
গুমের শিকার ব্যক্তিদের স্মরণে খুলনা মহানগর ও জেলা বিএনপির মানববন্ধন আজ
।। খবর বিজ্ঞপ্তি।।
আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস-২০২২ উপলক্ষে গুমের শিকার ব্যক্তিদের স্মরণে খুলনা মহানগর ও জেলা বিএনপি’র উদ্যোগে মানববন্ধন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। আজ (৩০ আগস্ট) মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় কেডি ঘোষ রোডস্থ বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধনে খুলনা মহানগর ও জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটি, উপজেলা, থানা, ওয়ার্ড, ইউনিয়ন বিএনপি ও সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দকে যথাসময়ে উপস্থিত থাকতে অনুরোধ করেছেন খুলনা মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন ও জেলা বিএনপির সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পী।
কালীগঞ্জে ভুয়া সনদ বিক্রি ॥ জরিমানা ৫০ হাজার
সাবজাল হোসেন,বিশেষ প্রতিনিধি ॥
ভুয়া ট্রেনিং সেন্টার বানিয়ে মেডিকেলের বিভিন্ন কোর্সের ট্রেনিং ও সার্টিফিকেট বিক্রির অভিযোগে ঝিনাইদহ কালীগঞ্জের লাইফ সায়েন্স মেডিকেল টেকনোলজি ট্রেনিং ইনষ্টিটিউটকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার দুপুরে কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট সাদিয়া জেরিন শহরের ফয়লা মিশন রোডে অবস্থিত ওই প্রতিষ্টানটিতে অভিযান পরিচালনা করেন। এ সময় প্রতিষ্ঠানটি বৈধ কোন কাগজপত্র দেখাতে না পারায় তাদের ব্যনার ও কিছু কাগজপত্র জব্দসহ ভ্রাম্যমান আদালত পরিচালনার মাধ্যমে জরিমানা আদায় করা হয়।
উল্লেখ্য, লাইফ সাইন্স মেডিকেল টেকনোলজি ট্রেনিং ইনষ্টিটিউট নামের ভূয়া প্রতিষ্টানটি দীর্ঘদিন ধরে প্রশিক্ষণের নামে প্রতারনা করে আসছে। তারা ২০১৪ সাল থেকে ২৫ পদের ভূয়া ডাক্তারী সার্টিফিকেট দিয়ে বেকার যুবকদের নিকট থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছিল। বিষয়টি নিয়ে কালীগঞ্জ শহরের অনেকেই প্রতিষ্ঠানটির বিরুদ্ধে অভিযোগ তোলেন।
কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট সাদিয়া জেরিন জানান, ট্রেনিংয়ের নামে ওই প্রতিষ্টানটি প্রতারনা করছে এমন অভিযোগ পেয়ে তিনি সোমবার সেখানে এক অভিযান পরিচালনা করেন। এ সময়ে প্রতিষ্ঠানটির পরিচালক বিশ্বাস রাজীব কিশোর তাদের বৈধ কাগজপত্র ছাড়াও শিক্ষার্থীদের হাজিরা খাতা, মানি রিসিট ও প্রশিক্ষকের নিয়োগপত্র দেখাতে ব্যর্থ হন। এ অপরাধে প্রতিষ্ঠানটির ব্যানার ও প্রয়োজনীয় কাগজপত্র জব্দসহ ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। ইউএনও আরো জানান, জনস্বার্থে প্রশাসনের এমন অভিযান অব্যাহত থাকবে।
অভিযানকালে কালীগঞ্জ উপজেলা মেডিকেল অফিসার আলমগীর হোসেন, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মাজহারুল ইসলাম ও কালীগঞ্জ থানার এস আই কবিরুল ইসলামসহ সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
পাটকেলঘাটায় গাঁজাসহ গ্রেফতার ১
পাটকেলঘাটা (সাতক্ষীরা) প্রতিনিধি
পাটকেলঘাটায় ৫০গ্রাম গাঁজাসহ সবুজ মন্ডল নামের এক যুবককে পুলিশ গ্রেফতার করে জেল হাজতে পাঠিয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে সোমবার সকালে থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে খলিষখালী ইউনিয়নের টিকারামপুর গ্রামের মৃত কালীপদ মন্ডলের পুত্র সবুজ মন্ডল কে গাঁজা সহ হাতে নাতে গ্রেফতার করে। এ ঘটনায় পাটকেলঘাটা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়। যার নং-২২, তাং-২৯.০৮.২২। গ্রেফতারকৃতকে জেল হাজতে পাঠিয়েছে।
বিস্ফোরক আইনে মোংলায় ৪১ বিএনপি নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা
মোংলা প্রতিনিধি
মোংলায় বিএনপি ও জামায়াতের ১৩ নেতা-কর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরো ২৫/৩০ জনের নামে বিস্ফোরক দ্রব্য আইনে থানায় মামলা দায়ের করেছেন পুলিশের এসআই দেবোজিত কুমার সানা। সোমবার সকালে এ মামলা দায়ের হয়। এ মামলায় গত রাতে আটক বিএনপি-জামায়াতের তিন নেতা-কর্মীকে সোমবার সকালেই আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়েছে পুলিশ।
সোমবার মোংলায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা হওয়ার কথা ছিলো। কিন্তু এর আগে গত রাত থেকে বিএনপি-জামায়তের নেতা-কর্মীদের বাড়ীতে অভিযান চালায় পুলিশ।
পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জুলফিকার আলী বলেন, সোমবার কেন্দ্র ঘোষিত প্রোগ্রাম করার উদ্যোগ নেয়ায় পুলিশ মিথ্যা মামলা দিয়ে নেতা-কর্মীদের আটক ও হয়রানী করছেন। এছাড়া গভীর রাতে নেতা-কর্মীদের বাড়ী বাড়ী গিয়ে তল্লাশী, গ্রেফতার ও হয়রানী করছে পুলিশ।
এদিকে বাগেরহাট জেলা বিএনপির যুগ্ম আহবায়ক লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম বলেন, দীর্ঘ বছর ধরেই মোংলায় বিএনপি নেতা-কর্মীদের কোন মিছিল, মিটিং ও সমাবেশ নেই। শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করছে পুলিশ। পুলিশ অতি উৎসাহি হয়ে শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করে মিথ্যা মামলা দিয়ে ধরপাকড় চালাচ্ছেন। পুলিশের এমন কান্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে গ্রেফতারকৃতদের মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহারসহ অতি উৎসাহী এ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ট উর্ধতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি।
মোংলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, বিশেষ ক্ষমতা আইনতৎসহ বিস্ফোরক আইনে এসআই দেবোজিত কুমার সানা বাদী হয়ে ১৩ জনের নামসহ ২৫/৩০ জনের অজ্ঞাতনামা বিএনপি ও জামায়াতে নেতা-কর্মীদের বিরুদ্ধে সোমবার সকালে এ মামলা দায়ের করেন। এ মামলায় গত রাতে গ্রেফতার হওয়া রিয়াদুল ইসলাম মৃদুল (৩০), সোহাগ হাওলাদার (৩০) ও আবু সাঈদ শেখ বাপ্পী (৩০) কে সকালে কোর্টে প্রেরণ করা হয়েছে।
শেখ হাসিনাই হবে আবার দেশের প্রধানমন্ত্রী: এম,পি চঞ্চল
মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধিঃ
ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য আলহাজ¦ শফিকুল আজম খান চঞ্চল বলেছেন, আন্দোলনের নামে মানুষ পুড়িয়ে হত্যার কথা দেশের মানুষ এখনও ভোলেনি। এখন তারাই আবার আন্দোলন করছে। দেশের মানুষ কখনই হত্যাকারীদের ভোট দেবেনা। দেশের মানুষ আবারও শেখ হাসিনার নৌকা প্রতিকে ভোট দিয়ে শেখ হাসিনাকেই আবারও দেশের প্রধানমন্ত্রীর চেয়ারে বসাবে। তিনি আরো বলেন সারের জন্য যারা দেশের অসহাই কৃষককে গুলি করে নির্মম ভাবে হত্যা করেছে আজ তারাই নিলজ্জ বেহায়ার মত রাস্তার নেমে আন্দোলন করছে।
গতকাল সোমবার বিকালে ঝিনাইদহের মহেশপুর উপজেলার নেপা ইউনিয়ন পরিষদ চত্তরে শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদৎ বার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দান কালে তিনি এ কথা বলেন।
নেপা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান সামছুল আলম মৃধার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাজ্জাদুল ইসলাম সাজ্জাদ, সহ সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান ময়জদ্দীন হামিদ,সাধারণ সম্পাদক মীর সুলতানুজ্জামান লিটন,নাটিমা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আবুল কাশেম মাষ্টার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আজিজুল হক আজা, আওয়ামীলীগ নেতা আলাউদ্দীন মাষ্টার, ফতেপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সিরাজুল ইসলাম, উপজেলা কৃষকলীগের সহ সভাপতি মনিরুল ইসলাম,জেলা পরিষদের সাবেক সদস্য এম এ আসাদ প্রমুখ। পরে এলাকার গরীব-অসহাই মানুষের মাঝে খাবার বিতরণ করেন এম,পি চঞ্চল।
খুলনার দাকোপের বাজুয়া ইউনিয়ন আ.লীগের উদ্যোগে জাতির জনকের ৪৭ তম শাহাদাৎ বাষির্কী পালিত
বাজুয়া (দাকোপ) প্রতিনিধি
