Home খেলাধুলা মাঠে ময়দানের খবর

মাঠে ময়দানের খবর

27

পেছালো জুনিয়র এশিয়া কাপ হকি


ক্রীড়া প্রতিবেদক
মহামারি করোনাভাইরাসের কারণে পিছিয়ে গেলো বঙ্গবন্ধুর নামে অনুষ্ঠিতব্য জুনিয়র এশিয়া কাপ হকি টুর্নামেন্ট। জাতির পিতার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপল্েয আগামী ৪থেকে ১৪জুন ঢাকায় হওয়ার কথা ছিলো টুর্নামেন্টটি। তবে তা পিছিয়ে আগামী বছর নেয়া হয়েছে। করোনাভাইরাসের কারণে ভয়াবহ পরিস্থিতির জন্য গেল মাসে টুর্নামেন্টটি স্থগিত করেছিলো এশিয়ান হকি ফেডারেশন (এএইচএফ)।
বাংলাদেশ হকি ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মোহাম্মদ ইউসুফ বলেন, জুনিয়র এশিয়া কাপ হকি আগামী বছর অনুষ্ঠিত হবে। তবে এখনো টুর্নামেন্টের সূচি চূড়ান্ত হয়নি। তিনি জানান, টুর্নামেন্টের সর্বশেষ অবস্থা জানতে এশিয়ান হকি ফেডারেশনের সাথে নিয়মিত যোগাযোগ করছে বিএইচএফ। করোনাভাইরাসে আক্রান্ত চীন, কোরিয়া ও জাপানসহ দশটি দেশ টুর্নামেন্টে অংশগ্রহন করছে। টুর্নামেন্টে অংশগ্রহনকারী সকল দেশের সাথে আলোচনায় বসবে এএইচএফ।
এর আগে, জাতির পিতার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপল্েয বেশ কিছু টুর্নামেন্ট হাতে নিয়েছিলো বিএইচএফ। কিন্তু করোনাভাইরাসের কারণে সেই টুর্নামেন্টগুলো স্থগিত হয়েছে বা নতুন সূচি নির্ধারিত হয়েছে। এক প্রশ্নের জবাবে বিএইচএফের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক জানান, করোনাভাইরাসের কারণে জুনিয়র এশিয়া কাপের ট্রেনিং ক্যাম্প স্থগিত রয়েছে, পরিস্থিতি স্বাভাবিক হলে তা আবারো শুরু করা যাবে। তবে আগামী নভেম্বরে নির্ধারিত থাকা চ্যাম্পিয়ন্স হকি লিগের সূচি অপরিবর্তিত রয়েছে।
জুনিয়র এশিয়া কাপ হকির জন্য ট্রেনিং ক্যাম্প গত নভেম্বরে শুরু হয়েছিলো। কয়েকদিন বিরতি দিয়ে ডিসেম্বরে বিজয় দিবস হকির পর আবারো শুরু হয়। গেল ফেব্রুয়ারিতে শহীদ স্মৃতি হকি প্রতিযোগিতার জন্য ১২দিনের ছুটি দেয়া হয়। দশটি দল বঙ্গবন্ধু জুনিয়ার এশিয়া কাপে অংশ নেবে। অংশ নেয়া ১০টি দেশ হলো, ভারত-পাকিস্তান-মালয়েশিয়া-কোরিয়া-জাপান-চীন-ওমান-চাইনিজ তাইপে-উজবেকিস্তান ও স্বাগতিক বাংলাদেশ। এর আগে বিএইচএফ কোচ মামুনুর রশিদ বলেছিলেন, গেল নভেম্বরে ক্যাম্পের জন্য ৮০জন খেলোয়াড়কে বাছাই করেছিলেন। তিনি বলেন, ১৫ দিনের ক্যাম্প শেষে ৪৬জন খেলোয়াড়কে ছাঁটাই করা হয় এবং ক্যাম্পে এখন বিকেএসপি ও পরিষেবা থেকে ৩৬জন খেলোয়াড় রয়েছে।

