের শিকার কিশোরীকে ডাক্তারী পরীক্ষার জন্য পাঠিয়েছে পুলিশ।
বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মাহামুদ হাসান বলেন, ধর্ষণের ঘটনা জানার পর পুলিশ ঘটনান্থল পরিদর্শন করে এবং তদন্ত কাজ শুরু করে। রাতে ধর্ষণের ঘটনায় প্রধান অভিযুক্ত মহিউদ্দীন হাওলাদারকে গ্রেফতার করা হয়। তাকে জিজ্ঞাসাবাদ শেষে সকালে আদালতে প্রেরণ করা হয়েছে।
উল্লেখ: কচুয়ার উপজেলার দোবাড়িয়া গ্রামের দিনমজুরের কিশোরী মেয়েকে ডেকে নিয়ে যায় প্রতিবেশি সখী বেগম। এরপর তার সহযোগিতায় স্বামী মহিউদ্দিন হাওলাদার ধর্ষন করে এবং ভিডিও ধারন করে। পরে কাউকে না জানানোর জন্য হুমকি দেওয়া হয়।পুনরায় সেখান থেকে ফুসলিয়ে নিয়ে একটি বাসায় আটকে রেখে তিন জনে ধর্ষণ করে। অসুস্থ অবস্থায় উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। এরপরে থানা পুলিশের কোন সহায়তা পায়নি নির্যাতিত ওই পরিবারটি।এঘটনার দৃষ্টান্তমুলক বিচার দাবি জানায় এলাকাবাসি।

বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীতে বাগেরহাটে আলোচনা সভা
নিজস্ব প্রতিবেদক, বাগেরহাট
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাগেরহাটে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৫ সেপ্টেম্বর) দুপুরে বাগেরহাট জেলা বিএনপির দলীয় কার্যালয়ে জেলা বিএনপির সদস্য সচিব মো: মোজাফ্ফর রহমান আলমের সভাপতিত্বেএই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তব্য দেন, জেলা বিএনপি নেতা সৈয়দ নাছির আহম্মেদ মালেক, ডা: হাবিবুর রহমান. বিএনপি নেতা আবুল কালাম আজাদ বুলু, খাইরুল আজাদ আরজু, জেলা যুবদলের সাধারন সম্পাদক মো: সুজন মোল্লা, যুগ্ম সাধারন সম্পাদক জাহাঙ্গীর হোসেন, জেলা তাঁতীদলের সদস্য সচিব শেখ জিল¬ুর রহমান, মহিলা দল নেত্রী শিরিনা হোসেন, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মোল¬া আতিকুর রহমান রাসেল প্রমুখ।
বক্তারা বলেন, দেশের মানুষ ভাল নেই। দেশের মানুষকে ভাল রাখতে গনতন্ত্রের মা বেগম খালেদা জিয়াকে নিয়ে দূর্বার আন্দোলনের মাধ্যমে দেশে গনতন্ত্র ফিরিয়ে আনতে হবে। সুষ্ঠ নির্বাচনের মাধ্যমে গনতান্ত্রিক সরকারকে ক্ষমতায় আনতে হবে। এজন্য সকলকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান তারা।
আলোচনা সভা শেষে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানসহ সকল শহীদদের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

বাগেরহাটে আল-আরাফাহ ইসলামী ব্যাংকের যাত্রা শুরু
নিজস্ব প্রতিবেদক, বাগেরহাট
বাগেরহাটে আল-আরাফাহ ইসলামী ব্যাংকের শাখা উদ্বোধন করা হয়েছে। সোমবার (০৫ সেপ্টেম্বর) দুপুরে বাগেরহাট শহরের নাগের বাজার এলাকায় ২০২ তম শাখা হিসেবে ব্যাংকটি বাগেরহাটে আনুষ্ঠানিক যাত্রা শুরু করে। ব্যাংকের চেয়ারম্যান আব্দুস সামাদ লাবু প্রধান অতিথি হিসেবে এই শাখার উদ্বোধন করেন। এসময়, ব্যাংকের ব্যাবস্থাপনা পরিচালক ফরমান আর চৌধুরী, পরিচালক আনোয়ার হোসেন, কানাডা এক্সপোর্ট ইমপোর্টস এর সিইও কাজি দেলোয়ার হোসেন, প্রগতি অটোরাইস মিলের স্বত্বাধিকারী তাপস কুমার সাহা, আল আরাফাহ ইসলামী ব্যাংক খুলনার জোনাল হেড মোঃ মজিবর রহমান, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভীন, পুরাতন কোর্ট মসজিদের ইমাম মাওলানা রুহুল আমিন খানসহ গন্যমান্য ব্যক্তি ও ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
ব্যাংকের চেয়ারম্যান আব্দুস সামাদ লাবু বলেন, আর্থিক লাভ নয় মানুষকে সুদের ভয়াবহতা থেকে রক্ষা করতে এই ব্যাংক প্রতিষ্ঠা করা হয়েছে। আমাদের রয়েছে প্রয়োজনীয় সংক্ষক দক্ষকর্মী বাহিনী। যারা সব সময় মানুষের সেবা প্রদানে বদ্ধ পরিকর। প্রথম থেকেই আমরা চেয়েছি, মানুষের কাছে আমাদের সেবো পৌছে দিতে। সেই লক্ষে বাগেরহাটে আমরা ২০২তম শাখা উদ্বোধন করলাম। সব ধরণের ব্যাংকিং সুযোগ সুবিধা দিয়ে শাখা স্থানীয় মানুষের উন্নয়ন সহযোগী হিসেবে কাজ করবে বলে আশা প্রকাশ করেন তিনি।

দশানী আদর্শ বিদ্যালয়ের অভিভাবক ও মা সমাবেশ
স্টাফ রিপোটার,বাগেরহাট
দশানী আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয় কতৃক আয়োজিত অভিভাবক ও মা সমাবেশ অনুিষ্ঠত হয়েছে। রবিবার সকালে বিদ্যালয়ের অডিটরিয়ামে এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইবনে মিজান হিরু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দশানী আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা হিলালী খাতুন, অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি খান আবু বক্কর। এছাড়াও শিক্ষক-শিক্ষিকা ও অন্যান্য কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা অভিভাবকদের নানা দিক নির্দেশনামূলক বক্তব্য দেন।

এসময় প্রধান অতিথি বলেন, দেশের তুলনামূলক ভাবে শিক্ষার হার বাড়ছে। শিক্ষা বান্ধব সরকার কোমলমতি ছাত্রদের সবই দিচ্ছে। তিনি আরো বলেন, আপনারা মা-রাই জাতির অহংকার, কারণ আপনারাই পারেন আপনার সন্তানের ভালো ভবিষ্যৎ গড়তে। তিনি স্বাস্থ্য বিষয়ে অভিভাবকদের বিভিন্ন পরামর্শ দেন।
অনুষ্ঠানে পাচ শতাধিক অভিভাবক-শিক্ষার্থী, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ সহ সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে একাই রুখছেন এক গ্রামের বেকারত্ব
সাবজাল হোসেন,কালীগঞ্জ (ঝিনাইদহ) ॥
যখন ৪র্থ শ্রেণীতে পড়ি স্কুলে গিয়ে বাদাম বিক্রি করতাম। এভাবে পার করেছি মাধ্যমিকও। দীনমজুর বাবা কখনও ঠিকমত স্কুলের বই কিনে দিতে পারেননি। সে সময়ে টাকার প্রয়োজন হলেই পরের ক্ষেতে কামলার কাজ করতাম। এস এসসি পাশের পর নিজের লেখাপড়ার পাশাপাশি প্রাইভেট পড়াতাম। এভাবে যশোর এম এম কলেজ থেকে অনার্স মাষ্টার্স শেষ করে ডিভি লটারী পেয়ে এখন আমেরিকা প্রবাসী। কথাগুলো ঝিনাইদহ কালীগঞ্জের মান্দারবাড়িয়া গ্রামের শিক্ষিত যুবক বোরহান উদ্দীনের। তিনি ওই গ্রামের সুলতান লস্করের পুত্র। প্রবাসে থেকেও তিনি নিজ গ্রামে গড়ে তুলেছেন সিএসবি এগ্রো লিমিটেডের সমন্বিত গরুর খামারও দধি মিষ্টান্ন ভান্ডার। যেখানে কাজ করছেন তার নিজ গ্রামের ২২ জন বেকার যুবক। এ প্রতিষ্ঠান ক্রমোন্নতির মাধ্যমে অন্তত নিজ গ্রামের বেকারত্ব ঘোচাতে চান তিনি।

সরেজমিনে ঝিনাইদহ কালীগঞ্জের রাখালগাছি ইউনিয়নের মান্দারবাড়িয়া গ্রামের বোরহান উদ্দীনের বাড়িতে গেলে দেখা যায়, সিএসবি এগ্রো লিমিটেডের বিশাল ৩ টি টিনের সেট। যে সেটের একটিতে গড়ে তোলা হয়েছে গরুর দুগ্ধখামার, আর দুটিতে প্রাকৃতিক পদ্ধতিতে করানো হচ্ছে গরুর মোটাতাজাকরণ। এদিকে নিজের ফার্মের খাঁটি দুধ দিয়েই গ্রামের বাজারে গড়ে তোলা হয়েছে সিএসবি দধি ও মিষ্টান্ন ভান্ডার। যেখানে কর্মরত রয়েছেন নিজ গ্রামের সবচেয়ে বেশি অসহায় ২৫ বেকার যুবক। খাঁটি দুধের দধি মিষ্টান্ন আশপাশের কয়েক জেলার মধ্যে খ্যাতি অর্জন করেছে। এ মিষ্টান্ন দুর-দুরান্তের পাইকারেরা এসে কিনে নিয়ে যাচ্ছেন।

উদ্যোক্তা বোরহান উদ্দীন জানান, তিনি নিজে শৈশবে খুব কষ্ট করেছেন। মোট ৭ ভাই বোনের মধ্যে তিনি ছিলেন সবার ছোট। বাবার অভাবের সংসারে প্রতিনিয়ত ক্ষুধার সঙ্গে যুদ্ধ করতে হয়েছে। স্কুল জীবন থেকেই লেখাপড়ার পাশাপাশি স্কুলে বিক্রি ও পরের ক্ষেতে কামলার কাজ করেছেন। এভাবেই ২০০৪ সালে এম,এম কলেজ থেকে ইতিহাসে অনার্স মাষ্টার্স শেষ করে ডিভিতে আমেরিকার প্রবাসী হয়েছেন। কয়েকদফা ছুটিতে দেশে এসে গ্রামের বেকার যুবকদের দুরাবস্থার কথা শুনে বেকারত্ব নিরাসনের চিন্তা মাথায় আসে তার। এরপর তিনি গড়ে তোলেন এ গরুর খামার ও মিষ্টান্ন ভান্ডার। তিনি বলেন, তার এ খামারের উদ্দেশ্য নিজের উন্নতির পাশাপাশি বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টি করা।
শিক্ষিত এ যুবক বলেন, উৎপাদনশীল কোন কাজই ছোট নয়। যারা প্রবাসে আছেন তারা দেশে উদ্যোক্তা হয়ে উৎপাদনমুখী কিছু করতে উদ্যোগ নিলে একদিকে দেশের অর্থনৈতিক অবস্থা মজবুত হবে অপর দিকে দেশকে বেকারত্বের অভিশাপ থেকে মুক্ত করতে ভূমিকা রাখা। তিনি বলেন, তার গ্রামের যারা বেশি অসহায় বেকার তাদের সকলেরই নিজের ফার্মে কাজের ব্যবস্থা করেছেন।
তিনি দৃড়তার সঙ্গে বলেন, কোন কিছু করতে গেলে বেশি টাকার প্রয়োজন হয় না। শুধু চেষ্টা আর ইচ্ছা শক্তিটাই বড় ব্যাপার। তিনি বলেন, তার এ ফার্মে কোনটাই অপ্রয়োজনীয় নয়। একটি সেটে গরু মোটা তাজাকরন করছেন। গত ঈদুল আযহায় তিনি মোট ২২ টি গরু ৩৮ লাখ টাকায় বিক্রি করেছেন। অন্য সেটটিতে দুগ্ধ খামার গড়ে তুলেছেন। বাকি সেটটিতে ফার্মের ছোট গরুগুলো পালন করা হচ্ছে। তার ফার্মে এখনও ছোট বড় মিলে মোট ৭৫ টি গরু আছে। ফার্মের গোবর এলাকার কৃষকেরা কিনে জমিতে দিয়ে জৈব সারের চাহিদা পূরন করছে। ভবিষ্যতে এ ফার্ম আরও বড় করে কৃষিভিত্তিক ফার্মে পরিণত করবেন বলে তার আশা।

রাখালগাছি ইউনিয়নের সাবেক ইউপি সদস্য ইজ্জত আলী বলেন, বোরহানুদ্দিন বাবলু অত্যন্ত একটি ভালো ছেলে এবং সে একজন তরুন উদ্যোক্তা। আমেরিকা প্রবাসী হয়েও তার বাড়িতে গড়ে তুলেছে সিএসবি এগ্রো লিমিটেড নামে বিশাল এক গরুর খামার। সেখানে এলাকার অনেক মানুষের কর্মসংস্থানের পাশাপাশি এই অঞ্চলের মানুষের ভেজালমুক্ত দধি ও মিষ্টি জাতীয় খাবারের ব্যবস্থা করছেন। আমি আশা করবো বোহানুদ্দিন বাবলু হবেন দেশের বেকার যুবদের অনুকরনীয়।

রাখালগাছি ইউনিয়নের চেয়ারম্যান মহিদুল ইসলাম মন্টু বলেন, আমেরিকা প্রবাসী বোরহানুদ্দিন বাবলু ডেইরি ফার্ম করেছেন। আবার নিজ ফার্মের খাঁটি দুধের ছানা দিয়ে তৈরী করছেন ভেজালমুক্ত দই, বিভিন্ন প্রকার মিষ্টান্ন। তার এ যৌথ খামারে অনেক্রেই কর্মসংস্থান হয়েছে। তাদের সবারই বাড়ি তার নিজ গ্রামে। এরা এক সময় বেকার ছিল। ফলে বোরহান উদ্দীন একজন প্রবাসী হয়েও গ্রামের বেকারত্ব একাই রুখে দিচ্ছেন। এ জন্য তিনি সাধুবাদ পাওয়ার যোগ্য।

