শহিদুল ইলাম দইচ, যশোর।।
যশোর শহরের আশ্রম মোড়ে নিজ বাড়িতে রওশনারা রোশনি নামে পঞ্চাশোর্ধ এক নারী খুন হয়েছেন। আজ সন্ধ্যা ৭টার দিকে পুলিশ তার লাশ উদ্ধার করে। কে বা কারা কি কারণে তাকে হত্যা করেছে তা উদঘাটনে তদন্ত শুরু করেছে পুলিশ।খবর শুনে অতিরিক্ত পুলিশ সুপার (ক)বিলাল হুসাইন,অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি),যশোর র্্যাবের কোম্পন্নী কমান্ডার এম নাজিউর রহমান, ঘটনাস্থল পরিদর্শন করেছেন। নিহত রোশনি আশ্রম মোড় এলাকার বাসিন্দা সাবেক প্রাণী সম্পদ কর্মকর্তা মৃত মুস্তাফিজুর রহমান মনুর স্ত্রী।
নিহতের স্বজন মা সেলিনা বেগম স্বাধীন আলোকে জানায়, রোশনির দুই সন্তানের মধ্যে ছেলে আমেরিকা প্রবাসী এবং মেয়ে ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয পড়ে। রশ্মি বাড়িতে একাই বসবাস করে। তার সাথে এলাকার মানুষের খুব একটা যোগাযোগ ছিল না। আজ সকালেও তিনি ফোনে আমেরিকা প্রবাসী নাতি নাতনিদের সাথে কথা বলেছেন।
বিকেলে রোশনির মা সেলিনা বেগম ঘরের দরজায় তালা মারা দেখতে পায়। ফোন করলেও সেটি বন্ধ পায়। এরপর জানালা দিয়ে ঘরের ভিতরে জিনিসপত্র এলোমেলো দেখতে পায়। বিষয়টি সন্দেহজনক হওয়ায় তিনি প্রতিবেশীদের ডেকে আনেন এবং পুলিশকে খবর দেন। এরপর পুলিশ গিয়ে দরজা ভেঙে ঘরের মধ্যে বক্স খাটের ভিতরে লুকিয়ে রাখা রোশনির গলা কাটা লাশ উদ্ধার করে।
যশোরের অতিরিক্ত পুলিশ সুপার বেলাল হোসেন বলেন, নিহতের আত্মীয়-স্বজনের সাথে কথা বলে জানা গেছে সকালেও তাকে অনেকে জীবিত দেখেছেন। দুপুর থেকে সন্ধ্যার মধ্যে যেকোনো সময় এই হত্যাকাণ্ডটি ঘটানো হয়েছে। হত্যার সাথে জড়িতদের সনাক্তে তদন্ত শুরু করেছে পুলিশ। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। তবে এলাকার একাধিক সূত্র বলছে রশ্মির বসবাস রত বাড়িটি ২৩ শতক জমির ওপর বাড়িটি বিক্রি করে রশ্মি ছেলের কাছে আমেরিকা চলে যাবেন। ইতোমধ্যে বাড়ির দাম উঠেছে দেড় কোটি টাকা। বাড়ি কিক্রির বিষয় নিয়ে খুন হতে পারেন রশ্মি।











