সাফ ফুটবল নিয়ে সংশয়


ক্রীড়া প্রতিবেদক
আগামী ১থেকে ১০সেপ্টেম্বর ঢাকায় হওয়ার কথা রয়েছে সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপ। কিন্তু করোনাভাইরাসের কারণে নির্ধারিত সূচিতে সেটি হবে কি না, তা নিয়ে রয়েছে সংশয়।
ভাইরাসটির কারণে এখন সবখেলাই বন্ধ। এই মাসেই ছিল সাফের বার্ষিক কংগ্রেস ও নির্বাহী কমিটির সভা। শ্রীলঙ্কা বা মালয়েশিয়ার সভাতে সাফের বিষয়ে বিস্তারিত আলোচনা হওয়ার সুযোগ ছিল। কিন্তু করোনা পরিস্থিতির কারণে সেই সভাও এখন অনির্দিষ্টকালের জন্য স্থগিত। পরিস্থিতি স্বাভাবিক হলে ঝক্কি ঝামেলাও বেড়ে যাবে। তখন অনুষ্ঠিত হতে পারে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ। তাই সেপ্টেম্বরে বাছাইপর্বের ম্যাচ থাকলে সাফ ফুটবল পিছিয়ে দেওয়া ছাড়া উপায় থাকবে না।
সাফের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলাল সংশয় প্রকাশ করে বলেছেন, ‘করোনার কারণে নির্ধারিত সময়ে সাফ ফুটবল হবে কিনা, আমি নিজেই সংশয়ে আছি। এমনিতে কোনও দেশের খেলোয়াড়েরা খেলার মধ্যে নেই। খেলা শুরুর আগে তাদের অন্তত বেশ কিছু দিন সময় দিতে হবে। আর কখন করোনাভাইরাসের প্রকোপ কবে কমে যাবে, তা তো বলা যাচ্ছে না।’ পরিস্থিতি স্বাভাবিক হলেও সাফ অনুষ্ঠিত হবে, এমন নিশ্চয়তাও দিতে পারছেন না তিনি। আনোয়ারুল হক হেলালের ধারণা, ‘করোনা পরিস্থিতি কেটে গেলে তখন ফিফার বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ থাকবে। এছাড়া অন্য খেলা তো রয়েছেই। তাই সেপ্টেম্বরে সাফ হবে কিনা সংশয় আছে। তখন হয়তো নতুন সূচি নিয়ে চিন্তা করতে হতে পারে। তবে সব কিছুই নির্ভর করছে করোনা পরিস্থিতির ওপর।’ করোনাভাইরাসের কারণে সাফের চারটি বয়সভিত্তিক আসরও অনিশ্চিত হয়ে পড়েছে। আগামী আগস্ট থেকে তা শুরু হওয়ার কথা ছিল।

অসহায় মানুষকে খাদ্যসামগ্রী দিলেন বাফুফে’র মহি


ক্রীড়া প্রতিবেদক
করোনাভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া ৩০০ অসহায় মানুষকে খাদ্যসামগ্রী প্রদান করেছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সহসভাপতি মহিউদ্দিন আহমেদ মহি। তিনি গতকাল বুধবার তার নিজ এলাকা গোপীবাগের বিভিন্নস্থানে এসব খাদ্যসামগ্রী বিতরণ করেন।
‘আমার ওয়ার্ড নম্বর-৩৯। এই ওয়ার্ডকে কয়েকটি জোনে ভাগ করে কোথাও ১৫, কোথাও ২০, আবার কোথাও ২৮- এভাবে মোট ৩০০ প্যাকেট (চাল, তেল, পেঁয়াজ, বেসন, ছোলা ও চিনি) খাদ্যসামগ্রী অসহায় মানুষকে দিয়েছি। এটা আমার নিজের এলাকা। ব্যক্তিগতভাবে আমি এই সহয়তা করেছি। চেষ্টা থাকবে আগামীতে আরো কিছু করার’ বলছিলেন বাফুফের সহসভাপতি।