ফকিরহাটের ভেড়ীবাঁধে উৎপাাদিত সবজি যাচ্ছে ঢাকার বাজারে
পি কে অলোক,ফকিরহাট।
বাগেরহাটের ফকিরহাট উপজেলার বেতাগায় মাছের ঘেরের ভেড়ীবাঁধের উপর উৎপাদিত নিরাপদ সবজি মাত্র কয়েক ঘন্টার মধ্যে তা চলে যাচ্ছে ঢাকার বিভিন্ন বাজারে। বিষের প্রভাবে মাছ মারা যাওয়ার ভয়ে শুধুমাত্র প্রাকৃতিক বালাইনাশক ব্যবহার করা হচ্ছে ঘেরের সবজি খেতে। উপজেলা কৃষি বিভাগের এসএসিপি প্রকল্পের আওতায় এসব সবজি চাষ করছেন বলে জানান স্থানীয় কৃষকেরা।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, উপজেলার বেতাগা ইউনিয়নে ৬০হেক্টর জমিতে এসএসিপি প্রকল্পের আওতায় ৬০০জন কৃষাণ/কৃষাণী নিরাপদ সবজি চাষ করছেন। মাছের ঘেরের পাড়ে ও ভেড়ীবাধের উপর বা তার পাশে মাচায় চাষ হচ্ছে সবজি আর নিচের পানিতে চাষ হচ্ছে চিংড়ি ও সাদা মাছ। পোকা মাকড়ের হাত থেকে সবজি রক্ষা করতে তারা নিম পাতার রস, মেহগনি ফলের বিচি, আলোর ফাঁদসহ বিভিন্ন প্রাকৃতিক বালাইনাশক ব্যবহার করেন। মাটিতে ব্যবহার হয় কেঁচো ও গোবর সার।
বেতাগায় প্রায় সব ঘেরের আইলে নির্মিত সারি সারি মাচায় ঝুলছে চাল কুমড়া, করলা, লাউ, মিষ্টি কুমড়া, বরবটি, চিচিঙ্গা, ধুন্দল আর শসা। আইলের ওপরে রয়েছে ঢেঁড়স, বরবটি, পুঁইশাক, বেগুন ও পেঁপে। বর্ষাকালীন সবজির পাশাপাশি আগাম শীতকালীন সবজি চাষও শুরু করেছেন অনেকে। স্থানীয় কৃষকদের সাথে কথা বলে জানা যায়, প্রায় ১৪ ধরণের সবজি চাষ করছেন তাঁরা। একদিন পর একদিন সবজি তুলে খেতের পাশের কালেশন পয়েন্টে বিক্রি করেন। নিরাপদ সবজি হওয়ায় দামও ভালো পাচ্ছেন ফসলের। সংগৃহীত টাটকা সবজি ট্রাকযোগে পদ্মা সেতু দিয়ে ৩ ঘন্টায় চলে যাচ্ছে ঢাকার বিভিন্ন সবজি বাজারে। উপজেলার বেতাগা ইউনিয়নের পালপাড়া গ্রামে গিয়ে দেখা যায়, কৃষকের সংগৃহীত ফসল বস্তা ভর্তি করা হচ্ছে। পাশেই অপেক্ষা করছে ট্রাক। এখানকার ১২৫ জন কৃষক মিলে ২টি কালেকশন পয়েন্ট তৈরি করে নিজেদের ব্যবস্থাপনায় সবজি বিক্রি করেন। একদিন পর একদিন প্রায় ৪শত মণ সবজি বিক্রি হয় এখানে। এসময় কালেকশন পয়েন্টে জেলা প্রশিক্ষণ অফিসার মো. মোতাহার হোসেন ও উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ নাছরুল মিল্লাতকে পরিদর্শন করতে দেখা যায়। জীবন পাল, অনিমেষ কুমার পাল, প্রমীলা পালসহ কয়েকজন কৃষক জানান, ঘেরের আইলে বিঘা প্রতি তাদের উৎপাদন খরচ মাত্র ২০ থেকে ২৫ হাজার টাকা। উৎপাদিত ফসল প্রায় ১ লক্ষ ২০ টাকা বিক্রি করেন। পালপাড়া কালেকশন পয়েন্ট থেকে চলতি মৌসুমের ৪৭ দিনে কৃষকেরা ৪০ লক্ষ টাকার সবজি বিক্রি করেছেন। আরও ৬০ দিন তাঁরা নিয়মিত সবজি বিক্রি করবেন বলে জানান। এছাড়া আগাম শীতকালীন সবজিও কিছু দিনের মধ্যে বাজারজাত করার আশা করছেন কৃষকেরা। উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ নাছরুল মিল্লাত বলেন, ‘এসএসিপি প্রকল্পে সরকারের দেওয়া সুযোগের পুরোটাই কাজে লাগিয়েছে এখনকার কৃষকেরা। পুরুষদের পাশাপাশি এখানে প্রায় ৪০ ভাগ নারী চাষি সবজি উৎপাদন করে। প্রকল্পটি কৃষকের জন্য যেমন আয়বর্ধক তেমনি ভোক্তাদের জন্য নিরাপদ।’

সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক-এর সাথে মতবিনিময়
খবর বিজ্ঞপ্তি
জার্মান সরকারের সহযোগিতায় খুলনা মহানগরীতে বাস্তবায়িত উন্নয়ন প্রকল্পসমূহ পরিদর্শন ও পরবর্তী প্রকল্প গ্রহণের লক্ষ্যে ঢাকাস্থ জার্মান দূতাবাসের একটি প্রতিনিধি দল সোমবার বিকেলে নগর ভবনে সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক-এর সাথে মতবিনিময় সভায় মিলিত হন। জার্মান দূতাবাসের হেড অফ জার্মান ডেভেলপমেন্ট কোঅপারেশন ফ্লোরিয়ান হলেন’সহ দূতাবাসের অন্যান্য কর্মককর্তা, কেএফডব্লিউ ও জিআইজেড-এর কর্মকর্তাবৃন্দ এবং কেসিসি’র মেয়র প্যানেলের সদস্য ও কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন।

মতবিনিময়কালে সিটি মেয়র বলেন, বাংলাদেশ এখন পৃথিবীর মধ্যে অধিক দুর্যোগপ্রবণ দেশ। জলবায়ু পরিবর্তনজনিত প্রতিকূল পরিবেশ ও প্রাকৃতিক দুর্যোগের কারণে সর্বস্ব হারিয়ে উপকূলীয় অঞ্চল থেকে অনেক পরিবার জীবন-জীবিকার জন্য শহরমুখী হচ্ছে এবং অধিকাংশ পরিবার ঝুঁকিপূর্ণ এলাকায় আশ্রয় নিচ্ছে। সম্পদের সীমাবদ্ধতার কারণে এ সকল পরিবারের সদস্যদের পর্যাপ্ত নাগরিক সুবিধা নিশ্চিত করতে আমাদের নানামুখী চ্যালেঞ্জের সম্মুখীন হতে হচ্ছে। সরকারের পাশাপাশি জার্মান সরকার মানবিক সহায়তায় এগিয়ে আসায় বন্ধুপ্রতীম দেশটির প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সিটি মেয়র বলেন, তাদের এ সহযোগিতা উদ্বাস্তু পরিবারসমূহের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। প্রতিনিয়ত জলবায়ু পরিবর্তন ও উদ্বাস্তু জনগোষ্ঠীর আর্থ-সামাজিক অবস্থার উন্নয়ন ও জলবায়ু সহিষ্ণু অবকাঠামো নির্মাণে অতীতের মত ভবিষ্যতেও সহযোগিতা অব্যাহত রাখার জন্য তিনি আগত প্রতিনিধি দলের প্রতি অনুরোধ জানান।

প্রতিনিধি দলের পক্ষ থেকে বাংলাদেশ সরকারের সাথে আরো কাজ করার আগ্রহ প্রকাশ করা হয় এবং সময়োপযোগী নতুন নতুন প্রকল্পের চাহিদা প্রস্তুতপূর্বক প্রেরণের জন্য কেসিসি কর্তৃপক্ষের প্রতি অনুরোধ জানানো হয়।

কেসিসি’র মেয়র প্যানেলের সদস্য মো: আলী আকবর টিপু ও মেমরী সুফিয়া রহমান শুনু, প্রধান নির্বাহী কর্মকর্তা (যুগ্ম সচিব) লস্কার তাজুল ইসলাম, প্রধান প্রকৌশলী মো: মনজুরুল ইসলাম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মশিউজ্জামান খান, চীফ প্লানিং অফিসার আবির উল জব্বার প্রমুখ সভায় বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন।

জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের মৎস্য সেক্টর এখন স্বয়ংসম্পূর্ণ: মেয়র
খবর বিজ্ঞপ্তি
খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের মৎস্য সেক্টর এখন স্বয়ংসম্পূর্ণ। প্রধানমন্ত্রীর দক্ষ নেতৃত্বে মৎস্য সম্পদের ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে। ফলে দেশে অর্থনৈতিক অগ্রগতি সাধিত হচ্ছে এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য ভিত্তি সুদৃঢ় হচ্ছে। সিটি মেয়র বর্তমান সরকারকে অতীতের যে কোন সরকারের চেয়ে দক্ষ ও দেশপ্রেমিক সরকার হিসেবে উল্লেখ করে বলেন, এই সরকারের আমলে সকল ক্ষেত্রে উন্নয়ন ত্বরান্বিত হচ্ছে।

সিটি মেয়র সোমবার সকালে নগরীর গল্লামারীস্থ মৎস্য উৎপাদন খামারে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপান প্রকল্পের আওতায় বাস্তবায়িত কার্যক্রমের অগ্রগতি শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। জেলা মৎস্য কর্মকর্তার দপ্তর খুলনা এ কর্মশালার আয়োজন করে।

জেলা মৎস্য কর্মকর্তা জয়দেব পাল-এর সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন মৎস্য অধিদপ্তর-খুলনার উপপরিচালক মোঃ তোফাজউদ্দীন আহমেদ, উপপরিচালক (পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ) মোঃ আবু ছাইদ ও খুলনা বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ এন্ড মেরিন ডিসিপ্লিনের প্রফেসর মোঃ আব্দুর রউফ।

প্রধান অতিথির বক্তৃতায় সিটি মেয়র বর্তমান সরকারের জনকল্যাণমূলক কর্মকান্ডের উদাহরণ টেনে বলেন সরকার মাতৃত্বকালীন ভাতা, প্রতিবন্ধী ভাতা প্রদানসহ বিভিন্ন ভাতা প্রথা চালু করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দূরদর্শী জননেতা হিসেবে উল্লেখ করে তিনি বলেন, তারই সময়োপযোগী কর্মদ্যেগের ফলে দেশে ইলিশের উৎপাদন বৃদ্ধি পেয়েছে।

কর্মশালায় অন্যান্যোর মধ্যে ইলিশ সম্পদ উন্নয়ন ব্যবস্থাপনা প্রকল্পের ডেপুটি প্রজেক্ট ডাইরেক্টর মাহবুবুর রহমানসহ খুলনা বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলা মৎস্য কর্মকর্তা ও মৎস্যজীবীগণ কর্মশালায় বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন। সঞ্চালনা করেন ফুলতলা উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা রনজিৎ কুমার।

২৬টি জলবায়ু সহনশীল অভিবাসন শহরের তালিকার মোংলায় কার্যক্রম শুরু
মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
দূর্যোগ ঝুকিপূর্ণ সুন্দরবন উপকূলীয় অঞ্চল মোংলা পৌরসভাকে জলবায়ু সহনশীল অভিবাসন শহরে রুপান্তরের উদ্যোগ নেয়া হয়েছে। এজন্য গ্রহণ করা হয়েছে ‘বিল্ডিং ক্লাইমেট রেজিলিয়েন্ট মাইগ্রান্ট -ফ্রেন্ডলি টাউনস থ্রু লোকালি-লেড অ্যাডাপটেশন ইন বাংলাদেশ’ নামের একটি পাইলট প্রকল্প। প্রথমবারের মতো গবেষণা ও পরীক্ষামূলকভাবে স্বল্প ও দীর্ঘমেয়াদি পরিকল্পনায় গড়ে তোলা হবে মোংলা পৌর শহর। আগামী ২৬ সাল নাগাদ ৩টি শহর ও ২০৩০ সাল নাগাদ উপকূলীয় অঞ্চলের আরও ২৬টি শহরর বিস্তৃত হবে এ প্রকল্পের পরিধি। সোমবার সকালে মোংলা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্স প্রকল্পের উদ্বোধনী সভায় এসব তথ্য জানানো হয়।
ব্র্যাক ইন্টারন্যাশনাল ও আরবান ডেভেলপমেন্ট ক্লাইমেট চেঞ্জ প্রোগ্রাম পরিচালক ড. মোঃ লিয়াকত আলীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব সঞ্জয় কুমার ভৌমিক। এ সময় বক্তব্য রাখেন বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ হাফিজ-আল-আসাদ, মোংলা পোর্ট পৌর সভার মেয়র বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুর রহমান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা কমলেশ মজুমদার।
‘বিল্ডিং ক্লাইমেট রেজিলিয়েন্ট মাইগ্রান্ট-ফ্রেন্ডলি টাউনস থ্রু লোকালি-লেড অ্যাডাপটেশন ইন বাংলাদেশ’ নামের এ পাইলট প্রকল্পের আওতায় বিপদাপন্ন ও ঝুঁকি নিরুপন, ঝুঁকি অবহিত পরিকল্পনা প্রনয়ণ এবং তা বাস্তায়নের জন্য স্থানীয় সরকার অংশীজনদের সক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করবে। ছাড়া দেশের অন্যান্য এলাকায় জলবায়ু সহনশীল অভিবাসী শহর গড়ে তোলার জন্য মোংলায় উদ্ভাবিত মডেলটির বিস্তৃতি ঘটানোর পাশাপাশি জলবায়ু ঝুঁকিতে থাকা শহরগুলোতে এ মডেলের পরীক্ষা-নিরীক্ষা ও বিস্তৃতির জন্য কাজ করবে।
উদ্বোধনী এ সভায় আলোচকদের বক্তব্যে উঠে আসে মোংলা জলবায়ু পরিবর্তনের প্রভাবে স্বাস্থ্য, চিকিৎসা ও বাসস্থা সহ উপকূলীয় জনপদের মানুষের জীবন-জীবিকার নানা চিত্র। আর এ সকল সংকট মোকাবেলা করে জলবায়ু সহনশীল অভিবাসান শহর গড়ো তোলার প্রত্যয় ব্যক্ত করনে সংশ্লিষ্টরা।
ব্র্যাক ও মোংলা পোর্ট পৌরসভা যৌথভাবে এ প্রকল্প বাস্তবায়ন করলেও অর্থায়নে গ্লোবাল সেন্টার অন অ্যাডাপটেশন এবং ইন্টারন্যাশনাল সেন্টার ফর ক্লাইমেট চেঞ্জ এ্যান্ড ডেভেলপমেন্ট এবং সোসাইটি ফর দ্যা প্রমোশন ওফ এরিয়া রিসোর্স সেন্টার ইন্ডিয়া টেকনিক্যাল পাটনার হিসেবে কাজ করবেন। এ সংস্থার জাতীয় ও আর্ন্তজাতিক পর্যায়ে জলবায়ু পরিবর্তন বিষয়ে যথেষ্ট অভিজ্ঞতার কথা জানানো হয় উদ্বোধনী অনুষ্ঠানে।

