Home আঞ্চলিক বেনাপোল প্রেসক্লাব  নির্বাচনে সভাপতি মহসিন মিলন এবং সাধারন সম্পাদক বকুল মাহবুব

বেনাপোল প্রেসক্লাব  নির্বাচনে সভাপতি মহসিন মিলন এবং সাধারন সম্পাদক বকুল মাহবুব

16

 

বেনাপোল প্রতিনিধি।।

শান্তিপূর্ণ ভাবে অনুষ্ঠিত হয়ে গেল বেনাপোল প্রেসক্লাবের ত্রি-বার্ষিক নির্বাচন। নির্বাচনে সভাপতি পদে দি ডেইলি স্টারের সাংবাদিক মহসিন মিলন এবং সাধারন সম্পাদক পদে বাংলাদেশ প্রতিদিন ও নিউজ ২৪ চ্যানেলের সাংবাদিক বকুল মাহবুব নির্বাচিত হয়েছেন।

সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন যশোর থেকে প্রকাশিত লোকসমাজ পত্রিকার সাংবাদিক মনিরুল ইসলাম মনি। বিকাল ৩টা থেকে বিকাল ৬ টা পর্যন্ত অনুষ্ঠিত নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করেন প্রেসক্লাবের সকল সদস্যরা। নির্বাচনে নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন দৈনিক ইত্তেফাকের সাংবাদিক কাজী শাহজাহান সবুজ ও দৈনিক কালের কন্ঠের সাংবাদিক জামাল হোসেন।