খবর বিজ্ঞপ্তি।।
খুলনা মহানগরীর ২৮নং ওয়ার্ড বিএনপি নেতা কামাল আহমেদ (৫২) হৃদরোগে আক্রান্ত হয়ে ও ২১নং ওয়ার্ড বিএনপি নেতা আলতাফ হোসেন এর মাতা আনোয়ারা বেগম (৯৩) বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্না…রাজেউন)। বিএনপি নেতা কামাল আহমেদ ও বিএনপি নেতার মাতার ইন্তেকালে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন খুলনা মহানগর বিএনপি নেতৃবৃন্দ। মঙ্গলবার (৩০ আগস্ট) প্রদত্ত শোক বিবৃতিতে মরহুম বিএনপি নেতা কামাল আহমেদ ও মরহুমা আনোয়ারা বেগমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছেন।
বিবৃতিদাতারা হলেন, মহানগর বিএনপির আহবায়ক শফিকুল আলম মনা, সদস্য সচিব শফিকুল আলম তুহিন, সিনিয়র যুগ্ম আহবায়ক মো. তারিকুল ইসলাম জহির, যুগ্ম আহবায়ক কাজী মো. রাশেদ, স ম আব্দুর রহমান, সৈয়দা রেহানা ঈসা, এ্যাড. নুরুল হাসান রুবা, কাজী মাহমুদ আলী, আজিজুল হাসান দুলু, শের আলম সান্টু, আবুল কালাম জিয়া, বদরুল আনাম খান, মাহবুব হাসান পিয়ারু, চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, একরামুল হক হেলাল, মাসুদ পারভেজ বাবু, শেখ সাদী, চৌধুরী হাসানুর রশিদ মিরাজ প্রমুখ। অনুরুপ বিবৃতি দিয়েছেন ২১নং ওয়ার্ড বিএনপির আহবায়ক মোল্লা ফরিদ আহমেদ।











