সাতক্ষীরা তালার লুৎফর নিকারী হত্যাকান্ডের মামলায় ফের তদন্তে সিআইডি
স্টাফ রিপোর্টার
সাতক্ষীরার তালায় চাঞ্চল্যকর লুৎফর নিকারী হত্যা মামলা আদালতের নির্দেশে পুনঃতদন্ত শুরু করেছে সিআইডি। ইতোমধ্যে ঘটনাস্থল জেয়ালানলতা গ্রামের সরকারী গেটের খাল পরিদর্শন করেছে সিআইডির একটি দল। পরিদর্শনকালে মামলার প্রত্যক্ষদর্শী স্বাক্ষী রফিকুল ইসলামকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। হত্যা মামলার প্রধান আসামি সরকারি দলের বহিষ্কৃত নেতা হওয়ায় প্রভাব বিস্তার করে ভিন্নখাতে প্রবাহিত করার চেষ্টার আশংকা করছেন নিহতের পরিবার।মামলার বাদী নিহতের ছেলে সেলিম নিকারীসহ প্রত্যক্ষ স্বাক্ষী তারিফ নিকারি, রুহুল আমিন নিকারি, মুছা নিকারীসহ বাদি সেলিম নিকারী প্রতিবেদককে জানান, ২০২০ সালের ১৭ আগষ্ট রাত সাড়ে ৯টার দিকে সেলিম নিকারী (৩৫) ও তারিফ নিকারী (৫৫) চাড়িভাঙ্গা সরকারী গেটের খালে মাছ ধরতে যায়। মাছ ধরার জন্য খালটিতে জাল ফেলে মাছ ধরতে থাকে তারা। খালের পাশ্ববর্তী ১২০ বিঘার একটি মৎস্য ঘের হত্যা মামলার প্রধান আসামী সরদার মশিয়ার রহমানের। সেই ঘেরের পাহারাদার মামলার ৩ নং আসামী তুহিন শেখ (৩২) সেলিম নিকারীকে জোরপূর্বক আটক করে রাখে। ২ নং আসামী অপর পাহারাদার বারুইহাটি গ্রামের রনি বিশ্বাস (২৮) মোবাইল ফোনে প্রধান আসামী সরদার মশিয়ার রহমানকে সংবাদ দেয়। সেই সংবাদে রাত্র অনুমানিক সাড়ে ১১টার দিকে ঘটনাস্থলে পৌঁছায় সরদার মশিয়ার। অপরদিকে সেলিম নিকারীকে আটক করে চড়, কিল ঘুষি মারপিট করতে থাকে। সেই খবরটি সেলিম নিকারীর বাবা লুৎফর নিকারীকে মোবাইল ফোনের মাধ্যমে জানায় সেলিমের সঙ্গে থাকা তারিফ নিকারী।ঘটনার বিবরণে তারা আরও জানায়, সেলিমকে মারপিট করছে এমন খবর শুনে তার বাবা লুৎফর নিকারী প্রতিবেশী রুহুল আমিন নিকারী, মুছা নিকারী, রফিকুল নিকারীসহ কয়েকজনকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে যায়। সেখানে গিয়ে দেখে প্রধান আসামী মশিয়ার সরদার সেলিম নিকারীকে জীবনে শেষ করে ফেলার নির্দেশ দিচ্ছে। তখন ৩ নং আসামী তুহিন সেখ সেলিম নিকারীর কোমরে থাকা গামছা টেনে খুলে ফেলে হত্যার উদ্দ্যেশে গলায় গামছা পেচিয়ে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করে। এসময় সেলিম নিকারীর বাবা লুৎফর নিকারী বাঁচানোর চেষ্টা করলে সরদার মশিয়ার রহমান ডান পা দিয়ে হত্যার উদ্দ্যেশে বুকে লাথি মারে। সঙ্গে সঙ্গে অচেতন হয়ে লুৎফর নিকারী (৬৫) পাশের পানির মধ্যে পড়ে যায়। স্বাক্ষীরা লুৎফর নিকারী ও সেলিম নিকারীকে উদ্ধার করে তালা হাসপাতালে নিয়ে আসে। জরুরী বিভাগে চিকিৎসা টেবিলে ডাক্তার লুৎফর নিকারীকে পরীক্ষা নিরীক্ষা শেষে মৃত ঘোষনা করেন। ঘটনার স্বাক্ষীরা আরও জানান, সে সময়ে সেলিম নিকারীকে হাসপাতালে ভর্তি করা হয়। মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে হাজারো গ্রামবাসী জড়ো হয় হাসপাতাল চত্বরে। হত্যার বিচার দাবি করেন তারা।এদিকে, ঘটনার রাতেই লুৎফর নিকারী হত্যার প্রধান আসামী সন্ত্রাসী সরদার মশিয়ার রহমানকে গ্রেফতার করে তালা থানা পুলিশ। ১৮ আগষ্ট সকালে হাজারো গ্রামবাসী হত্যাকান্ডের বিচার দাবি করে তালা থানা ঘেরাও করে অবস্থান নেয়। অপরদিকে, পরিস্থিতি উত্তপ্ত অবস্থায় তৎকালীন তালা সার্কেলের সহকারী পুলিশ সুপার তালা হাসপাতালে আসেন ও সেলিম নিকারীর জবানবন্দী গ্রহণ করেন। ঘটনার প্রাথমিক সত্যতা পান ও তৎকালীন থানা অফিসার ইনচার্জকে মামলা নথিভুক্ত করার নির্দেশনা দেন। এরপর সেলিম নিকারী বাদী হয়ে তালা থানায় তিনজনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা নম্বর ৭। তারিখ ১৮.৮.২০ ইং। ধারা ৩০২,৩০৭,৩২৩, ১১৪।সুরতহাল রিপোর্টে তালা থানার তৎকালীন এস,আই প্রিতীশ কুমার সুরতহাল রিপোর্টের প্রথম পাতার শেষের পাঁচ ছয় লাইনে দাঁত দুপাটি আটকানো উল্লেখ করেন।শেষের পাতায় লেখা রয়েছে, সেলিম নিকারী কোলাস বিলে সরকারী খালে জাল পেতে ভেঁড়িতে উঠলে ঘেরের পাহারাদাররা সেলিম নিকারীকে আটক করে।এখন সেলিমের বাবা ভিকটিম লুৎফর রহমান ঘটনাস্থলে গেলে কথাকাটাকাটির একপর্যায়ে তার বুকে লাথি মেরে পানিতে ফেলে দেয়। কিছুক্ষণ পর পানি থেকে উঠিয়ে লোকজন কিছুদুর ধরাধরি করে নিয়ে এসে ভ্যানযোগে তালা হাসপাতালে নিয়ে গেলে হাসপাতাল কর্তৃপক্ষ মৃত বলে জানায়।
এই হত্যাকা-ের পর মামলার প্রধান আসামী সরদার মশিয়ার রহমানকে উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক পদ থেকে বহিষ্কার করে জেলা আ.লীগ। তবে সরদার মশিয়ার রহমান উপজেলা ভাইস চেয়ারম্যান পদে থাকায় মামলাটি ভিন্নখানে প্রবাহিত করার চেষ্টায় থাকে প্রভাবশালী চক্র। অবশেষে হত্যা মামলার দায় থেকে খুনী মশিয়ারকে বাদ দিতে সক্ষম হয় সেই চক্রটি।মামলার তদন্তকারী অফিসার ৩০৭ ও ৩২৩ ধারায় তুহিন শেখ ও রনি বিশ্বাসের নামে আদালতে অভিযোগপত্র দালিল করেন। বাদ দেওয়া হয় প্রধান আসামী সরদার মশিয়ারকে। মামলার স্বাক্ষী ও বাদীপক্ষ আদালতে তঞ্চকী অভিযোগ পত্রের বিরুদ্ধে নারাজী পিটিশন দাখিল করেন। আদালত উভয়পক্ষ শুনানী শেষে মামলাটি সিআইডিকে পুনঃতদন্তের নির্দেশনা প্রদান করেন।আদালতের নির্দেশনায় সিআইডি তদন্ত শুরু করার পর মামলার বাদী ও স্বাক্ষীদের আবারও ভয়ভীতি ও হুমকি দিচ্ছে আসামীরা। এ ঘটনায় তারা ভুগছেন নিরাপত্তাহীনতায়।মামলার বাদী সেলিম নিকারী আরও জানান, হত্যা মামলায় বাদী পক্ষের এজাহার নামীয় স্বাক্ষীদের জিজ্ঞাসাবাদ না করে আসামীকে বাঁচাতে এজাহারে নাম নেই এমন ব্যক্তিদের স্বাক্ষী হিসেবে অন্তর্ভূক্ত করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা। যারা আসামীদের সহযোগী। এটি থেকেই নিশ্চিতভাবে বোঝা যায় হত্যার ঘটনাটি আড়াল করার চেষ্টা করা হয়েছে।হত্যাকা-ের পর জেলা আ.লীগের তৎকালীন সভাপতি মুনসুর আহমেদ ও সাধারণ সম্পাদক নজরুল ইসলাম স্বাক্ষরিত পত্রে উল্লেখ করা হয়, সরদার মশিয়ার রহমান আওয়ামী লীগের পদ পদবী ব্যবহার করে তালা উপজেলার গোটা ১২ ইউনিয়নে ব্যক্তিগত সন্ত্রাসী বাহিনী গঠণ করে সন্ত্রাসী কর্মকান্ড চালিয়ে দলের ভাবমুর্তি নষ্ট করছেন। সে কারণে তাকে দল থেকে সাময়িক ভাবে বহিষ্কার করা হলো। হত্যাকারীদের শাস্তির দাবিতে পৃথক পৃথকভাবে সাতক্ষীরা প্রেসক্লাব ও জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানববন্ধন, প্রতিবাদ সভা শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীর নিকট স্বারকলিপি প্রদান করে গ্রামবাসী। এলাকাবাসীর দাবি, প্রভাবশালী চক্রটি যেন মামলাটি ভিন্নখাতে প্রবাহিত করতে না পারে ও আদালতের মাধ্যমে হত্যায় জড়িতদের যেন দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হয়।সাতক্ষীরা জেলা সিআইডির ওসি তাইজুল ইসলাম জানান,মামলাটি পুনরায় তদন্তর জন্য সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ চলছে। নিরপেক্ষ তদন্ত শেষে রিপোট জমা দেওয়া হবে।

মহেশপুরে শিশু ধর্ষণ মামলায় ধর্ষকের যাবজ্জীবন কারাদন্ড
মহেশপুর(ঝিনাইদহ) প্রতিনিধি-
ঝিনাইদহের মহেশপুরে শিশু ধর্ষণ মামলায় ধর্ষকের যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত। একই সাথে ১ লাখ টাকা জরিমানাও করা হয়।

সোমবার সকালে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মিজানুর রহমান এ দন্ডাদেশ প্রদাণ করেন। দন্ডপ্রাপ্ত হাফিজুর রহমান মহেশপুর উপজেলার ফতেপুর গ্রামের মসলেম শেখের ছেলে।
আদালত সূত্রে জানা যায়, ২০১৯ সালে ২ নভেম্বর ফতেপুর গ্রামের ৮ বছর বয়সী কণ্যা শিশুটি বাড়ির পাশে খেলা করছিল। এসময় অভিযুক্ত হাফিজুর রহমান শিশুটিকে খাবারের প্রলোভন দেখিয়ে গ্রামের বাওড়ের পাড়ের কলাবাগানে নিয়ে ধর্ষন করে। এরপর শিশুটিকে কাউকে না জানাতে ভয়ভীতি দেখায়। শিশুটি বাড়িতে এসে মা বাবাকে বিষয়টি জানালে ওই দিনই শিশুটির পিতা বাদী হয়ে মহেশপুর থানায় একটি মামলা করে। তদন্ত শেষে মহেশপুর থানার এস আই আল মাসুদ মিয়া আসামীর বিরুদ্ধে ওই বছরের ২৬ ডিসেম্বর আদালতে চার্জশীট দাখিল করে। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত স্বাক্ষ্য প্রমানের ভিত্তিতে আসামী হাফিজুর রহমানকে যাবজ্জীবন কারাদন্ড ও ১ লক্ষ টাকা জরিমানা করেন। জরিমানার অর্থ নির্যাতিতাকে প্রদানের নির্দেশ দেন।

কয়রায় বজ্রপাতে মৎস্য চাষির মৃত্যু
কয়রা (খুলনা) প্রতিনিধি
খুলনার কয়রায় বজ্রপাতে শহিদুল গাজী (৫৯) নামে এক মৎস্য চাষির মৃত্যু হয়েছে। সোমবার ৫ সেপ্টেম্বর দুপুরে হঠাৎ বজ্রপাতে তার মৃত্যু হয়। সে উপজেলার আমাদি ইউনিয়নের নাকশা গ্রামের মৃত্যু মজিবর গাজীর ছেলে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য আইবুর রহমান সানা। তিনি বলেন, আমাদি ইউনিয়নের পাটালিয়া বিলে তার নিজের মাছের ঘেরে কাজ করার সময় বজ্রপাতে তার মৃত্যু হয়েছে।

খুবি অফিসার্স কল্যাণ পরিষদের সাথে আন্তঃবিশ্ববিদ্যালয় অফিসার্স ফেডারেশনের মতবিনিময় অনুষ্ঠিত
খবর বিজ্ঞপ্তি
খুুলনা বিশ্ববিদ্যালয় অফিসার্স কল্যাণ পরিষদের সাথে বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় অফিসার্স ফেডারেশনের এক মতবিনিময় সভায় আজ সোমবার বিকাল ৪টায় শহিদ তাজউদ্দীন আহমদ ভবনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। খুুলনা বিশ্ববিদ্যালয় অফিসার্স কল্যাণ পরিষদের সভাপতি এস এম মনিরুজ্জামানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দীপক চন্দ্র মন্ডলের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন আন্তঃবিশ্ববিদ্যালয় অফিসার্স ফেডারেশনের সভাপতি মো. আমিরুল ইসলাম এবং মহাসচিব মীর মো. মোরশেদুর রহমান।
সভায় ইউজিসি কর্তৃক অফিসারদের জন্য প্রণীতব্য অভিন্ন নিয়োগ-নীতিমালায় অন্তর্ভুক্তিতে ফেডারেশন থেকে দাবি করা ১২টি দফা বিশদভাবে তুলে ধরা হয়। দাবির স্বপক্ষে অনেক কর্মকর্তা তাদের অভিমত ব্যক্ত করেন এবং এই দাবি বাস্তবায়নের সাংগঠনিক প্রক্রিয়ায় এগিয়ে যাওয়ার জন্য কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানান ও তাদের সমর্থন ব্যক্ত করেন।
সভায় ফেডারেশনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং খুুলনা বিশ্ববিদ্যালয়ের বিভাগীয় প্রধান, শাখা প্রধান ও অফিসার্স কল্যাণ পরিষদের নির্বাহী পরিষদের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

