Home আঞ্চলিক সারা খুলনা অঞ্চলের সব খবরা খবর

সারা খুলনা অঞ্চলের সব খবরা খবর

63

নেত্র নিউজের নামে মামলা
খুলনাঞ্চল রিপোর্ট
রাষ্ট্রবিরোধী অপপ্রচারের অভিযোগে লেফটেন্যান্ট কর্নেল (বহিষ্কৃত) হাসিনুর রহমান ও সুইডেনভিত্তিক নিউজ পোর্টাল নেত্র নিউজের নামে মামলা করা হয়েছে। বুধবার ডিজিটাল নিরাপত্তা আইনে মামলাটি করেন রংপুর জেলা আওয়ামী লীগের সহসভাপতি অ্যাডভোকেট ইলিয়াস আহমেদ। দুপুর ৩টার দিকে মামলাটি আমলে নিয়ে সিআইডিকে তদন্তের নির্দেশ দেন রংপুর সাইবার ট্রাইব্যুনালের বিচারক ড. আব্দুল মজিদ। মামলায় হাসিনুর রহমানকে আসামি করা হয়েছে। অপর কোনো আসামির নাম উল্লেখ না থাকলেও প্রতিষ্ঠান হিসেবে নেত্র নিউজের নাম রয়েছে।
মামলার বাদী অ্যাডভোকেট ইলিয়াস আহমেদ বলেন, ফেসবুকে ‘নেত্র নিউজ’ আইডিতে একটি ভিডিওসহ পাবলিক পোস্ট নজরে আসে। সেখানে নেত্র নিউজ ফেসবুকে ‘আয়না ঘর: ডিজিএফআইয়ের গোপন বন্দীশালা’ শিরোনামে একটি মিথ্যা, মানহানিকর, আক্রমণাত্মক ভিডিও প্রচার করেছে। ভাইরাল হওয়া ওই ভিডিওসহ পোস্টটি রাষ্ট্র ও সরকারবিরোধী। যেখানে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করাসহ আইনশৃঙ্খলা বাহিনী ও সরকারের বিরুদ্ধে অপপ্রচার চালানো হয়েছে। তিনি বলেন, মিথ্যা, মানহানিকর, আক্রমণাত্মক এই অপপ্রচারের কারণে ৫০ হাজার কোটি টাকার অধিক ক্ষতি হয়েছে। অপপ্রচারের এ বিষয়টি আদালত আমলে নিয়ে সিআইডিকে তদন্তের নির্দেশ দিয়েছেন। এ ভিডিও দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, মুক্তিযুদ্ধ ও আওয়ামী লীগের পক্ষের মানুষের অনুভূতিতে মিথ্যা এই অপপ্রচার আঘাত করেছে। নেত্র নিউজ সুইডেনভিত্তিক একটি অনুসন্ধানীমূলক অনলাইন নিউজ পোর্টাল। এটি মূলত বাংলাদেশবিষয়ক সংবাদ প্রকাশ করে। সুইডেনে স্বেচ্ছা নির্বাসনে থাকা প্রবাসী বাংলাদেশি সাংবাদিক তাসনিম খলিল ২০১৯ সালের ২৬ ডিসেম্বর এই ওয়েবসাইট চালু করেন। তিনি পোর্টালটির প্রধান সম্পাদকের দায়িত্বে আছেন।

ব্যালট পেপার ছাড়া নির্বাচন হবে না : মির্জা ফখরুল
ঢাকা অফিস
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচনকালীন নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ও ব্যালট পেপারে ভোট গ্রহন ছাড়া দেশে কোনো নির্বাচন হবে না।
বুধবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলের যৌথসভা শেষে এক সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশনের সিদ্ধান্তের বিষয়ে জানতে চাইলে বিএনপি মহাসচিব এই প্রতিক্রিয়া ব্যক্ত করেন।
মির্জা ফখরুল বলেন, এই নির্বাচন কমিশন শুধুমাত্র সরকারের ইচ্ছা পূরণ, সরকারের যে লক্ষ্য আবার সরকার গঠন করা, সেই লক্ষ্যকে চূড়ান্ত রূপ দিতে ইসি ইভিএমের কথা আবারও বলেছে। এটা কখনোই জনগণ মেনে নেবে না, আমরাও মেনে নেব না। এটাকে আমরা পুরোপুরিভাবে প্রত্যাখান করছি। নির্বাচনকালীন একটি নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ছাড়া দেশে কোনো নির্বাচন হবে না। দলীয় সরকারের অধীনে নির্বাচনে জনগণের দাবি প্রতিফলিত হবে না, জনগণের যে রায় সেই রায় প্রতিফলিত হবে না। অবিলম্বে ব্যর্থতার জন্য সরকারকে পদত্যাগ করতে হবে এবং পদত্যাগ করে তাদের একটা নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে।

বর্তমান নির্বাচন কমিশনের বিষয়ে তিনি বলেন, এই নির্বাচন কমিশনের ব্যাপারে আমাদের একটুও ইন্টারেস্ট নেই। তারা কী বলছে না বলছে, কী করছে এটা আমাদের কাছে খুব আগ্রহ সৃষ্টি করে না। আমাদের মূল বিষয় হচ্ছে, সরকার যদি পরিবর্তন না হয়, নির্বাচনকালীন কোনো নির্বাচন কমিশনের পক্ষেই সুষ্ঠু নির্বাচন করা সম্ভব না।

বিএনপি মহাসচিব বলেন, সমস্ত রাজৈনৈতিক দলগুলো এমনকি জাতীয় পার্টি পর্যন্ত তারা সবাই কিন্তু (সংলাপে) গিয়ে বলে এসেছিল, আমরা ইভিএম চাই না। ইভিএম দিয়ে জনগণের রায় সঠিকভাবে প্রতিফলিত হবে না। বর্তমান নির্বাচন কমিশনকে আমরা বলি অবৈধ নির্বাচন কমিশন।এর গঠনও সঠিক পদ্ধতিতে হয়নি।

এর আগে, দুপুর ১টায় মির্জা ফখরুলের সভাপতিত্বে বিএনপি ও তার অঙ্গসংগঠনগুলোর যৌথ সভা অনুষ্ঠিত হয়। সভায় আগামী ১ সেপ্টেম্বর বিএনপির ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী সফলভাবে পালনের বিষয় নিয়ে আলোচনা হয়। দিবসটি পালনে বিএনপি দুই দিনের কর্মসূচিও ঘোষণা করেছে।

ওই সভায় মির্জা ফখরুল বলেন, বিএনপির জন্ম একটি ঐতিহাসিক মূহূর্তে। যখন বাংলাদেশের সকল রাজনৈতিক দল ব্যর্থ হয়েছে তখনই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশের মানুষের সামনে নতুন আশার আলো সৃষ্টি করতে পেরেছিলেন। এই দলটি বয়স ৪৪ বছর হয়েছে। নানা চড়াই–উতরাই গেছে।

১৯৮১ সালের ৩০ মে প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে নির্মমভাবে হত্যা করা হয় উল্লেখ করে তিনি বলেন, সেদিন গণতন্ত্রকেও হত্যা করা হয়েছে। ৯ বছর একটা স্বৈরাচার শাসন এখানে চলেছে। ফিনিক্স পাখির মতো বিএনপি আবার জেগে উঠেছে দেশনেত্রী খালেদা জিয়ার নেতৃত্বে। তিনি তার যোগ্য নেতৃত্ব দিয়ে তিনবার এই দলকে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে নিয়ে এসেছিলেন। আজকে দুর্ভাগ্য আমাদের সেই নেত্রী কারা অন্তরীণ হয়ে আছেন, গৃহে অন্তরীণ হয়ে আছেন।

তিনি বলেন, গত ১২-১৩ বছর ধরে একটা ফ্যাসিবাদী সরকার জোর করে ক্ষমতায় বসে আছে। ক্ষমতায় টিকে থাকার জন্য গুমসহ এমন কোনো কাজ নেই তারা করছে না। গুমের মধ্য দিয়ে ভয় ত্রাসের রাজত্ব সৃষ্টি করেছে। বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশের স্বাধীনতা, গণতন্ত্র রক্ষা করা, বাংলাদেশের সমৃদ্ধিকে অর্জন করা-এটা বিএনপিই শুরু করেছিলেন, শহীদ প্রসিডেন্ট জিয়াউর রহমানের ভিত্তি তৈরি করে দিয়েছিলেন, দেশনেত্রী খালেদা জিয়া এগুলোকে এগিয়ে নিয়ে গেছেন এবং এখন সেই পতাকা ধারণ করে আছেন আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বাংলাদেশের মানুষ গণতন্ত্র চায়, তারা তারেক রহমানের নেতৃত্বে আন্দোলনের মধ্য দিয়ে সংগ্রামের মধ্য দিয়ে নতুন করে বাংলাদেশ নির্মাণ করবে। যে বাংলাদেশে হবে সম্পূর্ণভাবে গণতান্ত্রিক বাংলাদেশ, যে বাংলাদেশ হবে মুক্ত বাংলাদেশ, যে বাংলাদেশ হবে স্বাধীন সার্বভৌম সমৃদ্ধ বাংলাদেশ এই হচ্ছে বিএনপির মূল লক্ষ্য।

এ সময় উপস্থিত ছিলেন- বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, বিএনপি নেতা আমান উল্লাহ আমান, আবদুস সালাম, মজিবুর রহমান সারোয়ার, খায়রুল কবির খোকন, হাবিব উন নবী খান সোহেল, তাইফুল ইসলাম টিপু, রফিকুল আলম মজনু, আমিনুল হক, যুবদলের সুলতান সালাহউদ্দিন টুকু, মোনায়েম মুন্না, স্বেচ্ছাসেবক দলের মোস্তাফিজুর রহমান, আবদুল কাদির ভুঁইয়া জুয়েল, মহিলা দলের সুলতানা আহমেদ, হেলেন জেরিন খান, মুক্তিযোদ্ধা দলের সাদেক আহমেদ খান, শফিকুল ইসলাম মিল্টন, তাঁতী দলের আবদুল কালাম আজাদ, মজিবুর রহমান মুজিব, মৎস্যজীবী দলের আবদুর রহিম, শ্রমিক দলের আনোয়ার হোসাইন, মোস্তাফিজুল করীম মজুমদার, উলামা দলের নুজরুল ইসলাম তালুকদার, সেলিম রেজা, জাসাসের লিয়াকত আলী, জাকির হোসেন রোকন, ছাত্র দলের সাইফ মাহমুদ জুয়েল প্রমুখ।