শতাধিক অভাবী পরিবারের পাশে যুব ক্রিকেটার মৃত্যুঞ্জয়


ক্রীড়া প্রতিবেদক
একশোরও বেশি অভাবী পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করলেন অনূর্ধ্ব-১৯ যুব বিশ্বকাপজয়ী দলের ক্রিকেটার মৃত্যুঞ্জয় চৌধুরী। তার জন্মস্থান সাতীরার কলারোয়া উপজেলার চন্দনপুর ইউনিয়নের হিজলদী গ্রাম ও পাশের দাড়কি গ্রামের ৫০টি পরিবার এবং তার নানার বাড়ি পার্শ্ববর্তী যশোরের শার্শা উপজেলার বাইকোলা এলাকার ৬০টি পরিবারের মাঝে খাদ্যসামগ্রীর প্যাকেট পৌছে দেওয়া হয়।
গত সোমবার ও মঙ্গলবার রাতে ওই পরিবারগুলোর বাড়িতে ভ্যান, সাইকেল ও মোটরসাইকেলে করে প্রতি প্যাকেটে ৩ কেজি চাল, ১ কেজি ডাল, ৫০০ গ্রাম পেঁয়াজ, খেজুর, সেমাই, চিনি ও তেল পৌঁছে দেন মৃত্যুঞ্জয় ও তার স্বজন-শুভানুধ্যায়ীরা। খাদ্যসামগ্রীর প্যাকেট প্রস্তুত করা থেকে অভাবীদের বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার কাজে যুব ক্রিকেটার মৃত্যুঞ্জয় নিজে ছাড়াও ছিলেন তার বড়ভাই ড্রিম আইটি রিচার্সের নির্বাহী পরিচালক ইমরুল চৌধুরী, প্রতিষ্ঠানটির সদস্য আবির মাহমুদসহ অন্যরা।

উশু খেলোয়াড় আব্দুল্লাহ’র ইন্তেকাল


ক্রীড়া প্রতিবেদক
২০১৮ সালের ১৬ ডিসেম্বর জাতীয় ক্রীড়া পরিষদে অনুশীলন করতে গিয়ে আঘাত পেয়েছিলেন উশু খেলোয়াড় মোহাম্মদ আব্দুল্লাহ। এরপর থেকে বিছানাই ছিল তার সঙ্গী। চারটি অপারেশনের পরও সুস্থ করা যায়নি তাকে। শেষ পর্যন্ত মঙ্গলবার রাতে শেষ নিশ্বাস ত্যাগ করেন আব্দুল্লাহ। মাত্র ২২ বছর বয়সে পৃথিবী ছেড়ে যাওয়া এই উশু খেলোয়াড়কে গতকাল বুধবার সকালে জামালপুরে গ্রামের বাড়িতে দাফন করা হয়েছে।
যাত্রাবাড়ির এক মাদ্রাসায় পড়ার পাশাপাশি উশুর প্রতি ছিল তার প্রচ- টান। ২০১৮ সালে জাতীয় ক্রীড়া পরিষদে একটি কাবের হয়ে অনুশীলন করতে গিয়ে ঘাড়ে আঘাত পান আব্দুল্লাহ। তার বড় ভাই ওবায়দুল্লাহ বলেছেন, ‘আব্দুল্লাহ উশু খেলা পছন্দ করতো। তাই সে ক্রীড়া পরিষদে যেত। কিন্তু ঘাড়ে ব্যথা পাওয়ার পর থেকে তাকে চিকিৎসা করিয়েও সুস্থ করে তোলা যায়নি।’

ব্যাট-জার্সি নিলামে তুলেছেন আজহার আলী


ক্রীড়া প্রতিবেদক
করোনাভাইরাসের কারণে সৃষ্ট পরিস্থিতি বিপদে ফেলেছে অনেককে। তাদের পাশে দাঁড়াতে নিলামকে বেছে নিচ্ছেন ক্রিকেটাররা। উদ্দেশ্য একটাই, যেন প্রাপ্ত অর্থ এইসব মানুষদের কাজে লাগানো যায়। মহৎ এই কাজে সঙ্গী হতে নিজেদের প্রিয় বস্তুই তারা নিলামে দিচ্ছেন। পাকিস্তানের টেস্ট অধিনায়ক আজহার আলীও দুস্থদের সহায়তায় নিজের ব্যাট ও জার্সি নিলামে তোলার ঘোষণা দিয়েছেন।
নিলামের এই ব্যাট দিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপে ট্রিপল সেঞ্চুরি করেছিলেন আজহার। আর ২০১৭ সালে চ্যাম্পিয়নস ট্রফি বিজয়ের দিন যে জার্সিটি পড়েছিলেন। সেটিও নিলামে তুলেছেন এর সঙ্গে। এই জার্সিতে ট্রফি জয়ী পুরো দলের সদস্যদের সই রয়েছে। নিলামে তুলতে যাওয়া ব্যাট ও জার্সিকে নিজের সবচেয়ে ‘প্রিয় বস্তু’ উল্লেখ করে টুইটারে ভিডিও বার্তায় এই ঘোষণা দেন তিনি। যার প্রতিটির ভিত্তিমূল্য রেখেছেন ১০ লাখ পাকিস্তানি রুপি। নিলাম শেষ হবে ৫ মে।