খুলনার দাকোপে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাৎ বাষির্কী পালন উপলক্ষে ৮ নং বাজুয়া ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা ও দুস্তদের মাঝে খাবার বিতরন করা হয়েছে। জাতীয় শোক দিবসের মাস ব্যাপি কর্মসুচীর অংশ হিসেবে সোমবার (২৯ আগস্ট ) বিকাল ৪ টায় বাজুয়া ইউনিয়ন পরিষদ মিলনায়তনে ইউপি আওয়ামী লীগের সভাপতি অপরাজিত মন্ডল অপুর সভাপতিত্বে এবং ইউপি আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তুষার কান্তি রায়ের ও উপজেলা যুবনেতা রতন কুমার মন্ডলের পরিচালনায় অনুষ্টিত সভায় বিশেষ অতিথির বক্তৃতা করেন সাবেক সংসদ সদস্য ননী গোপাল মন্ডল, দাকোপ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব শেখ আবুল হোসেন। অতিথির বক্তৃতা করেন জেলা আওয়ামী লীগের সদস্য ও হিন্দু কল্যান ট্রাস্টের ট্রাস্টি নান্টু রায়, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান বিনয় কৃষ্ণ রায়, চালনা পৌর মেয়র সনত কুমার বিশ্বাস, সাবেক ইউপি চেয়ারম্যান সরোজিত রায়, উপজেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ও বাজুয়া ইউপি চেয়ারম্যান মানস কুমার রায়, সাংগঠনিক সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মিহির কুমার মন্ডল, আওয়ামীলীগ নেতা দেবব্রত বিশ্বাস, কে এম কবীর হোসেন, সেচ্ছাসেবক লীগ নেতা জি এম রেজা। বক্তৃতা করেন আওয়ামীলীগ নেতা এ্যাডঃ অসীম কুমার বৈদ্য, আজগর হোসেন সাব্বির, নিলিমা চক্রবর্তী, বিধান বিশ্বাস, তন্ময় রায়, মাখন চক্রবর্তী, সঞ্জিত মন্ডল, ধ্রুব শংকর রায়, হাতেম শেখ, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সৌম্য, সাধারণ সম্পাদক লিটন সরদার, রাজু বাছাড়, পল্লোল রায়, সাবেক সচিব ননী গোপাল মন্ডল, সাংবাদিক স্বপন কুমার রায়, তুষার দাস, মোঃ শামীম হোসেন, দীপক রায়, সমাজসেবক অশোক রায় তারক, সুবোধ গাইন, বিজন স্বর্ণকার, আগষ্টিন সরকার। আলোচনা করেন প্যানেল চেয়ারম্যান উৎপল দাশ, অসীম রায়, ইউপি সদস্য দীনবন্ধু মন্ডল, রবিন মোড়ল, জয়দেব রায়, বিশ্বজিত মন্ডল, নুরুল ইসলাম শেখ, মিজানুর মির্জা, মাখন রায়, মহিলা সদস্য রুমা মন্ডল, কণিকা পোদ্দার, মিনতি রায় আওয়ামীলীগ নেতা নলিনী রঞ্জন রায়, সজল কান্তি গাইন, প্রিন্স বিশ্বাস, অশোক সরকার, রনি মন্ডল, অনিমেষ মন্ডল, কাঞ্চন বিশ্বাস, গোবিন্দ থান্দার, ছাত্রলীগ নেতা সুকেন্দু রায় প্রমুখ।
বাগেরহাটে গাছখেকো প্রধান শিক্ষকের বিরুদ্ধে ১২ দিনেও পদক্ষেপ গ্রহন হয়নি
বাগেরহাটপ্রতিনিধি।।
বাগেরহাটে প্রাথমিক বিদ্যালয়ের লক্ষাধিক টাকার গাছ কেটে আত্মসাতের চেষ্টা ঘটনার ১২ দিন পার হলেও কোন পদক্ষেপ গ্রহন না করে অভিযুক্ত প্রধান শিক্ষককে বাচাঁতে বিভিন্ন গল্প বানাচ্ছে মোড়েলগঞ্জ উপজেলা শিক্ষা বিভাগ । সেই কাটা গাছ গুলি নিলামে দিয়েছে বলে জানিয়েছে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জালাল উদ্দিন খান ।
গত ১৯ আগষ্ঠ সরকারী ছুটির দিনে কোন নিয়ম-কানুন তোয়াক্কা না করেই ১৯ নং ভাটখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিভিন্ন প্রজাতির লক্ষাধিক টাকার গাছ কেটে আত্মসাতের চেষ্টার সময় হাতে নাতে ধরা পড়ে অভিযুক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক । এসময় মোড়েলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার হস্তক্ষেপে গাছ কাটা বন্ধ করে কাটা গাছ গুলিকে জব্দ করা হয় ।
ইতোমধ্যেই এই গাছ কাটাকে ধামাচাপা দিতে একটি মহল বিভিন্ন যায়গায় জোর তদবির করছে ।প্রধান শিক্ষক নিজেই কাটা গাছগুলি ব্যাক্তি মালিকানা বলে নির্বাহী অফিসারকে জানান।গত ২১ আগষ্ট প্রধান শিক্ষক বিদ্যালয়ের সীমানা প্রাচীর নির্মানের জন্য ২ টি গাছ কাটার অনুমতি চেয়ে লিখিত আবেদন করেন।
নাম প্রকাশে অনিচ্ছুক এলাকাবাসী জানান, গাছগুলি যদি ব্যক্তি মালিকান হয় তাহলে স্কুল কর্তৃপক্ষ কেন কাটবে বা কি করে ব্যক্তি মালিকানা গাছ নিলামে দিবে উপজেলা প্রশাসন। স্কুলের সীমানা প্রাচীর দেওয়ার সময় ব্যক্তি মালিকান জায়গার গাছ কাটতে হবে কেন ? এ প্রশ্ন ভাটখালী বাসীর। ওনারা আরো, জানান প্রধান শিক্ষককে রক্ষা করতে খোদ উপজেলা শিক্ষাঅফিসাররা উঠেপড়েলেগেছে।উপজেলা প্রসাশনের অনুমতি ছাড়া সরকারী সম্পত্তি এভাবে কেউ কাটতে ও বিক্রী করতে পারে না। যারা সরকারী সম্পত্তি আত্মসাত ও বিক্রীর সাথে জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান এলাকাবাসী।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জালাল উদ্দিন খান জানান, ২৯ তারিখ বিকালে গাছগুলি নিলামে দেওয়া হবে। তিনি বলেন আমি এতদিনে জানতাম না যে, গাছগুলি বিদ্যালয়ের সীমানা প্রাচীরের মধ্যেছিল সাংবাদিকদের কাছ থেকে এই প্রথম শুনলাম বিদ্যালয়ের গাছ । আমি এর বিরুদ্ধে ব্যাবস্থা গ্রহন করবো ।
মহেশপুরে ইউপি চেয়ারম্যানে বিরুদ্ধে কাঠ চুরির মামলা
মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি,
ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল হুদা জিন্টুর বিরুদ্ধে একক ক্ষমতা দেখিয়ে ভূমি অফিসের জব্দকৃত সরকারি গাছ ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। রাতের আধারে ভূমি অফিসের তালা ভেঙ্গে প্রায় ২ লাখ টাকা মূল্যের মেহগনি গাছের কাঠ নিয়ে যান তিনি।
জানা যায়, সম্প্রতি ঐ ইউনিয়নের ভোলাডাঙ্গা সুন্দরপুর কুদলা নদীর পাড়ে চেয়ারম্যান জিন্টু তার লোকজন দিয়ে সরকারি ১৫টি মেহগনি গাছ কাঁটেন। খবর পেয়ে ভূমি অফিস কর্তৃপক্ষ তা জব্দ করে স্থানীয় ভূমি অফিসে নিয়ে আসে। পরে চেয়ারম্যান তার লোকজন দিয়ে রাতের বেলায় অফিসের তালা ভেঙ্গে অবৈধ ক্ষমতার দাপটে জোর পূর্বক জব্দকৃত গাছ ছিনিয়ে নিয়ে গিয়ে বিক্রি করেছেন।
বাঁশবাড়িয়া ইউনিয়ন ভূমি কর্তকর্তা নিকুঞ্জ বিশ্বাস বলেন, সরকারি গাছ কাটছে এসমন সংবাদে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আনিসুল ইসলামকে অবহিত করে কাটা গাছ গুলো জব্দ করা হয়েছিলো। কিন্তু চেয়ারম্যান জিন্টু রাতের আধারে তার লোকজন দিয়ে অফিসের তালা ভেঙ্গে নিয়ে বিক্রি করে দিয়েছেন। এ ব্যাপারে ইউনিয়ন ভূমি কর্তকর্তা বাদি হয়ে মহেশপুর থানায় একটি মামলা করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আব্দুল মান্নান জানান, বিষয়টি তদন্তধীন রয়েছে। জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থান গ্রহণ করা হবে।
নির্বাচন কমিশনারের খুলনার বটিয়াঘাটায় ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম পরিদর্শন
তথ্য বিবরনী
নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা সোমবার সকালে খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়ন পরিষদে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম পরিদর্শন করেন।
পরিদর্শনকালে নির্বাচন কমিশনার বলেন, ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম একটি নিরন্তর প্রক্রিয়া। প্রচার প্রচারণার মাধ্যমে জাতীয় পরিচয়পত্রের গুরুত্ব নতুন প্রজন্মের মাঝে তুলে ধরতে হবে। হালনাগাদ কার্যক্রমে ভোটারের তথ্যে ভুল-ভ্রান্তি এড়াতে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এক্ষেত্রে নিবন্ধন কেন্দ্রে সংশ্লিষ্ট ভোটারকে তাঁর তথ্য কম্পোজ ও প্রুফের একটি প্রিন্ট দেয়া হবে। ভোটার সেটা যাচাই শেষে স্বাক্ষর দেবেন। অন্য বারের মতো এবারও যেন রোহিঙ্গারা ভোটার তালিকাভুক্ত হতে না পারে সে জন্য বিশেষ সর্তকতা অবলম্বন করতে হবে। চলমান ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম সুষ্ঠু, সুন্দর ও নির্ভুলভাবে সম্পন্ন করার জন্য সংশ্লিষ্টদের নিদের্শনা দেন নির্বাচন কমিশনার। ইভিএম সম্পর্কে নির্বাচন কমিশনার বলেন, ইভিএম ব্যবহার করা হলে এক ব্যক্তি একাধিক ভোট দিতে পারবে না। কারণ যন্ত্রটি সংশ্লিষ্ট ভোটারের বাটনের প্রথম চাপটিকেই নিবন্ধন করে নিবে। এটি দ্বারা ভোট প্রদান খুব সহজ এবং প্রতিবন্ধী ব্যক্তিও খুব সহজে এর মাধ্যমে ভোট প্রদান করতে পারবেন।
পরিদর্শনকালে আঞ্চলিক নির্বাচন অফিসার মোঃ হুমায়ুন কবীর, সিনিয়র জেলা নির্বাচন অফিসার এম. মাজহারুল ইসলাম, বটিয়াঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মমিনুর রহমান, বালিয়াডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ মোঃ আসাবুর রহমান, উপজেলা নির্বাচন অফিসার অপূর্ব কুমার বিশ^াস প্রমুখ উপস্থিত ছিলেন।
বেশিভাগ কর্মকর্তায় অনুপস্থিত: সরকারের বেঁধে দেওয়া সময়ে অফিসে আসেন না কর্মকর্তারা
মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি,