দৌলতপুরে বিএনপির কার্যালয়ে ছাত্রলীগের তান্ডব: ব্যাপক ভাংচুর: প্রতিবাদে আজ প্রেসব্রিফিং
খবর বিজ্ঞপ্তি।।
খুলনা মহানগরীর দৌলতপুরে বিএল কলেজ রোডে অবস্থিত থানা বিএনপির কার্যালয়ে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর করা হয়েছে। বুধবার (২৪ আগষ্ট) বিকেলে সংঘটিত এ হামলার ঘটনায় বিএল কলেজ শাখা ছাত্রলীগকে দায়ি করেছেন বিএনপি নেতৃবৃন্দ। গণবিরোধী ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার কর্তৃক জ¦ালানি তেল, পরিবহন ভাড়াসহ সকল দ্রব্যের মূল্যবৃদ্ধি এবং ভোলায় পুলিশের গুলিতে ছাত্রদল নেতা নূরে আলম ও স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুর রহিম হত্যার প্রতিবাদে বুধবার বিকেল ৪টায় দৌলতপুর থানা বিএনপির উদ্যোগে বিক্ষোভ কর্মসূচি আহবান করা হয়।
নির্ধারিত সময়ে কর্মসূচি শুরু হলে থানার বিভিন্ন ওয়ার্ড থেকে একের পর এক মিছিল এসে সমাবেশস্থল কানায় কানায় পূর্ণ হয়ে যায়। মহানগর বিএনপির আহবায়ক শফিকুল আলম মনার সভাপতিত্বে এবং সদস্য সচিব শফিকুল আলম তুহিন সভা সঞ্চালনা করেন। সমাবেশে প্রধান অতিথি ছিলেন খুলনা-৩ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও মহানগর বিএনপির সম্মানিত সদস্য আলহাজ রকিবুল ইসলাম বকুল। বিশেষ অতিথি ছিলেন মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক তারিকুল ইসলাম জহীর।
স্থানীয় বিএনপি নেতারা অভিযোগ করেন, বিএনপির পূর্ব নির্ধারিত কর্মসুচি বানচাল করতে সকাল থেকেই থানা ও বিএল কলেজ শাখা ছাত্রলীগ ও স্থানীয় যুবলীগের কতিপয় নেতাকর্মী মহড়া দিতে থাকে। কলেজ ক্যাম্পাসের বিভিন্ন স্থানে জটলা তৈরি করে এবং মহড়া দিয়ে পরিস্থিতি উত্তপ্ত করার পায়তারা চালায়। যে কোন সময় সমাবেশস্থলে হামলা চালাবে বলেও তারা প্রচার করতে থাকে।
বিএনপির হাজার হাজার নেতাকর্মীর উপস্থিতিতে শীর্ষ নেতারা সমাবেশের কাজ শেষ করে ফিরে গেলে বিকেল ৬টার দিকে কলেজ শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা লাঠিসোটা, রড ও রামদা নিয়ে বিএনপি অফিসে হামলা চালায়। তারা অফিসের টেবিল ও অন্তত ৩০ টি চেয়ার কুপিয়ে ও লাঠির আঘাতে ভেঙ্গে ফেলে। তাদের সশস্ত্র হামলা, ভাংচুর, চিৎকার ও গালিগালাজে সমগ্র এলাকায় চরমভাবে আতংক ছড়িয়ে পড়ে। ছাত্রলীগ ক্যাডারদের হামলায় বিএনপির কোন নেতাকর্মী আহত না হলেও দলীয় কার্যালয় ব্যাপকভাবে ক্ষতিগ্রস্থ হয়। খুলনা মহানগর বিএনপির নেতৃবৃন্দ এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন। ঘটনা সম্পর্কে মিডিয়া কর্মীদের অবহিত করতে বৃহস্পতিবার (২৫ আগষ্ট) সকাল সাড়ে ১১টায় কে ডি ঘোষ রোডস্থ দলীয় কার্যালয়ে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হবে। এদিকে বিএনপির পুর্ব নিধারিত সমাবেশে প্রধান অতিথি খুলনা-৩ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও মহানগর বিএনপির সম্মানিত সদস্য আলহাজ রকিবুল ইসলাম বকুল বলেছেন, আওয়ামী লীগ যখনই ক্ষমতায় এসেছে তখনই দেশের গণতন্ত্রকে বিকিয়ে দিয়েছে। স্বাধীনতার পর তারা বাকশাল গঠন করেছে এবার ফ্যাসিবাদী রাষ্ট্র তৈরি করছে। দেশের গণতন্ত্রকে হরণ করেই তারা ক্ষান্ত হয়নি, লুটপাট করে দেশের অর্থনীতিকেও দেউলিয়া করেছে। তারা সন্ত্রাস করে, মামলা-হামলা দিয়ে বিরোধী রাজনীতিকে নির্বাসনে পাঠানোর চেষ্টা করছে। কিন্তু ইতিহাস বলে একদিন তারাই নির্বাসিত হবে। জনগণের ক্ষমতার কাছে তারা টিকতে পারবে না। তাদের বিচার এদেশের মাটিতেই হবে। সেদিন আর বেশিদূর নয়। সমাবেশে আরো বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, স ম আ রহমান, কাজী মাহমুদ আলী, শের আলম সান্টু, আবুল কালাম জিয়া, বদরুল আনাম খান, মাহাবুব হাসান পিয়ারু, চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, একরামুল হক হেলাল, মাসুদ পারভেজ বাবু, শেখ সাদি, হাসানুর রশিদ চৌধুরী মিরাজ, শেখ জাহিদুল ইসলাম, হাফিজুর রহমান মনি, সাহিনুল ইসলাম পাখি, রুবায়েত হোসেন বাবু, মুরশিদ কামাল, আরিফ ইমতিয়াজ খান তুহিন, কে এম হুমায়ন কবির, বিপ্লবুর রহমান কুদ্দুস, সাজ্জাদ হোসেন তোতন, সৈয়দ সাজ্জাদ আহসান পরাগ, কাজী মিজানুর রহমান, শেখ ইমাম হোসেন, মোঃ হাবিবুর রহমান বিশ্বাস, হাসান উল্লাহ বুলবুল, এ্যাড মো. আলী বাবু, শরিফুল আনাম, আবু সাইদ হাওলাদার আব্বাস, মোল্লা ফরিদ আহমেদ, আনসার আলী, আব্দুস সালাম, আলমগীর হোসেন, কাজী শাহ নেওয়াজ নিরু, আব্দুর রহমান ডিনো, নাজমুল হুদা চৌধুরী সাগর, ফারুক হোসেন হিলটন, তারিকুল ইসলাম, খন্দকার হাসিনুল ইসলাম নিক, মো. জাহিদুল হোসেন, মিজানুর রহমান মিলটন, শফিকুল ইসলাম শফি, আলী আক্কাস, ফারুক হোসেন, মুজিবর রহমান, আজিজা খানম এলিজা, এ্যাড.কানিজ ফাতেমা আমিন, ইঞ্জি. নুরুল ইসলাম বাচ্চু, নেহিবুল হাসান নেইম, হালিমা আখতার খানম, সামছুন্নাহার লিপি, ইসতিয়াক আহমেদ ইস্তি, মোঃ তাজিম বিশ্বাসসহ অনেকে।

চলমান আন্দোলন ঘিরে কালীগঞ্জের বিএনপি এক মঞ্চে
সাবজাল হোসেন,বিশেষ প্রতিনিধি ॥
নির্দলীয় সরকারের অধীনে সব দলের অংশগ্রহনে আগামী জাতীয় সংসদ নির্বাচন হতে হবে। এ দাবিতে সারাদেশের বিএনপি ও সমমনা দলগুলো আজ ঐক্যবদ্ধ। দাবি আদায়ে চলমান আন্দোলনকে আরও বেগবান করতে নেতাকর্মিদের রাজপথে থাকার পাশাপাশি নিজেদের মধ্যকার ভূল বোঝাবুঝির অবসান ঘটানোরও তাগিদ রয়েছে দলের হাই কমান্ডের। সেই কেন্দ্রিয় নেতৃবৃন্দের নির্দেশনা মতে ঝিনাইদহ কালীগঞ্জের বিএনপি’র মধ্যেও দীর্ঘদিন পরে ঐক্যের সুর বেজে উঠেছে। এরই অংশ হিসেবে মঙ্গলবার বিকালে নিমতলা বাসস্ট্যান্ডে পৌর বিএনপি’র সভাপতি আলহাজ¦ আতিয়ার রহমানের সভাপতিত্বে নেতৃবৃন্দের এক সমঝোতা সভা অনুষ্ঠিত হয়। এ সময় চলমান আন্দোলন ঘিরে একতাবদ্ধ হওয়ার প্রতি গুরুত্ব দিয়ে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র আহবায়ক সাবেক মেয়র আলহাজ¦ মাহাবুবার রহমান, সিনিয়র যুগ্মআহবায়ক ডাঃ নুরুল ইসলাম, যুগ্মআহবায়ক তবিবুর রহমান মিনি, নজরুল ইসলাম তোতা, শহিদুল ইসলাম, ইলিয়াস রহমান মিঠু, যুবদল নেতা মাহাবুবুর রহমান মিলন, শাহাজান আলী খোকন, ছাত্রনেতা মৌসুম উদ্দীন শোভন, জুয়েল রানা প্রমূখ।
এ সময় নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বলেন, দিনের ভোট রাতে করা সরকার আবারও একদলীয় ভোটের অপচেষ্টা চালাচ্ছে। বর্তমানে দ্রব্যমুল্যের উর্ধ্বগতিতে মানুষ দিশেহারা। বিদ্যুৎ ঘাটতি, গ্যাস নেই, বাক স্বাধীনতা, জনসাধারনের শান্তি কোনটিই আজ নেই। তারা বলেন,চারপাশে শুধু নেই আর নেই। ক্ষমতাসীন দলের বিদেশে অর্থ পাচারে দেশের মানুষকে চমকে দিয়েছে। তারা বিরোধীদের ওপর মামলা হামলায় জর্জরিত করে দেশে অঘোষিত বাকশাল কায়েম করেছে। এমনকি তাদের দলীয় প্রধান দেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নামে মিথ্যা মামলা দিয়ে কারাগারে বন্দি রাখা হয়েছে। আবার এমন অবস্থার মধ্যে ক্ষমতাসীন আওয়ামীলীগের নেতাদের বক্তব্যে হুমকির মুখে পড়ছে দেশের স্বাধীনতা স্বার্বভৌমত্ব। নেতৃবৃন্দ তাদের বক্তব্যে আরও বলেন, দেশের গনতন্ত্র রক্ষার আন্দোলনে দেশপ্রেমিক জনগন রাজপথে নেমে এসেছে। খুব শীঘ্রই বৃহত্তর আন্দোলনের মাধ্যমেই ব্যর্থ সরকারকে পদত্যাগে বাধ্য করা হবে। ফলে এখনই নিজেদের মধ্যের সমস্ত ভূল বোঝাবুঝির অবসান ঘটিয়ে কাঁধে কাধ মিলিয়ে কাজ করতে হবে।

দাকোপে জাতির জনকের ৪৭ তম শাহাদাৎ বার্ষিকী পালিত
বাজুয়া (দাকোপ) প্রতিনিধি
খুলনার দাকোপের ৬ নং কামারখোলা ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাৎ বার্ষিকী পালন উপলক্ষে আলোচনা সভা ও দুস্তদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে। এ লক্ষে ২৪ আগস্ট বুধবার বিকাল সাড়ে ৪ টায় কালিনগর বাজার চত্বরে কামারখোলা ইউপি আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ডাঃ মোশারফ হোসেন সানার সভাপতিত্বে এবং উপজেলা যুবলীগনেতা রতন কুমার মন্ডলের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন দাকোপ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব শেখ আবুল হোসেন। প্রধান বক্তা ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান বিনয় কৃষ্ণ রায়। বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান পঞ্চানন মন্ডল, শিকদার মনিরুল ইসলাম, দেবব্রত বিশ্বাস, কে এম কবীর হোসেন, চালনা পৌর আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শিপন ভুঁইয়া, কামারখোলা ইউপি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অরবিন্দু সরদার, সুশংকর বাছাড়, সরদার হারুনুর রশিদ, পৌর প্যানেল মেয়র মেহেদী হাসান বুলবুল, উপজেলা যুবলীগনেতা বিধান চন্দ্র বিশ্বাস, তাপস রাশ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য সচিব উত্তম রায়,উৎপল মন্ডল, মোজাফ্ফার হোসেন সানা, ইউপি সদস্য চন্দনা রানী জোয়াদ্দার, মোঃ মোর্শেদ গাজী, শ্যামল রায়, পারভেজ শেখ, লুৎফর রহমান, শ্যামল রায়, উপজেলা ছাত্রলীগের মোঃ নয়ন শেখ প্রমুখ।

খুবি’র প্রফেসর ড. মোঃ রেজাউল করিম এর সুস্থ্যতা কামনা করে বিবৃতি দিয়েছেন বন্ধনের নেতৃবৃন্দ
খবর বিজ্ঞপ্তি
সাবেক ডিন ও খুবির শিক্ষক সমিতির সাবেক সভাপতি প্রফেসর ড. মোঃ রেজাউল করিম হৃদরোগে আক্রান্ত হয়ে ঢাকাস্থ স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তার আশু রোগমক্তি কামনা করে বিবৃতি দিয়েছেন খুবি বন্ধনের নেতৃবৃন্দ। বিবৃতিদাতারা হলেন- শেখ শরাফত আলী দুলু, জি এম আনিসুর রহমান, আবু সালেহ মোঃ পারভেজ, মোঃ সাইফুল আলম বাদশাহ, মোঃ আনিসুর রহমান, এস এম মনিরুজ্জামান পলাশ, মোঃ জাবেদ এলাহী, আব্দুল্লাহ শাহানুর কবীর অয়ন, লাভলী খাতুন, সভাপতি আব্দুর রহমান, সহ-সভাপতি কাজী মোঃ ফেরদাউস, এস, এম শাকীল রহমান, সাধারণ সম্পাদক এস,এম মোহাম্মদ আলী, মোঃ আতিয়ার রহমান, সৈয়দ মিজানুর রহমান, মোঃ শফিকুল ইসলাম, কাজী আবু খালিদ, মোঃ আব্দুর রহমান (অ:হি:), মোঃ রবিউল ইসলাম, মিজানুর রহমান খান মুকুল, সরদার ইস্রাফিল হোসেন, আব্দুর রব, মোঃ ইকবাল হোসেন, এস আতিকুর রহমান, নুরুজ্জামান মিথুন, শেখ আকতার হোসেন, মোঃ সোহাগ মোল্লা, এস,এম জাকির হোসেন, শেখ আফসার উদ্দিন, শেখ আব্দুল্লাহ, আলমগীর হাবিব সাগর, মোঃ নাসির জাহাঙ্গীর, আবু আল আউয়াল, ফকির বিল্লাল হোসেন, মাওঃ গোলজার হুসাইন, কাজী মোঃ জালাল উদ্দিন, মোঃ সাইফুল ইসলাম, মোঃ কামরুজ্জামান তুহিন, মোঃ শামীম হোসেন, কুদরত-ই-এলাহী রঞ্জু, সাহারা বেগম, মোঃ জসিম উদ্দীন, সালেহা পারভেজ, লায়লা রুমঝুম, রোকেয়া পারভীন, শমীমা সুলতানা, হারুনর রশিদ খান, মোঃ আবুল কালাম প্রমুখ। আজ বাদ যোহর খুলনা বিশ^বিদ্যালয়ের কেন্দ্রী মসজিদ ও জামে মসজিদে বন্ধনের উদ্যোগে তাঁর আশু সুস্থ্যতার জন্য দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন সিনিয়র পেশ ইমাম হাফেজ মাওলানা মুফতি আব্দুল কুদ্দুস ও আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন কারী পেশ ইমাম মুস্তাকিম বিল্লাহ। উক্ত দোয়া মাহফিলে বিপুল সংখ্যক শিক্ষক কর্মচারী উপস্থিত ছিলেন।