সাতক্ষীরার কালিগঞ্জের নলতায় আওয়ামীলীগের উপর বিএনপির হামলায় আহত ৬
নিজস্ব প্রতিনিধি
সাতক্ষীরার কালিগঞ্জের নলতা ইউনিয়ন আওয়ামীলীগের নেতাকর্মীদের উপর হামলা করেছে বিএনপির নেতাকর্মীরা। এ ঘটনায় আওয়ামীলীগের ৬ নেতাকর্মী আহত হয়েছেন। ঘটনাটি রোববার দুপুরে নলতার কাজলা এলাকায় ঘটে।
সরেজমিনে জানা যায়, রোববার (৪ সেপ্টেম্বর) দুপুরে নলতা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও নৌকার পরাজিত নলতা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানপ্রার্থী আবুল হোসেন পাড়ের ছেলে ইন্দ্রনগর গ্রামের মোঃ তানভির হোসেন বিএনপি সমার্থীত বিজয়ী চেয়ারম্যান আজিজুর রহমানের গ্রাম কাজলার উপর দিয়ে তারালী যাওয়ার সময় আজিজুর রহমানের চাচাতো ভাইয়েরা ও বিএনপির কর্মীরা আওয়ামীলীগ নেতা আবুল হোসেনকে নিয়ে তার ছেলেকে শুনিয়ে কুটক্তিমূলক কথা বলে তখন দু-পক্ষ বাকবিতন্ডায় জড়িয়ে পড়লে আওয়ামীলীগ নেতা আবুল হোসেন পাড়ের ছেলেকে একা পেয়ে তারা প্রায় ১০/১৫ জন মিলে মারতে থাকলে স্থানীয়রা তানভিরকে রক্ষা করে। খবর পেয়ে আওয়ামীলীগ নেতা তার ছেলেকে আনতে ঘটনাস্থলে গেলে বিএনপি নেতাকর্মীদের সাথে নিয়ে পূর্বে থেকে অবস্থানরত বিএনপি নেতা আজিজুর চেয়ারম্যান ইউনিয়ন আওয়ামীরীগের সাধারণ সম্পাদক আবুল হোসেন পাড়কে দেখা মাত্রই তাকে হত্যা করার জন্য বিএনপি নেতা বলে “আওয়ামীলেিগর লিডারকে ধর, তাকে শেষ করে ফেল” এই কথা বলা মাত্রই ইন্দ্রনগর গ্রামের ছাম্মাদের পুত্র যুবদল নেতা আয়ুব হোসেন, কুরবান পাড়ের ছেলে সেকেন্দার, আব্দুল গফুরসহ কয়েকজন সন্ত্রাসী দেশীয় অস্ত্র ও লাঠি নিয়ে আবুল হোসেনের উপর ঝাড়িয়ে পড়ে। পরে খবর পেয়ে সেখানে নলতা ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা ছুটে গেলে দু’পক্ষে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। কিন্তু বিএনপি নেতা চেয়ারম্যান আজিজুর রহমানের নেতৃত্বে সন্ত্রাসীরা পূর্ব থেকে অস্ত্র ও লাঠি নিয়ে প্রস্তুত থাকায় তারা আওয়ামীলীগের নেতাকর্মীদের উপরে হামলা চালায়। এ ঘটনায় আওয়ামলীগকর্মী আব্দুল পাড়, মোর্শেদ পাড়, আব্দুস সবুর, বাদশা, সাইফুল ইসলাম ও আমিরুল ইসলাম আহত হয়। পরে কালিগঞ্জ থানা পুলিশ এসে ঘটনা নিয়ন্ত্রণ আনে। এ ঘটনায় ওইদিন রাতে আওয়ামীলীগ নেতা আবুল হোসেন পাড় বিএনপি নেতাকর্মীদের নাম উল্লেখ্য করে কালিগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেন।
এবিষয়ে আওয়ামীলীগ নেতা আবুল হোসেনের কাছে জানতে চাইলে তিনি বলেন, আজিজুর রহমানের নেতৃত্বে বিএনপি নলতা ইউনিয়নে আবারও মাথা চাড়া দিয়ে উঠেছে। কালিগঞ্জের বুক থেকে তারা আওয়ামীলীগকে উৎখাত করেেত চায়। তারা বেশ কিছুদিন যাবত গোপনে সংগঠিত হয়ে আওয়ামীলীগের উপর হামলার পরিকল্পনা করছে। তাই সুযোগ পেয়ে আজ আজিজুরের নেতৃত্বে আওয়ামীলীগের নেতাদের উপর বিএনপির সন্ত্রাসীরা হামলা চালিয়েছে।
এব্যাপারে বিএনপি নেতা চেয়ারম্যান আজিজুর রহমানের কাছে জানতে চাইলে তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।
এবিষয়ে কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হালিমুর রহমান বলেন দু’পক্ষ পৃথক অভিযোগ দায়ের করেছে। তদন্তপূর্বক দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

ডুমুরিয়ায় ধর্ষণ চেষ্টার অভিযোগে থানায় মামলা, গ্রেফতার নেই
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়ায় ধর্ষণ চেষ্টার অভিযোগে ৩ জনকে আসামি করে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। তবে মামলা দায়েরের ৪দিন পেরিয়ে গেলেও কোন আসামি গ্রেফতার করতে পারেনি পুলিশ। গত বৃহস্পতিবার মামলাটি দায়ের করেন উপজেলা সদরে দাসপাড়া এলাকার এক নারী (৪৫)। মামলার বিবরণী সূত্রে জানা যায়, মামলায় অভিযুক্ত আসামিরা পূর্ব থেকে ওই নারীর বিভিন্ন সময় ক্ষতি সাধনের চেষ্টা চালিয়ে আসছে। তারই জের ধরে ঘটনার দিন গত ৩১ আগষ্ট সকাল ১১টার দিক ওই নারীর বাড়িতে অব¯’ান নেয় আসামি গোলনা এলাকার রাজু আহমেদ (৩২), তন্ময় জোয়ার্দ্দার (৪০) ও খলশি এলাকার ছোরাপ মোড়লের ছেলে আজিজুল মোড়ল। এরপর ওই নারীকে একা পেয়ে আসামিরা জোর পূর্বক টানা হেঁচড়া করতে করতে বসত বাড়ির পিছনে আসামি তন্ময় জোয়ার্দ্দারের বিল্ডিংয়ের পূর্ব পাশের শয়ন কক্ষে নিয়ে যায় এবং ধর্ষণের চেষ্টা চালায়। এ ঘটনায় গত ২ সেপ্টেম্বর ওই নারী বাদি হয়ে থানায় মামলাটি দায়ের করেন। ঘটনা প্রসঙ্গে মামলা তদন্তকারী কর্মকর্তা এসআই মুহা, আঃ আলীম বলেন, আসামিরা পলাতক রয়েছে, গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে।

বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৫১তম শাহাদাতবার্ষিকী পালিত হয়েছে
বেনাপোল প্রতিনিধি
বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৫১তম শাহাদাতবার্ষিকী পালিত হয়েছে। সোমবার (৫ সেপ্টেম্বর) দুপুরে যশোরের শার্শা উপজেলার কাশিপুরে অবস্থিত বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদের স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় উপজেলা প্রশাসন ও বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদের পরিবারের সদস্যরা।
এ সময় উপস্থিত ছিলেন, শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা নারায়ন চন্দ্র পাল, যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক মাসুদ রানা, সরকারি বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মাদ ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হাছানুজ্জামান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোজাফ্ফর হোসেন, কাশিপুর কোম্পানি সদর ক্যাম্পের নায়েব সুবেদার গোলাম মওলাসহ আরও অনেকে

খুবির এনভায়রনমেন্টাল এ্যাওয়ারনেস ক্লাবের উদ্যোগে
আন্তঃডিসিপ্লিন বিতর্ক প্রতিযোগিতা শুরু
খবর বিজ্ঞপ্তি
বিশ^ পরিবেশ দিবস-২০২২ উপলক্ষ্যে এনভায়রনমেন্টাল সায়েন্স ডিসিপ্লিনের অধীনে পরিচালিত এনভায়রনমেন্টাল এ্যাওয়ারনেস ক্লাবের উদ্যোগে আন্তঃডিসিপ্লিন বিতর্ক প্রতিযোগিতা সাংবাদিক লিয়াকত আলী অডিটরিয়ামে শুরু হয়েছে। গতকাল রবিবার (৪ সেপ্টেম্বর) থেকে শুরু হওয়ায় এ প্রতিযোগিতা চলবে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত।
বিতর্ক প্রতিযোগিতা আনুষ্ঠানিক উদ্বোধন করেন ডিসিপ্লিনের সিনিয়র শিক্ষক প্রফেসর ড. দিলীপ কুমার দত্ত। প্রতিযোগিতায় ১ম দিনে ৩টি দলসহ মোট ২০টি দল অংশগ্রহণ করবে। দুপুর ২টায় পক্ষে আইন ডিসিপ্লিন এবং বিপক্ষে অংশগ্রহণ করে বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিন। এছাড়াও বিকাল ৩টায় পক্ষে ফার্মেসী ডিসিপ্লিন এবং বিপক্ষে অংশগ্রহণ করে গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিন, বিকাল ৪টায় পক্ষে ফরেস্ট্রি এন্ড উড টেকনোলজি ডিসিপ্লিন এবং বিপক্ষে অংশগ্রহণ করে ড্রইং এন্ড পেইন্টিং ডিসিপ্লিন। প্রতিযোগিতাটি সংসদীয় পদ্ধতিতে অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতায় মডারেটর হিসেবে দায়িত্ব পালন করেন ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. আবদুল্লাহ হারুন চৌধুরী। প্রতিযোগিতায় বিচারকমণ্ডলী হিসেবে দায়িত্ব পালন করেন ইসিই ডিসিপ্লিনের প্রফেসর সেহেরিশ খান, এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের প্রফেসর ড. মোঃ মনিরুল ইসলাম, এফএমআরটি ডিসিপ্লিনের প্রফেসর ড. মোঃ গোলাম সারোয়ার, বিএ ডিসিপ্লিনের প্রফেসর মাহমুদুল হাসান, ইংরেজি ডিসিপ্লিনের প্রফেসর ড. সাবিহা হক, এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের প্রফেসর ড. মোঃ মতিউল ইসলাম, বাংলা ডিসিপ্লিনের প্রফেসর ড. মোঃ দুলাল হোসেন, অর্থনীতি ডিসিপ্লিনের প্রফেসর ড. মোঃ নাসিফ আহসান এবং সমাজবিজ্ঞান ডিসিপ্লিনের প্রফেসর মোসাঃ তাসলিমা খাতুন। প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হবে ১৪-১৫ই সেপ্টেম্বর।

খুলনায় রেড ক্রিসেন্টের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
তথ্য বিবরনী
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ও ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি (সিপিপি) এর কর্মী ও স্বেচ্ছাসেবকদের জন্য ‘দুর্যোগকালীন পূর্বাভাসভিত্তিক আগাম কার্যক্রম’ বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠান সোমবার দুপুরে খুলনা নগরীর সিএসএস আভা সেন্টারে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র ও রেড ক্রিসেন্ট সোসাইটি সিটি ইউনিটের সভাপতি তালুকদার আব্দুল খালেক।

প্রধান অতিথি তাঁর বক্তৃতায় বলেন, বাংলাদেশের দক্ষিণাঞ্চল দুর্যোগপ্রবণ এলাকা। এই উপকূলীয় এলাকার মানুষদের সবসময় প্রাকৃতিক দুর্যোগের জন্য প্রস্তুত থাকতে হয়। দুর্যোগকালীন আগাম ব্যবস্থাবপনার বিষয়ে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের সুনির্দিষ্ট নির্দেশনা রয়েছে। দুর্যোগের পূর্বাভাস এখন অনেক আগে পাওয়া যায়। দেশের উন্নত ও কার্যকরী দুর্যোগ ব্যবস্থাপনা কর্মসূচির ফলে এখন যে কোন প্রাকৃতিক দুর্যোগে জীবন ও সম্পদহানি বহুলাংশে কমেছে। কর্মশালার মাধ্যমে অর্জিত জ্ঞান ও দক্ষতা মানুষের বিপদের সময় কাজে লাগানোর জন্য অংশগ্রহণকারী স্বেচ্ছাসেবকদের প্রতি অনুরোধ জানান সিটি মেয়র।

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি খুলনা জেলা ইউনিটের সহসভাপতি জোবায়ের আহমেদ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে রেড ক্রিসেন্ট খুলনা সিটি ইউনিটের সহসভাপতি হালিমা ইসলাম, জেলা ইউনিটের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টু, সিটি রেড ক্রিসেন্টের সাধারণ সম্পাদক মল্লিক আবিদ হোসেন কবির, সাতক্ষীরা জেলা ইউনিটের সাধারণ সম্পাদক সৈয়দ ফিরোজ কামাল শুভ্র, সিপিপি এর উপপরিচালক আব্দুল লতিফ ও রেড ক্রিসেন্ট সোসাইটির সহকারী পরিচালক মোঃ শাহজাহান বক্তৃতা করেন। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির আয়োজনে প্রশিক্ষণ কর্মশালায় খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাট জেলার কর্মী ও স্বেচ্ছাসেবকরা অংশগ্রহণ করেন।