সেরা টেস্ট একাদশে নেই অস্ট্রেলিয়ার কেউ


ক্রীড়া প্রতিবেদক
খেলাধুলা বন্ধ। ক্রিকেটাররা তাই এখন বাড়িতেই সময় কাটাচ্ছেন। নিজের ফিটনেস ঠিক রাখতে ঘরকেই জিম বানিয়ে নিয়েছেন তারা। বাকি সময়টা কাটছে অবসরে। শ্রীলঙ্কার অভিজ্ঞ উইকেটরক ব্যাটসম্যান ও সাবেক অধিনায়ক দিনেশ চান্দিমাল এবার বাছাই করলেন টেস্টের সর্বকালের সেরা একাদশ। তবে অবাক করার ব্যাপার হলো, বহু কিংবদন্তি ক্রিকেটারের দেশ অস্ট্রেলিয়ার একজনও জায়গা পাননি তার দলে।
চান্দিমালের একাদশে দুই ওপেনার ভারতের শচিন টেন্ডুলকার এবং ইংলিশ অ্যালিস্টার কুককে। তিনে স্বদেশি কুমার সাঙ্গাকারা, চারে ভারতের অধিনায়ক বিরাট কোহলি। তবে এ সময়ে টেস্ট র‌্যাংকিংয়ের এক নম্বর ব্যাটসম্যান অস্ট্রেলিয়ার স্টিভেন স্মিথকে বিবেচনায় আনেননি তিনি। পাঁচে ওয়েস্ট ইন্ডিজের ব্রায়ান লারা, ছয়ে স্বদেশি মাহেলা জয়াবর্ধনে। লঙ্কান এই ব্যাটসম্যানকে আবার সর্বকালের সেরা টেস্ট একাদশের অধিনায়ক হিসেবেও বেছে নিয়েছেন চান্দিমাল। সাতে অলরাউন্ডার কোটায় দণি আফ্রিকার জ্যাক ক্যালিস, আটে লঙ্কান বাঁহাতি স্পিনার রঙ্গনা হেরাথ। নয় এবং দশ নম্বরে দুই পেসার-দণি আফ্রিকার ডেল স্টেইন আর শ্রীলঙ্কার চামিন্দা ভাস। আর এগার নম্বরে টেস্ট ইতিহাসের সর্বোচ্চ উইকেটশিকারি লঙ্কান অফস্পিনার মুত্তিয়া মুরালিধরনকে বেছে নিয়েছেন চান্দিমাল।

সেই দীপক আগারওয়াল নিষিদ্ধ


ক্রীড়া প্রতিবেদক
অবশেষে ধরা পড়লেন বিখ্যাত জুয়াড়ি দীপক আগারওয়াল। ভারতীয় এই জুয়াড়িই বাংলাদেশের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসানকে অনৈতিক প্রস্তাব দিয়ে ফাঁদে ফেলেছিলেন। এন্টি করাপশন কোড ভঙ্গের দায়ে গতকাল বুধবার তাকে সব ধরনের ক্রিকেট থেকে দুই বছরের নিষেধাজ্ঞা দিয়েছে আইসিসি।
দীপক আগারওয়াল অবশ্য তার বিরুদ্ধে আনীত অভিযোগের একটি স্বীকার করে নিয়েছেন। তাই এই দুই বছরের সাজার মধ্যে মওকুফ করা হয়েছে ছয় মাসের নিষেধাজ্ঞা। টি-টেন লিগে সিন্ধি নামে একটি দলের মালিকানার অংশীদারও এই দীপক আগারওয়াল। পেশাদার এই জুয়াড়ির কাজই ক্রিকেটারদের নানাভাবে ফাঁসানো। আইপিএল চলার সময় সাকিবকে এই দীপক বিভিন্নভাবে ফাঁদে ফেলার চেষ্টা করেন। বারবার মেসেজ দিয়ে সাকিবের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেন তিনি। সাকিব এসব কিছু নিয়ে রিপোর্ট করেননি বলেই দুই বছরের জন্য নিষিদ্ধ হন। পরে এক বছরের সাজা স্থগিত করা হয়।