কেশবপুর প্রেসক্লাব নির্বাচনে দুটি প্যানলে ২৫ প্রার্থীর মনােনয়নপত্র জমা
কেশবপুর(যশোর) প্রতিনিধি
কেশবপুর প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নিবার্চন ২০২২ উপলক্ষে বুধবার (২৪ আগষ্ট) দুইটি প্যানলে ২৫জন প্রার্থী তাদের মনােনয়নপত্র জমা দিয়েছেন। সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত নির্বাচন কমিশনার এই মনােনয়নপত্র জমা নিয়েছেন। এর আগে ২১ আগষ্ট মনােনয়নপত্র সংগ্রহ করেন তারা। নির্বাচন পরিচালনা কমিটির দায়িত্ব রয়েছেন চেয়্যারম্যান আব্দুস সালাম। সদস্য রয়েছেন রুহুল আমিন খান ও মদন সাহা অপু ।
নির্বাচন কমিশন জানায়, কেশবপুর প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন ২ টি প্যানলে বিভিন পদে ২৫ জন প্রার্থী মনােনয়নপত্র জমা দিয়েছেন। এর মধ্যে সভাপতি পদে ২ জন, সহসভাপতি পদে ৩ জন, সাধারণ সম্পাদক পদে ২ জন, যুগ্ম সম্পাদক পদে ৩ জন, কােষাধ্যক্ষ পদে ২ জন, দপ্তর সম্পাদক পদে ২ জন, ক্রীড়া ও সাংস্তিক সম্পাদক পদে ২ জন, গ্রন্থগার সম্পাদক পদে ১ জন ও নির্বাহী সদস্য পদে ৮ জন প্রার্থী রয়েছেন। শুধুমাত্র গ্রন্থগার সম্পাদক পদে একটি মনােনয়নপত্র বিক্রি হওয়ায় ওই পদে প্রার্থী বিনা প্রতিদ্বদিতায় নির্বাচিত হতে যাচ্ছেন।
প্যানেলের ঘােষনা অনুযায়ী সংস্কারপন্থী প্যানেলে মনােনয়নপত্র জমা দিয়েছেন সভাপতি পদে আজিজুর রহমান, সহ সভাপতি পদে হাজী রুহুল কুদ্দুস, সাধারণ সম্পাদক পদে ওয়াজেদ খান ডবলু, যুগ্ম সাধারণ সম্পাদক পদে আব্দুল্লাহ আল ফুয়াদ, কােষাধ্যক্ষ পদে রুহুল আমিন বিশ্বাস, দপ্তর সম্পাদক পদে সােহেল পারভেজ,ক্রীড়া ও সাংস্তিক সম্পাদক পদে সুশান্ত কুমার মল্লিক, সদস্য পদে কে এম কবির হােসন, তন্ময় মিত্র বাপি ও আলমগীর হােসেন।
এছাড়াও অপর প্যানলে সভাপতি পদে আশরাফ-উজ-জামান খান, সহসভাপতি পদে মােতাহার হােসাইন ও আব্দুল হাই সিদ্দিকী, সাধারণ সম্পাদক পদে জয়দেব চক্রবর্ত্তী, যুগ্ম সম্পাদক পদে উৎপল দে ও সিদ্দিকুর রহমান, কােষাধ্যক্ষ পদে শামসুর রহমান, দপ্তর সম্পাদক পদে মশিয়ার রহমান, ক্রীড়া ও সাংস্তিক সম্পাদক পদে শেখ শাহীন মনােনয়নপত্র সংগ্রহ করেছেন। এছাড়া নির্বাহী সদস্য পদে আব্দুস সাত্তার মােল্লা, আব্দুর রাজ্জাক, আব্দুল করিম, শাহীনুর রহমান ও মেহদি হাসান জাহিদ মনােনয়নপত্র জমা দিয়ছন।
তফসিল অনুযায়ী, মনােনয়ন পত্র বাছাই ২৫ আগস্ট ও মনােনয়ন পত্র প্রত্যাহার ২৬ আগস্ট। চূড়ান্ত প্রার্থীদের তালিকা প্রকাশ ২৭ আগস্ট। নির্বাচনের তারিখ ১১ সেপ্টম্বর। মােট ৫৮ ভােটার তাদের মূল্যবান ভােট দিয়ে নতুন নেতৃত্ব নির্বাচিত করবেন। কেশবপুর প্রেসক্লাবে দুই বছর পর পর ভােটের মাধ্যমে ১৫ সদস্যের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।

রূপসায় আ’লীগের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত
রূপসা প্রতিনিধি :
শোকাবহ আগস্ট মাসে স্বাধীনতা বিরোধীচক্র কর্তৃক নৃশংস বর্বতার প্রতিবাদে রূপসা উপজেলার নৈহাটী ইউনিয়ন আওয়ামীলীগ ও সকল সহযোগী সংগঠনের আয়োজনে বুধবার বিকেল ৪ টায় রূপসা বাস টার্মিনাল এলাকায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মিছিলটি পূর্ব রূপসা ঘাট থেকে শুরু করে ব্যাংকের মোড় হয়ে পূনরায় ঘাট এলাকায় প্রতিবাদ সভার মাধ্যমে শেষ হয়। এর আগে নেতৃবৃন্দর সকাল থেকে ঘাট এলাকায় অবস্থান কর্মসূচি পালন করে।
ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো. মোস্তাফিজুর রহমান মোস্তাকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. কামাল হোসেন বুলবুলের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন, জেলা আওয়ামীলীগের সদস্য মো. জাহাঙ্গীর হোসেন মুকুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোঃ আরিফুর রহমান মোল্লা, সাবেক জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম-আহবায়ক মোঃ মোতালেব হোসেন, উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক মোঃ আক্তার ফারুক ও শিক্ষা বিষয়ক সম্পাদক প্রভাষক অহিদুজ্জামান।
এসময় উপস্থিত ছিলেন, আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ যথাক্রমে মোঃ হারুন মোল্লা, আব্দুল মান্নান শেখ, নোমান ওসমানী রিচি, মোঃ ফরিদ শেখ, মাহফুজুর রহমান, গোলাম মোস্তফা, মোঃ মফিজুল ইসলাম, রুহুল আমিন রবি, সারমিন সুলতানা রুনা, রিনা পারভীন, হারুন শেখ, মোঃ মামুন শেখ, ওলিয়ার রহমান, মোজাফফর শেখ, সিদ্দিকুর রহমান, জাকির হোসেন রাজু, নাজির শেখ, মো. সাইফুল ইসলাম, বীরমুক্তিযোদ্ধা মঈন উদ্দিন চৌধুরী, কামরুল ইসলাম মোল্লা, সাইদুর রহমান সগীর, কামরুজ্জামান সোহেল, বাদশা মিয়া, কামরুল ইসলাম, বাদল মোল্লা, করিম শেখ, তারেক আজিজ, মোঃ সাইফুল ইসলাম শাওন, জাহিদুল ইসলাম, আব্দুর রশিদ, সুমন কবির গাজী, আফজালুল হক মো. আব্দুল জব্বার হাওলাদার, হারুন হাওলাদার, আসাদুজ্জামান রাসেল, মামুন নিরব, সোহেল, আব্দুল আলিম শেখ, পারভীন বেগম, লিপিকা রাণী দাস, রোকেয়া বেগম, এস এম তারেক, মাহমুদুল হাসান শামিম, জিয়া উদ্দিন জিয়া, আলিম শেখ, ওলিয়ার রহমান, নাসির উদ্দিন, হুমাউন কবির, আক্তারুজ্জামান মোল্লা ইমু, সজিব শেখ, সাকিব খান মিলন, মন্টু হাওলাদার, শাহনেওয়াজ হোসেন মিলন, আব্দুল আজিজ, মোঃ সোহেল প্রমুখ।
অপরদিকে আইচগাতী ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে সেনের বাজারে, শ্রীফলতলার পালের হাট, টিএসবি ইউনিয়নের আয়োজনে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে ও ঘাটভোগের আলাইপুরে অনুরুপ কর্মসূচি পালিত হয়।

ফকিরহাটে স্বাস্থ্য বিভাগের সাথে টাউনহল মিটিং
ফকিরহাট প্রতিনিধি।
বাগেরহাটের ফকিরহাটে কোভিড-১৯ প্রতিরোধে ঝুঁকি নিরূপণ যোগাযোগ, জনসম্পৃক্ততা এবং টিকা বার্তা যোগাযোগ জোরদার করণ কর্মসূচির আওতায় স্বাস্থ্য বিভাগসহ সরকারের অন্যান্য বিভাগের সাথে টাউনহল মিটিং বুধবার (২৪শে আগস্ট) সকাল ১০টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। মিটিংয়ে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ। এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনোয়ার হোসেন। রিসোর্স পার্সন হিসেবে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শাহ্ মো. মহিবুল্লাহ্, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আশীষ কুমার নন্দী ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তাহিরা খাতুন।
এসময় আরো উপস্থিত ছিলেন দি হাঙ্গার প্রজেক্টের ডেপুটি প্রজেক্ট ডাইরেক্টর দিলীর কুমার সরকার, সিনিয়র প্রোগ্রাম অফিসার রুবিনা আক্তার, জেলা সমন্বয়কারী খালিদ হাসান, আইএসপি টুম্পা আক্তার মিম, মানসা বাহিরদিয়া ইউপি চেয়ারম্যান মো. রেজাউল করিম ফকির, আবাসিক মেডিকেল অফিসার ডা. শিশির কুমার বসু সহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও গনমাধ্যমকর্মী কর্মীরা উপস্থিত ছিলেন। #

বেতাগা ইউনিয়ন পরিষদে উন্নয়ন কমিটির মাসিক সভা
চুলকাঠি প্রতিনিধি।
বাগেরহাটের ফকিরহাট উপজেলার বেতাগা ইউনিয়ন পরিষদের উদ্যোগে মাসিক উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা বুধবার সকাল ১১টায় ইউনিয়ন পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ ইউনুস আলী শেখ এর সভাপতিত্বে ও ইউপি সচিব ঢালী মাহবুবুর রহমান এর সঞ্চালনায় গুরুত্বপূর্ণ এ সভায় আরো বক্ততৃা করেন, ইউনিয়ন স্বাস্থ্য কর্মকর্তা সঞ্চয় কুমার কুন্ডু, উপ-সহকারী কৃষি কর্মকর্তা প্রদীপ কুমার মন্ডল, সোলায়মান মন্ডল, সংরক্ষিত মহিলা সদস্যা কামরুন্নাহার নীপা, দিপিকা রানী দাশ, ইউপি সদস্য অসিত কুমার দাশ, আসাদুজ্জামান তুহিন, লুৎফার রহমান কালা, পুষ্পল কুমার দাশ, অজয় কুমার বিশ্বাস, অসিত দেবনাথ বাদল, ইনছান উদ্দিন ও মাসুদ রানা আরিফ সহ বিভিন্ন ব্যক্তিবর্গ। সভায় আইন শৃংখলা বিষয় সহ বিভিন্ন উন্নয়ন মুলক বেশ কয়েকটি কাজের উপর বিস্তারিত আলোচনা করে একটি খসড়া আকারের রেজুলেশন করা হয়। ##

ডুমুরিয়ায় প্রবাসী দু’বান্ধবীর শিক্ষা সামগ্রী বিতরণ
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়ার গোলনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সদর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব খান নজরুল ইসলামের নাতনি আমেরিকা প্রবাসী তাছনিম মিহি ও তার বান্ধবী মতুন রাও বোর্টর নিজস্ব অর্থায়নে দরিদ্র ও মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে পেন্সিল, কলম, খাতা ও স্কুল ব্যাগ বিতরণ করেন। গতকাল বুধবার সকালে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ মহসিন হোসেন খানের সভাপতিত্বে অনুষ্ঠিত বিতরণী সভায় বক্তব্য রাখেন প্রধান শিক্ষক দীপ্তি রায়,সহ সভাপতি শামীম হোসেন খান, আওয়ামী লীগ নেতা খান আলহাজ্ব হাফিজুর রহমান, তোজাম্মেল হোসেন খান, খানজাহান আলী খান, নাজমুল হোসেন খান প্রমুখ।

ডুমুরিয়ায় নারীর রাজনৈতিক ক্ষমতায়ণে যুব সচেতনতা
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়ায় বে-সরকারি উন্নয়ন সং¯’া রূপান্তরের অপরাজিতা প্রকল্পের আওতায় সুইজারল্যান্ড সরকারের সহায়তায় ও হেলভেটাস সুইস ইন্টার কো-অপারেশনে নারীর রাজনৈতিক ক্ষমতায়ণে যুব সচেতনতা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে হাজিডাংগা মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক এস এম সিরাজুল ইসলামের সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক স্বপন মন্ডলের পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প সমন্বয়কারী দীপঙ্কর মন্ডল, অপরাজিতা শিমু আক্তার, সুমিত্রা জোয়াদদার, ঠাকুর দাস মন্ডল, কমলেশ মন্ডল, গোলক সরদার, গীতা রানী অধিকারী, ছাত্রী সেজুতি রায়, ছাত্র ফারদিন শাহরিয়ার। জেন্ডার সংবেদনশীল সমাজ গঠনে ছাত্র ছাত্রীদের করণীয় বিষয়ে দলীয় কাজ, কুইজ প্রতিযোগিতা ও বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।

