নগরীর নিরালা আবাসিকে দেহ ব্যবসা : নারী ও পুরুষসহ গ্রেপ্তার ৬ : জেলহাজতে প্রেরণ
স্টাফ রিপোর্টার
নগরীর নিরালা আবাসিক এলাকার রোড নং-২৮, বাড়ি নং-১৭ নিপু আরমানের বাড়ি ভাড়া নিয়ে দেহ ব্যবসা করার অপরাধে এক নারী ও ৫ পুরুষসহ ৬জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৩০ আগস্ট ) দুপুর সাড়ে ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়।
মামলার বাদী নিরালা পুলিশ ফাঁড়ি ইনচার্জ এসআই আব্দুল হান্নান খুলনা থানার নন এফআইআর নং-২৩৭/২২ মুলে মঙ্গলবার আসামিদের আদালতে প্রেরণ করেন। আদালতে বিচারক মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আল আমিন তাদের জেলহাজতে পাঠানোর আদেশ প্রদান করেছেন।
আসামিরা হলেন নগরীর কাশেম নগর ২নং সড়কের ইকতিয়ার হোসেন ওরফে ফজরের ছেলে এস এম শিহাবুজ্জামান ওরফে রিয়াল (২৯), নিরালা প্রান্তিকা আবাসিক এলাকার রোড নং-৯, বাড়ি নং-১৯ এর মৃত. আলতাফ হোসেনের ছেলে মো. আশিকুর রহমান আশিক (৩২), বুড়ো মৌলভী দরগা রোডের মো. লিয়াকত আলী শেখের ছেলে মো. নাজমুল শেখ (২৯), নিরালা আবাসিক এলাকার রোড নং-২৮, বাড়ি নং-১৭ নিপু আরমানের বাড়ি ভাড়াটিয়া মৃত. কলিমউদ্দিন গাজীর ছেলে মো. খলিলুর রহমান (৫০), নতুন বাজার এ্যাপ্রোচ রোডের আব্দুল আজিজের ছেলে মো. আনারুল (৫০) ও বটিয়াঘাটা থানার জলমা ইউনিয়নের দাত্তলিয়া গ্রামের মৃত. কালু সরদারের মেয়ে শারমিন (২৮)।
মামলার বিবরণে জানা যায়, মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে নিরালা আবাসিক এলাকার রোড নং-২৮, বাড়ি নং-১৭ নিপু আরমানের ভাড়া বাড়িতে অভিযান চালায় নিরালা পুলিশ ফাঁড়ি ইনচার্জ এসআই আব্দুল হান্নান। এসময় ওই বাড়ির নিচতলা থেকে অসামাজিক কর্মকাণ্ডে লিপ্ত থাকার অভিযোগে এক নারী ও ৫ পুরুষসহ ৬জনকে গ্রেপ্তার করা হয়। ২০১৮ সালের ৪ ফেব্রুয়ারি ২নম্বর কাশেমনগর এলাকার বাসিন্দা এক নিরাপত্তা প্রহরীর মেয়ে কিশোরী ক্রিকেটার (১৪) গণধর্ষণের শিকার হয়। মেয়েটি নগরীর বানরগাতি ইউসেফ স্কুল অষ্টম শ্রেণির ছাত্রী ছিলেন। মো. শিহাবুজ্জামান ওরফে রিয়াল ওই গণধর্ষণ মামলার ২নম্বর আসামি। সে নিজেকে ২৪নং ওয়ার্ড যুবলীগের নেতা পরিচয়ে বিভিন্ন অপকর্মের সঙ্গে যুক্ত।
কেএমপির অভিযানে মাদকসহ গ্রেপ্তার ৩
স্টাফ রিপোর্টার
মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে নগরীর বিভিন্ন থানা এলাকা হতে ৭১৫ পিস ইয়াবা ও ৫০০ গ্রাম গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। গত ২৪ ঘন্টায় গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মাদক ব্যবসায়ীরা হলেন নগরীর খালিশপুর হাউজিং বাজার এম লাইন মসজিদ রোডের মো. মোশারফ হোসেনের ছেলে মো. সাইদুল ইসলাম ওরফে সাইদী (২৭), হরিণটানা সিকদার মার্কেটের পিছনে টাওয়ারের পাশের বাসিন্দা মো. হাফিজুর রহমানের ছেলে মো. সৌরভ মোল্লা (২২) ও ঢাকা জেলার আশুলিয়া থানার তাজপুর গ্রামের মৃত. ফালান মিয়ার ছেলে মো. আনোয়ার হোসাইন (৩৬)।
কেএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর) মো. নজরুল ইসলাম জানান, গত ২৪ ঘন্টায় নগরীর বিভিন্ন থানা এলাকায় মাদক বিরোধী অভিযান চালায় পুলিশ। এসময় ৭১৫ পিস ইয়াবা ও ৫০০ গ্রাম গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩টি মামলা দায়ের করা হয়েছে।
স্বাধীনতার ৫০ বছরেও পাকা হয়নি সড়ক
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি
খুলনার পাইকগাছার উত্তর দেয়াড়া গ্রামের একমাত্র প্রধান সড়কটি স্বাধীনতার ৫০ বছরেও পাকা বা সংস্কারের উদ্যোগ নেইনি কেউ। প্রায় তিন কিলোমিটার সড়ক পাকা করণের জন্য স্থানীয় সংসদ সদস্যের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।
উপজেলার হরিঢালী ইউনিয়নে অবস্থিত দেয়াড়া গ্রাম। যেখানে তিন শতাধিক লোকের বসবাস। উপজেলার অধিকাংশ এলাকার রাস্তা পাকা বা প্রতিবছর কম বেশি সংস্কার করা হয়। কিন্তু এ সড়কটির দিকে নজর দেয়নি কেউ। বৃষ্টি হলেই রাস্তায় কাদা আর কাদা। যানবাহন ও লোকজনের চলাচল কঠিন হয়ে পড়ে। অসংখ্য লোকের যাতায়ত এ সড়কে। চলাচল করে বিভিন্ন বাহন। স্কুলগামী শিক্ষার্থী, নারী ও বৃদ্ধরা বেশি দুর্ভোগের শিকার হয়।
স্থানীয় আলীম বিশ্বাস জানান, সড়কটি অভিভাবকহীন। এ পাকা বা সংস্কারে কারো কোনো মাথাব্যাথা নেই।
হরিঢালী ইউআরএসএইচ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক উত্তম কুমার জানান, বৃষ্টি হলেই এই এলাকার ছাত্র-ছাত্রীরা স্কুলে আসতে পারে না। তিনি ইউপি চেয়ারম্যানকে বিষয়টি কয়েকবার অবহিত করছেন বলে জানান।
ইউপি চেয়ারম্যান আবু জাফর সিদ্দিকী রাজু বলেন, আমি গুরুত্বপূর্ণ রাস্তাটি পাকা করার জন্য মাননীয় সংসদ সদস্যের সঙ্গে কথা বলেছি।
খুলনা-৬ সংসদ সদস্য আক্তারুজ্জামান বাবু বলেন, রাস্তাটি দ্রুতই পাকা করণের ব্যবস্থা নেওয়া হবে।
ইবির ধর্মতত্ত্বে অনুষধে সর্বচ্চ নম্বর পেয়ে প্রথম হয়েছেন কয়রার ইকবল হোসেন ইমন
কয়রা(খুলনা)প্রতিনিধি
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ২০২১-২২ শিক্ষাবর্ষে ধর্মতত্ত্বে ও ইসলাম শিক্ষা অনুষদভুক্ত ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। গত ২৭ আগস্ট এ ফল প্রকাশ করা হয়। চলতি বছর এ বিভাগে ১ হাজার ৮৮৮ জন অংশগ্রহণকারী ভর্তিচ্ছুক শিক্ষার্থীর মধ্যে কৃতকার্য হয়েছেন ১ হাজার ৬৮৭ জন। যা মোট পরীক্ষার্থীর ৮৯ দশমিক ৩৫ শতাংশ। এদিকে এই বিভাগের পরীক্ষায় জিপিএ-সহ ১২০ নম্বরের মধ্যে ১১৭ দশমিক ৫ নম্বর পেয়ে মেধা তালিকায় প্রথম হয়েছেন কয়রার ইকবল হোসেন ইমন। তার রোল নম্বর ডি-১৭৩১। ইকবল হোসেন খুলনার উপকুলীয় জনপদ কয়রার ঐতিহ্যবাহি ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান কয়রা সিদ্দিকীয়া বহুমুখী ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার কৃতি ছাত্র। সে এই মাদ্রাসা হতে উচ্চ মাধ্যমিক (আলিম) সম্পন্ন করেছেন। ইকবল হোসেন ইমন ৪নং কয়রা গ্রামের হত দরিদ্র মোঃ রজব আলী মোড়লের দ্বিতীয় পুত্র। ইবির ইউনিট সমন্বয়কারী প্রফেসর ড. এরশাদ উল্লাহ জানিয়েছেন, পরীক্ষার ফলাফল ইতোমধ্যে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। ৩২০টি আসনের বিপরীতে ৯৬০ জনের তালিকা দেওয়া হয়েছে । এ তালিকায় সর্বনিম্ন নম্বর ৭৮ দশমিক ৮৫। ভর্তি সংক্রান্ত তথ্য পরিবর্তীতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। উল্লেখ্য, গত ২৭ আগস্ট ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় ২ হাজার ২৪ জন আবেদনকারীর মধ্যে ১ হাজার ৮৮৮ জন জন ভর্তিচ্ছু অংশ নেন। যা মোট শিক্ষার্থীর ৯৩ দশমিক ১৯ শতাংশ। কয়রা সিদ্দিকীয়া বহুমুখী ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা শফিকুল ইসলাম নেজামী বলেন, কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিষ্টার পর হতে এত নম্বর পেয়ে কোন ছাত্র-ছাত্রী অদ্যবধি এই অনুষধে ভর্তি পরীক্ষায় উর্ত্তীন হতে পারেনি। ইকবল হোসেনের এ ভাল ফলাফল পাওয়ার তাার শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক মন্ডলী সহ পরিচালনা পরিষদের সদস্য, অভিভাবক ও শিক্ষার্থীরা সন্তোশ প্রকাশ করেছেন। ইকবল হোসেন সকলের নিকট দোয় কামনা করেছেন।
কয়রায় জাতীয় পার্টির প্রস্তুতি সভা
কয়রা(খুলনা)প্রতিনিধি
কয়রা উপজেলা জাতীয় পার্টির উদ্যোগে নিত্য প্রয়োজনীয় দ্রব্য মুল্যোর উর্ধ্বগতি প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ সফল করার লক্ষ্যে এক প্রস্তুতি সভা গতকাল মঙ্গলবার সকাল ১০ টায় দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। উপজেলা জাপার সভাপতি শেখ সদর উদ্দিন আহমদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় জাপার সদস্য মোস্তফা শফিকুল ইসলাম। কয়রা উপজেলা জাপার সাধারন সম্পাদক মাষ্টার আবুল কালামের পরিচালনায় সভায় আলোচনায় বক্তব্য রাখেন জাপা নেতা গাজী ইসহাক আলী, এম রফিক সিরাজ, মোড়ল নুরুল হক, ঢালী কামরুল ইসলাম, ডাঃ রুহুল আমিন, তাজমেনুর রহমান, বাবলু, অহিদুজ্জামান, আমজাদ সান, আঃ মজিদ, কাজী সেরাজুল ইসলাম, হারুন-অর রশিদ প্রমুখ।
তালায় প্রেসক্লাব সভাপতির জমজ দুই নাতির ৭তম জন্মদিন পালন
তালা(সাতক্ষীরা) প্রতিনিধি
তালায় প্রেসক্লাবের সভাপতি,তালা উপজেলা জাতীয় পার্টির সভাপতি ও তালা সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাংবাদিক এস এম নজরুল ইসলামের জমজ দুই নাতি মুহা: ঈমাম হাসান ও মুহা:ঈমাম হুসাইনের ৭তম জন্মদিন পালন উপলক্ষ্যে কোরআনখানী, মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
২০১৫ সালের ৩০শে আগষ্ট সাংবাদিক এস এম নজরুল ইসলামের একমাত্র কন্যা নিগার সুলতানা নিপার দুইটি জমজ পুত্র সন্তান জন্মলাভ করে।
