Home জাতীয় বাংলাদেশ পার্লামেন্ট জার্নালিস্ট এসোসিয়েশনের নতুন কমিটি

বাংলাদেশ পার্লামেন্ট জার্নালিস্ট এসোসিয়েশনের নতুন কমিটি

16

ঢাকা অফিস।।

বাংলাদেশ জাতীয় সংসদে কর্মরত সাংবাদিকদের সংগঠন ‘বাংলাদেশ পার্লামেন্ট জার্নালিস্ট এসোসিয়েশন (বিপিজেএ)’ এর নতুন কমিটি গঠিত হয়েছে। শুক্রবার (২ সেপ্টেম্বর) সদস্যদের ভোটের মাধ্যমে নতুন এ কমিটি গঠিত হয়।

এতে সভাপতি পদে হারুন আল রশীদ (বিশেষ প্রতিনিধি, দৈনিক বাংলা), সাধারণ সম্পাদক পদে নাফিজা দৌলা ( বিশেষ প্রতিনিধি, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন) নির্বাচিত হন।

এছাড়া সহ-সভাপতি পদে মসিউর রহমান খান (বিশেষ প্রতিনিধি, সমকাল), যুগ্ম সাধারণ সম্পাদক পদে কাজী সাজিদুল হক (বিডিনিউজ২৪.কম), অর্থ সম্পাদক পদে সিরাজুজ্জামান হেলালা (জাগোনিউজ), দপ্তর সম্পাদক পদে জেসমিন মলি (বনিক বার্তা) বিজয়ী হয়েছেন।

কার্য নির্বাহী সদস্য পদে বিজয়ী হয়েছেন – আজমল হক হেলাল, সারাবাংলা; এমরান হোসাইন শেখ, বাংলাট্রিবিউন; সামসুদ্দিন আহমেদ, ইত্তেফাক; মুহম্মদ সাইফুল্লাহ, ইউএনবি এবং মিজান রহমান (আলোকিত বাংলাদেশ)।