খুলনা চেম্বার সভাপতির সুস্থতা কামনায় কাঁচা ও পাকা মাল আড়ৎদার সমিতির সভা
খবর বিজ্ঞপ্তি
খুলনা বড়বাজার কাঁচা ও পাকা মাল আড়ৎদার সমিতির এক জরুরী সভা গতকাল বুধবার (২৪ আগষ্ট) সকাল ১১ টায় সমিতির কার্যালয়ে সমিতির সভাপতি আব্দুর রব মাষ্টারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন কাঁচা ও পাকা মাল আড়ৎদার সমিতির সম্মানিত উপদেষ্টা শেখ আসাদুর রহমান, সিনিয়র সহ সভাপতি গৌরাঙ্গ সাহা, সহ সভাপতি শেখ মিজানুর রহমান, সাধারণ সম্পাদক রেজাউল হায়দার পাটোয়ারী মানিক, যুগ্ম সম্পাদক মোঃ শফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোঃ সজুত চৌধুরী, প্রচার সম্পাদক শেখ মোঃ নাসির উদ্দিন, কোষাধ্যক্ষ মোঃ নজরুল ইসলাম, সদস্য মোঃ খলিলুর রহমান।
সভায় সর্বসম্মতিক্রমে খুলনা চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি কাজী আমিনুল হক সাহেবের শারীরিক সুস্থতা কামনায় আগামী শুক্রবার বাদ জুম্মা বড় বাজার কাছারী ঘাট দারুস সালাম জামে মসজিদে দোয়া অনুষ্ঠান করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

পাটকেলঘাটা পল্লী বিদ্যুৎ অফিসের সম্মুখে ও বলফিল্ড এলাকায় রাস্তা জুড়ে বালু প্রায় ঘটছে দূর্ঘটনা
এস.এম মজনু, পাটকেলঘাটা (সাতক্ষীরা)
খুলনা-সাতক্ষীরা মহা সড়কের পাটকেলঘাটা পল্লী বিদ্যুৎ অফিসের সামনে ও বলফিল্ড বাস স্টান্ডে কিছু অসাধু বালু ব্যবসায়ীরা রাস্তা জুড়ে বালু রাখায় প্রায় ঘটে চলেছে দূর্ঘটনা। পত্র পত্রিকায় এর আগেও লেখা লেখি হলেও সড়ক ও জনপদ বিভাগের কর্মকর্তা কর্মচারীরা এদের উচ্ছেদের ব্যাপারে কোন মাথা ব্যাথা নেই। জনসাধারন বালু মালিককে সরাতে বললে সে কাওকে তোয়াক্কা করে না।
এলাকাবাসী সূত্রে জানাগেছে মহাসড়ক দিয়ে দৈনিক হাজার হাজার সাতক্ষীরা স্থল বন্দর থেকে পণ্য বাহী ট্রাক দেশের সাতক্ষীরা থেকে পূর্বাঞ্চল খুলনা, বাগেরহাট, গোপালগঞ্জ, বরিশাল, মাদারিপুর মাওয়া হয়ে ঢাকা সহ দেশের বিভিন্ন জেলায় যাওয়ার একমাত্র মহাসড়ক খুলনা-সাতক্ষীরা। এছাড়া যাত্রীবাহী পরিবহন, ঢাকা, কিশোরগঞ্জ, চট্টগ্রাম, বি আর টিসি রংপুর, সিরাজগঞ্জ, বগুড়া, কুড়িগ্রাম, ময়মনসিংহ সহ স্থানীয় লোকাল বাস মাইক্রোবাস, মহেন্দ্র, পিকআপ, মটর সাইকেল, মটর ভ্যান সহ হাজার হাজার যানবাহন চলাচল করে। বালু রাখার কারনে পাটকেলঘাটা জুজখোলা গ্রামের দোলাভাইয়ের বাড়ী থেকে নিজ বাড়ী ফেরার পথে বালু স্তুপের সামনে আসলে সাইট নেওয়ার সময় ঢাকাগামী হানিফ পরিবহনের ধাক্কায় নিহত হয় ওয়াজেদ আলী (৩৮)। পাটকেলঘাটার দাদপুর গ্রামের দুই স্কুল ছাত্র নিহত হয় ঐ বালুর কারনে। তার কয়েকদিন পর খুলনাগামী যাত্রীবাহী বাস বালুর কারনে সাইট নিতে গিয়ে নিয়ন্ত্রন হারিয়ে ডান পাশে ঘুরে গিয়ে রবীন্দ্রনাথ একাডেমীতে ধাক্কা খেয়ে ছাদ দ্বি-খন্ডিত হয় ঐ সময় ৪জন নিহত হয়। তাছাড়া গত ১০ নভেম্বর তালা গণডাঙ্গা গ্রামের সুভাষ হালদার বালূর জন্য সাইট নিতে গিয়ে মটরসাইকেলের ধাক্কায় নিহত হয়। এছাড়া প্রতিদিন এই বালুর জন্য দূর্ঘটনা লেগেই রয়েছে। সড়ক ও জনপদ বিভাগের এমন কোন বড় কর্মকর্তা নেই যে, এই স্থান থেকে অবৈধ বালু ব্যবসায়ীকে সরানোর কোন ব্যবস্থা করিতে পারে নাই। এলাকাবাসী জানায়, প্রশাসনের শক্তির চেয়ে বালু ব্যবসায়ীর শক্তি বেশি। তাই এই বালু ব্যবসায়ীর খুটির এত জোর কোথা থেকে আসে?

রামপালে বাল্যবিবাহ প্রতিরোধে তথ্যকার্ড বিতরণ
রামপাল (বাগেরহাট) সংবাদদাতা
বাগেরহাটের রামপাল উপজেলার বাছাড়েরহুলা পল্লী সমাজ বাল্যবিবাহ প্রতিরোধে তথ্য কার্ড বিতরণ করা হয়। ১২-১৭ বছর বয়সী ২৪ ঝুকিপূর্ণ কিশোরী জরীপ করে তাদের বিভিন্ন তথ্য সম্বলিত কার্ড প্রস্তুত করে বিতরণ করা হয়। মঙ্গলবার বিকেলে ঝনঝনিয়া স্কুলে তথ্য কার্ড বিতরণী ও প্রদর্শনীর উদ্বোধন করেন রামপাল উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. শাহীনের রহমান। পল্লী সমাজ প্রধান সালমা বেগমের সভাপতিত্বে বক্তব্য দেন মাহাফুজা খাতুন, এসএম ইদ্রিস আলম, ট্রাকের জেলা সমন্বয়কারী পলাশ হালদার, জেলা ব্যবস্থাপক (সেলপ), আয়োজনে এসোসিয়েট অফিসার (সেলপ) জেসমিন আক্তার প্রমুখ।

ডুমুরিয়ায় চাকরি দেয়ার নামে প্রায় ৩ লক্ষ টাকা আত্মসাৎ
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়ায় হৃদয় কুমার দাস কে বাংলাদেশ সেনাবাহিনীতে এমসি পদে চাকুরী দেয়ার নামে প্রায় ৩ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে এক প্রতারক। চাকুরী প্রত্যাশী ওই যুবকের হাতে ধরিয়ে দেয়া হয়েছে ভূয়া এক নিয়োগপত্র। এখন হাতিয়ে নেয়া টাকা ফেরত পেতে পুলিশ,্র্যবসহ বিভিন্ন দপ্তরে অভিযোগ দায়ের করেছে ক্ষতিগ্রস্ত পরিবার।
ক্ষতিগ্রস্ত পরিবার ও বিভিন্ন দপ্তরে অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার খর্ণিয়া ইউনিয়নে রানাই গ্রাম¯’ দিনমজুর শিবপদ দাসের ছেলে হৃদয় কুমার দাস কে সেনাবাহিনীতে চাকুরি দিবে বলে খর্ণিয়া এলাকার মৃত সামছুর রহমানের ছেলে নুর ইসলাম শেখ পরিবারটিকে আশ্বস্ত করে। এমনকি নুর ইসলাম ওই পরিবারটিকে চাকুরী নিশ্চিত হবে এমনটি আশ্বস্তর পর হতদরিদ্র ওই পরিবারটি তার দেয়া চেকের বিনিময় ১ লক্ষ ৮০ হাজার সহ বিভিন্ন সময় নগদ ২ লক্ষ ৫৫ হাজার টাকা গ্রহণ করে। এরপর গত ৬ ফেব্রুয়ারি সেনাবাহিনী এলসি পদে চুড়ান্ত ভাবে নির্বাচন করা হয়েছে এবং ২ মে তাকে যোগদান করতে হবে মর্মে একটি নিয়োগ পত্র হাতে ধরিয়ে দেয়া হয়। পরে এটি একটি ভূয়া নিয়োগ পত্র প্রমানিত হলে হতাশাগ্র¯’ হয়ে সর্ব শান্ত হয়ে পড়ে পরিবারটি। সেই থেকে টাকা ফেরত পেতে ও ওই প্রতারকের শাস্তির দাবিতে বিভিন্ন দপ্তরে দ্বার¯’ হয়েছেন পরিবারটি। এ বিষয়ে জানতে মোবাইল ফোন ও সরেজমিনে গিয়ে তার সাক্ষাৎ মেলেনি অভিযুক্ত নুর ইসলামের সাথে। এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি এমনটি জানিয়ে ওসি সেখ কনি মিয়া বলেন,তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যব¯’া গ্রহণ করা হবে।

দাকোপে রূপান্তরের পরামর্শ সভা অনুষ্ঠিত
খবর বিজ্ঞপ্তি
সুইজারল্যান্ড সরকারের সহায়তায় রূপান্তরের বাস্তবায়নাধীন স্ক্রিম প্রকল্পের আওতায় খুলনা জেলার দাকোপ উপজেলার কামারখোলা ইউনিয়ন পরিষদ মিলনায়তনে বুধবার কামারখোলা ও সুতারখালি ইউনিয়নে বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণগ্রহণকারী উদ্যোক্তাদের সাথে এক শেয়ারিং সভা অনুষ্ঠিত হয়। কামারখোলা ইউনিয়নে সচিব পঙ্কজ সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে কামারখোলা ইউনিয়নের চেয়ারম্যান পঞ্চানন কুমার মন্ডল প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

প্রকল্পের ফিল্ড অফিসার রাজীব হাসানের সঞ্চালনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রকল্পের মনিটরিং কো-অর্ডিনেটর সৈয়দা শবনম সুবহা। অনুষ্ঠানে করোনা সংকট মোকাবেলায় দক্ষতা উন্নয়নের মাধ্যমে উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণের অভিজ্ঞতা ও ব্যবসা পরিচালনার পরিকল্পনা বিষয়ে আলোচনা করেন উদ্যোক্তা পরীক্ষিত মন্ডল, সালাউদ্দিন গাজী, ইউনুস সরদার, স্বপন সরকার, সজনী গোলদার, মিলি মন্ডল প্রমুখ।

প্রকল্পটি খুলনা উপকূলীয় এলাকার প্রান্তিক জনগোষ্ঠীর কর্মদক্ষতা সৃষ্টি করে করোনার নয়া স্বাভাবিকত্ব পরিস্থিতির সাথে খাপ খাওয়ানোর উদ্দেশ্যেই বাস্তবায়িত হচ্ছে।

আজ থেকে খুবি’র অফিস সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত
খবর বিজ্ঞপ্তি
বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে সরকারি প্রজ্ঞাপন, শিক্ষা মন্ত্রণালয় ও ইউজিসির পত্রের প্রেক্ষিতে খুলনা বিশ্ববিদ্যালয়ের অফিস সময় পুনঃনির্ধারণে এক মতবিনিময় সভা ২৪ আগস্ট (বুধবার) বিকাল ৩টায় বিশ্ববিদ্যালয়ের শহিদ তাজউদ্দীন আহমদ ভবনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন।
সভায় সরকারি উল্লিখিত প্রজ্ঞাপন ও পত্রের বিষয় নিয়ে আলোচনা করা হয়। আলোচনান্তে খুলনা বিশ্ববিদ্যালয়ের অফিস সময় সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত নির্ধারণ করা হয়। আগামীকাল বৃহস্পতিবার (২৫ আগস্ট) থেকেই নতুন এ সময়সূচি কার্যকর হবে। সভায় অফিস সময়সূচি ছাড়াও আগামী মাস থেকে ই-নথি প্রচলনের জন্য প্রাক-প্রস্তুতি, মাস্টার্সে ভর্তির অভিন্ন ক্যালেন্ডারসহ কয়েকটি একাডেমিক বিষয় নিয়েও আলোচনা হয়।
সভায় উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা, ট্রেজারার অমিত রায় চৌধুরী, বিভিন্ন স্কুলের ডিন, ডিসিপ্লিন প্রধান, পরিচালক ও প্রভোস্টবৃন্দ উপস্থিত ছিলেন। সভার এক পর্যায়ে বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত ট্রেজারারকে সকলের সাথে পরিচয় করিয়ে দেওয়া হয়। তিনি সকলকে শুভেচ্ছা জানিয়ে তাঁর অনুভূতি ব্যক্ত করেন। সভা সঞ্চালনা করেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস।