জন্মদিন পালনে গতকাল (মঙ্গলবার) সকাল থেকে রহিমাবাদ দারুল উলুম মাদ্রাসার পড়ুয়া হাফেজ ছাত্ররা পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন। যোহর নামজবাদ মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তালা প্রেসক্লাবের সভাপতি,তালা উপজেলা জাতীয়পার্টির সভাপতি ও তালা সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সাংবাদিক এস এম নজরুল ইসলাম, তালা প্রেসক্লাবের সাধারন সম্পাদক এ্যাডঃ জলিল আহমেদ, সাবেক শিক্ষক সৈয়দ মমিনুল ইসলাম এহিয়া,তালা রিপোটার্স ক্লাবের সভাপতি তালা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মীর জাকির হোসেন, তালা প্রেসক্লাবের অর্থ সম্পাদক ও তালা বাজার বণিক সমিতির সভাপতি সৈয়দ জুনায়েদ আকবর, তালা উপজেলা জাতীয় পার্টি যুগ্ম সাধারণ সম্পাদক মীর কাইয়ূম ইসলাম ডাবলু, উপজেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক শেখ হাবিবুর রহমান হাবিব, উপজেলা সৈনিক পার্টির সভাপতি মো: রফিকুল ইসলাম খাঁ,তালা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক এম এ মান্নান,শিক্ষক মো: আইয়ুব আলী খাঁ,শিক্ষক এসএম কলিম উদ্দীন, স্বাস্থ্য সহকারী এসএম কামরুল ইসলাম,যমুনা টেলিভিশনের সাতক্ষীরা জেলা প্রতিনিধি এস এম আকরামুল ইসলাম,ইউপি সদস্য সরদার ইয়াছিন সরদার, বিশিষ্ট ব্যবসায়ী শেখ ইকবাল হোসেন,তালা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক শেখ ইমরান হোসেন, যুগ্ম দপ্তর সম্পাদক এস এম হাসান আলী বাচ্চু,মানবাধিকার কর্মী ডা: এনামুল ইসলাম বিপ্লব,তালা উপজেলা ছাত্র সমাজের সাধারণ সম্পাদক মো: ইউনুচ আলী সরদার,ইজ্ঞি:লিটন হোসেন,তালা প্রেসক্লাবের সি. কার্যকারী সদস্য বিএম বাবলুর রহমান,কার্যকরী সদস্য সোহাগ হুসাইন, বি এম বোরহান উদ্দীন,পার্থ প্রতিম মন্ডল,মো: ফয়সাল আহমেদ,লিটন হুসাইন,কাজী জীবন বারী,শেখ তপুসহ এলাকার শতশত গনমান্য ব্যক্তিবর্গ ও শুভাকাঙ্খীগণ উপস্থিত ছিলেন।দোয়া অনুষ্ঠানে মুহা: ঈমাম হাসান ও মুহা:ঈমাম হুসাইনের সুস্বাস্থ্য ও সুন্দর ভবিষ্যৎ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন মাওলানা মুহা: জালাল উদ্দীন।
আশাশুনি গ্রীষ্মকালীন ক্রীড়ার প্রস্তুতি সভা
আশাশুনি প্রতিনিধি
আশাশুনিতে ৪৯ তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩০ আগষ্ট) সকালে উপজেলা চেয়ারম্যানের কার্যালয়ে এ সভা অনু্িষ্ঠত হয়।
উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ বি এম মোস্তাকিমের সভাপতিত্বে ও উপজেলা ক্রীড়া কমিটির সহ সাধারণ সম্পাদক আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক আনিছুর রহমানের সঞ্চালনায় সভায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রফিকুল ইসলাম, স্বাস্থ্য কমপ্লেক্সের ডাঃ মোস্তফা নাহিয়ান, উপজেলা একাডেমিক সুপার ভাইজার মোঃ হাসানুজ্জামান, সকল সাবজোন প্রধান, আশাশুনি থানার এসআই নূর হোসেন ও সকল শিক্ষা প্রতিষ্ঠানের ক্রীড়া শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় গ্রীষ্মকালীন স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের (মাধ্যমিক পর্যায়) ক্রীড়া প্রতিযোগিতা জোন পর্যায়ে ৩ সেপ্টেম্বর শুরুর সিদ্ধান্ত নেওয়া হয়। ফুটবল, হ্যান্ড বল, কাবাডি, সাঁতার ও দাবা প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। উপজেলা পর্যায়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে আগামী ৭, ৮ ও ৯ সেপ্টেম্বর।
পুইজালা স্কুলের শিক্ষকদের হত্যার চেষ্টা: দা হাতুড়ি উদ্ধার
আশাশুনি প্রতিনিধি
আশাশুনির পুইজালা ভুবোন মোহন, রাধা বল্লভ মাধ্যমিক বিদ্যালয়ে হত্যার উদ্দেশ্যে শিক্ষকদের তাড়িয়ে স্কুলের ভিতরে নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। এব্যাপারে খবর পেয়ে পুলিশ আক্রমানকারীদের বাড়ি থেকে আক্রমনে ব্যবহৃত দু’টি দা ও হাতুড়ি উদ্ধার করেছে।
স্কুলের প্রধান শিক্ষক রমেশ চন্দ্র মন্ডল বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
লিখিত অভিযোগে জকানাগেছে, বিবাদী একই গ্রামের বেলায়েত মোড়লের ছেলে জুলফিকার আলী, মুত দেছের আলীর স্ত্রী লায়লী বেগম স্কুলের পাশেই বসবাস করে। তারা খুবই হিংস্র ও দুর্দান্ত প্রকৃতির। তাদের বহু ছাগল ও রাজ হাঁস স্কুলের ঘেরাবেড়া ভেঙ্গে গাছগাছালি খেয়ে থাকে। শিক্ষকরা নিষেধ করলে অশ্লীল ভাষায় গালিগালাজ ও মান সম্মান হানি করে থাকে। ৩ মাস পূর্বে ছাগল তাড়ানো কারনে আধলা ইট নিয়ে ৬ষ্ঠ শ্রেণির ছাত্রীদের মারতে ৩য় তলায় শ্রেণি কক্ষে উঠেছিল। অনেক চেষ্টা করে শিক্ষকরা তাকে নিবৃত করেন।
গত ৭/৮ দিন পূর্বে প্রধান শিক্ষকের অজ্ঞাতে ও স্কুলে ছুৃটি থাকার সুযোগে স্কুলের সীমানার কিছু জমি দখলে নিয়ে তারা ঘেরাবেড়া দেয়। প্রধান শিক্ষক তাদেরকে ঘেরা তুলে নিতে বললে মাপামাপি করে ঘেরা তুলবে বলে জানায়। কিন্তু পরবর্তীতে নানা তালবাহনা করতে থাকলে সরকারি সম্পদ রক্ষার্থে প্রধান শিক্ষক ৩০ আগষ্ট সকাল ৯ টার দিকে ঘেরা তুলে ফেলেন। এসময় বিবাদীরা দা, হাতুল ও লাঠিশোটা নিয়ে প্রধান শিক্ষকসহ শিক্ষকদের খুন জখম করার উদ্দেশ্যে ধাওয়া করে। এবং ধর্মীয় শিক্ষক আবু মুছার হাত ধরে দা দিয়ে হাত কেটে নিতে হুমকী দেয়। শিক্ষকদের যেখানে পাবে খুন জখম করবে বলে হুমকী দিতে থাকলে প্রধান শিক্ষক ৯৯৯ নম্বরে জানালে পুলিশ ঘটনাস্থলে পৌছলে আক্রমনকারীরা পালিয়ে যায়।
এসময় পুলিশ বিবাদীদের বাড়ি হতে আক্রমনে ব্যবহৃত ২টি দা ও লোহার হাতুড়ি উদ্ধার করেন। স্কুলের শিক্ষক শিক্ষার্থীরা চরম নিরাপত্তাহীনতায় রয়েছেন।
সবদলপুর যুবসংঘকে উপজেলা চেয়ারম্যানের ক্রীড়া সামগ্রী প্রদান
আশাশুনি প্রতিনিধি
আশাশুনি উপজেলা চেয়ারম্যান উপজেলা সদরের সবদলপুর যুব সংঘকে ক্রীড়া সামগ্রী প্রদান করেছেন।
মঙ্গলবার (৩০ আগষ্ট) দুপুরে উপজেলা চেয়ারম্যানের কার্যালয়ে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়।
উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি এবিএম মোস্তাকিম যুব সংঘের কর্মকর্তাদের হাতে ফুটবলসহ বিভিন্ন ক্রীড়া সামগ্রী তুলে দেন। এসময় উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুস সামাদ বাচ্চু, শিক্ষা বিষয়ক সম্পাদক অবঃ প্রধান শিক্ষক বুদ্ধদেব সরকার, উপজেলা কৃষকলীগের আইন বিষয়ক সম্পাদক এম এম সাহেব আলী, বড়দল ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সুমন ইসলাম, সব্দলপুর যুবসংঘের কার্যনির্বাহী কমিটির সদস্য হরিপদ মন্ডল প্রমুখ উপস্থিত ছিলেন।
পাটকেলঘাটায় কুমিরা বহুমূখী মাধ্যমিক বিদ্যালয়ে বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
এস.এম মজনু, পাটকেলঘাটা (সাতক্ষীরা)
সরকারি খরচে আইনগত সহায়তা প্রদান বিষয়ে প্রচারণা বৃদ্ধিতে কুমিরা বহুমূখি মাধ্যমিক বিদ্যালয়ে বিতর্ক প্রতিযোগিতা ও ভিডিও প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল ১১টায় স্কুলের রাঁধামনি স্মৃতি পাঠাগার হলরুমে জেলা লিগ্যাল এইড কমিটি সাতক্ষীরা এবং উইমেন জব ক্রিয়েশন সেন্টার এর যৌথ আয়োজনে ইউএসএআইডি’র প্রমোটিং পিসএন্ড জাস্টিস (পিপিজে) এ্যকটিভিটির অর্থায়নে ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল বাস্তবায়নে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুমিরা বহুমখি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শফিকুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ সাতক্ষীরার সহকারী পরিচালক মো. নাজমুল হাসান। বিশেষ অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. মোখলেছুর রহমান, জেলা প্রোগ্রাম ম্যানেজার মো. ইউনুছ আলী। বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন সাতক্ষীরা জেলা লিগ্যাল এইড পর্যাবেক্ষক সদস্য মো. সাকিবুর রহমান, কুমিরা ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম মোড়ল। এসময় উপস্থিত ছিলেন স্কুলের সহকারী প্রধান শিক্ষক পরিমল কুমার রায়, সিনিয়র সহকারী শিক্ষক মো. মফিদুল ইসলাম, সহকারী শিক্ষক নব কুমার পাইন, শহিদুল ইসলাম, অভিভাবক সদস্য মো. বাবর আলী, মো. শফিকুল ইসলাম, মিতা রানী পোদ্দার, মেহেদী হাসান প্রমুখ। প্রতিযোগিতায় তিনজন করে পক্ষ এবং বিপক্ষ দল অংশ নেয়। এতে প্রথম স্থান অধিকার করে পক্ষ দল। পক্ষ দলের নেতৃত্বে ছিলেন ইশরাত জাহান (৭ম শ্রেণি) এবং বিপক্ষ দলের নেতৃত্বে ছিলেন জাবের অংগন (৮ম শ্রেণি)। অংশ গ্রহণকারী অন্যান্যরা হলেন মেহরাব হোসেন, সানজানা কবির, সাদিয়া ইসলাম ও নাদিয়া জাহান। প্রতিযোগিতায় সেরা বক্তা হিসেবে পুরস্কার গ্রহণ করেন বিজয়ী দলের দলনেতা ইশরাত জাহান। এসময় বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থীসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন বিদ্যালয়ের ইংরেজি শিক্ষক মো. সজিব উদ দৌলা।
স্বপ্নের ঠিকানা প্রকল্পের অবহিতকরণ সভা
মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
মোংলায় করোনাসহ বিভিন্ন কারণে ঝরে পড়া শিশুদের শিক্ষার মানউন্নয়নে চাঁদপাই ইউনিয়নে দুইটি স্কুল নির্মাণের লক্ষ্যে বেসরকারী উন্নয়ন সংস্থা কমিউনিটি ডেভলপমেন্ট সেন্টার (কোডেক) এর স্বপ্নের ঠিকানা প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে উপজেলা অফিসার্স ক্লাবে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এস,এম আনোয়ারুল কুদ্দুসের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আবু তাহের হাওলাদার। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ইশরাত জাহান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সুমন্ত কুমার পোদ্দার, চাঁদপাই ইউপি চেয়ারম্যান মোল্যা মোঃ তারিকুল ইসলাম ও কোডেক’র স্বপ্ন যাত্রা প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী সৈয়দ মাহবুবুর রহমান। এছাড়াও প্রকল্পের প্রোগ্রাম ম্যানেজার রাগিব হাসান, কোডেকের এসইপি প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার লোকমান হোসেন, কোডেকের বাগেরহাট জোনের সিনিয়র জোনাল ম্যানেজার শেখ হাসানুর রহমান, ফিল্ড অফিসার মোঃ মোতালেব শেখ, পূর্নিমা রায় ও স্থানীয় সাংবাদিক, জনপ্রতিনিধিসহ নানা শ্রেণী পেশার বিপুল সংখ্যক লোকজন এ অবহিতকরণ সভায় উপস্থিত ছিলেন।
করোনাসহ নানা দুর্যোগে ক্ষতিগ্রস্ত ও পিছিয়ে পড়া শিশুদের স্কুলে ফিরিয়ে আনার লক্ষে “স্বপ্নের ঠিকানা” প্রকল্পের আওতায় স্কুল প্রতিষ্ঠা ও ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের পুনরায় শিক্ষার মূল স্রোতধারার সাথে সম্পৃক্তকরণের কাজ করছে কোডেক।
ডুমুরিয়ায় ধর্ষণ মামলার সেই গ্রামপুলিশ এবার পর্ণোগ্রাফি মামলায় প্রধান আসামি