রাজাপুরে ইউপি সদস্যের পদত্যাগ
ঝালকাঠি প্রতিনিধি
ঝালকাঠির রাজাপুরের মঠবাড়ি ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ তরিকুল ইসলাম তারেক ইউপি সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন। সোমবার দুপুরে মঠবাড়ি ইউনিয়ন পরিষরে চেয়ারম্যান মোঃ শাহজালাল হাওলাদারের কাছে তিনি এ পদত্যাগপত্র জমা দেন। পরে পদত্যাগের বিষয়টি ইউএনওকেও আবহিত করেন। তরিকুল ইসলাম তারেক মঠবাড়ি ইউনিয়ন আ’লীগের সাধারন সম্পাদক ও বাংলাদেশ ইউনিয়ন পরিষদ মেম্বার কল্যাণ এসোসিয়েশনের সভাপতি পদে বহাল রয়েছেন। এর আগে তিনি মঠবাড়ি ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও টানা ৩ বারের ৬ নং ওয়ার্ডের ইউপি সদস্য। তরিকুল ইসলাম তারেক জানান, তিনি আসন্ন জেলা পরিষদ নির্বাচন ২০২২ এ রাজাপুর উপজেলা থেকে সদস্য পদে নির্বাচন করতে আগ্রহী। জেলা পরিষদ নির্বাচনের শর্তানুযায়ী মঠবাড়ি ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের ইউপি সদস্য পদ থেকে সেচ্ছায় স্বজ্ঞানে পদত্যাগ করেছি।

ঝালকাঠিতে প্রবাসীকে অপহরণ করে অশ্লীল ভিডিও ধারন করে
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দেওয়ার হুমকি দিয়ে চাঁদা দাবি
ঝালকাঠি প্রতিনিধি
ঝালকাঠির এক প্রবাসীকে অপহরণের পর অশ্লীল ভিডিও ধারন করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দেওয়ার হুমকি দিয়ে স্বজনদের কাছে চাঁদা দাবি করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। আজ সোমবার সকালে ভুক্তভোগী সৌদি আরব প্রবাসী আব্দুর রব হাওলাদারের স্ত্রী মোসাম্মত রিনা বেগম ঝালকাঠি প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি জানান, ঝালকাঠির রাজাপুর উপজেলার ইন্দ্রপাশা গ্রামের আব্দুল রব হাওলাদার দীর্ঘ দিন ধরে সৌদি আরবে ব্যবসা করে আসছেন। তিনি ২০২১ সালের ইউপি নির্বাচনে রাজাপুরের মঠবাড়ি ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হন। এই সুবাদে স্থানীয় ফেসবুক ব্যবহারকারি অনেকের সাথে তার সখ্যতা গড়ে ওঠে। পরে তিনি প্রার্থীতা প্রত্যাহার করে সৌদি আরবে চলে যান। সৌদি আরবে বসে এ বছরের ১৫ এপ্রিল আব্দুল রব হাওলাদারকে অজ্ঞাতনামা ব্যক্তিরা তুলে নিয়ে পোশাক খুলে অশ্লীল ভিডিও ও ছবি মোবাইল ফোনে ধারন করে। এই সব ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দেওয়ার হুমকি দিয়ে আব্দুল রব হাওলাদারের স্ত্রী ও স্বজনদের কাছে ফোন করে চাঁদা দাবি করে আসছে। এমনকি মোবাইল ফোনে বিভিন্ন রকমের ভয়ভিতি প্রদর্শন করছে অজ্ঞাত অপহরণকারীরা। এব্যাপারে রাজাপুর থানায় অভিযোগ দিয়েছেন ওই প্রবাসীর স্ত্রী। সংবাদ সম্মেলনে তিনি প্রশাসনের ঊর্ধতন কর্তৃপক্ষের কাছে তাঁর স্বামীকে উদ্ধারের জন্য অনুরোধ জানিয়েছেন।
রাজাপুর থানার ওসি পুলক চন্দ্র রায় জানান, এ ব্যাপারে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

নাশকতার আরও একটি মামলায় মঞ্জু-মনিসহ বিএনপি’র ৫২ নেতাকর্মীর বিরুদ্ধে চার্জগঠন
খবর বিজ্ঞপ্তি
খুলনা-২ আসনের সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু ও কেসিসি’র সাবেক মেয়র মোহাম্মদ মনিরুজ্জামান মনিসহ বিএনপি’র ৫২জন নেতাকর্মীর বিরুদ্ধে চার্জগঠন করেছে আদালত। পুলিশের দায়েরকৃত একটি মামলায় সোমবার (৫ সেপ্টেম্বর) খুলনা মহানগর স্পেশাল ট্রাইব্যুনাল-২ এর বিচারক এস এম আশিকুর রহমান এ চার্জগঠন করেন।
২০১৩ সালের ২৬ নভেম্বর খুলনা সদর থানায় বিএনপির ৪৫জন নেতাকর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ২৫০ জনের বিরুদ্ধে মামলা (যার নং-১৯) দায়ের করেছিলেন এসআই অনুকুল চন্দ্র ঘোষ। ২০১৫ সালের ৩০ এপ্রিল ৫২জনকে দায়ী করে আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করেন এসআই মো. আশরাফুল আলম ও মো. মোস্তাক আহম্মেদ। নজরুল ইসলাম মঞ্জু ও মনিরুজ্জামান মনি খুলনা মহানগর বিএনপি’র সভাপতি ও সাধারণ সম্পাদক ছিলেন।
আইনজীবীদের সূত্রে জানা গেছে, ২০১৩ সালের ২৬ নভেম্বর সকাল সাড়ে ১০টার দিকে এজাহারনামীয় আসামীসহ বিএনপি নেতৃত্বাধীন ১৮দলীয় জোটের অজ্ঞাত আরও আড়াইশ’জন নেতাকর্মী সঙ্গবদ্ধ হয়ে লাঠি-সোটা, লোহার রড, বাঁশের লাঠি, ইট-পাটকেলসহ দেশীয় অস্ত্র নিয়ে সরকার বিরোধী বিভিন্ন স্লোগান দিয়ে জনমনের ভীতি সৃষ্টি করে। রাস্তায় চলাচলরত যানবাহন ভাঙচুর করে। পরে পুলিশ ঘটনাস্থলে যেয়ে তাদের নিবৃত করতে চেষ্টা করে। একপর্যায়ে তারা পুলিশকে হত্যার উদ্দেশ্যে ইটপাটকেল নিক্ষেপ করে বলেও এজাহারে অভিযোগ করা হয়েছে। এঘটনায় ২০১৩ সালের ২৬ নভেম্বর এস আই অনুকুল চন্দ্র ঘোষ বাদী হয়ে ৪৫ জনকে এজাহারনামীয়সহ অজ্ঞাত আরও আড়াইশ’জনকে আসামী করে খুলনা সদর থানায় মামলা করেন। ২০১৫ সালের ৩০ এপ্রিল ৫২জনকে দায়ী করে তদন্ত প্রতিবেদন দাখিল করা হয়। ওইবছরের ২৬ মে চার্জশিট গ্রহন করেন আদালত। পরে বিচারের জন্যে মামলাটি মহানগর স্পেশাল ট্রাইবুনাল-১ এ প্রেরণ করা হয়। বিএনপি’র এসব নেতাকর্মীদের বিরুদ্ধে ১৯০৮ সালের বিস্ফোরক আইনের ৩/৫ ধারায় অপরাধী বলে অভিযোগ আনা হয়েছে।
এরআগে, গত ১ সেপ্টেম্বর সোনাডাঙ্গা থানার অনুরুপ একটি মামলায় নগর বিএনপি’র সাবেক প্রচার সম্পাদক ও সোনাডাঙ্গা থানা শাখার সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মুরাদসহ ৪৮জন নেতাকর্মীর বিরুদ্ধে চার্জগঠন করে বিভাগীয় স্পেশাল জজ আদালত খুলনা। আবার, গত ২৫ আগস্ট পুলিশের দায়েরকৃত কথিত নাশকতার আরেক মামলায় খুলনা-২ আসনের সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জুসহ বিএনপির ৭০ জন নেতাকর্মীর বিরুদ্ধে চার্জগঠন করেছেন খুলনা বিভাগীয় স্পেশাল জজ আদালতের বিচারক ড. ওহিদুজ্জামান শিকদার। ২০১৮ সালের ৩ অক্টোবর দিবাগত রাত সাড়ে ৯টার দিকে সরকার উচ্ছেদ, বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র ধ্বংস, নাশকতা করার উদ্দেশ্যে বিএনপি নেতাকর্মীরা লোহার রড, বাঁশের লাঠি এবং ইটের টুকরো নিয়ে রওনার অভিযোগে সোনাডাঙ্গা থানায় মামলা করে পুলিশ।
চার্জগঠন সম্পর্কে খুলনা-২ সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু বলেন, আওয়ামী ফ্যাসিষ্ট সরকার বিরোধী দল-মত দমনের সর্বশেষ প্রচেষ্টা হিসেবে রাজনৈতিক প্রতিহিংসার কাল্পনিক অভিযোগের মামলাগুলো ঢাল হিসেবে ব্যবহার করছে। এসব করে বিএনপিকে দমিয়ে রাখা যাবে না। দেশ পরিচালনায় ব্যর্থ ভোটডাকাত লুটেরা সরকার আবারও একটি সাজানো-পাতানো নির্বাচনের নীলনকশা আঁটছে। আর তথাকথিত নাশকতার মামলাগুলোর সাজানো-পাতানো রায় দিয়ে বিএনপির শীর্ষ নেতৃবৃন্দকে নির্বাচন থেকে দুরে সরিয়ে রাখতে চায় আওয়ামী লীগ। কিন্তু সে দিবাস্বপ্ন কোনদিন পূরণ হবে না। বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দুর্বার আন্দোলনের মাধ্যমে লজ্জাজনক পতন করে ফ্যাসিষ্ট সরকারের। তবেই মুক্ত হবে বিচার বিভাগ, প্রতিষ্ঠিত হবে জনগনের ভোট ও ভাতের অধিকার।

সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানের রেজিষ্ট্রেশন করলেন বাদামতলা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ

মোঃ শামীম হোসেন- বাজুয়া ( দাকোপ)
খুলনার দাকোপের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ বাজুয়া সুরেন্দ্রনাথ অনার্স ডিগ্রি কলেজের সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানের রেজিষ্ট্রেশন ফরম পূরণ করলেন বাজুয়া অঞ্চলের ঐতিহ্যবাহী শিক্ষাঙ্গন বাদামতলা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ তথা বাজুয়া সুরেন্দ্রনাথ কলেজের প্রাক্তন শিক্ষার্থীবৃন্দ। ৫ই সেপ্টেম্বর সোমবার স্কুলের সকল শিক্ষক-শিক্ষিকা কলেজে এসে তারা এক সঙ্গে ফরম পূরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন স্কুলের প্রধান শিক্ষক অমিয় রায়, সহকারী প্রধান শিক্ষক প্রভাত রায়, শিক্ষক গৌতম স্যার, সবিতা ম্যাডাম সহ অন্যান্য শিক্ষকবৃন্দ।উক্ত রেজিষ্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করেন সুবর্ণজয়ন্তী উদযাপন কমিটির আহ্বায়ক ও অত্র কলেজের অধ্যক্ষ শ্যামল রায়, যুগ্ম আহ্বায়ক ছন্দা রানী শীল( সহঃ অধ্যাপক), সদস্য সচিব হেমন্ত কুমার বৈদ্য( সহঃ অধ্যাপক), নিত্যানন্দ সরদার( প্রভাষক) সহ অনেকেই উপস্থিত ছিলেন। এছাড়া যারা নিবন্ধন করেছে কমিটির পক্ষ থেকে সকলের জন্য আন্তরিক কৃতজ্ঞতা ও অভিনন্দন জানানো হয়। সাথে সাথে রেজিষ্ট্রেশন কারীবৃন্দের পক্ষে অমিয় রায়( প্রধান শিক্ষক) অত্র কলেজের প্রাক্তন শিক্ষার্থী, যারা এখনো রেজিষ্ট্রেশন করেননি তাদেরকে দ্রুত রেজিষ্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করার জন্য অনুরোধ করেন।