আমাদের ভাবনা ও দৃষ্টিভঙ্গি সবসময় ইতিবাচক হওয়া উচিত : উপাচার্য
খবর বিজ্ঞপ্তি
খুলনা বিশ্ববিদ্যালয়ের আইন ডিসিপ্লিনের উদ্যোগে শিক্ষার্থীদের ‘মানসিক স্বাস্থ্য ও সুস্থতা’ বিষয়ক এক প্রশিক্ষণ ২৪ আগস্ট (বুধবার) বিকাল ৪টায় বিশ্ববিদ্যালয়ের আচার্য জগদীশচন্দ্র বসু একাডেমিক ভবনের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে অনুষ্ঠিত হয়। উক্ত প্রশিক্ষণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন।
তিনি বলেন, আমরা মানুষ। মানুষ হচ্ছে সৃষ্টির সেরা জীব। অন্যসব প্রাণির থেকে আমরা আলাদা। আমাদের জ্ঞান-বুদ্ধি রয়েছে, বিচার-বিশ্লেষণের ক্ষমতা রয়েছে। মানুষ সমাজবদ্ধ হয়ে বাস করে, যা অন্য প্রাণি করে না। মানুষের নিজস্ব চিন্তা শক্তি, দৃষ্টিভঙ্গি রয়েছে। এই চিন্তা-ভাবনা শক্তি ও দৃষ্টিভঙ্গি সবসময় ইতিবাচক হওয়া উচিত। তিনি আরও বলেন, আমরা যখন কথা বলবো সেই কথা-বার্তায় ইতিবাচক বিষয়গুলো তুলে ধরতে হবে, যাতে অন্যরা কষ্ট না পায়। আমাদের নিজেদেরকে মেলে ধরতে হবে, আবিস্কার করতে হবে। হতাশা আসলে তা কাটিয়ে উঠতে হবে। নিজেদের শক্তি ও দুর্বলতাগুলো খুঁজে বের করতে হবে। দুর্বলতা থাকলে তা দূর করার উপায়ও খুঁজে বের করা উচিত। মনে রাখতে হবে জীবন চলার পথ কখনো সহজ না। চাওয়ার সাথে সাথে সব পেলে তাকে জীবন বলে না। কষ্ট করে পাওয়ার মধ্যে সুখ আছে। এর অনুভূতিটাই আলাদা। মানসিক শক্তি দিয়েই সবকিছু কাটিয়ে সামনে এগোতে হবে। পরিস্থিতি ও পরিবেশের সাথে খাপ খাইয়ে নিতে হবে। মনের কথা বন্ধুর সাথে শেয়ার করতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা। তিনি বলেন, মন ও শরীর একে অন্যের সাথে সম্পর্কযুক্ত। মন ভালো না থাকলে শরীর ভালো থাকে না। আবার শরীর ভালো না থাকলে মনও ভালো থাকে না। আমাদের প্রত্যেকের একটা নিজস্বতা আছে, আমিত্ব আছে। প্রত্যেকের চিন্তা-ভাবনা আলাদা। তবুও আমরা সমাজে বাস করি। আমাদের একে অন্যের থেকে মতপার্থক্য থাকাটা স্বাভাবিক। তবে ভালো থাকার একটি অন্যতম উপায় হলো নিজেকে কাজে ব্যস্ত রাখা।
আইন ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. মো. ওয়ালিউল হাসানাতের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর মো. শরীফ হাসান লিমন। সূচনা বক্তব্য রাখেন আয়োজক কমিটির আহ্বায়ক আইন ডিসিপ্লিনের সহকারী অধ্যাপক তালুকদার রাসেল মাহমুদ।
অনুষ্ঠানে রিসোর্স পারসন হিসেবে সেশন পরিচালনা করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের মানসিক স্বাস্থ্য বিষয়ক পরামর্শক (চুক্তিভিত্তিক) মো. আবু সাঈদ ও আইসিডিডিআরবি’র কাউন্সিলর মো. আবু আশ আরি। এসময় আইন ডিসিপ্লিনের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

খুবিতে টার্নিটিন সফটওয়্যার ব্যবহারের বিষয়ে ওয়েবিনার অনুষ্ঠিত
খবর বিজ্ঞপ্তি
খুলনা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) এর উদ্যোগে এবং টার্নিটিন ইন্ডিয়ার আয়োজনে কবি জীবনানন্দ দাশ একাডেমিক ভবনের সামাজিক বিজ্ঞান স্কুলের কনফারেন্স রুমে ২৪ আগস্ট (বুধবার) বিকাল সাড়ে ৪টায় টার্নিটিন সফটওয়্যার ব্যবহারের বিষয়ে এক ওয়েবিনার অনুষ্ঠিত হয়।
আইকিউএসি’র পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ জিয়াউল হায়দারের সভাপতিত্বে এ ওয়েবিনারে ‘এনজয় টার্নিটিন ফিডব্যাক স্টুডিও: ইউজেস অ্যাওয়ারেন্স সেশন ফর কিউ৩- ২০২২’ শীর্ষক ওয়েবিনারে ভারতের বিশেষজ্ঞ বক্তারা বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। প্লাগারিজম বা কুম্ভীলকবৃত্তি রোধে এই সফটওয়্যার অত্যন্ত কার্যকর ভূমিকা রাখে।
কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের ২৯টি ডিসিপ্লিন ও মডার্ন ল্যাঙ্গুয়েজ সেন্টারের পক্ষ থেকে একজন করে শিক্ষক অংশগ্রহণ করেন। এছাড়া আইকিউএসির অতিরিক্ত পরিচালকদ্বয় এবং কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে আইকিউএসি’র পরিচালক শিক্ষা ও গবেষণার ক্ষেত্রে টার্নিটিন সফটওয়্যারের কার্যকর দিক ও খুলনা বিশ্ববিদ্যালয়ে এর কার্যকরীতা তুলে ধরে বলে বলেন, বিশ্বমানের শিক্ষা ও গবেষণা নিশ্চিতে এই সফটওয়্যার সহায়ক ভূমিকা রাখে। টার্নিটিন ইন্ডিয়ার কর্তৃপক্ষ এই সফটওয়্যারের বিশেষ দিক নিয়ে অনলাইনে যে উপস্থাপনা করেছেন তা এ বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণকারী শিক্ষকদের প্রভূত উপকারে আসবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

কলারোয়ায় উপজেলা আ.লীগের সম্পাদকের সংবাদ সম্মেলন।। সরকারের ভাবমূর্তি ক্ষুন্নের অভিযোগ
সোহাগ হোসেন, কলারোয়া
সাতক্ষীরার কলারোয়ায় সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন করতে টিআর প্রকল্প নিয়ে এক চক্র মরিয়া হয়ে উঠেছে এর প্রতিবাদের এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৪আগস্ট) সকালে উপজেলা পরিষদ হলরুমে ওই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক আলিমুর রহমানের আহবানে উপজেলার ১২টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বার, কাউন্সিলর ও আ.লীগ নেতৃবৃন্দ উপস্থিততে ওই সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন-উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক আলিমুর রহমান, উপজেলা আ.লীগের সাবেক আহবায়ক সাজেদুর রহমান খান চৌধুরী মজনু, ভাইস চেয়ারম্যান কাজী আসাদুজ্জামান শাহাজাদা, পৌর আ.লীগের সভাপতি আজিজুর রহমান, কেরালকাতা ইউপি চেয়ারম্যান ভিপি মোরশেদ আলী, ইউপি চেয়ারম্যান অধ্যাপক এম এ কালাম, এসএম আফজাল হোসেন হাবিল, মাহফুজুর রহমান নিশান, রবিউল হাসান, বিশাখা তপন সাহা, বেনজির হোসেন হেলাল, সাঈদ আলী গাজী ,গাজী মাহবুবুর রহমান মফে, শেখ সোহেল রানা, আ.লীগনেতা মোসলেম আহম্মেদ, কাউন্সিলর রফিকুল ইসলাম, আসাদুজ্জামান তুহিন, আ.লীগনেতা মশিয়ার রহমান বাবু, রবিউল আলম মল্লিক রবি, যুবলীগনেতা শরিফুল ইসলাম, আ.লীগনেতা আব্দুস সালাম, ভুট্টোলাল গাইন, প্রভাষক আব্দুল মান্নান, আসলামুল আলম, এস.এম আমজাদ হোসেন প্রমুখ। সংবাদ মম্মেলনে নেতাকর্মীবৃন্দ অভিযোগ করে বলেন-গত ২১শে আগষ্ট সাতক্ষীরা হতে প্রকাশিত দৈনিক পত্রদূত ও দৃষ্টিপাত এবং ২২আগষ্ট দৈনিক সুপ্রভাত পত্রিকায় সাতক্ষীরার কলারোায় টিআর, কাবিখা-কাবিটা প্রকল্পের কোটি টাকা হরিলুট বা একই রকম শিরোনামে প্রকাশিত সংবাদটি সত্য নয়। আগামী দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে বর্তমান সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন করতে সরকারের টিআর এবং কাবিখা প্রকল্প সম্পর্কে সাংবাদিকদের ভূল তথ্য সরবরাহ করা হয়েছে। জামাত বিএনপি সরকারের আমলে টিআর কাবিখা দিয়ে কর্মী পোষা হতো। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দূর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স এবং মাননীয় সংসদ সদস্য এড. মুস্তফা লুফুল্লাহ’র সততা ও নির্লোভ মানবিকতার কারণে কলারোয়া উপজেলায় সরকারের পক্ষ হতে বরাদ্দকৃত টিআর, কাবিখার অধিকাংশ প্রকল্পই প্রাক্কলন অনুযায়ী যথাযথ ভাবে বাস্তবায়িত করা হয়েছে। টিআর, কাবিখা সহ অন্যান্য উন্নয়ন প্রকল্পের বরাদ্দ হতে মাননীয় সংসদ সদস্য এড.মুস্তফা লুৎফুল্লাহ অদ্যাবধি কোন অর্থনৈতিক সুবিধা গ্রহণ করেননি। বানোয়াট ও ভিত্তিহীন প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে বলতে তারা বলেন-বিরোধী দলের রাজনৈতিক ফায়দা হাসিলের উদ্দেশ্য বাস্তবায়িত হয় এমন সংবাদ প্রকাশ করা হতে বিরত ও নিবৃত থাকার আহবান জানান।

কয়রায় বন বিভাগের অভিযানে ৪ নৌকা সহ চিংড়ি মাছ জব্দ
কয়রা(খুলনা)প্রতিনিধি
সুন্দরবন খুলনা রেঞ্জের কাশিয়াবাদ স্টেশন ও তার অধিনস্থ টহল ফাঁড়ির স্টাফরা অভিযান চালিয়ে ৪ টি নৌকা জব্দ করেছে। এ সময় অবৈধ জাল, চিংড়ি মাছ, ভারতীয় নিষিদ্ধ কীটনাশক সহ কাঁকড়া ধরার সরঞ্জাম উদ্ধার করা হয়। জানা গেছে গতকাল বুধবার রাত ১ টার দিকে কাশিয়াবাদ স্টেশন কর্মকর্তা মোঃ আক্তারুজ্জামানের নেতৃত্বে আয়শা ভারানী এলাকা থেকে ১ টি নৌকা ও ২০ কেজি অবৈধ চিংড়ি মাছ, জাল সহ কীটনাশক জব্দ করে। একই দিন রাত ২ টার দিকে বজবজা টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ তানজিলুর রহমানের নেতৃত্বে অভিযান চালিয়ে মুড়ালী খাল এলাকা থেকে ২ টি নৌকা আটক করার পাশাপাশি অবৈধ ভেশাল জাল জব্দ করা হয়। অন্যদিকে খাশিটানা টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর হোসেনের নেতৃত্বে রাত সাড়ে ১২ দিকে অভিযান চালিয়ে ছেড়া নদী হতে ১ টি নৌকা আটক করে। এ সময় কাঁকড়া ধরার আটন সহ অন্যান্য সরঞ্জাম জব্দ করা হয়। খুলনা রেঞ্জের সহকারি বন সংরক্ষক (এসিএফ) এজেডএম হাছানুর রহমান বলেন, আটক নৌকা ও জালের ব্যাপারে বন আইনে ব্যবস্থা গ্রহন করা হয়েছে। সুন্দরবনের সম্পদ রক্ষায় খুলনা রেঞ্জের অধিনস্থ বিভিন্ন জায়গায় টহল কার্যক্রম অব্যাহত রয়েছে বলে তিনি জানান।

শরনখোলায় ১৫ ফুট লম্বা অজগর উদ্ধার বনে অবমুক্ত
শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি
পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের মুরগীর খোপ থেকে ১৫ ফুট লম্বা ও ২০ কেজি ওজনের বিশাল একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে। ২৪ আগষ্ট বাগেরহাটের শরণখোলা উপজেলার সুন্দরবন সংলগ্ন সোনাতলা মডেল বাজার চরপাড়া গ্রামের বেল্লাল খাঁনের হাঁসের খোপ থেকে সাপটিকে উদ্ধার করা হয়।

