খবর বিজ্ঞপ্তি।।
ফরিদপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশে ছাত্রলীগ যুবলীগের হামলায় কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল ও জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেস আলী ঈসাসহ কমপক্ষে ৩০ জন আহত হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ ও নিন্দা জানিয়েছেন খুলনা মহানগর বিএনপি নেতৃবৃন্দ। রোববার (৪ সেপ্টেম্বর) প্রদত্ত বিবৃতিতে নেতৃবৃন্দ ফরিদপুর শহরের কোর্ট চত্বরে পুলিশের উপস্থিতিতে সমাবেশে ছাত্রলীগ ও যুবলীগের সন্ত্রাসীরা হামলা চালিয়ে তাদের দেউলিয়াত্বের পরিচয় দিয়েছে উল্লেখ করে বলেন, হামলা মামলা করে চলমান হাসিনা হটাও আন্দোলন বন্ধ করা যাবে না। হামলা মামলা যত করা হবে, আন্দোলনের গতি ততই বাড়বে। জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য কমানোর দাবিতে বিএনপির আন্দোলনকে নস্যাৎ করার জন্য সরকারের পেটোয়া বাহিনীর হামলায় সারা দেশের অসংখ্য নেতাকর্মীকে আহত ও গ্রেফতার করা হয়েছে।
নারায়ণগঞ্জের ফতুল্লাতে যুবদলের কর্মী শাওনকে হত্যা করা হয়েছে। হত্যা করে, গুম করে, হামলা করে জনগণের দাবি আদায়ের আন্দোলন, গণতন্ত্রকে ফিরে পাবার আন্দোলন কখনোই দমানো যাবে না। চলমান আন্দোলনের মাধ্যমে জনগণের বিজয় হবেই। নেতৃবৃন্দ অবিলম্বে হামলাকারীদের চিহ্নিত করে দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানিয়েছেন। বিবৃতিদাতারা হলেন, মহানগর বিএনপির আহবায়ক শফিকুল আলম মনা, সদস্য সচিব শফিকুল আলম তুহিন, সিনিয়র যুগ্ম আহবায়ক মো. তারিকুল ইসলাম জহির, যুগ্ম আহবায়ক কাজী মো. রাশেদ, স ম আব্দুর রহমান, সৈয়দা রেহানা ঈসা, এ্যাড. নুরুল হাসান রুবা, কাজী মাহমুদ আলী, আজিজুল হাসান দুলু, শের আলম সান্টু, আবুল কালাম জিয়া, বদরুল আনাম খান, মাহবুব হাসান পিয়ারু, চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, একরামুল হক হেলাল, মাসুদ পারভেজ বাবু, শেখ সাদী, চৌধুরী হাসানুর রশিদ মিরাজ প্রমুখ। বিবৃতিদাতার অপর এক বিবৃতিতে সরকারি সুন্দরবন কলেজ শাখা ছাত্রদলের আহবায়ক পারভেজ আহম্মেদ এর মাতা কোহিনুর আক্তার (৪৯) এর মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।











