বিদ্যুৎ সাশ্রয়ে বুধবার (২৪ আগস্ট) থেকে সব সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান সকাল আটটায় অফিস শুরুর নির্দেশনা জারি করেছে সরকার। তবে পাঁচ দিন অতিবাহিত হলেও নতুন সময় সূচী মানছেন না কর্মকর্তারা। সরজমিনে মহেশপুর উপজেলা পরিষদে গিয়ে দেখা গেল বেশ কিছু দপ্তর তালা বন্ধ, কিছু দপ্তর খোলা থাকলেও উপস্থিত নেই কর্মকর্তারা।
সকাল ৮টা থেকে ৯টা পর্যন্ত উপজেলা পরিষদের প্রায় ১৫টি দপ্তর ঘুরে দেখা গেল, বেশি ভাগ দপ্তরের কর্মকর্তারায় নতুন সময়সূচিতে অফিসে আসেননি। এর মধ্যে দুই-এক দপ্তরের কর্মকর্তা যথাসময়ে অফিসে আসতে দেখা গেছে। সকাল নয়টা পযন্ত উপজেলা পরিষদের বেশি ভাগ দপ্তরের কর্মকর্তারায় অফিসে হাজির হননি।
সকাল আটটা পয়তাল্লিশে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে গিয়ে দেখা গেল, পাঁচ কর্মকর্তার একজনও অফিসে আসেননি। একজন অফিস সহাকারী অফিস খলে বসে আছেন। তিনি জানান, এখনো কেউ আসেননি। তবে স্যারদের বাহিরে কোন কাজ আছে কি না আমার জানা নেই।
সকাল সাড়ে আটটায় মহেশপুর উপজেলা কৃষিকর্মকর্তা হাসান আলীকে অফিসে আসতে দেখা যায়। তিনি সাংবাদিকদের বলেন, গতকাল শনিবার ছুটির দিনেও আমরা অফিস করেছি। অফিস ছুটির পরেও কাজের চাঁপে অফিস করতে হয়। এমনকি রাত আটটা-নয়টা পযন্তও অফিস করতে হচ্ছে।
সকাল সোয়া আটটায় গিয়ে দেখা গেল উপজেলা ভূমি অফিসের তালাবন্ধ। ততক্ষনে কোন কর্মকর্তায় অফিসে আসেননি।
এলজিইডি অফিসে পঞ্চাশে গিয়ে দেখা যায়, উপজেলা প্রোকৌশলীর চেয়ার ফাঁকা। নতুন সময় সূচিতে অফিসে আসেননি প্রোকৌশলী শাহারিয়ার আকাশ। একই সময়ে তালাবন্ধ প্রশাসনিক কর্মকর্তা আব্দুল মান্নানের কক্ষ। অফিসে আসেননি আইসিটি অধিদপ্তরের সহকারী প্রোগ্রামার ওহিদুল ইসলাম।
একই সময়ে প্রকল্প বাস্তবায়ন অফিসে গেলে দেখা যায় নতুন সময়ে অফিসে আসেনি উপ-সহকারী প্রোকৌশলী বেনজামিন বিশ^াস।
সকাল আটটা বিশে সমবায় অফিসে গেলে দেখা যায়, অফিসে আসেননি সমবায় অফিসার শ.ম রাশিদুল আলম।
আটটা পঞ্চাশে উপজেলা নির্বাচন অফিসে গিয়ে দেখা যায়, চেয়ারখালি অফিসে আসেননি নির্বাচন অফিসার সৈয়দ আলম এমরান।
সকাল আটটা পঞ্চান্নে তালাবদ্ধ দেখা যায় আমার বাড়ি আমার খামার প্রকল্পের অফিস।
আটটা পয়ত্রিশে মাধ্যমিক শিক্ষা অফিসে গিয়ে দেখা যায়, অন্যান্য কর্মকর্তারা আসলেও অফিসে আসেননি একাডেমি সুপারভাইজার অবিনাশ কর্মকার।
নতুন সময় সূচীতে অফিসে আসেননি উপজেলা পল্লী উন্নয়ন অফিসার বাহাউল ইসলাম। অফিসে আসেননি উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আবু হেনা মোস্তফা কামাল।
সকাল নয়টার পর উপজেলা ভূমি অফিসে গিয়ে দেখা গেল সহকারী (ভূমি) কর্মকর্তা আনিসুল ইসলাম উপস্থিত থাকলেও নাজির হুমায়ুন কবির ও অফিস সহকারী মতিয়ার রহমান অফিসে আসেননি।
নাম প্রকাশ না করার শর্তে একাধিক কর্মকর্তা সাংবাদিকদের জানান, নতুন সময় সূচিতে অফিসে আসতে কিছুটা ছন্দপতন হয়েছে।
এব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা নয়ন কুমার রাজবংশী বলেন, সরকার প্রজ্ঞাপণ জারির পরপরই চিঠির মাধ্যমে সকল দপ্তরকে জানানো হয়েছে। যদি সঠিক সময়ে অফিসে হাজির না হয় তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।
রামপাল স্বাস্থ্য কমপ্লেক্সে তীব্র ঔষধ সংকট : চিকিৎসা সেবা বঞ্চিত রোগীরা
মেহেদী হাসান, রামপাল (বাগেরহাট)
রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চলতি অর্থ বছরে ঔষধ সরবরাহ না হওয়ায় তীব্র ঔষধ সংকট সৃষ্টি হয়েছে। রোগীরা পাচ্ছেন না কাংখিত সেবা। গত তিন মাস ধরে সরকারিভাবে ঔষধ সরবরাহ না পাওয়ায় কর্মরত চিকিৎসকদের চিকিৎসা দিতে হিমসিম খেতে হচ্ছে। বিশেষ করে ভর্তি হওয়া রোগীদের ভোগান্তি বেড়েছে। প্রান্তিক ও হতদরিদ্র রোগীরা পড়েছেন মহা বিপাকে। চিকিৎসা সেবা ভেঙ্গে পড়ার উপক্রম হয়েছে।
হাসপাতাল ঘুরে ও উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডাক্তার সুকান্ত কুমার পাল জানান, এ উপজেলায় প্রায় দুই লক্ষ মানুষের বিপরীতে বছরে ইনডোর ও আউট ডোরে প্রায় ৭৫ হাজার থেকে ৭৬ হাজার মানুষ চিকিৎসা নিয়ে থাকেন। এর মধ্যে আউটডোরে প্রায় ৬০ হাজার রোগী প্রাথমিক চিকিৎসাসহ ও তাদের ঔষধ সরবরাহ করা হয়। ইনডোরে প্রায় ১৫/১৬ হাজার রোগীকে ভর্তি রেখে চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে। জনবল সংকট থাকলেও ঔষধ সরবরাহ কম থাকায় চিকিৎসা কিছুটা ব্যহত হচ্ছে।
সরকারের স্বাস্থ্য অধিদপ্তর থেকে বাজেটের ৭০ ভাগ অর্থ বরাদ্দ হয়। তার মধ্য থেকে ৭৫ ভাগ ঔষধ সরবরাহ করে ইডিসিএল। চাহিদা অনুযায়ী বাকি ২৫ ভাগ ঔষধ স্থানীয়ভাবে সরবরাহ করা হয়। গত ২০২১-২০২২ অর্থ বছরে স্বাস্থ্য দপ্তর থেকে বাজেটের যে ঔষধ বরাদ্দ পাওয়া গেছে তা জুন ২০২২ পর্যন্ত চলমান ছিল। নতুন বাজেট বরাদ্দ না আসায় বর্তমানে গত ইং ২০২২ এর জুলাই থেকে আগস্টের এই মাস ধরে ঔষধ সংকট দেখা দেয়। শীগ্র ঔষধ সরবরাহ স্বাভাবিক হবে বলে জানান ওই স্বাস্থ্য কর্মকর্তা।
হাসপাতালে আসা আউট ডোরের রোগী ফয়লাহাটের আসমা, তালবুনিয়া গ্রামের লাবনী ও বাইনতলার বাসিন্দা ইউনুস আলী জানান হাসপাতালে এসে ডাক্তার দেখিয়েছেন। শুধু প্যারাসিটামল, অ্যান্টাসিড ও আয়রন ট্যাবলেট দিয়েছেন। অন্য ঔষধ বাহির থেকে কিনে নিতে প্রেসক্রিপশন দিয়েছেন। ইনডোরে ভর্তি থাকা রোগী মাহামুদ জানান, প্রায় সব ঔষধ বাহির থেকে কিনে নিতে হচ্ছে। একই কথা বলেন বৃদ্ধ আহম্মদ আলী। আগত রোগীরা খোদোক্তি প্রকাশ করে বলেন আমাদের খুলনা সিটি করপোরেশন এর মেয়র মহোদয় ও উপমন্ত্রী হাবিবুন নাহার মহোদয় একটু সুদৃষ্টি দিলে ঔষধ সংকটের সমাধান সম্ভব। তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষসহ সকলের সুদৃষ্টি কামনা করেন।
এ বিষয়ে রামপাল উপজেলা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও মানবাধিকার কমিশনের সদস্য এম, এ সবুর রানা’র দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, সরকারী হাসপাতালে যাওয়া রোগীরা যাতে ভোগান্তির শিকার না হয় সে জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারি বৃদ্ধি করতে হবে। দ্রুত ঔষধ সরবরাহ নিশ্চিত করতে হবে এবং ঔষধ সরবরাহ ব্যবস্থা সহজিকরণ করতে হবে। প্রয়োজনে স্থানীয় বাগেরহাটের জেলা প্রশাসক ও জেলা সিভিল সার্জনের সমন্বয়ে কমিটি গঠন করে দ্রুত ঔষধ সরবরাহের ব্যবস্থা করতে হবে।
আগামী বছর থেকে খুবিতে আন্তঃডিসিপ্লিন র্যাংকিং প্রথা চালু হবে : উপাচার্য
খবর বিজ্ঞপ্তি
খুলনা বিশ্ববিদ্যালয়ের এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের তৈরিকৃত আউটকাম বেজড এডুকেশন (ওবিই) কারিকুলার বিভিন্ন দিক নিয়ে এক কর্মশালা ২৯ আগস্ট (সোমবার) সকাল ১০টায় জীববিজ্ঞান স্কুলের ডিন অফিসের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন।
তিনি বলেন, খুলনা বিশ্ববিদ্যালয়ে বিশ্বমানের শিক্ষা-গবেষণার অভিলক্ষ্য বাস্তবায়নে নানামুখী প্রচেষ্টা অব্যাহত রয়েছে। প্রকৃতপক্ষে একটি প্রতিষ্ঠানের সাফল্য অর্জিত হয় সামগ্রিক প্রচেষ্টায়। এ বিশ্ববিদ্যালয়ে ওবিই কারিকুলা প্রণয়নে শিক্ষকমণ্ডলী শিক্ষা কার্যক্রমের মধ্যেও যে পরিশ্রম ও প্রচেষ্টা চালাচ্ছেন তা সত্যিই আমাদের মধ্যে আশা জাগিয়েছে। এটা খুলনা বিশ্ববিদ্যালয়ের জন্য এক অসাধারণ কর্মস্ফূর্তির উদাহরণ।
তিনি আরও বলেন, আমরা বিএনকিউএফ এবং বিএসি’র শর্ত পূরণ করে অ্যাক্রিডিটেশন লাভের সর্বোচ্চ প্রচেষ্টা চালাচ্ছি। ইতোমধ্যে অনেকগুলো শর্তই পূরণ হয়েছে। বাকিগুলো অর্জনে প্রচেষ্টা অব্যাহত রয়েছে। অ্যাক্রিডিটেশন অর্জনের লক্ষ্যে প্রাক-প্রস্তুতি যাচাই করার জন্য আগামী বছরের প্রথম দিক থেকে আন্তঃডিসিপ্লিন পর্যায়ে র্যাংকিং প্রথা চালু হবে। একটি টেকনিক্যাল কমিটি গঠনের মাধ্যমে এই যাচাই প্রক্রিয়ায় বোঝা যাবে অ্যাক্রিডিটেশন লাভের জন্য আমাদের কোথায় ল্যাপস-গ্যাপস রয়েছে। আগামী বছর আমাদের প্রস্তুতি শেষ হবে এবং আশা করা যায় ২০২৪ সালে আনুষ্ঠানিকভাবে আমরা অ্যাক্রিডিটেশন লাভের জন্য যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে আবেদন সাবমিট করতে পারবো।