ভিটিআরটি টিমের সদস্য মো. জাকারিয়া হোসাইন জানান, সুন্দরবনের পাশের গ্রাম সোনাতলা মডেল বাজার চরপাড়া গ্রামের বেল্লাল খাঁন ও তার স্ত্রী সকালে হাসের খোপ খুলতে গেলে অজগরটি দেখতে পায়। পরে তারা ভিটিআরটি টিমকে খবর দিলে আছাদুল মাতুব্বর, শাহাদাৎ হাওলাদার, ওয়াইল্ড টিমের আলম হাওলাদারের সহযোগীতায় সাপটি উদ্ধার করা হয়। অজগরটি ৩টি হাঁস খেয়ে ফেলেছে বলে তারা জানান। পরে শরনখোলা স্টেশন এলাকার সুন্দরবনে অজগরটি অবমুক্ত করা হয়েছে।
শরণখোলা ষ্টেশন কর্মকর্তা আছাদুজ্জামান জানান, সুন্দরবন সংলগ্ন সোনাতলা মডেল বাজার এলাকা থেকে ১৫ ফুট লম্বা ২০ কেজি ওজনের অজগর উদ্ধার করে বনে অবমুক্ত করা হয়েছে। খাদ্যের সন্ধানে সুন্দরবন সংলগ্ন লোকালয়ে ঢুকে পড়া বিভিন্ন গ্রাম থেকে গত ১ বছরে শতাধিক অজগর উদ্ধার করা হয়েছে এবং পরবর্তীতে তা সুন্দরবনে অবমুক্ত করা হয়েছে।

নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা আজ খুলনা আসছেন
তথ্য বিবরনী
নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা ছয় দিনের সফরে আজ ২৫ আগস্ট খুলনা আসছেন। সফরসূচি অনুযায়ী নির্বাচন কমিশনার ২৮ আগস্ট সকাল সাড়ে ১০টায় খুলনা জেলার দিঘলিয়া উপজেলার ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম পরিদর্শন করবেন। তিনি ২৯ আগস্ট সকাল সাড়ে ১০টায় বটিয়াঘাটা উপজেলার ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম পরিদর্শন করবেন। তিনি ৩০ আগস্ট বিকালে ঢাকার উদ্দেশ্যে খুলনা ত্যাগ করবেন।

অবৈধভাবে সার মজুত, ডিলারকে জেল-জরিমানা
ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহে অবৈধভাবে সার মজুত রাখায় ডিলারকে ৬ মাসের কারাদণ্ডসহ এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সাথে ডিলারের সহযোগীকে এক মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে। জব্দ করা হয়েছে বিপুল পরিমাণ এমওপি (পটাশ) সার।

মঙ্গলবার বিকাল ৪টার দিকে ঝিনাইদহ সদর উপজেলা সহকারী কমিশনার( ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শারমিন আক্তার সুমী এ দণ্ড দেন তাদের।

দণ্ডিতরা হলেন- সদর উপজেলার ফুরসুন্দি ইউনিয়নের বিসিআইসি ডিলার মো. আবু জাফর মুন্সী ও তার ম্যানেজার আব্দুর রহিম।

ঝিনাইদহ সদর উপজেলা কৃষি অফিসার মো. জিহাদুল করিম জানান, সদর উপজেলার ফুরসুন্দি ইউনিয়নের ধননজয়পুর বাজারের একটি গুদামে বিপুল পরিমাণ ইউরিয়া ও এমওপি (পটাশ) সার মওজুদ রাখার খবর পেয়ে অভিযান পরিচালনা করা হয়। এ সময় আলমগীর হোসেন নামের এক ব্যক্তির গুদামে ৫ মেট্রিক টন এমওপি সার মজুত পাওয়া যায়।

তিনি আরও জানান, ওই সার কৃষকদের কাছে গত মাসেই বিক্রি করার কথা থাকলেও সংশ্লিষ্ট ডিলার মুন্সী রাসেল এন্টারপ্রাইজের মালিক মো. আবু জাফর তা করেননি। এছাড়াও ১৬ মেট্রিক টন ইউরিয়ার সার বিক্রির বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।

এ সময় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সদর উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) ওই বিসিআইসি সার ডিলার মো. আবু জাফরকে ৬ মাসের কারাদণ্ডসহ এক লাখ টাকা জরিমানা করেন। একই আদেশে তার ( ডিলারের) ম্যানেজার আব্দুর রহিমকে এক মাসের কারাদণ্ড প্রদান করেন। এছাড়াও গুদামের মালিক আলমগীর হোসেনকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। দণ্ডিতদের বিকাল ৫টার দিকে পুলিশের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

সংশ্লিষ্ট উপজেলা কৃষি দপ্তর সূত্র জানায়, গত ২৮ জুলাই ডিলার মুন্সী রাসেল এন্টারপ্রাইজের মালিক মো. আবু জাফর ১৪ দশমিক ৮ মেট্রিক টন এমওপি সার উত্তোলন করেন। ওই সার এলাকার কৃষকদের কাছে সরকার নির্ধারিত মূল্যে বিক্রি করার কথা ছিল। কিন্তু ওই ডিলার সার বিক্রি না করে অবৈধভাবে মজুত করে রাখেন। একই সঙ্গে ওই ডিলারের নামে বরাদ্দ করা ১০৬ মেট্রিক টন ইউরিয়া সারের মধ্যে ১৬ মেট্রিক টন সার বিক্রির কোনো তথ্য পাওয়া যায়নি।

প্রশাসনে যেসব শীর্ষ পদ শূন্য হচ্ছে
শফিকুল ইসলাম
প্রশাসনের শীর্ষ পর্যায়ে গুরুত্বপূর্ণ কয়েকটি পদ শূন্য হচ্ছে। এ বছরের মধ্যেই বেশিরভাগ শীর্ষ ও গুরুত্বপূর্ণ কর্মকর্তার চাকরির বয়স শেষ হচ্ছে। কারও কারও চুক্তির মেয়াদ শেষ হচ্ছে। শূন্য হওয়া এসব পদে কে বা কারা আসছেন তা নিয়ে নানা ধরনের জল্পনা-কল্পনা থাকলেও তা নির্ভর করছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্বে থাকা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপর। জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে এসব তথ্য জানা গেছে।

জানা গেছে, সরকারের প্রশাসনের শীর্ষ দুটি গুরুত্বপূর্ণ পদ হচ্ছে মন্ত্রিপরিষদ সচিব ও প্রধানমন্ত্রীর মুখ্য সচিব। এই দুজনেরই দুই বছরের চুক্তিভিত্তিক মেয়াদ প্রায় শেষের দিকে। এর মধ্যে বর্তমান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলামের চুক্তিভিত্তিক মেয়াদ শেষ হচ্ছে আগামী ১৫ ডিসেম্বর। তিনি ২০১৯ সালের ২৮ অক্টোবর মন্ত্রিপরিষদ সচিব হিসেবে নিয়োগ পান। তার চাকরির বয়স ৫৯ বছর শেষ হলে প্রথমে এক বছর পরে আরও দুই বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ পান খন্দকার আনোয়ারুল ইসলাম। খন্দকার আনোয়ার ১৯৮২ সালের বিসিএস বিশেষ ব্যাচের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা।

অপরদিকে প্রধানমন্ত্রীর মুখ্যসচিব আহমেদ কায়কাউসের চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ শেষ হচ্ছে আগামী ৩১ ডিসেম্বর। তিনি বিসিএস প্রশাসন ক্যাডারের ৮৪ ব্যাচের কর্মকর্তা। বর্তমানে দুই বছরের জন্য প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগে আছেন।

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের চাকরির মেয়াদ আগামী মাসে শেষ হচ্ছে। বিশ্বব্যাংকের বর্তমান বিকল্প নির্বাহী পরিচালক সাবেক মন্ত্রিপরিষদ সচিব শফিউল আলমের তিন বছরের চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ শেষ হচ্ছে আগামী অক্টোবরে।

এদিকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আলী আজমের মেয়াদ শেষ হচ্ছে আগামী ২ নভেম্বর। ইতিমধ্যেই বিডার নির্বাহী চেয়ারম্যান পদে নিয়োগ দেওয়া হয়েছে সাবেক স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব লোকমান হোসেন মিয়াকে। তাকে আগামী ৪ সেপ্টেম্বর নতুন দায়িত্বে যোগ দেওয়ার জন্য প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এর আগেই শেষ হচ্ছে বিডার বর্তমান নির্বাহী চেয়ারম্যান সিরাজুল ইসলামের। তিনি সেপ্টেম্বরের ৩ তারিখ বিদায় নিচ্ছেন।

এছাড়াও চলতি বছরের ডিসেম্বর এবং আগামী বছরের জানুয়ারির মধ্যে প্রশাসনের আরও কয়েকজন শীর্ষ কর্মকর্তা অর্থাৎ সচিব চাকরি থেকে অবসরে যাচ্ছেন। এরা হলেন, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মোকাম্মেল হোসেন। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মেজবাহ উদ্দিন। ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব খলিলুর রহমান। মৎস্য ও প্রাণিসম্পদ বিভাগের সচিব ইয়ামিন চৌধুরী।

এদিকে এসব পদে কাদের নিয়োগ করা হচ্ছে বা কারা পাচ্ছেন এসব পদে পদায়ন— এ বিষয়ে সচিবালয়ের সর্বত্র আলোচনা চলছে। সবকিছু বিবেচনায় নিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্বে থাকা প্রধানমন্ত্রী শেখ হাসিনাই এসব পদে পদায়নের বিষয়টি চূড়ান্ত করবেন বলে জানা গেছে।

এ প্রসঙ্গে জানতে চাইলে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন জানিয়েছেন, পদায়ন, বদলি প্রশাসনের একটি স্বাভাবিক প্রক্রিয়া। এছাড়া সরকারি চাকরি বিধি অনুসারে নির্ধারিত বয়স পেরিয়ে গেলে চাকরি থেকে অবসরে যাবেন এটিও একটি স্বাভাবিক নিয়ম। তবে এ বছরের মধ্যে সরকারের প্রশাসনের যেসব গুরুত্বপূর্ণ পদ শূন্য হবে সেসব পদে নিয়ম অনুসারেই পদায়ন করা হবে। যা প্রধানমন্ত্রী অনুমোদন দেবেন।

কুষ্টিয়া পাসপোর্ট অফিসে দুদকের অভিযান, ৩ জনের কারাদণ্ড
কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়া আঞ্চলিক পাসপোর্ট অফিসে অভিযান চালিয়ে আটক তিনজনকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (২৪ আগস্ট) বিকেল সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দবির উদ্দিন এ আদেশ দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- সদর উপজেলার চৌড়হাস আদর্শপাড়া সলক আলীর ছেলে রিপন (২৭), চৌড়হাস এলাকার ছরোয়ার হোসেনের ছেলে মহিবুল (৪০) ও সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার আবুল কাসেমের ছেলে দেলোয়ার হোসেন (৪০)।

এরদের মধ্যে মহিবুল ও দেলোয়ারকে তিনমাসের কারাদণ্ডসহ পাঁচ হাজার টাকা জরিমানা ও রিপনকে এক মাসের কারাদণ্ডসহ পাঁচ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

এর আগে দুপুরে কুষ্টিয়া আঞ্চলিক পাসপোর্ট অফিসে অভিযান চালায় দুদকের একটি দল। এসময় তিনজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে নিয়ে গেলে বিচারক তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন।

এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) দবির উদ্দিন বলেন, দুদক কর্মকর্তা তাদের আটক করে ভ্রাম্যমাণ আদালতে নিয়ে এলে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়।

কুষ্টিয়া আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক জাহিদুল ইসলাম জানান, লোকবল সংকটে কিছু বহিরাগত লোক ঢুকে সুবিধা নেওয়ার চেষ্টা করে। এরসঙ্গে অফিসের কেউ জড়িত নয়।

দল নিবন্ধনের সময় আরও দুই মাস বাড়ালো ইসি
ঢাকা অফিস
নির্বাচন কমিশন (ইসি) দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নতুন দলগুলোকে নিবন্ধন নেওয়ার জন্য আরও দু’মাস আবেদনের সময় বাড়িয়েছে। বুধবার (২৪ আগস্ট) এ সিদ্ধান্তের কথা জানিয়েছেন ইসির যুগ্ম সচিব এস এম আসাদুজ্জামান। তিনি বলেন, গণবিজ্ঞপ্তি অনুযায়ী ২৯ আগস্ট পর্যন্ত আবেদনের সময় ছিল। তবে দুই মাস বাড়িয়ে দেওয়া হয়েছে। ফলে আগামী ২৯ অক্টোবর পর্যন্ত আবেদন করা যাবে।

এ সিদ্ধান্ত জানানোর আগে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের সঙ্গে সাক্ষাৎ করে সময় বাড়ানোর দাবি জানিয়েছেন। ইসি কর্মকর্তারা জানিয়েছেন, আইনে প্রতি সংসদ নির্বাচনের আগে নতুন দলগুলোকে নিবন্ধন দেওয়ার জন্য আবেদন আহ্বান করার বিধান রয়েছে। সে মোতাবেক গত ২৬ মে দলগুলোর কাছে আবেদন আহ্বান করে ২৯ আগস্ট পর্যন্ত সময় বেঁধে দিয়েছে সংস্থাটি।