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়ায় এবার সেই গ্রামপুলিশ সার্থিক দাস আবারও থানায় দায়ের কৃত পর্ণোগ্রাফি মামলায় প্রধান আসামি হয়েছে। এক গৃহবধূর নগ্ন ছবি ধারণ করে অনৈতিক কর্মকাণ্ড প্রত্যাশা ও ওই ছবি ফেসবুকে পোস্ট দেয়ার ভয় দেখিয়ে চাঁদার দাবির অভিযোগে গৃহবধূর স্বামী মামলাটি দায়ের করেন। অপরদিকে শতাধিক গ্রামবাসী তার অনৈতিক কার্যকলাপ, দূর্নীতি, স্বজনপ্রীতি ও কুকর্মের প্রতিকার চেয়ে খুলনা জেলা প্রশাসক, পুলিশ সুপার ও উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন।
মামলার বিবরণী ও বিভিন্ন দপ্তরে অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার শোভনা ইউনিয়নের পশ্চিম দাসপাড়া এলাকার মৃত দুলাল দাসের ছেলে শোভনা ইউনিয়ন পরিষদে কর্মরত গ্রামপুলিশ সার্থিক দাস একই এলাকায় এক গৃহবধূকে ধর্ষণ, অপর আর এক গৃহবধূর নগ্ন ছবি ধারণ করে ভয় দেখিয়ে অনৈতিক কাজ, চাঁদা দাবি সহ নানা অপকর্মে জড়িয়ে পড়ে। এ ঘটনায় পৃথক দুটি মামলা ও একাধিক অভিযোগ দায়ের করা হয়েছে। পর্ণোগ্রাফি মামলায় ঘটনার দিন গত ৫ আগষ্ট দুপুর ২টার দিক নির্জনে এক বাড়িতে প্রবেশ করে ওই গ্রামপুলিশ জানালার ধারে অবস্থান নেয়। এরপর জানালার ফাঁক দিয়ে নিজ মোবাইলে গৃহবধূর গোসল ও কাপড় পাল্টানোর সময়ে নগ্ন দৃশ্য ধারণ করে ওই লম্পট। গৃহবধূ বিষয়টি টের পেলে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। এরপর ওই গৃহবধূর ম্যাসেঞ্জারে নগ্ন ছবি পোস্ট দিয়ে তাকে ভয় দেখিয়ে অনৈতিক কার্যকলাপ ও চাঁদার দাবি করা হয়। তার এ কাজে সহযোগিতা করে মামলার অপর আসামি কেশব দাসের ছেলে সদাই দাস। বিষয়টি গৃহবধূ প্রথমে তার স্বামী পরে আত্মীয় স্বজন ও এলাকাবাসীর মধ্যে জানাজানি হলে গত ২২ আগষ্ট থানায় একটি মামলা দায়ের করা হয়। ঘটনা প্রসঙ্গে ওসি সেখ কনি মিয়া বলেন, এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে, আসামিরা পলাতক রয়েছে তবে গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে।
খানজাহান আলী থানা স্বেচ্ছাসেবক লীগের দোয়া মাহফিল ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন
ফুলবাড়ীগেট প্রতিনিধি
শোকাবহ আগষ্ট উপলক্ষে খানজাহান আলী থানা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উদ্যেগে দোয়া মাহফিল ও বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে । ৩০ আগষ্ট মঙ্গলবার শিরোমনি দলিয় কার্যালয়ে জোহর বাদ বৃক্ষরোপন কর্মসূচির সভাপতিত্ব করেন খুলনা মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সভাপতি এম.এ নাসিম ও খুলনা মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রাসেল এর পরিচালনায় প্রধান অতিথি ছিলেন খুলনা মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি বেগ লিয়াকত আলী। বিশেষ অতিথি ছিলেন খানজাহান আলী থানা আওয়ামী লীগের সভাপতি শেখ আবিদ হোসেন, ১নং আটরা গিলাতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ মনিরুল ইসলাম। এ সময় বক্তব্য রাখেন কেসিসি ২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস ,এম মনিরুজ্জামান মুকুল। ৩৩ নং ওয়ার্ড আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি কাজী জাকারিয়া রিপন, খ,ম লিয়াকত আলী, মনির সিকদার, কাউন্সিলর মোঃ সাইফুল ইসলাম, গাজী মোফাজ্জেল হোসেন, ইসমাইল হোসেন ইমন, মোঃ রাজিব, সবুজ, রুপম, প্রিন্স প্রমুখ অনুষ্ঠান শেষে দোয়ার অনুষ্ঠান অনুষ্ঠিত হয় দোয়া পরিচালনা করেন হাফেজ মাওলানা আতাউর রহমান। অপরদিকে খানজাহান আলী থানা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উদ্যেগে বেলা ১২ টায় ফুলবাড়ীগেট টিবি হাসপাতাল রোডে এম এ মজিদ ইউসেপ স্কুল এবং কেডিএ খানজাহান আলী সরকারী মাধ্যমিক বিদ্যালয় ও শিরোমনি খানজাহান আলী আদর্শ মহাবিদ্যালয়ে বৃক্ষরোপন করা হয় । আসাদুজ্জামান সোহেলের নেতৃত্বে এসময় উপস্থিত ছিলেন খুলনা মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি বেগ লিয়াকত আলী। খুলনা মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সভাপতি এম.এ নাসিম ও খুলনা মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রাসেল, কেসিসি ২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস ,এম মনিরুজ্জামান মুকুল, মোঃ রাজিব, সবুজ, রুপম, প্রিন্স , গাজী মোফাজ্জেল হোসেন, ফয়সাল আহম্মেদ, সিহাব শিকদার,মুরাদ মোড়ল, নাসিরউদ্দিন, কামাল মুন্সি, ইমরান মির, সাইফুল, ফরহাদ হোসেন, বেগ রাসেল, আকাশ, আমান, আলামিন, নুর আলম, বেগ সুমন, জিম, আশা, মেহেদী, রিয়াদ, পনু, বিল্লাল, রিদয়, সিয়াম, অমিত, রাজ্জাক প্রমুখ।
ইউনিয়ন পরিষদ মেম্বার এসোসিয়েশন খুলনা জেলার দিঘলিয়া উপজেলার সম্মেলন প্রস্তুতি
খবর বিজ্ঞপ্তি
বাংলাদেশ ইউনিয়ন পরিষদ মেম্বার এসোসিয়েশন খুলনা জেলার দিঘলিয়া উপজেলার সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন উপলক্ষে গতকাল মঙ্গলবার এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। খুলনা সাংবাদিক ইউনিয়নের কার্যালয়ে অনুষ্ঠিত মত বিনিময় সভায় সভাপতিত্ব করেন খুলনা জেলা মেম্বার এসোসিয়েশনের সভাপতি এস.এম ফরিদ রানা। বক্তব্য রাখেন সংগঠনের জেলা শাখার নেতা জাহিদ হাসান বাদশা, মোঃ আজিজুর রহমান, এসএম হাফিজুল ইসলাম, জিএম এনামুল কবির, শেখ শাহাবুদ্দিন, মোঃ রাজাউর রহমান, মল্লিক আজিজুল ইসলাম। সভায় সর্ব সম্মতিক্রমে কেএম আকবর আলীকে আহবায়ক, মোঃ আমির হোসেনকে সদস্য সচিব করে ১৬ সদস্য বিশিষ্ট দিঘলিয়া উপজেলা ইউপি মেম্বার এসোসিয়েশন এর সম্মেলন প্রস্তুতি কমিটি অনুমোদন দেওয়া হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন মোঃ আজিজুর রহমান, শেখ শাহাবুদ্দীন, মোঃ রানা শেখ, মল্লিক আজিজুল ইসলাম, শেখ কামরুল ইসলাম, হায়দার মোল্যা, খোকন রায়, মোঃ কামাল মোল্যা, মোঃ রাজাউর রহমান, মোঃ রবিউল ইসলাম, শেখ হায়দার আলী ও সালেহা রহমান। বাংলাদেশ ইউনিয়ন পরিষদ মেম্বার এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির সভাপতি হোসেন আলী মাস্টার ও সাধারণ সম্পাদক মামুনুর রশিদ মনু মোল্লার পরামর্শক্রমে খুলনা জেলা শাখার সভাপতি এসএম ফরিদ রানা দিঘলিয়া উপজেলার সম্মেলন প্রস্তুতি কমিটি অনুমোদন করেন।
কালভার্ট নয় যেন মরণ ফাঁদ ঝুঁকি নিয়ে চলছে যানবাহন
শামীম খান জনী,মহেশপুর(ঝিনাইদহ),
ঝিনাইদহের মহেশপুর শহরের ব্যস্ততম ও জনগুরুত্বপূর্ণ সড়ক গুলোর মধ্যে মহেশপুর-যশোর হাইওয়ে সড়কটি প্রধান। শহরের হুদোর মোড় নামক স্থানে কালভার্ট ভেঙ্গে দীর্ঘ দিন যাবত রাস্তাটি চলাচলের অনুপযোগী হয়ে পড়লেও প্রশাসনের কোন দৃষ্টি নেই। ফলে ঝুঁকি নিয়েই চলছে যানবাহন। বেশ কিছু গনমাধ্যমে সংবাদ প্রকাশ করা হলেও কোন পদক্ষেপ গ্রহণ করেননি দায়িত্ব প্রাপ্তরা। ফলে রাস্তাটি মরণ ফাঁদে পরিণত হয়েছে। এই সড়কে একটু ভুলে ঝড়তে পারে তরতাজা প্রাণ।
সরজমিনে ঘটনাস্থলে গিয়ে দেখা যায় কালভার্টটির প্রায় অধেকেরও বেশি ভাগ ভেঙ্গে নিচে পড়ে গেছে। কোন মতে ঝুঁকি নিয়ে কালভার্টটির একপাশ ঘেঁষে বাস, ট্রাকসহ ভারি যানবাহন চলাচল করছেন।
এলাকাবাসী জানায়, প্রায় ৬ মাস ধরে কালভার্টটি ভেঙ্গে চলাচলের অনুপযোগী হয়ে রয়েছে। বিশেষ করে সন্ধ্যার পরে অপরিচিত লোকজন ওই রাস্তা দিয়ে চলাচলের সময় দূর্ঘটনার শিকারও হচ্ছেন। প্রতিদিন কয়েক হাজার মানুষ জেলা ও উপজেলা সদরে চলাচল করা সহ স্কুল-কলেজের শিক্ষার্থীদের জন্যও সড়কটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়াও সকল কাজেই এ উপজেলার মানুষকে যশোরের উপর নির্ভর করতে হয়। সামান্য অসুস্থ্য হলে এলাকার মানুষকে পাঠানো হয় যশোর হাসপাতালে। এই সড়কটিই যশোরের সাথে যোগাযোগের সহজতর একমাত্র মাধ্যম।
ফলে প্রশাসনের এমন গাফিলতিতে কালভার্টটি সংস্কার না হওয়ায় মানুষের মনে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
উপজেলা প্রকৌশলী শাহারিয়া আকাশ জানান, রাস্তাটি সড়ক ও জনপদ বিভাগের যে কারনে তাদের কিছুই করার নেই।
উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) নয়ন কুমার রাজবংশী জানান, বিষয়টি সড়ক ও জনপদ বিভাগকে জানানো হয়েছে। খুব দ্রুতই কালভার্টটি সংস্কার করা হবে।
দেড় লক্ষ মিটার কারেন্ট জাল ও চায়না দুয়ারী জাল আটক এবং আগুনে পড়িয়ে বিনষ্ট
মোঃ শামীম হোসেন- বাজুয়া (দাকোপ)
খুলনার দাকোপ উপজেলার বাজুয়া বাজারে ৩০শে আগস্ট মঙ্গলবার মৎস্য সংরক্ষণ আইনে অভিযান পরিচালনা করা হয়। মৎস্য অফিস সূত্রে জানা যায় অভিযানে মোট দেড় লক্ষ মিটার অবৈধ কারেন্ট জাল ও চায়না দুয়ারী জাল আটক করা হয় ও আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়। পরবর্তীতে বাজুয়া চড়া নদীতে অভিযান চালিয়ে ১৫ টি অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করা হয় এবং ধোপাদী স্কুল মাঠ প্রাঙ্গনে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়। উপজেলা মৎস্য কর্মকর্তা সেলিম সুলতান জানান অবৈধ কারেন্ট জাল ও চায়না দুয়ারী জালের বিরুদ্ধে আমাদের অভিযান চলছে এবং পরবর্তীতেও আমাদের অভিযান চলবে।
খুবির ইসিই, বিজিই ও ফার্মেসী ডিসিপ্লিনে ওবিই কারিকুলা শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
উচ্চশিক্ষা ও গবেষণায় যুগের চাহিদা পূরণের দিকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে : উপাচার্য
খবর বিজ্ঞপ্তি
খুলনা বিশ্ববিদ্যালয়ের ইলেক্ট্রনিক্স এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ইসিই) ডিসিপ্লিনের তৈরিকৃত আউটকাম বেজড এডুকেশন (ওবিই) কারিকুলার বিভিন্ন দিক নিয়ে এক কর্মশালা ৩০ আগস্ট (মঙ্গলবার) বিকাল ৩টায় ড. সত্যেন্দ্রনাথ বসু একাডেমিক ভবনের সিএসই ডিসিপ্লিনের স্মার্ট ক্লাস রুমে অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন।