সেপ্টেম্বরের আগে ফুটবল শুরু করা ঠিক হবে না


ক্রীড়া প্রতিবেদক
করোনাভাইরাসের কারণে পরিবর্তিত সময়ে খেলাধুলা আবার কবে মাঠে গড়াবে, কবে আবার ক্রীড়াপ্রেমী মানুষ তাদের প্রিয় তারকা এবং দলগুলোকে নিয়ে মেতে উঠবে, সে অপোয় সবাই। কিন্তু, সেই পরিকল্পনা যে সুদুর পরাহত! করোনাভাইরাস কবে নির্মুল হবে, কবে সবকিছু স্বাভাবিক হবে, সে নিশ্চয়তাই বা দেবে কে?
তবুও এই পরিস্থিতিতে, বিশেষ করে যখন ইউরোপে প্রতিদিনই কয়েক হাজার মানুষের মৃত্যু হচ্ছে করোনায়, তখন কিভাবে ইতালি, স্পেন, জার্মানির মত দেশগুলো পূনরায় টাইম-টেবল ঠিক করে ফুটবল শুরু করার কথা ভাবতে পারে। অথচ, এরই মধ্যে ফিফার মেডিক্যাল কমিটি পরামর্শ দিয়েছে, আগামী সেপ্টেম্বরের আগে ফুটবল মাঠে গড়ানোর চিন্তা করাটাই হবে বোকামি। সংস্থাটির চেয়ারম্যান মাইকেল ডি’হুগি বলেন, ‘করোনাভাইরাসের বিস্তার রোধ করে সব কিছু স্বাভাবিক হয়ে পূনরায় ফুটবল মাঠে গড়ানোর জন্য সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ পর্যন্ত সময় দিতেই হবে। যদি এখনই ফুটবল শুরু করতে হয়, তাহলে হলুদ কার্ড হাতের মধ্যে রেখেই খেলতে নামতে হবে।’

চতুর্থবারের মতো ‘করোনা পজিটিভ’ দিবালা


ক্রীড়া প্রতিবেদক
করোনাভাইরাস যেন জেকে বসেছে আর্জেন্টাইন তারকা ফুটবলার পাওলো দিবালার শরীরে। সব নিয়মকানুর ও স্বাস্থ্যবিধি মেনে চলার সত্ত্বেও প্রায় দেড় মাস ধরে করোনায় আক্রান্ত ইতালিয়ান কাব জুভেন্টাসের এ ফরোয়ার্ড।
গত ২১ মার্চ দিবালা নিজেই জানিয়েছেন তিনি ও তার বান্ধবী ওরিয়ানা সাবাতিনির কোভিড-১৯ পরীার ফল পজিটিভ এসেছে। এরপর থেকে পুরোপুরি আইসোলেশনে থাকলেও, করোনা থেকে সুস্থ হতে পারছেন না দিবালা। গত ছয় সপ্তাহে চতুর্থবারের মতো করোনা পজিটিভ এসেছে দিবালার নমুনা পরীার ফল। গত ছয় সপ্তাহে চারবার পরীা করা হয়েছে দিবালার। প্রতিবারই ফল এসেছে পজিটিভ।

ঘোষণা ছাড়াই বাতিল নেইমারদের লিগ ওয়ান


ক্রীড়া প্রতিবেদক
আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। তবে কার্যত বাতিলই হয়ে গেল নেইমার-এমবাপ্পেদের ফরাসি লিগ ওয়ান। ফ্রান্সের প্রধানমন্ত্রী এদোয়ার্দ ফিলিপে মঙ্গলবার ঘোষণা দিয়েছেন, সেপ্টেম্বরের আগে দেশটিতে কোনো ক্রীড়া ইভেন্ট মাঠে গড়ানোর অনুমতি দেয়া হবে না।
অন্যদিকে ইউরোপিয়ান ফুটবলের সর্বোচ্চ সংস্থা উয়েফা জানিয়েছে, ২ আগস্টের মধ্যে চলতি লিগ শেষ করতে হবে। যেহেতু এই সময়ের মধ্যে আর খেলা মাঠে গড়াবে না, তাই ২০১৯-২০ মৌসুমের লিগ ওয়ান বাতিল হয়ে গেল ঘোষণা ছাড়াই। লিগ টু’য়েরও একই পরিণতি হবে। কারণ লিগে দ্বিতীয় অবস্থানে থাকা মার্সেইয়ের চেয়ে ১২ পয়েন্ট এগিয়ে রয়েছে পিএসজি। এবার জিতলে টানা তৃতীয়বারের মতো লিগ ওয়ানের শিরোপা জিতবে দলটি।