তিনি এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের শিক্ষা ও গবেষণা কার্যক্রমের প্রশংসা করেন এবং অন্যতম একটি সুন্দর ওবিই কারিকুলা প্রণয়নের জন্য ডিসিপ্লিনের সকল শিক্ষক ও বহিঃস্থ বিশেষজ্ঞ সদস্যদের আন্তরিক ধন্যবাদ জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা, জীববিজ্ঞান স্কুলের ডিন প্রফেসর খান গোলাম কুদ্দুস ও আইকিউএসির পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ জিয়াউল হায়দার। সভাপতিত্ব করেন এগ্রোটেকনোলজি ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. শামীম আহমেদ কামাল উদ্দিন খান। স্বাগত বক্তব্যে প্রণীত ওবিই কারিকুলার বিভিন্ন দিক তুলে ধরেন ডিসিপ্লিনের শিক্ষক প্রফেসর ড. মোহাম্মদ বশীর আহমেদ। কর্মশালা সঞ্চালনা করেন সহকারী অধ্যাপক জয়ন্তী রায়।
এসময় বহিঃস্থ বিশেষজ্ঞ সদস্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, গোপালগঞ্জ-এর কৃষি অনুষদের ডিন প্রফেসর ড. মো. মোজাহার আলী, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিদ্যালয়ের প্ল্যান্ট প্যাথলজি বিভাগের শিক্ষক প্রফেসর ড. মো. শহিদুল ইসলাম এবং আইকিউএসির অতিরিক্ত পরিচালকবৃন্দ, ডিসিপ্লিনের শিক্ষক ও অ্যালামনাইরা উপস্থিত ছিলেন।
পরে বিকাল ৩টায় খুলনা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) ডিসিপ্লিনের তৈরিকৃত আউটকাম বেজড এডুকেশন (ওবিই) কারিকুলার বিভিন্ন দিক নিয়ে এক কর্মশালা ড. সত্যেন্দ্রনাথ বসু একাডেমিক ভবনের সংশ্লিষ্ট ডিসিপ্লিনের স্মার্ট ক্লাস রুমে অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন।
তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের সকল ডিসিপ্লিনে ওবিই কারিকুলা প্রণয়নের মতো যে বিরাট কর্মযজ্ঞ মাত্র দু’মাস আগে শুরু হয়েছিলো, তা এখন শেষ পর্যায়ে। শিক্ষকবৃন্দ তাঁদের একাডেমিক টার্মের দায়িত্ব পালনের পাশাপাশি এই কারিকুলা প্রণয়নের যে চ্যালেঞ্জ গ্রহণ করেছেন তা অত্যন্ত আশাব্যঞ্জক। এ পর্যন্ত ২৩টি ডিসিপ্লিনের ওবিই কারিকুলা প্রণয়ন চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। দু-একদিনের মধ্যে প্রায় সকল ডিসিপ্লিনের এই ওবিই কারিকুলা প্রণয়ন কাজ শেষ হবে। এটা আমাদের জন্য অত্যন্ত আনন্দের। তিনি সিএসই ডিসিপ্লিনের ওবিই কারিকুলা প্রণয়নের জন্য ডিসিপ্লিনের সকল শিক্ষকদের আন্তরিক ধন্যবাদ জানান এবং কয়েকটি পর্যবেক্ষণ ও পরামর্শ তুলে ধরেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুলের ডিন (চলতি দায়িত্ব) প্রফেসর ড. মুন্নুজাহান আরা ও আইকিউএসির পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ জিয়াউল হায়দার। সভাপতিত্ব করেন সিএসই ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. আবু শামীম মোহাম্মদ আরিফ। স্বাগত বক্তব্য রাখেন ডিসিপ্লিনের শিক্ষক প্রফেসর ড. আনিসুর রহমান। এসময় আইকিউএসির অতিরিক্ত পরিচালকবৃন্দ, ডিসিপ্লিনের শিক্ষক ও অ্যালামনাইরা উপস্থিত ছিলেন।
বিএনপি নেতাকে চাপাতি দিয়ে কুপিয়ে জখম, আহত আরও ৪
মাগুরা প্রতিনিধি
মাগুরার শ্রীপুরে খামারপাড়া গোরস্থান মোড়ে শ্রীকোল ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আজাদুর রহমানকে চাইনিজ কুড়াল এবং চাপাতি দিয়ে কুপিয়ে মারাত্মক জখম করেছে স্থানীয় আওয়ামী লীগ কর্মীরা।
এছাড়া দারিয়াপুর ইউনিয়নের ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক সাজ্জাদুল ইসলাম, জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক লিটন মোল্যা এবং গোয়ালপাড়া এলাকায় দুই বিএনপি কর্মীকে বেধড়ক পিটিয়ে তাদের বহনকারী নছিমনটি পুড়িয়ে দিয়েছে।
দলীয় কর্মীদের অভিযোগ, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে উপজেলা বিএনপি আয়োজিত বিক্ষোভ সমাবেশে অংশ নিতে যাওয়ার পথে তারা এই হামলার শিকার হয়। গুরুতর জখম অবস্থায় আজাদুর রহমানকে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, জ্বালানি তেল ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে শ্রীপুরে বিএনপির বিক্ষোভ সমাবেশ ঘিরে সারা দিন ছিল টানটান উত্তেজনা। বেলা ১১টায় খামারপাড়া স্কুল মাঠে সমাবেশের আয়োজন করা হলেও তার আগে থেকেই আওয়ামী লীগের নেতৃত্বে ছাত্রলীগ, যুবলীগসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের হাজার হাজার কর্মী উপজেলা সদরের বিভিন্ন প্রবেশমুখে সশস্ত্র অবস্থান নেয়।
পাশাপাশি পুলিশের প্রতিবন্ধকতার কারণে বিএনপি কর্মীরা নির্ধারিত স্থানে সমাবেশ করতে পারেনি। তবে বেলা সাড়ে ১১টার দিকে শ্রীপুর উপজেলা বিএনপি সভাপতি বদরুল আলম হিরো এবং সাধারণ সম্পাদক মুন্সি রেজাউল করিমের নেতৃত্বে বিএনপি কর্মীরা লাঠিসোটা নিয়ে খামারপাড়া বাজারে বিক্ষোভ মিছিল করে ফিরে যায়। এ সময় স্থানীয় আওয়ামী লীগ কর্মীরা ঢাল-সড়কিসহ ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে শ্রীপুর বাসস্ট্যান্ড এলাকায় মহড়া দেয়।
শ্রীপুর উপজেলা বিএনপি সভাপতি বদরুল আলম হিরো বলেন, ২ দিন আগে থেকেই আওয়ামী লীগের কর্মীরা বিএনপির কর্মীদের বাড়িতে বাড়িতে গিয়ে নানারকম হুমকি দিয়ে আসছে। তারপরও উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে কর্মীরা সমাবেশে জড়ো হতে গেলে তাদের ওপর সশস্ত্র হামলা চালানো হয়েছে।
তবে তাদের এই অভিযোগ অস্বীকার করেছেন উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক হুমায়নুর রশিদ মুহিত। তিনি বলেন, সারা দেশব্যাপী বিএনপির নৈরাজ্যের প্রতিবাদে শ্রীপুরে আওয়ামী লীগের সমাবেশ আয়োজন করা হয়। অন্যদিকে খামারপাড়া এলাকায় বিএনপির সমাবেশ। তাদের মধ্যকার কোন্দলের জেরে কেউ আহত হতে পারে। এর সঙ্গে আওয়ামী লীগের কোনো সম্পর্ক নেই।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোশারফ হোসেন বলেন, একজন বিএনপি কর্মী আহত হয়েছে বলে জেনেছি। তবে এ বিষয়ে কেউ থানায় কোনো অভিযোগ নিয়ে আসেনি।
মোংলা বন্দর বার্থ ও শিপ অপারেটর এ্যাসোসিয়েশনের নিন্দা ও প্রতিবাদ
মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
মোংলা বন্দর বার্থ ও শিপ অপারেটর এ্যাসোসিয়েশনের সাধারন সম্পাদক আবুল খায়ের আব্দুল্লাহ খোকন
সেরনিয়াবাদ সোমবার দুপুরে এক বিবৃতিতে নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, এক সময়ের প্রায় মৃত মোংলা বন্দর এখন যখন বিশ্বে একটি আধুনিক বন্দর হিসেবে স্থান নিতে যাচ্ছে ঠিক তখনই একটি স্বার্থান্বেষী দুষ্টুচক্র মোংলা বন্দরের ধারাবাহিক উন্নয়নকে বাঁধাগ্রস্থ করার জন্য অপতৎপর হয়ে উঠেছেন। তিনি বলেন, বর্তমান সরকারের স্বদিচ্ছার কারণে প্রতিনিয়ত মোংলা বন্দর সামনের দিকে অগ্রসর হচ্ছে, এছাড়া মোংলা বন্দর কর্তৃপক্ষের বর্তমান চেয়ারম্যান রিয়ার
এডমিরাল মোহাম্মদ মুসা মহোদয়ের বলিষ্ঠ পদক্ষেপের কারণে বন্দরের সার্বিক কর্মকান্ড ও উন্নয়নের ধারা আরো গতিশীল হয়ে উঠেছে। সম্প্রতি বাংলাদেশের ঐতিহ্যবাহী পদ্মা সেতু উদ্বোধনের পর এ বন্দরের কাজের পরিধি আরো বৃদ্ধি পেয়েছে। ইতিমধ্যে দেশের চলমান মেগা প্রকল্পের মালামাল আমদানী, ঢাকার গার্মেন্টস পন্য রপ্তানী ও পুনরায় মোংলা বন্দর
থেকে পাটজাত পণ্য রপ্তানীসহ নানাবিধ সুফল যখন মোংলা বন্দর পাচ্ছে বা পেতে যাচ্ছে ঠিক তখনই একটি স্বার্থানেষী দুষ্টুচক্র বন্দরের উন্নয়নকে বাঁধাগ্রস্থ করার জন্য তৎপর হয়ে উঠেছে।
উল্লেখ্য, মোংলা বন্দরের নৌপথ (চ্যানেল) সুরক্ষিত রাখার জন্য বন্দর কর্তৃপক্ষ ইনারবার ড্রেজিংয়ের কাজ চলমান রেখেছেন। কিন্তু গত ২১ আগস্ট মোংলা বন্দরের পশুর চ্যানেলের ইনারবার ড্রেজিং প্রকল্পের বালু ডাম্পিং নিয়ে বন্দর কর্তৃপক্ষের সাথে একটি স্বার্থানেষী দুষ্টুচক্রের উস্কানীতে বানীশান্তা গ্রামবাসী যে অনাকাংখিত আচরণ করেছেন আমরা তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। মোংলা বন্দরের চলমান কাজকে অব্যাহত রাখতে ও আরো গতিশীল করতে পশুর চ্যানেলের ড্রেজিংয়ের কোন বিকল্প নেই। সুতরাং মোংলা বন্দর পশুর চ্যানেলে ড্রেজিং প্রকল্প অব্যাহত রাখার জন্য আমাদের সংশ্লিষ্ট সকলকে এগিয়ে আসতে হবে এবং কোন দুষ্টুচক্রকে প্রশ্রয় দেওয়া যাবে না। সুতরাং এ বিষয়ে সংশ্লিষ্ট সকল নেতৃবৃন্দ/স্থানীয় নেতৃবৃন্দদের আরো তৎপর এবং সহযোগীতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি।
যশোরের নিজ বাড়িতে পঞ্চাশোর্ধ নারী খুন
শহিদুল ইলাম দইচ যশোর।।