তিনি বলেন, শিক্ষা ব্যবস্থাসহ বিশ্বব্যাপী পরিবর্তনের যে ধারা সূচিত হয়েছে, সমাজের যে নতুন চাহিদা সৃষ্টি হচ্ছে, নতুন নতুন কর্মসংস্থানের প্রয়োজন হচ্ছে- এসব দিকে লক্ষ্য রেখেই দক্ষ জনশক্তি তৈরি করতে হবে। বিশেষ করে উচ্চশিক্ষা ও গবেষণায় যুগের চাহিদা পূরণের জন্য নতুন নতুন কোর্স কারিকুলা অন্তর্ভুক্তির প্রয়োজন রয়েছে। তিনি আরও বলেন, ওবিই কারিকুলা এরকমই একটি চিন্তার ফসল, যেখানে নতুন নতুন সময়োপযোগী বিষয় অন্তর্ভুক্ত করে কোর্স কারিকুলাকে বিশ্বমানে উন্নীত করা হচ্ছে। আজ এ বিশ্ববিদ্যালয়ের ২৬তম ওবিই কারিকুলা প্রণয়ন শেষ হচ্ছে। আর মাত্র ৪টি ডিসিপ্লিনের ওবিই কারিকুলা প্রণয়নের কাজ শেষ হলেই খুলনা বিশ্ববিদ্যালয় এই ক্ষেত্রে অগ্রণী অবস্থান তৈরিতে সক্ষম হবে। তিনি ইসিই ডিসিপ্লিনের ওবিই কারিকুলা প্রণয়নের জন্য ডিসিপ্লিনের সকল শিক্ষকদের আন্তরিক ধন্যবাদ জানান এবং কয়েকটি পর্যবেক্ষণ ও পরামর্শ তুলে ধরেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন আইকিউএসির পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ জিয়াউল হায়দার। সভাপতিত্ব করেন ইসিই ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. মো. আব্দুল আলিম। স্বাগত বক্তব্য রাখেন ডিসিপ্লিনের শিক্ষক প্রফেসর ড. মো. ইসমত কাদির।
এসময় বহিঃস্থ বিশেষজ্ঞ সদস্য খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইসিই বিভাগের শিক্ষক প্রফেসর ড. মো. মোস্তাফিজুর রহমান ও প্রফেসর ড. মো. রফিকুল ইসলাম এবং আইকিউএসির অতিরিক্ত পরিচালকবৃন্দ, ডিসিপ্লিনের শিক্ষক ও অ্যালামনাইরা উপস্থিত ছিলেন।
এর আগে সকাল ১০.৪৫ মিনিটে আচার্য জগদীশচন্দ্র বসু একাডেমিক ভবনের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং (বিজিই) এবং ফার্মেসী ডিসিপ্লিনের তৈরিকৃত আউটকাম বেজড এডুকেশন (ওবিই) কারিকুলার বিভিন্ন দিক নিয়ে এক কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন।
তিনি বলেন, কারিকুলা প্রণয়নের মাধ্যমে উচ্চশিক্ষা ক্ষেত্রে পরিবর্তনের একটি ধারা সূচিত হয়েছে। সময়ের সাথে সাথে এই কারিকুলাও পরিবর্তন হবে। যুগের সাথে তাল মিলিয়ে কারিকুলার পরিবর্ধন-পরিমার্জন হবে। তিনি বলেন, শুধু কারিকুলা পরিবর্তন হলেই চলবে না, শিক্ষার্থীদের থিওরি ক্লাসের পাশাপাশি সেশনাল ক্লাসও যথাযথভাবে আয়োজন করতে হবে। তিনি বিজিই এবং ফার্মেসী ডিসিপ্লিনের শিক্ষা ও গবেষণা কার্যক্রমের প্রশংসা করেন এবং ওবিই কারিকুলা প্রণয়নের জন্য সংশ্লিষ্ট ডিসিপ্লিনের সকল শিক্ষক ও বহিঃস্থ বিশেষজ্ঞ সদস্যদের আন্তরিক ধন্যবাদ জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জীববিজ্ঞান স্কুলের ডিন প্রফেসর খান গোলাম কুদ্দুস ও আইকিউএসির পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ জিয়াউল হায়দার। সভাপতিত্ব করেন বিজিই ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. শেখ জুলফিকার হোসেন। স্বাগত বক্তব্য রাখেন ফার্মেসী ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. মো. সাইফুজ্জামান। অনুষ্ঠান সঞ্চালনা করেন ফার্মেসী ডিসিপ্লিনের সহযোগী অধ্যাপক ড. মো. মেহেদী হাসান ও বিজিই ডিসিপ্লিনের প্রভাষক মো. শামীম গাজী।
এসময় বহিঃস্থ বিশেষজ্ঞ সদস্য যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি বিভাগের শিক্ষক প্রফেসর ড. শেখ মিজানুর রহমান ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ফার্মেসী বিভাগের শিক্ষক প্রফেসর মাসুম শাহরিয়ার এবং আইকিউএসির অতিরিক্ত পরিচালকবৃন্দ, ডিসিপ্লিনের শিক্ষক ও অ্যালামনাইরা উপস্থিত ছিলেন।
খুবিতে এপিএ কমিটির সভা অনুষ্ঠিত
খবর বিজ্ঞপ্তি
খুলনা বিশ্ববিদ্যালয় বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) কমিটির এক সভা ৩০ আগস্ট (মঙ্গলবার) বেলা ১২টায় সাড়ে ৩টায় শহিদ তাজউদ্দীন আহমেদ ভবনের উপাচার্যের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন।
সভায় ২০২২-২০২৩ এর বার্ষিক কর্মসম্পাদন চুক্তি, সেবা প্রদানের ক্ষেত্রে রেজিস্টার বই চালু ও সেবাগ্রহীতার মতামত সংরক্ষণ, কর্মকর্তা/কর্মচারীদের শুদ্ধাচার, সেবা প্রদান, অভিযোগ প্রতিকার ব্যবস্থা এবং জিআরএস সফটওয়্যার, তথ্য অধিকার বিষয়ক, ৪র্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় বিষয়ভিত্তিক কর্মশালা আয়োজন, স্টেকহোল্ডারগণের সমন্বয়ে অবহিতকরণ সভা আয়োজন সংক্রান্ত অগ্রগতিসহ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
খুলনা বিশ্ববিদ্যালয় এপিএ কমিটির সভাপতি ও রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুসের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন আইসিটি সেলের পরিচালক প্রফেসর ড. কাজী মাসুদুল আলম, জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) এস এম আতিয়ার রহমান, পরীক্ষা নিয়ন্ত্রক (চলতি দায়িত্ব) শেখ শারাফাত আলী, বিশ্ববিদ্যালয়ের অধিকতর উন্নয়ন শীর্ষক প্রকল্পের প্রকল্প পরিচালক ড. মোঃ হাসানুজ্জামান, অর্থ ও হিসাব বিভাগের উপ-পরিচালক দীপঙ্কর রায়, প্রশাসন শাখার উপ-রেজিস্ট্রার দীপক চন্দ্র মন্ডল, একাডেমিক শাখার উপ-রেজিস্ট্রার কাকলী রহমান, সহকারী প্রোগ্রামার (আইটি) সায়রা তাসনিম রাবিতা প্রমুখ। সভা সঞ্চালনা করেন এপিএ কমিটির ফোকালপার্সন কাউন্সিল শাখার উপ-রেজিস্ট্রার এস এম আবু নাসের ফারুক।
খুবির অপরাজিতা হলের নতুন প্রভোস্ট প্রফেসর ড. মোসাঃ সাবিহা সুলতানা
খবর বিজ্ঞপ্তি
খুলনা বিশ্ববিদ্যালয়ের অপরাজিতা হলের নতুন প্রভোস্ট হিসেবে দায়িত্ব পেয়েছেন এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের শিক্ষক প্রফেসর ড. মোসাঃ সাবিহা সুলতানা। ৩০ আগস্ট (মঙ্গলবার) কর্তৃপক্ষের নির্দেশক্রমে রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস স্বাক্ষরিত এক অফিস আদেশে তাঁকে এ দায়িত্ব প্রদান করা হয়।
অফিস আদেশে উল্লেখ করা হয়, অপরাজিতা হলের প্রভোস্ট রহিমা নুশরাত রিম্মীর আবেদনের প্রেক্ষিতে তাঁকে প্রভোস্টের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়। খুলনা বিশ্ববিদ্যালয় আইন ১৯৯০ এর প্রথম সংবিধির ৬(১) নং অনুচ্ছেদ অনুযায়ী তদস্থলে আগামী ৩ বছরের জন্য প্রফেসর ড. মোসাঃ সাবিহা সুলতানাকে উক্ত হলের প্রভোস্টের দায়িত্ব দেওয়া হয়।
বাগেরহাটের মেধাবী স্কুল ছাত্রী ইতি শীলের উন্নতচিকিৎসায় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা
পি কে অলোক,বাগেরহাট।।
বাগেরহাট সদর উপজেলার রাখালগাছি ইউনিয়নের সুনগর গ্রামের হতদরিদ্র রাম কুমার শীলের মেধাবী কন্যা ও পল্লী উন্নয়ন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের ১০ম (এসএসসি পরীক্ষার্থী) শ্রেণীর স্কুল ছাত্রী ইতি রানী শীলকে উন্নত চিকিৎসা করাতে তার মাতা অঞ্জনা রানী শীল প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন। তিনি বলেন, মমতাময়ী “মা” বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তার মেয়ের প্রতি সহানুভুতি দেখালে তার মেধাবী কন্যা ইতি রানী শীলের উন্নত চিকিৎসা করানো সম্ভব হবে। আর সেই চিকিৎসা করালে সে শিশুবেলার মত আবারও সুস্থ্য সুন্দর জীবন ফিরে পেতে পারে। এত দিন অর্থের অভাবে তার সুচিকিৎসা করাতে পারনেনী। তাই তিনি নিজেকে অপরাধীও মনে করছেন।
জানা গেছে, রাখালগাছির ইউনিয়নের সুনগর গ্রামের হতদরিদ্র রাম কুমার শীলের দ্বীতিয় কন্যা ও পল্লী উন্নয়ন বালিকা বিদ্যালয়ের ১০ম (এসএসসি পরীক্ষার্থী) শ্রেণীর স্কুল ছাত্রী ইতি রানী শীল সুষ্ঠু সুন্দর ভাব্ েজন্মগ্রহন করে। চার বছর বয়সে সামান্য জ্বর-কাশি সর্দি হলে স্থানীয় ডাক্তার দিয়ে তার চিকিৎসা করানো হয়। এর পর হঠাৎ করে তার দু’পায়ের বল কমতে শুরু করে। সেই সময় হতে সে চলাফেরা করতে পারেনা। তখন তাকে চিকিৎসা করানোর জন্য হতদরিদ্র মাতা ভারতে কলিকাতা পিজি হাসপাতালে ভর্তি করাণ। সেখানের দীর্ঘদিন ডাক্তাররা চিকিৎসা করানোর পর বলেন ইতিকে উন্নত চিকিৎসার জন্য মাদ্রাজে যেতে বলেন। তারা বলেন দু’লক্ষ টাকা খরচ করলে সে ভাল হয়ে যেতে পারে। কিন্তু সেলুন কর্মচারী পিতার পক্ষে এত টাকা যোগাড় করা সম্ভব না হওয়ায় মেয়েকে নিয়ে তিনি দেশে ফিরে আসেন। কন্যার পিতা রাম কুমার শীল বলেন, ইতির জন্ম হলে সে একটু একটু করে এক পা দু’পা করে হাটতে শেখে। ছোট্ট বেলা থেকে সে খুবই চঞ্চল প্রকৃতির ও মেধাবী। একটু বড় হলে তার শরীর যখন ভারী হয়ে উঠে, তখন সে তার দু’হাটুতে তেমন একটা বল পেতো না। অজ্ঞাত রোগে আক্রান্ত হয়ে সে এখন পঙ্গুত্ব জীবন যাপন করছে। তার কন্যাকে উন্নত চিকিৎসা করাতে পারলে সে আবারও সুন্দর সুস্থ্য জীবন ফিরে পাবে। এব্যপারে পল্লী উন্নয়ন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ রবিউল ইসলামের সাথে আলাপ করা হলে তিনি বলেন, ইতি রানী শীল অত্যান্ত মেধাবী ও বুদ্ধিমান প্রকৃতির ছাত্রী। তাকে উন্নত চিকিৎসা করাতে পারলে সে সম্ভাবত ভাল হয়ে যেতো। এ জন্য তার পিতা-মাতা ও আত্নীয় স্বজন সমাজের বৃত্তবান সহ মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেছেন। মোবাইল পিতা-০১৭৯৯-৩৭২৫৭১,মাতা-(বিকাশ) ০১৭৪৩-৭৭৫১০০। সাহায্য পাঠাবার ঠিকানা অগ্রনী ব্যাংক চুলকাটি বাজার, বাগেরহাট- হিসাব কারীর নাম ইতি রানী শীল, সঞ্চয়ী হিসাব নং-০২০০০০৯৫০৪৯৫৩।
দাকোপের বাজুয়া আর্য্য হরিসভার নতুন অফিস ভবনের ভিত্তি প্রস্তর উদ্বোধন
বাজুয়া ( দাকোপ) প্রতিনিধি