রায় ছাড়াই বিচার শেষ বেকেনবাওয়ারের


ক্রীড়া প্রতিবেদক
দুর্নীতির অভিযোগে মামলাটি চলছিল পাঁচ বছর ধরে, সেই ২০০৫ সাল থেকে। কিন্তু জার্মানির ফুটবল কিংবদন্তি ফ্রাঞ্জ বেকেনাবওয়ারের বিরুদ্ধে মামলায় কোনও রায় ছাড়াই অবশেষে বিচার শেষ করে দিলেন সুইজারল্যান্ডের আদালত। করোনাভাইরাস মহামারির কারণে বিচার কাজ স্থগিত থাকায় মামলাটির বৈধ আইনি সীমা পেরিয়ে যাওয়াতেই আদালতের এই সিদ্ধান্ত।
১৯৭৪ সালে জার্মানির জার্সি গায়ে জিতেছেন বিশ্বকাপ, ১৯৯০ সালে কোচ হিসেবে জার্মানিকে জিতিয়েছেন বিশ্বকাপ। সর্বকালেরই অন্যতম সেরা এই ফুটবলার ছিলেন ২০০৬ জার্মানি বিশ্বকাপ আয়োজক কমিটির চেয়ারম্যান। তিনিসহ আরও তিনজনের বিরুদ্ধে ওই বিশ্বকাপ নিয়ে সন্দেহজনক দুর্নীতির অভিযোগ ওঠে। যদিও ৭৪ বছর বয়সী বেকেনবাওয়ার বরাবরই তার বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ অস্বীকার করে এসেছেন।

দেশের বাইরে চ্যাম্পিয়নস লিগ খেলবে পিএসজি


ক্রীড়া প্রতিবেদক
বাতিল হয়ে গেছে ফরাসি লিগ ওয়ান। এবারের মৌসুমের ঘরোয়া ফুটবল শেষ হয়ে গেছে ফ্রান্সে। একই সঙ্গে সেপ্টেম্বর পর্যন্ত দেশটিতে ক্রীড়াঙ্গনের সব ধরনের খেলা বন্ধ ঘোষণা করা হয়েছে। লিগ তো শেষ হয়ে গেছেই, এই সিদ্ধান্তে প্যারিস সেন্ট জার্মেইয়ের চ্যাম্পিয়নস লিগের ঘরের লেগের খেলা নিয়েও জন্মেছে সংশয়।
তিন মৌসুম পর চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর চৌকাঠ পেরিয়েছে পিএসজি। নেইমারের দুর্দান্ত পারফরম্যান্সে জায়গা করে নিয়েছে কোয়ার্টার ফাইনালে। কিন্তু করোনাভাইরাসের কারণে ইউরোপিয়ান ফুটবলের সর্বোচ্চ প্রতিযোগিতা আবার শুরু হবে কিনা, সেটা বলা মুশকিল। সেই অনিশ্চয়তা মধ্যেই বাতিল হয়ে গেছে ফ্রান্সের ফুটবল মৌসুম। চ্যাম্পিয়নস লিগ যদি আবার শুরু হয়, সেেেত্র পিএসজি ঘরের লেগ কিভাবে খেলবে, সেটা নিয়ে প্র্রশ্ন উঠেছে। পিএসজি সভাপতি বললেন, ‘যদি ফ্রান্সে খেলা সম্ভব না হয়, তাহলে আমরা আমাদের ম্যাচগুলো বিদেশে গিয়ে খেলব। আমরা আমাদের খেলোয়াড় ও স্টাফদের স্বাস্থ্যের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে চাই।’