জানা গেছে, এখন পর্যন্ত ১০টির মতো দল আবেদনপত্র তুলেছে। এদের মধ্যে আবেদনপত্র জমা দিয়েছে দু’টি দল। এদের একটি হলো বাংলাদেশ ন্যাশনাল রিপাবলিকান পার্টি, অন্যটির নাম বঙ্গবন্ধু দুস্থ ও প্রতিবন্ধী উন্নয়ন পরিষদ।

সর্বশেষ দল নিবন্ধনের জন্য ২০১৭ সালের ৩০ অক্টোবর গণবিজ্ঞপ্তি জারি করেছিল ইসি। সময় দেওয়া হয়েছিল ওই বছর ৩১ ডিসেম্বর পর্যন্ত। এতে নিবন্ধন পেতে আবেদন করেছিল ৭৬টি রাজনৈতিক দল। কে এম নূরুল হুদা কমিশন নানা কারণে সবার আবেদন বাতিল করেছিল। পরবর্তীতে আদালতের আদেশে নিবন্ধন পায় জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম) ও বাংলাদেশ কংগ্রেস।

তার পাঁচ বছর আগে ২০১৩ সালে গণবিজ্ঞপ্তি জারি করলে ৪৩টি দল আবেদন করেছিল। কাজী রকিবউদ্দীন আহমদ কমিশন সে সময় বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ) ও সাংস্কৃতিক মুক্তিজোট, এই দু’টি দলকে নিবন্ধন দেয়।

এক এগার সরকারের সময় ড. এ টি এম শামসুল হুদার নেতৃত্বাধীন কমিশন ২০০৮ সালে দেশে প্রথমবারের মতো দলগুলোকে নিবন্ধন দেয়। সে সময় ১১৭টি দল আবেদন করেছিল। যাচাই- বাছাইয়ে পর নিবন্ধন পায় ৩৯টি দল। সবমিলিয়ে গত ১৪ বছরে মোট ৪৪টি দলকে নিবন্ধন দিয়েছে ইসি। এর মধ্যে শর্ত পূরণে ব্যর্থ হওয়ায় ও আদালতের নির্দেশে পাঁচটি দলের নিবন্ধন বাতিলও করা হয়। ফলে বর্তমানে ইসিতে নিবন্ধিত রাজনৈতিক দল রয়েছে ৩৯টি।

বর্তমানে নিবন্ধিত দলগুলোর মধ্যে রয়েছে- বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, বাংলাদেশ আওয়ামী লীগ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), গণতন্ত্রী পার্টি, লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি), বাংলাদেশের সাম্যবাদী দল (এম.এল), কৃষক শ্রমিক জনতা লীগ, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, জাতীয় পার্টি (জেপি), বিকল্পধারা বাংলাদেশ, জাতীয় পার্টি, জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ), জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি), জাকের পার্টি, গণফোরাম, গণফ্রন্ট, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি (বাংলাদেশ ন্যাপ), বাংলাদেশ জাতীয় পার্টি, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ, বাংলাদেশ কল্যাণ পার্টি, ইসলামী ঐক্যজোট, বাংলাদেশ খেলাফত মজলিস, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ কংগ্রেস, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, খেলাফত মজলিস, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ), বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি), বাংলাদেশ তরিকত ফেডারেশন, বাংলাদেশ খেলাফত আন্দোলন, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, বাংলাদেশ মুসলিম লীগ (বিএমএল), বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট (মুক্তিজোট), বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ), জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম), বাংলাদেশ মুসলিম লীগ ও ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি)।

এ পর্যন্ত যে পাঁচ দলের নিবন্ধন বাতিল হয়েছে, সেগুলো হলো বাংলাদেশ জামায়াতে ইসলামী, ঐক্যবদ্ধ নাগরিক আন্দোলন, ফ্রিডম পার্টি, প্রগতিশীল গণতান্ত্রিক পার্টি (পিডিপি) ও জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)।

বিনা অনুমতিতে অনুপস্থিত শিক্ষকদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থার নির্দেশ
ঢাকা অফিস
শিক্ষাপ্রতিষ্ঠানে বিনা অনুমতিতে অনুপস্থিত থাকা শিক্ষকদের এবং তাদের তত্বাবধানে থাকা কর্মকর্তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

বুধবার (২৪ আগস্ট) মন্ত্রণালয়ের বিদ্যালয়-১ অধিশাখা থেকে এ সংক্রান্ত নির্দেশনা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকে পাঠানো হয়েছে।
এতে বলা হয়, সম্প্রতি বিভিন্ন দায়িত্বশীল সূত্রে জানা যাচ্ছে যে, দেশের বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত কতিপয় শিক্ষক অনুমোদন ব্যতীত কিংবা অনুমোদিত ছুটি শেষ হওয়ার পরও কর্মস্থলে অনুপস্থিত থাকছেন। ফলশ্রুতিতে শ্রেণিকক্ষে নিয়মিত পাঠদান কার্যক্রম ব্যাহত হচ্ছে এবং প্রশাসনিক শৃঙ্খলা লঙ্ঘিত হচ্ছে, সরকারি কর্মচারি (আচরণ) বিধিমালা, ১৯৭৯; সরকারি কর্মচারী (নিয়মিত উপস্থিতি) বিধিমালা, ২০১৯ এর সংশ্লিষ্ট বিধির সুষ্পষ্ট লঙ্ঘন এবং সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপীল) বিধিমালা, ২০১৮ এর সংশ্লিষ্ট বিধান অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ।

নির্দেশনায় বলা হয়, অনেক ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে যে, দায়িত্বপ্রাপ্ত কর্তৃপক্ষ অভিযুক্ত শিক্ষক বা কর্মকর্তার বিরুদ্ধে কোন প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ করছেন না। ফলে বিদ্যালয়ে পাঠদান কার্যক্রম পরিচালনায় বিঘ্ন ঘটছে এবং যথাযথভাবে একাডেমিক সুপারভিশন হচ্ছে না। এধরনের অনিয়মের বিষয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষের গোচরীভূত করা হচ্ছে না, ফলে দায়ী ব্যক্তি/ব্যক্তিবর্গের বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা যাচ্ছে না। এহেন পরিস্থিতিতে প্রধান শিক্ষক, সংশ্লিষ্ট ক্লাস্টারের সহকারী উপজেলা শিক্ষা অফিসার, উপজেলা শিক্ষা অফিসার কোনভাবেই এর দায় এড়াতে পারেন না। ‘

এতে আরো বলা হয়, বর্ণিত অবস্থায় অননুমোদিতভাবে অনুপস্থিত শিক্ষকসহ দায়িত্বে অবহেলাকারী সংশ্লিষ্ট শিক্ষক/কর্মকর্তাদের বিরুদ্ধে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপীল) বিধিমালা ২০১৮ এর সংশ্লিষ্ট বিধি অনুসারে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণপূর্বক এ মন্ত্রণালয়কে অবহিত করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

এ ছাড়াও সকল জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে এ ধরনের অননুমোদিত অনুপস্থিতির বিষয়ে আগামী সাত দিনের মধ্যে প্রতিবেদন দাখিলের জন্য প্রয়োজনীয় নির্দেশনা প্রদানের জন্য অনুরোধ করা হয়।

গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
জেলায় বুধবার পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজনের মৃত্যু হয়েছে। এই দুর্ঘটনায় আরো অন্তত ৮ জন আহত হয়।
বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার গোপিনাথপুর হাসপাতাল এলাকা ও একই সড়কের সদর উপজেলার পাথালিয়া লিংক রোডে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- গোপালগঞ্জ সদর উপজেলার সুকতাইল ইউনিয়নের কুঠিবাড়ি গ্রামের হাজী আকরাম আলী শেখের ছেলে ফরহাদ শেখ (৩২), মাদারীপুর জেলার কালকিনী পৌর এলাকার দক্ষিণ ঠেঙ্গামারা গ্রামের মালেক ব্যাপারীর ছেলে সৈয়দ ব্যাপারী (৩৩) এবং গোপালগঞ্জ শহরের সোনাকইড় এলাকার মোশারফ শিকদারের স্ত্রী রুবি বেগম (৬৪)।
গোপালগঞ্জের ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির এএসআই জমির হোসেন জানান, রিয়াজ নামে এক মাছ ব্যবসায়ী বাগেরহাট জেলার ফকিরহাট ফলতিতা বাজার থেকে মাছ কিনে পিকআপে চেপে ঢাকার উদ্দেশ্যে রওনা দেন। তার পিকআপ গোপিনাথপুর হাসপাতাল এলাকায় পৌছলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল ও ইজিবাইকসহ অন্তত ৫টি যানবাহনে ধাক্কা দিয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই সৈয়দ ব্যাপারী প্রাণ হারায়।
গোপালগঞ্জ আড়াইশ’ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেয়ার পর মোটরসাইকেল চালক ফরহাদকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন। আহত অপর ৭ জনকে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার পর ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ উদ্ধার কাজ পরিচালনা করে। বিকেল ৪ টার দিকে সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
অপরদিকে গোপালগঞ্জ সদর থানার এসআই মো. মারিদুল ইসলাম জানান, বুধবার সকাল ৯ টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার পাথালিয়া লিংক রোডে একটি মোটরসাইকেল পথচারী রুবি বেগমকে চাপা দেয়। এতে রুবি বেগম ও মোটর সাইকেলচালক আহত হন। তাদের গোপালগঞ্জ আড়াইশ’ শয্যা বিশিষ্ট জেনারেল হাপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর দেড়টার দিকে রুবি বেগম মারা যান।

কুষ্টিয়ায় হত্যার দায়ে তিনজনের যাবজ্জীবন
কুষ্টিয়া প্রতিনিধি
জেলার মিরপুরে বৃষ্টি খাতুন (২০) নামে এক নারীকে হত্যার দায়ে তিনজনকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত।
রায়ে সেই সঙ্গে ২৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদন্ডের আদেশ দেয়া হয়।
বুধবার দুপুরে কুষ্টিয়া জেলা ও দায়রা জজ অতিরিক্ত আদালত-১এর বিচারক তাজুল ইসলাম জনাকীর্ন আদালতে আসামীর উপস্থিতিতে এই রায় ঘোষনা করেন।
সাজাপ্রাপ্তরা হলো- মিরপুর উপজেলার খয়েরপুর গ্রামের মৃত নজরুল ইসলামের ছেলে শাহাবুদ্দিন আহম্মেদ ওরফে মঞ্জু (৩৫), একই গ্রামের আবু মন্ডল ওরফে বগা মন্ডলের ছেলে হেলাল উদ্দিন (২৬) এবং মৃত হাসেম আলীর ছেলে আশরাফুল আলম (৩৩)। এই মামলায় রায়ে ৯জনকে বেকসুর খালাস দেয় আদালত।
রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) এ্যাডভোকেট অনুপ কুমার নন্দী বাসসকে এ তথ্য নিশ্চিত করেছেন।
আদালত সূত্রে জানাযায়, ২০১২ সালের ১জুলাই সকালে বৃষ্টি খাতুন তার নিজ বাড়ি থেকে খালার বাড়িতে যাওয়ার সময় নিখোঁজ হন। আসামীরা বৃষ্টি খাতুনকে পরিকল্পিতভাবে হত্যা করে মিরপুর-দৌলতপুর সড়কে চিথরিয়া গ্রামস্থ পাকা রাস্তার উত্তর পার্শ্বে ফেলে রেখে চলে যায়। পুলিশ ঘটনাস্থল থেকে নিহত বৃষ্টি খাতুনের লাশ উদ্ধার করে ।
এ বিষয়ে মিরপুর থানায় নিহতের পিতা আমিন বিশ্বাস বাদী হয়ে ওইদিন বিকেলে তিনজনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন।
মামলাটি তদন্ত শেষে ২০১৩ সালের ২ ফেব্রুয়ারি মামলার তদন্তকারী কর্মকর্তা মিরপুর থানার পুলিশ পরিদর্শক আকতারুজ্জামান ১২জনের বিরুদ্ধে আদালতে চার্জশীট দাখিল করেন । সাক্ষ্য প্রমাণ শেষে আজ আদালত এ রায় ঘোষণা করে।