খুলনার দাকোপের বাজুয়া-খুটাখালি আর্য্য হরিসভার নতুন অফিস ভবনের ও প্রতিষ্ঠাতা, দাতা (ভূমি/অর্থ), প্রতিষ্ঠানকালীন সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের স্মৃতি রক্ষার্থে ‘নাম ফলক’ এর ভিত্তি প্রস্তর স্থাপনের শুভ উদ্বোধন ও মন্দির প্রাঙ্গনে আলোচনা সভার আয়োজন করা হয়। সকাল ১০ টায় নতুন অফিস ভবনের নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপনের পর এক প্রর্থনা সভা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন খুলনা-১ আসনের সাবেক সংসদ সদস্য ননী গোপাল মন্ডল, দাকোপ উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অসিত বরণ সাহা, সম্পাদক সঞ্জয় মোড়ল, সাবেক মেয়র ও অধ্যাপক অচিন্ত কুমার মন্ডল, হরিসভার সভাপতি সরোজিত কুমার রায়, সহ-সভাপতি মানস কুমার রায়, জীতেন্দ্রনাথ বিশ্বাস, সম্পাদক বিজন রায়, সহ সাধারন সম্পাদক প্রবীর রায় বাপী, সহ সাধারন সম্পাদক দেবব্রত সরকার দেবু, সাবেক প্রধান শিক্ষক স্বপন কুমার রায়, সুকেন্দু শেখর রায়, প্রধান শিক্ষক শশাংক শেখর ঢালী, আশিষ কুমার সেন, সাবেক সম্পাদক নিমাই চাঁদ দাস, সদস্য দেবেন্দ্রনাথ মিস্ত্রি, প্রধান শিক্ষক অমীয় মন্ডল, সহকারী প্রধান শিক্ষক বিশ্বজিত দে, প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মলয় রায়, অধ্যাপক নারায়ন রায়, অচিন্ত সাহা, দেবাশীষ মন্ডল, কালিপদ বিশ্বাস, কিরন সরকার, পরিমল সরকার, ইউপি সদস্য তাপস হালদার, প্রদীপ সরদার, মানো কয়াল, নীলমনি সরকার, সাংবাদিক স্বপন রায়, জিতেন দাশ, শ্যামল সরদার, তপন রায়, সজল ব্রুমচারী, প্রীতিশ সরকার, সজল সাহা, হিরোনময় মন্ডল প্রমুখ।
খুলনার দাকোপের বাজুয়ায় প্রচন্ড তাপদাহে কৃষকের মৃত্যুসহ আমন চাষীরা দিশেহারা হয়ে পড়েছে
মোঃ শামীম হোসেন- বাজুয়া (দাকোপ)
খুলনার দাকোপের বাজুয়ায় প্রচন্ড তাপদাহে কৃষকের মৃত্যুসহ আমন চাষীরা দিশেহারা হয়ে পড়েছে। এলাকা ঘুরে দেখা যায় দাকোপের সকল ইউনিয়নে চলছে আমন ধান রোপনের ভরা মৌসুম। এলাকাবাসী জানান কয়েকদিন ধরে চলছে প্রচন্ড তাপদাহ। যা মানুষের পক্ষে সহ্য করা অসম্ভব হয়ে পড়ছে। এলাকার খেটে খাওয়া মানুষ আছে চরম বিপদে। প্রচন্ড তাপদাহের মধ্যে দিনের বেলায় একদিকে যেমন কাজ করা হয়ে পড়ছে খুবই কষ্টকর অন্য দিকে পরিবারের লোকজনের মুখে আহার জোগানোর জন্য জীবনের মায়া ত্যাগ করে করতে হচ্ছে ধান রোপণ সহ বিভিন্ন রকমের পরিশ্রমের কাজ। বাজুয়ার আমন খেতে কাজ করতে আসা শ্রমিক নিরাপদ রায় বলেন আমরা গরীব মানুষ একদিন না ঘাটলে আমাদের পেটে ভাত জোটে না তাই রোদের ভয়ে আর তাপদাহের ভয় ঘরে বসে থাকলে আমাদের খাওয়া হয় না। তাই যত দিন সৃষ্টিকর্তা আমাদের বাঁচিয়ে রাগবে ততোদিন কাজ করে যেতে হবে। গরীবের আবার রোদ বৃষ্টি আর তাপদাহ বাজারে নিত্য পণ্যের যে দাম তাতে না খাটলে পরিবারের খাওয়া হবে না। তাই তো প্রচান্ড তাপদাহের ভয় না করে গত সপ্তাহে বাজুয়া চুনকুড়ি পশরধারে ধানের চারা রোপন করতে আসা ৫০ বছর বয়সের কৃষক বিকাশ অধিকারী কাজ করতে করতে স্টোক করে মৃত্যু বরণ করেছে। এলাকাবাসী সূত্রে জানা যায়, দিন মজুর হিসেবে প্রতিদিনের ন্যায় কৃষি জমিতে রোপনের কাজ করতে যায়, প্রচন্ড তাপদাহে সকাল ১০টার দিকে ধানের চারা রোপন করতে করতে ঐ অবস্থায় জমিতে লুটিয়ে পড়ে। পরবর্তীতে সজনেরা এসে মৃত্যু অবস্থায় উদ্ধার করে বাড়ীতে নিয়ে যায়। জানা যায় মৃত ব্যক্তি হচ্ছে দাকোপের বাজুয়া ইউনিয়নের চুনকুড়ি পশরধার গ্রামের মৃত লক্ষন অধিকারীর পুত্র বিকাশ অধিকারী (৫০)। বাজুয়া রায় পারায় আমন ধান রোপণ করা কৃষক তারা চাঁদ বলেন প্রচন্ড তাপদাহে অস্থির হয়ে যাচ্ছি। এতো তাপ হলে কিভাবে কাজ করবো। আমাদের মতো গরীবের এতো গরমে কাজ করে পরিবার পরিজন নিয়ে বেঁচে থাকা কঠিন হয়ে পড়েছে।
খুলনায় মায়ের ডাক’র মানববন্ধনে বক্তারা
আর চোঁখের পানি নয়, গুমের বিরুদ্ধে রূখে দাঁড়ান
খবর বিজ্ঞপ্তি :
স্বাধীন দেশে এমন কথা ছিল না যে, গুমের বিরুদ্ধে রাস্তায় দাঁড়িয়ে প্রতিবাদ করতে হবে, জনগণকে সংগঠিত করতে হবে। কিন্তু জনসমর্থনহীন সরকার ভিন্নমতের মানুষদের কণ্ঠ স্তব্দ করতে আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনীকে দিয়ে গুম করে অবৈধভাবে জোর করে ক্ষমতায় টিকে আছে। গুম হওয়া ব্যক্তিদের পরিবারের কান্না থামেনি।
জাতিসংঘের মানবাধিকার হাই কমিশনার মিশেল বাংলাদেশে এসে গুম হওয়া ব্যক্তিদের শতশত বাবা-মায়ের কান্না দেখে বিষ্ময় প্রকাশ করেছেন। তিনি এসব ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেছেন। আমরাও একটাই দাবি করবো, আর চোখের পানি নয়, গুমের বিরুদ্ধে সকলকে রূখে দাঁড়াতে হবে এবং সুষ্ঠু তদন্ত করে গুমের সঙ্গে জড়িতদের শাস্তি নিশ্চিত করতে হবে।
গুমের শিকার ব্যক্তিদের স্মরণে আন্তর্জাতিক দিবস উপলক্ষে মঙ্গলবার (৩০ আগষ্ট) খুলনায় অনুষ্ঠিত গুম বিরোধী র্যালী ও মানববন্ধন কর্মসূচীতে বক্তারা এসব কথা বলেন। মায়ের ডাক ও হিউম্যান রাইটস ডিফেন্ডার্স নেটওয়ার্ক খুলনা এ কর্মসূচির আয়োজন করে। এ কর্মসূচীতে সভাপতিত্ব করেন সিনিয়র সাংবাদিক ও নাগরিক ঐক্যের নগর শাখার সদস্য সচীব কাজী মোতাহার রহমান বাবু। এর আগে দিবসটি উপলক্ষে বেলা ১১ টায় নগরীর ফুল মার্কেট মোড় থেকে র্যালী বের হয়ে শান্তিধাম মোড় হয়ে জাতিসংঘ পার্কের সামনে গিয়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে তথ্য দিয়ে বক্তারা আরও বলেন, গত ১৩ বছরে ৬২৪জনকে গুম করা হয়েছে। এর মধ্যে ৭৮জনের লাশ পাওয়া গেছে। আর ৫০জনকে ছেড়ে দেওয়া হয়েছে। কিন্তু তাদের মুখ বন্ধ। তারা মুখ দিয়ে কোন শব্দ উচ্চারণ করছে না, তারা কোথায় ছিল, কিভাবে ছিল, কারা নিয়ে গিয়েছিল- সবই তারা জানে, কিন্তু বলছে না, যদি আবার গুম হয়ে যায়- এই ভয়ে। অথচ: তাদেরকে আইন-শৃংখলা বাহিনীর পোশাকে অথবা সাদা পোষাকে ধরে নিয়ে যাওয়া হয়েছে। তাদেরকে কোন থানায় বা জেলখানায় রাখা হয়নি। এই গুম-খুনের রাজনীতি থেকে বেরিয়ে আসতে হবে। গুম-খুনের রাজনীতি বন্ধ করে দেশে শান্তি ফিরিয়ে দেওয়ার পাশাপাশি গুমের শিকার ব্যক্তিদের তাদের স্বজনদের কাছে ফিরিয়ে দেওয়ার দাবি জানানো হয়।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রীকে উদ্দেশ্যে করে বলা হয়, ‘আপনার পিতা ও শিশু ভাইকে হারিয়েছেন, পিতা ও ভাই হারানোর বেদনা কি, তা আপনার জানা আছে। ফলে আপনার কষ্ট আপনি বোঝেন, কিন্তু অপরের কষ্ট আপনি বুঝবেন না সেটি কি করে হয়।
আরও বলা হয়, জাতিসংঘের পক্ষ থেকে গুম হওয়া ৩৬জনের নাম-ঠিকানাসহ একটি তালিকা সরকারকে দিয়ে এদের সন্ধান দিতে বলা হয়েছে। কিন্তু সরকার তাদের খুঁজে দিতে পারেনি। এমনকি গুমের শিকার ব্যক্তিদের ব্যাংক এ্যাকাউন্ট থেকে তাদের টাকাও গুম হয়ে যাচ্ছে। এসব পরিকল্পিত গুমের বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানানো হয।
হিউম্যান রাইটস ডিফেন্ডার ও সাংবাদিক মুহাম্মদ নূরুজ্জামানের পরিচালনায় কর্মসূচীতে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট শিক্ষাবীদ, নারী নেত্রী সৈয়দা রেহানা ঈসা। এ কর্মসূচিতে বেনাপোলে গুমের শিকার কলেজছাত্র মোঃ রেজওয়ান হোসেনের ভাই রিপন হোসেন, সাতক্ষীরার গুমের শিকার হোমিও চিকিৎসক শেখ মোখলেসুর রহমান জনির পিতা শেখ আব্দুর রাশেদ, বাগেরহাটের মোড়েলগঞ্জে গুমের শিকার ব্যবসায়ী হাবিবুর রহমানের পুত্র মোঃ শাওন হাওলাদার এবং খুলনায় পুলিশ কর্তৃক দুই চোখ উপড়ানো যুবক শাহজালাল ও তার মা রেনু বেগম অংশ নিয়ে তাদের স্বজনদের ফিরিয়ে দেওয়ার জন্য প্রধানমন্ত্রী’র হস্তক্ষেপ কামনা করে কান্নায় ভেঙ্গে পড়েন।
বক্তৃতা করেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজের মহাসচিব মো. রাশিদুল ইসলাম, খুলনা পোল্ট্রি ও ফিশ ফিড শিল্প মালিক সমিতির মহাসচীব এসএম সোহরাব হোসেন, গণসংহতি আন্দোলন খুলনা জেলা আহবায়ক মুনীর চৌধুরী সোহেল, পরিবেশ সংগঠন ছায়াবৃক্ষের প্রধান নির্বাহী মাহবুব আলম বাদশা, মানবাধিকার কর্মী শেখ আব্দুল হালিম, অ্যাডভোকেট শেখ আলমগীর আশরাফ, খুলনা জেলা ব্লাডব্যাংক’র সভাপতি শেখ ফারুক।
কর্মসূচীতে উপস্থিত ছিলেন, সাংবাদিক এইচ এম আলাউদ্দিন, নারী নেত্রী ইসমত আরা কাকন, মানবাধিকার কর্মী মো. বদরুজ্জামান, মো. কামরুজ্জামান, মো. জামাল হোসেন, এম এ আজিম, মো. শওকত হোসেন, কাজী আরাফাত হোসেন, মো. রানা সরকার, জাহানারা পিংকি, মো. জহিরুল ইসলাম বিপ্লব প্রমূখ।
জেলেদের বিএলসি নবায়নে ব্যাপক অনিয়মের অভিযোগ
দাকোপ (খুলনা) প্রতিনিধি
সুন্দরবন পূর্ব বনবিভাগের চাঁদপাই রেঞ্জধীন ঢাংমারী স্টেশনে জেলেদের বিএলসি নবায়নে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। প্রতি বিএলসি নবায়নে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে কয়েক শতগুণ বেশি টাকা দিতে হচ্ছে জেলেদের।
ভুক্তভোগী জেলেদের সূত্রে জানা গেছে, সুন্দরবনে মাছ ও কাঁকড়া ধরা জেলেদের নৌকার লাইসেন্স এবং ধারণ ক্ষমতা (বিএলসি) নবায়নে ঐ স্টেশনে দীর্ঘদিন যাবৎ ব্যাপক অনিয়ম ও দূর্নীতি চলে আসছে। চলতি অর্থ বছরেও পূর্বের ন্যায় শুরু হয়েছে জেলেদের বিএলসি নবায়ন বানিজ্যে। আর এই বানিজ্যের সার্বিক সহযোগিতায় রয়েছেন স্টেশনের নৌকা চালক (বিএম) ওয়াদুত মন্ডল। সরকারী নিয়মানুযায়ী প্রতি ১০ কুইন্টাল ধারণ ক্ষমতা নৌকার অনুকুলে প্রতি বিএলসি নবায়নে ৫ টাকা নেয়ার কথা। আবার ১০ কুইন্টালের বেশি বা ২০ কুইন্টাল পর্যন্ত ১০ টাকা সাথে শতকরা ১৫% ভ্যাট নেয়ার নিয়ম রয়েছে। এতে প্রতি বিএলসি নবায়নে ভ্যাটসহ মোট ৬ থেকে সর্বোচ্চ ১২ টাকা পর্যন্ত সরকারি রাজস্ব আসতে পারে বলে জেলেদের অভিমত। খোঁজ খবর নিয়ে জানা গেছে ঐ স্টেশনে প্রতি বছর মাছ ও কাঁকড়ার প্রায় ৮০০ থেকে ৯০০ বিএলসি নবায়ন হয়ে থাকে। আর এ বিএলসি নবায়ন করে বিপুল অংকের উৎকোসের টাকা হাতিয়ে নেয় বলে জেলেদের অভিযোগ।