ডি ভিলিয়ার্সকে অধিনায়ক হতে প্রস্তাব


ক্রীড়া প্রতিবেদক
২০১৮ সালের ২৩ মে ‘কান্ত’ এবি ডি ভিলিয়ার্স বিদায় বলেন আন্তর্জাতিক ক্রিকেটকে। তবে তাকে ফেরানোর প্রক্রিয়া চালাচ্ছে ক্রিকেট দণি আফ্রিকা। সবকিছুু ঠিকঠাক থাকলে অস্ট্রেলিয়া বিশ্বকাপ দিয়ে তাঁর মাঠে ফেরার কথাও রয়েছে। কিন্তু মাঠে ফেরার আগেই তারকা এ ক্রিকেটার দিলেন চমকপ্রদ তথ্য। জানালেন, বোর্ডের প থেকে তাকে অধিনায়কত্বের প্রস্তাব দেওয়া হয়েছে। মানে, দু’বছর পর জাতীয় দলে ফিরে অধিনায়ক হয়ে যেতে পারেন ডি ভিলিয়ার্স।
এক প্রশ্নের জবাবে ডি ভিলিয়ার্স বলেন, ‘আমার ইচ্ছা আছে আবারও দণি আফ্রিকার হয়ে খেলার। ক্রিকেট দণি আফ্রিকাও ফের দলকে নেতৃত্ব দিতে অনুরোধ করেছে।’ অধিনায়কত্বের ইস্যুতে বাড়তি মন্তব্য করতে রাজী হননি মারকুটে ব্যাটসম্যান। তবে অধিনায়কত্বের থেকেও তাঁর কাছে গুরুত্বপূর্ণ ব্যক্তিগত ফর্ম। তাঁর সাফ কথা, ‘আমি অনেকদিন দণি আফ্রিকা দলের অংশ নই। আমার কাছেও পরিস্কার হতে হবে যে, আমি এখনও দণি আফ্রিকার হয়ে খেলার উপযুক্ত কি না। আমাকে আবার সেরা ফর্মে ফিরতে হবে এবং অন্য ক্রিকেটারদের থেকে ভালো খেলতে হবে। তাহলেই আমাকে দলে ডাকা হবে।’

মারে’র কাছে হেরে নাদালের বিদায়


ক্রীড়া প্রতিবেদক
করোনাভাইরাসে কাঁপছে পুরো বিশ্ব। থমকে গেছে ক্রীড়াঙ্গন। ক্রিকেট, ফুটবল থেকে শুরু করে কোনো খেলাই মাঠে গড়ানোর সুযোগ নেই। এমন অবস্থায় ব্রিটিশ টেনিস তারকা অ্যান্ডি মারে ও স্প্যানিয়ার্ড রাফায়েল নাদাল মুখোমুখি হলেন মাদ্রিদ ওপেনের গ্রুপ পর্বের ম্যাচে।
চু ছানাবড়া করা খবর হলেও সত্য এটি। তবে মাঠের যুদ্ধে সামনাসামনি মুখোমুখি হয়নি কেউই। করোনায় ফান্ড রেইজিংয়ের জন্য অনলাইনে ভার্চুয়ালি মাদ্রিদ ওপেনের আয়োজন করা হয়েছে। সেখানে যোগ দিয়েছেন বিশ্বের সব নামিদামি টেনিস তারকা। আর সেখানে গ্রুপ পর্বের শেষ ম্যাচে ভার্চুয়ালি মুখোমুখি হয় নাদাল-মারে। আর সেখানে মারে’র কাছে ৩-০ সেটে হেরে বিদায় নিয়েছেন বিশ্বের ২ নম্বর টেনিস তারকা নাদাল।

