Home আঞ্চলিক প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজপথ দখলে রেখে প্রতিবাদ জানাবে খুলনা বিএনপি

প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজপথ দখলে রেখে প্রতিবাদ জানাবে খুলনা বিএনপি

11

খবর বিজ্ঞপ্তি।।
০১ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষির্কী। সুর্যোদয়ের সাথে সাথে সকল দলীয় কার্যালয়ে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন, বিকেল সাড়ে ৩টায় দলীয় কার্যালয়ের সামনে জমায়েত এবং সংক্ষিপ্ত সমাবেশ শেষে নগরীতে র্যালী অনুষ্ঠিত হবে। খুলনা মহানগর ও জেলা বিএনপি যৌথভাবে এসকল কর্মসূচি পালন করবে।

দিবসটিতে খুলনার রাজপথ দখলে রেখে হামলা, মামলা, নির্যাতনের ঘটনার জোরালো প্রতিবাদ জানাবে বিএনপি। স্মরণকালের বৃহত্তম গণজমায়েত সৃষ্টি করে রাজপথে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল হবে নগরীতে। বিএনপি এবং সকল অঙ্গ সহযোগী সংগঠনের অন্তত ১৫ হাজার নেতাকর্মীর জমায়েতের লক্ষ্যে প্রস্ততি গ্রহণ করা হয়েছে। অন্যান্য বছরের ন্যায় এবার বেলুন ফেস্টুন উড়িয়ে বর্ণাঢ্য আয়োজনে প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হবে না।

তার পরিবর্তে সারা দেশে শাসক দলীয় ক্যাডারদের হামলা ও পেটোয়া পুলিশের গুলিতে নিহত ও আহতদের ছবি সম্বলিত ব্যানার ফেস্টুন ও প্লাকার্ড নিয়ে মিছিল হবে রাজপথে। সেখানে স্থান পাবে আহত রক্তাক্ত নেতাকর্মীদের ছবি। ভাংচুর ও অগ্নিসংযোগকৃত দলীয় কার্যালয়ের চিত্র। মিছিলের শ্লোগানে স্থান পাবে ফ্যাসিবাদী শাসনের পতনের দাবি। হামলাকারী অপশক্তির দৃষ্টান্তমূলক শাস্তির দাবি।