নাম প্রকাশে অনিচ্ছুক পানখালী ও কালাবগি এলাকার বেশ কয়েকজন জেলের সাথে আলাপকালে তারা জানান, এবছর প্রতি বিএলসি নবায়নে তাদের কাছ থেকে নেওয়া হচ্ছে ৮০০ থেকে ১ হাজার টাকা। আর নতুন বিএলসিতে ১ হাজার ৫০০ থেকে ২ হাজার টাকা। এক প্রশ্নের উত্তরে তারা বলেন, অতিরিক্ত টাকা না দিলে বিএলসি নবায়ন বা নতুন বিএলসি দেয় না। উল্টে বিভিন্ন মামলায় জড়িয়ে হয়রানীর ভয়ভীতি দিয়ে এসব ঘুষের টাকা আদায় করা হয়। যে কারনে তারা কোন উর্দ্ধতন মহলে জানাতেও পারেন না বলে জানান।
নৌকা চালক (বিএম) ওয়াদুত মন্ডল অস্বীকার করে বলেন, তার বিরুদ্ধে অভিযোগ সত্য নহে। তিনি এধরণের কোন কাজের সাথে জড়িত নেই বলে জানান।
এবিষয়ে ঢাংমারী স্টেশন কর্মকর্তা (এসও) সাইফুল বারী জানান, বিএলসি নবায়নে কোন অতিরিক্ত টাকা নেওয়া হয় না। যা নিয়মে আছে তাই নেওয়া হয়।
এব্যাপারে সুন্দরবন পূর্ব বনবিভাগের চাঁদপাই রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) মোঃ শহিদুল ইসলাম হাওলাদার বলেন, এধরণের কোন অভিযোগ আমার জানা নেই। আমি খোঁজ খবর নিয়ে ব্যবস্থা নিবো।
কালিগঞ্জ উপজেলা যুব ফোরামের ত্রৈমাসিক সভায় পরিকল্পনা প্রনয়ণ
শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি
মঙ্গলবার সকাল ১০:৩০ টায় কালিগঞ্জ উপজেলায় সোনার বাংলা ক্লাবে কালিগঞ্জ উপজেলা যুব ফোরামের আয়োজনে এবং বেসরকারী উন্নয়ন সংস্থা লিডার্স এর সহযোগিতায় ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় সভাপতিত্ত্ব করেন কালিগঞ্জ উপজেলা যুব ফোরামের সভাপতি হারুন-অর-রশিদ, আরও উপস্থিত ছিলেন ফোরামের সহ-সভাপতি সুনিতা সরকার, সাধারণ সম্পাদক মোঃ রায়হান হোসেন সহ ফোরামের অন্যান্য সদস্যবৃন্দ, লিডার্স এর এ্যাডভোকেসি অফিসার পরিতোষ কুমার বৈদ্য, সিনিয়র ফিল্ড ফ্যাসিলিটেটর সম্পা বিশ্বাস প্রমূখ।
উক্ত সভায় ফোরামের গঠনতন্ত্র, গত তিন মাসে ফোরামের পরিকল্পনা কতটুকু বাস্তবায়ন করা হয়েছে সেসব বিষয় ফোরামের সদস্যরা উপস্থাপন করেন। ফোরাম আগামী তিন মাসের কার্যক্রমের একটি পরিকল্পনা দলীয়ভাবে উপস্থাপন করেন। সকল সদস্য এসব পরিকল্পনা ধারাবাহিকভাবে বাস্তবায়ন করার সীদ্ধান্ত গ্রহণ করেন।
সভায় সভাপতি বলেন, “যুবরা আগামী দিনের সম্পদ। যুবরা পারে সমাজকে পরিবর্তন করতে। বাল্য বিবাহ প্রতিরোধ, মাদক মুক্ত সমাজ গঠন, অসাম্প্রদায়িক চেতনা সৃষ্টি করতে যুবদের ভূমিকা অপরিসীম। এজন্য যুবদের সামাজিক কাজে এগিয়ে আসার অনুরোধ করছি।”
খুলনায় গণমাধ্যমকর্মীদের নিয়ে জলবায়ু পরিবর্তন ও জলবায়ু অর্থায়ন বিষয়ক কর্মশালা
তথ্য বিবরনী
জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি এর লোকাল গভর্নমেন্ট ইনিশিয়েটিভ অন ক্লাইমেন্ট চেঞ্জ (লজিক) প্রকল্পের আয়োজনে খুলনায় কর্মরত গণমাধ্যমকর্মীদের নিয়ে জলবায়ু পরিবর্তন ও জলবায়ু অর্থায়ন সংশ্লিষ্ট সংবাদ পরিবেশন বিষয়ক এক কর্মশালা মঙ্গলবার সকালে খুলনা সিএসএস আভা সেন্টারে অনুষ্ঠিত হয়। এতে মূলপ্রবন্ধ উপস্থাপন করেন জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি’র লজিক প্রকল্পের ক্যাপাসিটি বিল্ডিং অফিসার মোঃ শরিফুল ইসলাম।
অনুষ্ঠানে জানানো হয়, জলবায়ু পরিবর্তনের অভিঘাতের ফলে আগামীতে বাংলাদেশের দক্ষিণাঞ্চলের প্রায় দুই কোটি ৩০ লাখ মানুষ বাস্তুচ্যুত হওয়ার ঝুঁকিতে থাকবে। দেশের দক্ষিণাঞ্চলের লবণাক্ততা বৃদ্ধির প্রবণতা ৬ শতাংশ বাড়বে। একই সাথে ঘূর্ণিঝড় প্রবণ এলাকার আয়তন প্রায় তিন হাজার বর্গ কিলোমিটার বৃদ্ধি পাবে। জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবেলায় সঠিক নীতি প্রণয়ন, বাস্তবায়ন ও প্রযুক্তি ভিত্তিক ব্যবস্থাপনার ওপর জোর দেয়া প্রয়োজন। এছাড়া কর্মশালায় জলবায়ু পরিবর্তনের ফলে খুলনাঞ্চলে সৃষ্ট সমস্যা ও তার সমাধান কল্পে গণমাধ্যমের ভূমিকা বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
আলোচনায় অংশ নিয়ে গণমাধ্যমকর্মীরা বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে দেশের দক্ষিণাঞ্চল সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। এই কারণে জলবায়ু তহবিল ব্যবহারে খুলনার উপকূলীয় এলাকা অগ্রাধিকার পাওয়ার দাবী রাখে। উপকূলীয় অঞ্চলে লবণাক্ত পানির প্রবেশ বন্ধে টেকসই বেড়িবাঁধ নির্মাণ করতে হবে। জলবায়ু তহবিলের অর্থের ব্যবহারে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি করতে হবে। একই সাথে গণমাধ্যমকর্মীদের এই খাতে চলমান উন্নয়ন কর্মকান্ড বিষয়ে বিস্তারিত তথ্য দিয়ে সঠিক ও তথ্য নির্ভর সংবাদ পরিবেশনে সহায়তা করতে হবে।
কর্মশালায় খুলনা আঞ্চলিক তথ্য অফিসের সহকারী তথ্য অফিসার মোঃ আতিকুর রহমান মুফতি, লজিক প্রকল্পের ডিস্ট্রিক্ট ক্লাইমেট চেঞ্জ কো-অর্ডিনেটর শেখ ফয়সাল শাহ, লজিক প্রকল্পের ডিস্ট্রিক্ট ক্লাইমেট ফাইন্যন্স কো-অর্ডিনেটর মোঃ আসাদুল হকসহ খুলনায় কর্মরত জাতীয় ও স্থানীয় গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
অবৈধ সরকারের মসনদ রক্ষার হাতিয়ার না হওয়ার আহবান মনার
খুলনায় বিএনপির গুম বিরোধী মানববন্ধন কর্মসূচিতে পুলিশের বাঁধা
খবর বিজ্ঞপ্তি
আর্ন্তজাতিক গুম বিরোধী দিবসে খুলনায় বিএনপির মাননবন্ধন কর্মসূচি পুলিশের বাঁধায় বিঘ্নিত হয়েছে। মঙ্গলবার (৩০ আগষ্ট) বেলা সাড়ে ১১টায় নগরীর কে ডি ঘোষ রোডস্থ দলীয় কার্যালয়ের সামনে কর্মসূচি পালনের ঘোষণা দেয় বিএনপি। তবে সকাল ৯টার পর থানার মোড় থেকে শুরু করে বিএনপি অফিস এবং সংলগ্ন রাস্তা ও ফুটপাথের দখল নেয় পুলিশ। বিপুল সংখ্যক পুলিশ সেখানে অবস্থান নিয়ে গোটা এলাকা অবরুদ্ধ করে ফেলে। এ সময় রাস্তা দিয়ে চলাচলরতদের হুইসেল বাজিয়ে সরিয়ে দেয়া হয়। দোকানপাট ব্যবসা প্রতিষ্ঠানে কর্মরতদের নাম পরিচয় ও কর্মস্থল সম্পর্কে জিজ্ঞাসাবাদ করে। তাদের আচরণ জনমনে আতংক সৃষ্টি করে।
কেন্দ্র ঘোষিত এ কর্মসূচিতে অংশ নিতে সাড়ে ১০ টা থেকে নগরীর ও জেলার বিভিন্ন থানা, ইউনিয়ন ও ওয়ার্ড থেকে বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা দলীয় কার্যালয় এলাকায় আসতে শুরু করেন। তবে আসার সময় বিভিন্ন স্থানে বাঁধাগ্রস্থ করা হয়। পুলিশের উপস্থিতি ও মহড়ার কারণে ব্যাপক সংখ্যক নেতাকর্মী দলীয় কার্যালয় ছাড়াও বাজারের বিভিন্ন সড়কে ও বিপনী বিতানে অবস্থান নেন।
১১ টার কিছু পরে মহানগর বিএনপির আহবায়ক শফিকুল আলম মনা, জেলা বিএনপির আহবায়ক আমির এজাজ খান, মহানগর সদস্য সচিব শফিকুল আলম তুহিন, জেলা সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পী দলীয় কার্যালয় থেকে নেমে সামনের ফুটপাথে অবস্থান নিলে পুলিশ তাদেরকে ঘিরে ফেলে। আশপাশ থেকে নেতাকর্মীরা কর্মসুচিস্থলে আসতে চাইলে পুলিশ লাঠি ও বন্দুক উচিয়ে তেড়ে যায় এবং বাঁশি ফুকিয়ে সরিয়ে দেয়ার চেষ্টা করে। এ সময় দলের শীর্ষ নেতাদের সাথে কয়েক দফা পুলিশের বাকবিতন্ডা ঘটে।
দফায় দফায় পুলিশের বাঁধার এক পর্যায়ে বক্তৃতা শুরু করেন শফিকুল আলম তুহিন। এ সময় কয়েক শত নেতাকর্মী দুই কাতারে দাঁড়িয়ে মানববন্ধন শুরু করে। কর্মসূচিতে অংশগ্রহণকারীদের সংখ্যা বাড়লে পুলিশ এক পর্যায়ে পিছিয়ে গিয়ে রাস্তা ঘিরে অবস্থান নেয়। পুলিশের মারমুখি ভূমিকার কারণে কর্মসূচিতে মাইক ও ব্যানার ব্যবহার করা সম্ভব হয়নি।
সমাবেশে সভাপতির বক্তৃতায় শফিকুল আলম মনা পুলিশের আচরণের তিব্র নিন্দা জানিয়ে বলেন, একটি অবৈধ নিশিরাতের সরকারকে টিকিয়ে রাখার হাতিয়ার হিসেবে ব্যবহৃত হবেননা। সরকারের বিদায় বেলা ঘনিয়ে এসেছে। এই সরকারের আমলে অসংখ্য রাজনৈতিক নেতাকর্মীকে গুম করা হয়েছে। ইলিয়াস আলী, চৌধুরী আলমদের সন্ধান পায়নি তাদের পরিবার। ফ্যাসিষ্ট সরকারের বানানো আয়নাঘরে হারিয়ে গেছে অসংখ্য তরুণ জীবন। এর প্রতিবাদে আমরা মানববন্ধনের মতো একটি নিরীহ শান্তিপূর্ণ কর্মসুচি পালন করতে চেয়েছিলাম। কিন্ত জনগনের টাকায় পালিত পুলিশ অবৈধ সরকারকে রক্ষার হাতিয়ার হিসেবে আমাদের কর্মসূচি বাঁধাগ্রস্থ করেছে।
দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্য উদ্ধৃত করে মহানগর বিএনপি সভাপতি মনা বলেন, রাজপথই আমাদের আগামী দিনের ভাগ্য নির্ধারণ করবে। মাফিয়া সরকারকে উৎখাত করে একটি নির্বাচিত গণতান্ত্রিক সরকার কায়েম করার আন্দোলনে বিজয় অর্জন করতে দলীয় নেতাকর্মীদের প্রস্ততি গ্রহণের আহবান জানান তিনি।
এ সময় বিক্ষুব্ধ নেতাকর্মীরা টেক ব্যাক বাংলাদেশ, বাংলাদেশ যাবে কোনপথে ফয়সালা হবে রাজপথে সহ নানা শ্লোগান দেন।
কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন আবু হোসেন বাবু, খান জুলফিকার আলী জুলু, স ম আব্দুর রহমান, সৈয়দা রেহানা ঈসা, কাজী মাহমুদ আলী, মোস্তফা উল বারী লাভলু, শের আলম সান্টু, আবুল কালাম জিয়া, বদরুল আনাম খান, শেখ তৈয়েবুর রহমান, শামীম কবির, চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, আশরাফুল আলম খান নান্নু, একরামুল হক হেলাল, মাসুদ পারভেজ বাবু, শেখ সাদী, এনামুল হক সজল, চৌধুরী হাসানুর রশিদ মিরাজ, শেখ শাহিনুল ইসলাম পাখী, রোবায়েত হোসেন বাবু, মুর্শিদ কামাল, কে এম হুমায়ুন কবির, ওয়াহিদুজ্জামান রানা, মোঃ হাফিজুর রহমান, আনিসুর রহমান, কাজী মিজানুর রহমান, এহতেশামুল হক শাওন, মনিরুজ্জামান লেলিন, মুর্শিদুর রহমান লিটন, একরামুল কবির মিল্টন, শেখ ইমাম হোসেন, আরিফ রহমান, হাবিবুর রহমান বিশ^াস, হাসানউল্লাহ বুলবুল, অ্যাড. মোহাম্মদ আলী বাবু, রফিকুল ইসলাম বাবু, আবু সাঈদ হাওলাদার আব্বাস, গাজী আফসারউদ্দিন, মোল্লা ফরিদ আহমেদ, নাসির খান, আব্দুস সালাম, দিদারুল হোসেন, খন্দকার হাসিনুল ইসলাম নিক, মোঃ জাহিদুল হোসেন জাহিদ, শামসুল বারিক পান্না, মিজানুর রহমান মিলটন, শফিকুল ইসলাম শফি, আলী আক্কাস,