যশোর শহরের আশ্রম মোড়ে নিজ বাড়িতে রওশনারা রোশনি নামে পঞ্চাশোর্ধ এক নারী খুন হয়েছেন। সোমবার সন্ধ্যা ৭টার দিকে পুলিশ তার লাশ উদ্ধার করে। কে বা কারা কি কারণে তাকে হত্যা করেছে তা উদঘাটনে তদন্ত শুরু করেছে পুলিশ।খবর শুনে অতিরিক্ত পুলিশ সুপার (ক)বিলাল হুসাইন,অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি),যশোর র্যাবের কোম্পন্নী কমান্ডার এম নাজিউর রহমান, ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
নিহত রোশনি আশ্রম মোড় এলাকার বাসিন্দা সাবেক প্রাণী সম্পদ কর্মকর্তা মৃত মুস্তাফিজুর রহমান মনুর স্ত্রী।
নিহতের স্বজন মা সেলিনা বেগম স্বাধীন আলোকে জানায়, রোশনির দুই সন্তানের মধ্যে ছেলে আমেরিকা প্রবাসী এবং মেয়ে ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয পড়। রশ্মি বাড়িতে একাই বসবাস করে। তার সাথে এলাকার মানুষের খুব একটা যোগাযোগ ছিল না। সকালেও তিনি ফোনে আমেরিকা প্রবাসী নাতি নাতনিদের সাথে কথা বলেছেন। বিকেলে তার মা রশ্মি এসে ঘরের দরজায় তালা মারা দেখতে পাই। ফোন করলেও সেটি বন্ধ পাই। এরপর জানালা দিয়ে ঘরের ভিতরে জিনিসপত্র এলোমেলো দেখতে পাই। বিষয়টি সন্দেহজনক হওয়ায় তিনি প্রতিবেশীদের ডেকে আনেন এবং পুলিশকে খবর দেন। এরপর পুলিশ গিয়ে দরজা ভেঙে ঘরের মধ্যে বক্স খাটের ভিতরে লুকিয়ে রাখা রোশনির গলা কাটা লাশ উদ্ধার করে।
যশোরের অতিরিক্ত পুলিশ সুপার বেলাল হোসেন বলেন, নিহতের আত্মীয়-স্বজনের সাথে কথা বলে জানা গেছে সকালেও তাকে অনেকে জীবিত দেখেছেন। দুপুর থেকে সন্ধ্যার মধ্যে যেকোনো সময় এই হত্যাকাণ্ডটি ঘটানো হয়েছে। হত্যার সাথে জড়িতদের সনাক্তে তদন্ত শুরু করেছে পুলিশ। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন তবে এলাকার একাধিক সূত্র বলছে রশ্মির বসবাস রত বাড়িটি ২৩ শতক জমির ওপর বাড়িটি বিক্রি করে রশ্মি ছেলের কাছে এমেরিকা চলে যাবেন। ইতোমধ্যে বাড়ির দাম উঠেছে দেড় কোটি টাকা। বাড়ি কিক্রির বিষয় নিয়ে খুন হতে পারেন রশ্মি।
সরকারের প্রতি জনগণের ঘৃণার তীব্রতা বাড়ছে: যশোরে গয়েশ্বর
যশোর প্রতিনিধি
বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জ্বালানি তেলের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির প্রতিবাদে সাধারণ মানুষ ফুঁসে উঠেছে। জনগণের সেই দাবির প্রেক্ষিতে বিএনপির দেশব্যাপী আন্দোলন সফলতা পাচ্ছে। প্রতিনিয়ত জনগণের ঘৃণার তীব্রতা বাড়ছে এ সরকারের প্রতি। সেকারণে বিএনপির আন্দোলন কর্মসূচিতে এ সরকার আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছে।
যশোরে দলীয় নেতাদের বাড়িঘরে হামলা, গাড়ি ভাংচুর, দলীয় কার্যালয় তছনছ ও নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা ও গ্রেফতারের প্রতিবাদে সোমবার এই সংবাদ সম্মেলনে বক্তৃতাকালে তিনি এসব কথা বলেন।
গয়েশ্বর চন্দ্র রায় বলেন, গত ১০ দিনে দেশে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে প্রায় ১০ হাজার মামলা এবং তিন হাজারের বেশি আটক হয়েছে।
তিনি প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে বলেন, তিনি যা বলেন, তা করেন না আর যা করেন, তা বলেন না। দলীয় কর্মসূচিতে বাধা দেবেন না বললেও এখন পুলিশের পাশাপাশি দলীয় ক্যাডারদের লেলিয়ে দিয়েছেন। এটি জনগণের সাথে প্রতারণার শামিল।
গয়েশ্বর বলেন, বর্তমান সরকারের চেয়ে পুলিশ আরও বেশি উৎসাহী বিএনপির নেতাকর্মীকে দমনে। তারা দুষ্টের দমন না করে বরং শিষ্টকে নিপীড়ন করছে।
নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, মহান স্বাধীযুদ্ধে যখন গেছি, ভাবিনি মায়ের কোলে আর ফিরবো কি না। ঠিক তেমনই গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে যদি ফিরতে পারি, তা সৌভাগ্য। আর শহিদ হলে তা আগামী প্রজন্মের কাছে দৃষ্টান্ত হবো।
শহরের লালদীঘি পাড়ে দলীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন দলের জেলা আহ্বায়ক নার্গিস বেগম।
সংবাদ সম্মেলনে দলের জাতীয় স্থায়ী কমিটির অপর সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, এ সরকার রাতের আঁধারে এসেছে। দিনের আলোয় রাজনীতি করার সাহস নেই। সেকারণে রাতের অন্ধকারে তারা নেতাকর্মীদের উপর হামলা, তাদের বাড়িঘরে ভাঙচুর-লুটপাট চালিয়েছে।
তিনি বলেন, রাজপথেই আমরা আওয়ামী লীগকে মোকাবেলা করবো। আমাদের রেভিনিউ, জনগণের টাকায় চলা হাতিয়ার বাহিনি সরকারকে টিকিয়ে রাখতে প্রাণপণ চেষ্টা করছে। এই বাহিনির গুলিতে ভোলার রাজপথ রঞ্জিত হয়েছে আমাদের দুই ভাইয়ের।
তিনি বলেন, এ সরকার দুর্বৃত্তের দল। অন্যায়ের বিরুদ্ধে আমরা ন্যায়ের পথে রয়েছি। যারা ন্যায়ের পথে থাকে, তারা শক্তিশালী এবং জয়লাভ তারাই করে।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে বিএনপির ভারপ্রাপ্ত খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, কেন্দ্রীয় নেতা জয়ন্ত কুন্ডু, জেলা কমিটির সদস্য সচিব অ্যাডভোকেট সাবেরুল হক সাবুসহ জেলা ও উপজেলা কমিটির নেতারা উপস্থিত ছিলেন।
আ‘লীগ নেতা কাজী আমিনুল হকের সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠিত
খবর বিজ্ঞপ্তি
খুলনা মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ও খুলনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি কাজী আমিনুল হকের সুস্থতা ও দীর্ঘায়ূ কামনায় দোয়া অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বাদ মাগরিব আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সিটি মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক। দোয়া মাহফিলে আরো উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা। এসময়ে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা নুর ইসলাম বন্দ, অধ্যক্ষ শহিদুল হক মিন্টু, জামাল উদ্দিন বাচ্চু, শেখ মো. ফারুক আহমেদ, বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আলমগীর কবির, মো. মুন্সি মাহবুব আলম সোহাগ, হাফেজ মো. শামীম, শেখ নুর মোহাম্মদ, অধ্যা. রুনু ইকবাল বিথার, সিদ্দিকুর রহমান বুলু বিশ্বাস, কাউন্সিলর ফকির মো. সাইফুল ইসলাম, তসলিম আহমেদ আশা, কাউন্সিলর মাহফুজুর রহমান লিটন, মো. সফিকুর রহমান পলাশ, এস এম আসাদুজ্জামান রাসেল, মীর বরকত আলী, সমীর কৃষ্ণ হীরা, রুমা খাতুন, মেহজাবিন খান, এ্যাড. শামীম আহমেদ পলাশ, চ ম মজিবর রহমান, শেখ আবিদ উল্লাহ, বাবুল সরদার বাদল, শেখ হাসান ইফতেখার চালু, এ্যাড. শামীম মোশাররফ, ওহিদুল ইসলাম পলাশ, মো. সেলিম মুন্সি, আলমগীর মল্লিক, মো. শহীদুল হাসান, আকরাম হোসেন, আশরাফ আলী হাওলাদার শিপন, ইমরানুল ইসলাম হিমু, জহির আব্বাস, মাহমুদুর রহমান রাজেস, রাহুল শাহরিয়ার, মো. চয়ন হোসেনসহ আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
দরগাহপুর কলেঃ স্কুলে আইন শৃংখলা ও নৈতিকতা বিষয়ক বিশেষ ক্লাস
আশাশুনি প্রতিনিধি
আশাশুনি উপজেলার দরগাহপুর এস কে আর এইচ কলেজিয়েট স্কুলে আইন শৃংখলা ও নৈতিকতা বিষয়ক বিশেষ ক্লাস পরিচালনা করা হয়েছে। সোমবার (২৯ আগষ্ট) দুপুর ১২ টায় ক্লাস বিশেষ ক্লাস পরিচালনা করেন আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মমিনুল ইসলাম (পিপিএম)।
ভারপ্রাপ্ত অধ্যক্ষ গৌরপদ মন্ডলের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক আসাদুজ্জামান মুকুলের সঞ্চালনায় ক্লাসে সচেতনতামূলক আলোচনা কালে ওসি মমিনুল ইসলাম বলেন, সফলতার শিখরে যারা আছেন তাদের বড় অংশ গ্রাম থেকে উঠেগেছে। আমরা যেখানে বসবাস করিনা কেন, উচ্চ প্রত্যাশা নিয়ে লেখাপড়া করতে হবে। মেধা জন্মগত ভাবে কেউ পায়না, চেষ্টা ও পরিশ্রমের মাধ্যমে মেধা বিকশিত হয়; প্রখর ও তীক্ষè হয়। এজন্য আমাদেরকে স্বপ্ন দেখতে হবে। চেষ্টা ও পরিশ্রমের মাধ্যমে স্বপ্ন পুরন করতে হবে। সুপার কম্পিউটার এর চেয়ে মানুষের মস্তিস্ক ১০ লক্ষ গুণ বেশী ক্ষমতা সম্পন্ন। অসৎ সংগ ও মন্দ চিন্তা ত্যাগ করে মস্তিস্ককে লক্ষ্য অর্জনে ব্যবহার করতে পারলে মেধা সম্পন্ন হয়ে লক্ষ্যে পৌছানো সম্ভব হবে। তিনি শিক্ষার্থীদেরকে সতর্ক করে দিয়ে বলেন, ছেলেমেয়েদের পিতা মাতা অপার ভালবাসায় সন্তানদেরকে গড়ে তুলতে চান। তাদের দীর্ঘদিনের ভালবাসাকে উপেক্ষা করে মাত্র ১/২ বছরে ভালবাসাকে প্রাধান্য দিয়ে যেসব ছেলেমেয়ে ভিন্নপথে হাটে তাদের ভবিষ্যৎ অনিশ্চয়তায় ভলা থাকে। এদের অধিকাংশই এক সময় বিভেদ ও ছাড়াছাড়ির শিকার হয়। আত্মহত্যা বা হত্যার মত ঘটনাও ঘটে থাকে। সুতরাং মানুষ ও নিজের পায়ে না দাঁড়ানো পর্যন্ত বিয়ের চিন্তা মাথায় আনা যাবেনা। অনুষ্ঠানে অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) গৌরপদ মন্ডল, পরিচালনা কমিটির সদস্য হাফেজ শেখ আসলাম আলী, শাহনুর জামান, মেহদী হাসান, শেখ তারুন হোসেন, শিক্ষক কার্ত্তিক চন্দ্র ঢালী, শেখ আশিকুর রহমান, আসাদুজ্জামান মুকুল, গোপাল চন্দ্র সরদার প্রমুখ উপস্থিত ছিলেন ও আলোচনা রাখেন।