ঘরোয়া লিগ আয়োজনকারীদের সময়সীমা বেঁধে দিলো উয়েফা


ক্রীড়া প্রতিবেদক
করোনাভাইরাসের কারণে সারাবিশ্বের ফুটবল থমকে আছে। আন্তর্জাতিক সূচি পিছিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে সামনের বছরের মার্চ পর্যন্ত। তবে কাব ফুটবলের খেলা এই বছর আয়োজনের চেষ্টায় আছে বিভিন্ন দেশের লিগ কর্তৃপ। তবে করোনাভাইরাসের প্রভাবে স্থগিত থাকা ঘরোয়া লিগগুলোর ভাগ্যে ঝুলছে অনিশ্চয়তার সুতোয়।
যদিও উয়েফা চাইছে কাব ফুটবলের খেলা হোক। এছাড়াও চলতি বছরের উয়েফা চ্যাম্পিয়নশিপ, ইউরোপিয়ান লিগ আয়োজনের পরিকল্পনা রয়েছে তাদের। এমনকি ইউরোপিয়ান কাব টুর্নামেন্টের আগামী মৌসুম নিয়েও পরিকল্পনা করতে চায় উয়েফা। আর তাই লিগ নিয়ে সদস্য দেশগুলোর পরিকল্পনা জানতে চাইছে ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা। এ জন্য ঘরোয়া টুর্নামেন্ট আয়োজনকারী কর্তৃপকে সময়সীমা বেঁধে দিয়েছে সংস্থাটি। উয়েফা সদস্যভুক্ত ৫৫ ফেডারেশনকে চিঠি দিয়ে জানিয়েছে, আগামী ২৫ মে’র মধ্যে নিজেদের লিগ নিয়ে পরিকল্পনা জানাতে। সেখানে বলা হয়েছে, মৌসুম পুনরায় শুরুর তারিখ ও কোন ফরম্যাটে খেলা হবে সেটি জানাতে হবে। এছাড়া যদি মৌসুম বাতিল করা হয় তবে মৌসুম বাতিলের কারণ জানিয়ে কোন দলগুলো ইউরোপিয়ান প্রতিযোগিতায় অংশ নিতে পারবে তার একটি তালিকা করে দিতে হবে।

আজহার উদ্দিনের নেতৃত্বে সাবেকরা সামিল করোনা যুদ্ধে


ক্রীড়া প্রতিবেদক
করোনাভাইরাসের সংক্রমণ থেকে বাঁচতে পুরো ভারত জুড়েই চলছে লকডাউন। গৃহবন্দী এই জীবনে সবচেয়ে বিপাকে রয়েছেন নিম্নবিত্ত মানুষেরা। তাদের মধ্যে রয়েছেন সাবেক ক্রিকেটাররাও। তাদের অনেকেই তিন বেলা খাবার জোগাতেই হিমশিম খাচ্ছেন। ঠিক এমন সময়ে তাদের কষ্ট ছুঁয়ে গেল প্রাক্তন ক্রিকেটারদেরই।
তাদের সহযোগিতায় এগিয়ে এসেছে ইন্ডিয়ান ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন। প্রাণঘাতী ভাইরাসের কারণে লকডাউনে থাকা ৩০সাবেক ক্রিকেটারকে আর্থিক সাহায্য করতে তহবিল গড়েছে তারা। যেখানে নেতৃত্বে থাকছেন ভারতের একসময়ের অধিনায়ক মোহাম্মদ আজহার উদ্দিনের মতো তারকা। গতকাল বুধবার অনলাইনে সভা করে দেশের দুস্থ ক্রিকেটারদের সহায়তার সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি। এরইমধ্যে তহবিলে জমা পড়েছে ২৪ লাখ রুপি। এই তহবিল আরও বড় হবে।

৪মে অনুশীলনে ফিরছেন মেসিরা


ক্রীড়া প্রতিবেদক
লকডাউন থেকে একটু একটু করে বেরিয়ে আসার চেষ্টা করছে স্পেন। যত দ্রুত সম্ভব দেশটি মাঠে ফেরাতে চাচ্ছে ফুটবল। তারই অংশ হিসেবে লা লিগার ফুটবলারদের অনুশীলনে ফেরার অনুমতি দিয়েছে স্প্যানিশ সরকার।
জার্মানি, ইংল্যান্ড ও ইতালির পর এবার স্পেনের পেশাদার ফুটবলাররা পেলেন অনুশীলনের অনুমতি। আগামী ৪মে থেকে লিওনেল মেসিরা অনুশীলন করতে পারবেন। তবে খেলোয়াড়দের অবশ্যই একাকী অনুশীলন করতে হবে। অনুশীলনে থাকবে চারটি ধাপ। স্বাস্থ্যবিধি মেনে কাব সেন্টারে প্রস্তুতি পর্বের পরই শুরু হবে ব্যক্তিগত অনুশীলন। তার পরই হবে ছোট ছোট গ্রুপের অনুশীলন। সেটা শুরু হবে ১১মে থেকে।