বাড়ছে ইভিএম বিতর্ক
ঢাকা অফিস
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৫০ আসনে ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) নেয়ার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এ সিদ্ধান্তকে নিজস্ব বলে জানিয়েছে সাংবিধানিক এ প্রতিষ্ঠানটি। এদিকে নির্বাচনে অনিয়ম বন্ধ করতে সব আসনে ইভিএমের দাবি করে ক্ষমতাসীন আওয়ামী লীগ। তবে ইসির সংলাপে অংশ নেয়া অধিকাংশ দল ইভিএমের বিপক্ষে মতামত দেয়। জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, নির্বাচনে কারচুপি করতেই ইভিএমে ভোট গ্রহণ করতে চাইছে ক্ষমতাসীনরা। নির্বাচন কমিশন নিয়ে ভাবনা নেই বলে জানিয়েছে রাজপথের প্রধান বিরোধী বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের দাবিতে অটুট রয়েছে দলটি। এদিকে প্রতি আসনে ৫ কেন্দ্রে ইভিএম ব্যবহারের প্রস্তাব দিয়েছে ডা. জাফরুল্লাহর চৌধুরী। দেড়শ আসনে ইভিএম ব্যবহারের সিদ্ধান্ত নিজস্ব বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশন (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। তিনি জানান, রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করা ছাড়াও তারা দীর্ঘদিন ধরে বিষয়টি নিয়ে পর্যালোচনা করে ইভিএম বিষয়ে সিদ্ধান্তে পৌঁছেছেন। এক্ষেত্রে কোনো ধরনের ‘তাড়াহুড়া ছিল না’ এবং এ সিদ্ধান্ত কমিশনের ‘নিজস্ব’। সিইসি বলেন, ইভিএমে যাওয়ার একটা বড় সিদ্ধান্ত আমাদের নিজেদের। ভোটটাকে রাজনৈতিক দল হ্যান্ডেল করবে না, হ্যান্ডেল করবে ইসি। আমরা কমিশন কিন্তু পুরোপুরি আস্থাশীল হয়েছি, একেবারে সর্বসম্মতভাবে সিদ্ধান্ত নিয়েছি। আপাতত ১৫০ সিটে আমরা ইভিএম ব্যবহার করব। নির্বাচনে ইভিএম নতুন কোনো সংকট তৈরি করবে কি না- এমন প্রশ্নে কাজী হাবিবুল আউয়াল বলেন, ওয়েট করেন, দেখি কী হয়। এদিকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ১৫০ আসনে ইভিএম ব্যবহারের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, সংলাপে আমরা ৩০০ আসনেই ইভিএম চেয়েছিলাম। নির্বাচন কমিশন অর্ধেক আসনে সম্মত হয়েছে। আমরা দাবি করেছি, সিদ্ধান্ত কমিশনের। নির্বাচন কমিশনের সিদ্ধান্তকে স্বাগত জানাই। আমরা ২০১৮ সালের নির্বাচন কমিশনের সঙ্গে সংলাপে বলেছি আধুনিক যে টেকনোলজি এটা ব্যবহার করা সংগত। কারচুপির ও জালিয়াতির নির্বাচনের পুনরাবৃত্তি আমরা চাই না। তারপরও কিছু কিছু করে ইভিএম চালু করা হয়েছিল। এবারো আমরা ৩০০ আসনে চেয়েছিলাম। ইভিএমে কোনো ঝামেলা নেই উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, যারা ইভিএমকে ভয় পায়, আমি জানি না তারা জনগণের ভোট নিরপেক্ষ হোক, কারচুপিমুক্ত হোক-এটা চায় কিনা।
জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, দেশের সাধারণ মানুষ মনে করে কারচুপি করতেই ইভিএম ভোট গ্রহণ করতে চাচ্ছে ক্ষমতাসীনরা। দেশের মানুষ একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন প্রত্যাশা করছে। কিন্তু কর্তৃত্ববাদী কোনো সরকারের অধীনেই সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। অন্যদিকে দেড়শ আসনের সব কেন্দ্রে ইভিএম ব্যবহারের সিদ্ধান্ত পরিহারের আহ্বান জানিয়েছেন ডা. জাফরুল্লাহ চৌধুরী। তার মতে, প্রয়োজনে ৩০০ আসনের প্রতি আসনের পাঁচ কেন্দ্রে ইভিএম ব্যবহার করা যেতে পারে। তিনি বলেন, কমিশন খুব কঠিন অবস্থার মধ্যে চলছে। সরকারের উচিত হবে যে করেই হোক সুষ্ঠু নির্বাচন করা। সুষ্ঠু নির্বাচন করতে হলে আগ বাড়িয়ে কথা বলা বন্ধ করতে হবে। আজকেও হানিফ (মাহবুব উল আলম) বলেছেন, দেড়শ’ টা নয়, আমরা তিনশ’ টাতে ইভিএম চাই। তাদের উচিত হবে একেবারে চুপ থাকা। ইভিএমের কারণে যদি নির্বাচন বন্ধ হয়ে যায়, বয়কট হয় তাহলে তা জাতির জন্যে দুর্ভাগ্যজনক হবে বলে উল্লেখ করেন তিনি। ইভিএমের কারণে ভোট বর্জন হলে দায় কমিশনের হবে বলেও জানান তিনি। বিএনপি নির্বাচন কমিশন নিয়ে ভাবছে না বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, আওয়ামী লীগ সরকারকে ক্ষমতায় রাখতেই আগামী সংসদ নির্বাচনে ১৫০ আসনে ইভিএম ব্যবহার করার সিদ্ধান্ত নিয়েছে ইসি। সরকার ৩০০ আসনে ইভিএম চেয়েছিল, কমিশন সমঝোতার মাধ্যমে অর্ধেক আসনে সরকারের সঙ্গে রফা করেছে। এর মাধ্যমে এটিই প্রমাণিত হলো, নির্বাচন কমিশন সরকারের হয়েই কাজ করছে। তিনি বলেন, সরকারের সঙ্গে ইসির সমঝোতা হয়েছে। যার মাধ্যমে সরকারের পরিকল্পনা বাস্তবায়ন হবে৷ ইভিএমে ভোটের মাধ্যমে ইসি সরকারের ইচ্ছার চূড়ান্ত প্রতিফলন ঘটাবে। বিএনপি এসব ইভিএম মানে না। সরকারকে পদত্যাগ করে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ক্ষমতা হস্তান্তর করে সংসদ ভেঙে নির্বাচন দিতে হবে, তবে তা হতে হবে ব্যালটে।

এ্যাড. মঞ্জুরুল ইমামকে হত্যা করে খুলনায় বঙ্গবন্ধুর আদর্শকে রুদ্ধ করতে চেয়েছিলো: সিটি মেয়র
খবর বিজ্ঞপ্তি
মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সিটি মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক বলেছেন, এ্যাড. মঞ্জুরুল ইমামকে হত্যা করে খুলনায় বঙ্গবন্ধুর আদর্শকে রুদ্ধ করতে চেয়েছিলো। বিএনপি-জামায়াত সর্বহারা নির্ভর হয়ে দেশ পরিচালনা করেছিলো। তাদের সাথে জনগণের কোন সমর্থন ছিলো না। তারা আওয়ামী লীগকে মেধাশূণ্য করতে সর্বহারা ও সাম্প্রদায়িক উগ্র জঙ্গীদের দিয়ে স্বাধীনতার স্বপক্ষের বুদ্ধিজীবী, সাহিত্যিক, সাংবাদিক, শিক্ষক, আইনজীবীদের হত্যা করেছে। কুচক্রীরা আজ আবার নতুন করে ষড়যন্ত্র শুরু করেছে। তারা আওয়ামী লীগ ও স্বাধীনতার স্বপক্ষের মানুষের এবং সরকারের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালিয়ে দেশের ভাবমূর্তি ক্ষুন্ন করছে। এরা দেশ বিরোধী, এদের শক্ত হাতে দমন করে দেশ ও জাতির ভাবমূর্তি উজ্জ্বল করে উন্নত বিশ্বে অবস্থান নিতে হবে।
তিনি আরো বলেন, এ্যাড. মঞ্জুরুল ইমাম আদর্শিক রাজনীতি করতেন। বঙ্গবন্ধুর আদর্শ থেকে তাকে কেউ টলাতে পারেনি। ধীরে ধীরে আদর্শের কর্মী কমে যাচ্ছে। সেজন্য আমাদের বঙ্গবন্ধুর আদর্শের কর্মী তৈরি করতে হবে।
বুধবার সন্ধ্যায় দলীয় কার্যালয়ে বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সাবেক সদস্য ও খুলনা মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি সততার প্রতীক এ্যাড. মঞ্জুরুল ইমামের ১৯তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে সদর থানা আওয়ামী লীগ আয়োজিত স্বরণ সভায় সভাপতির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা। সদর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাউন্সিলর ফকির মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে এসময়ে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি কাজী এনায়েত হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ শহিদুল হক মিন্টু, জামাল উদ্দিন বাচ্চু, সদর থানা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নূরিনা রহমান বিউটি, ২৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বাবুল সরদার বাদল, ২৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ফেরদৌস হোসেন লাবু, ৩০নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি এ্যাড. মো. ফারুক হোসেন, মহানগর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মাহমুুদুর রহমান রাজেস। মহানগর আওয়ামী লীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. মফিদুল ইসলাম টুটুলের পরিচালনায় এসময়ে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা অধ্যা. আলমগীর কবির, মো. মুন্সি মাহবুব আলম সোহাগ, শেখ নুর মোহাম্মদ, বীর মুক্তিযোদ্ধা মোতালেব হোসেন, অধ্যা. এ বি এম আদেল মুকুল, সমীর কৃষ্ণ হীরা, নুর জাহান রুমি, কাউন্সিলর কণিকা সাহা, এ্যাড. শামীম মোশাররফ, আতাউর রহমান শিকদার রাজু, মো. আযম খান, মো. ফয়েজুল ইসলাম টিটো, মো. সিহাব উদ্দিন, আফরোজা জেসমিন বিথী, নাসরিন আক্তার, ফেরদৌস আলম রীতা, শেখ মো. শামসুদ্দোহা বাঙালী, মো. শহীদুল হাসান, মো. শফিকুল ইসলাম মুন্না, মাহমুদুল হাসান শাওন, ইখতিয়ার উদ্দিন মোল্লা, জব্বার আলী হীরা, রাহুল শাহরিয়ার, মো. চয়ন হোসেনসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
স্মরণসভা শেষে এ্যাড. মঞ্জুরুল ইমামের রুহের মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন মাওলানা রফিকুল ইসলাম।

‘তিনি বাংলাদেশের নারী আন্দোলনের অন্যতম পুরোধা ছিলেন’
খবর বিজ্ঞপ্তি

Set featured image

মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সিটি মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক বলেছেন, আওয়ামী লীগকে নেতৃত্ব শূণ্য করতে শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে বিএনপি-জামায়াত জোট সরকার রাষ্ট্রীয় মদদে অত্যন্ত সুপরিকল্পিত ভাবে ২১ আগস্ট গ্রেনেড হামলা চালিয়ে ছিলো। তিনি বলেন, শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে রাষ্ট্রের নিরাপত্তা রক্ষীরাই গ্রেনেড হামলা চালায়। গ্রেনেড হামলায় প্রথমে ২৩ জন নেতাকর্মী মৃত্যুবরণ করেন এবং শত শত নেতাকর্মী স্প্রিন্টারে আহত হয়। গ্রেনেডে গুরুতর আহত আইভি রহমান চিকিৎসাধীন অবস্থায় ২৪ আগস্ট মৃত্যুবরণ করেন।
তিনি বলেন, আইভি রহমান বাংলাদেশের নারী আন্দোলনের অন্যতম একজন পুরোধা ছিলেন। নিরহংকার এ নেত্রী সব সময় কর্মীদের সাথে চলাফেরা করতেন। কর্মীদের যে কোন সমস্যায় তাদের পাশে গিয়ে দাড়াতেন। তার মত একজন নারী বান্ধব নেতার কারনেই নারীদের আজ অবাধ বিচরণ। তিনি বঙ্গবন্ধু এবং বঙ্গমাতা ফজিলাতুন্নেচ্ছা মুজিবের আদর্শ ধারণ করে রাজনীতি করতেন। প্রত্যেক নারীকে আইভি রহমানের কর্মকাণ্ডকে অনুসরণ করে বঙ্গবন্ধু’র স্বপ্নের সোনার বাংলা বিনির্মানে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে।
গতকাল বুধবার বাদ আছর দলীয় কার্যালয়ে রক্তাক্ত ২১ আগস্ট গ্রেনেড হামলায় শাহাদাৎ বরণকারী বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক মহিলা বিষয়ক সম্পাদক, বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সাবেক সভাপতি এবং সাবেক রাষ্ট্রপতি জিল্লুর রহমানের সহধর্মিনী আইভি রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে খুলনা মহানগর মহিলা আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। সভায় বিশেষ অতিথির বক্তৃতা করেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা ও দপ্তর সম্পাদক মো. মুন্সি মাহবুব আলম সোহাগ। মহানগর মহিলা আওয়ামী লীগের সভাপতি হোসনে আরা রুনুর সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এ্যাড. সুলতানা রহমান শিল্পীর পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন মহিলা আওয়ামী লীগ নেত্রী মুক্তি রায়, নূরিনা রহমান বিউটি, নূর জাহান রুমি, তাসলিমা আক্তার লিমা, রীতা আলম, সাবিহা ইসলাম আঙ্গুরী, রেজোয়ানা প্রধান, কাউন্সিলর আমেনা হালিম বেবী, পারভীন আক্তার, কাউসিন্সলর মাহমুদা বেগম, বলাকা রায়। এসময়ে উপস্থিত ছিলেন মাকসুদা পাখি, শবনম মুস্তারী বকুল, উর্মিলা নন্দী, আলেয়া সাঈদ, মিনু আহমেদ, আফরোজা বেগম, রুমা খাতুন, মামুনারা খুকু মনি, খাদিজা কবির তুলি, লিলি রেশমা, রানু বেগম, সুফিয়া মেহজাবীন, রানী বেগম, নাছিমা খান কাজলসহ মহিলা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ। স্মরণসভা শেষে আইভি রহমানের রুহের মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।