ডুমুরিয়া উপজেলা বিএনপির পস্তুতি সভা
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়া উপজেলা বিএনপর আয়োজনে ১লা সেপ্টেম্বর ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী ও ২রা সেপ্টেম্বর উপজেলা বিএনপির কর্মী সভা সফল করার লক্ষে এক প্রস্ত্ততি সভা অনুষ্ঠিত হয়েছে।গতকাল সোমবার বিকেলে দলীয় কার্যলয়ে উপজলা বিএনপির আহবায়ক মোল্ল্যা মোশাররফ হোসেন মফিজের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপি যুগ্ম আহবায়ক শেখ সরোয়ার হোসেন, শেখ হাফিজুর রহমান, সরদার আব্দুল মালেক,গাজী আব্দুল হালিম শেখ দিদারুল হোসেন দিদার, খান ইসমাইল হোসেন, শেখ মতিয়ার রহমান বা”চু, শেখ শাহিনুর রহমান, শেখ হেলাল উদ্দিন, হাবিবুর রহমান হবি, অরুন কুমার গোলদার, মশিউর রহমান, শেখ ফরহাদ হোসেন, আমিনুর রহমান মোড়ল, এম জহুরুল হক, মাষ্টার আমিরুল ইসলাম, আব্দুস ছালাম মহলদার, সরদার মোজাফর হোসেন, আ: রব আকুঞ্জী, হেমায়েত রশিদ, শহিদুল ইসলাম, মঞ্জুর রশিদ, মোল্যা মশিউর রহমান, মাহাবুর রহমান, সেলিম হালদার,রফিকুল ইসলাম, খান শফিকুল ইসলাম, আব্দুল গফার, সাহেদুজ্জান বাবু সরদার দৌলত হোসেন, মোনায়েম গাজী, দেলোয়ার হোসেন, পরিতোষ বালা, শাহানুর রহমান,শাহিন আলম, সাইকুল ইসলাম, আবুল হোসেন, আফজাল হোসেন খান, খান জিয়াউর রহমান জীবন, আইয়ুব আহম্মেদ, পারভেজ গাজী প্রমুখ। সভায় ৩০ আগষ্ট মানববন্ধন, ৩১ আগস্ট কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে ইউনিয়ন পর্যায়ে বিক্ষোভ মিছিল, ১লা সেপ্টেম্বর প্রতিষ্ঠা বার্ষিকী ২ সেপ্টেম্বর উপজলা বিএনপিথর কমী সভার সিদ্ধান্ত হয়।
খুলনায় জনতা ব্যাংকে অগ্নিকাণ্ড
স্টাফ রিপোর্টার
জনতা ব্যাংকের খুলনা মহানগরীর নুরনগর শাখায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে কিছু মূল্যবান কাগজপত্র পুড়ে গেছে।
বিদ্যুৎ না থাকায় ব্যাংকের স্টোর রুমে চলা জেনারেটর থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে জানান ফায়ার সার্ভিস কর্মীরা।
অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করে নুরনগর শাখার ম্যানেজার মঞ্জুয়ারা বেগম জানান, সোমবার বিকেল ৩টার দিকে বিদ্যুৎ না থাকায় জেনারেটর চালিয়ে তারা কাজ করছিলেন। জেনারেটরটি ভবনের নিচতলায় স্টোর রুমে চলছিল। একপর্যায়ে জেনারেটর গরম হয়ে স্টোর রুমে থাকা কাগজপত্র আগুন লেগে যায়। আগুনের ধোঁয়ায় ব্যাংকে কর্মরতরা তৃতীয় তলায় উঠে যান।
তিনি আরও জানান, তাৎক্ষণিক খবর পেয়ে দমকল বাহিনীর দুটি ইউনিট দ্রুত আগুন নেভানোর চেষ্টা করে এবং প্রায় আধা ঘণ্টার মধ্যেই আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। স্টোর রুমে থাকা কাগজপত্র ছাড়াও দুটি মোটরসাইকেল ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
৮ বছর পর দখলমুক্ত হলো খাল
বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটের ফকিরহাট উপজেলায় দীর্ঘ আট বছর পর একটি গুরুত্বপূর্ণ খাল দখলমুক্ত করেছে প্রশাসন।
সোমবার (২৯ আগস্ট) দুপুরে উপজেলার শুভদিয়া ইউনিয়নের মালুর কাটাখালী খালে থাকা অবৈধ বাঁধ শ্রমিক দিয়ে কেটে অপসারণ করা হয়। এতে খুশি স্থানীয়রা।
স্থানীয় বাসিন্দা ইমদাদ হোসেন বলেন, ‘মনের মধ্যে একটা চাপা কষ্ট ছিল আমাদের। সরকারি খাল হওয়ার পরও মাছ ধরতে পারতাম না। খাল দিয়ে এলাকার পানিও নামতো না। প্রশাসনের পক্ষ থেকে বৈধ বাঁধ অপসারণ করায় এলাকার সবাই খুশি। সবাই মিলে খালে এখন মাছ ধরছে।’
হাবিবুর রহমান শিকদার নামের এক বৃদ্ধ বলেন, ‘খাল মুক্ত হওয়ার আশা ছেড়েই দিয়েছিলাম। অবশেষে খালে দেওয়া অবৈধ বাঁধ অপসারণ করা হলো।’
ফকিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনোয়ার হোসেন জাগো নিউজকে বলেন, পানির স্বাভাবিক প্রবাহ নিশ্চিত ও জলাবদ্ধতা নিরসনে ফকিরহাট উপজেলায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
জেলা প্রশাসক মো. আজিজুর রহমান বলেন, আমরা খাল দখল মুক্ত করতে অভিযান অব্যাহত রেখেছি।
মাগুরায় তোষা পাট-৮ চাষে আগ্রহী হচ্ছেন কৃষকরা
মাগুরা প্রতিনিধি
জেলায় বিজেআরআই তোষা পাট-৮(রবি-১) চাষে আগ্রহী হয়ে উঠছেন হচ্ছেন কৃষকরা । এ জাতের পাট দেখতে লাল বর্ণের, আঁশ মোটা ও ফলন ভালো হয় বলে জানিয়েছে স্থানীয় কৃষি বিভাগ। চলতি মৌসুমে জেলায় ২৫০ হেক্টর জমিতে এ জাতের পাট চাষ করেছেন কৃষকরা।
এ পাটের বিশেষ বৈশিষ্ট হচ্ছে আগাম বীজ বপন ও ক্ষেত থেকে কাটাসহ এ পাটের জীবনকাল মাত্র ১১৫ থেকে ১২০ দিন। এ কারণে এ পাট চাষে ইতোমধ্যে জেলার কৃষকদের মধ্যে আগ্রহ বেড়েছে। স্থানীয় কৃষি অফিস এ পাট চাষ বৃদ্ধির লক্ষ্যে কৃষকদের উদ্ভুদ্ধ করার পাশাপাশি নানা পরামর্শ দিচ্ছেন।
মাগুরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, জেলার কৃষকরা প্রায় ৩ বছর বিজেআরআই তোষা পাট-৮(রবি-১) এর চাষ শুরু করেছেন। এ পাট গাছ সাধারণ পাট গাছ থেকে কিছুটা লম্বা হয়। মাগুরা জেলায় এ বছর ২৫০ হেক্টর িেজমত বিজেআরআই তোষা পাট-৮(রবি-১) চাষ হয়েছে । আগামীতে এ চাষ আরো বাড়বে বলে মনে করছেন কৃষি বিভাগ। এ পাট চাষ জনপ্রিয় করতে মাঠ পর্যায়ে কাজ করছে কৃষি বিভাগ। এ জাতের পাট বীজ বপনের উপযুক্ত সময় হচ্ছে মার্চের তৃতীয় সপ্তাহ থেকে এপ্রিল মাসের শেষ সপ্তাহ পর্যন্ত। এটি অপেক্ষাকৃত উচু, জলাবদ্ধতাহীন দো-আঁশ এবং বেলে দো-আঁশ মাটিতে চাষের উপযোগী। স্বাভাবিক গড় উচ্চতা প্রচলিত জাত অপেক্ষা ৩০ থেকে ৩৫ সেন্টিমিটার বেশি। উন্নততর আঁশ বিশিষ্ট এ পাট অধিকতর উজ্জল এবং শক্ত।
জেলার মহম্মদপুর উপজেলার বিনোদপুর ইউনিয়নের ঘুল্লিয়া গ্রামের কৃষক আইয়ুব আলী জানান, তিনি ৫০ শতক জমিতে এ পাটের চাষ করেছেন। তিনি ৫০ শতক জমি থেকে প্রায় ১৬মন পাট ঘরে তুলেছেন। এ পাটের ১ কেজি ৬০০ বীজ তিনি সংগ্রহ করেছেন স্থানীয় কৃষক বকুল জোয়ার্দারের কাছ থেকে। এ চাষে সব মিলিয়ে তার খরচ হয়েছে প্রায় ১৬ হাজার টাকা। ভালো দামে পাট বিক্রি করে লাভোবান হবেন বলে তিনি আশা করছেন।
মাগুরা সদর উপজেলা আঠাখাদা গ্রামের কৃষক টিটুল বিশ্বাস জানান, তিনি এ বছর ৩৩ শতক জমিতে এ জাতের পাট চাষ করছেন। তিনি মাগুরা সদর উপজেলা কৃষি অফিস থেকে ৭৫০ গ্রাম পাট বীজ সংগ্রহ করছেন। তিনি জানান, আমরা সাধারণ জাতের যে পাট চাষ করি তার তুলনায় এ পাটে কিছুটা লম্বা ও আঁশ মোটা হয়। পাটের রঙও বেশভালো হয়।
বিনোদপুর ইউনিয়নের উপ-সহকারী কৃষি কর্মকর্তা মৃনাল কান্তি দাস জানান, এ ইউনিয়নে ৮৫ হেক্টর বিজেআরআই তোষা পাট-৮(রবি-১) জাতের পাট চাষ হয়েছে। এ পাটের ফলন ভালো হয়েছে। পাট কেটে পানিতে দেয়ার পর স্বল্প সময়ে জাগ আসে। ফলে কৃষকরা সহজেই আঁশ সংগ্রহ করে শুকিয়ে তা ঘরে তুলতে পারে। স্থানীয় কৃষকরা নিজেরাই এ জাতের পাট বীজ উৎপান করে তা কৃষকদের কাছে বিক্রি করেন। এ পাটের গুনাগুন ও ফলন দেখে দিন দিন কৃষকরা এটি চাষে আগ্রহী হচ্ছেন।
মাগুরা সদর উপজেলার আঠারখাদা ইউনিয়নের উপ-সহকার ী কৃষি কর্মকর্তা লব কুমার রায় জানান, অন্য জাতের তুলনায় এ জাতটি কৃষকদের মাঝে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। পর্যাপ্ত বীজ পেলে আগামীতে আরো অনেক বেশি আবাদ হবে।
উল্লেখ্য, এ বছর মাগুরা জেলায় লক্ষ্যমাত্রার চেয়ে বেশি জমিতে পাট চাষ হয়েছে। চলতি মৌসুমে জেলায় পাট চাষের লক্ষ্যত্রামা ছিল ৩৫ হাজার ৮৬৫ হেক্টর জমিতে। সেখানে আবাদ হয়েছে ৩৬ হাজার ৯৩০ হেক্টর জমিতে। যা লক্ষ্যমাত্রার তুলনায় ১ হাজার ৬৫ হেক্টর বেশি। এর মধ্যে সদর উপজেলায় ১১ হাজার ৪৫ হেক্টর, শ্রীপুরে ১১ হাজার ১৫০ হেক্টর, শালিখায় ৩ হাজার ৯৩৫ হেক্টর এবং মহম্মদপুর উপজেলা ১০ হাজার ৮০০ হেক্টর জমিতে সাধরণ জাতের পাট চাষ হয়েছে। চাষকৃত জমি থেকে প্রায় ৫ লাখ ১৫ হাজার ৯১২ বেল পাট উৎপাদিত হবে বলে আশা করছে স্থানীয় কৃষি বিভাগ