যুবদলের ইবাদুল হক রুবায়েদ, কাজী নেহিবুল হাসান নেহিম, আব্দুল আজিজ সুমন, মহিলা দলের অ্যাড. তছলিমা খাতুন ছন্দা, অ্যাড. কানিজ ফাতেমা আমিন, স্বেচ্ছাসেবক দলের আতাউর রহমান রনু, ছাত্রদলের আব্দুল মান্নান মিস্ত্রি, ইসতিয়াক আহমেদ ইস্তি, তাজিম বিশ^াস, শ্রমিক দলের খান ইসমাইল হোসেন,
কাজী আব্দুল লতিফ, রিয়াজ শাহেদ, খোদাবক্স কোরাইশী কাল্লু, নুরুজ্জামান নিশাত, জাহিদুর রহমান রিপন, লিটন খান, ইউসুফ মোল্লা, মুনতাসির আল মামুন, মাহবুব হোসেন বাবলু, নুরুল ইসলাম নুরু, মেশকাত আলী, মতিফার রহমান বুলেট, সালাহউদ্দিন মোল্লা বুলবুল, সিরাজুল ইসলাম লিটন, কওসারী জাহান মঞ্জু, জাকির ইকবাল বাপ্পী প্রমুখ।
কুয়েটে দুই দিনব্যাপী ফায়ার সেফটি বিষয়ক প্রশিক্ষণ শুরু
খবর বিজ্ঞপ্তি
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ে (কুয়েট) ইনস্টিটিউশনাল কোয়ালিটি এ্যাসুরেন্স সেল (আইকিউএসি) এর আয়োজনে দুই দিনব্যাপী ফায়ার সেফটি বিষয়ক প্রশিক্ষণ শুরু হয়েছে। ৩০ আগস্ট মঙ্গলবার বিশ^বিদ্যালয়ের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের সেমিনার কক্ষে প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তৃতা করেন কুয়েটের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. জহির উদ্দিন আহাম্মদ, আইকিউএসি এর পরিচালক প্রফেসর ড. মোঃ আবু জাকির মোর্শেদ। দুই দিনব্যাপী এই প্রশিক্ষণে ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স বিভাগের উদ্দেশ্য, নীতি ও কার্যক্রম, অগ্নি প্রজ¦লন ও নির্বাপণ নীতি, শ্রেণী বিন্যাস, শ্রেণী ভিত্তিক নির্বাপন পদ্ধতি ও মাধ্যম, আগুন বিস্তার, অগ্নিকান্ডের কারণ ও প্রতিরোধ ব্যবস্থা, বহনযোগ্য অগ্নি নির্বাপক যন্ত্রের ব্যবহার বিধি ও রক্ষণাবেক্ষণ, বহুতল ভবনের অগ্নি প্রতিরোধ ও স্থায়ী অগ্নি নির্বাপন ব্যবস্থাসমূহ এবং ইভাকুয়েশন প্ল্যান, অগ্নি নির্বাপক যন্ত্রের বাস্তব ব্যবহার, ভূমিকম্প ও অন্যান্য জরুরি পরিস্থিতিতে করনীয় বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হবে। প্রশিক্ষণে সেশন পরিচালনা করেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স খুলনা এর ওয়্যারহাউজ ইন্সপেক্টর নাজমুছ সাদাত, শফিকুল ইসলাম ও নুরুল ইসলাম। প্রশিক্ষণে কুয়েটের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক,কর্মকর্তা,কর্মচারীগণ অংশগ্রহণ করেন।
দীর্ঘদিনের নিষেধাজ্ঞায় সমৃদ্ধ হয়েছে বনজসম্পদ, বেড়েছে মাছ ও বন্যপ্রাণীর সংখ্যাও
মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
টানা তিন মাস বন্ধ থাকার পর ১লা সেপ্টেম্বর থেকে আবারো উম্মুক্ত করে দেয়া হচ্ছে সুন্দরবন। তাই পর্যটন ও বন নির্ভরশীলদের আনাগোনায় ফের মুখর হয়ে
উঠবে পুরো বনের নদী-খাল ও পর্যটন কেন্দ্রগুলো। দীর্ঘদিন অলস ও বেকার বসে থাকা জেলেরা জাল-নৌকা ও পর্যটন ব্যবসায়ীরা নৌযান মেরামতে ব্যস্ত সময় পার করছেন। বনবিভাগের কাছ থেকে পাসপারমিট নিয়েই ১লা সেপ্টেম্বর থেকেই
সুন্দরবনে প্রবেশ করবেন তারা। এদিকে পদ্মা সেতু চালু হওয়ায় বনে দর্শনার্থীদের চাপ বাড়বে, তাই পর্যটকদের সুবিধার্থে সকল ধরণের প্রস্তুতিও নিচ্ছেন বনবিভাগ।
বনবিভাগ জানায়, মাছের প্রজনন মৌসুম হওয়ায় গত ১লা জুন থেকে ৩১ আগস্ট পর্যন্ত সুন্দরবনের
নদী-খালে মাছ আহরণ ও পর্যটন কেন্দ্রগুলোতে দর্শনার্থীদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়। মুলত মাছের প্রজনন নির্বিঘ্ন করতেই বনবিভাগের এ নিষেধাজ্ঞা দেয় হয়েছিলো। কারণ প্রজনন মৌসুমে বনের অভ্যন্তরে মাছ শিকার ও পর্যটনবাহী নৌযান চলাচল করলে প্রজনন বিঘ্নিত হয়। তাই দীর্ঘ তিন মাস
সুন্দরবনে মাছ আহরণ ও পর্যটক প্রবেশ বন্ধ থাকার পর ১লা সেপ্টেম্বর খুলে দেয়া হচ্ছে সুন্দরবনের প্রবেশ দ্বার। তিন মাসের বেকার ও অলস সময় ধরে
মানবেতর জীবনযাপন করা বননির্ভরশীল এ সকল জেলে ও পর্যটন সংশ্লিষ্টরা ব্যস্ত সময় পার করছেন তাদের জাল-নৌকা এবং লঞ্চ, জালিবোট ও ট্রলার
সংস্কারে। দীর্ঘদিন তা পড়ে থেকে অনেক কিছুই নষ্ট হয়ে গেছে। তাই শেষ মুহুর্তে চলছে তাদের সেসব কিছু মেরামত, রং ও ধোয়া-মোছার কাজ।
ট্যুর অপারেটর কামরুল ইসলাম ও কামাল গাজী বলেন, আমরা তিন মাস ধরে বেকার বসে থেকে কষ্টে জীবনযাপন করেছি। দীর্ঘদিন ধরে ঘাটে পড়ে থাকায় নৌযানগুলোতে নানা ধরণের ত্রুটির দেখা দিয়েছে। আমরা এখন সেগুলোকে মেরামত ও রংসহ সাজসজ্জার কাজ করছি। ১লা সেপ্টেম্বর থেকে বনবিভাগের অনুমতি নিয়ে আমরা পর্যটকদের বিনোদনে ভ্রমণ শুরু করবো। সেই সাথে যাতে বনের কোন ক্ষতি না হয় এবং পর্যটকেরা যাতে নদী ও বনের ভিতরে খাবারের প্যাকেট, পলিথিনসহ কোন ময়লা আবর্জনা না ফেলে সেই দিকে আমাদের গাইডেরা নজরদারী করবেন।
কাইনমারী গ্রামের জেলে মোঃ আলআমিন ও শিলন সরকার বলেন, তিনমাস বনের নদী-খালে মাছ ধরতে না পেরে চরম আর্থিক কষ্টে দিন কাটিয়েছি। আমরা প্রকৃত জেলে হয়েও দীর্ঘদিনে জেলে কার্ডও পাইনি। যারা জেলে না এমন লোকও জেলে কার্ড পেয়েছেন। আমরা বিভিন্ন জায়গায় ধর্না দিয়েও একটি কার্ড পেলাম না।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ জাহিদুল ইসলাম বলেন, ২০১৬ সালের পরে নতুন কোন কার্ড ইস্যু করা হয়নি। এখন নতুন করে কাজ চলছে, যাচাই বাছাই করে প্রকৃত জেলেদেরক তালিকায় অন্তর্ভুক্ত করা হবে।
প্রস্তুতি সম্পন্ন করে ১লা সেপ্টেম্বরই এখানকার প্রায় দেড় হাজার পর্যটন শিল্প সংশ্লিষ্ট মালিক-কর্মচারী ও প্রায় ১২ হাজার জেলে-মহাজন নেমে পড়বেন
সুন্দরবনে তাদের একমাত্র এই জীবিকার পথে।
সুন্দরবন পূর্ব বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মুহাম্মদ বেলায়েত হোসেন বলেন, টানা তিন মাস মাছ ধরা ও পর্যটন প্রবেশ বন্ধ থাকায় সুন্দরবনে মাছের পরিমাণ ও বন্যপ্রাণীর সংখ্যা বৃদ্ধির পাশাপাশি সমৃদ্ধ হয়েছে বনজ সম্পদ। তাই বনকে সুরক্ষিত রেখেই পর্যটন ব্যবসায়ীদেরকে ট্যুর অপারেটরের নিদের্শনা দেয়া হয়েছে। ট্যুর অপারেটর ও পর্যটকেরা যাতে সুন্দরবন কোনভাবেই দুষিত না করে। তিনি আরো বলেন, যেহেতু পদ্ধা সেতু চালু হয়েছে, তাই সুন্দরবনে আগের তুলনায় পর্যটকদের সংখ্যা বাড়বে। সেই তুলনায় বনের অভ্যন্তরে নতুন পর্যটন কেন্দ্র গড়ে তোলার পাশাপাশি আগের স্পটগুলোও সংস্কার করে
দর্শনার্থীদের ভ্রমণ উপযোগী করে তোলা হয়েছে।
আর সুন্দরবন সংশ্লিষ্ট ট্যুর অপারেটর ও জেলেরা এ বনের সুরক্ষায় বনবিভাগের বিধি নিষেধ মেনেই মাছ ধরা, নৌযান চলাচল ও পর্যটন পরিবহণ করবেন বলেও
প্রস্তুতিবদ্ধ হয়েছেন। সামনের দিনগুলোতে প্রাকৃতিক দুর্যোগের মত ঝড়-জ্বলোচ্ছাসের শিকার না হলে তিন মাসের ক্ষতি পুষিয়ে লাভের পাল্লা ভারী করেই ঘরে ফিরতে পারবেন বলে আশা বন নির্ভরশীল এ জনগোষ্ঠীর।
সদর থানা আওয়ামী লীগের শোক সভা আজ
খবর বিজ্ঞপ্তি
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুুজিবর রহমান, বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব ও শহীদ শেখ আবু নাসেরসহ আগস্টে নিহত সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনায় সদর থানা আওয়ামী লীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে আজ বুধবার (৩১ আগস্ট) বাদ মাগরিব শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। উক্ত অনুষ্ঠানে সদর থানার আওতাধীন মহানগর, থানা, ওয়ার্ড আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মী এবং নির্বাচিত দলীয় কাউন্সিলদের উপস্থিত থাকার জন্য বিশেষ আহ্বান জানিয়েছেন সদর থানা আওয়ামী লীগ ও জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাড. মো. সাইফুল ইসলাম ও সাধারণ সম্পাদক কাউন্সিলর ফকির মো. সাইফুল ইসলাম।
কেশবপুর ভূয়া কাজীকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড
কেশবপুর (যশোর) প্রতিনিধি
কেশবপুরে ভূয়া কাজী আলিয়ার রহমানকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রম্যমান আদালত ।
কেশবপুর উপজেলা সহকারী কমিশনর(ভুমি) দপ্তর সূত্রে জানাগেছে কেশবপুর উপজেলা সহকারী কমিশনর(ভুমি) মোঃ আরিফুজ্জামান সোমবার দুপুরে কেশবপুর উপজেলার সাতবাড়িয়া ইউনিয়নের জাহানপুর গ্রামে অভিযান চালিয়ে গ্রামের মোঃ ইয়াকুব আলী মোড়লের পুত্র অলিয়ার রহমান(৪০)কে ভূয়া কাজী হিসাবে অভিযুক্ত করে তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন। সে দীর্ঘদিন কেশবপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নে বাল্যবিবাহ সহ বিবাহ রেজিষ্টেশন করে সরকারের রাজস্ব ফাঁকী দিয়ে আসছিলো।
পিএমজি ডাকজীবন বীমা খুলনার আলোচনা ও দোয়া অনুষ্ঠান
খবর বিজ্ঞপ্তি
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে পিএমজি ডাকজীবন বীমা আঞ্চলিক ম্যানেজারের কার্যালয় খুলনার আয়োজনে গতকাল(৩০আগস্ট) মঙ্গলবার সকাল ১১টায় এক আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান ডাকজীবন বীমা আঞ্চলিক ম্যানেজারের কার্যালয় খুলনার উপ-আঞ্চলিক ম্যানেজার (ইস্যু) মোঃ মুনসুর আলীর সভাপতিত্বে ও কার্যালয়ের সম্পাদক প্রশান্ত হালদারের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আঞ্চলিক ম্যানেজার মোঃ আব্দুল আলীম, বিশেষ অতিথি ছিলেন হিসাব রক্ষণ কর্মকর্তা প্রদীপ কুমার দাশ, সহকারী জেনারেল ম্যানেজার অসীত কুমার মল্লিক, উপ-আঞ্চলিক ম্যানেজার(দাবী) মোঃ আতিকারুল ইসলাম, অডিটর উৎপল কুমার ঘোষ ও ইয়াহিয়া
সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন ডাক জীবন বীমা কর্মচারী ইউনিয়নের সভাপতি মাওঃ মোঃ মঈনুর রহমান শেখ, গীতা পাঠ করেন লিপি রানী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ডাক জীবন বীমা খুলনার অফিস সুপার মোঃ মুনছুর আলী, শুভেচ্ছা বক্তব্য রাখেন পিএল আই হিসাব রক্ষক মোস্তাফিজুর রহমান ।
