খবর বিজ্ঞপ্তি।।
খুলনায় বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচিতে শাসক দলের নগ্ন হামলা, নেতাকর্মীদের মারপিট, দলীয় কার্যালয় ও নেতাকর্মীদের বাড়িঘর ভাঙচুর, অগ্নিসংযোগ সরেজমিনে দেখভাল করতে ০২ সেপ্টেম্বর (শুক্রবার) খুলনায় আসবেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায়।
তিনি ওইদিন দুপুর থেকে নগরীর ১৭নং ওয়ার্ড ও খালিশপুরের বিভিন্ন ওয়ার্ড সরেজমিন পরিদর্শন করবেন এবং বিকাল ৫ টায় কেডি ঘোষ রোডস্থ বিএনপি কার্যালয়ে প্রেসব্রিফিং করবেন।











