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক সুফি মো. রফিকুজ্জামান জানান, চলতি বছর জেলায় মোট ৩৬ হাজার ৯৩০ হেক্টর জমিতে পাট চাষ হয়েছে । এর মধ্যে ২৫০ হেক্টর বিজেআরআই তোষা পাট-৮(রবি-১) চাষ হয়েছে। এ জাতের পাট চাষ কৃষকদের মাঝে জনপ্রিয় হচ্ছে। এ পাটের বৈশিষ্ট হচ্ছে আগাম চাষ করা যায়,রোগ ব্যধি কম হয় এবং একটু দেরিতে কর্তন করলেও এ জাতের পাট শুকিয়ে মারা যায় না। ১১৫ থেকে ১২০ দিনের মধ্যে জমি থেকে পাট কাটতে পারলে ১৫ থেকে ২০ শতাংশ বেশি ফলন পাওয়া যায়। এ জাতের পাটের বীজ বেশি করে কৃষকদের মধ্যে সরবরাহ করলে পাটের উৎপাদন বৃদ্ধি পাবে এবং কৃষকরা আর্থিকভাবে লাভোবান হবেন। আমরা মনে করি আগামীতে বিজেআরআই তোষা পাট-৮(রবি-১) জাতের বীজের সহজ লভ্যতার পাশাপাশি এ জাতের পাটের চাষ আরো বাড়বে।
উপাচার্যের পরিবারের ৯ সদস্য ও ৭৩ শিক্ষকের নিয়োগ বাতিলের নির্দেশনা
স্টাফ রিপোর্টার
খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক শহীদুর রহমান খানের পরিবারের ৯ সদস্য ও ৭৩ শিক্ষকের নিয়োগ বাতিলের নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপ-সচিব মো. মাহমুদুল আলম স্বাক্ষরিত এ সংক্রান্ত নির্দেশনাপত্র ৩ আগস্ট উপাচার্য বরাবর পাঠানো হয়। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) কর্তৃক গঠিত তদন্ত প্রতিবেদনের আলোকে এ নির্দেশনা দেওয়া হয় বলে মন্ত্রণালয়ের চিঠিতে উল্লেখ করা হয়। এ নির্দেশনা বাস্তবায়ন করে প্রতিবেদন মন্ত্রণালয়ে পাঠানোর জন্যও বলা হয়েছে। আগামী ১১ সেপ্টেম্বর উপাচার্য হিসেবে শহীদুর রহমানের মেয়াদ শেষ হবে।
বিষয়টি সোমবার (২৯ আগস্ট) রাইজিংবিডিকে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ডা. খন্দকার মাজহারুল আনোয়ার। তিনি বলেন, ২৫ আগস্ট এ চিঠি তারা হাতে পেয়েছেন। যেহেতু চিঠিটি উপাচার্য বরাবর পাঠানো হয়েছে, সেহেতু উপাচার্যের অনুমোদন সাপেক্ষে দ্রুততম সময়ের মধ্যে এ নির্দেশনা বাস্তবায়ন করা হবে।
তবে ৭৩ শিক্ষকের নিয়োগ বাতিলের নির্দেশের বিষয়টি বিশ্ববিদ্যালয় আইন পরিপন্থি বলে মন্তব্য করে এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ে পূনর্বিবেচনার জন্য আবেদন করা হবে বলে উল্লেখ করেন তিনি। এ বিষয়ে কথা বলতে একাধিকবার ফোন করা হলেও রিসিভ করেননি উপাচার্য অধ্যাপক শহীদুর রহমান খান।
শিক্ষা মন্ত্রণালয়ের চিঠিতে উল্লেখ করা হয়, তদন্ত প্রতিবেদনে দেখা গেছে উপাচার্য বিশ্ববিদ্যালয়ে নিজের ছেলে, মেয়ে, শ্যালক-শ্যালিকার ছেলে ও ভাতিজাকে নিয়োগ দিয়েছেন। স্ত্রীকেও অধ্যাপক পদে নিয়োগ দেওয়ার চেষ্টা করেছিলেন। তবে প্রক্রিয়া শেষ করার আগেই তা আটকে যায়। সবমিলিয়ে উপাচার্য নিজের পরিবারের সদস্য ও আত্মীয়দের মধ্যে নয়জনকে নিয়োগ দিয়েছেন। ইউজিসির তদন্তে স্বজনপ্রীতি ছাড়া শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগের প্রমাণ পাওয়া গেছে।
শিক্ষকদের নিয়োগ বাতিলের বিষয়ে বলা হয়েছে, বিষয় বিশেষজ্ঞ ছাড়া একই ব্যক্তিকে দিয়ে সিলেকশন বোর্ড গঠন করে ২০টি বিষয়ে ৭৩ জন শিক্ষকের নিয়োগ দেওয়া হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উপাচার্যের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ নিয়ে ২০২০ সালে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের পাঁচজন সদস্য শিক্ষা মন্ত্রণালয়কে চিঠি দেন। এরপর মন্ত্রণালয়ের নির্দেশে তদন্ত কমিটি গঠন করে ইউজিসি। ইউজিসির সদস্য অধ্যাপক বিশ্বজিৎ চন্দের নেতৃত্বে গঠিত এ কমিটির অপর সদস্য ছিলেন- খুলনা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আফরোজা পারভীন ও ইউজিসির সিনিয়র সহকারী পরিচালক গোলাম দস্তগীর (সদস্য সচিব)। গত ২৩ জানুয়ারি প্রতিবেদন জমা দেয় তদন্ত কমিটি।
তদন্তে উঠে আসে, উপাচার্য নিজের ছেলে শফিউর রহমান খান ও শ্যালক জসীম উদ্দীনকে নিয়োগ দিয়েছেন শাখা কর্মকর্তা পদে। চারজনকে নিয়োগ দেওয়া হয়েছে, যারা উপাচার্যের ভাতিজা। তারা হলেন হিসাবরক্ষণ কর্মকর্তা পদে মুরাদ বিল্লাহ, প্রশাসনিক কর্মকর্তা পদে সুলতান মাহমুদ, ল্যাব টেকনিশিয়ান পদে ইমরান হোসেন ও অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর পদে মিজানুর রহমান। শ্যালিকার ছেলে সায়ফুল্লাহ হককে নিয়োগ দেওয়া হয় সহকারী প্রকৌশলী (বিদ্যুৎ) হিসেবে। ডেটা এন্ট্রি অপারেটর পদে নিয়োগ পাওয়া নিজামউদ্দিন উপাচার্যের আত্মীয়। তাদের সবাইকে অস্থায়ী ভিত্তিতে নিয়োগ দেওয়া হয়। উপাচার্যের মেয়ে ইসরাত খানকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে শিক্ষক হিসেবে যে প্রক্রিয়ায় নিয়োগ দেওয়া হয়েছে, সেটি ত্রুটিযুক্ত বলে তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়।
এতে বলা হয়, উপাচার্যের মেয়ে ২০২০ সালের ১৩ এপ্রিল প্রভাষক পদে আবেদন করেন। এ পদে ৩০ জন প্রার্থী আবেদন করেছিলেন, যাদের মধ্যে স্নাতক পর্যায়ের ফলাফলে পিছিয়ে ছিলেন উপাচার্যকন্যা। তার সিজিপিএ ৩ দশমিক ৩০। তদন্ত কমিটি বলেছে, উপাচার্যের মেয়েকে নিয়োগের ক্ষেত্রে প্রক্রিয়ায় স্বজনপ্রীতি ও ত্রুটি পরিলক্ষিত হয়েছে।
শুধু মেয়েকে নয়, উপাচার্য নিজের স্ত্রীকেও বিশ্ববিদ্যালয়টিতে সরাসরি অধ্যাপক পদে নিয়োগের চেষ্টা করেছিলেন। উপাচার্যের স্ত্রী ফেরদৌসী বেগম উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা। তিনি ২০২০ সালের ১৩ এপ্রিল খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি অ্যান্ড পাবলিক হেলথ বিভাগের অধ্যাপক পদে আবেদন করেন। তবে এ নিয়োগ কার্যক্রম স্থগিত করেছে শিক্ষা মন্ত্রণালয়। তদন্ত কমিটি বলছে, উপাচার্যের স্ত্রী নিয়োগের শর্তই পূরণ করেন না।
তবে ভিসি’র বিরুদ্ধে নিয়োগ প্রক্রিয়ায় স্বজনপ্রীতির অভিযোগ উঠলেও ভারপ্রাপ্ত রেজিস্ট্রার রয়েছেন ধরাছোঁয়ার বাইরে। রেজিস্ট্রার নিজেও নিয়োগে স্বজনপ্রীতি করেছেন। তার আত্মীয় ও এলাকাবাসী পরিচয়ে অনেকে চাকরি পেয়েছেন। তাদের মধ্যে রয়েছেন, ভাতিজি জান্নাতুল নাঈম (প্রশাসনিক কর্মকর্তা), চাচাত ভাই কালাম (পরিচ্ছন্নতা কর্মী), দূরসম্পর্কের নাতি কামরুল হাসান (অফিস সহায়ক), চাচাত ভাই আল মামুন (ল্যাব এটেনডেন্ট), নিকটাত্মীয় হান্নান আকন্দ (ফটোকপি মেশিন অপারেটর), নিকট আত্মীয় আবদুল মতিন (কম্পিউটার অপারেটর), এলাকাবাসী জাহাঙ্গীর আলম (অফিস সহায়ক) ও এলাকাবাসী শহিদুল ইসলাম (উন্নয়ন কর্মকর্তা)।
২০১৫ সালের ৫ জুলাই সংসদে খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় বিল পাস হয়। এরপর ২০১৮ সালের ১১ সেপ্টেম্বর ভাইস চ্যান্সেলর (ভিসি) হিসেবে নিয়োগ পান অধ্যাপক ড. মো. শহীদুর রহমান খান। তিনি ২০১৮ সালের ১১ নভেম্বর রেজিস্ট্রার পদের বিপরীতে অতিরিক্ত রেজিস্ট্রার হিসেবে ছয় মাসের জন্য অস্থায়ী (অ্যাডহক) ভিত্তিতে নিয়োগ দেন ডা. মো মাজহারুল আনোয়ারকে। ২০১৯ সালের ২৯ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে শিক্ষা কার্যক্রমের যাত্রা শুরু করে বিশ্ববিদ্যালয়টি। এখন সেখানে শিক্ষার্থীর সংখ্যা দুই শতাধিক।
তদন্ত প্রতিবেদনের তথ্যানুযায়ী, বর্তমানে বিশ্ববিদ্যালয়ে ৭৩ জন শিক্ষক, ৩০ জন কর্মকর্তা (স্থায়ী ও অস্থায়ী) এবং ২৩১ জন কর্মচারীসহ (স্থায়ী ও অস্থায়ী) মোট জনবল আছে ৩৩৪ জন। বিশ্ববিদ্যালয়ে ২০ জন কর্মকর্তা ও ৪৭ জন কর্মচারী নিয়োগ হয় অস্থায়ী ভিত্তিতে। শুরু থেকে অর্থের বিনিময়ে বিভিন্ন পদে লোক নিয়োগ দেওয়ার অভিযোগ ওঠে।
বাগেরহাটে বারোমাসি সজনে চাষ শুরু
বাগেরহাট প্রতিনিধি
বানিজ্যিকভাবে লাভবান হওয়ার আশায় বাগেরহাটে বারমাসি উন্নত জাতের সজনে চাষ শুরু করেছেন কৃষক আব্দুল আজিজ টিটু। এক বিঘা জমিতে পুষ্টিকর এ সবজিটি উৎপাদন করছেন তিনি।ইতোমধ্যে তার রোপণ করা ওডিসি-৩ জাতের সজনে গাছে ফুলও এসেছে। আব্দুল আজিজ টিটুর বাড়ি বাগেরহাট সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের বেনেগাতি গ্রামে।
মালয়েশিয়া থেকে দেশে ফেরার পর কিছু একটা করার ইচ্ছা থেকে কৃষিকাজ শুরু করেন আব্দুল আজিজ টিটু। এরই অংশ হিসেবে আট মাস আগে তিনি নিজের এক বিঘা জমিতে রোপণ করেন ওডিসি-৩ জাতের সজনে গাছে। গাছে ইতোমধ্যে ফুলও আসতে শুরু করেছে। প্রথম বছরেই সজনে বিক্রি করে বিনিয়োগের দ্বিগুণ লাভ হবে বলে আশা করছেন এই কৃষক। এদিকে টিটুর সফলতা দেখে স্থানীয় আরও অনেকে সজনে চাষের ইচ্ছে প্রকাশ করেছেন।