নেই পাকা সড়ক, চরম দুর্ভোগে দুর্গাপুরবাসী
বেনাপোল প্রতিনিধি
যশোরের শার্শা উপজেলার লক্ষনপুর ইউনিয়নের ২নং ওয়ার্ড দুর্গাপুর গ্রামের প্রায় দুই কিলোমিটার কাঁচা সড়কটি পাকা না করায় জনদুর্ভোগ চরমে পৌঁছেছে। এ সড়ক দিয়ে প্রতিদিন শত শত লোককে কাঁদা ভেঙে যাতায়াত করতে হয়। বর্ষায় সড়কটি কর্দমাক্ত হয়ে যায়। ফলে কোনো ভ্যান, সাইকেল, মোটরসাইকেল তো দূরের কথা, মানুষ পায়ে হেঁটে চলতেও কষ্টের শিকার হন। বিকল্প কোন সড়ক না থাকায় গ্রামবাসী বাধ্য হয়েই কাঁদা-পানি মাড়িয়ে প্রতিনিয়ত চলাচল করতে বাধ্য হচ্ছে।
দেশ স্বাধীন হওয়ার পর থেকেই এ সড়কটি কাঁচা। সামান্য বৃষ্টি হলেই চলাচলে অনুপযোগী হয়ে পড়ে। প্রতিনিয়তই মানুষের দুর্ভোগ পোহাতে হচ্ছে। কাঁচা সড়ক পাকা হবে এ আশায় এলাকাবাসী বছরের পর বছর অপেক্ষায় আছেন। কিন্তু কাঁচা সড়ক আর পাকা হয় না। জনপ্রতিনিধিরা বারবার শুধু প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছেন। কিন্তু আজোবধি ওই সড়কটিতে কোন কাজ হয়নি।
সরেজমিনে গিয়ে দেখা যায়, দীর্ঘদিনেও সংস্কার না হওয়ায় সামান্য বৃষ্টিতেই কাঁদা পানিতে একাকার। সড়কের মাঝখানে সৃষ্টি হয়েছে অসংখ্য বড় বড় গর্তের। আর তাতে প্রতিনিয়ত জমছে পানি। চলাচল করতে পারছে না যানবাহন। পায়ে হেটে চলাচল করাও এখন কষ্টসাধ্য। সড়কটি পাকা হলে একদিকে যেমন বিভিন্ন গ্রামের ছাত্র-ছাত্রী ও লোকজনের যাতায়াতে ভোগান্তি কমবে, অন্যদিকে মুমূর্ষু রোগী বহনে বেগ পেতে হবে না। শ্রমজীবী মানুষেরা ভ্যান, অটোরিকশা চালিয়ে সহজে জীবিকা নির্বাহ করতে পারবেন। এলাকার কৃষকরা ধান, পাট, কাঁচা ফসল কম খরচে বাজারে নিয়ে বিক্রি করতে পারবেন।
এলাকাবাসীর অভিযোগ, তাদের সড়কটি এ জীবনদশায় তারা আর পাকা দেখে যেতে পারবে না। এ গ্রামের শিক্ষার্থীরা কাঁচা সড়কটি ব্যবহার করে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ে পড়াশোনা করতে দুই কিলোমিটার দূরের বাহাদুর মাধ্যমিক বিদ্যালয় ও রহিমপুর আলিম মাদ্রাসায় যায়। এছাড়াও এই গ্রাম থেকে দেশের বৃহত্তম বেনাপোল স্থল বন্দরে কাজ করতে যাওয়ার জন্য একমাত্র সড়ক এটি।
দুর্গাপুর গ্রামের জাকির হোসেন বলেন, গ্রামের মানুষের যাতায়াতের একটি মাত্র সড়ক এটি। বর্ষার দিনে এই সড়ক দিয়ে একেবারেই চলাচল করা যায় না। অনেক সময় মাটি পিচলে বয়স্ক মানুষ পড়ে গুরুতর আহত হয়। মোটরসাইকেল, ভ্যান গাড়ি, সাইকেল কাদাঁর মধ্যে ডেবে গিয়ে উল্টে যায়। প্রসূতি মা কিংবা জরুরী রোগী হাসপাতালে নেওয়ার জন্য এম্বুলেন্স কিংবা গাড়ি গ্রামের মধ্যে ঢোকানো যায় না। আমাদের এই দুর্ভোগ দেখার কেউই বুঝি নেই।
স্থানীয় বাসিন্দা কবির হোসেন বলেন, দিনের বেলায় কোন রকম করে জুতা হাতে নিয়ে কাঁদা পার হওয়া যায়। কিন্তু রাতের বেলায় আর যাওয়া যায় না। আমরা এলাকাবাসী এই সড়কটি দ্রুত পাকা হওয়ার জোর দাবি জানাচ্ছি।
এ বিষয়ে ওই গ্রামের ইউপি সদস্য রাসেদ আলী বলেন, সড়কটির জন্য অনেক দপ্তরে যোগাযোগ করেছি কিন্তু কারো কাছ থেকে কোন প্রকার আশ্বাস পায়নি।
স্থানীয় সমাজকর্মী জহুরুল ইসলাম জানান, বর্তমান চেয়ারম্যানের ব্যর্থতার কারণে এ সড়কটি পাকা হচ্ছে না। শুধু এ সড়ক নয় এলাকার উন্নয়নে তিনি কোন কাজই করেন না। তিনি এমপিকে বাদ দিয়ে মেয়রের রাজনীতি করার কারণে এমপির কাছে কোন কাজের জন্য যান না। অন্যান্য চেয়ারম্যানরা কাজ পেলেও তিনি এলাকার উন্নয়নে কাজ পান না।
তিনি আরো জানান, এই ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আনোয়ারা খাতুন ২০১৮ সাল থেকে বর্তমান সময় পর্যন্ত সাড়ে ৪ বছর চেয়ারম্যানের দায়িত্বে আছেন। এর আগে তার স্বামী মরহুম সালাহউদ্দিন আহমেদ শান্তি এই ইউনিয়নে ২ বছর চেয়ারম্যান ছিলেন। তার মৃত্যুতে উপ-নির্বাচনে তার স্ত্রী আনোয়ারা খাতুন চেয়ারম্যান নির্বাচিত হন। ২০২১ সালের ২৯ নভেম্বরের ইউপি নির্বাচনে আবারও চেয়ারম্যান নির্বাচিত হন আনোয়ারা খাতুন।
এ ব্যাপারে লক্ষণপুর ইউনিয়নের চেয়ারম্যান আনোয়ারা খাতুন বলেন, আমার ইউনিয়নের দূর্গাপুর গ্রামে একটি রাস্তাও পাকা নেই। খুবই কষ্টে আছে ওই গ্রামের বাসিন্দারা। গত বছরও ঐ রাস্তাটি মাপ হয়েছিলো। তারপরও কি কারনে রাস্তাটির কাজ বন্ধ যায় আমার জানা নেই। তবে রাস্তাটির ব্যাপারে আবারও এমপি সাহেবের কাছে অনুরোধ জানাবো বলে জানান চেয়ারম্যান আনোয়ারা খাতুন।

 

কোটচাঁদপুরে মাদক সেবীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু
কোটচাঁদপুর প্রতিনিধি
ঝিনাইদহের কোটচাঁদপুরে মাদকাসেবী এক যুবকের ছুরিকাঘাতে সবুজ হোসেন (৩০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার সকালে কোটচাঁদপুর সরকারি মডেল পাইলট মাধ্যমিক বিদ্যালয় পাশে এ ঘটনা ঘটে। নিহত সবুজ হোসেন পৌর এলাকার হাইস্কুল পাড়ার মৃত আব্দুর রহিমের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, আলমসাধু চালক সবুজ স্কুলের পাশের একটি দোকানে বসে চা খাচ্ছিলো। এসময় পৌর এলাকার সলেমানপুর দাসপাড়ার শামছুদ্দিন মিয়ার ছেলে আলম হোসেন সেখানে গিয়ে তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। সেখান থেকে এলাকা বাসী তাকে উদ্ধার করে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।
কোটচাঁদপুর মডেল থানার উপপরিদর্শক মোঃ হারুন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, হত্যাকারী আলম মাদকাসক্ত। দীর্ঘদিন ধরে সে মাদক সেবন করে আসছে। এতে কিছুটা মানসিক প্রতিবন্ধী হয়ে পড়ে। ঘটনার পর সে পলাতক রয়েছে। তাকে গ্রেফতারে আমরা অভিযান চালাচ্ছি।

লোক দেখানো নদী খনন ও নদী খেকোদের কবলে পড়ে মৃত্যুর মুখে ভৈরব নদ
স্টাফ রিপোর্টার, অভয়নগর যশোর
ভৈরব নদে পলি জমে চর পড়ে যশোরের অভয়নগর উপজেলার অবস্থিত দেশের অন্যতম বৃহৎ নওয়াপাড়া নৌ বন্দর অচল হওয়ার আশংকা দেখা দিয়েছে।
লোক দেখানো নদী খনন ও নদী খেকোদের কবলে পড়ে মৃত্যুর মুখে ভৈরব নদ । এভাবে চলতে থাকলে বন্ধ হয়ে যেতে পারে স্বাভাবিক নৌ চলাচল । ফলে মারাত্মক ভাবে ক্ষতি গ্রস্থ হবে এই বন্দরকে কেন্দ্র করে গড়ে উঠা ব্যবসা- বানিজ্য।
রেল, মহাসড়ক ও নৌ-পথ এর যোগাযোগ ব্যবস্থার স্বমন্বয়ে গড়ে ওঠা শিল্প-বাণিজ্য ও বন্দর নগর নওয়াপাড়া এখন দেশের বৃহত্তম ও প্রথম শ্রেনির নৌ-বন্দর। নদী পথে চট্টগ্রাম ও মোংলা বন্দর থেকে প্রতিদিন শত শত কার্গো, বলগেট, ট্রলার বোঝাই বিভিন্ন প্রকারের খাদ্য শস্য, পাথর, কয়লা, সারসহ নানা প্রকারের দ্রব্য সামগ্রী আসে ও খালাস হয়। তারপর এখান থেকেই দেশের বিভিন্ন প্রান্তে পণ্য সরবরাহ করা হয়।
সরেজমিনে দেখা যায় নওয়াপাড়া ভৈরব সেতু থেকে চেঙ্গুটিয়া পর্যন্ত প্রায় ২ নাটিক্যাল নদের তীরে অধিকাংশ স্থানেই চর জেগে ও নাব্যতা হারিয়ে গতিপথ ছোট হয়ে গেছে। জোয়ারের সময়ও মালবাহী কার্গো জাহাজ চলাচলে সমস্যা হচ্ছে। বিশেষ করে শুস্ক মৌসুমে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারন করে।
সাথে যোগ হয়েছে অবৈধ দখল। দখলদাররা প্রথমে নদীতে অস্থায়ী স্থাপনা তৈরি করে সেখানে বালু অথবা মাটি দিয়ে ভরাট করে, পরে সুযোগ বুঝে সেখানেই তৈরি করে স্থায়ী স্থাপনা। নদের নাব্যতা কমে ও গতি পথ ছোট হওয়ায় পণ্য নিয়ে আসা কার্গোগুলিকে খালাসের জন্য জোয়ার আসা পর্যন্ত অপেক্ষা করতে হয়। সময় মতো পন্য খালাস না হওয়ায় ক্ষতিগ্রস্থ হচ্ছেন আমদানীকারকরা।
নদ দখলদার মুক্ত করা ও সঠিক ভাবে নদ খনন না হলে বন্ধ হয়ে যেতে পারে সকল পণ্যবাহী নৌ চলাচল । এতে মারাত্বকভাবে ক্ষতিগ্রস্থ হবে ব্যবসা বানিজ্য । বেকার হয়ে যাবে কয়েক হাজার শ্রমিক।
নওয়াপাড়া নদী বন্দরের উপ-পরিচালক মাসুদ পারভেজ বলেন, নদীর নাব্যতা রক্ষার জন্য আমরা নিয়মিত উচ্ছেদ অভিযান পরিচালনা করছি এবং উচ্ছেদ অভিযানে আমরা সফল। নাব্যতা রক্ষার কাজে নিয়োজিত একটি মাত্র ড্রেজার তেলের অভাবে বন্ধ হয়ে আছে।

মোংলা বন্দর অচলের ষড়যন্ত্রকারীদের গ্রেফতারের দাবীতে শ্রমিক-কর্মচারীদের বিক্ষোভ মিছিল
মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
মোংলা বন্দরের ইনারবারে চলমান ড্রেজিং প্রকল্পে বাঁধার সৃষ্টি করা ষড়যন্ত্রকারীদের আইনের আওতায় এনে গ্রেফতার ও ড্রেজিং চালু রাখার দাবীতে মোংলায় বিক্ষোভ মিছিল এবং মানববন্ধন করেছেন বন্দরের শ্রমিক-কর্মচারীরা। এ দাবীতে সোমবার সকাল সাড়ে ১০টার দিকে মোংলা বন্দর শ্রমিক-কর্মচারী সংঘ চত্বর থেকে বের হওয়া বিক্ষোভ মিছিল পৌরসভার সামনে এসে শেষ হয়। পরে সেখানে মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়। মোংলা বন্দর শ্রমিক-কর্মচারী সংঘের আয়োজনে অনুষ্ঠিত এ মানববন্ধন সমাবেশে বক্তব্য রাখের সংঘের সাধারণ সম্পাদক মোঃ ওমর ফারুক সেন্টু, মোংলা পোর্ট ঘাট শ্রমিক ইউনিয়ন নেতা মোস্তফা কামাল, মোংলা বন্দর যন্ত্রচালিত মাঝিমাল্লা ইউনিয়নের নেতা রেজাউল করিম নান্নু, লাইটারেজ শ্রমিক ইউনিয়নে নেতা মোঃ মাইনুল ইসলাম মিন্টুসহ অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দরা। এ বিক্ষোভ মিছিল ও মানববন্ধনে কয়েক হাজার শ্রমিক-কর্মচারীরা অংশগ্রহণ করেন।
এ সময় বক্তারা বলেন, কতিপয় ব্যক্তি পরিবেশের কথা বলে বন্দরের ইনারবার ড্রেজিং প্রকল্পের চলমান কাজ বাঁধাগ্রস্থ করার ষড়যন্ত্র করছেন। এ চক্রটি এর আগেও রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র নিয়ে ষড়যন্ত্র করে ব্যর্থ হয়েছেন। এখন আন্তর্জাতিক ষড়যন্ত্রের মাধ্যমে মোংলা বন্দরকে অচল করে দেয়ার অপতৎপরতা চালাচ্ছেন। তাদেরকে আইনের আওতায় এনে গ্রেফতারের দাবী জানান বক্তারা। বক্তারা আরো বলেন, মোংলা বন্দর যখন উন্নয়নের দিকে যাচ্ছে ঠিক তখন এ চক্রটি ড্রেজিং নিয়ে ষড়যন্ত্র শুরু করেছেন। কারণ এ বন্দর ব্যবহার করছেন ভারত, ভুটান ও নেপাল। তাই চলমান এ ড্রেজিং কার্যক্রম ব্যাহত হলে মোংলা বন্দর, রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র, রেললাইন, ইপিজেড ও অর্থনৈতিক অঞ্চল অচল হয়ে পড়বে বলে আশংকা প্রকাশ করেন তারা। তারা আরো বলেন, এ চক্রটি বহিরাগত লোকজন নিয়ে বানীশান্তায় বন্দর কর্তৃপক্ষের হুকুম দখলকৃত জমিতে ড্রেজিংয়ের বালু ফেলার ক্ষেত্রে জমি মালিকদের ভুল বুঝিয়ে প্রতিবন্ধকতার সৃষ্টি করছেন। বানীশান্তার ৩০০ একর জমির মালিকদের ১০ বছরের ক্ষতিপূরণ বাবদ সাড়ে ৭ কোটি টাকা ইতিমধ্যে বন্দর কর্তৃপক্ষ খুলনা জেলা প্রশাসকের কাছে হস্তান্তর করেছেন। দুই একদিনের মধ্যে জমির মালিকদেরকে সেই ক্ষতিপূরণের টাকা প্রদাণের কার্যক্রম শুরু করার কথাও জানিয়েছেন খুলনা জেলা প্রশাসক মোঃ মনিরুজ্জামান তালুকদার।

প্রথম চালানের ৮ মে: টন ইলিশ রফতানি হলো ভারতে
নিজস্ব সংবাদদাতা বেনাপোল
বেনাপোল বন্দর দিয়ে আজ সোমবার রাতে শারদীয়া দুর্গাপূজা উপলক্ষে সরকারের অনুমোদন পাওয়া ২ হাজার ৪৫০ মেট্রিক টন ইলিশের মধ্যে প্রথম চালানের ৮ মে: টন ইলিশ রফতানি হলো ভারতে।

রফতানির প্রথম চালানে ২টি ট্রাকে ৮ মেট্রিক টন ইলিশ ভারতে গেল। কাস্টমস ও বন্দরের আনুষ্ঠানিকতা শেষ করে ভারতের পেট্রাপোল বন্দরে ইলিশের ট্রাক পৌছেছে। গত রবিবার (৪ সেপ্টেম্বর) ৪৯ টি প্রতিষ্ঠানকে ইলিশ রপ্তানির অনুমতি দেয় বাণিজ্য মন্ত্রনালয়। ৫০ টন করে ইলিশ রপ্তানি করতে পারবে প্রতিটি প্রতিষ্ঠান

