Home আঞ্চলিক ঘুষ দুর্ণীতি লুটপাট বন্ধ করতে না পারলে উন্নয়নের কথা বৈসম্য দূর করা...

ঘুষ দুর্ণীতি লুটপাট বন্ধ করতে না পারলে উন্নয়নের কথা বৈসম্য দূর করা যাবে না: ন্যাপ সভাপতি এনামুল

13

 

শহিদুল ইসলাম দইচ যশোর।।

দেশের চালিকা শক্তি রাজনীতি। রাজনীতি কলুস মুক্ত এবং সুস্থধারার রাজনীতি প্রতিষ্ঠা না হলে, সমাজের সার্বিক সংকট থেকে মুক্তিলাভ করা সম্ভব না। সমাজের সৎ আদর্শিক মানুষকে সকল প্রকার অশুভ শক্তির বিরুদ্ধে আন্দোলনে সামিল হতে হবে। তরুণ সমাজকে আদর্শিক রাজনীতিতে উদ্ধুদ্ধ করতে হবে। আমরা বিশ্বাস করি জনতাই শক্তি। জনতার ঐক্যবদ্ধ সংগ্রামই মুক্তি দিতে পারে। শনিবার (২৭ আগস্ট) দুপুরে ন্যাপের যশোর জেলা প্রতিনিধি সম্মেলনে এসব কথা বলেন ন্যাশনাল আওয়ামী পার্টির (ন্যাপ) কেন্দ্রীয় সভাপতি অ্যাড. এটিএম এনামুল হক।এটি এম এনামুল হক নির্বাচন কমিশনকে ইঙ্গিত করে বলেন, ‘আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব।এটাই মানুষের গণতান্ত্রিক অধিকার। সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সকল ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে এমন পরিবেশ তৈরি করতে হবে। এ দায়িত্ব নির্বাচন কমিশনের। ব্যালট ও ইভিএম বাহাস না করে ভোটের অধিকার নিশ্চিত করেন।’

তিনি আরো বলেন, ‘দ্রব্যমূল্যের চাপে সাধারণ মানুষ খুব কষ্টের মধ্যে আছে। তাদের আয় বাড়ছে না। প্রতিনিয়ত ব্যয় বেড়েই চলেছে। শুধু উন্নয়নের কথা না ভেবে গরিব দুঃখির মুখের দিকে তাকিয়ে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমাতে হবে। ঘুষ দূর্নীতি লুটপাট বন্ধ করতে না পারলে শুধু উন্নয়নের কথা বলে বৈষম্য দূর করা যাবে না।’ যশোর আইনজীবি সমিতি মিলনায়তনে অনুষ্ঠিত সম্মেলনে সভাপতিত্ব করেন মাস্টার নূর জালাল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় সাধারণ সম্পাদক বাবু পরিতোষ দেবনাথ, অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন, ন্যাপ নেতা গোলাম মোর্তজা মনি, নুর ইসলাম, মতিয়ার রহমান, তপন কুমার বিশ্বাস, মোশারফ হোসোন, আনোয়ার হোসেন প্রমুখ।সম্মেলনে মাষ্টার নুর জালালকে সভাপতি ও নূর ইসলামকে সাধারণ সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট জেলা কমিটি গঠন করা হয়েছে।