আব্দুল আজিজ টিটু বলেন, ‘দীর্ঘদিন ধরে সবজি চাষ করি। সবজির চাষ পদ্ধতি, পুষ্টিগুণ, দাম ও বিক্রির কৌশল নিয়ে আগ্রহ থাকায় নিয়মিত কৃষি বিষয়ক ভিডিও দেখি। ইউটিউবে ওডিসি-৩ জাতের সজনের গুণাগুণ ও ব্যাপক ফলনের কথা জানতে পারি। এরপর স্থানীয় কৃষি কর্মকর্তাদের পরামর্শ অনুযায়ী ওডিসি-৩ জাতের চাষ কৌশল আয়ত্বে আনি। ২০২১ সালের শেষের দিকে ভারতের কেরালা রাজ্য থেকে বীজ আনি। এরপর জমি প্রস্তুত করে জানুয়ারি মাসের প্রথম দিকে বীজ রোপণ করি। খুব দ্রুত বড় হয়েছে গাছগুলো। মাত্র আট মাসে আমার গাছে ফুল এসেছে। গাছের বৃদ্ধিও অনেক ভাল। আশাকরি অনেক ফল হবে এবার।’
বীজ ক্রয়, রোপণ ও পরিচর্যার ব্যয় সম্পর্কে তিনি আরও বলেন, ‘এক বিঘা (৫২ শতক) জমি প্রস্তুত, বীজ সংগ্রহ ও রোপন করতে প্রায় ৫০ হাজার টাকা ব্যয় হয়। পরবর্তীতে বিভিন্ন সময় পরিচর্যা ও আগাছা পরিস্কার করতে আরও ১০ হাজার টাকার মত ব্যয় হয়েছে। যেভাবে ফুল এসেছে আশাকরি এক থেকে দেড় লাখ টাকার সজনে বিক্রি করতে পারবো।’
আব্দুল আজিজ টিটু বলেন, ‘এই সজনে ক্ষেতকে আমি মাদার ক্ষেত হিসেবে তৈরি করব। এখানে উৎপাদিত সজনে বাজারে বিক্রির পাশাপাশি, এই সজনে থেকে বীজ উৎপাদন করব। বীজ থেকে চারা তৈরি করে সারাদেশে ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে।’
স্থানীয় রুহুল আমিন শেখ নামের এক ব্যক্তি বলেন, ‘আমরা প্রচুর সবজি চাষ করি। সবজি ক্ষেতের পাশে দুই-একটা সজনে গাছও থাকে। কিন্তু এভাবে বানিজ্যিকভাবে সজনে চাষের কথা কখনও চিন্তা করিনি। সারা বছর সজনে হয় এটাও জানা ছিল না। আব্দুল আজিজ টিটুর ক্ষেত দেখে আমার খুব ভাল লেগেছে। বীজের ব্যাপারে তার সঙ্গে কথা বলেছি। ইনশাআল্লাহ জানুয়ারি মাসের দিকে চাষ শুরু করব।’
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বাগেরহাটের উপ-পরিচালক মো. আজিজুর রহমান বলেন, ‘সজনে একটি পুষ্টিগুণ সম্পন্ন সবজি। বাজারে এই সবজির ব্যাপক চাহিদা রয়েছে। এর ভালো দামও রয়েছে। এরপরেও বাগেরহাটে বানিজ্যিকভাবে সজনে চাষ নেই বললেই চলে। তবে এখন বেনেগাতি এলাকার কৃষক আব্দুল আজিজ টিটু বানিজ্যিকভাবে সজনের চাষ করেছেন। তার গাছে ফলও এসেছে। আশাকরি ভাল ফলন হবে। কৃষি বিভাগের পক্ষ থেকেও তাকে সব ধরণের কারিগরি পরামর্শ প্রদান করা হচ্ছে।’
আব্দুল আজিজ টিটু ভাগ্য বদলের আশায় মালয়শিয়া যান। ২০০৯ সালে তিনি সেখান থেকে দেশে ফেরেন। দেশে ফিরে বিভিন্ন ব্যবসায় বিনিয়োগ করে সুবিধা করতে পারেননি। দুই বছর পরে ২০১১ সালে নিজের জমিতে সবজি চাষ শুরু করেন। প্রতিবছর সবজি ও ফল চাষের জমি বাড়াতে থাকেন। বর্তমানে তার এক বিঘা জমিতে সজনের চাষ হচ্ছে। এছাড়া দশ বিঘা জমিতে সবজি ও ফলের গাছ রয়েছে তার। তার ক্ষেতে পেপে, লাউ, বেগুন, ঢেড়স, করলা, দুন্দল, কুশি, ঝিঙ্গে, ডাটা, কুমড়া, লেবু, চুইঝালসহ নানা জাতের সবজি রয়েছে। বসত ঘরের সামনে রয়েছে শতাধিক প্রকার চারার ছোট নার্সাসি। সবজি ক্ষেত ও নার্সারি থেকে প্রতিবছর ৫ লাখ টাকার বেশি আয় রয়েছে টিটুর।
টিটুর কৃষি ক্ষেতে সারা বছর চারজন নারী ও চারজন পুরুষ শ্রমিক কাজ করেন। ২০২০-২১ অর্থ বছরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে সফল কৃষক হিসেবে পুরুস্কার পান তিনি।
মোংলায় পুলিশ মোতায়েন, তিন নেতা-কর্মী গ্রেফতার, বাড়িতে বাড়িতে পুলিশের তল্লাশি
মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
জ্বালানী তেলের মূল্য বৃদ্ধি, বিদ্যুৎতের লোডশেডিং, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি ও ভোলায় পুলিশের গুলিতে রহিম ও নুরআলম হত্যার প্রতিবাদে কেন্দ্র ঘোষিত বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভার উদ্যোগ নেয় পৌর বিএনপি। এ কর্মসূচিকে ঘিরে সোমবার সকাল থেকে মাদ্রাসা রোডসহ শহরের বিভিন্ন মোড়ে পুলিশ মোতায়েন করা হয়েছে। এছাড়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জুলফিকার আলীর বাড়ীর সামনেও পুলিশ মোতায়েন করা হয়েছে। বিএনপি নেতা জুলফিকার আলী বলেন, কেন্দ্র ঘোষিত বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করার জন্য আমরা সোমবার সকালে প্রস্তুতি নিই। কিন্তু সকাল থেকেই আমার বাসার সামনে পুলিশ মোতায়েন করা হয়েছে। এছাড়া লোকজন যাতে এ প্রোগ্রামে না আসতে পারে সেজন্য বাঁধার সৃষ্টি করা হচ্ছে। গত রাতে বিএনপির নেতা-কর্মীদের বাড়ীতে তল্লাশী চালিয়ে ভয়ভীতি প্রদর্শনসহ যুবদল ও ছাত্রদলের ২ নেতা-কর্মীকে গ্রেফতার করেছে। এছাড়া ৫/৬ কর্মীকে মারপিট করে আহত করা হয়েছে বলেও জানান তিনি।
মাদ্রাসা রোডে বিএনপি নেতা জুলফিকার আলীর বাড়ীর সামনে অবস্থান নিয়ে থাকা পুলিশের এসআই আলী রেজা বলেন, দেশের প্রধান দুইদলের প্রোগ্রাম থাকায় যাতে শান্তিশৃঙ্খলা পরিস্থিতি পরিপন্থী কোন কাজ বা ঘটনা যাতে না ঘটে সেজন্য পুলিশ মোতায়েন করা হয়েছে।
এদিকে সকাল থেকে পৌর শহরে আওয়ামী সমর্থিত বিভিন্ন সংগঠন নানা শ্লোগানে মিছিল করছেন।
মোংলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, আটক বিএনপির দুইজন ও জামায়াতে একজনকে নাশকতা মামলায় সোমবার সকালে কোর্টে প্রেরণ করা হয়েছে।
কলারোয়ার হাট-বাজারে রূপালী ইলিশ এখন রূপ কথার গল্প
সোহাগ হোসেন কলারোয়া প্রতিনিধি
যার নাম শুনলে বাঙালীর জিভে পানি এসে যায়। সাধারণ মানুষের এখন তা চোখে দেখা পাওয়া দুস্কর। আর আজকের প্রজন্মের নিম্ম ও মধ্যবিত্ত পরিবারের শিশুরা তা চিনে না বললেও ভুল হবে না। হ্যাঁ বলছিলাম বাংলাদেশের রুপালী ইলিশ মাছের কথা। আজকের শিশুর কাছে রুপালী ইলিশ রুপ কথায় পরিণত হতে চলেছে। ষাট ও সত্তরের দশকে জৈষ্ঠ্য মাসের শেষে কলারোয়ার গ্রামে গঞ্জের হাট বাজারে রুপালী ইলিশ আসা শুরু হয়ে যেত। আর বর্ষাকাল থেকে শরৎকালের শেষ অবধি মাঠঘাট নালা ডোবায় পাওয়া মলাঢেলা, কই, শিং, মাগুর, চ্যাং, বেতল, শোল, ট্যাংরা, বাইন সহ নানা প্রকার মাছে গ্রামের মানুষের বাড়ি ভরে থাকত। বাড়তি মাছ পাওয়ার কারণে পুটি আর চিংড়ির শুটকি তৈরি করা হত। বাড়িতে এসব মাছ থাকার পরেও রসনা বিলাসী বাঙালী বাড়ি রুপালী ইলিশ ছাড়া চলে কি। গ্রামের হাট বাজার গুলো ভরে যেত ইলিশে। হাটের দিনে বাড়ি বাড়ি আনা হত রুপালী ইলিশ। প্রতি হাটের দিন সন্ধার পরে ইলিশের মনোলোভা সুগন্ধে পাড়া মহলাগুলো সুবাসিত হয়ে পড়ত। আর সকালে ভাজা ইলিশ নয়, পান্তা ভাতের সংগে ইলিশের ঝোলে জমে উঠত খাওয়ার আনান্দ। আর অনেক পরিবারে পরদিন ঝোলের ইলিশ মাছ আগুনে শুকিয়ে সেই ইলিশ দিয়ে মজাদার সব তরকারী রান্না খাওয়া হত। আর দুই আড়াই কেজি ইলিশের তেলের মজা ছিল আলাদা। তখন কলারোয়ার পর্ব সীমানা দিয়ে প্রবাহিত কপোতাক্ষ নদে মাঝে মাঝে কৃষক আর জেলের জালে ইলিশ ধরা পড়ত। তাই প্রায় আশ্বিন মাসের শেষ অবধি গ্রামের বাঙালী পরিবারে চলত ইলিশ খাওয়ার ধুম। কিন্তু আশির দশকের শেষ ভাগে এসে গ্রামের হাট বাজারে ইলিশে ভাটা পড়তে শুরু করে। আর দাম বেড়ে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে যেতে থাকে। ২০০০ সালের পরে ক্রমান্বয়ে ইলিশ মাছ দূস্প্রাপ্য হয়ে উঠে। একদিকে মূল্য বৃদ্ধি; অন্যদিকে দুস্প্রাপ্যতার কারণে ইলিশ একেবারে সাধারণ মানুষের নাগালের বাইরে নিয়ে যায়। এখন গ্রাম গঞ্জের হাট বাজারে বছরে ১/২ দিনের বেশী ইলিশের দেখা মেলে না। কিছু চাকরীজীবি আর গ্রামের ৫/১০ জন ধনাঢ্য পরিবার এর ক্রেতা। সাধারণ মানুষ তো দূরের কথা, নিম্ন মধ্যবিত্ত পরিবারের পক্ষে সেই ইলিশ কেনা সম্ভব হয় না। ফলে আজকের প্রজন্মের বেশীর ভাগ শিশু ইলিশ মাছ চিনে না। কোন দিন ইলিশ মাছ দেখেনি। মজাদার সুস্বাদু ইলিশ তাদের কাছে রুপকথার গল্প। জাটকা শিকার নিষিদ্ধ হওয়ার পরে ইলিশ উৎপাদন বৃদ্ধির খবর প্রচারে মানুষের মনে আবার আশা জাগে। কিন্তু শাকদা গ্রামের ৮০ বছরে প্রবীণ ইসলাম, দাড়কির ৭০ বছরের বৃদ্ধ শওকাত, সোনাবাড়িয়ার আজিজ (৭৯) আবার লোভাতুর হয়ে পড়ে মজাদার পান্তা ইলিশ, ভাজা ইলিশ, ইলিশ পোলাও খাওয়ার আশায়। কিন্তু ইলিশের দাম কমেনি। সেই সংগে দুস্প্রাপ্যতা প্রকট। ইলিশ পেতে হলে শহরে যেতে হয়। তাই প্রবীণ মানুষগুলোর ইলিশ খাওয়া দূরাশায় পরিণত হয়েছে।










