ইলিশ রপ্তানিকারক প্রতিষ্ঠান বরিশালের মাহিমা এন্টারপ্রাইজও ভারতের আমদানিকারক প্রতিষ্ঠান কোলকাতার এস,আর ইন্টারন্যাশনাল। প্রতি কেজি ইলিশ ১০ মার্কিন ডলার মূল্যে রপ্তানি হয়েছে বলে বেনাপোল কাস্টম হাউসের ডেপুটি কমিশনার তানভীর হোসেন নিশ্চিত করেন।
বেনাপোল মৎস্য পরিদর্শন ও মান নিয়ন্ত্রন পরিদর্শক মাহাবুব রহমান জানান, ভারতে ইলিশ রপ্তানি নিষিদ্ধ হলেও দুর্গাপূজা উপলক্ষে এবার ২ হাজার ৪৫০ মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমোদন দিয়েছে বাণিজ্য মন্ত্রনালয়। আজ সোমবার ইলিশের প্রথম চালানে ২টি ট্রাকে করে ৮ মেট্রিক টন ভারতে রফতানি করা হয়েছে। বাকী ইলিশ রপ্তানী হবে পর্যায়ক্রমে। আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে সব ইলিশ রপ্তানির নির্দেশনা দিয়েছে বানিজ্য মন্ত্রনালয়।

উল্লেখ্য গত বছর দুর্গাপূজায় ১১৫টি রপ্তানিকারক প্রতিষ্ঠানকে ৪ হাজার ৬০০ টন ইলিশ রপ্তানির অনুমতি দেয় বাণিজ্য মন্ত্রণালয়। সে সময় ইলিশ সংকটের কারনে মাত্র ১ হাজার ১০৮ টন ২৮০ কেজি ইলিশ রপ্তানি হয়েছিল। পদ্মার ইলিশ রফতানির খবর পেয়ে কোলকাতার মানুষ অনেকে খুশি।পশ্চিমবঙ্গ জুড়ে শুরু হচ্ছে বাঙালি হিন্দু সম্প্রদায়ের সেরা উৎসব শারদীয় দুর্গাপূজা।

বেনাপোলের সিএন্ডএফ এজেন্ট প্রতিষ্ঠান যুথী এন্টারপ্রাইজের মালিক জামাল হোসেন জানান, প্রতি কেজি ইলিশের রপ্তানি মূল্য এবার ১০ মার্কিন ডলার। যা বাংলাদেশি টাকায় প্রতি কেজি ৯৪৭ টাকা ৩৯ পয়সা।

বেনাপোল কাস্টম হাউজের যুগ্ম কমিশনার আব্দুল রশীদ মিয়া জানান, ইলিশ রপ্তানির প্রথম চালানে ৮ মেট্রিক টন আজ বেনাপোল বন্দর দিয়ে ভারতে রফতানি হয়েছে। দ্রুত ইলিশ রফতানি করার জন্য নির্দেশনা দেয়া হয়েছে।

কুটু’র ১৯তম শাহাদাৎ বার্ষিকী আজ: আ’লীগের নানা কর্মসূচি গ্রহণ
খবর বিজ্ঞপ্তি
খুলনা মহানগর আওয়ামী লীগের সাবেক সদস্য এবং ২৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী কামরুল ইসলাম কুটুর ১৯তম শাহাদাৎ বার্ষিকী আজ। শাহাদাৎ বার্ষিকী যথাযথ মর্যাদায় পালনের লক্ষ্যে খুলনা মহানগর আওয়ামী লীগ ও ২৯ নং ওয়ার্ড আওয়ামী লীগ নানা কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচির মধ্যে সকাল ৯টায় ২৯নং ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে কয়লাঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে শোক র‌্যালি অনুষ্ঠিত হবে। দলীয় কার্যালয় শ্রদ্ধাঞ্জলি নিবেদনের মধ্য দিয়ে র‌্যালি শেষ হবে। বাদ মাগরিব মহানগর আওয়ামী লীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। এছাড়া ২৯নং ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে কয়লাঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এবং মহানগর আওয়ামী লীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে কোরানখানি অনুষ্ঠিত হবে। কর্মসূচিতে মহানগর, থানা, ওয়ার্ড আওয়ামী লীগ এবং সকল সহযোগী সংগঠনের নেতাকর্মী ও নির্বাচিত দলীয় কাউন্সিলরদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য বিশেষ আহবান জানিয়েছেন খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক, খুলনা মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা, সদর থানা আওয়ামী লীগ সভাপতি এ্যাড. মো. সাইফুল ইসলাম, সদর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফকির মো. সাইফুল ইসলাম।
উল্লেখ্য, কামরুল ইসলাম কুটু ২০০৩ সালের ৬ সেপ্টেম্বর সন্ধ্যায় দলীয় কার্যালয়ের নিচে দাড়িয়ে কথা বলছিলেন। এমন সময় সন্ত্রাসীরা বোমা নিক্ষেপ করে। বোমায় কামরুল ইসলাম কুটু ঘটনাস্থলেই নিহত হন। বোমার স্পৃন্টারে মহানগর আওয়ামী লীগ ও ছাত্র লীগের ১০/১২ জন নেতাকর্মী গুরুতর আহত হন।

নিজামউদ্দিন আউলিয়ার মাজারে প্রধানমন্ত্রী
খুলনাঞ্চল ডেস্ক
ভারত সফরের প্রথম দিন দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়ার দরগাহ পরিদর্শন ও মাজার জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার বিকালে তিনি হযরত নিজামউদ্দিন আউলিয়ার মাজার পরিদর্শনে যান।

এসময় সেখানে দোয়া-মোনাজাতে অংশ নেন প্রধানমন্ত্রী। জিয়ারতের পাশাপাশি মাজারের বিভিন্ন কার্যক্রমও পরিদর্শন করেন তিনি।

এর আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে চারদিনের সফরে সোমবার (৫ সেপ্টেম্বর) স্থানীয় সময় বেলা ১২টায় দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিমানবন্দরে পৌঁছানোর পর শেখ হাসিনাকে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়। এসময় ছয় থেকে সাত সদস্যের একটি সাংস্কৃতিক দল নৃত্য ও বাদ্যযন্ত্র বাজিয়ে বঙ্গবন্ধুকন্যাকে স্বাগত জানান।

প্রথম দিনই দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দিল্লিতে বাংলাদেশ সরকারের দূতাবাস কার্যালয়ে হচ্ছে এ বৈঠক।

প্রধানমন্ত্রীর চারদিনের এই রাষ্ট্রীয় সফরে ব্যবসা-বাণিজ্য, জ্বালানি, অভিন্ন নদ-নদীর পানি বণ্টন ও রোহিঙ্গা সঙ্কট সমাধানে সহযোগিতা আলোচ্যসূচিতে থাকবে বলে আশা করা হচ্ছে। এছাড়া সফরের এজেন্ডার শীর্ষে উভয় দেশের প্রতিরক্ষা সহযোগিতা আরও উন্নত করা, আঞ্চলিক সংযোগের উদ্যোগ সম্প্রসারণ এবং দক্ষিণ এশিয়ায় স্থিতিশীলতা প্রতিষ্ঠা করার বিষয়টিও রয়েছে বলে জানিয়েছে এএনআই।

১৫ লাখ ফেরত দিয়ে ২০ লাখে আরেকজনকে নিয়োগের অভিযোগ!
মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি
মাগুরার মহম্মদপুরে পলাশবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ সিকান্দার আলী মনির বিরুদ্ধে মাধ্যমিক বিদ্যালয়ে নিয়োগ বাণিজ্যের অভিযোগ পাওয়া গেছে। নজরুল ইসলাম নামের এক বৃদ্ধের কাছ থেকে ছেলেকে চাকরি দেওয়ার কথা বলে ১৫ লাখ টাকা নিয়ে পরীক্ষার আগের দিন ৫ লাখ টাকা বেশি পেয়ে ২০ লাখ টাকার বিনিময়ে আরেক প্রার্থীকে নিয়োগ দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে।

এদিকে ছেলের চাকরি হবে বলে নজরুল জমিজমা সব কিছু বিক্রি করে টাকা দিয়েছিলেন। চেয়ারম্যানের প্রতারণা ও হয়রানির শিকার হয়ে নজরুল বৃদ্ধ স্ত্রী ও ছেলেকে নিয়ে দ্বারে দ্বারে ঘুরছেন এবং চেয়ারম্যানের বিচার চান। তিনি এ ব্যাপারে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক কাছে লিখিত অভিযোগ করেছেন।

ভুক্তভোগী নজরুল ইসলাম জানান, উপজেলার পলাশবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ে অফিস সরকারি, আয়া ও পরিচ্ছন্ন কর্মী মোট ৩টি পদে গত রোববার নিয়োগ দেওয়া হয়েছে। পরিচ্ছন্ন কর্মী পদে আমার ছেলে নয়ন মোল্যা আবেদন করেছিল। বিদ্যালয়ের সভাপতি সিকান্দার চেয়ারম্যান ও প্রধান শিক্ষক মো. ফরিদ আহম্মেদ আমার ছেলে নয়ন মোল্যাকে চাকরির প্রলোভন দেখিয়ে ১৫ লাখ টাকা জোগাড় করতে বলেন। তার কথার ওপর ভিত্তি করে ৩৩ শতক জমি বিক্রি করে এবং দুই একর জমি বন্ধক রেখে ১৫ লাখ টাকা জোগাড় করে গত বৃহস্পতিবার চেয়ারম্যানের বাড়িতে গিয়ে তার হাতে টাকা দিয়ে আসি।

তিনি বলেন, পরীক্ষার একদিন আগে গত শনিবার রাত ১টার দিকে চেয়ারম্যান সিকান্দার আলী হঠাৎ ফোন দিয়ে তার বাড়ি ডেকে নিয়ে চাকরি দিতে অপারগতা প্রকাশ করে টাকা ফেরত দিয়ে দেন। পরে জানতে পারলাম অন্য আরেকজনের কাছ থেকে ৫ লাখ টাকা বেশি মোট ২০ লাখ টাকা নিয়ে নিয়োগ দেওয়া হয়েছে। চেয়ারম্যানের কারণে আমি ও আমার পরিবার মারাত্মক ক্ষতির সম্মুখীন হয়েছি।

নজরুল ইসলাম আরও বলেন, ছেলের চাকরির জন্য ৩৩ শতাংশ জমি বিক্রি ও ২ একর জমি বন্ধক রেখে চেয়ারম্যানকে এই টাকা প্রদান করি। ছেলের চাকরি না হওয়ায় পরিবার পরিজন নিয়ে চরম বিপদে পড়ে গেছি। তিনি সিকান্দার চেয়ারম্যানের সঠিক বিচার দাবি করেন।

এ বিষয়ে জানতে চাইলে চেয়ারম্যান সৈয়দ সিকান্দার আলী টাকা নেওয়ার বিষয়টি অস্বীকার করেন। তিনি বলেন, টাকা-পয়সার কোনো লেনদেন হয়নি। নিয়োগ পরীক্ষা স্বচ্ছভাবে হয়েছে। যোগ্য প্রার্থীকেই নিয়োগ দেওয়া হয়েছে।

মহম্মদপুর উপজেলা নির্বাহী অফিসার রামানন্দ পাল বলেন, আমি এখনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

দেখতে দেখতে ক্লাসেই অসুস্থ হয়ে পড়লেন ২ শিক্ষিকা ৯ ছাত্রী
চিতলমারী (বাগেরহাট) প্রতিনিধি
বাগেরহাটের চিতলমারী উপজেলার বোয়ালিয়া মাধ্যমিক বিদ্যালয়ে দুই শিক্ষিকা ও ৯ ছাত্রী হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। তাদের উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে। সোমবার (৫ সেপ্টেম্বর) সকালে এ ঘটনা ঘটে।

গুরুতর অসুস্থ হওয়ায় শিক্ষার্থীর অভিভাবকদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। মাসহিস্টিরিয়ায় আক্রান্ত হয়ে তারা অসুস্থ হয়ে পড়েন বলে চিকিৎসকরা জানিয়েছেন।

বোয়ালিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মৃণাল কান্তি মিস্ত্রী জানান, সোমবার বেলা ১১টার দিকে ক্লাসরুমে হঠাৎ সপ্তম শ্রেণির ছাত্রী আরিশা আক্তারের খুব শ্বাসকষ্ট দেখা দেয় ও অজ্ঞান হয়ে পড়ে। এ সময় ওই ছাত্রীকে দ্রুত হাসপাতালে নেওয়ার প্রস্তুতি নিলে কিছুক্ষণের মধ্যে একই ক্লাসের নওশীন, সুইটি হীরা, সুসমিতা রায়, আশামনিসহ আরও ৭ জন ছাত্রীর ওই একই উপসর্গ দেখা দেয়। তৎক্ষণাৎ তাদের চিতলমারী উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়।

এ সময় ওই বিদ্যালয়ের শিক্ষিকা লক্ষ্মী বিশ্বাস ও খুকু রানী বিশ্বাস অসুস্থদের সঙ্গে থাকায় তারাও এই রোগে আক্রান্ত হন। অসুস্থ ছাত্রীদের ৪ জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত বাকি ৫ ছাত্রী এখনো স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি রয়েছে।

চিতলমারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মামুন হাসান জানান, এ রোগটি সাধারণত মানসিক চাপের কারণে দেখা দেয়। ডাক্তারি পরিভাষায় এ রোগের নাম মাসহিস্টিরিয়া। প্রাথমিক চিকিৎসায় অসুস্থরা অনেকটা সুস্থ হয়ে উঠেছে। এছাড়া উপজেলার জোনাব আলী ফকির মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের দুই ছাত্রী হঠাৎ হিস্টিরিয়ায় আক্রান্ত হয়েছে বলে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানিয়েছেন।

 

খুলনায় গৃহবধূ ‘নিখোঁজের’ ঘটনায় সন্দেহভাজন ৪ জন আটক
স্টাফ রিপোর্টার
খুলনা মহানগরীর দৌলতপুর থানার মহেশ্বরপাশা এলাকার গৃহবধূ রহিমা বেগম ‘নিখোঁজের’ ঘটনায় সন্দেহভাজন ৪ জনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
রোববার গভীর রাতে দৌলতপুর থানার মহেশ্বরপাশা এলাকা থেকে তাদের আটক করা হয়। সোমবার তাদের জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে পাঠানো হয়।

আটক ব্যক্তিরা হলেন- নিখোঁজ গৃহবধূর প্রতিবেশী গোলাম কিবরিয়া, মহিউদ্দিন, পলাশ ও জুয়েল। এদের মধ্যে গোলাম কিবরিয়া খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) সহকারী প্রকৌশলী।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, গৃহবধূ নিখোঁজের ঘটনায় তার মেয়ে আদুরি খাতুন গত ২৮ আগস্ট মামলা করেন। ওই মামলায় সন্দেহভাজন হিসেবে ৪ জনের নাম উল্লেখ করা হয়। রোববার রাতে র‌্যাব দুই জনকে আটক করে পুলিশে হস্তান্তর করে। পরে আরও দুই জনকে পুলিশ আটক করেছে। তাদের জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ডের আবেদন করা হয়েছে। রিমান্ড শুনানির তারিখ এখনো নির্ধারণ হয়নি।