বক্তারা বলেন, স্বাধীনতা বাংলাদেশ ও বঙ্গবন্ধু একসূত্রে গাঁথা তাই বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারণ করে তার নির্দেশিত পথে চলতে পারলেই বঙ্গবন্ধুর সোনার বাংলা প্রতিষ্ঠিত হবে সে লক্ষ্যেই সবাইকে এগিয়ে আসার আহবান জানান।
পরে দোয়া পরিচালনা করেন পিএল আই হিসাব রক্ষক আলহ্বাজ মাওলানা ইউসুফ আলী মোল্লা।
জেলা আ’লীগ নেতা ও বিশ্বাস প্রোপার্টিজের সিইও আজগর বিশ্বাস তারা’র মায়ের দাফন সম্পন্ন
খবর বিজ্ঞপ্তি:
খুলনা জেলা আওয়ামীলীগের সদস্য ও বিশ্বাস প্রোপার্টিজের সিইও আজগর বিশ্বাস তারা’র মাতা মোসা: সেলিনা বেগম ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ও ইন্না ইলাহি রাজিউন)। মঙ্গলবার(৩০ আগস্ট) আনুমানিক ভোর ৪টা ৩০ মিনিটে বার্ধক্য জনিত কারনে তিনি ইহকাল ত্যাগ করেন। তিনি খুলনা মহানগরীর রায়েরমহলের বাসিন্দা। এসময় তার বয়স ছিলো ৬৭ বছর। দুই ছেলে, এক মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুমের নামাজের জানাযা এদিন যোহরবাদ বিশ্বাস প্রোপর্টিজের কর্পোরেট অফিস প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। এসময় জানাযার নামাজে অংশগ্রহন করেন খুলনা জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব শেখ হারুনুর রশীদ, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এ্যাড. সুজিত অধিকারী, ডিসি সাউথ তাজুল ইসলাম, আওয়ামীলীগ নেতা সরফুদ্দিন বিশ্বাস বাচ্চু, কামরুজ্জামান জামাল, শেখ মো: ফারুক আহম্মেদ, কাজী শামীম আহসান, শেখ ফারুক হাসান হিটলু, মোজাফ্ফর মোল্লা, মো: খায়রুল আলম, জামিল খান, সরদার আবুল কাশেম ডাবলু, শেখ আবিদউল্লাহ, শেখ হাসান ইফতেখার চালু, সরদার জাকির হোসেন, দেবদুলাল বাড়ই বাপ্পি, মেমোরি সুফিয়া রহমান শুনু, দিদারুজ্জামান, পারভেজ হাওলাদার, ইমরান হোসেন, শিমুল, মশিউর রহমান সুমন, সাধন অধিকারী, চিশতী নাজমুল বাশার সম্রাট, সাইফুল ইসলাম সাইফ, আব্দুল হান্নান, হাসনা হেনা প্রমুখ। এছাড়াও আত্মীয় স্বজন ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। মরহুমের নামাজে জানাযা শেষে হামিদপুর পারিবারিক কবরস্থানে স্বামীর পাশে সমাহিত করা হয়।
৪ দিন ধরে গভীর সমুদ্র ভাসতে থাকা ট্রলারসহ ১৯ জেলেকে উদ্ধার করেছে কোস্ট গার্ড
মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
৯৯৯ নম্বরে কল করার পর কোস্ট গার্ডের সহায়তায় গভীর সাগর থেকে উদ্ধার হলো ইন্জিন বিকল হয়ে ৪দিন ধরে ভাসতে থাকা ট্রলারসহ ১৯ জেলে। কোস্ট গার্ড সদর দপ্তরের (ঢাকা) লেঃ কমান্ডার খন্দকার মুনিফ তকি মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে জানান, চট্টগ্রামের কালুরঘাট থেকে গত শনিবার এম,ভি কমলা নামের ফিশিং ট্রলারটি মাছ ধরার জন্য গভীর সাগরে যায়। ওইদিন থেকেই ইঞ্জিন বিকল হয়ে নিয়ন্ত্রণহীনভাবে সমুদ্রে ভাসতে থাকে ট্রলারটি। এরপর মঙ্গলবার দুপুর ১টার দিকে বিকল ওই ট্রলারটি ভাসতে ভাসতে মোবাইল নেটওয়ার্কের মধ্যে চলে আসলে জেলেরা তখন জাতীয় জরুরী সেবা ৯৯৯ নম্বরে কল করেন। সেই কলের প্রেক্ষিতে বিষয়টি জানতে পারেন কোস্ট গার্ড পূর্ব জোন কর্তৃপক্ষ। ৯৯৯ নম্বরের মাধ্যমে খবর পেয়ে বঙ্গোপসাগরে টহল কোস্ট গার্ডের কুতুবদিয়া জাহাজের অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার আমিনুল সাজ্জাদের নেতৃত্বে জাজাহটি দ্রুত ওই এলাকায় উদ্ধার অভিযান চালিয়ে মঙ্গলবার বিকেল তিনটার দিকে ফিশিং ট্রলারসহ ১৯ জন জেলেকে জীবিত অবস্থায় উদ্ধার করেন। এরপর তাদেরকে প্রাথমিক চিকিৎসা ও খাবার সরবরাহ করে কোস্ট গার্ডের জাহাজ কুতুবদিয়া। পরে বিকেল ৫টার দিকে ফিশিং ট্রলারের মালিকের সাথে যোগাযোগ করে ট্রলার ও জেলেদেরকে মালিকপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ট্রলার মালিক ও জেলেদের বাড়ী চট্টগ্রামে।
রূপসায় ভাড়াটিয়ার বিরুদ্ধে দোকান ঘরের জমি দখলের অভিযোগ
রূপসা প্রতিনিধি :
রূপসায় ভাড়াটিয়া কর্তৃক পাকাঘর ঘর তৈরি করে দোকানের জমি দখলের অভিযোগ উঠেছে। উপজেলার শিয়ালী বাজারে এ ঘটনা ঘটে। সম্প্রতি ওই এলাকায় মন্দির ভাঙ্গাকে কেন্দ্র করে ওই এলাকায় সহিংষ্ণু ঘটনায় মামলা মোকদ্দমায় মুসলিম সম্প্রদায়ের পুরুষরা এলাকা শুন্য হওয়ার সুযোগে হিন্দু সম্প্রদায়ের এক ব্যাক্তি এঘটনা ঘটাচ্ছে বলে অভিযোগ রয়েছে।
অভিযোগে জানা গেছে, উপজেলার বামনডাঙ্গা গ্রামের এম এম সাখাওয়াত হোসেনের শিয়ালী বাজারে ২২ নং শিয়ালী মৌজার এস.এ. ১ নং পৃথক ১/১ নং স্থলে ডি.পি. ১২১৮ নং খতিয়ানে দাগ নং এস.এ, ৪২৯ নং দাগ স্থলে ডি,পি, ১৯২ দাগে ১৫২ একর মধ্যে আমমোক্তারকৃত .০১৭৬ একর দালিলিক জমি সম্পত্তি রয়েছে। ওই সম্পত্তির উপর থাকা দোকান ঘরে দীর্ঘ দিন ধরে পিঠাভোগ গ্রামের মৃত হারান সর্দারের ছেলে রঞ্জন সর্দার ভাড়াটিয়া হিসেবে সেলুনের কাজ করে আসছিলো। সম্প্রতি উক্ত রঞ্জন কিছু অসাধু ব্যক্তির প্ররোচনায় গোপনে সাখাওয়াত হোসেনের জমিতে পাকা ঘর নির্মাণ করে জমি দখলের অপচেষ্টায় লিপ্ত রয়েছে। বিষয়টি জানতে পেরে সাখাওয়াত হোসেন গত ২৪ আগস্ট এ ব্যাপারে রূপসা থানায় একটি লিখিত অভিযোগ করেন।
৩০ আগস্ট অভিযোগের ভিত্তিতে সরেজমিনে গেলে ওই এলাকার বাসিন্দা অবসরপ্রাপ্ত জাতীয় গোয়েন্দা সংস্থার ফিল্ড অফিসার বীর মুক্তিযোদ্ধা শেখ তৈয়েবুর রহমান, সাবেক মেম্বর সজিব মোল্লা, মেম্বর জাহাঙ্গীর আলম, পার্শ্ববর্তী হোটেল কর্মচারীসহ স্থানীয়রা বলেন, প্রকৃতপক্ষে এই জমির মালিক সাখাওয়াত হোসেন। রঞ্জন জমির মালিককে না জানিয়ে সেখানে পাকা ঘর নির্মাণ করে জমি দখলের চেষ্টা চালাচ্ছে।
জমির মালিক এম, এম সাখাওয়াত হোসেন বলেন আমার ভোগদখলীয় দালিলিক সম্পত্তি অবৈধভাবে দখলের লক্ষ্যে আমার ভাড়াটিয়া রঞ্জন পাকা ঘর নির্মাণ করছে। ইতোমধ্যে এ ব্যাপারে আমি রূপসা থানায় লিখিত অভিযোগ করেছি। তিনি এব্যাপারে সুষ্ঠু সমাধানের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
এদিকে ওই সময় ঘর নির্মাণ কাজের কাছে রঞ্জনকে না পেয়ে তার পিঠাভোগের বাড়িতে গেলেও সন্ধান পাওয়া মেলেনি। এমনকি তার ০১৮৬৮-৮৬১২৩৬ নং মোবাইলে কথা বলার চেষ্টা করেও পাওয়া যায়নি। পরে তার স্ত্রী রেখা সর্দার বলেন ওই জমির মূল মালিক হলেন দেবদাস। ৩০ বছর আগে আমরা তার কাছ থেকে ডিপি কিনে নেয়। তবে আমাদের কাছে কোন কাগজ-পত্র নেই। আর সাখাওয়াত হোসেনের জামি হচ্ছে ওর পাশে। আমার স্বামী যেখানে ঘর করছে ওইটা হচ্ছে খাস জমি।
রূপসা থানার অফিসার ইনচার্জ সরদার মোশাররফ হোসেন বলেন, সাখাওয়াত হোসেন থানায় লিখিত অভিযোগ করেছেন। এটা আদালতের বিষয় এখানে আমাদের হস্তক্ষেপ করার কোনো সুযোগ নেই। তবে সেখানে যাতে আইন-শৃঙ্খলা বিঘ্নিত না হয় সে ব্যাপারে আমরা তৎপর রয়েছি।
গোপালগঞ্জে সড়ক বিভাগের উচ্ছেদ অভিযান
গোপালগঞ্জ প্রতিনিধি
জেলার সদর উপজেলায় মঙ্গলবার ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ অংশে নিরাপদ যান চলাচল নিশ্চিত করার লক্ষ্যে গোপালগঞ্জ সড়ক বিভাগ উচ্ছেদ অভিযান চালিয়েছে।
মঙ্গলবার দুপুরে শুরু হওয়া এ উচ্ছেদ অভিযানে গোপালগঞ্জ সড়ক বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী কুমারেশ বিশ্বাস, নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মিলন সাহা নেতৃত্ব দেন।
অভিযানকালে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুর বাসষ্টান্ডে সড়কের পাশে গড়ে ওঠা প্রায় অর্ধশত অবৈধ স্থাপনা গুড়িয়ে দেওয়া হয়। পর্যায়ক্রমে ওই মহাসড়কের চন্দ্রদিঘলীয়া, বিজয়পাশা, ফুকরাসহ সকল বাসষ্টান্ডে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালিয়ে গুড়িয়ে দেওয়া হবে বলে জানিয়েছেন উচ্ছেদ অভিযানের উপ-বিভাগীয় প্রকৌশলী কুমারেশ বিশ্বাস।
গোপালগঞ্জ সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী জাহিদ হোসেন জানান, মহাসড়কে নিরাপদ যান চলাচল নিশ্চিত করতে উচ্ছেদ অভিযান পর্যায়ক্রমে চলবে।
বর্তমান নির্বাচন কমিশন সরকারের অংশ: দুদু
ঝিনাইদহ প্রতিনিধি
বর্তমান নির্বাচন কমিশন সরকারেরই একটা অংশ বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। তিনি বলেছেন, সরকারকে টিকিয়ে রাখতে এই কমিশন কাজ করছে। তাই তাদের অধীনে কোনো নির্বাচন নয়।
মঙ্গলবার (৩০ আগস্ট) বিকেলে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, বাসভাড়া বৃদ্ধি, বিএনপি নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে ঝিনাইদহে আয়োজিত বিক্ষোভ-সমাবেশে এমন কথা বলেন তিনি।
দুদু বলেন, বর্তমান সরকারের পররাষ্ট্রমন্ত্রী সরকারকে ক্ষমতায় টিকিরে রাখতে ভারত সরকারের কাছে যে অনুরোধ করেছে সেটা রাষ্ট্রদ্রোহীতার সমান অপরাধ। তাৎক্ষণিভাবে তাকে বহিষ্কার করলে বুঝতাম সেটা সরকারের বক্তব্য না। যেহেতু সে এখনো দলে আছে তাতে বোঝা যায় এটা সরকারেরই বক্তব্য।
ঝিনাইদহ শহরের ওয়াজের আলী স্কুল মাঠে জেলা বিএনপি এই সমাবেশের আয়োজন করে। এসময় বিএনপির খুলনা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক বাবু জয়ন্ত কুমার কুন্ডু, জেলা বিএনপির সভাপতি এম এ মজিদসহ জেলা ও উপজেলা বিএনপির বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
খুলনায় তেল পরিবেশক-ট্যাংকলরি মালিকদের ধর্মঘট স্থগিত
স্টাফ রিপোর্টার
তিন দফা দাবিতে খুলনায় জ্বালানি তেল পরিবেশক ও ট্যাংকলরি মালিকদের ডাকা ধর্মঘট স্থগিত করা হয়েছে। মঙ্গলবার (৩০ আগস্ট) সন্ধ্যা ৬টা থেকে ধর্মঘট স্থগিত ঘোষণা করা হয়।
বাংলাদেশ ট্যাংকলরি ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. ফরহাদ হোসেন জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী জ্বালানি তেলে কমিশন এবং ট্যাংকলরি ভাড়া কমানোর প্রতিবাদে আজ সকালে শুরু হয় ধর্মঘট। কেন্দ্রীয় সিদ্ধান্তেই ধর্মঘট স্থগিত করা হয়েছে।











