প্রসঙ্গত, গত ২৭ আগস্ট রাতে পানি আনতে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন রহিমা বেগম। এরপর থেকে তার সন্ধান পাওয়া যায়নি।

ক্লাস চলাকালীন টিকটক তৈরি, ৯ শিক্ষার্থী আটক
সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরার দেবহাটায় স্কুল চলাকালীন ক্লাস ফাঁকি দিয়ে পার্কসহ বিভিন্ন স্থানে ঘোরাঘুরি, মোবাইলে গেমস খেলা এবং টিকটক ভিডিও তৈরি করায় ৯ শিক্ষার্থীকে আটক করেছে উপজেলা প্রশাসন।
রোববার সকালে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে সাতটি বিভিন্ন মডেলের দামী স্মার্টফোন উদ্ধার করে উপজেলা প্রশাসন।

আটককৃতদের মধ্যে হাদিপুর আহছানিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ছয়জনকে প্রধান শিক্ষকের উপস্থিতিতে ছেড়ে দেওয়া হয়েছে। একইসঙ্গে তাদের বিরুদ্ধে স্কুল থেকে শাস্তিমূলক ব্যবস্থা নিতে নির্দেশ দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।

টাউন শ্রীপুর শরৎচন্দ্র উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে আটক হওয়া তিন শিক্ষার্থী নিজেদের এসএসসি পরীক্ষার্থী দাবি করায় তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়।

এ বিষয়ে দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবিএম খালিদ হোসেন সিদ্দিকী বলেন, স্কুল চলাকালীন ক্লাস ফাঁকি দিয়ে এসব শিক্ষার্থী ঘোরাঘুরি, মোবাইলে গেমস খেলা ও টিকটকে মেতে ছিল। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও শিক্ষা কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। আগামীতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

যশোরে ছুরিকাঘাতে নিত ব্যাক্তি মোস্তাফিজ
শহিদুল ইসলাম দইচ।।
যশোরে দূর্বৃত্ত্বদের ছুরিকাঘাতে নিহত ব্যাক্তির নাম মোস্তাফিজুর রহমান।সে সাতক্ষীরা জেলার সুলতানপুর শাহাপাড়ার আব্দুল্লাহ আল মামুনের ছেলে। তিনি খুলনার একটি ফিড কোম্পানিতে চাকুরি করতেন।
নিহতের ভাই মো.মোত্তালির জানায়, ভাই গতকাল (৪সেপ্টম্বর) রোববার সকাল সাতটায় বাসা থেকে বের হয়ে খলনায় অফিসে যায়। খুলনা থেকে অফিসিয়াল কাজে ঝিনাইদাহ যায়। এর পরে আর কিছু বলতে পারব না।
নিহতের স্ত্রী জান্নাতুল জানায়, আমার স্বামী মোস্তাফিজুর রহমান ঝিনাইদাহ যাওয়ার সময় সাথে ছিল তার সহকর্মি রবিউল ইসলাম। রবিউলকে সাথে নিয়ে ফেরার পথে চাচড়া এলাকায় সে খুন হয়েছে। স্বামী মোস্তাফিজুরের মোবাইল বন্ধ পেলে খোজ নেওয়ার অনেক চেষ্টা করি। আজ (৫সেপ্টেম্বর) ভোর রাতে জানতে পারি সে খুন হয়েছে। লাশ যশোর জেনারেল হাসপাতালের মর্গে রয়েছে।
গতকাল বোববার হাসপাতাল, পুলিশসহ একাধীক সূত্র স্বাধীন আলোকে জানিয়েছিল।চাচড়া এলাকা থেকে অজ্ঞাত ব্যাক্তিকে ইজিবাইকে এনে মৃত অবস্থায় ফেলে রেখে যায়।
যশোর জেনারেল হাসপাতালের জরুরী বিভাগের ডাক্তার আহম্মদ তারেক শামস বলেন, প্রচুর রক্তক্ষরনের কারনে তার মৃত হয়েছে।
কোতয়ালী থানার পুলিশ পরিদর্শক( তদন্ত) মনিরুজ্জান বলেন, নিহতের পরিবার এসে লাশ লাশ শনাক্ত করেছেন। জানতে চাইলে কোতয়ালী থানার ওসি মো. তাজুল ইসলাম বলেন খুলনা অঞ্চলকে বলেন,আর্থিক লেনদেনের কারনে মোস্তাফিজুর রহমান খুন হয়েছে বলে পুলিশ প্রথমিক ভাবে ধারনা করছে। এঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে অন্তর মন্ডল (২৪) একজনকে আটক করা হয়েছে।আটক অন্তর যশোর শহরতলির বিরামপুর কালীতলার অনিল মন্ডলের ছেলে।
নিহতের ভাই মোত্তালির অভিযোগ করেন, আমার ভাই খুন হওয়ার সময় তার কলিক রবিউল সাথে ছিল অথোচো বাড়িতে খবর দিলনা খুবই দুঃখজনক ঘটনা।

মেহেরপুর কারাগারে স্বেচ্ছাসেবক দলের নেতার মৃত্যু
মেহেরপুর প্রতিনিধি
মেহেরপুর জেলা কারাগারে তোফায়েল আহমেদ নামে এক কয়েদির মৃত্যু হয়েছে। নিহত কয়েদি জেলা সেচ্ছাসেবক দলের সভাপতি। রবিবার রাত ১০টায় দিকে তার মৃত্যু হয়েছে।

কারা কর্তৃপক্ষ জানিয়েছে, রাতে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে অসুস্থ হয়ে পড়লে তাকে জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানেই তার মৃত্যু হয়। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন মেহেরপুর জেলা কারাগারের জেল সুপার মকলেছুর রহমান।

অবশ্য মেহেরপুর বিএনপি সভাপতি ও সাবেক সংসদ সদস্য মাসুদ অরুন অভিযোগ করেছেন, স্বেচ্ছাসেবক দলের নেতা তোফায়েলকে হত্যা করা হয়েছে।

তিনি বলেন, ‘কারাগারে অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নিয়ে আসতে গাফিলতির কারণে তার মৃত্যু হয়েছে। একজন রাজনৈতিক কর্মীর প্রতি যে দায়িত্ব সেটা কারা কতৃপক্ষ সঠিকভাবে পালন করেনি। এটা একটি হত্যাকাণ্ড। আমরা এই হত্যাকাণ্ডের বিরুদ্ধে আইনি পদক্ষেপসহ দলীয় কর্মসূচি নেওয়া হবে।’

তিনি আরও জানান, কারাগারে নিহত তোফায়েল বিএনপির অঙ্গ সংগঠন জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ছিলো। প্রায় দুই মাস ধরে তিনি কারাগারে ছিলেন। তার বাড়ি মেহেরপুর সদর উপজেলার উজলপুর গ্রামের কুঠিপাড়ায়। দীর্ঘ দিন ধরে তিনি মেহেরপুর শহরের কাশাড়ি পাড়ায় বসবাস করে আসছিলেন। তার মৃত্যুতে বিএনপি গভীর শোক প্রকাশ করেছে।

 

মাধ্যমিকে ২ বছরে ঝরে পড়া শিক্ষার্থী ৪ লক্ষাধিক, ৬২.৬৩ শতাংশই মেয়ে
ঢাকা অফিস
এ বছরও এসএসসি ও সমমান পরীক্ষায় প্রায় ১৮ শতাংশ শিক্ষার্থী ঝরে পড়েছে। দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে মোট ২০ লাখ ২১ হাজার ৮৬৮ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছে। তাদের মধ্যে নিয়মিত শিক্ষার্থী ১৮ লাখ ৯৩ হাজার ৯২৩ জন। বাকিরা অনিয়মিত ও ফল উন্নয়নপ্রত্যাশী। সারাদেশে ২৩ লাখের বেশি শিক্ষার্থী নবম শ্রেণিতে রেজিস্ট্রেশন করলেও সেখান থেকে ঝরে গেছে চার লাখের বেশি। ঝরে পড়াদের মধ্যে মেয়ে শিক্ষার্থীই বেশি। এ হার ৬২ দশমিক ৬৩ শতাংশ বলে জানা গেছে।

বিষয়টির ব্যাখ্যা করে শিক্ষামন্ত্রী দীপু মনি জানিয়েছেন, গত বছর তিনটি বিষয়ে এসএসসি পরীক্ষা হওয়ায় অনিয়মিত শিক্ষার্থী অনেক কমে গেছে। সে কারণে গত বছরের চেয়ে সোয়া দুই লাখ শিক্ষার্থী কম মনে হচ্ছে। প্রকৃতপক্ষে নিয়মিত পরীক্ষার্থীর সংখ্যা কমেনি।

সোমবার (৫ সেপ্টেম্বর) এসএসসি ও সমমান পরীক্ষা-২০২২ সুষ্ঠু, প্রশ্নফাঁসের গুজবমুক্ত ও ইতিবাচক পরিবেশে সম্পন্ন করতে জাতীয় মনিটরিং ও আইনশৃঙ্খলা সংক্রান্ত কমিটির সভা শেষে শিক্ষামন্ত্রী সাংবাদিকদের এ তথ্য জানান।

সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষার্থী ঝরে পড়েছে বা কমে গেছে, আমাদের পরিসংখ্যান তা বলছে না। আমাদের পরিসংখ্যানে ছেলেদের তুলনায় এ বছর মেয়ে শিক্ষার্থী বেশি। প্রতি বছর মানোন্নয়নের জন্য অনেকে পরীক্ষা দেয়। কিন্তু গত বছর এসএসসি ও সমমান পরীক্ষা নেওয়া হয়েছে সংক্ষিপ্ত সিলেবাসে, শুধু আবশ্যিক বিষয়ে। সে কারণে পরীক্ষায় অনুত্তীর্ণ পরীক্ষার্থী নেই বললেই চলে।

তিনি বলেন, গত বছর যদি পূর্ণাঙ্গ পরীক্ষা হতো তাহলে যারা অকৃতকার্য হতো তারা এবারও পরীক্ষায় অংশ নিতো। সে কারণে এবার পরীক্ষার্থী কম মনে হচ্ছে। আসলে নিয়মিত পরীক্ষার্থী কমেনি। এছাড়া প্রতিবছর এমনও হয়, কেউ কেউ রেজিস্ট্রেশন করেও পরীক্ষা দেয় না। কিন্তু এক্ষেত্রে তা হয়নি। সবাই পাস করেছে।

শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এ বছর যে ২০ লাখ ২১ হাজার ৮৬৮ জন পরীক্ষার্থী এএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিচ্ছে তাদের মধ্যে অনিয়মিত ১ লাখ ২৫ হাজার ১১৮ জন, বিভিন্ন বিষয়ে গত বছর অনুত্তীর্ণ ২৬ হাজার ৮৬৯ জন আর ফল উন্নয়ন পরীক্ষার্থী ২ হাজার ৮২৭ জন। নিয়মিত পরীক্ষার্থী ১৮ লাখ ৯৩ হাজার ৯২৩ জন।

মন্ত্রণালয়ের তথ্যে, ২০২১ সালের তুলনায় এবার (২০২২) পরীক্ষার্থী কমেছে ২ লাখ ২১ হাজার ৩৮৬ জন। এ বছর করোনার ভয়ানক ডামাডোল ছিল। ফেব্রুয়ারির পরিবর্তে অক্টোবরে সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা নেওয়া হয়। এরপরও আগের বছরের (২০২০) তুলনায় ১ লাখ ৭৯ হাজার ৩৩৪ জন পরীক্ষার্থী বেশি ছিল।

বিভিন্ন শিক্ষা বোর্ডের তথ্যমতে, কারিগরি বোর্ডের অধীন এসএসসি ও দাখিল ভোকেশনালে এ বছর সবচেয়ে বেশি শিক্ষার্থী ঝরে পড়েছে। মোট ২ লাখ ১১ হাজার ৫১৪ জন রেজিস্ট্রেশন করলেও পরীক্ষা দিচ্ছে ১ লাখ ৪১ হাজার ৬৪৯ জন। ছিটকে পড়েছে ৬৯ হাজার ৮৬৫ জন, যা ৩৩ শতাংশ। এ তালিকায় এরপরেই রয়েছে মাদরাসা শিক্ষা বোর্ড। যেখানে দাখিলে ৩ লাখ ২৪ হাজার ৮৮৮ জন রেজিস্ট্রেশন করলেও পরীক্ষায় অংশ নিচ্ছে ২ লাখ ৪৪ হাজার ৯৯৬ জন। বাদ যাচ্ছে ৭৯ হাজার ৮৯২ জন। যার শতকরা হার ২৪ দশমিক ৫৯ শতাংশ। গত বছর এ বোর্ডে ২১ দশমিক ৮২ শতাংশ শিক্ষার্থী ঝরে পড়েছিল।

খোঁজ নিয়ে জানা গেছে, সবচেয়ে বেশি শিক্ষার্থী ঝরে পড়েছে মাদরাসা বোর্ডে আর সাধারণ শিক্ষা বোর্ডের মধ্যে এ তালিকায় শীর্ষে রয়েছে যশোর বোর্ড। এ বছর যশোর বোর্ডে ১ লাখ ৯৩ হাজার ৩৯৭ জন পরীক্ষার্থী রেজিস্ট্রেশন করলেও অংশ নিচ্ছে ১ লাখ ৫৯ হাজার ৯৯০ জন। পরীক্ষা দিচ্ছে না ৩৩ হাজার ৪০৭ জন বা ১৭ দশমিক ২৭ শতাংশ। ঝরেপড়ার হারে সাধারণ বোর্ডের মধ্যে দ্বিতীয় অবস্থানে রয়েছে কুমিল্লা বোর্ড। ওই বোর্ডে ১৭ শতাংশ শিক্ষার্থী ঝরে পড়েছে। এছাড়া ঢাকায় ১৩ দশমিক ৩৩ শতাংশ, রাজশাহীতে ১৩ দশমিক ৮২ শতাংশ, চট্টগ্রাম বোর্ডে ১২ দশমিক ৩১ শতাংশ, বরিশালে ১৫ দশমিক ১৫ শতাংশ, সিলেটে ১৪ শতাংশ, দিনাজপুরে ১৫ দশমিক ৪৮ শতাংশ এবং ময়মনসিংহ বোর্ডে ঝড়ে পড়েছে ১৩ দশমিক ৩৭ শতাংশ শিক্ষার্থী।